09-Feb-2026

Tuesday 10 February 2026

11-Feb-2026

১৯ ব্যাংক থেকে আরো ২০ কোটি ৯০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

Bonik Barta

চলতি ফেব্রুয়ারির প্রথম আটদিনে রেমিট্যান্স এসেছে প্রায় ১০৩ কোটি ২০ লাখ ডলার। এ নিয়ে চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ৪৬ কোটি ৫০ লাখ ডলার। ফলে ব্যাংকগুলোয় ডলারের উদ্বৃত্ত দেখা দিয়েছে। দাম ধরে রাখতে ধারাবাহিকভাবে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। দেশের ১৯টি ব্যাংক থেকে গতকাল কিনেছে ২০ কোটি ৯০ লাখ ডলার। এ নিয়ে চলতি অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত কেনা হয়েছে মোট ৪৭২ কোটি ৮৫ লাখ ডলার। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, মুদ্রাবাজারের বিনিময় হার বাজারভিত্তিক করার পর দর নিয়ন্ত্রণে রাখতে গত বছরের ১৩ জুলাই ব্যাংকগুলোর কাছ থেকে নিলামের মাধ্যমে ডলার কেনা শুরু করে বাংলাদেশ ব্যাংক। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বেড়ে যাওয়ায় বাজার স্থিতিশীল রাখতে অর্থাৎ ডলারের দর যাতে কমে না যায় সেজন্য বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে ডলার কেনা হচ্ছে।

চিপ উৎপাদনের ৪০% যুক্তরাষ্ট্রে সরানো অসম্ভব —তাইওয়ানের উপপ্রধানমন্ত্রী

Bonik Barta

সেমিকন্ডাক্টর (চিপ) উৎপাদন সক্ষমতার ৪০ শতাংশ যুক্তরাষ্ট্রে সরিয়ে নেয়ার ধারণাকে ‘অসম্ভব’ বলে মন্তব্য করেছেন তাইওয়ানের উপপ্রধানমন্ত্রী চেং লি-চুন। সম্প্রতি মার্কিন কর্মকর্তারা দেশটি থেকে বড় পরিসরে উৎপাদন স্থানান্তরের আহ্বান জানানোর প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। খবর রয়টার্স। স্থানীয় টেলিভিশন চ্যানেল সিটিএসকে দেয়া সাক্ষাৎকারে চেং লি-চুন জানান, কয়েক দশক ধরে গড়ে উঠেছে তাইওয়ানের সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম। এটি অন্য কোথাও সরিয়ে নেয়া সম্ভব নয়। প্রস্তাবিত ৪০ শতাংশ উৎপাদন স্থানান্তরকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রকে খুব পরিষ্কারভাবে বলেছি, এটা অসম্ভব।’

সরকারের অবকাঠামো সুকুকে প্রায় ১১.৪৯ গুণ আবেদন

Bonik Barta

‘নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (আইআরআইডিপিএনএফএল) বিপরীতে সপ্তম বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুকের নিলামে প্রায় ১১ দশমিক ৪৯ গুণ আবেদন জমা পড়েছে। গতকাল বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সুকুকটির নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে ঘোষিত পরিমাণের তুলনায় আবেদনের পরিমাণ বেশি হওয়ায় নির্ধারিত আনুপাতিক হারে বিনিয়োগকারীদের অনুকূলে সুকুক বরাদ্দ দেয়া হয় বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তথ্যানুসারে, নিলামে ২ হাজার ৫০০ কোটি টাকা অভিহিত মূল্যের সাত বছর মেয়াদি ইজারা সুকুক (বার্ষিক ৯.৬০ শতাংশ ভাড়া হারে) ইস্যুর বিপরীতে শরিয়াহভিত্তিক ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানি এবং প্রচলিত ব্যাংকের ইসলামিক ব্রাঞ্চ উইন্ডোসহ ব্যক্তিপর্যায়ের বিনিয়োগকারী ও বিভিন্ন প্রভিডেন্ট ফান্ড মোট ২৮ হাজার ৭২১ কোটি ৩৩ লাখ টাকার আবেদন জমা দিয়েছে।

পুঁজিবাজারে একদিনে সূচক বেড়েছে দেড় শতাংশ

Bonik Barta

দেশের পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে গতকাল সূচকে ঊর্ধ্বমুখিতা দেখা গেছে। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ১ দশমিক ৫৮ শতাংশ বেড়েছে। পাশাপাশি এক্সচেঞ্জটির দৈনিক লেনদেন বেড়েছে ৩৫ শতাংশের বেশি। বাজার পর্যবেক্ষণে দেখা যায়, গতকাল লেনদেনের শুরু থেকেই ঊর্ধ্বমুখী ছিল সূচক। দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ৮২ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩১২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ২২৯ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ৩৩ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৯৯৮ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন ১১ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৬৬ পয়েন্ট।

নির্বাচনের পর পরই রমজান হওয়ায় অন্তর্বর্তী সময়ের সুযোগ নিতে পারেন অসাধু ব্যবসায়ীরা

Bonik Barta

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোটের ফলাফল ঘোষণা ও নতুন সরকার গঠনের প্রক্রিয়া শেষ হতে সময় লাগতে পারে তিন থেকে পাঁচদিন। ট্রানজিশনাল এ সময়ের পরপরই ১৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে রমজান মাস। নির্বাচন ও নতুন সরকার গঠনের এ অন্তর্বর্তী সময়ের মধ্যে জোরালোভাবে বাজার তদারক করা সম্ভব নাও হতে পারে। আর অসাধু ব্যবসায়ীরা এ সুযোগ নিতে পারেন—এমন শঙ্কার কথা উঠে এসেছে দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) আয়োজিত এক মতবিনিময় সভায়। এ অবস্থায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের নৈতিক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

প্রায় শতভাগ বাংলাদেশী পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে জাপানের বাজারে

Bonik Barta

বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তিকে (ইপিএ) দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে এক ‘ঐতিহাসিক অর্জন’ বলে অভিহিত করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, ‘এ চুক্তির আওতায় বাংলাদেশের ৯৯ দশমিক ৯ শতাংশ পণ্য জাপানে শুল্কমুক্ত বাজার সুবিধা পাবে।’ বাণিজ্য মন্ত্রণালয়ে গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘মোট ৭ হাজার ৩৮৯টি ট্যারিফ লাইনের মধ্যে বাংলাদেশ প্রায় সব পণ্যই শূন্য শুল্কে জাপানে রফতানি করতে পারবে। স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতির সময়ে এ বিস্তৃত বাজার সুবিধা দেশের রফতানি আয়ে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে।’

দেশের বাজারে ফ্রেশ কফি নিয়ে এল এমজিআই

Bonik Barta

শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিএই) অঙ্গপ্রতিষ্ঠান তানভীর ফুড লিমিটেড দেশের বাজারে তাদের নতুন ব্র্যান্ড ফ্রেশ কফি নিয়ে এসেছে। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় এমজিআইয়ের পরিচালক তাহমিনা মোস্তফা আনুষ্ঠানিকভাবে নতুন কফি ভ্যারিয়েন্টগুলো উদ্বোধন করেন। প্রাথমিকভাবে দুটি ভ্যারিয়েন্টে বাজারে পাওয়া যাবে ফ্রেশ কফি থ্রি-ইন-ওয়ান এবং ফ্রেশ কফি ক্যাপাচিনো স্যাশে (সুগার ফ্রি)।

পাকিস্তানি ওষুধ নিষিদ্ধ করায় তীব্র সংকটে আফগানিস্তান

Bonik Barta

কূটনৈতিক সম্পর্কের অবনতির প্রেক্ষাপটে গত নভেম্বরে পাকিস্তান থেকে আমদানীকৃত ওষুধ নিষিদ্ধ করে আফগানিস্তান। এ পদক্ষেপের কারণে সংকটে পড়েছে আফগানরা। কাবুলের দোকানদাররা বলছেন, বিশেষ করে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। প্রয়োজনীয় অনেক ওষুধ এখন দ্বিগুণ বা বেশি দামে বিক্রি হচ্ছে। এর আগে আফগানিস্তানের ওষুধ বাজারের প্রায় ৭০ শতাংশই পাকিস্তান থেকে সরবরাহ হতো। এর বদলে দেশটি নিজস্ব উৎপাদন বৃদ্ধি এবং চীন, ভারত, ইরান ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের সঙ্গে নতুন সরবরাহ চুক্তির দিকে ঝুঁকছে।

সস্তা ও ছোট কোম্পানির দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা

Bonik Barta

পুঁজিবাজারের কিছু খাত, বিশেষ করে প্রযুক্তি কোম্পানির শেয়ারদরে সাম্প্রতিক বছরগুলোয় বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। এখন সেসব খাতে সতর্কতা ও ঝুঁকিভীতি ছড়িয়ে পড়েছে। পাশাপাশি অন্য কিছু খাতে দেখা যাচ্ছে উত্থান। এ দুয়ের সম্মিলিত প্রভাবে বিনিয়োগকারীদের পোর্টফোলিও প্রভাবিত হচ্ছে। কোন বিনিয়োগ ঝুঁকিপূর্ণ ও সে খাতে কতটা অগ্রসর হওয়া যায়, সে বিষয়ে পুরনো সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছেন তারা। খবর রয়টার্স। শিল্পভিত্তিক মার্কিন সূচক ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ শুক্রবার রেকর্ড উচ্চতায় পৌঁছলেও একই সপ্তাহে সফটওয়্যার খাতের শেয়ার থেকে বাজারমূল্য উধাও হয়েছে প্রায় ১ ট্রিলিয়ন ডলার।

ই-রিটার্নে শূন্য আয় দেখিয়েছে ৭০% মানুষ

Bonik Barta

অনলাইনে আয়কর রিটার্ন বা ই-রিটার্ন দাখিলের ক্ষেত্রে দেশের ৭০ শতাংশ মানুষ শূন্য আয় দেখিয়েছি বলে জানিয়েছে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। গতকাল পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই) ও অস্ট্রেলিয়ান সরকারের ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেডের (ডিএফএটি) উদ্যোগে আয়োজিত ‘ম্যাক্রোইকোনমিক ইনসাইটস: নির্বাচিত সরকারের জন্য একটি অর্থনৈতিক সংস্কার এজেন্ডা’ শীর্ষক এক সংলাপে তিনি এ কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, ‘দায়িত্ব নেয়ার পর আমরা বহুবার প্রতিষ্ঠান সংস্কারের চেষ্টা করেছি। কিন্তু সে প্রক্রিয়া অত্যন্ত কঠিন। দেশে আইন ও বিধিবিধানের প্রতি মানুষের আনুগত্য খুবই কম। এবারের ই-রিটার্নে প্রায় ৭০ শতাংশ মানুষ শূন্য আয় দেখিয়েছে। মানুষ যদি আইন মেনে না চলে, যদি প্রকৃত আয়ের বিবরণী না দেয়—তাহলে সরকার কীভাবে কাজ করবে?’

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি সই, পাল্টা শুল্ক নামল ১৯ শতাংশে

Bonik Barta

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে (এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড) সই করেছে বাংলাদেশ। গতকাল বাংলাদেশ সময় রাত ১০টায় এ চুক্তি স্বাক্ষর হয়। নতুন চুক্তি অনুযায়ী শুল্কহার ২০ শতাংশ থেকে কমে হয়েছে ১৯ শতাংশ। বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে আমদানীকৃত তুলা ও কৃত্রিম তন্তু দিয়ে তৈরি পোশাক রফতানি করলে কোনো পাল্টা শুল্ক আরোপ করা হবে না। চুক্তিটি সোমবার উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়েছে এবং উভয় পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি হওয়ার পর এটি কার্যকর হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। গতকাল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ থেকে ভার্চুয়ালি যুক্ত হন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান। প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকীও এ সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ল

Bonik Barta

এক দফা দাম কমানোর পরই দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। গতকাল সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। গতকাল সকাল ১০টা থেকেই নতুন এ দাম কার্যকর হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন পে-স্কেল বাস্তবায়ন হলে মূল্যস্ফীতি আরো উসকে ওঠার শঙ্কা

Bonik Barta

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে প্রায় দুই বছর ধরে নীতি সুদহার ১০ শতাংশে ধরে রেখেছে বাংলাদেশ ব্যাংক। এর প্রভাবে ব্যাংক ঋণের সুদহার বেড়ে দাঁড়িয়েছে ১৪-১৫ শতাংশে। দীর্ঘদিন ধরে উচ্চ সুদহার কার্যকর থাকলেও মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত মাত্রায় নিয়ন্ত্রণে আসেনি, বরং দেশের অর্থনীতিতে চলছে বিনিয়োগ খরা। পরিস্থিতি উত্তরণে সুদহার কমানোর দাবি জানিয়ে আসছেন ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা। যদিও তাদের এ দাবি উপেক্ষা করেই নীতি সুদহার অপরিবর্তিত রেখে মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। চলতি ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) জন্য গতকাল নতুন মুদ্রানীতি ঘোষণা করা হয়। বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে গভর্নর ড. আহসান এইচ মনসুর এ মুদ্রানীতি ঘোষণা করেন। অনুষ্ঠানে গভর্নর বলেন, ‘মূল্যস্ফীতি প্রত্যাশিত মাত্রায় নামিয়ে আনা ছাড়া বাকি সূচকগুলোতে মুদ্রানীতি সফল হয়েছে। অর্থনীতির বিভিন্ন সূচকে আমরা খুব ভালো করেছি; শুধু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছি। কর আহরণ না বাড়িয়ে নতুন পে-স্কেল বাস্তবায়ন করলে সরকারের ব্যাংক ঋণের চাপ আরো বাড়বে। এটি মূল্যস্ফীতিকে আরো উসকে দিতে পারে।’

Regulatory rate unchanged at 10pc as inflation frowns

Bonik Barta

Bangladesh Bank has yet again decided to be clenched-fist on money supply. During the second half of this fiscal year, according to monetary policy statement (MPS), the policy rate will remain unchanged at 10 per cent as inflation frowns. In the new MPS unveiled Monday, the central bank, however, takes into cognizance concerns vented by economists and businesses over investment stagnation and announces some stimuli like higher credit supply to private sector. But monetary experts opine differently about the inflation-control strategy, saying that the Bangladesh Bank (BB) brings some changes in the projections of monetary policy statement that might further feed into inflation, driven largely by supply-side factors. According to the latest MPS for January-June period, the disinflation process is currently showing some inconsistencies, but remains at a relatively elevated level, suggesting that a policy-rate reduction may not be prudent at this time.

গুগল পে সেবা চালু করল ব্র্যাক ব্যাংক

Bonik Barta

ভিসা ক্রেডিট কার্ডধারীদের জন্য গুগল পে সেবা চালু করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। এর মাধ্যমে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে দেশ-বিদেশে দ্রুত, নিরাপদ ও কন্টাক্টলেস লেনদেন করা যাবে বলে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বেসরকারি ব্যাংকটি। গুগল পে সেবার মাধ্যমে এখন থেকে ব্র্যাক ব্যাংকের ভিসা ক্রেডিট কার্ডধারীরা তাদের কার্ড গুগল ওয়ালেটে যুক্ত করে দেশ-বিদেশের লক্ষাধিক গুগল পে সাপোর্টেড মার্চেন্ট পয়েন্টে সহজেই পেমেন্ট করতে পারবেন। ফলে গ্রাহকদের দৈনন্দিন লেনদেনের জন্য আর আলাদা করে ফিজিক্যাল কার্ড বহন করতে হবে না।