06-Mar-2026

Saturday 07 March 2026

08-Mar-2026

জ্বালানির পর এবার সারেও বিপাকে পড়ছে বাংলাদেশ

Bonik Barta

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে জ্বালানি সংকটের পাশাপাশি বৈশ্বিক সারের বাজারেও অস্থিরতা তৈরি হয়েছে। এতে আমদানিনির্ভর বাংলাদেশ নতুন করে চাপের মুখে পড়তে পারে। দেশে ব্যবহৃত মোট সারের বেশিরভাগই বিদেশ থেকে আমদানি করতে হয়, যার প্রধান উৎস সৌদি আরব, মরক্কো, চীন, রাশিয়া ও কানাডা। এর মধ্যেই গ্যাস সংকট মোকাবেলায় দেশের পাঁচটি সার কারখানা বন্ধ রাখা হয়েছে। এমনিতেই দেশীয় উৎপাদনে মোট চাহিদার সামান্য অংশ পূরণ হয়। তার ওপর কারখানাগুলো বন্ধ থাকায় আমদানির ওপর নির্ভরতা আরো বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।অন্যদিকে বৈশ্বিক বাজারে সারের প্রধান কাঁচামাল গ্যাসের সরবরাহ সংকট, মূল্য ওঠানামা, জাহাজ সংকট, পরিবহন ভাড়া বৃদ্ধি এবং প্রিমিয়াম চার্জ বাড়ার কারণে আন্তর্জাতিক সারের বাজারে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ পরিস্থিতি দীর্ঘায়িত হলে বাংলাদেশকে সার আমদানিতে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। এতে কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তার ওপরও চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন কৃষি অর্থনীতিবিদরা।

যানবাহনে জ্বালানি তেল সরবরাহের সীমা বেঁধে দিল বিপিসি

Bonik Barta

মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে বৈশ্বিকভাবে জ্বালানি তেলের সরবরাহ কমে গেছে। দেশেও সংকট তৈরির আশঙ্কা থেকে মানুষ আতঙ্কিত হয়ে ফিলিং স্টেশনে ভিড় করছে। জ্বালানি তেল কিনছে বেশি বেশি করে। তাই ফিলিং স্টেশন থেকে জ্বালানি সরবরাহের সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটির গতকাল এক নির্দেশনায় বলা হয়, একটি মোটরসাইকেলে দিনে দুই লিটার পেট্রল বা অকটেন নিতে পারবে। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে নেয়া যাবে ১০ লিটার জ্বালানি। স্পোর্টস ইউটিলিটি ভেহিকল বা এসইউভি (জিপ) ও মাইক্রোবাস দিনে পাবে ২০-২৫ লিটার জ্বালানি তেল। পিকআপ বা লোকাল বাস দিনে ডিজেল নিতে পারবে ৭০-৮০ লিটার। আর দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান বা কনটেইনার ট্রাক দৈনিক ২০০-২২০ লিটার তেল নিতে পারবে।

ইউনিলিভারের নিট মুনাফা বেড়েছে ১৯ শতাংশ

Bonik Barta

তালিকাভুক্ত ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে নিট মুনাফা বেড়েছে ১৯ শতাংশ। আলোচ্য হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৪২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। কোম্পানিটির এক মূল্যসংবেদনশীল তথ্যের মাধ্যমে বিষয়টি জানা গেছে। তথ্যানুসারে, সমাপ্ত ২০২৫ হিসাব বছরে ইউনিলিভারের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৭৯ কোটি ৪২ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৬৬ কোটি ৭২ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪১ টাকা ২১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩৪ টাকা ৬২ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১৬ টাকা ৩০ পয়সায়।

এআই চিপ রফতানিতে নতুন নিয়ম করছে যুক্তরাষ্ট্র

Bonik Barta

এ চিপ রফতানির ক্ষেত্রে একটি নতুন ও কঠোর নীতিমালা তৈরির পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এমন একটি নিয়ম চালুর কথা ভাবছে যেখানে বিদেশী রাষ্ট্রগুলোকে মার্কিন এআই চিপ পেতে হলে বিনিময়ে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করতে হবে। বিশেষ করে কোনো দেশ যদি দুই লাখ বা তার বেশি চিপ কিনতে চায়, তবে তাদের যুক্তরাষ্ট্রে ডাটা সেন্টার নির্মাণ বা বড় ধরনের আর্থিক বিনিয়োগের শর্ত দেয়া হতে পারে। নতুন এ প্রস্তাবিত নিয়মের মূল উদ্দেশ্য হলো আমেরিকার প্রযুক্তি খাতের সুরক্ষা নিশ্চিত করা এবং একই সঙ্গে দেশটির অর্থনীতিতে বিদেশী বিনিয়োগ টেনে আনা। আগের জো বাইডেন প্রশাসনের নীতি ছিল ঘনিষ্ঠ মিত্র দেশগুলোকে চিপ রফতানির ক্ষেত্রে বিশেষ ছাড় দেয়া। তবে বর্তমান ট্রাম্প প্রশাসন সে পথে না গিয়ে চিপ বিক্রির বিষয়টিকে একটি দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। ফলে এনভিডিয়া বা এএমডির মতো বড় চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলো যখন অন্য দেশে চিপ পাঠাবে, তখন মার্কিন সরকার কঠোরভাবে নজরদারি করবে।

ওপেনএআইয়ে বিনিয়োগ বাড়াতে ৪০ বিলিয়ন ডলার ঋণ নিচ্ছে সফটব্যাংক

Bonik Barta

চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ে বড় ধরনের বিনিয়োগের জন্য প্রায় ৪ হাজার কোটি ডলার (৪০ বিলিয়ন) ঋণ নেয়ার পরিকল্পনা করছে জাপানি বিনিয়োগকারী প্রতিষ্ঠান সফটব্যাংক। ব্লুমবার্গের এক প্রতিবেদন অনুযায়ী, জেপি মরগানসহ চারটি প্রধান ব্যাংকের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে। মূলত এআই খাতে নিজেদের আধিপত্য বাড়াতেই এ বড় অংকের ঋণ নেয়ার উদ্যোগ নিয়েছেন সফটব্যাংকের প্রধান মাসায়োশি সন। বর্তমানে ওপেনএআইয়ে সফটব্যাংকের প্রায় ১১ শতাংশ শেয়ার রয়েছে। নতুন এ বিনিয়োগের ফলে প্রযুক্তি বিশ্বে জাপানি এ প্রতিষ্ঠানের অবস্থান আরো শক্তিশালী হবে বলে ধারণা করা হচ্ছে।

ইউরোপের ৭০০ বছর পুরনো লবণ খনি এখন জনপ্রিয় পর্যটন কেন্দ্র

Bonik Barta

পোল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর ক্রাকোর দক্ষিণ-পূর্বে অবস্থিত উইলিচকা লবণ খনি বর্তমানে বিশ্বের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। বারো শতকের শেষ দিকে এর কার্যক্রম শুরু হয় এবং টানা প্রায় ৭০০ বছর ধরে এখানে বাণিজ্যিকভাবে লবণ উত্তোলন করা হয়েছে। এরপর ১৯৯৬ সালে লবণ উত্তোলন বন্ধ হয়ে গেলেও খনিটি পরিত্যক্ত হয়নি। বরং এটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়। তবে বর্তমানে এটি একটি সফল ব্যবসায়িক কাঠামোয় রূপান্তরিত হয়েছে, যা ১৯৭৮ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়।

চীনের জন্য এআই চিপ উৎপাদন বন্ধ করল এনভিডিয়া

Bonik Barta

বিশ্বের শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া চীনের বাজারের জন্য বিশেষভাবে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ উৎপাদন বন্ধ করে দিয়েছে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্যিক ও নিয়ন্ত্রক বাধার কারণে প্রতিষ্ঠানটি এ সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে এনভিডিয়া তাদের উৎপাদনক্ষমতা চীনের পরিবর্তে বৈশ্বিক বাজারের জন্য অত্যাধুনিক ‘ভেরা রুবিন’ হার্ডওয়্যার তৈরিতে ব্যবহার করবে। খবর ফাইন্যান্সিয়াল টাইমস। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, এনভিডিয়া তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে (টিএসএমসি) তাদের চিপ তৈরির সক্ষমতা পুনর্নির্ধারণ করেছে। আগে যেখানে এইচ-২০০ চিপ তৈরি হতো, সেখানে এখন পরবর্তী প্রজন্মের উন্নত চিপ তৈরি করা হবে। এইচ-২০০ চিপটি মূলত মার্কিন রফতানি নীতি মেনে চীনা বাজারের জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু দীর্ঘ অনিশ্চয়তার পর এনভিডিয়া মনে করছে, অদূর ভবিষ্যতে চীনে এ চিপের বড় কোনো বিক্রির সম্ভাবনা নেই।

ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বৃদ্ধির গতি কমার পূর্বাভাস

Bonik Barta

যুক্তরাষ্ট্রে গত ফেব্রুয়ারিতে কর্মসংস্থান বৃদ্ধির গতি অনেকটাই ধীর হয়ে আসার পূর্বাভাস পাওয়া গেছে। স্বাস্থ্যসেবা খাতে নিয়োগের হার স্বাভাবিক পর্যায়ে ফিরে আসা এবং মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে সৃষ্ট অনিশ্চয়তার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে নিয়োগের গতি কমলেও বেকারত্বের হার ৪ দশমিক ৩ শতাংশে স্থিতিশীল থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। রয়টার্স পরিচালিত এক জরিপে অর্থনীতিবিদরা এ তথ্য জানিয়েছেন। ২০২৫ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি নিয়ে সৃষ্ট অনিশ্চয়তায় শ্রমবাজার কিছুটা হোঁচট খেয়েছিল। নতুন প্রতিবেদনে বাজার স্থিতিশীল হওয়ার একটি চিত্র পাওয়া যেতে পারে। অর্থনীতিবিদদের মতে, মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে মূল্যস্ফীতি বাড়ার যে ঝুঁকি তৈরি হয়েছে, তাতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদহার কমানোর ক্ষেত্রে এখনই কোনো তাড়াহুড়ো করবে না।

এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতা

Bonik Barta

যুক্তরাষ্ট্রের ওয়ালস্ট্রিটে দরপতনের প্রভাবে গতকাল এশিয়ার শেয়ারবাজারগুলোয় মিশ্র প্রবণতা দেখা গেছে।মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিরতা ও বড় কোম্পানিগুলোর শেয়ারের দাম ওঠানামা করায় বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের সতর্ক অবস্থান কাজ করছে। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে অধিকাংশ বড় বাজারেই সূচকের বড় ধরনের উত্থান-পতন লক্ষ করা গেছে। খবর এপি। এশিয়ার শেয়ারবাজার লেনদেনে গতকাল জাপানের নিক্কেই ২২৫ সূচক দশমিক ৪ শতাংশ বেড়ে ৫৫ হাজার ৫১৮ দশমিক ৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। হংকংয়ের হ্যাং সেং সূচক ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ২৫ হাজার ৭১৩ দশমিক ৪৯ পয়েন্টে পৌঁছেছে। এছাড়া চীনের সাংহাই কম্পোজিট সূচকও সামান্য বেড়েছে। তবে এর বিপরীতে দক্ষিণ কোরিয়ার কসপি সূচক দশমিক ৮ শতাংশ কমে ৫ হাজার ৫৩৬ দশমিক ৪০ পয়েন্টে নেমেছে।

এশিয়ার মুদ্রাবাজারে বড় দরপতন, বাড়ছে ডলারের দাম

Bonik Barta

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সামরিক সংঘাত তীব্র হওয়ার পর বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে।মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা এ ভূরাজনৈতিক উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে এশিয়ার মুদ্রাবাজারে। বিনিয়োগকারীরা এশীয় বাজার থেকে তাদের বিনিয়োগ সরিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে মার্কিন ডলার ও স্বর্ণের দিকে ঝুঁকছেন। ফলে এশিয়ার দেশগুলোর মুদ্রার বিনিময় হার ব্যাপকভাবে কমে গেছে। এ পরিস্থিতি এ অঞ্চলে মূল্যস্ফীতি বৃদ্ধি, জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়া এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমে যাওয়ার আশঙ্কা তৈরি করেছে। খবর নিক্কেই এশিয়া।

সিটি ব্যাংকের ২০০ কোটি টাকার শেয়ার লেনদেন

Bonik Barta

তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসির গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে মোট ২০০ কোটি ১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সে হিসাবে দৈনিক গড় লেনদেন হয়েছে ৪০ কোটি ৩০ হাজার টাকা। আলোচ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনে ব্যাংকটির অবদান ছিল ৫ দশমিক ৭৪ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) সিটি ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৭৫ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ২ টাকা ৯৬ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮ টাকা ৯ পয়সায়।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এক সপ্তাহে বেড়েছে ২০%

Bonik Barta

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর এবারই এক সপ্তাহে তেলের দাম সবচেয়ে বেশি বাড়ল। মূলত মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি রফতানি ও জাহাজ চলাচল বন্ধ থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খবর রয়টার্স। গত সপ্তাহে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ২০ শতাংশ বেড়েছে। অন্যদিকে জ্বালানি পণ্যটির মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) ক্রুডের দাম বেড়েছে ২৫ শতাংশ। ব্রেন্টের দাম গতকাল ব্যারেলপ্রতি ২ ডলার ৯ সেন্ট বা ২ দশমিক ৪৫ শতাংশ বেড়ে ৮৭ ডলার ৫০ সেন্টে পৌঁছায়। একই সময় ডব্লিউটিআইয়ের দাম ব্যারেলপ্রতি ৩ ডলার ৭৬ সেন্ট বা ৪ দশমিক ৬৪ শতাংশ বেড়ে পৌঁছেছে ৮৪ ডলার ৭৭ সেন্টে। জ্বালানি তেলের উভয় আদর্শের দাম ২০২৪ সালের জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

আয় ও মুনাফার চেয়ে আর্থিক ব্যয় বেশি বেড়েছে

Bonik Barta

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ২০২৫ সালে ব্যবসা থেকে যে হারে আয় ও মুনাফা বেড়েছে তার চেয়ে এ সময়ে আর্থিক ব্যয় বেশি হারে বেড়েছে। একদিকে উচ্চমূল্যস্ফীতির কারণে মানুষের ক্রয় সক্ষমতা কমে যাওয়ার প্রভাবে ভোগের পরিমাণ কমেছে। অন্যদিকে নানামুখী ব্যয়ের চাপে বাড়ছে ব্যবসার খরচ। যার প্রভাব প্রতিফলিত হচ্ছে কোম্পানিগুলোর আর্থিক পারফরম্যান্সে। পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৪৯টি কোম্পানির প্রকাশিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে একটি প্রতিবেদন তৈরি করেছে লায়ন সিটি অ্যাডভাইজরি লিমিটেড। এক্ষেত্রে ব্যাংক, বীমা ও আর্থিক খাতের কোম্পানিগুলোকে বিবেচনায় নেয়া হয়নি। আলোচ্য প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালে তালিকাভুক্ত কোম্পানিগুলোর আয় আগের বছরের তুলনায় ৪ দশমিক ৮৪ শতাংশ বেড়েছে। এ সময়ে কোম্পানিগুলোর নিট মুনাফা প্রায় ১ শতাংশ বেড়েছে। এর বিপরীতে আর্থিক ব্যয় বেড়েছে ১১ দশমিক ৬৫ শতাংশ। মূলত সুদহার বেড়ে যাওয়ার কারণেই কোম্পানিগুলোর আর্থিক ব্যয় বেড়ে গেছে।

বিশ্ববাজারে কয়লার দাম দুই বছরের সর্বোচ্চে

Bonik Barta

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ শুরু হয়েছে, এর প্রভাবে বিশ্বজুড়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম অস্বাভাবিক হারে বাড়ছে। জ্বালানি পণ্যটির সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় ইউরোপ ও উত্তর-পূর্ব এশিয়ার দেশগুলো এখন বিকল্প হিসেবে কয়লার ওপর নির্ভরতা বাড়াচ্ছে। চাহিদার এ আকস্মিক চাপে বিশ্ববাজারে কয়লার দাম গত দুই বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। খবর এফটি। জ্বালানি পণ্যের বাজারদর বিশ্লেষণকারী প্রতিষ্ঠান আর্গাসের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর আগের তুলনায় ইউরোপে বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত তাপীয় কয়লার দাম ২৬ শতাংশ বেড়েছে। বর্তমানে সেখানে প্রতি টন কয়লার দাম দাঁড়িয়েছে ১৩৩ ডলারে। ইউরোপের পাশাপাশি অস্ট্রেলিয়া ও এশিয়ার বাজারগুলোয় কয়লার দাম একইভাবে বাড়ছে।

দুই বছরের মধ্যে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম, উৎপাদন বন্ধের আশঙ্কা কাতারের

Bonik Barta

যদি এই যুদ্ধ আরো কয়েক সপ্তাহ স্থায়ী হয়, তবে তেলের দাম ব্যারেল প্রতি ১৫০ ডলারে গিয়ে ঠেকতে পারে। এর ফলে বিশ্বজুড়ে জিডিপি প্রবৃদ্ধি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং প্রতিটি দেশে জ্বালানির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। এরইমধ্যে কাতারের রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা 'কাতারএনার্জি' তাদের এলএনজি উৎপাদন বন্ধ ঘোষণা করেছে।মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে চরম অস্থিরতা তৈরি হয়েছে। কাতারের জ্বালানি মন্ত্রী সতর্ক করেছেন যে, পারস্য উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস রফতানিকারক দেশগুলো আগামী কয়েক দিনের মধ্যেই তাদের উৎপাদন পুরোপুরি বন্ধ করে দিতে পারে। এই আশঙ্কার পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। শুক্রবার ব্রেন্ট ক্রুড অয়েলের দাম এক লাফে ৯ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৩ ডলারে দাঁড়িয়েছে, যা ২০২৩ সালের শরতের পর সর্বোচ্চ। তেলের দাম বৃদ্ধির ফলে শুধু গাড়িতে তেল ভরার খরচ নয়, ঘরের হিটিং, খাবার ও আমদানি সামগ্রীর দামও বাড়তে পারে। খবর রয়টার্স।

বন্ধ হয়ে যেতে পারে উপসাগরীয় দেশগুলোর জ্বালানি রফতানি

Bonik Barta

যুদ্ধ দীর্ঘায়িত হলে অল্প কয়েক দিনের মধ্যেই সবগুলো আরব উপসাগরীয় দেশের জ্বালানি তেল ও গ্যাস রফতানি কার্যত বন্ধ হয়ে যেতে পারে—এমন আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে। এরই মধ্যে ইরানের ড্রোন হামলায় কাতারের বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) স্থাপনা রাস লাফানে আঘাত হানার পর দেশটি জরুরি পরিস্থিতি ঘোষণা করেছে, যার ফলে সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে। হামলার কারণে সৌদি আরামকো তাদের রাস তানুরা রিফাইনারির কার্যক্রম বন্ধ করেছে। এ পরিস্থিতিতে যুদ্ধ আরো দীর্ঘায়িত হলে উপসাগরীয় অঞ্চলের অন্য জ্বালানি রফতানিকারক দেশগুলোও একই ধরনের সংকটে পড়তে পারে বলে আশঙ্কা করছেন জ্বালানি বাজার বিশ্লেষকরা। এছাড়া হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকলে আগামী দুই-তিন সপ্তাহের মধ্যে তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলার পর্যন্ত পৌঁছতে পারে।

IMF delegation to meet PM on March 24 to refresh reform pledges

The Financial Express

An International Monetary Fund (IMF) delegation may sit with Prime Minister Tarique Rahman just after the Eid vacation for reconfirmation of commitment from the new government on economic reforms tagged to its lending package. Randa Elnagar, an IMF spokesperson for Asia, told The Financial Express that the IMF team was finalizing the arrangements for the staff visit, which "tentatively should take place within the current month". Officials say once the commitment is secured from the government high-ups, an IMF loan-programme-review mission will be dispatched to Bangladesh late April after the Spring Meetings of the IMF and the World Bank Group (WBG) in Washington, DC. The IMF, which extended a total of US$5.5 billion in loan to support Bangladesh's dwindling economy to accomplish stability, last time in June last year approved and subsequently released some $1.3 billion in two tranches together.

Escalating Iran conflict sends stocks reeling

The Financial Express

The benchmark index of the Dhaka Stock Exchange (DSE) tumbled this week, snapping a six-week winning streak, as investors were rattled by the escalating conflict in the Middle East. Market analysts said stocks suffered a major setback amid rising geopolitical tensions in the region, prompting jittery investors to offload their holdings over fears of further erosion in asset values. The turbulence followed strikes by the United States and Israel on Iran on February 28 that killed Iran's Supreme Leader Ayatollah Ali Khamenei along with several top security officials. In retaliation, Iran launched missiles targeting Israel and US military bases across the Middle East, escalating the conflict. Economists and market insiders warned that if the conflict drags on, it could lead to longer shipping routes, higher freight charges, rising energy prices and ultimately increased production costs across the global economy.

Govt seeks $250m worth loan guarantee from WB for LNG import

Bonik Barta

As the Mideast crisis stokes concern about fuel security, Bangladesh's state-run energy corporation Petrobangla has requested an additional US$250-million loan guarantee from the World Bank to augment liquefied natural gas (LNG) imports, officials say. The fresh fund request would add up to an existing $350-million guarantee facility approved last year. The total fund support from World Bank's concessional lending arm, IDA, would come to $600 million for the country's energy-security programme, Energy and Mineral Resources Division (EMRD) officials said Friday. Bangladesh government's move is part of a strategic shift to stabilize energy supply as the raging Middle-East conflict might affect the energy security following the depleting domestic gas reserves, they said.

Nano loans surge as early wage access platforms reshape worker finance

The Financial Express

Bangladesh's nano loan and earned wage access (EWA) market is expanding rapidly as digital payroll systems, rising living costs and growing fintech adoption increase demand for short-term liquidity among low-income workers. Small-ticket advances -- often ranging between Tk 500 and Tk 10,000 -- are increasingly being used by workers to bridge cash-flow gaps between pay cycles. Commercial banks have already entered the segment with regulated and transparent pricing structures. BRAC Bank offers its Shafollo-RMG facility at 16 per cent per annum, translating to roughly Tk 1,600 in yearly interest on a Tk 10,000 loan. Dhaka Bank provides nano loans at 9.0 per cent per annum plus a 0.5 per cent processing fee, bringing the annual cost to about Tk 950 for a Tk 10,000 loan.

ভারতের সঙ্গে বাণিজ্যে চীনের মতো ‘ভুল’ করবে না যুক্তরাষ্ট্র: মার্কিন কর্মকর্তা

The Business Standard

ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে অতীতে চীনের মতো করা 'ভুল' আর করতে চায় না ওয়াশিংটন। গত বৃহস্পতিবার (৫ মার্চ) মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এমন বার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে, অতীতে চীনকে দেওয়া অর্থনৈতিক ছাড়গুলো যেভাবে দেশটির উত্থানে সহায়তা করেছিল, ভারতের ক্ষেত্রে তার পুনরাবৃত্তি হবে না। এছাড়া তিনি পরামর্শ দিয়েছেন যে, বিদেশি শিক্ষার্থীরা যদি ভবিষ্যতে মার্কিন কর্মীদের সঙ্গে চাকরির বাজারে প্রতিযোগিতা করে, তবে তাদের যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে জায়গা নেওয়া উচিত নয়।

দাম বেড়েছে মুরগি ও গরুর মাংসের,আরো, কমেছে ডিমের

Bonik Barta

ঈদকে সামনে রেখে রমজানের মাঝামাঝিতে বেড়েছে গরু ও মুরগির মাংসের দাম। তবে ডিমের দাম আরো কমেছে। একই সঙ্গে চাহিদা কমায় সবজির বাজারেও কিছুটা স্বস্তি ফিরেছে। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে গতকাল ছুটির দিনে এমন চিত্র দেখা গেছে। ব্রয়লার মুরগি, মাছসহ নিত্যপণ্যের সঙ্গে গরুর মাংসেরও দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বাজারে এক কেজি ব্রয়লার মুরগি ২০০ টাকায় বিক্রি হচ্ছে। ঢাকার অন্যান্য বাজারে এ মুরগি ২২০ থেকে ২৩০ টাকা পর্যন্ত বিক্রি হওয়ার খবর পাওয়া গেছে। গত সপ্তাহে এক কেজি ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হয়েছিল। কিছুটা বেড়েছে সোনালি মুরগির দামও। কারওয়ান বাজারে সোনালি মুরগি কেজিপ্রতি ৩২০ টাকায় বিক্রি হয়েছে গতকাল। রাজধানীর কোনো কোনো বাজারে এর দাম ৩২০ থেকে ৩৪০ টাকা পর্যন্ত উঠেছে। এর আগের সপ্তাহে সোনালি মুরগি ২৯০ থেকে ৩১৫ টাকায় বিক্রি হয়েছিল। আর দেশী মুরগি বিক্রি হয়েছে কেজিপ্রতি ৬৫০ টাকায়।