৬১% খেলাপি প্রবাসী কল্যাণ ব্যাংকে
Bonik Barta
প্রবাসী কল্যাণ ব্যাংকের রাঙ্গামাটি শাখার ব্যবস্থাপক ছিলেন দর্পণ চাকমা। ২০২০ সাল-পরবর্তী পাঁচ বছর তিনি ওই শাখার ব্যবস্থাপক ছিলেন। এ সময়ে গ্রাহকের নামে ভুয়া ঋণ সৃষ্টি, গ্রাহকের জমা দেয়া ঋণের কিস্তি আত্মসাৎসহ বিভিন্ন জালিয়াতির মাধ্যমে ব্যাংকটির প্রায় ১ কোটি ৫৭ লাখ টাকা আত্মসাৎ করে পলাতক হয়েছেন তিনি। বিশেষায়িত ব্যাংকটির নিজস্ব তদন্তেই জালিয়াতির বিষয়টি ধরা পড়েছে। কেবল দর্পণ চাকমাই নন, বরং প্রবাসীদের অর্থে গড়ে ওঠা ব্যাংকটির আরো অনেক শাখা ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা বিভিন্ন সময়ে অনিয়ম-দুর্নীতিতে জড়িয়েছেন। এতে প্রবাসীদের ভাগ্য পরিবর্তনে ভূমিকা রাখতে না পারলেও ব্যাংকটির অনেক কর্মকর্তার পকেট ভারী হয়েছে। আর অতীতে রাজনৈতিক তদবির ও ঘুসের বিনিময়ে দেয়া ঋণ আদায় না হওয়ায় ব্যাংকটির আর্থিক ক্ষত ক্রমেই গভীর হচ্ছে। গত ২ জুলাইয়ের তথ্য বলছে, প্রবাসী কল্যাণ ব্যাংকের প্রায় ৬১ শতাংশ ঋণই খেলাপির খাতায় উঠেছে। ব্যাংকটির ১২২টি শাখার বেশির ভাগের খেলাপি ঋণের হার এখন ৭০ শতাংশের বেশি।
জুনে দেশের ব্যবসায়িক পরিস্থিতি আরো মন্থর হয়েছে
Bonik Barta
সদ্যবিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের শেষ মাস তথা জুনে দেশের ব্যবসায়িক পরিস্থিতি আরো মন্থর গতির মধ্য দিয়ে গেছে। বাংলাদেশ পারচেজিং ম্যানেজারস ইনডেক্সের (পিএমআই) তথ্যানুযায়ী, এ মাসে ব্যবসায়িক প্রবৃদ্ধি ৯ দশমিক ৯ পয়েন্ট কমেছে। ব্যবসায়ীদের শীর্ষস্থানীয় সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) প্রতি মাসে যৌথভাবে পিএমআই প্রকাশ করে। অর্থনীতির প্রধান চারটি খাত কৃষি, উৎপাদন, নির্মাণ ও সেবা খাতের ওপর জরিপ চালিয়ে এ প্রতিবেদন তৈরি করা হয়। ১০০-এর মধ্যে নির্ধারিত এ প্রতিবেদনের সূচক মান ৫০-এর নিচে হলে অর্থনীতি সংকোচন ও ৫০-এর বেশি হলে সম্প্রসারণের ধারায় রয়েছে বলে বোঝানো হয়।
রাষ্ট্রীয় গ্যারান্টির মেয়াদ ৩ বছর বাড়াল অর্থ বিভাগ
Bonik Barta
পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে এবং বিনিয়োগ কার্যক্রম জোরদার করতে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) অনুকূলে বাংলাদেশ ব্যাংক থেকে গৃহীত ৩ হাজার কোটি টাকা ঋণের বিপরীতে প্রদত্ত রাষ্ট্রীয় গ্যারান্টির (সার্বভৌম গ্যারান্টি) মেয়াদ আরো তিন বছর বাড়িয়েছে সরকার। ৬ জুলাই অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সরকারি ঋণ ও আর্থিক সম্পদ ব্যবস্থাপনা অনুবিভাগের প্রচ্ছন্ন দায় ও আর্থিক ঝুঁকি ব্যবস্থাপনা শাখা থেকে এ-সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।
এক্সবক্স পুনর্গঠন মাইক্রোসফটে আরো ৪৮০০ কর্মী ছাঁটাই
Bonik Barta
ব্যয় কমানোর লক্ষ্যে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী কর্মীবাহিনীর প্রায় ২ শতাংশ বা ৪ হাজার ৮০০ কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মূলত লোকসানে থাকা এক্সবক্স গেমিং বিভাগকে নতুন করে সাজাতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতিযোগিতায় টিকে থাকতে মাইক্রোসফট বর্তমানে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে। এ বিশাল খরচের চাপ সামলাতেই দফায় দফায় কর্মী ছাঁটাই করা হচ্ছে। এর আগে মে মাসে যুক্তরাষ্ট্রের প্রায় ৮ হাজার ৭৫০ কর্মীকে স্বেচ্ছায় অবসরের প্রস্তাব দেয় ওয়াশিংটনভিত্তিক এ প্রতিষ্ঠান, যা দেশটিতে তাদের মোট জনবলের প্রায় ৭ শতাংশ। খবর দ্য গার্ডিয়ান
ইরান যুদ্ধের পর যুক্তরাজ্যে বাড়ির দাম বাড়ল
Bonik Barta
যুক্তরাজ্যে আবাসন খাতে মন্দাভাব কাটিয়ে বাড়ির দাম ফের বাড়তে শুরু করেছে। ইরান যুদ্ধ শুরুর পর প্রথমবার বাড়ির দাম বাড়ল দেশটিতে। একটি সাম্প্রতিক জরিপ থেকে এ তথ্য জানা গেছে। তবে দাম বাড়লেও তা বছরের শুরুর দিকের তুলনায় এখনো কিছুটা কম। খবর দ্য গার্ডিয়ান। লয়েডস হাউজ প্রাইস ইনডেক্সের তথ্যানুযায়ী, জুনে যুক্তরাজ্যে একটি সাধারণ বাড়ির গড় দাম ছিল ২ লাখ ৯৯ হাজার ৩৩০ পাউন্ড। মে মাসের তুলনায় জুনে এ দাম দশমিক ২ শতাংশ বেড়েছে। এর আগে মে মাসে বাড়ির দাম দশমিক ২ শতাংশ কমে গিয়েছিল।
স্যামসাংয়ের পরিচালন মুনাফা বেড়েছে ১৯ গুণ
Bonik Barta
টেক জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিকসের পরিচালন মুনাফা চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ১৯ গুণ বেড়েছে। এ মুনাফার পরিমাণ গত তিন বছরের সম্মিলিত আয়ের চেয়েও বেশি। তবে এত বড় সাফল্যের পরও শেয়ারবাজারে বড় ধরনের পতন ঘটেছে স্যামসাংয়ের। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির উচ্চ চাহিদা কতদিন স্থায়ী হবে, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হওয়া উদ্বেগের কারণে স্যামসাংয়ের বাজারমূল্য থেকে প্রায় ৮০ বিলিয়ন ডলার মুছে গেছে গতকাল।
জিলবাংলা সুগার মিলসের লেনদেন স্থগিত
Bonik Barta
সম্প্রতি খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি জিলবাংলা সুগার মিলস লিমিটেডের শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় শেয়ার লেনদেন সাময়িকভাবে স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। গতকাল সকালে দিনের অবশিষ্ট সময়ের জন্য শেয়ারটির লেনদেন বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) জিলবাংলা সুগার মিলসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫৩ টাকা ৭ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৪০ টাকা ৯৫ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১ হাজার ১৯২ টাকা ২৬ পয়সায়।
১৬৮ কনটেইনার পণ্য অনলাইন নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস
Bonik Barta
১৬৮ কনটেইনার পণ্য অনলাইন নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউজ। চলতি মাসেই এসব পণ্য নিলামে তোলা হবে বলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে। দুই দফায় এসব কনটেইনারে সংরক্ষিত পণ্য নিলামে তোলা হচ্ছে। এর মধ্যে বিশেষ ই-অকশন ০৮/২০২৬-এ ৭৬টি লটে ৯৩ কনটেইনার পণ্য বিক্রি করা হবে। এসব পণ্যের তালিকায় রয়েছে বিভিন্ন ধরনের কেমিক্যাল, বিটুমিন, যন্ত্রপাতি-যন্ত্রাংশ, প্লাস্টিক শিট, চেস্ট ফ্রিজার, পাইপ, বিভিন্ন ধরনের কাপড়, কাগজ, গৃহস্থালি পণ্য ইত্যাদি।
কৃষি, আবাসন ও উৎপাদন খাতে দেড় হাজার কোটি টাকা বিনিয়োগ করবে শেলটেক গ্রুপ
Bonik Barta
দেশের কৃষি প্রক্রিয়াকরণ, আবাসন, বস্ত্র ও নবায়নযোগ্য জ্বালানি খাতে ১ হাজার ৫০৪ কোটি টাকার বিনিয়োগের ঘোষণা দিয়েছে শেলটেক গ্রুপ। শিল্পগোষ্ঠীটির দাবি, এসব বিনিয়োগ বাস্তবায়ন হলে প্রায় ৪৫ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। এর মধ্যে চুক্তিভিত্তিক কৃষিকাজের আওতায় যুক্ত হবেন প্রায় ৪০ হাজার কৃষক। শেলটেক গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, নতুন বিনিয়োগের একটি বড় অংশ নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা হবে। বাকি প্রকল্পগুলো এগিয়ে নেয়া হবে যৌথ উদ্যোগে, ব্যাংক ঋণ ও বৈদেশিক অর্থায়নের মাধ্যমে।
উড়োজাহাজের জ্বালানির দাম কমল লিটারে ১৯ টাকা ২২ পয়সা
Bonik Barta
দেশে উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা কমেছে। দেশের ভেতরে ফ্লাইট পরিচালনার জন্য জেট ফুয়েলের দাম লিটারে ১৩০ টাকা ৯৯ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১৫০ টাকা ২১ পয়সা। আর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটারের দাম ০.৯৮০৮ ডলার থেকে কমিয়ে ০.৮৫৫৬ ডলার নির্ধারণ করা হয়েছে। নতুন দর গতকাল রাত ১২টা থেকেই কার্যকর হয়েছে।
২০২৫ সালে বাংলাদেশে এফডিআই এসেছে ১ দশমিক ৭৮ বিলিয়ন ডলার
Bonik Barta
২০২৫ সালে বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ (এফডিআই) প্রবাহ ১ দশমিক ৭৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। আগের বছর এ বিনিয়োগ ছিল ১ দশমিক ২৩ বিলিয়ন ডলার। তবে গত বছর নতুন বিদেশী বিনিয়োগ প্রকল্প বা গ্রিনফিল্ড বিনিয়োগের গতি কমেছে বলে প্রতিবেদনে আভাস রয়েছে। গতকাল বিশ্বব্যাপী প্রকাশিত জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আঙ্কটাড) ‘ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে দক্ষিণ এশিয়ায় মোট এফডিআই প্রবাহ ৩৪ দশমিক ১ বিলিয়ন ডলার থেকে বেড়ে ৪৬ দশমিক ১ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। এ অঞ্চলে সর্বোচ্চ ৩৮ দশমিক ৯ বিলিয়ন ডলার বিদেশী বিনিয়োগ পেয়েছে ভারত। পাকিস্তানে এফডিআই প্রবাহ ছিল প্রায় ২ দশমিক ৮ বিলিয়ন ডলার এবং মালদ্বীপে ৮৫৭ মিলিয়ন ডলার।
Govt borrowing $1.0b hard-term IsDB loan
The Financial Express
Bangladesh is borrowing US$1.0-billion hard-term loan from the Islamic Development Bank (IsDB) for much-needed upgrading of Eastern Refinery's oil-refining capacity by 3.0 million tonnes a year, officials say. The government's Standing Committee on Non-Concessional Loans, headed by Finance and Planning Minister Amir Khosru Mahmud Chowdhury, approved the borrowing of this foreign loan, recently assured by the Islamic Development Bank. The credit facility marks one of the largest single-project financial packages ever extended by the Jeddah-based IsDB to a member-country. The critical funding package is explicitly earmarked for the long-delayed Unit-2 expansion project of the state-owned Eastern Refinery Limited (ERL) in Chittagong, a senior Economic Relations Division (ERD) official has said.
Prices surge in country despite peak Boro season
The Financial Express
Global rice prices surged to an 18-month high in June, with prices also rising in Bangladesh's domestic market despite the ongoing peak Boro harvesting season, raising fresh food inflation concerns. According to the latest Food and Agriculture Organisation (FAO) Rice Price Update, the FAO All Rice Price Index (FARPI) rose 3.2 per cent month-on-month to 108.2 points in June, its highest level since January 2025. The figure was 2.6 per cent higher than a year earlier. The increase was driven mainly by Indica rice, the world's most traded variety whose price index jumped 4.6 per cent from May as export quotations strengthened across all major Asian suppliers.
Forex reserves stay above $36.5b after ACU payment
The Financial Express
Foreign exchange reserves remained above the US$36.5 billion mark after the country settled $1.48 billion in import payments to Asian Clearing Union (ACU) member countries. Robust remittance inflows, lower import demand and Bangladesh Bank's dollar purchases from commercial banks helped keep the reserves at a comfortable level, Bangladesh Bank officials said. Following the payment for the May-June 2026 settlement period, the gross forex reserves fell to $36.52 billion on Tuesday from $37.85 billion on the previous working day. Under the International Monetary Fund's (IMF) Balance of Payments and International Investment Position Manual, sixth edition (BPM6), the reserves declined to $31.87 billion from $33.20 billion over the same period, according to the latest Bangladesh Bank (BB) data.
Bangladesh posts 44pc rise in investments
The Financial Express
Bangladesh netted a phenomenally higher annual foreign direct investment worth US$1.78 billion in 2025 as the global flow of FDI marked resurgence last year after two barren years. The global and local FDI rises are quantified in the World Investment Report (WIR) 2026 just released in Geneva on Tuesday morning by the UN Conference on Trade and Development (UNCTAD) Bangladesh's FDI inflow recorded 44-percent growth in 2025 against $1.23 billion in 2024, according to the UNCTAD report. The amount is the highest in the last five years. As a result, FDI as percentage of gross fixed capital stood at 1.40 per cent in the past year which was 0.90 per cent in 2024.
AI-based customs clearance set to begin next month
The Financial Express
The customs authority is set to introduce an Automated Risk Management System (ARMS) next month in a bid to address the long-standing allegations of unnecessary harassment in the selection of import consignments for physical inspection at ports.
The AI-powered ARMS, scheduled to be launched under the National Single Window (NSW), is expected to be a game-changer for customs clearance at the Chattogram Port by reducing human intervention in cargo inspection. The World Bank-supported NSW project, launched in 2017, is scheduled to end in December 2026 after an eight-year journey to automate customs procedures and streamline trade facilitation.