স্পট মার্কেটে গত সপ্তাহে কমেছে এলএনজির দাম
Bonik Barta
স্পট মার্কেটে গত সপ্তাহে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম নয় সপ্তাহের সর্বোচ্চ থেকে কমে এসেছে। বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, অনুকূল আবহাওয়ায় কম চাহিদা ও পর্যাপ্ত মজুদ এ সময় জ্বালানি পণ্যটির দাম কমার পেছনে ভূমিকা রেখেছে। খবর রয়টার্স। শিল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উত্তর-পূর্ব এশিয়ায় মার্চে সরবরাহের জন্য গত সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য ছিল ১০ ডলার ৭০ সেন্ট, আগের সপ্তাহে যা ছিল ১১ ডলার ৬০ সেন্ট। এ বিষয়ে কেপলারের সিনিয়র এলএনজি অ্যানালিস্ট আরতুরো রেগালাদো বলেন, ‘ফেব্রুয়ারিতে ভারতে তুলনামূলক উষ্ণ তাপমাত্রা, চীনে জানুয়ারিতে প্রত্যাশার তুলনায় মজুদ থেকে কম ব্যবহার গত সপ্তাহে এলএনজির দাম কমার পেছনে ভূমিকা রেখেছে। এছাড়া জাপান ও দক্ষিণ কোরিয়ায় গত পাঁচ বছরের গড়ের তুলনায় এলএনজি মজুদ বেড়েছে। এসব কারণে নিকটবর্তী মেয়াদে সরবরাহ চুক্তিগুলোর চাহিদা তুলনামূলক কম।’
ইউরোপীয় ইউনিয়নে ৩৭ শতাংশ কমেছে ব্রিটিশ কৃষিপণ্যের বিক্রি
Bonik Barta
উরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে আসা (ব্রেক্সিট) কার্যকর হওয়ার পর পাঁচ বছর পেরিয়ে গেছে। এ সময়ের মধ্যে অঞ্চলটির বাজারে ব্রিটিশ কৃষিপণ্য রফতানিতে বড় ধরনের ধস নেমেছে। যুক্তরাজ্যের জাতীয় রাজস্ব বোর্ড এইচএমআরসির তথ্য বিশ্লেষণ করে ন্যাশনাল ফারমারস ইউনিয়ন (এনএফইউ) জানিয়েছে, ২০১৯ সালের তুলনায় বর্তমানে ব্রিটিশ রফতানি কমেছে প্রায় ৩৭ দশমিক ৪ শতাংশ। খবর দ্য গার্ডিয়ান। এনএফইউ জানিয়েছে, ২০২০ সালে ইইউ থেকে যুক্তরাজ্যের আনুষ্ঠানিক বিচ্ছেদের ফলে দুই পক্ষের মধ্যে নতুন বাণিজ্যিক বাধা তৈরি হয়। এসব বাধার কারণেই ইইউয়ের বাজারে ব্রিটিশ পণ্যের রফতানি কমেছে। ব্রিটিশ গরুর মাংস থেকে শুরু করে বিখ্যাত চেডার পনির সব ধরনের পণ্যের বাজারই এখন আগের চেয়ে সংকুচিত হয়ে পড়েছে।
ইউক্রেনে বাড়তে পারে গম উৎপাদন
Bonik Barta
ইউক্রেনে ২০২৫-২৬ বিপণন বর্ষে গম উৎপাদন আগের মৌসুমের তুলনায় ৪ শতাংশ বাড়তে পারে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচার সার্ভিস (এফএএস) সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর ওয়ার্ল্ড গ্রেইন ডট কম। প্রতিবেদন অনুযায়ী, চলতি বিপণন বর্ষে ইউক্রেনের গম উৎপাদন পৌঁছতে পারে ২ কোটি ৩৫ লাখ টনে। এ সময় যব উৎপাদনের পরিমাণ হতে পারে ৫৩ লাখ টন। ইউএসডিএ আরো জানায়, ইউক্রেনে গত বুধবার পর্যন্ত জমি থেকে ভুট্টা সংগ্রহ সম্পন্ন হয়েছে প্রায় ৯২ শতাংশ। এতে মোট উৎপাদন দাঁড়িয়েছে ২ কোটি ৮৯ লাখ টনে। এছাড়া বাকি জমি থেকে ২০ লাখ টনের কিছু বেশি শস্য পাওয়া যেতে পারে।
পিক্সেল ১০এ আনছে গুগল বড় ব্যাটারি ও ক্যামেরা পরিমার্জনের ইঙ্গিত
Bonik Barta
আনুষ্ঠানিকভাবে পিক্সেল ১০এ স্মার্টফোনের পর্দা উন্মোচন করেছে টেক জায়ান্ট গুগল। সম্প্রতি এক সংক্ষিপ্ত টিজার ভিডিওর মাধ্যমে সাশ্রয়ী বাজেটের নতুন ডিভাইসটি প্রদর্শন করে কোম্পানিটি জানিয়েছে, ১৮ ফেব্রুয়ারি থেকে ফোনটির প্রি-অর্ডার শুরু হবে। গত বছরের পিক্সেল ৯এ মার্চে বাজারে এলেও এবার কিছুটা আগেই নতুন সংস্করণটি আনার ঘোষণা দিল গুগল। খবর নাইন টু ফাইভ গুগল। প্রকাশিত টিজারে নীল রঙের পিক্সেল ১০এ-এর প্রথম ঝলক দেখা গেছে। পাশাপাশি আগ্রহী ক্রেতাদের জন্য ‘এক্সক্লুসিভ অফার’ পেতে সাইন-আপ করার সুযোগ রাখা হয়েছে। নতুন এ ফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচারের ওপর বিশেষ জোর দেয়া হবে বলে ধারণা করা হচ্ছে।
সময় চেয়েছে ডিপি ওয়ার্ল্ড, চুক্তি হচ্ছে না অন্তর্বর্তী সরকারের মেয়াদে
Bonik Barta
চট্টগ্রাম বন্দরের সবচেয়ে লাভজনক স্থাপনা নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে অন্তর্বর্তী সরকারের আমলেই চুক্তি করতে জোরেশোরে বিভিন্ন প্রক্রিয়া এগিয়ে নেয়া হচ্ছিল। কিন্তু গতকাল পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের আমলে এ ইজারা চুক্তি সই হওয়ার সম্ভাবনা নেই। চুক্তির বিস্তারিত পর্যালোচনায় সময় চেয়েছে ডিপি ওয়ার্ল্ড। যদিও বন্দরসংশ্লিষ্টরা বলছেন, অন্তর্বর্তী সরকারের লক্ষ্য ছিল যেকোনোভাবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে কনসেশন চুক্তি সই করা। কিন্তু বন্দরের জেটি থেকে শুরু করে বহির্নোঙর পর্যন্ত কার্যক্রম বন্ধ করে দেয়া কর্মবিরতি কর্মসূচির কারণেই শেষ পর্যন্ত সরকার এনসিটি ইজারা চুক্তি থেকে শেষ মুহূর্তে সরে গিয়েছে।
২০২৬ সালে ব্রাজিলে কফি উৎপাদনে নতুন রেকর্ডের পূর্বাভাস
Bonik Barta
২০২৬ সালে কফি উৎপাদনে নতুন রেকর্ড তৈরি করতে পারে ব্রাজিল। দেশটির জাতীয় সরবরাহ সংস্থা কোনাবের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর দেশটিতে কৃষিপণ্যটির মোট উৎপাদন পৌঁছতে পারে ৬ কোটি ৬২ লাখ ব্যাগে (প্রতি ব্যাগে ৬০ কেজি)। এ প্রাক্কলন বাস্তবায়ন হলে ২০২৫ সালের তুলনায় ব্রাজিলে কফি উৎপাদন বাড়তে পারে ১৭ দশমিক ১ শতাংশ। খবর গ্লোবাল টাইমস। ‘ফার্স্ট কফি ক্রপ সার্ভে ২০২৬’ কোনাব জানায়, অনুকূল আবহাওয়া এবং উৎপাদন কাঠামোয় ইতিবাচক পরিবর্তনের সমন্বিত প্রভাবেই এ প্রবৃদ্ধি সম্ভব হচ্ছে। ব্রাজিল এরই মধ্যে কফির ‘পজিটিভ বায়েনিয়ালিটি’ বা দ্বিবার্ষিক চক্রের ইতিবাচক পর্যায়ে প্রবেশ করছে। এতে আবাদযোগ্য জমির পরিমাণ ৪ দশমিক ১ শতাংশ বেড়ে প্রায় ১৯ লাখ হেক্টরে পৌঁছতে পারে।
ফিউচার মার্কেটে জাপানি রাবারের দরপতন
Bonik Barta
বিক্রি বেড়ে যাওয়ায় গত সপ্তাহের লেনদেনের শেষদিন শুক্রবার ফিউচার মার্কেটে জাপানি রাবারের দাম কমেছে। বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, চীনের চাহিদা নিয়ে উদ্বেগও এ সময় পণ্যটির দরপতনের পেছনে ভূমিকা রেখেছে। খবর বিজনেস রেকর্ডার। ওসাকা এক্সচেঞ্জে (ওএসই) জুলাইয়ে সরবরাহ চুক্তিতে প্রাকৃতিক রাবারের দাম ২ দশমিক ৮ ইয়েন বা দশমিক ৮ শতাংশ কমেছে। প্রতি কেজির মূল্য নেমেছে ৩৪৫ দশমিক ৩ ইয়েনে (২ ডলার ২১ সেন্ট)।
রেকর্ড উচ্চতায় বিরল খনিজের দাম
Bonik Barta
বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) ও প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির প্রধান কাঁচামাল হলো বিরল খনিজ। বিশ্ববাজারে এ বিরল খনিজের দাম এখন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। জাপানি সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সেখানে বলা হয়, জাপানের ওপর চীনের নতুন রফতানি নিয়ন্ত্রণ এবং বিশ্বজুড়ে সামরিক সরঞ্জামের চাহিদা বাড়ার কারণে গত কয়েক সপ্তাহে এ মূল্যবৃদ্ধি ঘটেছে। ব্রিটিশ গবেষণা প্রতিষ্ঠান আর্গুস মিডিয়ার তথ্য অনুযায়ী, ইউরোপের বাজারে বর্তমানে প্রতি কেজি ডিসপ্রোসিয়ামের দাম ৯৬০ ডলারে ঠেকেছে। এছাড়া টারবিয়াম বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪ হাজার ডলারে। ২০১৫ সালের পর এ দুই খনিজের দাম এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। মূলত বিদ্যুচ্চালিত গাড়ির মোটর তৈরির চুম্বক হিসেবে খনিজ দুটি ব্যবহার হয়।
জাহাজ নির্মাণ খাতের পুনঃঅর্থায়ন সুবিধার মেয়াদ বৃদ্ধি
Bonik Barta
দেশের জাহাজ নির্মাণ শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে সহায়তার লক্ষ্যে নির্ধারিত ২ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে ব্যাংকগুলোর আবেদন করার সময়সীমা ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক গতকাল একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংককে বিষয়টি অবহিত করেছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, এ স্কিমের আওতায় পুনঃঅর্থায়ন সুবিধার জন্য তফসিলি ব্যাংকগুলোর আবেদন করার শেষ সময়সীমা বাড়িয়ে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
অর্থনীতির গতি কমলেও সম্প্রসারণের ধারায় ফিরেছে নির্মাণ খাত
Bonik Barta
বছরের প্রথম মাসে দেশের অর্থনীতি তুলনামূলকভাবে ধীরগতিতে সম্প্রসারিত হয়েছে। জানুয়ারিতে বাংলাদেশের সামগ্রিক পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) সূচক ডিসেম্বরের তুলনায় শূন্য দশমিক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৩ দশমিক ৯-এ। এর আগের মাস ডিসেম্বরে এ সূচকের মান ছিল ৫৪ দশমিক ২। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) প্রকাশিত এক প্রতিবেদনে গতকাল এ তথ্য জানানো হয়।
টায়ার-১ মূলধন বৃদ্ধি ৩৪৬ কোটি টাকার পরিকল্পনা অনুমোদন করেছে এমটিবি
Bonik Barta
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) পর্ষদ মূলধন কাঠামো আরো শক্তিশালী করতে ৩৪৬ কোটি টাকা টায়ার-১ মূলধন বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেছে। গত ২১ জানুয়ারি অনুষ্ঠিত পর্ষদের ৩৩০তম সভায় এ অনুমোদন দেয়া হয়। ব্যাংকটি জানিয়েছে, প্রস্তাবিত এ টায়ার-১ মূলধন বৃদ্ধি এমটিবির বিদ্যমান পরিশোধিত মূলধনের ৩২ শতাংশ। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এটি কার্যকর হবে। এ বিষয়ে এমটিবির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘অর্থনৈতিক ও নিয়ন্ত্রক পরিবেশে পরিবর্তনের প্রেক্ষাপটে ব্যাংকের ঝুঁকিভিত্তিক মূলধন অবস্থান আরো শক্তিশালী করতেই পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিধিমালা অনুসরণ করে রাইট শেয়ার, রিপিট পাবলিক অফারিং (আরপিও), কৌশলগত বিনিয়োগ অথবা অন্য কোনো উপযুক্ত উপায়ে এ মূলধন সংগ্রহ করা হতে পারে।
Private sector growth slows in January
The Financial Express
Private sector activity continued to expand in January, albeit at a slower pace, as the Purchasing Managers' Index (PMI) eased to 53.9 from the previous month. The moderation signals sustained growth momentum, though at a more measured rate amid softer global conditions. Released on Sunday, the latest PMI reading showed expansion across agriculture, manufacturing and services, while construction returned to growth after contracting in December, underscoring a broadly resilient domestic economy. Agriculture recorded its fifth consecutive month of expansion, although momentum weakened. New business and overall activity continued to grow, but employment and input costs declined. Order backlogs in the agricultural sector also remained in contraction, albeit at a slower pace. The manufacturing stayed in expansion for the 17th straight month, though growth softened compared to December last.
MPS today: BB to hold tight stance
The Financial Express
Bangladesh Bank unveils its next monetary policy today (Monday), with officials indicating that the central bank will maintain its tight stance for another six months to rein in inflation and stabilise the exchange rate. The Monetary Policy Statement (MPS) for the second half (January-June) of the current fiscal year (FY2025-26) is set for the announcement by BB Governor Dr Ahsan H Mansur at a press conference at the central bank headquarters in Dhaka at 11:00am, officials said on Sunday. They said all policy rates are likely to remain unchanged, as the central bank aims to closely monitor inflation trends over the next couple of months before deciding on its next course of action. "We have formulated our latest monetary policy with top priority given to curbing inflationary pressure in the economy while keeping the exchange rate stable," a senior BB official told The Financial Express, replying to a query.
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পাল্টা শুল্ক চুক্তি সই আজ
The Business Standard
আজ (৯ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্ক (রেসিপ্রোকাল ট্যারিফ) সংক্রান্ত বাণিজ্য চুক্তি করবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হবে। বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তবে বাণিজ্য উপদেষ্টা সশরীরে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না। তিনি ঢাকা থেকে ভার্চুয়ালি এ অনুষ্ঠানে যোগ দেবেন। বাণিজ্য সচিব মাহবুবুর রহমানও ঢাকায় বসে ভার্চুয়ালি যুক্ত হবেন। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) অনুবিভাগের প্রধান খাদিজা নাজনীনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ওয়াশিংটনে গেছে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ঢাকায় বসে ইতিমধ্যেই এ চুক্তিতে সই করেছেন। তার সই করা কপি বাংলাদেশের দলটি ওয়াশিংটনে নিয়ে গেছে।
বিশ্বব্যাপী মেমোরি চিপের দাম বেড়েছে ৮০-৯০ শতাংশ
Bonik Barta
বিশ্ববাজারে অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে মেমোরি চিপের দাম। ২০২৬ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) এখন পর্যন্ত মেমোরি চিপের দাম গত প্রান্তিকের একই সময়ের তুলনায় প্রায় ৮০-৯০ শতাংশ বেড়েছে। মূলত জেনারেল পারপাস সার্ভার ডিআরএএমের দামে ব্যাপক উল্লম্ফনের কারণে বাজারে এ অস্থিরতা তৈরি হয়েছে। পাশাপাশি গত বছরের শেষ দিকে স্থিতিশীল থাকা ন্যান্ড মেমোরির দামও বর্তমান প্রান্তিকে ৮০-৯০ শতাংশ বেড়েছে। বাজার গবেষণা সংস্থা কাউন্টারপয়েন্টের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন বলছে, উচ্চ প্রযুক্তির এইচবিএম-থ্রি-ই পণ্যের ক্রমবর্ধমান মূল্যের সঙ্গে সাধারণ মেমোরি চিপের এ ঊর্ধ্বগতি মিলে বর্তমানে বাজারের সবক’টি বিভাগেই বড় উল্লম্ফন লক্ষ করা যাচ্ছে, যা নিকট অতীতে আর দেখা যায়নি।
Polls spur money flows into mkt heightening inflation fear
The Financial Express
Election-centric money flows from and into the banking system surge as Bangladesh goes to the polls soon, with a domino effect on the economy. As the money market and public wallets fatten, a worrisome major macroeconomic parameter-inflation-takes in some new heat, analysts say. Apart from the broad money supply, upswing in the volume of currency outside the banks is also observed after months of downswing as election campaigns gather pace. Officials and money-market analysts have said money supply or broad money normally goes up largely before any general election, driven by intensified campaign spending, increased public demand for cash, and, in some cases, voter-inducement tactics. According to data with Bangladesh Bank (BB), the broad money supply or M2 on the market surged to nearly 10 per cent at the end of December 2025 although the money-supply growth was hovering in-between 6.0 per cent and 8.0 per cent throughout the last calendar year save December.
টয়োটার মুনাফা কমেছে ৪৩ শতাংশ
Bonik Barta
জাপানের শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটার মুনাফায় বড় ধস নেমেছে। গত বছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে কোম্পানিটির মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৪৩ শতাংশ কমেছে। কাঁচামালের বাড়তি দাম এবং মার্কিন শুল্কনীতির কারণে কোম্পানিটি এমন সংকটে পড়েছে। খবর ইউরোনিউজ। টয়োটার তথ্য অনুযায়ী, গত অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে কোম্পানিটির মোট মুনাফা হয়েছে ১ লাখ ২৫ হাজার কোটি ইয়েন (প্রায় ৬ হাজার ৮০০ কোটি ইউরো)। অথচ আগের বছরের একই সময়ে মুনাফার পরিমাণ ছিল ২ লাখ ১৯ হাজার কোটি ইয়েন।
এআই খাতে ৭০ হাজার কোটি ডলার বিনিয়োগ পরিকল্পনা চার টেক জায়ান্টের
Bonik Barta
বিশ্বের বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের প্রসারে এ বছর রেকর্ড পরিমাণ অর্থ বিনিয়োগের পরিকল্পনা করেছে। গুগল ও ইউটিউবের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট, মাইক্রোসফট, মেটা ও অ্যামাজন এ বছর সম্মিলিতভাবে প্রায় ৭০০ বিলিয়ন বা ৭০ হাজার কোটি ডলার খরচ করতে যাচ্ছে। প্রযুক্তির ইতিহাসে কোনো নির্দিষ্ট খাতে এত বিশাল বিনিয়োগের নজির বিরল। তবে এ বিশাল অংকের খরচের কারণে কোম্পানিগুলোর হাতে থাকা নগদ অর্থের পরিমাণ কমে যাচ্ছে, যা বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা উদ্বেগ সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের তুলনায় চলতি বছর এ চার প্রতিষ্ঠানের মূলধনি ব্যয় ৬০ শতাংশের বেশি বাড়তে পারে। এআই প্রযুক্তির জন্য উচ্চমূল্যের চিপ কেনা, বিশাল ডাটা সেন্টার তৈরি এবং উন্নত নেটওয়ার্কিং ব্যবস্থা গড়ে তুলতেই মূলত এ অর্থ ব্যয় হবে। প্রযুক্তির এ লড়াইয়ে এগিয়ে থাকতেই কোম্পানিগুলো এমন বড় ঝুঁকি নিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
স্বর্ণ-রৌপ্যর দাম বাড়ায় স্মারক মুদ্রার নতুন মূল্য নির্ধারণ
Bonik Barta
আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে স্বর্ণ-রৌপ্যর দাম বাড়ায় স্মারক স্বর্ণ ও রুপার মুদ্রার বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মুদ্রিত স্মারক স্বর্ণের মুদ্রা (বাক্সসহ) প্রতিটি ২ লাখ ৪০ হাজার টাকা এবং স্মারক রুপার মুদ্রা (বাক্সসহ) প্রতিটি ২১ হাজার টাকা বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনস গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে, সাম্প্রতিক সময়ে বৈশ্বিক বাজারে স্বর্ণ ও রুপার দামে উল্লেখযোগ্য ঊর্ধ্বগতি লক্ষ করা যাচ্ছে। একই সঙ্গে দেশের বাজারেও এর প্রভাব পড়েছে। এসব বাস্তবতা বিবেচনায় নিয়ে স্মারক স্বর্ণ ও রুপার মুদ্রার বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থতা নিয়েই শেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ
Bonik Barta
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) তথ্য অনুযায়ী, টানা পাঁচ মাসের ধারাবাহিকতায় জানুয়ারিতেও বিশ্ববাজারে কমেছে খাদ্যপণ্যের দাম। অন্যদিকে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর ভর করে দেশে অতীতের যেকোনো সময়ের তুলনায় ডলার বেশি আসছে। চাহিদা অনুযায়ী বৈদেশিক মুদ্রা পাওয়ায় দেশের ভোগপণ্য আমদানিতে নেই কোনো সংকট। অনুকূল রয়েছে শীত মৌসুমের আবহাওয়া পরিস্থিতি। এতসব ইতিবাচক দিকের মধ্যেও দেশে মূল্যস্ফীতি না কমে জানুয়ারিতে উল্টো বেড়েছে। পণ্য ও সেবার মূল্য নিয়ন্ত্রণ করতে না পারার এ ব্যর্থতা নিয়েই চলতি মাসে শেষ হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ। মূল্যস্ফীতি নিয়ে প্রতি মাসে হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। সর্বশেষ গতকাল প্রকাশ করা হয়েছে জানুয়ারির তথ্য। এতে দেখা যায়, চলতি বছরের প্রথম মাসে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৫৮ শতাংশ। এর আগে গত ডিসেম্বর ও নভেম্বরেও তা বেড়েছিল। সে হিসাবে টানা তিন মাস ধরেই মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী ধারায়।
স্বল্পমেয়াদের কারণে জ্বালানি খাতে অনেক বিনিয়োগ পাওয়া যায়নি
Bonik Barta
মেয়াদস্বল্পতার কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অনেক বিনিয়োগ উদ্যোগ বাস্তবায়ন করা যায়নি। দুই বছরে এ খাতে কোনো প্রকল্পও বাস্তবায়ন করা যায় না। সেই সঙ্গে অনেক সংস্কার উদ্যোগও দেখানো যায়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান। গতকাল বিদ্যুৎ ভবনে জ্বালানি বিভাগের পাঁচটি অ্যাপ উদ্বোধন ও বিদ্যুৎ, জ্বালানি খাতের মহাপরিকল্পনা পর্যালোচনা পরবর্তী এক সংবাদ বিফ্রিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা।