09-Aug-2026

Monday 10 August 2026

11-Aug-2026

বিরল খনিজের সরবরাহ কমেছে জাপান-যুক্তরাষ্ট্রে

Bonik Barta

চীনের নতুন রফতানি নিষেধাজ্ঞার কারণে জাপান ও যুক্তরাষ্ট্রে বিরল খনিজ উপাদান বা ‘রেয়ার-আর্থ’-এর সরবরাহ কমেছে। এসব খনিজ বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) মোটর থেকে শুরু করে আধুনিক প্রযুক্তি তৈরির অত্যন্ত গুরুত্বপূর্ণ কাঁচামাল। চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) দেশটিতে তৈরি সাতটি সংরক্ষিত বিরল খনিজের সার্বিক বিশ্বব্যাপী রফতানি কমেছে ১৬ শতাংশ। জাপানে এ সময় চীনের বিরল খনিজ রফতানি কমেছে প্রায় ৫১ শতাংশ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে এসব উপাদানের রফতানি কমেছে ২৮ শতাংশ। চীন সরকারের কাস্টমস-সংক্রান্ত আন্তর্জাতিক বাণিজ্য তথ্যের বিশ্লেষণ থেকে এমন চিত্র উঠে এসেছে। উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিলে চীনের বাণিজ্য মন্ত্রণালয় ডিসপ্রোসিয়াম ও টারবিয়ামসহ সাতটি গুরুত্বপূর্ণ বিরল খনিজ রফতানির ওপর নতুন লাইসেন্স ব্যবস্থা চালু করে। খবর নিক্কেই এশিয়া

মাতারবাড়ী থেকে মিরসরাই পর্যন্ত শিল্পায়ন পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

Bonik Barta

কক্সবাজারের মাতারবাড়ী থেকে চট্টগ্রামের মিরসরাই পর্যন্ত দেশী-বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করে শিল্প-কারখানা গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘দেশে শান্তি-শৃঙ্খলা না থাকলে দেশী-বিদেশী বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি সম্ভব নয়। বিনিয়োগকারীরা কারখানা স্থাপনের পর কাঁচামাল দেশে আনা এবং উৎপাদিত পণ্য বন্দর দিয়ে নির্বিঘ্নে পরিবহন করতে চান। এজন্য রাস্তাঘাটসহ দেশের সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ রাখতে হবে।’

জেনারেটর ব্যবহার বেড়েছে পোলট্রি খামারে, লোকসানের আশঙ্কায় প্রান্তিক খামারিরা

Bonik Barta

টাঙ্গাইলের ভূঞাপুরের প্রান্তিক খামারি আব্দুল মালেক। তার তিনটি খামারে রয়েছে প্রায় ১৫ হাজার মুরগি। কিন্তু বর্তমানে তার কাছে মুরগি পালন মানেই শুধু উৎপাদন নয়, বিদ্যুৎ ও জ্বালানির বাড়তি খরচ সামলানোর লড়াইও। তার ভাষায়, খামারে মুরগি আছে, উৎপাদনও হচ্ছে; কিন্তু ব্যয় যেভাবে বাড়ছে, তাতে কাঙ্ক্ষিত লাভ থাকছে না। কখনোসখনো গুনতে হয় উল্টো লোকসান। সম্প্রতি তার খামারে গিয়ে দেখা যায়, গরমে হাঁসফাঁস চারপাশ। খামারের ভেতরেও নেই স্বস্তি। বিদ্যুৎ না থাকায় বন্ধ রয়েছে ফ্যান। গরমে ছটফট করছে হাজার হাজার মুরগি। কিছুক্ষণ পরপর জেনারেটর চালিয়ে ভেতরের তাপমাত্রা স্বাভাবিক রাখার চেষ্টা করছেন আব্দুল মালেক। বিদ্যুৎ ফিরলে জেনারেটর বন্ধ হচ্ছে, আবার লোডশেডিং শুরু হলে সেটি চালু করতে হচ্ছে। এভাবেই কাটছে দিনের পর দিন।

Rice prices rise despite Boro harvest

The Financial Express

Rice prices are rising in Bangladesh even just after the peak Boro-harvesting season, when increased supplies normally ease market prices, while global quotations have also remained firm. The unusual domestic trend, coupled with higher paddy, fuel and electricity costs and tighter imports, is raising concerns about further price pressures in the coming months. According to the latest Food and Agriculture Organisation (FAO) Rice Price Update released in August, the FAO All Rice Price Index averaged 108.4 points in July 2026, up from 108.2 points in June and 4.7 per cent higher than a year earlier.

Bangladesh Bank declares four NBFIs non-viable, appoints administrators

The Financial Express

Bangladesh Bank has declared four non-bank financial institutions (NBFI) non-viable and appointed administrators after years of irregularities and loan scandals pushed them towards collapse. The four NBFIs are Aviva Finance, Fareast Finance and Investment, FAS Finance and Investment, and International Leasing and Financial Services. The decision covers four of six NBFIs that had been under discussion for liquidation since the interim government took office. People’s Leasing and Premier Leasing have, for now, avoided being declared non-viable.

Blue-chip slump drags market into 2nd-day loss

The Financial Express

Stocks ended lower on Sunday as investors remained cautious amid the absence of strong catalysts to sustain positive momentum. Corporate stock news. The benchmark DSEX of the Dhaka Stock Exchange lost 38.64 points, or 0.66 per cent, to close at 5,822. The benchmark index of the capital market closed lower in the first session of the week, extending its losing streak to a second consecutive session as investors remained cautious amid the absence of strong catalysts to sustain positive momentum, according to EBL securities. Price corrections witnessed by blue-chip stocks largely intensified the fall of the index. The top 10 index draggers wiped out 17.3 points from DSEX. British American Tobacco Bangladesh alone accounted for a 2.6-point fall in the index.

কারণ ছাড়াই বাড়ছে তিন কোম্পানির শেয়ারদর

Bonik Barta

সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ারদর ও লেনদেনে ঊর্ধ্বমুখিতা দেখা যাচ্ছে। তবে কোম্পানি তিনটির পক্ষ থেকে শেয়ারদর ও লেনদেন বাড়ার পেছনে কোনো ধরনের মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানানো হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিঠির জবাবে এমন তথ্য জানিয়েছে কোম্পানি তিনটি।

টেকসই প্রবৃদ্ধি অর্জনে অব্যাহতভাবে কাজ করবে মেঘনা গ্রুপ

Bonik Barta

টেকসই প্রবৃদ্ধি অর্জনে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) অব্যাহতভাবে কাজ করবে বলে জানিয়েছেন শিল্প গ্রুপটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোস্তফা কামাল। এমজিআইয়ের অঙ্গপ্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (ইউসিআইএল) ব্র্যান্ড ফ্রেশ সিমেন্টের ডিলার সম্মেলনে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। সম্প্রতি কক্সবাজারে দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফ্রেশ সিমেন্টের ৩৩০ জন ডিলার অংশ নেন। এমজিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

পাঁচ বছরে বিশ্ব অর্থনীতিতে ৩.১ ট্রিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

Prothom-Alo

এল নিনোর প্রভাব শুধু আবহাওয়া ও জলবায়ুর মধ্যে সীমাবদ্ধ থাকে না। এর বড় প্রভাব পড়ে অর্থনীতিতেও। এবার সম্ভাব্য শক্তিশালী এল নিনোর কারণে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরির কথা জানিয়েছে পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকোনমিকস (পিআইআইই)। সংস্থাটির মতে, আগামী পাঁচ বছরে এর আর্থিক ক্ষতির পরিমাণ ৩ দশমিক ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছতে পারে। এর মধ্যে প্রথম বছরেই ক্ষতি হতে পারে প্রায় ৬৮৬ বিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস গত ১১ জুন এল নিনোর আগমনের ঘোষণা দেয়। প্রশান্ত মহাসাগরের নির্দিষ্ট একটি অংশের পানি স্বাভাবিকের চেয়ে বেশি উষ্ণ হয়ে যাওয়ার প্রাকৃতিক আবহাওয়াগত ঘটনাই এল নিনো। বিশ্বের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা ও বৃষ্টিপাতকে এটি প্রভাবিত করে।

গ্রীষ্মেও চাঙ্গা আমিরাতের পর্যটন খাত

Bonik Barta

হোটেল খাতের রেকর্ড আয়কে পুঁজি করে ২০২৬ সালের গ্রীষ্মেও গতি ধরে রেখেছে সংযুক্ত আরব আমিরাতের পর্যটন। কেনাকাটা, ঐতিহ্যবাহী মেলা ও পারিবারিক বিনোদনের নানা আয়োজনে গরমেও প্রতিদিন বাড়ছে দেশী-বিদেশী পর্যটকদের সমাগম। দেশটির পর্যটন খাত ২০২৫ সালে এক অভূতপূর্ব মাইলফলক স্পর্শ করে। গত বছর আমিরাতের হোটেলগুলোয় সব মিলিয়ে ৩ কোটি ২৩ লাখ ৪০ হাজার অতিথি অবস্থান করেন। ফলে হোটেল খাতের মোট রাজস্ব পৌঁছে ৪ হাজার ৯২১ কোটি আমিরাতি দিরহামে, যা আন্তর্জাতিক মুদ্রায় প্রায় ১ হাজার ৩৪০ কোটি ডলার।

মেটাকে প্রায় ১০০ কোটি ডলার জরিমানার নির্দেশ

Bonik Barta

ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটাকে প্রায় ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলার জরিমানা ও ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর প্রভাব থেকে শিশুদের সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ায় সম্প্রতি এ রায় দেয়া হয়। খবর ফাইন্যান্সিয়াল টাইমস। সান্টা ফে শহরের রাজ্য বিচারক ব্রায়ান বিডশেড বৃহস্পতিবার মেটাকে অতিরিক্ত ৫৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানা ও ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেন। এর আগে গত মার্চে এ মামলার জুরি বোর্ড মেটাকে ৩৭ কোটি ৫০ লাখ ডলার জরিমানার নির্দেশ দিয়েছিল। দুটি জরিমানা মিলিয়ে মেটার মোট দেনার পরিমাণ দাঁড়িয়েছে ৯৪ কোটি ২০ লাখ ডলারে।

টেলিযোগাযোগ খাতে ৫১.৫৬% করের বোঝা, ডিজিটাল অর্থনীতির বিকাশে নীতির পুনর্বিন্যাসে জোর

Bonik Barta

দেশের টেলিযোগাযোগ খাতে কার্যকর করের হার বৈশ্বিক গড়ের তুলনায় দ্বিগুণেরও বেশি। বাংলাদেশে এ খাতে কার্যকর করহার ৫১ দশমিক ৫৬ শতাংশ, যেখানে বৈশ্বিক গড় ২২ দশমিক ২৭ শতাংশ। এ পরিস্থিতিতে ডিজিটাল অর্থনীতির বিকাশ, বিনিয়োগ বৃদ্ধি ও আইসিটি-নির্ভর প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে দীর্ঘমেয়াদি ও স্থিতিশীল কর কাঠামোসহ নীতির পুনর্বিন্যাসের ওপর গুরুত্বারোপ করেছেন নীতিনির্ধারক ও ব্যবসায়ীরা। রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকায় গতকাল আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত ‘বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যতের পথে অগ্রযাত্রা: উদ্ভাবন, বিনিয়োগ ও আইসিটি-নির্ভর প্রবৃদ্ধির নীতিগত অগ্রাধিকার’ শীর্ষক নীতি সংলাপে এ বিষয়গুলো উঠে আসে। সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

এক সপ্তাহ পর হাজার কোটি টাকার নিচে নামল লেনদেন

Bonik Barta

দেশের পুঁজিবাজারে গতকাল সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচক ও লেনদেনের নিম্নমুখিতা দেখা গেছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক প্রায় ১ শতাংশ কমেছে। পাশাপাশি এক্সচেঞ্জটির দৈনিক লেনদেনও আগের কার্যদিবসের চেয়ে কমেছে। গত সপ্তাহে দৈনিক লেনদেনের পরিমাণ ১ হাজার কোটি টাকার ওপরে থাকলেও গতকাল লেনদেন কমে ৯৬৫ কোটি টাকায় দাঁড়িয়েছে। অন্যদিকে চিটাগাং স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এদিন সূচকে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।

প্রথমার্ধে ইসলামী ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে ৩০%

Bonik Barta

বীমা খাতের তালিকাভুক্ত ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের চলতি ২০২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৫৮ পয়সা। এক বছরে ব্যবধানে কোম্পানিটির ইপিএস ৩০ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ইসলামী ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ১ টাকা ৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭৮ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৫ টাকা ৭৫ পয়সায়।

স্পট মার্কেটে গ্রামীণফোন

Bonik Barta

টেলিযোগাযোগ খাতের তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের শেয়ার আজ ও আগামীকাল স্পট মার্কেটে লেনদেন হবে। লভ্যাংশসংক্রান্ত রেকর্ড ডেটের কারণে ১২ আগস্ট শেয়ারটির লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) বিনিয়োগকারীদের ১০৫ শতাংশ নগদ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দিয়েছে গ্রামীণফোন। এ সংক্রান্ত রেকর্ড ডেট ঠিক করা হয়েছে ১২ আগস্ট। আলোচ্য প্রান্তিকে গ্রামীণফোনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা ৫২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১১ টাকা ২১ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪১ টাকা ৫১ পয়সায়।