জানুয়ারিতে ঊর্ধ্বমুখী প্রবণতায় ছিল বৈশ্বিক পণ্যবাজার
Bonik Barta
যুক্তরাষ্ট্র গত মাসে শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রেখেছে। এছাড়া দ্বিতীয় শীর্ষ অর্থনীতির দেশ চীনের চাহিদা বাড়ায় জানুয়ারিতে ঊর্ধ্বমুখী প্রবণতায় ছিল বৈশ্বিক পণ্যবাজার। অন্যদিকে গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিতে আর্থিক বাজারে অনিশ্চয়তা বিরাজ করছিল। এটিও বৈশ্বিক পণ্যমূল্য বৃদ্ধির অন্যতম কারণ। খবর আনাদোলু এজেন্সি। গত মাসে ডলারের বিনিময় হার ছিল ঊর্ধ্বমুখী। সেই সঙ্গে ফিউচার বন্ডের দামও বেড়েছে। খাতসংশ্লিষ্টরা জানান, এ সময় যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি কমেছে। এতে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহার কমানোর সম্ভাবনা বেড়েছে। তাই এমন প্রেক্ষাপটেও জানুয়ারিতে স্বর্ণের দাম বেড়েছে আউন্সপ্রতি ৬ দশমিক ৮ শতাংশ। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রয় ও ট্রাম্পের শুল্ক ও বাণিজ্যনীতি নিরাপদ বিনিয়োগের আশ্রয় খাত হিসেবে স্বর্ণের চাহিদা বাড়িয়েছে। পূর্বাভাস অনুযায়ী, শেয়ারবাজারের অস্থিতিশীলতা বাড়লে চলতি বছর তা আরো ঊর্ধ্বমুখী হতে থাকবে। জানুয়ারিতে রুপার মূল্যবৃদ্ধিতেও ভূমিকা রেখেছে ভূরাজনৈতিক উত্তেজনা। এছাড়া সৌরবিদ্যুৎ খাতে শক্তিশালী চাহিদা ও সরবরাহ সংকটে এ সময় ধাতুটির দাম ৮ দশমিক ৪ শতাংশ বেড়েছে। অটোমোবাইল শিল্প থেকে বিশ্বের ৭০ শতাংশ প্যালাডিয়ামের চাহিদা আসে। এছাড়া এতে প্লাটিনামের ব্যবহারও বেশি। ট্রাম্প অটোমোবাইল শিল্পের প্রবৃদ্ধি বাড়ানোর প্রতিশ্রুতি দেয়ায় দুটি ধাতুর দামই জানুয়ারিতে বেড়েছে। এ সময় প্যালাডিয়াম ও প্লাটিনামের দাম যথাক্রমে ঊর্ধ্বমুখী হয়েছে ১১ দশমিক ৫ ও ৮ দশমিক ৭ শতাংশ। বিশ্লেষকরা বলছেন, সামনের দিনগুলোয় প্যালাডিয়ামের দাম আউন্সপ্রতি ১ হাজার ১০০ ডলার পর্যন্ত পৌঁছতে পারে।
Overdue payments to LNG suppliers mount to $455m
The Financial Express
The government's overdue payments to the liquefied natural gas (LNG) suppliers stood at around US$ 455 million as state-run Petrobangla has been struggling to clear the bills due to the shortage of US dollar, said sources.
If the payment situation doesn't improve, the suppliers might go harsh, including ceasing LNG supplies and adjustment of the unpaid amount from the standby letter of credit (SBLC) kept by Petrobangla with state-run banks as the security deposit, market insiders feared.
Official sources said Petrobangla has been failing to clear the overdue payments to both long-term and spot LNG suppliers, and until late January, majority of the overdue payments remain pending with the spot LNG suppliers to the tune of around $305 million and to long-term suppliers around US$150 million.
Sovereign securities buyback envisaged for even annual debt service
The Financial Express
A new methodology is being devised to streamline lopsided government-liability management against treasuries as the existing system creates an unpredictable financial burden amid maturity of too many bills and bonds together.
The government borrows through treasury bills and bonds and many of which mature in a single year. However, in some years, very few such instruments mature. This leads to a mismatch, overburdening the debt-service provisions in some years. When a large number of bonds mature in a given year, the government faces high repayment pressure. Conversely, when fewer bonds mature, the repayment burden remains lower.
This inconsistency creates operational challenges for fiscal management, which has drawn attention of Bangladesh's foreign development financiers.
নিত্যপ্রয়োজনীয় পণ্যে প্যাকেজ ভ্যাট ব্যবস্থা প্রবর্তনের আহ্বান
Bonik Barta
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর প্যাকেজ ভ্যাট ব্যবস্থা প্রবর্তনের আহ্বান জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) নেতারা। পুরান ঢাকার ব্যবসা-বাণিজ্যে বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ ও করণীয় নির্ধারণে গতকাল লালবাগে এক মতবিনিময় সভার আয়োজন করে ডিসিসিআই। এ সময় বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের আহ্বান জানান ব্যবসায়ীরা।
সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের চিফ ইকোনমিস্টস ইউনিটের পরিচালক (গবেষণা) ড. মো. সেলিম আল মামুন, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকার (দক্ষিণ) অতিরিক্ত কমিশনার মানস কুমার বর্মণ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (লালবাগ বিভাগ) মো. জসীম উদ্দিন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ কর ও ভ্যাট ব্যবস্থার জটিলতা, ব্যবসার আকার, প্রকৃতি ও সক্ষমতা অনুযায়ী কর ব্যবস্থার সহজীকরণ, আমদানি-রফতানি ব্যবস্থায় প্রতিবন্ধকতা নিরসন, বাস্তবভিত্তিক ভ্যাট হার নির্ধারণের ওপর জোরারোপ করেন। তিনি বলেন, ‘পুরনো ঢাকা ব্যবসা-বাণিজ্যের অন্যতম কেন্দ্রস্থল হলেও যানজট, অবকাঠামোগত অপ্রতুলতা এবং কর ও ভ্যাটের প্রতিবন্ধকতার কারণে এখানকার উদ্যোক্তারা নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন, যা নিরসনে সরকাররি-বেসরকারি খাতের যৌথ উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন অপরিহার্য।’
ব্লক মার্কেটে ৭৮ কোটি টাকার লেনদেন
Bonik Barta
দেশের পুঁজিবাজারে বিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে ৭৮ কোটি ২ লাখ ৫০ হাজার টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে ১০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৫৬ কোটি ৫৩ লাখ ৮০ হাজার টাকার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানি ও ফান্ডের মধ্য রয়েছে বিচ হ্যাচারি লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক পিএলসি, লাভেলো আইস্ক্রিম পিএলসি, রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো), বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও ফাইন ফুডস লিমিটেড।
এর মধ্যে সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে বিচ হ্যাচারির সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ সময়ে কোম্পানিটির ২২ কোটি ৮০ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ১০৩ টাকা ৭০ পয়সায়। দ্বিতীয় সর্বোচ্চ মিডল্যান্ড ব্যাংকের ১২ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ২৮ টাকায়। তৃতীয় সর্বোচ্চ লাভেলো আইসক্রিমের ৪ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির দর দাঁড়িয়েছে ৮৪ টাকা ৩০ পয়সায়।
Stable policies to lure foreign investors to present market
The Financial Express
The current market valuation of local listed companies is attractive and policies must be stable to attract foreign investors, said a fund manager of Hong Kong-based Asia Frontier Capital (AFC). In a recent interview with The FE, Ruchir Desai said foreign participation in the Bangladesh market had been declining in the last few years because of various obstacles, including the floor price. The AFC started investing in the Bangladesh market in 2013 and the situation was pretty good for them until 2017 and even 2018 because of the then steady growth of GDP (gross domestic product) and the stock market that ensured good returns.
But things became tough for the company along with other foreign portfolio investors in 2020 following the outbreak of the covid pandemic, introduction of the floor price in the equity market and the lending rate cap imposed by the central bank.
ফিউচার মার্কেটে বেড়েছে মালয়েশীয় পাম অয়েলের দাম
Bonik Barta
সাপ্তাহিক লেনদেনের শেষদিনে মালয়েশীয় পাম অয়েলের দাম বেড়েছে। রিঙ্গিতের বিনিময় হার কমে যাওয়া, আসন্ন রমজানে চাহিদা বাড়ার সম্ভাবনা ও মৌসুমি উৎপাদন হ্রাস পণ্যটির মূল্যবৃদ্ধিতে ভূমিকা রেখেছে। খবর বিজনেস রেকর্ডার। বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে এপ্রিলে সরবরাহ চুক্তিতে পাম অয়েলের দাম শুক্রবার ১০২ রিঙ্গিত বা ২ দশমিক ৩২ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য পৌঁছেছে ৪ হাজার ৫০৫ রিঙ্গিতে (১ হাজার ১৫ ডলার ৩৩ সেন্ট)। ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে মালয়েশীয় পাম অয়েলের দাম চলতি সপ্তাহজুড়ে বেড়েছে ৫ দশমিক শূন্য ৪ শতাংশ। সিঙ্গাপুরভিত্তিক ব্রোকারেজ ফার্ম ফিলিপ নোভার কমোডিটি স্ট্র্যাটেজিস্ট ড্যারেন লিম বলেন, ‘ফিউচার মার্কেটে পাম অয়েলের দাম বাড়ার কারণ ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) পণ্যটির মূল্যবৃদ্ধি। এছাড়া রিঙ্গিতের বিনিময় হার কমে যাওয়ায় বিশ্ববাজারে এটির প্রতিযোগিতা বাড়ছে।’
গতি ফেরেনি পুঁজিবাজারে, সংস্কার নিয়ে অংশীজনদের হতাশা
Bonik Barta
গত বছরের আগস্টে দেশে রাজনৈতিক পটপরিবর্তনে পর দায়িত্ব নেয়া অন্তর্বর্তী সরকারের সময়ে পুঁজিবাজার পরিস্থিতির উন্নতি হবে বলে প্রত্যাশা করেছিলেন বিনিয়োগকারীরা। এ প্রত্যাশার কারণে বর্তমান সরকারের শুরুর কয়েক দিন পুঁজিবাজারে বেশ গতি ফিরে এসেছিল। যদিও বাজারের এ গতি ফিকে হয়ে যেতে বেশিদিন লাগেনি। কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন না হওয়ার কারণে অংশীজনদের মধ্যেও হতাশা কাজ করছে। সেই সঙ্গে পুঁজিবাজারের সূচক ও লেনদেনে গতি ফিরে আসেনি। বরং পুঁজিবাজারে এক প্রকার স্থবিরতা দেখা যাচ্ছে। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের কারণে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যান, পতন ঘটে আওয়ামী সরকারের। এর তিনদিন পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। এ সরকার দায়িত্ব নেয়ার সময় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্সের অবস্থান ছিল ৫ হাজার ৯২৫ পয়েন্টে। সেদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হয়েছিল ১ হাজার ৬০৬ কোটি টাকা। এর পর থেকে পুঁজিবাজারের সূচক ও লেনদেন ক্রমেই নিম্নমুখী। সর্বশেষ গত বৃহস্পতিবার ডিএসইএক্স সূচক ৫ হাজার ১৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে সূচকটি ৭৪৬ পয়েন্ট হারিয়েছে। গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৩০ কোটি টাকা। এক্সচেঞ্জটিতে সর্বশেষ ৫০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছিল গত বছরের ৩ ডিসেম্বর। এর পর থেকে এখন পর্যন্ত লেনদেনের পরিমাণ ৫০০ কোটি টাকা স্পর্শ করেনি।
ওপেকভুক্ত দেশগুলোয় জ্বালানি তেল উত্তোলন কমেছে
Bonik Barta
ওপেকভুক্ত দেশগুলোয় জানুয়ারিতে টানা দ্বিতীয় মাসের মতো অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন কমেছে। সম্প্রতি এক জরিপ চালিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জরিপ অনুযায়ী, পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংগঠন জানুয়ারিতে দৈনিক গড়ে ২ কোটি ৬৫ লাখ ৩০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন করেছে, যা ডিসেম্বরের সংশোধিত পরিসংখ্যানের তুলনায় ৫০ হাজার ব্যারেল কম। এ সময় উত্তোলন কমার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে নাইজেরিয়া ও ইরান। উল্লেখ্য, ফাইন্যান্সিয়াল গ্রুপ এলএসইজি ও কেপলারের মতো জ্বালানি তেলের আমদানি রফতানির তথ্য প্রদান করে এমন কোম্পানি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জরিপ চালিয়েছে রয়টার্স। এছাড়া বার্তা সংস্থাটি জ্বালানি তেল কোম্পানি ও ওপেক প্লাস সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র এবং অন্যান্য বিশ্লেষকের কাছ থেকেও তথ্য সংগ্রহ করেছে। জরিপ থেকে জানা গেছে, নাইজেরিয়ায় জানুয়ারিতে অপরিশোধিত জ্বালানি উত্তোলন দৈনিক গড়ে ৬০ হাজার ব্যারেল কমেছে। দেশটি থেকে সম্প্রতি রফতানিও উল্লেখযোগ্য হারে কমেছে। যদিও এ সময় ডাঙ্গোটে পরিশোধন কেন্দ্রে জ্বালানি তেলের উত্তোলন বাড়ায় অভ্যন্তরীণ ব্যবহার ঊর্ধ্বমুখী হচ্ছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা।
Huge public funds drained through misdeeds
Bonik Barta
Prolonged and corrupt processes of land valuation and acquisition and duplication of feasibility study on similar projects proved ploys for misuse of public funds during the past regime, a government-formed taskforce reports.
Some government agencies conducted feasibility studies on the same project by spending public funds, which is one of the reasons behind the misuse of the development funds too, it says about one instance of what went wrong on development front during the government of unseated premier Sheikh Hasina.
Preliminary health budget set at Tk 434b for next fiscal
The Financial Express
The Ministry of Health and Family Welfare has set a preliminary budget allocation of Tk 434.83 billion for the next fiscal year (2025-26), marking a Tk 20.75 billion increase from the current fiscal year's allocation of Tk 414.08 billion.
This represents a 5 per cent rise in the health budget, which is 1 percentage point lower than the overall growth of the national budget, as outlined by the Finance Division. The modest increase comes amid a notable shift in the allocation pattern, with development expenditure being significantly curtailed.
More than 85pc fail to earn certification
The Financial Express
A total of 1,458 digital businesses have been registered under Digital Business Identification (DBID) in the last three years since its inception in 2021, according to DBID statistics. On the other hand, more than 85 per cent of e-commerce companies that submitted applications for digital business identity certification failed to get it due to 'complex provisions' set by the authorities concerned. Since 2022, the DBID platform has so far received 10,218 applications, but only 1458 business firms have become successful in getting it, which is only 14.76 per cent, according to the Registrar of Joint Stock Companies and Firms (RJSC) that is hosting the platform.
থাইল্যান্ডের চাল ও ভুট্টার উৎপাদন বাড়ার পূর্বাভাস
Bonik Barta
থাইল্যান্ডে ২০২৪-২৫ বিপণন বর্ষে চাল ও ভুট্টার উৎপাদন বাড়তে পারে। এর পেছনে ভূমিকা রাখতে পারে আবাদযোগ্য জমির পরিমাণ বৃদ্ধি ও গড় ফলনের উন্নতি। সম্প্রতি এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিস (এফএএস)। খবর ওয়ার্ল্ডগ্রেইনডটকম। এফএএসের প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ডের সেচনির্ভর প্রধান উৎপাদন অঞ্চলের জলাধারগুলোয় পর্যাপ্ত পানির সরবরাহ চালের উৎপাদন বাড়াতে সহায়তা করছে। ২০২৪-২৫ বিপণন বর্ষে খাদ্যশস্যটির মোট উৎপাদন পৌঁছতে পারে দুই কোটি টনে, যা গত বিপণন বর্ষের তুলনায় ১ দশমিক ৫ শতাংশ বেশি। দেশের উত্তর ও মধ্য অঞ্চলে পানি সরবরাহ গত পাঁচ বছরের গড়ের তুলনায় ৩৬ শতাংশ ও ২০২৪ সালের তুলনায় ২৯ শতাংশ বেশি হয়েছে।
এফএএসের পূর্বাভাস বলছে, ভারতের পর দ্বিতীয় বৃহত্তম চাল রফতানিকারক দেশটি ২০২৪-২৫ বিপণন বর্ষে ৯২ লাখ টন চাল রফতানি করতে পারে, যা ২০২৩-২৪ বিপণন বর্ষের তুলনায় ৫ শতাংশ বেশি।
ভারতে গত বছর চা উৎপাদন কমেছে ৭.৮%
Bonik Barta
ভারতে ২০২৪ সালে চা উৎপাদন আগের বছরের তুলনায় ৭ দশমিক ৮ শতাংশ কমেছে। মোট উৎপাদন নেমে এসেছে ১২৮ কোটি ৪৭ লাখ ৮০ হাজার কেজিতে। ভারতের রাষ্ট্রায়ত্ত চা বোর্ড এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।ভারতের প্রধান চা উৎপাদনকারী রাজ্য আসাম। রাজ্যটির দেশের মোট উৎপাদনের অর্ধেকের বেশি হিস্যা রয়েছে। চা বোর্ডের দেয়া তথ্যানুযায়ী, ভারতের উত্তর-পূর্ব এ রাজ্যে তীব্র গরম ও বন্যার কারণে উৎপাদন হ্রাস পেয়ে মোট চা উৎপাদনে প্রভাব ফেলেছে। এ অঞ্চলে ২০২৪ সালে মোট ৬৪ কোটি ৯৮ লাখ ৪০ হাজার কেজি চা উৎপাদন হয়েছে, আগের বছর যা ছিল ৬৮ কোটি ৮৩ লাখ ৩০ হাজার কেজি। উৎপাদন ঘাটতির কারণে গত বছর চায়ের দামও উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ সময় পণ্যটির গড় মূল্য ছিল কেজিতে ১৯৮ দশমিক ৭৬ রুপি, যা আগের বছরের তুলনায় প্রায় ১৮ শতাংশ বেশি। ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চা উৎপাদনকারী দেশ। প্রধানত মিসর ও যুক্তরাজ্যে সিটিসি (ক্রাশ-টিয়ার-কার্ল) গ্রেড চা রফতানি করে দেশটি। অন্যদিকে অর্থোডক্স চা ইরাক, ইরান ও রাশিয়ায় রফতানি করে।
BRICS' potential for changing global economic order
The Financial Express
With Indonesia joining the BRICS, a platform looking for strengthening South-South Cooperation and setting into motion a new world order, it now accounts for 40 per cent of the world population and 35 per cent of the global gross domestic product (GDP). Indonesia becomes the 10th member of the intergovernmental organisation comprising six of the 10 most populous countries on the planet. India and China lead the table with more than 1.4 billion inhabitants each. If Thailand and Malaysia which have shown their interest in joining the bloc become full members, the population size of the BRICS will be 4.032 billion nearly half the world population. Their GDP will also inch towards the 40 per cent mark.
Japanese economic zone now looks to attract foreign investors
The Business Standard
The Bangladesh Special Economic Zone, also known as the Japanese Economic Zone, in Araihazar of Narayanganj, is now targeting foreign direct investment (FDI), especially from export-oriented companies.
"We are now focusing on attracting FDI from companies that will export their products, as this will make Bangladesh a more attractive destination for FDI," Taro Kawachi, managing director of the Zone, told The Business Standard.
৩৩৫ কোটি টাকা অপচয়ে তৈরি রূপপুরের ভুতুড়ে রেললাইন, যা কোনো গন্তব্যে পৌঁছে না
The Business Standard
বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকার যে রেললাইন নির্মাণ করেছিল, তা সমাপ্তির পর থেকেই অব্যবহৃত পড়ে আছে। ২০২২ সালে কাজ শেষ হওয়ার পরও এ প্রকল্পটি চালু হয়নি, যা পূর্ববর্তী প্রশাসনের আমলে অপচয় ও আর্থিক অনিয়মের আরেকটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। ৩৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২৬.৫২ কিলোমিটার দীর্ঘ এ রেললাইনটি ঈশ্বরদী বাইপাস স্টেশন থেকে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পর্যন্ত মালামাল পরিবহনের জন্য তৈরি করা হয়েছিল।তবে প্রকল্পের পরিকল্পনায় রেললাইন অন্তর্ভুক্ত ছিল না। রাশিয়ার পরামর্শকদের তৈরি মাস্টার ট্রান্সপোর্টেশন পরিকল্পনায় এ সংযোগের উল্লেখ ছিল না। তবু ২০১৮ সালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় প্রকল্পটি শুরু করে এবং বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ রেলওয়েকে।
এশিয়ার স্পট মার্কেটে এলএনজির দাম দুই মাসের সর্বোচ্চে
Bonik Barta
এশিয়ার দেশগুলোয় তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) পর্যাপ্ত মজুদ রয়েছে। তবে বাড়তি চাহিদা না থাকলেও এশিয়ার স্পট মার্কেটে চলতি সপ্তাহে গত দুই মাসের সর্বোচ্চে পৌঁছেছে জ্বালানি পণ্যটির দাম। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, ইউরোপের দেশগুলোয় প্রাকৃতিক গ্যাসের মূল্যবৃদ্ধি এশিয়ায় এলএনজির বাজারদর ঊর্ধ্বমুখী হওয়ার পেছনে ভূমিকা পালন করেছে। খবর বিজনেস রেকর্ডার। শিল্পসংশ্লিষ্ট সূত্রের দেয়া তথ্যানুযায়ী, উত্তর-পূর্ব এশিয়ায় মার্চে সরবরাহ চুক্তিতে প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য চলতি সপ্তাহে ছিল ১৪ ডলার ৯০ সেন্ট, যা ডিসেম্বরের শুরুর পর সর্বোচ্চ। গত সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজি ১৩ ডলার ৮০ সেন্টে বেচাকেনা হয়েছে।
কেপলারের এলএনজি অ্যান্ড ন্যাচারাল গ্যাস অ্যানালিস্ট গো কাতায়ামা বলেন, ‘তাপমাত্রা কমে যাওয়া এবং অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার দুটি প্রকল্প থেকে সরবরাহ বিঘ্নের কারণে চলতি সপ্তাহে এলএনজির দাম বেড়েছে। তবে সামনের দিনগুলোয় উত্তর-পূর্ব এশিয়ায় চাহিদা বাড়ার সম্ভাবনা কম। কারণ জাপান ও দক্ষিণ কোরিয়ায় পর্যাপ্ত মজুদ রয়েছে। এছাড়া পূর্বাভাস অনুযায়ী, মার্চে স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা বেশি থাকতে পারে এমন সম্ভাবনা ৫০-৬০ শতাংশ।’
অনিশ্চিত অর্থনৈতিক বাস্তবতায় অন্ধকারে বৈশ্বিক কেন্দ্রীয় ব্যাংকগুলো
Bonik Barta
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার অংশ হিসেবে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো গত বছর সমন্বিতভাবে সুদহার কমিয়েছিল। ঋণের খরচ কমানোর এমন প্রবণতা ছিল ১৫ বছরের মধ্যে প্রথম। সামগ্রিক এ প্রচেষ্টা মূল্যস্ফীতির চাপ কমাতে সফলও হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। চলতি বছরের শুরুর দিকে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদহার পরিবর্তনে নির্দিষ্ট কোনো প্রবণতা অনুসরণ করেনি। এ অবস্থায় নীতিনির্ধারকরাও বৈশ্বিক অর্থনীতির ব্যাপারে এক ধরনের অনিশ্চয়তার মধ্যে আছেন। ফলে স্পষ্ট কোনো দিকনির্দেশনা পাওয়া কঠিন হয়ে উঠেছে। সুদহারের বিষয়ে উন্নত ও উন্নয়নশীল অর্থনীতিগুলো ভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করছে। বিশ্বের শিল্পোন্নত ও প্রভাবশালী ১১ অর্থনীতির জোট জি১০। গত মাসে এ জোটভুক্ত চার দেশ বৈঠকে বসেছিল। এর মধ্যে সুইডেন, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) ও কানাডা তাদের সুদহার কমানোর ধারাবাহিকতা বজায় রেখেছে। অন্যদিকে জাপান এক বছরের কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো সুদহার বাড়িয়েছে। দেশটিতে সুদহার বাড়ানোর ঘটনা অত্যন্ত বিরল।
ব্যাংকের সুদের হার ও বিদ্যুৎ বিল কমানোর দাবি কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের
Bonik Barta
হিমাগারে আলু সংরক্ষণ ভাড়া কমিয়ে আনতে ব্যাংক ঋণের সুদের হার ও বিদ্যুৎ বিল কমানোর দাবি জানিয়েছেন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। একইসঙ্গে আলু চাষীদের সুরক্ষা প্রদানের জন্য হিমাগার শিল্পকে কৃষিভিত্তিক শিল্প ঘোষণার দাবি জানিয়েছে সংগঠনটি।
আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীতে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সংগঠনটির পক্ষ থেকে এসব দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু। তিনি বলেন, দেশে ২০২৪ সালে চাহিদার তুলনায় কম আলু উৎপাদন হওয়ায় আলুর বাজারমূল্য বেশি ছিল। গত বছর আলুর বাজারদর বেশি থাকায় এবছর সারাদেশে কৃষকগণ ব্যাপকভাবে আলু চাষ করেছেন। যা গত ২০২৪ সালের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি। এরইমধ্যে নতুন আলু বাজারে এসেছে। ফেব্রুয়ারি মাসের শেষ থেকেই হিমাগারসমূহে কৃষকদের উৎপাদিত আলু সংরক্ষণ করা শুরু হবে।
Reforming public procurement
The Financial Express
Bangladesh spends an amount of US$30 billion annually on public procurement. This constitutes approximately 45 per cent of the national budget and around 85 per cent of the Annual Development Programme (ADP). To ensure optimal utilisation of this substantial government expenditure, experts have long been calling for a transparent and accountable public procurement system. When public funds are used effectively, it can ensure value for the money, effective delivery of public services, optimum use of scarce government resources and equitable development. Regrettably, a lack of transparency has already created a fertile ground for corruption and favouritism in the public procurement process. To fight this misuse, the interim government's effort to recast the Public Procurement Ordinance by mandating the use of the Electronic Government Procurement (e-GP) platform for all eligible government purchases is a welcome step.
Expats send $670.97 million in remittances in first 8 days of February
The Financial Express
Bangladeshi expatriates have sent a total of $670.97 million in remittances during the first eight days of February, according to the latest data from Bangladesh Bank. Of the total remittance, $523 million was received through government banks, while $35.7 million came through Krishi Bank, one of the two specialized banks. Private banks accounted for $431.5 million, and $1.9 million was sent through foreign banks. However, during the specified period, 10 banks did not receive any remittances.
These included the state-owned Bangladesh Development Bank (BDBL), Rajshahi Krishi Unnayan Bank, and several private banks such as Community Bank, Citizen Bank, Global Islami Bank, ICB Islami Bank, and Padma Bank.
BB brings flexibility to exchange rate management
The Financial Express
Bangladesh Bank (BB) has brought flexibility to exchange rate management. “To bring flexibility in exchange rate management, it has been decided that spot exchange rates may vary from transaction to transaction in a business day, subject to movement within the prescribed band of the crawling peg mid-rate, as guided by Bangladesh Bank from time to time,” said a BB circular issued today. The central bank has instructed Authorised Dealers (ADs) to adhere to the above instructions in exchange rate management.
Govt claims macroeconomic stability as inflation drops, exports grow
The Financial Express
The interim government said the country got back "macroeconomic stabilization" with declining inflation, growing exports and increased forex reserves, but the government will continue its efforts to ensure further improvement in key areas."These are all indicators that show that our economy has made a turnaround," Chief Adviser's Press Secretary Shafiqul Alam told reporters at a media briefing at the Foreign Service Academy after a high-level meeting chaired by Chief Adviser Prof Muhammad Yunus on Sunday.He said the interim government did better than Sri Lanka in terms of containing inflation.
২০২৩-২৪ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪.২২ শতাংশ, ৪ বছরে সর্বনিম্ন: প্রেস সচিব
The Business Standard
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) চূড়ান্ত হিসাব অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি বেড়েছে ৪.২২ শতাংশ, যা গত চার বছরের মধ্যে সর্বনিম্ন।এছাড়াও এটি বিবিএসের সাময়িক প্রাক্কলনের চেয়ে ১.৬ শতাংশীয় পয়েন্ট কম। গত বছরের মে মাসে বিবিএস যে সাময়িক প্রাক্কলন প্রকাশ করেছিল, তাতে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছিল ৫.৮২ শতাংশ।আজ রোববার বিবিএসের এ তথ্য আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে জানানো হয়। পরে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য জানান।
খাদ্য, প্লাস্টিক, স্বাস্থ্যসেবা, স্বপ্নে অর্থবছরের প্রথমার্ধে এসিআইয়ের লোকসান ২৯১ কোটি টাকা
The Business Standard
২০২৪-২৫ অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়কালে রিটেইল চেইন স্বপ্নসহ খাদ্য, কনজ্যুমার প্লাস্টিক ও স্বাস্থ্যসেবা খাতে এসিআই লিমিটেডের কর-পূর্ব লোকসান আগের বছরের একই সময়ের তুলনায় ১৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৯১.৪২ কোটি টাকা।
তবে শিল্পগোষ্ঠীটি ফার্মাসিউটিক্যালস, অ্যানিমেল হেলথ, কনজ্যুমার ব্র্যান্ড, ক্রপ কেয়ার ও জনস্বাস্থ্য, মোটর, খাঁটি ময়দা, লবণ এবং ফ্লেক্সিবল প্যাকেজিং খাত থেকে ৩০৬ কোটি টাকা কর-পূর্ব মুনাফা করেছে। আগের বছর এসব খাত থেকে তাদের মুনাফা ছিল ২৪৬.৪৯ কোটি টাকা।
আর্থিক প্রতিবেদনে বলা হয়েছে, এসব ব্যবসা এসিআই লিমিটেডের ১২টি সহযোগী প্রতিষ্ঠানের অধীনে পরিচালিত হয়। কোম্পানিটি এসব প্রতিষ্ঠানের বেশিরভাগ শেয়ারের মালিক।