09-Feb-2025

Monday 10 February 2025

11-Feb-2025

মূল্যস্ফীতি হ্রাসকে প্রধান লক্ষ্য নির্ধারণ করেই হবে নতুন মুদ্রানীতি

Bonik Barta

চলতি ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) জন্য মুদ্রানীতি বিবৃতি (এমপিএস) ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। আজ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই এমপিএস ঘোষণা করবেন। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মূল্যস্ফীতি হ্রাসকে প্রধান লক্ষ্য নির্ধারণ করেই ঘোষিত হচ্ছে নতুন মুদ্রানীতি। গভর্নর মুদ্রাস্ফীতি ব্যবস্থাপনা, বেসরকারি খাতের ঋণের প্রবাহ বাড়ানো এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার ক্ষেত্রে বর্তমান মুদ্রানীতির ফলাফল সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করবেন। ডেপুটি গভর্নররা, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান, গবেষণা বিভাগের নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও অন্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। প্রায় তিন বছর ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। সেই সঙ্গে আছে এখনকার বিশেষ রাজনৈতিক বাস্তবতা। রাজনৈতিক অস্থিতিশীলতা ও অনিশ্চয়তার মধ্যে সাধারণত অর্থনীতির স্থবিরতা দেখা যাচ্ছে। এ বাস্তবতায় বাংলাদেশ ব্যাংক আবারো নীতি সুদহার বাড়াচ্ছে কিনা সেদিকে দৃষ্টি থাকবে সবার।

ভারতে চালের দাম ১৯ মাসের সর্বনিম্নে

Bonik Barta

ভারতে গত সপ্তাহে চালের দাম ১৯ মাসের সর্বনিম্নে নেমে এসেছে। নতুন মৌসুমের সরবরাহ বৃদ্ধি ও ডলারের বিনিময়ে রুপির বিনিময় হার কমে যাওয়ায় পণ্যটির দাম কমে এসেছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা। অন্যদিকে ভিয়েতনামেও ২০২২ সালের সেপ্টেম্বরের পর থেকে সর্বনিম্ন দামে চাল বেচাকেনা হয়েছে। ভারতে ৫ শতাংশ খুদযুক্ত চালের দাম চলতি সপ্তাহে ছিল টনপ্রতি ৪১৮-৪২৮ ডলার, আগের সপ্তাহে যা ছিল ৪২৯-৪৩৫ ডলার। অন্যদিকে এ সময় ভারতে ৫ শতাংশ খুদযুক্ত সাদা চাল ৩৯৫-৪০৫ ডলারে বেচাকেনা হয়েছে। ভারতের শীর্ষ চাল রফতানিকারক কোম্পানি সত্যম বলাজীর নির্বাহী পরিচালক হিমাংশু আগরওয়াল বলেন, ‘ক্রেতাদের চাল ক্রয়ের আগ্রহ রয়েছে। তারা চালের দাম আরো কমে যাওয়ার অপেক্ষায় আছেন।’ এদিকে শীর্ষ রফতানিকারক দেশটিতে চালের মজুদ জানুয়ারির শুরুতে রেকর্ড ৬ কোটি ৯ লাখ টনে পৌঁছেছিল, যা সরকারের লক্ষ্যমাত্রার তুলনায় আট গুণ বেশি। ভিয়েতনামে গত সপ্তাহে ৫ শতাংশ খুদযুক্ত চাল টনপ্রতি ৪০৪ ডলারে বেচাকেনা হয়েছে। দুই সপ্তাহ আগে যা ছিল ৪১৭ ডলার। ভিয়েতনামের ফুড অ্যাসোসিয়েশন জানায়, এশিয়ার বিভিন্ন বাজার কিছুদিন চান্দ্র নববর্ষের কারণে বন্ধ ছিল। তবে হো চি মিন সিটিভিত্তিক এক ব্যবসায়ীর মতে, ছুটির পরও বাণিজ্যিক কার্যক্রম ধীরগতিতে চলছে।

হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১০ টাকা

Bonik Barta

ভারত থেকে দেশে পেঁয়াজ আমদানি কমেছে। তবে অভ্যন্তরীণভাবে পণ্যটির সরবরাহ বেড়েছে। এ কারণে এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে দেশী পেঁয়াজের দাম কমেছে কেজিপ্রতি ১০ টাকা। গতকাল হিলি বাজার ঘুরে এ তথ্য জানা গেছে। হিলিতে সরজমিনে গিয়ে দেখা গেছে, বাজারের প্রতিটি দোকানেই দেশী পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। এক সপ্তাহ আগে এ অঞ্চলে প্রতি কেজি দেশী পেঁয়াজের দাম ছিল ৪০ টাকা। বর্তমানে তা কমে ৩০ টাকায় নেমে এসেছে। এছাড়া দু-একটি দোকানে কিছুসংখ্যক আমদানীকৃত পেঁয়াজ থাকলেও বাড়তি দামের কারণে ক্রেতাদের মধ্যে দেশী পেঁয়াজের চাহিদাই বেশি। হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা আবুল হাসনাত বলেন, ‘বর্তমানে দেশী মুড়িকাটা পেঁয়াজের ভরা মৌসুম চলছে। পাবনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কৃষকরা তাদের জমি থেকে পেঁয়াজ সংগ্রহ করছেন। ফলে বাজারে সরবরাহও বাড়িয়েছেন তারা।’ তিনি আরো বলেন, ‘‌ˆমাকামে কয়েক দিন আগে প্রতি মণ পেঁয়াজের দাম ছিল ১ হাজার ৪০০ টাকা। বর্তমানে তা কমে ১ হাজার টাকায় নেমে এসেছে। তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমরাও বাজারে কম দামে পেঁয়াজ বিক্রি করতে পারছি। আসন্ন রমজানেও পণ্যটির দাম নিম্নমুখিতায় থাকবে বলে আশা করা হচ্ছে। এছাড়া বন্দর দিয়ে দুই-তিন ট্রাক করে পেঁয়াজ এখনো আমদানি হচ্ছে।’

Economy rebounding notably, policymakers tell CA

The Financial Express

The top echelon of Bangladesh's present financial policymakers has noted that the economy, which endured stresses for long following mismanagement by the previous regime, now bounced back significantly. They made their observations at a summit-level meeting Sunday on 'economic challenges and next steps', chaired by Chief Adviser Dr Muhammad Yunus. After the stocktaking meeting was over, Shafiqul Alam, Press Secretary to the CA, apprised journalists in a media briefing about the discussions and decisions that also covered government actions for coming to grips with post-uprising law-and-order situation across the country. Presentations on a string of economic and fiscal issues like inflation, export, import, foreign trade, and food and energy security were made in the meeting after which the chief adviser expressed his satisfaction over the performances on the economy with an observation: "We need to do better."

নিকটতম সময়ে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৩ হাজার ডলারে পৌঁছানোর সম্ভাবনা

Bonik Barta

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২০২৫ সালেও ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রাখবে বলে ধারণা করছে বিশ্বের প্রধান ব্যাংকগুলো। ভূরাজনৈতিক অনিশ্চয়তার কারণে এ সময় ব্যবসায়ীরা খাতটিতে বিনিয়োগ বাড়াবে বলে মনে করছেন তারা। এটি ছাড়াও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যনীতির প্রেক্ষাপটে স্বল্পমেয়াদে স্বর্ণের দামের পূর্বাভাস সংশোধন করেছে বৈশ্বিক আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান সিটি ব্যাংক। তিন মাসের মধ্যে মূল্যবান ধাতুটির দাম আউন্সপ্রতি ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার ডলারে পৌঁছতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। পূর্বাভাসে সিটি ব্যাংক আরো জানায়, ৬-১২ মাসের মধ্যে স্বর্ণের দাম পৌঁছতে পারে আউন্সপ্রতি ৩ হাজার ডলারে, যা আগের দেয়া পূর্বাভাসের তুলনায় অপরিবর্তিত। অন্যদিকে ২০২৫ সালে স্বর্ণের গড় দাম থাকতে পারে আউন্সপ্রতি ২ হাজার ৮০০ থেকে ২ হাজার ৯০০ ডলারের মধ্যে।

দেশে এক বছরে চা উৎপাদন কমেছে ৯৯ লাখ কেজি

Bonik Barta

দেশে গত বছর রাজনৈতিক সংঘাত ছাড়াও নানা সংকটে ছিল অর্থনীতি। মুদ্রাস্ফীতির কারণে প্রভাব পড়েছে বিলাসপণ্যের চাহিদায়। ফলে চায়ের ব্যবহার উৎপাদনও নিম্নমুখী হয়েছে। বাংলাদেশ চা বোর্ড জানিয়েছে, ২০২৪ সালে দেশে চা উৎপাদন কমেছে ৯৯ লাখ কেজি। বাংলাদেশ চা বোর্ড থেকে পাওয়া তথ্যানুযায়ী, গত বছর দেশে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল প্রায় ১০ কোটি ৮০ লাখ কেজি। ডিসেম্বর পর্যন্ত মোট উৎপাদন দাঁড়িয়েছে ৯ কোটি ৩০ লাখ ৪২ হাজার কেজিতে। বাংলাদেশ চা বোর্ড কয়েক বছরের ধারাবাহিক উৎপাদন প্রবৃদ্ধিকে সামনে রেখে উচ্চ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, ভোগ কমার পাশাপাশি এ সময় দেশে ভালো মানের চায়ের চাহিদা না থাকায় নিলামগুলোয় কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছিল না বাগানগুলো। এতে উৎপাদন কমিয়ে খরচ কমানোর দিকে ঝুঁকছেন বাগান মালিকরা। এটিও মোট উৎপাদন কমার পেছনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। এছাড়া এক্ষেত্রে সর্বশেষ মৌসুমে প্রয়োজনের তুলনায় কম বৃষ্টিপাতও দায়ী। জানা গেছে, গত বছর শুধু জুন ও অক্টোবরে আগের বছরের একই সময়ের তুলনায় বাড়তি চা উৎপাদনে সক্ষম হয়েছে বাগানগুলো। বাকি সময় তা নিম্নমুখী ছিল এবং নভেম্বর ও ডিসেম্বরে এটি উল্লেখযোগ্য মাত্রায় কমেছে। ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত দেশের ১৬৮টি চা বাগান ও ক্ষুদ্রায়তন বাগানের মোট উৎপাদনের পরিমাণ ছিল ৮ কোটি ৬৬ লাখ ৫১ হাজার কেজি, ডিসেম্বরে যা ছিল ৬৩ লাখ ৭৮ হাজার কেজি।

Key economic sectors expand faster

The Financial Express

Bangladesh's key economic sectors expanded faster month- on-month in January, as reflected in the Bangladesh Purchasing Managers' Index (PMI) that recorded a reading of 65.7, up 4.0 points from December's. The PMI provides a snapshot of economic activity, with a reading above 50 indicating expansion, below 50 signalling contraction, and 50 representing stagnation.The latest reading was driven by stronger expansion in agriculture, construction, and services, while the manufacturing sector experienced a slower expansion.

বেপজা অর্থনৈতিক অঞ্চলে তৈরি হবে কনটেইনার ব্যাগ

Bonik Barta

চীনের মালিকানাধীন প্রতিষ্ঠান আনথানটে বাল্ক ব্যাগ লিমিটেড ১ কোটি মার্কিন ডলার বিনিয়োগে বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি কন্টেইনার ব্যাগ তৈরির কারখানা স্থাপন করবে। এ লক্ষ্যে সম্প্রতি ঢাকাস্থ বেপজা নির্বাহী দপ্তরে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তা ও আনথানটে বাল্ক ব্যাগ লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর ও আনথানটে বাল্ক ব্যাগ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মা শিয়াওমিং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

Supply up 25pc, but groceries still out of soybean oil

The Financial Express

The supply of soybean oil by the leading refiners increased by 25 per cent in January 2025 compared to the same month last year, said businesses at the Bangladesh Trade and Tariff Commission's (BTTC) special meeting on Sunday. The commission organized the meeting to assess the overall edible- oil-supply situation in the market ahead of the upcoming holy month of Ramadan. The meeting was presided over by BTTC Chairman Dr Moinul Khan, while acting commerce secretary Abdur Rahim Khan also spoke. Representatives from the leading edible oil refiners were present.

এলডিসি থেকে উত্তরণ প্রক্রিয়া ১০-১২ বছর বিলম্বিত করার দাবি এসআইআইপিএসের

Bonik Barta

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ প্রক্রিয়া ১০-১২ বছর বিলম্বিত করার দাবি জানিয়েছে সোসাইটি ফর ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যান্ড পলিসি স্টাডিজ (এসআইআইপিএস)। গত ২২ জানুয়ারি প্রধান উপদেষ্টা বরাবর এক চিঠির মাধ্যমে এ দাবি জানিয়েছে সংস্থাটি। গতকাল পিআইবি সেমিনার কক্ষে উন্নয়নশীল দেশে উত্তরণ: বাংলাদেশের জন্য বাধা কোথায়? শীর্ষক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। চিঠিতে জানানো হয়, বিশ্বব্যাংক তথ্য অনুযায়ী বাংলাদেশ উন্নয়নশীল দেশ হওয়ার আগেই ২০২২ সালে বা ট্রিপস চুক্তি কার্যকর হওয়া ছাড়াই, বাংলাদেশে গবেষণা ও উন্নয়ন কাজের বিভিন্ন বিদেশী মেধাস্বত্ব ব্যবহার করতে, দেশীয় শিল্প ও গবেষণা ২০২২ সালে ৪৫ দশমিক ৮ মিলিয়ন ও ২০২১ সালে ৬০ মিলিয়ন ডলার বিদেশী মেধাস্বত্ব রয়্যালটি স্বরূপ পাঠিয়েছে। মেধাস্বত্ব অর্জনে তথ্য, প্রযুক্তি, জ্ঞান ও গবেষণা প্রসার করে দেশের গবেষণা, উৎপাদন ও উদ্ভাবন বাড়ানোর কোনো বিকল্প নেই। অন্যদিকে বিজ্ঞান ও প্রযুক্তিগত দিক দিয়ে শিল্পায়নের বিকাশ ঘটাতে হলে মেধাস্বত্ব অধিকার লাগামছাড়া দিলে তার রেশ দেশের সামগ্রিক উৎপাদনসহ সর্বক্ষেত্রে পড়বে।

Drug makers secure growth in H1 on low finance costs, higher sales

The Financial Express

Leading drug manufacturers maintained revenue and profit growth year-on-year in the first half of FY25, supported by higher sales amid stability in the forex market. However, efficient management, strong financial positions, and lower finance expenses helped Square Pharmaceuticals and Beximco Pharmaceuticals, among the drug makers, secure a double-digit growth in an adverse business climate. "Rising income levels and increased health awareness have led to higher spending on medicines," said Akramul Alam, head of research at Royal Capital. Despite economic headwinds, such as high inflation, currency depreciation, and rising living costs, Bangladesh's pharmaceutical sector has thrived due to strong local demand, self-sufficiency, export growth, cost efficiency, and favorable government policies.

সব ভ্যাট কমালে সরকারের আয় কোথায় —অর্থ উপদেষ্টা

Bonik Barta

অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘ভ্যাটের ব্যাপারে চাপ আছে। ভ্যাট কমাতে বলা হয়। সব ভ্যাট যদি কমিয়ে দেন সরকারের আয় কোথায়? আমরা ধার করছি। আবার বিশ্বব্যাংক, আইএমএফ বলছে কোনোক্রমেই স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তায় বরাদ্দ কমাবেন না। ভ্যাট বাড়িয়েছি সেটা নিয়ে বহু কথাবার্তা হচ্ছে। এখনো হচ্ছে। কিছু কিছু ভুল তো হয়। কিছু কিছু আড়ালে চলে যায়।’ গতকাল বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্সের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন। বিএসআরএফ সাধারণ সম্পাদক মাসউদুল হক মতবিনিময় সভা সঞ্চালনা করেন। সভাপতিত্বে করেন সংগঠনের সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব। ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে যারা গুরুতর আহত হয়েছে তাদের ৩৫ লাখ টাকা করে কয়েকশ কোটি টাকা দিতে হয়েছে। পুলিশের ৩০০ গাড়ি পুড়িয়েছে সেখানে ৫০০ কোটি টাকা দিতে হবে। এগুলো আমি কোথা থেকে পাব। ভ্যাট হলো দ্রুত করা যায়, সেটা আমি করেছি।’

Bangladesh's PMI records faster expansion at 65.7, key sectors thrive in January

The Financial Express

Bangladesh’s key economic sectors expanded in January, as reflected in the Bangladesh Purchasing Managers’ Index (PMI), which recorded a faster expansion rate of 65.7, up 4.0 points from the previous month (December 2024).The PMI provides a snapshot of economic activity, with a reading above 50 indicating expansion, below 50 signaling contraction, and 50 representing stagnation. The latest reading was driven by stronger expansion in agriculture, construction, and services, while the manufacturing sector experienced slower expansion.

আমিরাতি বিনিয়োগে চাঙ্গা হয়ে উঠেছে আফ্রিকার প্রপার্টি বাজার

Bonik Barta

দুবাই, আবুধাবি ও শারজার মতো ফুলেফেঁপে ওঠা প্রপার্টি বাজার শাসন করার পাশাপাশি আফ্রিকার দিকে নজর দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শীর্ষ কোম্পানিগুলো। আফ্রিকার গতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি ও ক্রমবর্ধমান জনসংখ্যাকে সমৃদ্ধির সুযোগ হিসেবে দেখছে তারা। এরই মধ্যে অঞ্চলটির বিভিন্ন দেশে বড় বড় প্রজেক্টে বিনিয়োগ করেছে আমিরাতি জায়ান্টরা। সামনে বিনিয়োগ আরো বাড়বে বলেও আশা করছেন সংশ্লিষ্ট খাতের বিশ্লেষকরা। দ্য ন্যাশনালের সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, দুবাইয়ে তালিকাভুক্ত কোম্পানির মধ্যে ইমার প্রপার্টিজ, দুবাই ইনভেস্টমেন্টস ও আবুধাবিভিত্তিক আলদার প্রপার্টিজ, ঈগল হিলস, মদন হোল্ডিং ও ইমকান আফ্রিকার বাজারে বিনিয়োগে এগিয়ে রয়েছে। বিশেষ করে মিসর, অ্যাঙ্গোলা, মরক্কো ও ইথিওপিয়ায় বাণিজ্যিক ও আবাসিক প্রকল্পে কোম্পানিগুলোর উপস্থিতি বাড়ছে। এছাড়া জিম্বাবুয়ের একটি প্রকল্পে যুক্ত রয়েছে শারজাহভিত্তিক বহুমুখী ব্যবসায়িক প্রতিষ্ঠান মুল্ক ইন্টারন্যাশনাল। কোম্পানিটি রিয়েল এস্টেট, উৎপাদন ও স্বাস্থ্যসেবার মতো খাতে কাজ করে।

Research indispensable for sustainable agri dev

The Financial Express

Agriculture adviser Jahangir Alam Chowdhury said on Sunday that research is indispensable for attaining sustainable development of the agriculture sector."The government is giving top priority to research and development to enhance farm production," said Mr Chowdhury, who also serves as the home affairs adviser. He also emphasized the need to conduct high-quality researches and to ensure that their findings reach farmers effectively to achieve desired agricultural growth.

চীনে পাঁচ মাসের মধ্যে দ্রুত বেড়েছে ভোক্তা মূল্যস্ফীতি

Bonik Barta

চীনে জানুয়ারিতে ভোক্তা মূল্যস্ফীতি পাঁচ মাসের মধ্যে সবচেয়ে দ্রুতগতিতে বেড়েছে। তবে একই সময়ে উৎপাদক পর্যায়ে মূল্যহ্রাস অব্যাহত রয়েছে। সব খাতে ভোক্তা ব্যয় সমন্বিতভাবে বাড়েনি বলেও ইঙ্গিত দিচ্ছে এ পরিস্থিতি। একই সঙ্গে শিল্প খাতে চাহিদা সংকুচিত হয়েছে। সম্প্রতি চীনা জাতীয় পরিসংখ্যান ব্যুরোর (এনবিএস) এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বিশ্লেষকদের মতে, অভ্যন্তরীণ চাহিদা পুনরুদ্ধার করতে না পারলে চলতি বছরও চীনে পণ্যের দাম কমার প্রবণতা বজায় থাকতে পারে। এছাড়া চীনা পণ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত শুল্ক দেশটির অর্থনীতির ওপর আরো চাপ সৃষ্টি করবে। এনবিএসের তথ্যমতে, জানুয়ারিতে ভোক্তা মূল্যসূচক আগের বছরের একই সময়ের তুলনায় দশমিক ৫ শতাংশ বেড়েছে, যা ডিসেম্বরে ছিল দশমিক ১ শতাংশ। রয়টার্সের বিশ্লেষকরা ভোক্তা মূল্যসূচক দশমিক ৪ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিলেন।

TCB's sales drive for Ramadan to begin Feb 16

The Financial Express

The government is going to launch a sales programme of essential commodities under the initiative of the Trading Corporation of Bangladesh (TCB) across the country on February 16 on the occasion of the holy month of Ramadan. The sales programme for the fasting month will continue until March 28, 2025. Regarding the issue, the TCB has sought approval from the commerce ministry to operate the programme. The decision was taken to keep prices of essential items stable during the upcoming Ramadan. During the drive, the government entity would sell some key essential items like edible oil, sugar, gram, date and lentils at subsidised rates to around 5.7 million smart card-holder families, said an official source.

মার্কিন শ্রমবাজারে জানুয়ারিতে নতুন কর্মসংস্থান ১ লাখ ৪৩ হাজার

Bonik Barta

যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে গত মাসে ১ লাখ ৪৩ হাজার নতুন চাকরি যুক্ত হয়েছে, যা পূর্বাভাসের তুলনায় কম। তবে বিশ্লেষকরা বলছেন, প্রত্যাশার তুলনায় নতুন চাকরির সংখ্যা কম হলেও বেকারত্বের হার কমা ও বেতন বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। এটি মার্কিন অর্থনীতির স্থিতিশীলতা নির্দেশ করছে। এর আগে রয়টার্সের জরিপে গত মাসে ১ লাখ ৭০ হাজার নতুন চাকরির পূর্বাভাস দেয়া হয়েছিল। বাস্তবে এর থেকে কম চাকরি সৃষ্টি হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের ব্যুরো অব লেবার স্ট্যাটিসটিকসের (বিএলএস) ডিসেম্বরের চাকরির সংশোধিত প্রতিবেদন আরো শক্তিশালী প্রবৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। এর আগে ২ লাখ ৫৬ হাজার নতুন চাকরি সৃষ্টির কথা বলা হয়েছিল। তবে সংশোধিত হিসাবে তা ৩ লাখ ৭ হাজারে উন্নীত করেছে বিএলএস।

Dhaka urged to set seven priorities for climate-resilient industries

The Financial Express

Bangladesh needs to pursue seven interlinked priorities simultaneously to accelerate its transition to more just, low-carbon and climate-resilient textile, apparel and construction industries, according to a latest report. The report identified the pathway for Bangladesh to advance its development trajectory while reducing climate impacts by decarbonizing industries as well as enhancing the resilience of workers and communities. The interconnected priorities identified by the report by FSG-a mission-driven consulting firm commissioned by Laudes Foundation and H&M Foundation-included climate change mitigation through transition to low-carbon manufacturing, including design, processes and energy.

কর মওকুফের সময়সীমার কারণে যুক্তরাজ্যে বাড়ির দামে রেকর্ড

Bonik Barta

গত মাসে যুক্তরাজ্যে গড় সম্পত্তির মূল্য নতুন উচ্চতায় পৌঁছে। ইউকে হ্যালিফ্যাক্স হাউজ প্রাইস ইনডেক্স অনুসারে, এ সময় সম্পত্তির মূল্য ছিল ২ লাখ ৯৯ হাজার ১৩৮ পাউন্ড। ডিসেম্বরে বাড়ির দাম দশমিক ২ শতাংশ কমলেও জানুয়ারিতে ওই মাসের ‍তুলনায় বেড়েছে দশমিক ৭ শতাংশ। তবে বার্ষিক ভিত্তিতে বেড়েছে ৩ শতাংশ। দাম বাড়ার প্রধান কারণ ছিল ক্রেতাদের মধ্যে বাড়ি কেনার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার তাড়া। কারণ আগামী এপ্রিলে দেশটিতে স্ট্যাম্প ডিউটি ল্যান্ড ট্যাক্স (এসডিএলটি) মওফুকের সময়সীমা শেষ হবে, যার প্রভাব বেশি পড়বে প্রথমবার বাড়ি কিনছেন এমন ক্রেতাদের ওপর।

মার্কিন সহায়তা স্থগিতে বিশ্বজুড়ে অস্থিরতা

Bonik Barta

ঘানা ও কেনিয়ায় কীটনাশক ও মশারি অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। কারণ যুক্তরাষ্ট্র জরুরি ম্যালেরিয়া প্রতিরোধ কর্মসূচির অনুমোদন দেয়নি। হাইতিতে একটি এইচআইভি চিকিৎসা দল মায়েদের থেকে শিশুদের এ রোগ ছড়ানো ঠেকাতে ওষুধ বিতরণের জন্য যুক্তরাষ্ট্রের অনুমতির অপেক্ষায় রয়েছে। মিয়ানমারে দুর্ভিক্ষ তীব্র হচ্ছে। সেখানে যুক্তরাষ্ট্রের সহায়তা বিলম্ব মানবিক সংকট তৈরি করেছে। এসব ঘটনাসহ বিশ্বের অনেক দেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈদেশিক সহায়তা কর্মসূচি স্থগিতের কারণে দেখা দিয়েছে মানবিক সংকট ও বিশৃঙ্খলা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদেশী সহায়তা স্থগিত করার প্রায় তিন সপ্তাহ ধরে বিশ্বজুড়ে অনেক জীবন রক্ষাকারী কর্মসূচি বন্ধ রয়েছে। মানবিক সহায়তায় নিয়োজিত কর্মীরা সেগুলো পুনরায় চালু করার জন্য যুক্তরাষ্ট্র সরকারের অনুমোদন পাওয়ার চেষ্টা করছে বলে রয়টার্সকে বেশ কয়েকজন সহায়তা কর্মী ও জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন।

রমজানে স্বল্পমূল্যে মাছের বিশেষ প্যাকেজের ভাবনা বিএফডিসির

Bonik Barta

আসন্ন রমজান মাসে ভোক্তাদের স্বল্পমূল্যে মাছ সরবরাহের পরিকল্পনা করছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কপোরেশন (বিএফডিসি)। বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের (বিএমএফএ) এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন বিএফডিসির কর্মকর্তারা। বিএফডিসি সূত্রে জানা যায়, রমজান মাসে ভোক্তাদের স্বল্পমূল্যে মাছ সরবরাহের জন্য একটি প্রস্তাব আসে। সমুদ্রের জাহাজ মালিকরা একটি প্যাকেজের কথা বলেছেন। সেখানে এক কেজি মাঝারি সাইজের ইলিশ মাছ, এক কেজি সামুদ্রিক পোয়া মাছ, এক কেজি সামুদ্রিক চাপিলা মাছ, আধা কেজি বিএফডিসির রেডি ফিশ ও ১০০ গ্রাম শুঁটকির প্যাকেজ করা হবে। তবে প্যাকেজের মূল্য কত হবে তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি ব্যবসায়ী ও বিএফডিসি কর্তৃপক্ষ। বিএফডিসির একটি সূত্র বলছে, তিন-চার রকমের মাছ আর ১০০ গ্রাম শুঁটকি দিয়ে একটা প্যাকেজ করার কথা আলোচনা হচ্ছে। দাম ১ হাজার টাকার মধ্যে রাখা হবে। সম্ভব হলে দুটি প্যাকেজ হবে। ৫০০ টাকা দামের একটা প্যাকেজও রাখা যেতে পারে। সিদ্ধান্ত হতে আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

অর্থবছরের প্রথমার্ধে চামড়া রপ্তানি কমলো ১১.৬৫%, সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা ব্যবসায়ীদের

The Business Standard

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর মাসে দেশের চামড়া রপ্তানি ১১.৬৫ শতাংশ হ্রাস পেয়ে ৬২.৪৮ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে এই রপ্তানি ছিল ৭০.৭২ মিলিয়ন ডলার। লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডাব্লিউজি) সনদ না থাকায় আন্তর্জাতিক বাজারে চামড়া খাতের মূল প্রতিযোগিতায় অংশ নিতে পারছে না দেশের ট্যানারিগুলো। ফলে ক্রমেই এই খাতে ব্যবসায়িক সংকট গভীর থেকে গভীরতর হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর মাসে দেশের চামড়া রপ্তানি ১১.৬৫ শতাংশ হ্রাস পেয়ে ৬২.৪৮ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে এই রপ্তানি ছিল ৭০.৭২ মিলিয়ন ডলার। তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত প্রথম ছয় মাসে ঢাকার হেমায়েতপুরের বিসিক চামড়া শিল্প নগরীর একটি ট্যানারি প্রতিষ্ঠান বিভিন্ন দেশে ৪৭.২৫ বর্গফুট চামড়া রপ্তানি করে– যা থেকে প্রতিষ্ঠানটির রপ্তানি আয় ছিল ৩৯.৪৬ কোটি টাকা।

দামে ঊর্ধ্বমুখী এলএনজি দিয়ে লোডশেডিং কমানোর পরিকল্পনা সরকারের

Bonik Barta

আন্তর্জাতিক বাজারে গত আট মাসে কয়লার দাম কমেছে প্রায় ১৭ শতাংশ। একই সময়ে স্পট মার্কেটে প্রায় ১৮ শতাংশ বেড়েছে এলএনজির দাম। অথচ আসন্ন রমজানে ঊর্ধ্বমুখী জ্বালানিটি দিয়েই বিদ্যুৎ ঘাটতি মোকাবেলার পরিকল্পনা করছে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ। তাই অতিরিক্ত এলএনজি কার্গো কিনে রাখতে চায় সরকার। বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, আসন্ন রমজানে বিদ্যুতের চাহিদা তৈরি হবে ১৫ হাজার ৭০০ মেগাওয়াট। এ সময় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোয় গ্যাস সরবরাহ দেয়ার পরিকল্পনা করা হয়েছে দিনে ১ হাজার ২০০ মিলিয়ন ঘনফুট। বর্তমানে সরবরাহ হচ্ছে দৈনিক ৯০০ মিলিয়ন ঘনফুটের মতো। অতিরিক্ত ৩০০ মিলিয়ন ঘনফুট সরবরাহ করা হবে এলএনজি আমদানি করে। এ কারণে শুধু রমজানের জন্য বাড়তি চার কার্গো এলএনজি কেনার অতিরিক্ত প্রাক্কলন করেছে জ্বালানি বিভাগ। রমজানের পাশাপাশি গ্রীষ্ম মৌসুমেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে নানা পরিকল্পনা করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এর পরও দৈনিক ৭০০ থেকে ১ হাজার ৪০০ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হতে পারে বলে ৫ ফেব্রুয়ারি এক ব্রিফিংয়ে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। মূলত গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোকে দিয়ে ঘাটতি মোকাবেলার পরিকল্পনা করা হচ্ছে। এজন্য গ্যাস সরবরাহ ঠিক রাখতে এলএনজি আমদানি বাড়াতে যাচ্ছে জ্বালানি বিভাগ।

Financial sector weaknesses, labour unrest pose short-term risks: Finance ministry to CA

The Business Standard

Weaknesses in the financial sector and labour unrest could pose short-term risks for the interim government, the finance ministry has warned in a presentation to Chief Adviser Muhammad Yunus."In addition to curbing inflation, restoring discipline in the financial sector and addressing labour unrest before it escalates should be top priorities for the interim government," reads the report presented by Finance Adviser Salehuddin Ahmed.

জুন নাগাদ মোট ঋণের ৩০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে খেলাপি: বাংলাদেশ ব্যাংক

The Business Standard

শেখ হাসিনা সরকারের পতনের পর তার আমলে ব্যাংকখাতের প্রধান প্রধান সুচকের দুর্বল চিত্রগুলো বেড়িয়ে আসছে। বাংলাদেশ ব্যাংকের নতুন মুদ্রানীতি বিবৃতিতে (এমপিএস) বলা হয়েছে, আগামী জুনের মধ্যে ব্যাংকখাতের খেলাপি ঋণ বেড়ে ৩০ শতাংশ হতে পারে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, ২০২৪ এর সেপ্টেম্বর শেষে ব্যাংকখাতের মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে ২ লাখ ৮৪ হাজার কোটি টাকায়, যা দেশের মোট ১৬ লাখ ৮৩ হাজার কোটি টাকা ঋণের প্রায় ১৭ শতাংশ। মুদ্রনীতিতে রিপোর্টে বলা হয়, খেলাপি ঋণ বেড়ে মোট ঋণের ৩০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে, যা ব্যাংকিং শিল্পের জন্য গুরুতর উদ্বেগের।