Energy giants' tax arrears hit revenue drive, expose deep governance gap
Bonik Barta
The revenue collection effort has suffered a major blow as two state-owned energy giants, Bangladesh Petroleum Corporation (BPC) and Petrobangla, have accumulated more than Tk 330 billion in unpaid import duties and taxes. The mounting arrears have raised serious concerns within the National Board of Revenue (NBR) as it struggles to meet its fiscal targets for the current year, officials said. Beyond the immediate revenue loss, they said the scale of the defaults has highlighted deeper weaknesses in financial discipline and governance within the energy sector, prompting warnings that unchecked liabilities could spill over into the broader economy and ultimately burden taxpayers. The alarming figures were disclosed at a high-level coordination meeting held recently at the Chattogram Custom House.
শুল্ক কমানোর পরও বেড়েছে খেজুরের দাম
Bonik Barta
রজমান মাস এলে দেশে খেজুরের চাহিদা বাড়ে। এতে প্রায় প্রতি বছরই বাজারে অস্থিতিশীল পরিস্থিতি দেখা যায়। এবার রমজানে খেজুরের দাম নিয়ন্ত্রণে রাখতে ৪০ শতাংশ শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে শুল্ক কমানোর পর বাজারে খেজুরের দাম কমেনি, বরং বেড়েছে। গত কয়েকদিনে রাজধানীর বাজারগুলোতে মানভেদে কেজিতে ২০-৫০ টাকা পর্যন্ত বেড়েছে খেজুরের দাম। আর চট্টগ্রামের পাইকারি বাজারে খেজুরের দাম বেড়েছে ২০-২৫ টাকা পর্যন্ত।খুচরা ব্যবসায়ীরা বলছেন, তারা দাম বাড়াননি। তারা নিজেরাও বেশি দামে কিনছেন। আর আমদানির সঙ্গে সম্পৃক্ত ব্যবসায়ীরা বলছেন, আমদানি প্রক্রিয়ায় থাকা অন্তত পাঁচটি জাহাজ দেশে পৌঁছাতে বিলম্ব হচ্ছে। তাছাড়া চট্টগ্রাম বন্দরের টানা শ্রমিক ধর্মঘটের ফলে খালাস না হওয়ায় খেজুরের বাজারে সরবরাহ সংকটের কারণে দাম বেড়েছে। এতে ক্ষোভ প্রকাশ করছেন ভোক্তারা।
ব্লক মার্কেটে ৮৪ কোটি টাকার লেনদেন
Bonik Barta
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহের চার কার্যদিবসে ৮৪ কোটি ২৯ লাখ ৩০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ৫৭ কোটি ৩৭ লাখ ২০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে ফাইন ফুডসের সবচেয়ে বেশি ১৩ কোটি ৭৯ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৪৫৭ টাকা ৯০ পয়সায়। ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজের ১১ কোটি ১২ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৪৭৭ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে। তৃতীয় সর্বোচ্চ ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের ৮ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৩৩ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে। চতুর্থ সর্বোচ্চ গ্রামীণফোনের ৫ কোটি ৭০ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২৬২ টাকা ২০ পয়সায়।
যুক্তরাজ্যে বাড়ির গড় দাম প্রথমবারের মতো ৩ লাখ পাউন্ড ছাড়াল
Bonik Barta
গত জানুয়ারিতে যুক্তরাজ্যের আবাসন বাজারে বাড়ির গড় দাম আগের মাসের তুলনায় দশমিক ৭ শতাংশ বেড়েছে। ২০২৪ সালের নভেম্বরের পর এটিই দাম বাড়ার দ্রুততম হার। বার্ষিক হিসেবেও বাড়ির গড় দাম বেড়েছে ১ শতাংশ। যুক্তরাজ্যভিত্তিক মর্টগেজ প্রতিষ্ঠান হ্যালিফ্যাক্স জানিয়েছে, বড়দিনের আগে দেশটির আবাসন বাজার কিছুটা মন্থর ছিল। তবে বছরের শুরুতেই তা বেশ ঘুরে দাঁড়িয়েছে। এদিকে আরেক ঋণদাতা প্রতিষ্ঠান নেশনওয়াইডের হিসাবে একটি বাড়ির গড় দাম কিছুটা কম, যা ২ লাখ ৭০ হাজার ৮৭৩ পাউন্ড। খবর দ্য গার্ডিয়ান। হ্যালিফ্যাক্সের মর্টগেজ প্রধান আমান্ডা ব্রাইডেন বলেন, ‘২০২৬ সালের শুরুতে যুক্তরাজ্যের আবাসন বাজার একটি স্থিতিশীল অবস্থায় রয়েছে। বাড়ির গড় দাম ৩ লাখ পাউন্ড ছাড়িয়ে যাওয়া একটি বড় ঘটনা। বাজার এখন যথেষ্ট শক্তিশালী। তবে এখনো অনেক ক্রেতার সাধ্যের মধ্যে বাড়ি কেনা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ বছর বাড়ির দাম ১-৩ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।’
ব্যাংকিং সেবা অটোমেশনে একসঙ্গে কাজ করছে গোল্ডম্যান স্যাকস ও অ্যানথ্রোপিক
Bonik Barta
অভ্যন্তরীণ কার্যক্রম স্বয়ংক্রিয় করতে প্রযুক্তি খাতের স্টার্টআপ অ্যানথ্রোপিকের সঙ্গে কাজ করছে গোল্ডম্যান স্যাকস। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত এজেন্ট তৈরির লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে ওয়াল স্ট্রিটের ব্যাংকটি। প্রতিষ্ঠানটির চিফ ইনফরমেশন অফিসার মার্কো আর্জেন্টি জানান, ছয় মাস ধরে তারা অ্যানথ্রোপিকের প্রকৌশলীদের সঙ্গে যৌথভাবে কাজ করছেন। মূলত ব্যবসায়িক লেনদেনের হিসাব এবং গ্রাহক যাচাইকরণের মতো কাজগুলো এ এআই এজেন্টের মাধ্যমে সম্পন্ন করা হবে। এতে ব্যাংকের মূল কার্যক্রম পরিচালনায় সময় অনেক কম লাগবে। প্রযুক্তিটি শিগগিরই চালু করার পরিকল্পনা রয়েছে তাদের।
আগামী দুই বছর স্থিতিশীল থাকবে বিশ্ব অর্থনীতি
Bonik Barta
আগামী দুই বছর বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি স্থিতিশীল থাকবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। যুক্তরাষ্ট্র, চীন ও ইউরোপের অর্থনীতি প্রত্যাশার চেয়ে ভালো করায় বৈশ্বিক প্রবৃদ্ধির এ সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে ক্রমবর্ধমান বিনিয়োগও বৈশ্বিক অর্থনীতিকে শক্তিশালী করছে। সম্প্রতি আনাদোলু এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে বলেন বিশ্বব্যাংক গ্রুপের ডেপুটি চিফ ইকোনমিস্ট আয়হান কোসে। বিশ্বব্যাংকের সর্বশেষ গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক প্রবৃদ্ধির প্রাক্কলন সংশোধন করে আগের তুলনায় বাড়ানো হয়েছে। চলতি বছরের জন্য প্রবৃদ্ধির প্রক্ষেপিত হার ২ দশমিক ৪ থেকে বাড়িয়ে ২ দশমিক ৬ শতাংশ করা হয়েছে। একই ভাবে আগামী বছরের পূর্বাভাস ২ দশমিক ৬ থেকে বাড়িয়ে ২ দশমিক ৭ শতাংশ করা হয়েছে। প্রবৃদ্ধির এ ঊর্ধ্বমুখী পরিবর্তনকে বিশ্ব অর্থনীতির জন্য ‘সুসংবাদ’ বলে মনে করছেন আয়হান কোসে।
বিশ্বজুড়ে মেমোরি চিপ সংকটে বাড়তে পারে আইফোনের দাম
Bonik Barta
বিশ্ববাজারে মেমোরি চিপের তীব্র সংকটের কারণে স্মার্টফোনের দাম বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে সবার নজর এখন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের দিকে। সিলিকন ভ্যালি থেকে শেনজেন সবখানে একটিই প্রশ্ন, অ্যাপল কি আইফোনের দাম বাড়াবে, নাকি বাজার হিস্যা ধরে রাখতে মুনাফার ভাগ ছেড়ে দেবে? সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির প্রসারের ফলে মেমোরি চিপের চাহিদা বহুগুণ বেড়ে গেছে। মেটা, গুগল ও মাইক্রোসফটের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ডেটা সেন্টারের জন্য বিপুল পরিমাণ চিপ কিনছে। চিপ নির্মাতারাও এখন বেশি মুনাফার আশায় স্মার্টফোনের চেয়ে ডাটা সেন্টারের চিপ তৈরিতে বেশি গুরুত্ব দিচ্ছে। ফলে স্মার্টফোনের জন্য প্রয়োজনীয় ডি-র্যাম চিপের সংকট দেখা দিয়েছে এবং এর দামও আকাশচুম্বী হয়ে গেছে।
বছরের শুরুতে পুঁজিবাজারে বিদেশীদের লেনদেন বেড়েছে
Bonik Barta
২০২৬ সালের প্রথম মাস জানুয়ারির প্রথম ১৫ দিনে দেশের পুঁজিবাজারে বিদেশী বিনিয়োগকারীদের লেনদেনের পরিমাণ বেড়েছে। এ সময়ে বিদেশীরা ২০৩ কোটি টাকার বেশি লেনদেন করেছেন। এর আগের ১৫ দিনে লেনদেনের পরিমাণ ছিল ৮৭ কোটি টাকা। এক্ষেত্রে ১৫ দিনের ব্যবধানে বিদেশী লেনদেন বেড়েছে দ্বিগুণেরও বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাক্ষিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
সাম্প্রতিক বছরগুলোতে দেশের পুঁজিবাজারে বিদেশী বিনিয়োগকারীদের অংশগ্রহণ ক্রমেই কমছে। গত বছরেও এ ধারাবাহিকতা অব্যাহত ছিল। ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ১২ মাসে ডিএসইতে বিদেশী বিনিয়োগকারীরা ৩২ কোটি ডলার লেনদেন করেছেন। প্রতি ডলার ১২২ টাকা হিসেবে বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ ৩ হাজার ৯০৪ কোটি টাকা। এর মধ্যে গত বছরের প্রথম মাস জানুয়ারিতে বিদেশী বিনিয়োগকারীদের লেনদেনের পরিমাণ ছিল দেড় কোটি ডলার। এরপর ফেব্রুয়ারিতে ২ কোটি ২০ লাখ, মার্চে ১ কোটি ৪০ লাখ, এপ্রিলে ৩ কোটি ৫০ লাখ, মে মাসে ৪ কোটি ১০ লাখ, জুনে ২ কোটি ৩০ লাখ, জুলাইতে ৪ কোটি, আগস্টে ৩ কোটি ১০ লাখ, সেপ্টেম্বরে ৩ কোটি ৬০ লাখ, অক্টোবরে ৩ কোটি, নভেম্বরে ২ কোটি ১৯ লাখ ও ডিসেম্বরে ১ কোটি ১৯ লাখ ডলারের লেনদেন করেছেন বিদেশী বিনিয়োগকারীরা। এ সময়ে প্রতি মাসে গড়ে বিদেশীদের লেনদেনের পরিমাণ ছিল ২ কোটি ৬৭ লাখ ডলার।
বিশ্ববাজারে আবারো বাড়তে পারে টিনের দাম
Bonik Barta
বিশ্ববাজারে টিনের দাম সম্প্রতি রেকর্ড সর্বোচ্চে পৌঁছার পর কিছুটা সংশোধনের মুখে পড়েছে। তবে ইন্দোনেশিয়ার রফতানি অনুমতি নিয়ে জটিলতা এবং মিয়ানমারের সরবরাহ ঘিরে অনিশ্চয়তা থাকায় ধাতুটির দাম আবারো বাড়তে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। একই সঙ্গে সেমিকন্ডাক্টর শিল্পের শক্তিশালী চাহিদা টিনের দাম ঊর্ধ্বমুখীর পেছনে ভূমিকা রাখছে বলে জানান তারা। খবর দ্য হিন্দু বিজনেস লাইন। গত ২৬ জানুয়ারি টিনের দাম টনপ্রতি রেকর্ড ৫৬ হাজার ৮০০ ডলারে পৌঁছায়। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেভিন ওয়ারশকে ফেডারেল রিজার্ভের (ফেড) পরবর্তী প্রধান হিসেবে নিয়োগ দেয়ার পর থেকে ধাতবপণ্যের বাজারে দরপতন দেখা দেয়। সে সময় টিনের দাম রেকর্ড সর্বোচ্চ থেকে প্রায় ১৫ শতাংশ কমে আসে। যদিও বছর শুরু থেকে এ পর্যন্ত ধাতুটির দরবৃদ্ধির হার প্রায় ১৯ শতাংশ।
আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের তুলনায় পাকিস্তানে ব্যবসা পরিচালনা ৩৪% ব্যয়বহুল
Bonik Barta
পাকিস্তানে ব্যবসা পরিচালনার খরচ প্রতিদ্বন্দ্বী আঞ্চলিক দেশগুলোর তুলনায় প্রায় এক-তৃতীয়াংশ বেশি। এক গবেষণা অনুসারে, খরচের এ ব্যবধান উদ্যোক্তাদের নিরুৎসাহিত করছে। একই সঙ্গে নিজস্ব স্টার্টআপ শুরুর বদলে উৎসাহীদের বেতনভিত্তিক চাকরির দিকে ঠেলে দিচ্ছে। খবর নিক্কেই এশিয়া। দেশটির বাণিজ্য ও শিল্প খাতের প্রতিনিধিত্বকারী সংগঠন পাকিস্তান বিজনেস ফোরামের (পিবিএফ) গবেষণা অনুসারে, দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর তুলনায় পাকিস্তানে একটি ব্যবসা পরিচালনা করতে গড়ে ৩৪ শতাংশ বেশি খরচ পড়ে।
ভিয়েতনাম থেকে যুক্তরাষ্ট্রমুখী রফতানিতে উল্লম্ফন
Bonik Barta
উচ্চ শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভিয়েতনামের বাণিজ্য উদ্বৃত্ত গত মাসে ২০২৫ সালের একই সময়ের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেড়েছে। একই সময় রফতানি বেড়েছে এবং দেশটিতে চীনা আমদানি মাসিক হিসাবে নতুন রেকর্ডে পৌঁছেছে বলে জানিয়েছে হ্যানয়। খবর রয়টার্স। ট্রাম্প প্রশাসন গত আগস্টে ভিয়েতনামের পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করার পর থেকে হ্যানয় ও ওয়াশিংটনের মধ্যে সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। পাশাপাশি যেসব পণ্য চীন থেকে আমদানি করা উপাদানে ভিয়েতনামে তৈরি হয়, সেগুলোর ওপর বাড়তি শুল্ক আরোপের হুমকিও রয়েছে। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রে ভিয়েতনামের রফতানি আগের তুলনায় বেড়েছে এবং গত বছর তা রেকর্ড উচ্চতায় পৌঁছায়।
ভারতে চালের রফতানি মূল্য এক মাসের সর্বোচ্চে, থাইল্যান্ড ও ভিয়েতনামে স্থিতিশীল
Bonik Barta
এশিয়ার চালের বাজারে গত সপ্তাহে মিশ্র প্রবণতা দেখা গেছে। ভারতে এ সময় এক মাসের সর্বোচ্চে পৌঁছেছে খাদ্যশস্যটির দাম। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, রুপির ঊর্ধ্বমুখী বিনিময় হার ও চাহিদা বৃদ্ধি চালের রফতানি মূল্য বাড়ার পেছনে ভূমিকা রেখেছে। তবে থাইল্যান্ড ও ভিয়েতনামের মতো প্রধান রফতানি কেন্দ্রগুলোয় দাম অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। খবর বিজনেস রেকর্ডার। ভারতে গত সপ্তাহে ৫ শতাংশ খুদযুক্ত সেদ্ধ চালের দাম ছিল টনপ্রতি ৩৫৩-৩৫৯ ডলার, যা গত ৮ জানুয়ারির পর সর্বোচ্চ। আগের সপ্তাহে দেশটিতে চালের দাম ছিল টনপ্রতি ৩৫১-৩৫৬ ডলার। একই সময়ে ভারতের ৫ শতাংশ খুদযুক্ত আতপ চালের দাম নির্ধারণ করা হয়েছে টনপ্রতি ৩৫১-৩৫৬ ডলার।
অর্থনীতি ২০২৫ সাল ইন্দোনেশিয়ায় ২৬ লাখ ৭০ হাজার টন পরিশোধিত চিনি উৎপাদন
Bonik Barta
ইন্দোনেশিয়া ২০২৫ সালে ২৬ লাখ ৭০ হাজার টন পরিশোধিত চিনি উৎপাদন করেছে। দেশটির কৃষি মন্ত্রণালয় গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর বিজনেস রেকর্ডার। কৃষি মন্ত্রণালয় জানায়, ইন্দোনেশিয়া সরকারের লক্ষ্য ২০২৭ সালের মধ্যে পরিশোধিত চিনি উৎপাদন ৩২ লাখ ৭০ হাজার টনে উন্নীত করা। এ উদ্যোগের উদ্দেশ্য হলো অভ্যন্তরীণ চাহিদা পূরণ ও চিনি আমদানি কমানো। ইন্দোনেশিয়ার কৃষি বিশ্লেষকরা জানিয়েছেন, দেশটির চিনি খাত সম্প্রসারণ এবং উৎপাদন বাড়ানোর পরিকল্পনা কার্যকর হলে স্থানীয় বাজারে চিনি সরবরাহ বাড়বে। তবে এ লক্ষ্য অর্জন করতে হলে উৎপাদন প্রযুক্তি আধুনিকীকরণ, আবাদি জমি সম্প্রসারণ এবং কৃষকদের প্রশিক্ষণ ও সহায়তা নিশ্চিত করা অপরিহার্য। এছাড়া স্থানীয় চিনি মিলগুলোয় লজিস্টিক ও গুদামজাতকরণ ব্যবস্থার উন্নয়নও জরুরি।
ফিউচার মার্কেটে মালয়েশীয় পাম অয়েলের দরপতন
Bonik Barta
ফিউচার মার্কেটে মালয়েশীয় পাম অয়েলের দাম পাঁচ সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো কমেছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, অন্যান্য ভোজ্যতেলের দরপতনের প্রভাবে গত সপ্তাহে পণ্যটির দাম কমে এসেছে। খবর বিজনেস রেকর্ডার। বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে এপ্রিলে সরবরাহ চুক্তিতে শুক্রবার সাপ্তাহিক বাজারের শেষ দিনে মালয়েশীয় পাম অয়েলের দাম কমেছে টনপ্রতি ৫৩ রিঙ্গিত বা ১ দশমিক ২৬ শতাংশ। প্রতি টনের মূল্য নেমে এসেছে ৪ হাজার ১৫৩ রিঙ্গিতে (১ হাজার ৫২ ডলার ৭২ সেন্টে)। এছাড়া সপ্তাহজুড়ে মালয়েশীয় পাম অয়েলের দরপতনের হার ছিল ১ দশমিক ৮ শতাংশ।
জানুয়ারিতে টানা পঞ্চম মাসের মতো কমেছে বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম
Bonik Barta
বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম জানুয়ারিতে টানা পঞ্চম মাসের মতো কমেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এ তথ্য জানিয়েছে। খাতসংশ্লিষ্টদের মতে, গত মাসে দুগ্ধজাত পণ্য, চিনি ও মাংসের দরপতন খাদ্যপণ্যের গড়মূল্য কমার পেছনে ভূমিকা রেখেছে। খবর রয়টার্স। এফএওর মূল্যসূচক মূলত আন্তর্জাতিক বাজারে সবচেয়ে বেশি বাণিজ্য হওয়া খাদ্যপণ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়। সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারিতে বিশ্বব্যাপী খাদ্যপণ্যের গড় মূল্যসূচক দাঁড়িয়েছে ১২৩ দশমিক ৯ পয়েন্টে। এটি ডিসেম্বরের তুলনায় দশমিক ৪ শতাংশ এবং গত বছরের একই সময়ের তুলনায় দশমিক ৬ শতাংশ কম।