06-Jul-2026

Tuesday 07 July 2026

08-Jul-2026

উচ্চ মূল্যস্ফীতি রেখেই শেষ হলো অর্থবছর

Bonik Barta

উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক চার বছর ধরে সংকোচনমুখী মুদ্রানীতি প্রণয়ন করলেও তা সফল হয়নি। গত কয়েক বছরের তুলনায় মূল্যস্ফীতি খানিকটা কমানো গেলেও এখনো দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায় তা অনেক বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যমতে, ২০২৫-২৬ অর্থবছরে গড় মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৬৮ শতাংশ। গত জুনে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ১৬ শতাংশ, যা ২০২৫ সালের জুনের তুলনায় দশমিক ৬৮ শতাংশ বেশি। ওই বছরের জুনে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৪৮ শতাংশ। ২০২৪-এর গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে মূল্যস্ফীতির লাগাম টানার উদ্যোগ নেয়। মূল্যস্ফীতি কমিয়ে আনতে নীতি সুদহার বাড়িয়ে ১০ শতাংশ করা হয়। ওই বছরের আগস্টে মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৪৯ শতাংশ। ওই বছরের পাঁচ মাসে মূল্যস্ফীতি ১০ শতাংশের ওপরে থাকলেও ২০২৫-এর জানুয়ারিতে নেমে আসে ৯ দশমিক ৯৪ শতাংশে। এরপর টানা কয়েক মাস মূল্যস্ফীতি নিম্নমুখী থাকলেও নভেম্বরে আবারো বাড়তে শুরু করে। সর্বশেষ গত ফেব্রুয়ারিতে আবারো ৯ শতাংশের ঘরে পৌঁছায়। চলতি বছরের জানুয়ারিতে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৫৮ শতাংশ। ফেব্রুয়ারিতেএরপর » পৃষ্ঠা ৯ কলাম ৫

উত্তরবঙ্গের কৃষকরা ৪০ কোটি টাকা পর্যন্ত ঋণ পাবেন

Bonik Barta

উত্তরবঙ্গের (রাজশাহী ও রংপুর বিভাগ) অর্থনৈতিক সম্ভাবনাকে পূর্ণমাত্রায় বিকশিত করতে ৩ হাজার কোটি টাকার একটি বিশেষ পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।এখান থেকে কৃষকরা ৪০ কোটি টাকা পর্যন্ত ঋণ পাবেন। কেন্দ্রীয় ব্যাংকের কৃষি ঋণ বিভাগ থেকে গতকাল এ-সংক্রান্ত সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকে পাঠানো হয়েছে।বাংলাদেশ ব্যাংক বলছে, উত্তরবঙ্গে প্রচুর কৃষিপণ্য উৎপাদন হলেও আধুনিক ফসল-উত্তর ব্যবস্থাপনা, বাজারজাত অবকাঠামোর সীমাবদ্ধতা, বিশেষায়িত হিমাগারের অভাব এবং অপর্যাপ্ত প্রক্রিয়াকরণ শিল্পের কারণে প্রকৃত অর্থনৈতিক সম্ভাবনা বিকশিত হচ্ছে না। এ নেতিবাচক প্রভাব দূর করতে এবং সম্পূর্ণ কৃষি মূল্য শৃঙ্খলকে গতিশীল করার উদ্দেশ্যে তফসিলি ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্যের মাধ্যমে তহবিলটি গঠন করা হয়েছে।

দেশে নিলামে বিক্রি হওয়া চায়ের মাত্র ৩% লেনদেন হয় শ্রীমঙ্গল ও পঞ্চগড়ে

Bonik Barta

দুইশ বছরের বেশি সময় ধরে বাংলায় চায়ের আবাদ হয়। দেশভাগের পর ১৯৪৮ সালে চট্টগ্রামে প্রথম আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্র স্থাপন করা হয়।এক দশক ধরে চায়ের সবচেয়ে বেশি উৎপাদন এলাকা সিলেটে ২০১৮ সালে নিলাম কেন্দ্র চালু করা হয়। তবে কেন্দ্রটি ক্রেতা-বিক্রেতাদের আকর্ষণ করতে পারেনি। দুই বছর আগে পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র স্থাপন করা হয়। অনলাইননির্ভর এ কেন্দ্রের লেনদেনও আশাব্যঞ্জক নয়। এতে নিলাম বাজার সম্প্রসারণের মাধ্যমে উৎপাদকদের চা বিক্রিতে দীর্ঘসূত্রতা এড়ানোর কৌশল ভেস্তে যেতে বসেছে।

কারণ ছাড়াই বাড়ছে দুই কোম্পানির শেয়ারদর

Bonik Barta

সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড ও মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর ও লেনদেনে ঊর্ধ্বমুখিতা দেখা যাচ্ছে।তবে কোম্পানি দুটির পক্ষ থেকে শেয়ারদর ও লেনদেন বাড়ার পেছনে কোনো ধরনের মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানানো হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিঠির জবাবে এমন তথ্য জানিয়েছে উসমানিয়া গ্লাস শিট ও মেঘনা পেট। বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ২২ জুন ডিএসইতে উসমানিয়া গ্লাসের শেয়ারদর ছিল ৩৭ টাকা ৩০ পয়সা। সর্বশেষ গতকাল শেয়ারটির দর ৫৬ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে। সে হিসেবে গত ১৫ দিনে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে প্রায় ৫৪ শতাংশ।

ওয়াশিং প্লান্ট বন্ধ করে দিচ্ছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ

Bonik Barta

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি শেফার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসি তাদের ১৯২টি পুরনো ও অচল যন্ত্রপাতি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে ব্যবসায়িক লোকসান ও পরিচালন চ্যালেঞ্জের কারণে কোম্পানিটি তাদের বিদ্যমান ‘ওয়াশিং প্লান্ট ইউনিট’ পুরোপুরি বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে। ৫ জুলাই অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত অনুমোদন হয় এবং একই দিন ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জসহ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) এ-সংক্রান্ত তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

নগদ লভ্যাংশ পাঠিয়েছে আমরা টেকনোলজিস

Bonik Barta

পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি আমরা টেকনোলজিস লিমিটেড ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। ঘোষিত এ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯৭ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ২৯ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৬৬ পয়সায়।

বিরল রত্ন ও কারুশিল্পে ভর করে বাড়ছে ‘হাই জুয়েলারি’ ব্যবসা

Bonik Barta

বৈশ্বিক বিলাসপণ্যের বাজারে ধীরগতির প্রবণতা দেখা গেলেও উচ্চমূল্যের বা ‘হাই জুয়েলারি’ খাত শক্তিশালী অবস্থান ধরে রেখেছে। শেয়ারবাজারের রেকর্ড উচ্চতা, স্বর্ণের মূল্যবৃদ্ধি ও অনিশ্চিত সময়ে নিরাপদ বিনিয়োগের প্রবণতা—এ তিন কারণে বিশ্বজুড়ে ধনীদের মধ্যে দামি গহনার চাহিদা বাড়ছে। একই সঙ্গে ঐতিহ্য, কারুশিল্প ও বিরল রত্নের আকর্ষণও বাজারটি এগিয়ে নিচ্ছে।

এআই প্রযুক্তিতে ঝুঁকছে বহুজাতিক কোম্পানি

Bonik Barta

কনজিউমার বা নিত্যব্যবহার্য পণ্য তৈরিতে বড় ধরনের পরিবর্তন আনছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। এখন শ্যাম্পু থেকে শুরু করে চকোলেট ও বিস্কুট তৈরিতেও এআই ব্যবহার হচ্ছে। ফলে কোম্পানিগুলো আগের চেয়ে অনেক দ্রুত ও কম খরচে নতুন পণ্য বাজারে আনতে পারছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। ফরাসি প্রসাধনী কোম্পানি ল’রিয়েল জানায়, স্কিনকেয়ার বা ত্বকের যত্নে ব্যবহৃত পণ্যের উপাদানগুলো শ্যাম্পুতে ব্যবহারের জন্য এআই প্রযুক্তি ব্যবহার করছে প্রতিষ্ঠানটি। ল’রিয়েলের কনজিউমার প্রোডাক্টস ইউনিটের প্রেসিডেন্ট ফ্যাব্রিস মেগারবেন জানান, ল’রিয়েল প্রায় চার বছর আগে গবেষণাগারে এআই ব্যবহার শুরু করে। প্রযুক্তিটির সাহায্যে ত্বক ও চুলের ওপর বিভিন্ন উপাদানের কার্যকারিতা আগে থেকেই অনুমান করা সম্ভব হচ্ছে। ফলে কোম্পানিটি এখন আগের চেয়ে চার গুণ দ্রুত নতুন পণ্য তৈরি করতে পারছে। সম্প্রতি স্কিনকেয়ারের উপাদান ব্যবহার করে চুলে ভলিউম বাড়ানোর একটি নতুন শ্যাম্পু তৈরি করেছে ব্র্যান্ডটি। ল’রিয়েলের প্রধান নির্বাহী (সিইও) নিকোলাস হিরোনিমাস গত বছর পণ্য উদ্ভাবনের গতি বাড়াতে একটি বিশেষ পরিকল্পনা গ্রহণ করেন।

ইউরোপে নারী-পুরুষের পেনশনের ব্যবধান বেতন বৈষম্যের চেয়ে বেশি

Bonik Barta

ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশের কর্মজীবী নারীরা পুরুষদের তুলনায় গড়ে ১১ দশমিক ১ শতাংশ কম আয় করেন। অবসরে গিয়ে এ বৈষম্য আরো বেড়ে দাঁড়ায় ২৪ দশমিক ৫ শতাংশে। ইইউ পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের তথ্যে এ চিত্র উঠে এসেছে। বেতন বৈষম্যের পাশাপাশি খণ্ডকালীন চাকরি, মাতৃত্বজনিত কর্মবিরতি ও পরিবারের যত্নে নারীদের অবৈতনিক শ্রমের কারণে অবসরের সময় তাদের আর্থিক বৈষম্য আরো প্রকট হয়ে ওঠে। খবর ইউরো নিউজ।ইউরোপ মহাদেশে নারী-পুরুষের আয়ের বৈষম্য দীর্ঘদিনের একটি আলোচিত বিষয়। তবে সাম্প্রতিক গবেষণা বলছে, চাকরি জীবনে যে বৈষম্য দেখা যায়, অবসরের পর তা আরো গভীর হয়। কর্মজীবনে নারী-পুরুষের বেতনের পার্থক্যের তুলনায় পেনশন বৈষম্য অনেক বেশি।

ব্রাজিলে রেকর্ড এলাকায় সয়াবিন চাষের পূর্বাভাস

Bonik Barta

২০২৬-২৭ মৌসুমে ব্রাজিলে রেকর্ড পরিমাণ জমিতে সয়াবিন চাষের পূর্বাভাস দেয়া হয়েছে।কৃষিবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান অ্যাগ্রুরাল জানায়, এবার সয়াবিন চাষের এলাকা দশমিক ৯ শতাংশ বেড়ে ৪ কোটি ৯০ লাখ ৬ হাজার হেক্টরে পৌঁছতে পারে। খবর বিজনেস রেকর্ডার। এ নিয়ে টানা ২০ বছরের মতো ব্রাজিলে সয়াবিন চাষের জমি বাড়ছে। তবে দুই দশকের মধ্যে এবারের প্রবৃদ্ধির হার সবচেয়ে কম। মূলত চাষীদের মুনাফা কমে যাওয়া এবং এল নিনোর কারণে উৎপাদনকারীরা নতুন করে জমি বাড়ানোর ক্ষেত্রে কিছুটা সতর্ক অবস্থান নিচ্ছেন।

ইটিএফ বিক্রি করছেন এশিয়ার বিনিয়োগকারীরা

Bonik Barta

বিশ্ববাজারে রেকর্ড উত্থানের পর এখন স্বর্ণের দামে উল্টো চিত্র দেখা যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের সবচেয়ে বড় দুই ক্রেতা দেশ চীন ও ভারতে হঠাৎ কমে গেছে মূল্যবান এ ধাতুর চাহিদা। মূলত যুক্তরাষ্ট্রে সুদহার বাড়ার আভাস এবং শেয়ারবাজারের চাঙ্গা ভাবের কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। এশিয়ার বাজারে মন্থরগতি দেখা দেয়ায় বিনিয়োগকারীরা গোল্ড এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড (ইটিএফ) বিক্রি করে দিচ্ছেন। খবর নিক্কেই এশিয়া। বাজারের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে নিউইয়র্কে স্বর্ণের দাম সাত মাসে প্রথমবার আউন্সপ্রতি ৪ হাজার ডলারের নিচে নামে। এর আগে গত ফেব্রুয়ারিতে স্বর্ণের দাম আউন্সপ্রতি রেকর্ড ৫ হাজার ৩০০ ডলারে উঠেছিল। বিশ্ববাজারে জ্বালানি তেলের দরবৃদ্ধি এবং ডলার শক্তিশালী হওয়ায় পরে দাম আর তেমন বাড়েনি।

শেয়ার বিক্রি করবেন দুই ব্যাংকের উদ্যোক্তা

Bonik Barta

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই ব্যাংকের উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ব্যাংক দুটি হলো ব্যাংক এশিয়া পিএলসি ও সাউথইস্ট ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে। ব্যাংক এশিয়া: ব্যাংক এশিয়ার উদ্যোক্তা পরিচালক রুমি এ হোসাইন ১০ লাখ ৬৩ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসইর পাবলিক মার্কেটের মাধ্যমে বিদ্যমান বাজারদরে ৩০ কার্যদিবসের মধ্যে তিনি এসব শেয়ার বিক্রি করবেন তিনি।

বিদ্যুৎ বিল নিয়ে ভোগান্তি অসন্তোষ, বাড়তি বিলের চাপে ক্ষোভ বাড়ছে গ্রাহকের

Bonik Barta

বিদ্যুতের মূল্যবৃদ্ধির পর গত জুনে অস্বাভাবিক বিদ্যুৎ বিল এমনকি ভুতুড়ে বিল আসার অভিযোগ করছেন বিভিন্ন বিতরণ কোম্পানির অনেক গ্রাহক। বিশেষ করে স্বাভাবিক বিলের চেয়ে বেশি বিল, বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে শতাধিকের ওপর টোকেন নাম্বার নিয়ে গ্রাহকের ভেতরে নানা ধরনের অস্বস্তি তৈরি হয়েছে। অতিরিক্ত বিলের বিষয়ে তদন্ত, বিল-সংক্রান্ত অভিযোগ বিতরণ কোম্পানিগুলোকে দ্রুত নিষ্পত্তির কথা বলা হলেও গ্রাহকের মধ্যে এ নিয়ে অসন্তোষ রয়েছে। বাড়তি বিলের চাপে অনেক গ্রাহক ক্ষোভও প্রকাশ করেছেন। যদিও এসবের বিষয়ে গতকাল ব্যাখ্যা দিয়েছে বিদ্যুৎ বিভাগ। সেখানে বলা হয়েছে, শুধু ট্যারিফ বৃদ্ধি নয়, বরং ব্যবহার বৃদ্ধিতেও জুনের বিদ্যুৎ বিল বেশি এসেছে। এছাড়া অধিকাংশ অভিযোগ ভুল বোঝাবুঝি থেকে হয়েছে বলেও জানানো হয়।

Adani Power dues drop to $400m

Bonik Barta

Bangladesh has reduced its outstanding electricity payment dues to Adani Power by more than half over the past year, with regular payments helping restore full-capacity power supply from the Godda plant and easing concerns over cross-border electricity imports. The arrears owed to the Indian business conglomerate have fallen to around US$400 million from about $900 million last year, as the government has been making payment at a "satisfactory" level, market insiders said. Adani Power Jharkhand Ltd (APJL) is currently supplying around 1,450 megawatts (MW) of electricity from its power plant, against its installed generation capacity of 1,496 MW. Both generating units at the plant supplied 1,455 MW during the daytime peak and 1,476 MW during the evening peak on Sunday (July 5), according to official data from the state-run Bangladesh Power Development Board (BPDB).

T-bond turnover falls 38pc on DSE as interbank platform dominates

The Financial Express

Secondary trading of Treasury bonds on the Dhaka Stock Exchange (DSE) remains subdued despite the rapid expansion of the bond market as a parallel interbank trading platform continues to keep institutional investors away from the bourse. T-bond trading on the prime bourse slid 38 per cent year-on-year to Tk 576 million in the first six months through June this year, accounting for less than one per cent of the exchange's total turnover, indicating that the market remains far below its potential.The lacklustre performance contrasts sharply with Bangladesh Bank's secondary market, with an outstanding balance of Treasury bonds worth nearly Tk 6 trillion; most of the secondary transactions continue to be executed through the central bank's electronic platform instead of the stock exchange.

Urgent reforms needed as post-LDC export risks grow

The Financial Express

Bangladesh's export competitiveness is coming under increasing pressure ahead of its graduation from the least- developed country (LDC) status due to uncertainty over post-graduation market access, tougher compliance requirements, and new free-trade agreements (FTAs) signed by competing exporting countries, according to the Research and Policy Integration for Development (RAPID). Weak infrastructure, high production costs, inefficient logistics, and slow export diversification are further constraining export growth, it says. With Bangladesh preparing for LDC graduation, the research organisation has called for an urgent and coordinated competitiveness reform programme.

Sheltech Group unveils Tk 15.04b investment plan

The Financial Express

Sheltech Group, one of the leading business conglomerates, has unveiled an investment programme worth around Tk 15.04 billion across agro-processing, real estate, textiles, manufacturing and renewable energy, aiming to create nearly 45,000 jobs, including about 40,000 through contract farming in the agriculture sector. With the new investments, the group targets an annual turnover of approximately Tk 100 billion by 2030. The 38-year-old conglomerate said the push would strengthen industrial capacity, boost exports and generate significant employment. It will invest more than Tk 10 billion from its own resources, while the remaining funds will come from joint venture partners and be financed through own funds, bank borrowings and low-cost foreign financing.