ইন্দোনেশিয়ার কয়লা রফতানি কমেছে ৬ শতাংশের বেশি
Bonik Barta
চলতি বছরের প্রথম প্রান্তিকে ইন্দোনেশিয়ার কয়লা রফতানি উল্লেখযোগ্য হারে কমেছে। দেশটির পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্যানুযায়ী, জানুয়ারি-মার্চ প্রান্তিকে গত বছরের একই সময়ের তুলনায় কয়লা রফতানি কমেছে ৬ দশমিক ৬২ শতাংশ। বিশ্বজুড়ে জ্বালানি চাহিদার পরিবর্তন এবং আন্তর্জাতিক বাজারে পণ্য সরবরাহের ধারায় পরিবর্তনের কারণে এ নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। খবর বিজনেস রেকর্ডার। সম্প্রতি প্রকাশিত পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে ইন্দোনেশিয়া সব মিলিয়ে ৮ কোটি ৫৮ লাখ ৭০ হাজার টন কয়লা রফতানি করেছে। গত বছর একই সময়ে রফতানির পরিমাণ আরো অনেক বেশি ছিল। তবে রফতানি কমলেও কয়লার বাজারমূল্য বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫৫০ কোটি মার্কিন ডলার।
১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ইস্যু করবে ব্যাংক এশিয়া
Bonik Barta
ব্যাংক এশিয়া পিএলসির পর্ষদ ১ হাজার কোটি টাকার গ্রিন সাসটেইনেবল সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। এ বন্ডের মেয়াদ হবে সাত বছর। সম্প্রতি অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করেছে ব্যাংকটির পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, পুরোপুরি অবসায়নযোগ্য এ গ্রিন বন্ডের ইউনিট রূপান্তরের কোনো সুযোগ থাকবে না। বন্ডের মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যাংকের টায়ার-২ মূলধনভিত্তি শক্তিশালী করার পাশাপাশি সবুজ ও টেকসই উদ্যোগে অর্থায়নের জন্য কাজে লাগানো হবে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে বন্ডটি ইস্যু করা হবে বলে জানিয়েছে ব্যাংক এশিয়া।
ভূরাজনৈতিক অস্থিরতায় জাতীয় নিরাপত্তার হাতিয়ার তামা
Bonik Barta
বিশ্বজুড়ে ভূরাজনৈতিক অস্থিরতা ও ক্রমবর্ধমান চাহিদার কারণে তামা এখন কেবল একটি সাধারণ পণ্য নয়, বরং বিভিন্ন দেশের জাতীয় নিরাপত্তার প্রধান অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে, নবায়নযোগ্য জ্বালানি ও প্রতিরক্ষা খাতের প্রসারে তামার অপরিহার্য ব্যবহার এ ধাতুকে ঘিরে নতুন চিন্তার জন্ম দিয়েছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, সরবরাহ ব্যবস্থার সীমাবদ্ধতা এবং বড় দেশগুলোর আধিপত্য তামার বাজারকে এক সংকটময় পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। খবর হেলেনিক শিপিং নিউজ। এসঅ্যান্ডপি গ্লোবালের এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ২০৪০ সাল নাগাদ বিশ্বে তামার চাহিদা বেড়ে ৪ কোটি ২০ লাখ টনে পৌঁছবে। এটি বর্তমান চাহিদার তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি। একদিকে যখন বিদ্যুতায়ন ও গ্রিড সম্প্রসারণের জন্য তামার চাহিদা তুঙ্গে, অন্যদিকে খনি থেকে এর উত্তোলন দিন দিন কমে আসছে। খনি খাতে বিনিয়োগের অভাব এবং উৎপাদন পর্যায়ের নানা চ্যালেঞ্জ এ সংকটকে আরো ঘনীভূত করছে।
ব্রাজিলে কফি উৎপাদন বাড়তে পারে ১১.৫%
Bonik Barta
বিশ্বের শীর্ষ কফি উৎপাদনকারী দেশ ব্রাজিলে আগামী মৌসুমে কফির ফলন ১১ দশমিক ৫ শতাংশ বাড়তে পারে। মূলত আবহাওয়া অনুকূলে থাকায় এবং বাগান ব্যবস্থাপনায় উন্নতির কারণে এ রেকর্ড উৎপাদনের সম্ভাবনা দেখা দিয়েছে। কফি ট্রেডিং একাডেমির (সিটিএ) সাম্প্রতিক এক জরিপে এ পূর্বাভাস দেয়া হয়েছে। খবর রয়টার্স। জরিপের তথ্যানুযায়ী, ২০২৬-২৭ মৌসুমে ব্রাজিলে কফি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ কোটি ১৪ লাখ ব্যাগ (প্রতি ব্যাগ ৬০ কেজি)। এর মধ্যে অ্যারাবিকা কফি উৎপাদন ১৩ দশমিক ৫ শতাংশ বেড়ে ৪ কোটি ৭৯ লাখ ব্যাগ হতে পারে। অন্যদিকে রোবাস্তা কফি উৎপাদন ৭ দশমিক ৬ শতাংশ বেড়ে ২ কোটি ৩৫ লাখ ব্যাগে দাঁড়াবে বলে আশা করা হচ্ছে।
২০২৬-২৭ মৌসুমে কানাডায় তেলবীজ উৎপাদন কমার পূর্বাভাস
Bonik Barta
২০২৬-২৭ মৌসুমে কানাডায় ক্যানোলা, সয়াবিন ও সূর্যমুখীসহ সামগ্রিক তৈলবীজ উৎপাদন ৪ শতাংশ কমতে পারে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) সাম্প্রতিক এক প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, চলতি মৌসুমে মোট উৎপাদন কমে ২ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টনে দাঁড়াতে পারে। খবর ওয়ার্ল্ড-গ্রেইন ডটকম। দেশটির প্রধান অর্থকরী ফসল ক্যানোলার উৎপাদন গত মৌসুমের তুলনায় প্রায় ৮ শতাংশ কমে ২ কোটি ১ লাখ ১০ হাজার টন হতে পারে। তবে উৎপাদন কমলেও অভ্যন্তরীণ বাজারে বীজ মাড়াইয়ের পরিমাণ বাড়বে বলে আশা করা হচ্ছে। মূলত যুক্তরাষ্ট্রে ক্যানোলা তেলের চাহিদা বৃদ্ধি এবং জৈব জ্বালানি নীতির কারণে রফতানির চেয়ে স্থানীয়ভাবে তেল উৎপাদনে বেশি গুরুত্ব দিচ্ছেন ব্যবসায়ীরা।
বৈদেশিক মুদ্রা লেনদেনে নতুন নির্দেশনা
Bonik Barta
আন্তর্জাতিক ভ্রমণ, এয়ারলাইনস, শিপিং, ফ্রেইট ফরওয়ার্ডিংসহ বেশ কয়েকটি খাতে বৈদেশিক মুদ্রা লেনদেনে স্বচ্ছতা বাড়াতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এর আওতাধীন থাকছে পর্যটন ব্যবস্থাপনা ও বৈদেশিক পরিবহনসেবা খাতও। এছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও আরোপ করা হয়েছে কড়াকড়ি বিধিনিষেধ। এখন থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের অনুমোদন বা ছাড়পত্র ছাড়া টিকিট ইস্যু করতে পারবে না কোনো এয়ারলাইনস বা ট্রাভেল এজেন্ট। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ-সংক্রান্ত বিস্তারিত বিধান তুলে ধরা হয়।
IMF completes governance, corruption diagnostic mission in Nepal
The Financial Express
An IMF capacity development team led by Jonathan Pampolina visited Kathmandu and Birgunj from April 20 to May 6, 2026 at the request of the Government of Nepal to conduct a Governance and Corruption Diagnostic (GCD). Building on the scoping mission last January 12–21, 2026 and the structural reform agenda under the current Extended Credit Facility, the GCD marks a significant milestone in Nepal’s engagement with the IMF to strengthen governance, reduce corruption vulnerabilities, and advance macroeconomic stability and inclusive growth.
PMI signals faster economic expansion in April
The Financial Express
Bangladesh's overall economic activities expanded at a faster pace in April, supported mainly by stronger performance in agriculture and a rebound in manufacturing, according to the latest Purchasing Managers' Index (PMI) . The survey pointed to continued business optimism despite external risks, although the construction sector remained weak for a third consecutive month. The Bangladesh PMI rose by 1.1 points to 54.6 in April from the previous month, indicating a faster pace of expansion, the report said on Thursday
Digitised interface imperative to prevent tax evasion, misspending of public money
The Financial Express
Ensuring accountability and transparency in utilizing taxpayers' money is imperative and digitized interface linking government authorities is the tool to get to the goal, experts say. Speakers at a pre-budget discussion Thursday came up with this and numerous other suggestions for reforms on economic and financial front for government authorities to emulate.
ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের নীতি সহায়তার আবেদনের সময় বাড়ল
Bonik Barta
ব্যবসায় ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ দিতে এবং ব্যাংক খাতে খেলাপি ঋণের চাপ কমাতে বিশেষ নীতিসহায়তার মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ৩০ জুন পর্যন্ত ঋণ পুনর্গঠন ও বিশেষ সুবিধার জন্য আবেদন করা যাবে। পাশাপাশি খেলাপি ঋণের পুনঃতফসিলেও বাড়তি সময় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ-সংক্রান্ত এক সার্কুলার জারি করা হয়। সার্কুলারে বলা হয়, ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর জারি করা বিআরপিডি সার্কুলার নম্বর-০৭ এবং গত ২৪ নভেম্বর জারি করা সার্কুলার লেটার নম্বর-২৬-এর আলোকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রিমিয়ার ব্যাংকে সাফল্যের মাইলফলক ১১৪৪ কোটি টাকার নতুন আমানত
Bonik Barta
‘ডিপোজিট ও রিকভারি ক্যাম্পেইন ২০২৬’-এর অংশ হিসেবে এক নতুন মাইলফলক অর্জন করেছে দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি। গত ১ এপ্রিল থেকে শুরু হওয়া এ কর্মসূচির মাত্র ২৬ দিনেই ব্যাংকটি সংগ্রহ করেছে ১ হাজার ১৪৪ কোটি টাকার নতুন আমানত। এছাড়া বিগত চার মাসে (জানুয়ারি থেকে এপ্রিল) ক্যাশ রিকভারি সম্পন্ন হয়েছে প্রায় ৫২৩ কোটি টাকা। সম্প্রতি ব্যাংকের এ অগ্রগতি বিষয়ে অনলাইনে এক বিশেষ সভা ডাকা হয়। সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান; ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ; উপব্যবস্থাপনা পরিচালক নিয়ামত উদ্দিন আহমেদসহ অন্য কর্মকর্তারা। এ সময় ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান বলেন, ‘এ অর্জন প্রমাণ করে যে প্রিমিয়ার ব্যাংক সবসময় গ্রাহকের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। আমাদের সম্মিলিত প্রচেষ্টা দেশের আর্থিক খাতকে আরো শক্তিশালী করবে।’
জনতা ইন্স্যুরেন্সের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
Bonik Barta
বীমা খাতে তালিকাভুক্ত জনতা ইন্স্যুরেন্স পিএলসির পর্ষদ সর্বশেষ সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সম্প্রতি অনুষ্ঠিত পর্ষদ সভায় কোম্পানিটির সর্বশেষ সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
রেকর্ড ৩৫৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে বৈশ্বিক ঋণ
Bonik Barta
বিশ্বজুড়ে ঋণের বোঝা ক্রমেই বাড়ছে। গত মার্চ শেষে বৈশ্বিক ঋণের পরিমাণ প্রায় ৩৫৩ ট্রিলিয়ন (৩৫৩ লাখ কোটি) ডলারে পৌঁছেছে, যা এ পর্যন্ত সময়ের সর্বোচ্চ রেকর্ড। ওয়াশিংটনভিত্তিক সংস্থা ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল ফাইন্যান্স (আইআইএফ) সাম্প্রতিক ‘গ্লোবাল ডেট মনিটর’ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। খবর কোরিয়া হেরাল্ড। প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাসেই বৈশ্বিক ঋণ বেড়েছে ৪ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারের বেশি। ২০২৫ সালের মাঝামাঝির পর এটিই সবচেয়ে দ্রুত ঋণ বাড়ার ঘটনা।
আইআইএফ বলছে, বৈশ্বিক বিনিয়োগকারীরা এখন মার্কিন সরকারি বন্ড বা ট্রেজারি বিল থেকে ধীরে ধীরে নিজেদের সরিয়ে নিচ্ছেন। এর বদলে জাপান ও ইউরোপীয় সরকারি বন্ডের প্রতি তাদের আগ্রহ বাড়ছে।
এয়ারবাসের ১৫০ উড়োজাহাজ কিনছে এয়ারএশিয়া
Prothom-Alo
এয়ারবাসের ‘এ২২০-৩০০’ মডেলের ১৫০টি জেট উড়োজাহাজ কেনার ঘোষণা দিয়েছে এয়ারএশিয়া। দুই কোম্পানির মধ্যকার চুক্তিটির আর্থিক মূল্য প্রায় ১৯ বিলিয়ন বা ১ হাজার ৯০০ কোটি ডলার। এটি এ২২০ মডেলের উড়োজাহাজের জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় একক অর্ডার বা ক্রয়াদেশ। খবর এপি। কানাডার কুইবেকের মিরাবেলে এয়ারবাসের কারখানায় গতকাল এ চুক্তির ঘোষণা দেয়া হয়। অনুষ্ঠানে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি উপস্থিত ছিলেন। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিশ্বজুড়ে এখন উড়োজাহাজ সংস্থাগুলো নিজেদের খরচ কমাতে আধুনিক ও জ্বালানি সাশ্রয়ী বিকল্পের দিকে ঝুঁকছে। মধ্যপ্রাচ্যে অস্থিরতার জেরে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় এয়ারলাইনসগুলো চাপের মুখে রয়েছে। এ চাপ মোকাবেলা করতেই এয়ারএশিয়া বড় বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
অর্থনীতি পুনর্গঠনে বিনিয়োগবান্ধব নীতি ও নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার
Bonik Barta
একটি কোম্পানি চালু করতে বর্তমানে ২৫-২৬ ধরনের লাইসেন্স ও অনুমতির প্রয়োজন হয়। কর ও প্রশাসনিক জটিলতার কারণে নীতিগত বেড়াজালে আটকে পড়ছে শিল্পোদ্যোগ ও বিনিয়োগ, যা দেশের অর্থনীতিকে ব্যাহত করছে। তবে নতুন সরকার নানামুখী ব্যবসাবান্ধব উদ্যোগ নিচ্ছে। নীতিগত সহায়তার মাধ্যমে অর্থনীতি পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে। এতে উদ্যোক্তারা নিয়মের বেড়াজালে আটকে না থেকে অর্থনৈতিক বিপ্লব ঘটাতে পারবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।গতকাল রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘১৫তম আন্তর্জাতিক বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইআইডি) এক্সপো ও ডায়ালগ ২০২৬’ এবং ‘ঢাকা ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
আয়, মুনাফা ও লোকসান
Bonik Barta
প্রত্যাশার তুলনায় বেশি মুনাফা অর্জন করেছে বিশ্বের অন্যতম শীর্ষ জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান মায়ের্স্ক। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানির কর-পূর্ব মুনাফা দাঁড়িয়েছে ১৭৩ কোটি ডলারে। বাজার বিশ্লেষকদের প্রত্যাশার তুলনায় যা ৭ কোটি ডলার বেশি। যদিও গত বছরের একই সময়ের তুলনায় (২৭১ কোটি ডলার) এ মুনাফা অনেক কম। গতকাল প্রকাশিত প্রতিবেদনে কোম্পানিটি জানায়, মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রভাবে বৈশ্বিক পণ্য পরিবহন খাত এখন চরম অনিশ্চয়তার মুখে। ফলে মুনাফা আশানুরূপ হলেও পুরো বছরের জন্য নিজেদের আয়ের লক্ষ্যমাত্রা অপরিবর্তিত রেখেছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স
ওয়ার্নার ব্রোস ডিসকভারি
বড় ধরনের লোকসানের কথা জানিয়েছে বিশ্বখ্যাত বিনোদন ও মিডিয়া জায়ান্ট ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি (ডব্লিউবিডি)। চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটি ২৯০ কোটি ডলার নিট লোকসান করেছে। গত বুধবার প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
ওয়াল্ট ডিজনি
আয়ের লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে বিনোদন জায়ান্ট ওয়াল্ট ডিজনি। গত বুধবার প্রতিষ্ঠানের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জশ ডি’আমারো ডিজনির ভবিষ্যৎ প্রবৃদ্ধির পরিকল্পনা তুলে ধরেন। একই সঙ্গে তিনি জানান, বছরের প্রথম তিন মাসে কোম্পানিটির আয় হয়েছে ২ হাজার ৫২০ কোটি ডলার, যা বাজার বিশ্লেষকদের প্রত্যাশার চেয়ে বেশি। শেয়ারহোল্ডারদের কাছে লেখা এক চিঠিতে সিইও জানান, ২০২৬ অর্থবছর শেষে কোম্পানির প্রবৃদ্ধি ১২ শতাংশে পৌঁছতে পারে। খবর বিজনেস রেকর্ডার
WB tags revoking of the Bank Resolution Act amendments
The Financial Express
Returning the five merged Islamic banks to their former shareholders might prove difficult for the government as major development partners dislike the reversion move, officials says. The new government last month passed the Bank Resolution Act 2026 amending the Bank Resolution Ordinance 2025 under which the post-uprising interim government had taken step for merging five troubled shariah-based banks.
ভারতে প্রথমবারের মতো গহনায় নয়, স্বর্ণে রেকর্ড বিনিয়োগ
Bonik Barta
ভারতে প্রথমবারের মতো গহনার চেয়ে বিনিয়োগের মাধ্যম হিসেবে স্বর্ণ কেনার হার বেড়েছে। চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে গহনা ব্যবহারের তুলনায় বিনিয়োগের জন্য স্বর্ণ কেনার চাহিদা বেশি ছিল। মূলত শেয়ারবাজারে কাঙ্ক্ষিত মুনাফা না পাওয়া এবং নিরাপদ বিনিয়োগের খোঁজে সাধারণ মানুষ স্বর্ণের দিকে ঝুঁকছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (ডব্লিউজিসি) সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর বিজনেস রেকর্ডার। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় প্রথম প্রান্তিকে ভারতে স্বর্ণের বিনিয়োগ চাহিদা ৫২ শতাংশ বেড়ে ৮২ টনে দাঁড়িয়েছে। অন্যদিকে গহনা তৈরির জন্য স্বর্ণের চাহিদা ১৯ দশমিক ৫ শতাংশ কমে ৬৬ টনে নেমেছে। স্বর্ণের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে সাধারণ ক্রেতারা গহনা কেনা কমিয়ে দিলেও বিনিয়োগকারীরা মুদ্রা ও বার কেনায় বেশি আগ্রহী হয়েছেন।
এশিয়ায় ‘প্লাস্টিক শক’
Bonik Barta
এশিয়াজুড়ে শুরু হয়েছে চরম প্লাস্টিক সংকট। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির কারণে সংকট আরো ভয়াবহ আকার ধারণ করেছে। ফলে খাদ্যপণ্য, জীবনরক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম ও নিত্যপণ্যের মোড়ক বা প্যাকেজিং তৈরি প্রায় বন্ধ হওয়ার উপক্রম। প্লাস্টিক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বলছে, জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাবে প্লাস্টিক তৈরির কাঁচামাল ‘ন্যাপথা’-র দাম এশিয়ায় প্রায় দ্বিগুণ হয়ে গেছে। ফলে ব্যাগ, কনটেইনার, কাপ ও চামচের মতো প্রয়োজনীয় জিনিসের দাম এখন আকাশচুম্বী। ন্যাপথা একটি খনিজ উপাদান, যা দিয়ে সেমিকন্ডাক্টর তৈরির রাসায়নিক ও প্লাস্টিকের কাঁচামাল ইথিলিন ও প্রপিলিন তৈরি হয়। মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এশিয়ায় ন্যাপথার সংকট দেখা দিয়েছে। খবর এফটি
আকুর আমদানি বিল বাবদ ১৫১ কোটি ডলার পরিশোধ বাংলাদেশের
The Financial Express
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মার্চ-এপ্রিল সময়ের আমদানি বিল বাবদ ১৫১ কোটি ৪০ লাখ ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। এই বিল পরিশোধের ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে কিছুটা চাপ পড়বে। বুধবার পর্যন্ত গ্রস হিসাবে রিজার্ভ ছিল ৩৫ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ৩০ দশমিক ৬৪ বিলিয়ন ডলার।তবে আকুর পাওনা পরিশোধের পর রিজার্ভ ঠিক কত দাঁড়িয়েছে, তা হিসাব সমন্বয়ের পর জানা যাবে।