06-Sep-2026

Monday 07 September 2026

08-Sep-2026

তীব্র তাপপ্রবাহে ক্ষতিগ্রস্ত কৃষকদের ১০০ কোটি ইউরো দেবে ফ্রান্স

Bonik Barta

চলতি গ্রীষ্মের শুষ্ক ও উষ্ণ আবহাওয়ার প্রভাব ফ্রান্সের অর্থনীতিতেও পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। রেকর্ড তাপপ্রবাহ ও খরায় ক্ষতির মুখে পড়েছে ফ্রান্সের কৃষি ব্যবস্থা। এ পরিস্থিতিতে কৃষকদের জন্য ১০০ কোটি ইউরোর বেশি সহায়তা ঘোষণা করেছে দেশটির সরকার। চলতি গ্রীষ্মের তীব্র গরম ও খরায় ফ্রান্সে ফসল, চারণভূমি ও পানির উৎস ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এক প্রতিবেদনে জানায় রয়টার্স।

উত্তর আমেরিকা থেকে কেন স্বর্ণ সরিয়ে নিচ্ছে ইউরোপের দেশগুলো

Bonik Barta

গত মার্চ থেকে আগস্টের মধ্যে প্রায় ৮৬ টন স্বর্ণ উত্তর আমেরিকা থেকে সরানো হয়। এগুলো এখন রাখা হয়েছে লন্ডনে ব্যাংক অব ইংল্যান্ডের ভল্টে। বিশ্বজুড়ে ভূরাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়ছে। এর প্রভাব পড়ছে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ সংরক্ষণের কৌশলেও। ইউরোপের কয়েকটি দেশ উত্তর আমেরিকায় রাখা মূল্যবান ধাতুটির মজুদ সরিয়ে দেশে বা ইউরোপের কাছাকাছি ভল্টে রাখছে। মূল লক্ষ্য সংকটের সময়ে মজুদ দ্রুত ব্যবহারের সুযোগ তৈরি করা। খবর বিবিসি। নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি জানায়, যুক্তরাষ্ট্র ও কানাডায় থাকা স্বর্ণের একটি অংশ সরিয়ে নেয়া হয়েছে। গত মার্চ থেকে আগস্টের মধ্যে প্রায় ৮৬ টন স্বর্ণ উত্তর আমেরিকা থেকে সরানো হয়। এগুলো এখন রাখা হয়েছে লন্ডনে ব্যাংক অব ইংল্যান্ডের ভল্টে।

ভোমরা কাস্টমসের রাজস্ব আহরণ বেড়েছে ১২৯ কোটি টাকা

Bonik Barta

জুলাই-আগস্টে লক্ষ্যমাত্রা ছিল ২৬৭ কোটি টাকা। বিপরীতে আহরণ হয়েছে ২৭৪ কোটি ৭ লাখ টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৭ কোটি ৭ লাখ টাকা বেশি। বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান বাণিজ্য সংকটের মাঝেও সাতক্ষীরার ভোমরা কাস্টম হাউজে রাজস্ব আহরণ বেড়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে এখানে রাজস্ব আহরণ হয়েছে ২৭৪ কোটি ৭ লাখ টাকা। আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ১৪৪ কোটি ৮৫ লাখ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে রাজস্ব আহরণ বেড়েছে ১২৯ কোটি ২২ লাখ টাকা। বন্দরসংশ্লিষ্ট ব্যবসায়ীদের মতে, অবকাঠামোগত উন্নয়ন হলে এ আয় কয়েক গুণ বাড়ানো সম্ভব। ভোমরা কাস্টম হাউজের রাজস্ব শাখার তথ্যানুযায়ী, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি অর্থবছরে সংস্থাটির জন্য ২ হাজার ৩৮৪ কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। জুলাই-আগস্টে লক্ষ্যমাত্রা ছিল ২৬৭ কোটি টাকা। বিপরীতে আহরণ হয়েছে ২৭৪ কোটি ৭ লাখ টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৭ কোটি ৭ লাখ টাকা বেশি।

বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ই-ঋণ সুবিধা নিতে পারবেন ব্যাংক গ্রাহকরা

Bonik Barta

সাময়িক তারল্য সংকটে পড়া ব্যাংক গ্রাহকদের জরুরি ও নিয়মিত ডিজিটাল বিল পরিশোধের সুযোগ দিতে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেডিট’ চালুর অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সুবিধার আওতায় সুদের পরিবর্তে নির্ধারিত ফি নেয়া হবে এবং পুরো প্রক্রিয়াটি হবে তাৎক্ষণিক ও সম্পূর্ণ ডিজিটাল। কেন্দ্রীয় ব্যাংক থেকে গতকাল এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। নির্দেশনাটি দেশের সব তফসিলি ব্যাংকের শীর্ষ নির্বাহীর কাছে পাঠানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন এ সুবিধার আওতায় বিদ্যুৎ, গ্যাস, পানি বা অন্যান্য ইউটিলিটি বিল; মোবাইল রিচার্জ; শিক্ষা ও চিকিৎসা ব্যয়; টোল ও টিকিট; কর ও সরকারি সেবা ফি; সঞ্চয়ী আমানতের কিস্তি এবং বীমা প্রিমিয়াম পরিশোধ করা যাবে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদনে অন্যান্য ব্যয়ও এ সুবিধার আওতায় আনা যাবে।

রামপাল বিদ্যুৎ কেন্দ্রের পাশে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে বিপিডিবি

Prothom-Alo

দেশের বিদ্যুৎ খাতে বিপিডিবি বর্তমানে একটি লোকসানি প্রতিষ্ঠান। বিদ্যুৎ ক্রয় বাবদ প্রতিষ্ঠানটি প্রতি বছর সরকারের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ভর্তুকি নিচ্ছে। বাগেরহাটের রামপালে অবস্থিত ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশে ৪৪২ মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বিপিডিবির নেয়া এ প্রকল্পে ব্যয় হবে প্রায় আড়াই হাজার কোটি টাকা। এরই মধ্যে এ-সংক্রান্ত একটি প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করে সম্প্রতি পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে বিপিডিবি।

ফরিদপুরে উৎপাদন হচ্ছে ৫০০ কোটি টাকার ‘কালো সোনা

Bonik Barta

কাঁচা পেঁয়াজের বাজারদর কমে যাওয়ায় উদ্বেগে রয়েছেন কৃষকরা। তাদের আশঙ্কা, পেঁয়াজ চাষে কৃষক ন্যায্যমূল্য না পেলে আবাদ কমে যেতে পারে। ‘কালো সোনা’খ্যাত পেঁয়াজবীজ উৎপাদনে দেশের শীর্ষ জেলা ফরিদপুর। দেশের মোট পেঁয়াজবীজ উৎপাদনের প্রায় অর্ধেকই হয় এ জেলায়। চলতি বছরও জেলায় ৫০০-৫৫০ কোটি টাকার পেঁয়াজবীজ উৎপাদন হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। একই সঙ্গে নিজস্ব খামারে উৎপাদিত বীজ ব্র্যান্ডিংয়ের মাধ্যমে বাজারজাত করছেন অনেক কৃষক ও উদ্যোক্তা। এতে বাজারে মানসম্মত বীজ সরবরাহের পাশাপাশি প্রতিযোগিতাও বাড়ছে। ফরিদপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর জেলায় প্রায় ১ হাজার ৮৫৪ হেক্টর জমিতে পেঁয়াজবীজ চাষ হয়েছে। এসব জমি থেকে প্রাক্কলিত ৯৬৪ টনের বেশি বীজ উৎপাদনের কথা রয়েছে। মানভেদে প্রতি মণ পেঁয়াজবীজ ২ থেকে ৫ লাখ টাকায় বিক্রি হয়। এ হিসাবে চলতি মৌসুমে ফরিদপুরে উৎপাদিত বীজের বাজারমূল্য ৫০০-৫৫০ কোটি টাকা।

কারখানা স্থাপনের সময় পুঁজির ৮০ শতাংশই পূর্তকাজে খরচ করে ফেলেন উদ্যোক্তারা

Bonik Barta

উদ্যোক্তারা নতুন কারখানা স্থাপনে পুঁজির প্রায় ৮০ শতাংশই ব্যয় করে ফেলছেন পূর্তকাজে। বিপুল অর্থ স্থায়ী সম্পদে আটকে যাওয়ায় উৎপাদন সক্ষমতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও আধুনিক যন্ত্রপাতিতে বিনিয়োগ কম থাকছে। এতে মোট বিনিয়োগের পরিমাণ বাড়লেও তার বিপরীতে উৎপাদন, কর্মসংস্থান ও রফতানি সক্ষমতা প্রত্যাশিত হারে বাড়ছে না দেশের বেসরকারি খাতের উদ্যোক্তারা নতুন কারখানা স্থাপনে মোট বিনিয়োগের প্রায় ৮০ শতাংশই ব্যয় করছেন জমি কেনা, মাটি ভরাট, ভবন নির্মাণ ও অন্যান্য পূর্তকাজে। ফলে উৎপাদনের মূল চালিকাশক্তি আধুনিক প্রযুক্তি, স্বয়ংক্রিয় যন্ত্রপাতি, গবেষণা ও উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির মতো খাতে আর বেশি পুঁজি থাকছে না। এতে মোট বিনিয়োগের পরিমাণ বাড়লেও তার প্রত্যাশিত প্রতিফলন দেখা যাচ্ছে না উৎপাদনশীলতা, কর্মসংস্থান ও রফতানি সক্ষমতায়।

Qatar delegation coming to talk out LNG supply suspension

The Financial Express

A delegation of Qatar Energy, Bangladesh's largest contracted liquefied natural gas (LNG) supplier, is coming soon to find a possible way of resuming the LNG supply as its cargo halt created fuel furors in the country. Qatar Energy stopped supplying LNG to Bangladesh immediate after the outbreak of the US-Israel war on Iran in the Middle East and restrictions on the passage of vessels through the strategic Strait of Hormuz.

EU seeks fairer trade terms in Bangladesh

The Financial Express

The European Union has called for a level playing field for its businesses and investors in Bangladesh, highlighting the proposed purchase of Airbus aircraft as an example, as Dhaka reported progress in resolving trade barriers raised by the bloc. An EU delegation raised the issue with ministers and senior officials at a meeting at the Ministry of Commerce on Sunday, when the Bangladesh side briefed 27 EU representatives on progress in addressing the non-tariff barriers (NTBs). The two sides also discussed a free trade agreement and EU support for Bangladesh's request to defer its LDC graduation.

Per-capita debt exceeds Tk 129,000

The Financial Express

Per-capita debt burden on the people of Bangladesh now stands at more than Tk 129,239, Finance Minister Amir Khosru Mahmud Chowdhury informed Parliament on Sunday. The minister disclosed the figure while responding to a written question from Reza Ahammed, Member of Parliament for Kushtia-1. Deputy Speaker Barrister Kayser Kamal presided over the proceedings. MP Reza Ahammed had asked the Finance Minister to provide the current per- capita debt of the country's population. In his response, Amir Khosru Mahmud Chowdhury said that as of March 31, 2026, the per-capita debt of the people of Bangladesh stood at Tk 129,239.19.

হরমুজ এড়িয়ে জ্বালানি রফতানির বিকল্প পথ খুঁজছে মধ্যপ্রাচ্যের দেশগুলো

Bonik Barta

বিকল্প রফতানি পথ তৈরিতে এগিয়ে এসেছে ইরাকও। গত জুলাইয়ে ইরাকের মধ্যাঞ্চল থেকে সিরিয়ার বানিয়াস বন্দর পর্যন্ত একটি পুরনো পাইপলাইন সংস্কারের পরিকল্পনা জানায় যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালি দীর্ঘদিন বন্ধ থাকায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস উত্তোলনকারী দেশগুলো হরমুজ এড়িয়ে বিকল্প পথে জ্বালানি রফতানির চেষ্টা করছে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এরই মধ্যে বিকল্প পাইপলাইন সম্প্রসারণ করেছে। তবে তুলনামূলক বেশি সংকটে পড়েছে ইরাক, কুয়েত ও কাতার। কারণ এসব দেশের জ্বালানি রফতানির বড় অংশই হরমুজ প্রণালির ওপর নির্ভরশীল। খবর নিক্কেই এশিয়া।

সপ্তাহের শুরুতেই পুঁজিবাজারে বড় দরপতন

Bonik Barta

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল দিনের প্রথমেই শেয়ার বিক্রির চাপ তীব্র হতে শুরু করে। লেনদেন চলাকালে প্রায় সব খাতের শেয়ারেই বিক্রয়চাপ দেখা গেছে। বিশেষ করে বড় মূলধনি কোম্পানিগুলোর শেয়ারে দরপতন সূচকের ওপর বাড়তি চাপ তৈরি করে। সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল তীব্র বিক্রয়চাপের কারণে বড় ধরনের পতন হয়েছে দেশের পুঁজিবাজারে। গ্যাস ও বিদ্যুৎ সংকট দীর্ঘায়িত হওয়া এবং এর প্রভাবে তালিকাভুক্ত কোম্পানিগুলোর আয় ও মুনাফায় বড় ধসের আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রির প্রবণতা আরো তীব্র হয়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০৩ পয়েন্ট বা ১ দশমিক ৮৩ শতাংশ কমে ৫ হাজার ৫৫৮ পয়েন্টে নেমে এসেছে। এতে সূচকটি প্রায় আড়াই মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে চলে যায়। সূচকের পাশাপাশি এদিন এক্সচেঞ্জটির দৈনিক লেনদেন কমেছে ২৪ শতাংশ।

ইন্দোনেশিয়ার বৈশ্বিক পণ্যমূল্য নিয়ন্ত্রণের উদ্যোগ ঝুঁকিপূর্ণ

Bonik Barta

আগামী বছর নতুন এ পণ্যবাজার চালু হওয়ার কথা রয়েছে। এর পেছনে প্রধান ভূমিকা পালন করছেন দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্ত। মূলত প্রাকৃতিক সম্পদের ওপর রাষ্ট্রের কর্তৃত্ব প্রসারিত করতেই এ পদক্ষেপ নিচ্ছেন তিনি। প্রাকৃতিক সম্পদের বৈশ্বিক দাম নিয়ন্ত্রণ করতে নতুন পণ্য বিনিময় কেন্দ্র বা কমোডিটি এক্সচেঞ্জ খোলার পরিকল্পনা করছে ইন্দোনেশিয়া। তবে সরকারের এ উচ্চাকাঙ্ক্ষী উদ্যোগ নিয়ে আন্তর্জাতিক বাজারের বিশ্লেষকরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, নতুন এক্সচেঞ্জে লেনদেন বাধ্যতামূলক করা হলে বিদেশী ক্রেতা ও বিনিয়োগকারীরা ইন্দোনেশিয়ার বাজার থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন। এতে বৈশ্বিক বাজারে প্রভাব বাড়ানোর পরিবর্তে উল্টো দেশটির অর্থনীতিই ক্ষতিগ্রস্ত হতে পারে। খবর রয়টার্স।

ভোমরা স্থলবন্দর দি‌য়ে শুকনো হলুদ আমদা‌নি ক‌মে‌ছে ৫০ শতাংশ

Bonik Barta

ভোমরা কাস্টম হাউজের রাজস্ব শাখা সূত্রে জানা গে‌ছে, ২০২৬-২৭ অর্থবছ‌রের জুলাই-আগস্ট পর্যন্ত এ বন্দর দি‌য়ে শুকনো হলুদ আমদা‌নি হ‌য়ে‌ছে ১ হাজার ৫০৪ টন, যার মূল‌্য ২৬ কো‌টি ৪১ লাখ টাকা। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দি‌য়ে আমদা‌নি ক‌মে‌ছে শুকনো হলুদ। গত অর্থবছ‌রের প্রথম দুই মা‌সের তুলনায় চল‌তি অর্থবছ‌রের প্রথম দুই মা‌সে পণ্যটির আমদা‌নি ক‌মে‌ছে অন্তত ৫০ শতাংশ। ব‌্যবসায়ী ও আমদা‌নিকারকরা জানান, বাজা‌রে দেশী হলুদের সরবরাহ বাড়ায় ভারতীয় শুকনো হলু‌দ আমদা‌নি ক‌মে গে‌ছে।

ফ্রান্সে অনাবৃষ্টিতে ভুট্টার ফলন নিয়ে উদ্বেগ

Bonik Barta

ফ্রান্সের কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের তুলনায় এবার ভুট্টা উৎপাদন ৩৫ শতাংশ কমতে পারে। তীব্র খরা ও প্রচণ্ড গরমে ফ্রান্সের ভুট্টা খেতের অবস্থা আরো খারাপ হয়ে গেছে। এতে দেশটিতে ভুট্টা উৎপাদন উল্লেখযোগ্য হারে কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। উৎপাদন কমে গেলে স্থানীয় বাজারে ভুট্টা সরবরাহ কমার পাশাপাশি দাম বাড়ার চাপ তৈরি হতে পারে। খবর বিজনেস রেকর্ডার। ফ্রান্সের কৃষি দপ্তর ফ্রান্সঅ্যাগ্রিমার গত শুক্রবার জানায়, গত ৩১ আগস্ট পর্যন্ত দেশটির মাত্র ২৭ শতাংশ ভুট্টাখেত ভালো বা খুব ভালো অবস্থায় ছিল। এক সপ্তাহ আগেও এ হার ছিল ২৮ শতাংশ। ২০১১ সালে রেকর্ড রাখা শুরুর পর এবারই এ হার সবচেয়ে কম। গত বছরের একই সময়ে ভালো বা খুব ভালো অবস্থায় থাকা ভুট্টাখেতের হার ছিল ৬২ শতাংশ।

ইইউ চিহ্নিত ৪৮ বাণিজ্য বাধার সমাধান, খুলছে এফটিএর দ্বার

Bonik Barta

বাণিজ্যিক স্যাম্পল আমদানির বার্ষিক সীমা ১০ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার ডলারে উন্নীত করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চিহ্নিত ৬১টি শুল্ক-বহির্ভূত বাণিজ্য বাধার ৪৮টির সমাধান করেছে বাংলাদেশ। অবশিষ্ট প্রতিবন্ধকতাগুলোও দ্রুত নিষ্পত্তির প্রক্রিয়ায় রয়েছে। একই সঙ্গে বৃহত্তম রফতানি বাজারটির সঙ্গে আনুষ্ঠানিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) ও বিনিয়োগ সুরক্ষা চুক্তি (আইপিএ) নিয়ে প্রস্তুতিমূলক আলোচনার দ্বার উন্মোচন হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গতকাল এক যৌথ প্রেস ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ তথ্য জানান। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত ও হেড অব ডেলিগেশন মাইকেল মিলার; অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর; পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জিসিসি অঞ্চলের কোম্পানিগুলোর মুনাফা বেড়েছে ৩১ শতাংশ

Bonik Barta

শুধু আগের বছরের তুলনায় নয়, চলতি বছরের প্রথম প্রান্তিকের তুলনায়ও মুনাফা বেড়েছে কোম্পানিগুলোর। জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে রেকর্ড মুনাফা করেছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসিভুক্ত দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) এসব কোম্পানির সম্মিলিত নিট মুনাফা হয়েছে ৭ হাজার ৪৮০ কোটি ডলার। গত বছরের একই সময়ের তুলনায় মুনাফা বেড়েছে ৩১ দশমিক ৩ শতাংশ। খবর আরব নিউজ। জিসিসির ছয় দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমান। এসব দেশের কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল বিশ্লেষণ করে গতকাল এ তথ্য জানিয়েছে বিনিয়োগ প্রতিষ্ঠান কামকো ইনভেস্ট।

৪০০০ কর্মী ছাঁটাই করছে জাগুয়ার ল্যান্ড রোভার

Bonik Barta

যুক্তরাজ্যের বৃহত্তম গাড়ি নির্মাতা জাগুয়ার ল্যান্ড রোভার (জেএলআর) বড় ধরনের কাটছাঁটের উদ্যোগ নিয়েছে। বিক্রি কমে যাওয়া, সাইবার হামলা ও যুক্তরাষ্ট্রের শুল্কের চাপে এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। এর অংশ হিসেবে আগামী দুই বছরে প্রায় চার হাজার কর্মী ছাঁটাই হতে পারে জেএলআরে। কর্মীদের ও তাদের ইউনিয়নকে শনিবার স্বেচ্ছায় অবসরের কর্মসূচি চালুর কথা জানিয়েছে জেএলআর। এ কর্মসূচিতে বেতনভুক্ত কর্মী ও ব্যবস্থাপনা পর্যায়ের কর্মীরা অংশ নিতে পারবেন।

সিঙ্গাপুরে কর আহরণ বেড়েছে ৯.৪ শতাংশ

Bonik Barta

২০২৫-২৬ অর্থবছরে দেশটির কর কর্তৃপক্ষ ৯৭ দশমিক ৩ বিলিয়ন সিঙ্গাপুর ডলার কর আদায় করেছে। শক্তিশালী অর্থনৈতিক কর্মকাণ্ড ও ভোক্তা ব্যয় বাড়ায় সিঙ্গাপুরে কর আদায় রেকর্ড পর্যায়ে উঠেছে। ২০২৫-২৬ অর্থবছরে দেশটির কর কর্তৃপক্ষ ৯৭ দশমিক ৩ বিলিয়ন সিঙ্গাপুর ডলার কর আদায় করেছে। আগের অর্থবছরের তুলনায় এ আয় ৯ দশমিক ৪ শতাংশ বেশি। খবর দ্য স্ট্রেইটস টাইমস। সিঙ্গাপুরের অভ্যন্তরীণ রাজস্ব কর্তৃপক্ষের (আইআরএএস) ২০০২ সাল থেকে সংরক্ষিত তথ্যানুযায়ী, এটি দেশটির ইতিহাসে সর্বোচ্চ কর আদায়। এবারের মোট কর আদায় সরকারের পরিচালন রাজস্বের ৭৪ দশমিক ৮ ও জিডিপির ১২ দশমিক ৩ শতাংশের সমান।

ভারতে বাড়ছে একসময়ের ‘ডগ ফ্রুট’ অ্যাভোকাডোর বাজার

Bonik Barta

গত দেড় দশকে বদলে গেছে পরিস্থিতি। এখন ভারতে অ্যাভোকাডোর চাহিদা বাড়ছে দ্রুত। এর সঙ্গে বাড়ছে বাণিজ্যিকভাবে ফলটির চাষের আগ্রহও। একসময় ভারতের অনেক এলাকায় অ্যাভোকাডোকে বলা হতো ‘ডগ ফ্রুট’। গাছ থেকে পাকা ফল পড়ে থাকত মাটিতে। সেগুলো খেত কুকুর। বাজারে এ ফলের তেমন চাহিদাও ছিল না। তবে গত দেড় দশকে বদলে গেছে পরিস্থিতি। এখন ভারতে অ্যাভোকাডোর চাহিদা বাড়ছে দ্রুত। এর সঙ্গে বাড়ছে বাণিজ্যিকভাবে ফলটির চাষের আগ্রহও। খবর বিবিসি।