07-May-2025

Thursday 08 May 2025

09-May-2025

ভোজ্যতেল, সবজিসহ বিভিন্ন পণ্যের দাম বাড়লেও মূল্যস্ফীতি কমা নিয়ে নানা প্রশ্ন

Bonik Barta

দেশে পুরো এপ্রিলেই ঊর্ধ্বমুখী ছিল সবজির দাম। বাজারে পটোল, ঢেঁড়স, ঝিঙে, বরবটি, বেগুনসহ বেশির ভাগ সবজির কেজি বর্তমানে বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকায়। কোনো কোনোটা কিনতে হচ্ছে এর চেয়েও বেশি দামে। প্রতি লিটার সয়াবিন তেলের মূল্যও গত মাসে ১২-১৪ টাকা বেড়েছে। ডজনপ্রতি ডিমের দাম বেড়েছে অন্তত ২০-৩০ টাকা। বেড়েছে পেঁয়াজ ও রসুনের দামও। নিত্যপণ্যের মূল্যের এমন ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যেও এপ্রিলে মূল্যস্ফীতি কমার তথ্য প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। যদিও কীভাবে মূল্যস্ফীতি কমেছে সে ব্যাখ্যা নেই খোদ সংস্থাটির কাছেও।

ব্যক্তি ও গোষ্ঠীস্বার্থে কর অব্যাহতির পথ বন্ধ হচ্ছে

Bonik Barta

ব্যক্তি ও গোষ্ঠীস্বার্থে কর অব্যাহতির পথ বন্ধ হচ্ছে। খাতির ও চাপের কাছে নতি স্বীকার করে নেয়া কর অব্যাহতির দিন আর থাকছে না। আগামী জুলাই থেকে কর অব্যাহতি দিতে পারবে না জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটির কাছে এ ক্ষমতা আর থাকছে না। গতকাল কর ব্যয় নীতিমালা এবং এর ব্যবস্থাপনা কাঠামো প্রকাশ করেছে এনবিআর। এতে বলা হয়েছে, কর অব্যাহতি দিতে সংসদের অনুমোদন লাগবে। এ নীতিমালা আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে। নীতিমালায় বলা হয়, আয়কর আইন, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন এবং কাস্টমস আইনের মাধ্যমে এনবিআরকে দেয়া কর অব্যাহতির সব ক্ষমতা রহিত করা হবে। বার্ষিক জাতীয় বাজেট প্রণয়ন কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন কর আইনসংশ্লিষ্ট যেকোনো কর ব্যয় অনুমোদনের চূড়ান্ত কর্তৃপক্ষ হবে জাতীয় সংসদ। সংসদ না থাকলে কর ব্যয়সংক্রান্ত বিধান জারির ক্ষমতা রাষ্ট্রপতির কাছে ন্যস্ত থাকবে।

শিল্পে সংকট কাটাতে বিদ্যুতে গ্যাস সরবরাহ কমাবে সরকার

Bonik Barta

গ্যাসের অভাবে ঝুঁকিতে দেশের শিল্প খাত। চাহিদার তুলনায় এ জ্বালানি মিলছে অর্ধেকেরও কম। আর এ সংকট কাটাতে বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ কমিয়ে দেবে সরকার। পাশাপাশি চলতি মে থেকে আগস্ট পর্যন্ত বাড়তি চার কার্গো এলএনজি আমদানি করে শিল্প খাতে দৈনিক ২৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে। সচিবালয়ে গতকাল শিল্প শ্রেণীতে গ্যাস সরবরাহসংক্রান্ত দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে এক বিশেষ সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। গ্যাস সরবরাহের অপ্রতুলতার কারণে শিল্পে উৎপাদনে ব্যাঘাত ঘটছে উল্লেখ করে উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, ‘শিল্প উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করে সবাই মিলে আমরা কতগুলো সিদ্ধান্তে এসেছি। রমজান উপলক্ষে যে গ্যাস দেয়া হতো সেখান থেকে আমরা ১৫ কোটি ঘনফুট গ্যাস বিদ্যুতের পরিবর্তে শিল্পে দেব। এটা হচ্ছে আমাদের প্রথম সিদ্ধান্ত। দ্বিতীয় সিদ্ধান্ত, মে থেকে আগস্ট পর্যন্ত অতিরিক্ত চারটি এলএনজি কার্গো আনব। এতে শিল্পে গ্যাসের বরাদ্দ ২৫ কোটি ঘনফুট বাড়বে।’

লাফার্জহোলসিমের নিট মুনাফা কমেছে সাড়ে ১৪ শতাংশ

Bonik Barta

সিমেন্ট খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) নিট মুনাফা কমেছে সাড়ে ১৪ শতাংশ। মূলত জ্বালানি খরচ বেড়ে যাওয়া ও সিমেন্টের মূল্য হ্রাসের কারণে কোম্পানিটির মুনাফা কমেছে। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে লাফার্জহোলসিম বাংলাদেশের নিট বিক্রি হয়েছে ৮৫১ কোটি ৫০ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮২৫ কোটি ৭০ লাখ টাকা। এ সময়ে কোম্পানিটির বিক্রি বেড়েছে ৩ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৩৯ কোটি ১০ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৬২ কোটি ৭০ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ১৪ দশমিক ৫১ শতাংশ।

ভারত-পাকিস্তান সংঘাতের প্রভাব দেশের পুঁজিবাজারে

Bonik Barta

দেশের পুঁজিবাজারে এমনিতেই দীর্ঘমেয়াদি মন্দা বিরাজ করছে। এর মধ্যে গতকাল ভারত-পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলার খবরে পুঁজিবাজারে বড় ধরনের ধস নেমেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ৩ শতাংশ কমেছে। দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জেও বড় দরপতন হয়েছে। বাজার পর্যলোচনায় দেখা যায়, গতকাল সকাল ১০টায় লেনদেন শুরুর পর থেকেই আতঙ্কিত বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করতে থাকেন। এর প্রভাবে দিনভর পয়েন্ট হারায় সূচক। গতকাল দিন শেষে ডিএসইএক্স সূচক ৩ শতাংশ কমে ৪ হাজার ৮০২ পয়েন্টে দাঁড়িয়েছে। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ২ শতাংশের বেশি কমে ১ হাজার ৪৮ পয়েন্টে অবস্থান করছে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল প্রায় ৪ শতাংশ কমে ১ হাজার ১৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ইসলামী ব্যাংক, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি) ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ার।

বাণিজ্য আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও চীন

Bonik Barta

চলতি সপ্তাহে আনুষ্ঠানিক বাণিজ্য আলোচনা শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও চীন। যা হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে শুরু হওয়া বাণিজ্যযুদ্ধের পর প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক। এই বাণিজ্যযুদ্ধ বিশ্বব্যাপী আর্থিক বাজারগুলোকে নাড়া দিয়েছে সেই সঙ্গে সরবরাহ শৃঙ্খলা নিয়েও উদ্বেগ তৈরি করেছে। খবর এফটি। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এই সপ্তাহে জেনেভায় তাদের চীনা অংশীদারদের সঙ্গে সাক্ষাৎ করবেন। আর চীন জানিয়েছে, তাদের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন শীর্ষ অর্থনীতি বিষয়ক কর্মকর্তা ভাইস প্রিমিয়ার হি লিফেং। জানুয়ারিতে ট্রাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট হান জেং যোগ দেয়ার পর এটিই হবে দুই পক্ষের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের আলোচনা।

Shipments to USA jump on both counts

The Financial Express

Bangladesh's apparel exports to the United States, its single-largest market, recorded a double-digit growth both in value and volume during the first quarter of 2025. The country's readymade-garment exports fetched US$2.22 billion from the US market during the January-March period of 2025, marking 26.66-percent growth from US$1.75 billion in the corresponding period of 2024, according to the data released on Tuesday by OTEXA, an affiliate of the US Department of Commerce. In terms of quantity, shipments came to 733.98 million square metres of apparel in a 25.24-percent growth over 586.04 million square metres in the corresponding period of 2024. Industry experts attributed export rise to the improved US market and the likely attempts by importers to clear shipments before the Trump administration imposed higher tariffs. The growth in Bangladesh's RMG exports to the US in January-March this year outpaced that of all other major suppliers, including India at 24.04 per cent, Indonesia at 20 per cent, Pakistan 17.51 per cent, Vietnam 13.98 per cent, and China at 4.11 per cent. Vietnam, however, surpassed China and earned US$3.87 billion during the first quarter of 2025. The US imported apparel worth of US$3.59 billion from China during the period, according to OTEXA data. Despite the global economic challenges, Bangladeshi products' competitive pricing, enhanced production capabilities, and commitment to sustainable and ethical manufacturing practices contributed to such robust performance, exporters said.

জ্বালানি খরচ বৃদ্ধি ও সিমেন্টের মূল্য হ্রাস ⬩ লাফার্জহোলসিমের নিট মুনাফা কমেছে সাড়ে ১৪ শতাংশ

Bonik Barta

সিমেন্ট খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) নিট মুনাফা কমেছে সাড়ে ১৪ শতাংশ। মূলত জ্বালানি খরচ বেড়ে যাওয়া ও সিমেন্টের মূল্য হ্রাসের কারণে কোম্পানিটির মুনাফা কমেছে। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে লাফার্জহোলসিম বাংলাদেশের নিট বিক্রি হয়েছে ৮৫১ কোটি ৫০ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮২৫ কোটি ৭০ লাখ টাকা। এ সময়ে কোম্পানিটির বিক্রি বেড়েছে ৩ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৩৯ কোটি ১০ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৬২ কোটি ৭০ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ১৪ দশমিক ৫১ শতাংশ।

PMI indicates softer pace of economic expansion

The Financial Express

Bangladesh's Purchasing Managers' Index (PMI) slowed in April, falling 8.8 points from the previous month to 52.9, signaling a softer pace of economic expansion. The latest reading reflects weaker growth across manufacturing, construction, and services sectors, although agriculture posted a stronger rate of expansion. A PMI above 50 indicates expansion, 50 suggests no change, and below 50 signals contraction. April's reading, while still in expansionary territory, marks the lowest since October 2025, when the current growth trend began. According to the report released on Wednesday, the agriculture sector recorded its seventh consecutive month of growth, with faster expansion in both new business and business activity indices. Input costs increased at a slower pace, while the employment index returned to expansion and order backlogs contracted more slowly. Manufacturing also expanded for the eighth straight month, albeit at a slower pace. Most indices remained positive except for order backlogs, which saw a sharper contraction, continuing a nine-month streak of decline. The construction sector saw its fifth month of expansion, albeit at a reduced pace. New business, employment, and input costs all grew more slowly, while construction activity returned to growth. However, order backlogs contracted more sharply. The services sector expanded for the seventh consecutive month, though growth decelerated. Indices for new business, employment, and input costs under the services sector all showed slower expansion rates, while the business activity index slipped into contraction. The order backlog index also contracted more rapidly.

Govt plans to beef up LNG imports, cut gas allocation for power plants

The Financial Express

The government has planned to enhance natural gas supply to industries for next four months (May-August) by cutting supplies to the power plants and increasing imports of liquefied natural gas (LNG). According to a roadmap drawn up at a meeting on Wednesday, the industries are expected to get an additional gas of 250 million cubic feet per day (mmcfd), Power, Energy and Mineral Resources Adviser Muhammad Fouzul Kabir Khan said after the meeting with business leaders at Bangladesh Secretariat.The country's industrial sector has long been suffering from severe gas supply disruptions amid less-than-required domestic production and imports of the energy. As a result, businesses allege, they have been suffering from production losses and losing competitiveness in the international markets. Elaborating his plan, the energy adviser said that around 150 mmcfd gas will be diverted from the power sector allocation while 100 mmcfd will be added by importing four extra LNG cargoes during the four-month period at a cost of around Tk 28 billion.

রেকিট বেনকিজারের আয় বেড়েছে ১১ শতাংশ

Bonik Barta

ওষুধ ও রসায়ন খাতের তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি রেকিট বেনকিজার বাংলাদেশ পিএলসি চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ১৪৭ কোটি ৩৪ লাখ টাকা আয় করেছে, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৩২ কোটি ৬৮ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ১১ দশমিক শূন্য ৫ শতাংশ। আয় বাড়ার পাশাপাশি এ সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফাও সামান্য বেড়েছে। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে রেকিট বেনকিজারের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৫ কোটি ৩৩ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৫ কোটি ১৭ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১ দশমিক ৯ শতাংশ। প্রথম প্রান্তিকে রেকিট বেনকিজারের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩২ টাকা ৪৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩২ টাকা ১০ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮৩ টাকা ৯ পয়সায়।

Bangladesh faces steeper market losses than neighbours. Experts say it's not justified

The Financial Express

The main market in Bangladesh witnessed rapid erosion of stocks than in Pakistan and India on Wednesday over fear of possible spill-over impacts of further escalation of the conflict between the two countries. Investors in Bangladesh seem to have gone into a panic, having learnt that India struck nine sites in Pakistan in a retaliatory move for the April attack by gunmen on tourists on the Indian controlled side of the disputed Kashmir. So, as the Dhaka Stock Exchange (DSE) opened the trading session they went on a selling spree, dragging the broad index down 94 points in just 17 minutes.There were then timid signs of recovery for a while but the market reverted to the depreciation mode, leading to a record single-day fall of 3.01 per cent in four years to 4802.41 points.The last time when such a big fall of the index happened was on April 4, 2021. The DSEX lost 3.44 per cent on the day as investors dumped their holdings following the enforcement of countrywide lockdown to stem the spread of the coronavirus.

স্বয়ংক্রিয় অ্যান্টি মানি লন্ডারিং সলিউশন চালু করল যমুনা ব্যাংক

Bonik Barta

স্বয়ংক্রিয় কমপ্রিহেনসিভ এএমএল (অ্যান্টি মানি লন্ডারিং) সলিউশন উদ্বোধন করেন যমুনা ব্যাংকের এমডি ও সিইও ইলিয়াস উদ্দীন আহম্মদ। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ক্যামেলকোসহ সব ঊর্ধ্বতন নির্বাহী এবং সব বিভাগীয় প্রধান উপস্থিত ছিলেন। এ সলিউশনটির কার্যকর বাস্তবায়নের মাধ্যমে ব্যাংক এখন আরো গতিশীলভাবে সন্দেহজনক লেনদেন শনাক্ত ও বিশ্লেষণ করতে পারবে এবং আর্থিক খাতে মানি লন্ডারিং প্রতিরোধে আরো এক ধাপ এগিয়ে যাবে।

Forex reserves drop to $ 25.68b after ACU payment

The Financial Express

Bangladesh made a routine payment equivalent to US$ 1.88 billion to the Asian Clearing Union (ACU) against imports during the March-April period of the current calendar year, officials said. Despite making such a high volume of overseas payments, the country's foreign exchange (forex) reserve still over $20 billion ($20.29 billion in exact) in accordance with IMF BPM6 calculation on Wednesday from $22.06 billion a day ago, according to the central bank latest statistics. The stock of foreign currencies was $25.68 billion as per the Bangladesh Bank (BB)'s traditional calculation on Wednesday (May 07) from $27.44 billion of the previous working day. The amount of such payment rose to $1.88 billion in the last installment from its previous one of $1.75 billion following higher imports from the member countries particularly from India. The central bank has already remitted the fund to the ACU headquarters in Tehran in line with the existing provisions of the nine-member union. Under the existing provisions, outstanding import bills and interests thereof are to be paid at the end of every two months among the member countries.

অর্থনীতি সিঙ্গাপুর থেকে দুই কার্গো এলএনজি কিনবে সরকার

Bonik Barta

স্পট মার্কেটের মাধ্যমে সিঙ্গাপুরের প্রতিষ্ঠানের কাছ থেকে দুই কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১ হাজার ১০৪ কোটি ৪১ লাখ ৮৩ হাজার ৩৩৬ টাকা। গতকাল সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ভার্চুয়ালি সভায় সভাপতিত্ব করেন। সভায় এলএনজি ছাড়াও সার ক্রয়সহ আরো বেশকিছু সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’ অনুসারে আন্তর্জাতিক দরপত্র প্রক্রিয়ায় স্পট মার্কেটের সিঙ্গাপুরের প্রতিষ্ঠান ভিটল এশিয়া লিমিটেডের কাছ থেকে এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। এতে ব্যয় হবে ৫৪৯ কোটি ৯ লাখ ১৭ হাজার ৭৫২ টাকা। আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে একই প্রতিষ্ঠানের কাছ থেকে আরো এক কার্গো এলএনজি ৫৫৫ কোটি ৩২ লাখ ৬৬ হাজার ৫৮৪ টাকায় আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

Food items remain major contributor to inflation

The Financial Express

The price of food items remained the major contributor to overall inflation by 42.71 per cent, reveals the April issue of the report titled "Monthly economic Update and Outlook" prepared by the General Economics Division (GED) of the planning commission. Dr. Monzur Hossain, Member (Secretary) of the GED placed the first issue of the report on Wednesday at a press briefing at the NEC auditorium following the meeting of the Executive Committee of the National Economic Council (Ecnec). Planning Advisor Dr Wahiduddin Mahmud, members and secretaries of the planning ministry and planning commission attended the event. "From now on, the GED will publish an updated situation of the country's economy every month. As a result of this report, it will be easier for the government to adopt various macroeconomic policies," Manjur Hossain said at the event.

একীভূতকরণ ও অধিগ্রহণ চুক্তি দুই দশকের সর্বনিম্নে

Bonik Barta

‘লিবারেশন ডে’ ঘোষণা দিয়ে গত মাসের শুরুতে বিশ্বের বেশির ভাগ দেশ থেকে আমদানীকৃত পণ্যের ওপর বড় অংকের শুল্ক ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে ৯০ দিনের জন্য বেশির ভাগ শুল্ক স্থগিত করলেও বাজারে সৃষ্ট অনিশ্চয়তা কমেনি। এর প্রভাবে বিশ্বব্যাপী ব্যাপক মাত্রায় হ্রাস পেয়েছে একীভূতকরণ ও অধিগ্রহণ (এমঅ্যান্ডএ) চুক্তির সংখ্যা। ব্যবসা সম্প্রসারণের পথ থেকে পিছু হটছেন ব্যাংকার ও বিভিন্ন প্রতিষ্ঠানের সিইওরা। একই পরামর্শ দিচ্ছেন গ্রাহকদেরও। তারা বলছেন, পরিস্থিতি সুস্পষ্ট না হওয়া পর্যন্ত অপেক্ষা করাই উত্তম। ব্যবসায়িক চুক্তিবিষয়ক ডাটা পরিষেবা সংস্থা ডিলজিককে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, গত মাসে বিশ্বজুড়ে ঘোষিত এমঅ্যান্ডএ চুক্তি ছিল ২০ বছরের মধ্যে সর্বনিম্ন। এমনকি তা কভিড-১৯ মহামারী ও ২০০৮-০৯ সালের বৈশ্বিক অর্থনৈতিক সংকটের সময় থেকেও কম।

Vitol Asia continues to dominate BD LNG market

The Financial Express

Vitol Asia Pte Ltd. continues dominating the liquefied natural gas (LNG) market in Bangladesh, with securing two more cargo supply bids on Wednesday. The Advisers Council Committee on Government Purchase (ACCGP) on the day approved two separate proposals by the Energy and Mineral Resources Division, allowing Petrobangla to buy two cargoes of LNG from the Singapore-based company. One of the cargoes will cost the exchequer Tk 5.49 billion and another Tk 5.55 billion. Earlier on April 29, the company had secured the bid to supply one cargo of LNG at a cost of Tk 5.44 billion, following two other cargoes awarded on April 22 and April 8 respectively. During the ousted Awami League government, Vitol was one of the top LNG suppliers to Bangladesh.

Ecnec okays nine projects worth Tk 37.56b

The Financial Express

The Executive Committee of the National Economic Council (Ecnec) on Wednesday approved a total of nine projects, including three new initiatives and six revised ones, with an estimated cost of Tk 37.56 billion. Of the total project cost, the government will provide Tk 27.98 billion, while the implementing agencies will contribute Tk 1.45 billion from their own funds. The remaining Tk 8.13 billion will be sourced from foreign loans and grants. Planning Adviser Dr Wahiduddin Mahmud shared the details at a press briefing held at the NEC auditorium in the capital following the Ecnec meeting chaired by Chief Adviser Professor Dr Muhammad Yunus. The planning adviser said that the meeting approved a project titled "Prevention of Violence and Harmful Practices against Children and Women in Bangladesh", involving Tk 1.70 billion, with a grant worth Tk 1.3 billion from the UNICEF. The project, which will be implemented by the Ministry of Women and Children Affairs, is scheduled for completion by March 2029. It will focus on training programmes aimed at enhancing the safety of women and children. However, as the project currently lacks clearly defined activities, the Ecnec meeting recommended setting specific indicators to measure the outcomes and effectiveness of such initiatives, he added. The documents placed at the meeting reveal that the six revised projects approved in the Ecnec have faced a total of cost overruns worth over Tk 45.95 billion, due to delays following several complexities. The revised estimated costs of these projects reached Tk 95.7 billion, 92.38 per cent higher than the initial cost. The meeting approved a revised proposal for the "WECARE Phase 1: Jhenaidah-Jashore Highway Development Project", increasing its cost to Tk 66.27 billion. Originally approved in January 2021 with an estimated cost of Tk 41.88 billion, the project was scheduled for completion by December 2023.

অতিপ্রত্যাশিত বাণিজ্য সংলাপে সম্মত যুক্তরাষ্ট্র ও চীন

Bonik Barta

শিগগিরই আনুষ্ঠানিক বাণিজ্য আলোচনা শুরু করতে যাচ্ছে দুই অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র ও চীন। এটি হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে শুরু হওয়া বাণিজ্যযুদ্ধের পর দেশ দুটির মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক। চলমান বাণিজ্যযুদ্ধ বৈশ্বিক আর্থিক বাজারগুলোকে নাড়া দেয়ার পাশাপাশি সরবরাহ চেইন নিয়েও ব্যাপক উদ্বেগ তৈরি করেছে। এর মাঝে বাণিজ্য সংলাপকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে সংশ্লিষ্ট পক্ষগুলো। খবর এফটি। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও দেশটির বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার আগামী সপ্তাহের শুরুতে জেনেভায় চীনা প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। বেইজিং থেকে আসা দলের নেতৃত্ব দেবেন চীনের শীর্ষ অর্থনীতিবিষয়ক কর্মকর্তা ভাইস প্রিমিয়ার হি লিফেং। জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান জেং। এরপর এটিই হবে দুই পক্ষের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের আলোচনা।

দুবাইয়ের গোল্ডেন ভিসার দিকে নজর ধনী তুর্কিদের

Bonik Barta

চলমান রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে তুরস্কের ধনীদের মধ্যে গোল্ডেন ভিসার চাহিদা বেড়েছে প্রায় ৪০ শতাংশ। এর মাধ্যমে তারা সম্পদ ও পরিবারের নিরাপত্তা এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে চাইছেন। সাম্প্রতিক এক জরিপ থেকে দেখা যাচ্ছে, তুর্কি ধনীদের প্রত্যাশিত অভিবাসন গন্তব্যের শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) অন্যতম শহর দুবাই। খবর অ্যারাবিয়ান বিজনেস। বিনিয়োগভিত্তিক অভিবাসনে বৈশ্বিক পরামর্শদাতা প্রতিষ্ঠান অ্যাস্টনসের তথ্যানুযায়ী, গত মার্চ পর্যন্ত ১২ মাসে তুরস্কে সার্চ ইঞ্জিন গুগলে ‘গোল্ডেন ভিসা’ কি ওয়ার্ড দিয়ে অনুসন্ধান বেড়েছে ৪৬ শতাংশ। অ্যাস্টনস সাইপ্রাসের প্রধান ও বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক ডেনিস ক্রাভচেঙ্কো বলেন, ‘গোল্ডেন ভিসা প্রোগ্রামের প্রতি আগ্রহ বৃদ্ধির অন্যতম প্রধান কারণ রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা। যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আমরা এমনটা দেখেছিলাম। এভাবে সম্পদে বৈচিত্রায়ন ও পরিবারের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে চাইছেন ধনীরা।’

Experts urge strategic partnership to boost Korean investment

The Financial Express

Speakers at a seminar on Wednesday stressed the importance of establishing a strategic partnership to facilitate Korean investment in Bangladesh. They identified a number of sectors, including infrastructure development, logistics, electronics, ICT, digital services, renewable energy and textiles, as potential areas for Korean investment. They also called for necessary reforms, especially in the fields of financial liberalisation, easy repatriation of profit and automation in tax regime, to boost Korean investment in Bangladesh. The seminar titled "Accelerating Korean Investment in Bangladesh Opportunities, Challenges, and Policy Reforms", jointly organised by the EBL and the Korea-Bangladesh Chamber of Commerce and Industry (KBCCI), was held at the Eastern Bank PLC (EBL) head office in the city's Gulshan area.Korean Ambassador PARK Young Sik attended the seminar as the chief guest while Managing Director of EBL Ali Reza Iftekhar delivered the welcome speech.

ভারত-পাকিস্তান সংঘাতের প্রভাব পড়েছে এয়ারলাইনস পরিষেবায়

Bonik Barta

ভারত-পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতের কারণে ইউরোপগামী এবং ইউরোপ থেকে আগত ফ্লাইটের রুট পরিবর্তন বা বাতিল করছে এশিয়ার বেশকিছু এয়ারলাইনস। গতকাল দিনের শুরুতে জানা যায়, পাকিস্তানে মোট ৫২টি ফ্লাইট বাতিল হয়েছে। এদিন ভারত থেকে ইউরোপগামী কিছু ফ্লাইটও দীর্ঘ রুটে যেতে দেখা গেছে। এতে প্রভাবিত হয়েছে ইভা এয়ার, কোরিয়ান এয়ার, থাই এয়ারওয়েজ, ভিয়েতনাম এয়ারলাইনস, চায়না এয়ারলাইনসসহ একাধিক সংস্থার পরিষেবা। শিডিউলে বড় ধরনের বিপর্যয়ের পর গতকাল বেশকিছু এয়ারলাইনস সংস্থার শেয়ারদরে পতন ঘটে। খবর রয়টার্স

বিশেষ ছাড়ে এসএমই পরিবারের সন্তানদের শিক্ষা গ্রহণের সুযোগ দেবে আইপিডিসি ফাইন্যান্স ও ব্র্যাক কুমন

Bonik Barta

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড এবং ব্র্যাক কুমন লিমিটেড (বাংলাদেশে কুমন-এর অফিসিয়াল ফ্র্যাঞ্চাইজি) সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে। এর আওতায় আইপিডিসির এসএমই গ্রাহকদের সন্তানরা দেশের যেকোনো কুমন সেন্টারে বিশেষ ছাড়ে শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। নারী উদ্যোক্তারা এক্ষেত্রে বিশেষ গুরুত্ব পাবেন। এ উদ্যোগের মাধ্যমে আইপিডিসি উদ্যোক্তাদের শুধু আর্থিক সমাধানই নয়, বরং তাদের সন্তানদের সুশিক্ষা নিশ্চিতে ভূমিকা রাখবে। বিশ্বমানের শিক্ষা পদ্ধতির মাধ্যমে কুমন শিশুদের মানসম্মত শিক্ষা লাভের সুযোগ দিয়ে থাকে এবং তাদের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে আইপিডিসি এসব উদ্যোক্তাদের সার্বিক জীবনমান উন্নয়নে ভূমিকা রাখতে কাজ করছে। এই অংশীদারত্বের মাধ্যমে কুমন ফ্র্যাঞ্চাইজির মালিকরা আইপিডিসির বিশেষ আর্থিক সেবা গ্রহণের সুযোগও পাবে। এর ফলে বিশেষ করে শিক্ষা খাতে, নতুন উদ্যোক্তা হতে সবাই আরো উৎসাহ পাবে বলে আশা করা যাচ্ছে।

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ১৬ লাখ ছাড়াল

Bonik Barta

করদাতাদের চাহিদা ও মতামতের ভিত্তিতে অনলাইনে রিটার্ন দাখিল প্রক্রিয়া ক্রমশ সহজীকরণ ও অধিকতর করদাতাবান্ধবকরণের ফলে এরই মধ্যে এ বছর ১৬ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন। এ সময় ২০ লাখের বেশি করদাতা ই-রিটার্নের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। বুধবার (৭ মে) গণমাধ্যমে পাঠানো এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আয়কর দিবস পরবর্তী সময়েও জাতীয় রাজস্ব বোর্ড অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সেবাটি চালু রেখেছে। সেই সঙ্গে রিটার্ন দাখিলের পর করদাতা কর্তৃক রিটার্নে কোনো ভুলত্রুটি পরিলক্ষিত হলে আয়কর আইন ২০২৩ এর ১৮০(১) ধারা মোতাবেক মূল রিটার্ন দাখিলের ১৮০ দিনের মধ্যে ১৮০(২) ধারায় ঘরে বসেই সহজে অনলাইনে সংশোধিত রিটার্ন দাখিল করতে পারছেন। অদ্যাবধি ৭ হাজার ২২৫ জন করদাতা অনলাইনে সংশোধিত রিটার্ন দাখিল করেছেন।

Google invests in nuclear power with Elementl Power to fuel AI energy needs

The Financial Express

Tech giant Google has teamed up with Elementl Power to develop three advanced nuclear energy sites, as the demand for electricity driven by artificial intelligence continues to surge. Announced on Wednesday, the collaboration will see Google invest in projects expected to generate 600 megawatts of power each, AP reports. Although the total investment amount was not disclosed, the partnership underscores the growing role of nuclear energy in supporting AI-driven infrastructure. “Our collaboration with Elementl Power enhances our ability to move at the speed required to meet this moment of AI and American innovation,” said Amanda Peterson Corio, Google’s head of data centre energy. The two companies plan to work closely with utility providers and regulated power firms to identify and develop additional nuclear energy projects. “We look forward to working with Google to execute these projects and bring safe, carbon-free, baseload electricity to the grid,” said Chris Colbert, Chairman and CEO of Elementl Power. As AI technology evolves and expands, so too does its appetite for power, prompting states across the US to position themselves as energy hubs for the tech industry. Policymakers are increasingly backing nuclear energy initiatives, offering incentives and easing regulations to attract investment.

১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ত্রিপক্ষীয় চুক্তি

Bonik Barta

পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ উৎপাদনে রবি আজিয়াটা, ফ্লোসোলার সলিউশনস লিমিটেড ও গ্রিন পাওয়ার এশিয়ার মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় একটি ১০০ মেগাওয়াট পিক (এমডব্লিউপি) সৌরবিদ্যুৎ প্লান্ট নির্মাণ ও পরিচালনার জন্য স্পেশাল পারপাস ভেহিকল (এসভিপি) গঠন করা হবে। এ সমঝোতা স্মারকের আওতায় পাওয়ার পারচেজ এগ্রিমেন্টের (সিপিপিএ) মাধ্যমে রবি করপোরেট তাদের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ক্রয় করবে।