06-Feb-2026

Saturday 07 February 2026

08-Feb-2026

মূল্যস্ফীতির উদ্বেগ নিয়ে সুদহার অপরিবর্তিত রেখেছে বিওই

Bonik Barta

মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ অব্যাহত থাকায় সুদহার ৩ দশমিক ৭৫ শতাংশে অপরিবর্তিত রেখেছে ব্যাংক অব ইংল্যান্ড (বিওই)। ব্রিটিশ কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারকরা এও বলছেন, অর্থমন্ত্রী র‌্যাচেল রিভসের বাজেটে জীবনযাত্রার ব্যয় কমানোর পদক্ষেপ রয়েছে। এর প্রভাবে মূল্যস্ফীতি কমলে আগামী মাসগুলোয় সুদহার কমানোর পথ খুলতে পারে। খবর দ্য গার্ডিয়ান। বিওইর নয় সদস্যের মুদ্রানীতি কমিটি (এমপিসি) সর্বশেষ বৈঠকে পাঁচ সদস্য ঋণ বাবদ সুদহার অপরিবর্তিত রাখার পক্ষে ভোট দেন। এমন এক সময় পদক্ষেপটি নেয়া হলো যখন নভেম্বরে দেয়া পূর্বাভাসের তুলনায় কম প্রবৃদ্ধি ও কম মূল্যস্ফীতির আশা করছে যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক।

নগদ লভ্যাংশ পাঠিয়েছে প্রিমিয়ার সিমেন্ট

Bonik Barta

তালিকাভুক্ত প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। ঘোষিত এ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে প্রিমিয়ার সিমেন্টের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭ টাকা ৪ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৪ টাকা ৫০ পয়সায়।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের দর বেড়েছে ৩৮%

Bonik Barta

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির শেয়ারদর গত সপ্তাহে ৩৭ দশমিক ৬৯ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে ব্যাংকটির সমাপনী শেয়ারদর দাঁড়িয়েছে ১৭ টাকা ৯০ পয়সায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ১৩ টাকা। এতে ব্যাংকটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৫৭ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৮৬ পয়সায়।

ব্র্যাক ব্যাংকের প্রায় ৮৬ কোটি টাকার শেয়ার লেনদেন

Bonik Barta

ব্র্যাক ব্যাংক পিএলসির গত সপ্তাহের চার কার্যদিবসে মোট ৮৫ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সে হিসাবে দৈনিক গড় লেনদেন হয়েছে ২১ কোটি ৩৯ লাখ ৪০ হাজার টাকা। আলোচ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনে ব্যাংকটির অবদান ছিল ৩ দশমিক ২০ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্র্যাক ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৯ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৪ টাকা ৩৭ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫১ টাকা ৭৩ পয়সায়।

চট্টগ্রাম বন্দরে দ্রুত কার্যক্রম স্বাভাবিক করার আহ্বান ইউরোচেম বাংলাদেশের

Bonik Barta

রফতানির সময়সূচি ভেঙে পড়ায় নির্ধারিত ডেলিভারি সময়সীমা রক্ষা করা যাচ্ছে না, বাড়ছে অতিরিক্ত লজিস্টিক ব্যয়। বর্তমানে আনুমানিক ৬৬০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য প্রায় ১৩ হাজার রফতানি কনটেইনারে আটকে আছে। চট্টগ্রাম বন্দরে চলমান কার্যক্রম ব্যাহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (ইউরোচেম বাংলাদেশ)। সংস্থাটির মতে, সাম্প্রতিক কর্মবিরতির কারণে বন্দর কার্যক্রম প্রায় অচল হয়ে পড়ায় দেশের রফতানি কার্যক্রম মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে, বাড়ছে অর্থনৈতিক ক্ষতি। এতে বাংলাদেশের সরবরাহ শৃঙ্খলের নির্ভরযোগ্যতা নিয়েও প্রশ্ন দেখা দিচ্ছে।

পারমাণবিক বর্জ্য সংরক্ষণে অঙ্গরাজ্যগুলোকে বড় বিনিয়োগের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

Bonik Barta

যুক্তরাষ্ট্র সরকার এখন পারমাণবিক বর্জ্য ব্যবস্থাপনার নীতিতে বড় পরিবর্তন আনছে। নতুন এই পরিকল্পনার নাম দেয়া হয়েছে ‘নিউক্লিয়ার লাইফসাইকেল ইনোভেশন ক্যাম্পাস’। এর আওতায় কোনো একটি নির্দিষ্ট এলাকায় নতুন প্রজন্মের পারমাণবিক চুল্লি, বর্জ্য পুনঃপ্রক্রিয়াকরণ কেন্দ্র, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্ল্যান্ট এবং বিশাল আকারের ডাটা সেন্টার—সবই একসঙ্গে স্থাপন করা হবে। অর্থাৎ, যারা বর্জ্য নিতে রাজি হবে, তারা একই সঙ্গে উন্নত প্রযুক্তির এক বিশাল শিল্পাঞ্চল পাবে। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে বিদ্যুতের বিপুল চাহিদা মেটাতে পারমাণবিক শক্তির এক বিশাল প্রসারের পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে এই পরিকল্পনার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে কয়েক দশকের পুরোনো পারমাণবিক বর্জ্য সমস্যা। এই সংকট সমাধানে মার্কিন সরকার এখন এক নতুন ও চমকপ্রদ কৌশল অবলম্বন করছে। যেসব অঙ্গরাজ্য স্থায়ীভাবে পারমাণবিক বর্জ্য নিজেদের ভূগর্ভে সংরক্ষণে রাজি হবে, তাদের জন্য কয়েকশ বিলিয়ন ডলারের বিনিয়োগ ও হাজার হাজার নতুন কর্মসংস্থানের প্রস্তাব দেয়া হচ্ছে। খবর রয়টার্স।

BD, Japan sign full-fledged deal on economic partnership

The Financial Express

Bangladesh and Japan Friday signed a landmark Economic Partnership Agreement (EPA) that ushers in a new era of bilateral trade and investment cooperation and marks Dhaka's first such comprehensive pact with any country. Under the agreement, Japan will grant 100-percent duty-free access to 7,379 Bangladeshi products, including key export item readymade garments, providing a major boost to Bangladesh's post-LDC market diversification. In return, Bangladesh will offer duty-free or preferential access to 1,039 Japanese products, facilitating greater inflow of technology-intensive goods and industrial inputs.

এআই খাতে বিনিয়োগ নিয়ে উদ্বেগে বৈশ্বিক শেয়ারবাজারে বড় পতন

Bonik Barta

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ভবিষ্যৎ মুনাফা নিয়ে ক্রমবর্ধমান সংশয় এবং এ খাতে বড় কোম্পানিগুলোর বড় ব্যয়ের ঘোষণায় টালমাটাল হয়ে পড়েছে বৈশ্বিক পুঁজিবাজার। গত সপ্তাহে মার্কিন শেয়ারবাজারে প্রযুক্তি খাতের শেয়ারদরে বড় পতনের অভিঘাত ছড়িয়ে পড়েছে এশিয়া-প্যাসিফিক অঞ্চলসহ বিশ্বের প্রধান বাজারগুলোয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের শ্রমবাজারের নেতিবাচক কিছু পরিসংখ্যান বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ফলে গত নভেম্বরের পর বৈশ্বিক শেয়ার সূচক এখন সবচেয়ে খারাপ সপ্তাহ পার করছে। খবর রয়টার্স ও এপি।

সুদহার অপরিবর্তিত রাখল ইসিবি

Bonik Barta

ইউরোপিয়ান ইউনিয়নে (ইইউ) সুদহার অপরিবর্তিত রেখেছে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক (ইসিবি)। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকটির প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্দে জানান, অঞ্চলটিতে মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রার নিচে নামলেও নীতিনির্ধারকরা মনে করছেন, পরিস্থিতি এখনো ঠিক জায়গায় রয়েছে। তারা একটিমাত্র পরিসংখ্যান দেখে তড়িঘড়ি সিদ্ধান্ত নিতে চান না। বরং প্রতিটি বৈঠকে নতুন তথ্য দেখে ধীরে ও হিসাব করে সিদ্ধান্ত নেবেন। খবর ইউরো নিউজ। ইউরোস্ট্যাটের প্রাথমিক তথ্য অনুসারে, জানুয়ারিতে ইউরোজোনে মূল্যস্ফীতি নেমে এসেছে ১ দশমিক ৭ শতাংশে, ডিসেম্বরে যা ছিল ২ ও নভেম্বরে ২ দশমিক ১ শতাংশ। মূল্যস্ফীতির এ পতনের প্রধান কারণ জ্বালানির মূল্য তীব্রভাবে কমে যাওয়া। আগের বছরের ‍তুলনায় কমার হার ছিল ৪ দশমিক ১ শতাংশ।

বিশ্ববাজারে দরপতন ও নীতিগত সমন্বয়হীনতায় চাহিদার তুলনায় অনেক বেশি গম আমদানি; বন্দরে জাহাজ জট

The Business Standard

২০২৫-২০২৬ অর্থবছরের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ২২ লাখ টনেরও বেশি গম আমদানি করেছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয়ের অভাব ও যথাযথ বাজার তদারকি না থাকায় এ সময়ে আগের একই সময়ের তুলনায় গম আমদানি বেড়েছে প্রায় ৫৭.৬৬ শতাংশ। পরিকল্পিত ব্যবস্থাপনা ছাড়াই আমদানির এই হিড়িক পড়ায় চট্টগ্রাম বন্দরে বড় ধরনের জাহাজ জট তৈরি হয়েছে। বর্তমানে বন্দরে প্রায় ১৫ লাখ টন গম নিয়ে ২৬টি মাদার ভেসেল (বড় জাহাজ) অপেক্ষমাণ রয়েছে বলে জানান আমদানিকারক ও বন্দর কর্মকর্তারা। বন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের তথ্যমতে, মূলত আন্তর্জাতিক বাজারে গমের দাম কমে যাওয়া ও সরকারের সমন্বিত নজরদারির অভাবে গম আমদানিতে হুমড়ি খেয়ে পড়ছেন ব্যবসায়ীরা। এতে বন্দরের লজিস্টিক সেবাগুলোকে বিপর্যস্ত হয়ে পড়েছে, স্পষ্ট হয়ে উঠেছে পণ্য খালাস সক্ষমতার কাঠামোগত দুর্বলতা।

বাজার বিশ্লেষণ: ভারতের দোদুল্যমান অবস্থায় রাশিয়ার তেল কিনতে এগিয়ে এসেছে চীন

The Business Standard

চলতি ফেব্রুয়ারি মাসের শুরুর দিকেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে ঐকমত্য হয়েছে; ওই চুক্তির মার্কিন বাজারে ভারতীয় পণ্যের ওপর শুল্ক বিদ্যমান ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হবে। কিন্তু, এর বিনিময়ে অন্যান্য বাণিজ্য ছাড়ের পাশাপাশি রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি বন্ধ করবে ভারত। ট্রাম্পের এই বক্তব্যের পর থেকেই নতুন করে আলোচনায় আসে নয়াদিল্লির সঙ্গে রাশিয়ার তেল বাণিজ্য। ২০২২ সালের পর মস্কোর অন্যতম বৃহৎ জ্বালানির ক্রেতা হয়ে ওঠে ভারত। তবে পশ্চিমা চাপের মুখে এই ক্রেতাকে হারানোর সম্ভাবনা রাশিয়ার রপ্তানি আয় ও বাজেট স্থিতিশীলতা নিয়ে উদ্বেগও তৈরি করেছে। যদিও বিদ্যমান বাণিজ্য তথ্য রাশিয়ার জন্য আপাত স্বস্তির এক অন্য চিত্র তুলে ধরছে।

৬০ হাজার ডলারের নিচে নামছে বিটকয়েনের দাম?

Bonik Barta

বৈশ্বিক পুঁজিবাজারে প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারদরে গতকাল বড় ধরনের পতন দেখা যায়। এর প্রভাবে বিনিয়োগকারীরা ক্রিপ্টোকারেন্সির মতো ঝুঁকিপূর্ণ খাত থেকে অর্থ সরিয়ে নিচ্ছেন। এ পরিস্থিতিতে সবচেয়ে বড় ডিজিটাল মুদ্রা বিটকয়েনের দাম ১৬ মাসের সর্বনিম্নে নেমে এসেছে। লেনদেনের একপর্যায়ে গতকাল ৬০ হাজার ডলারের মনস্তাত্ত্বিক সীমার নিচে নামতে থাকে বিটকয়েনের দাম। খবর রয়টার্স।বিটকয়েনের দাম গতকাল ১ দশমিক ৬৪ শতাংশ বেড়ে ৬৪ হাজার ১৫৩ ডলারে থিতু হওয়ার আগে বড় ধরনের ওঠানামার মধ্য দিয়ে গেছে। একপর্যায়ে এর দাম ৬০ হাজার ৮ ডলারে নেমে আসে। ২০২৪ সালের অক্টোবরের পর এটিই বিটকয়েনের সর্বনিম্ন দাম। উল্লেখ্য, ওই সময়েই ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পথে ছিলেন এবং তিনি ক্রিপ্টো খাতের প্রতি নিজের সমর্থনের ইঙ্গিত দিয়েছিলেন।

রফতানিতে শতভাগ শুল্কমুক্ত সুবিধা পাবে সাত হাজারের বেশি বাংলাদেশী পণ্য

Bonik Barta

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষর করেছে বাংলাদেশ। এর আওতায় দেশটির বাজারে প্রথম দিন থেকেই তৈরি পোশাকসহ ৭ হাজার ৩৭৯টি বাংলাদেশী পণ্য রফতানিতে মিলবে শতভাগ শুল্কমুক্ত সুবিধা। বিনিময়ে বাংলাদেশের বাজারে ১ হাজার ৩৯টি জাপানি পণ্য পর্যায়ক্রমে শুল্কমুক্ত বা অগ্রাধিকারমূলক সুবিধা পাবে। এরপর ছয় থেকে আট বছরের মধ্যে ধাপে ধাপে আরো ২ হাজার ৭০২টি জাপানি পণ্য শুল্কছাড়ের আওতায় আসবে। একপর্যায়ে উভয় দেশে মোট ৯ হাজার ৩৫৪টি পণ্যে কোনো শুল্ক থাকবে না। এর মধ্যে বাংলাদেশী পণ্যের সংখ্যা হবে ৭ হাজার ৪৩৬টি।

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ১৫ শতাংশ

Bonik Barta

দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে সূচক ও লেনদেনে ঊর্ধ্বমুখিতা দেখা গেছে। আলোচ্য সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ১ দশমিক ৫৫ শতাংশ বেড়েছে। পাশাপাশি এক্সচেঞ্জটির দৈনিক গড় লেনদেন বেড়েছে ১৫ দশমিক ৩২ শতাংশ। বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইএক্স সূচক আগের সপ্তাহের তুলনায় ৮০ দশমিক শূন্য ৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ৫ হাজার ১৫৪ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ১৫ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ২ হাজার ২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৯৮৭ পয়েন্ট। ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহে ৩৭ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৩৪ পয়েন্ট।

ভুলে গ্রাহকদের কাছে ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন পাঠাল ক্রিপ্টো প্রতিষ্ঠান

Bonik Barta

দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ 'বিথাম্ব' ভুলবশত গ্রাহকদের কাছে প্রায় ৪৪ বিলিয়ন ডলার মূল্যের বিটকয়েন বিতরণ করেছে। খবর রয়টার্স। শনিবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, একটি প্রমোশনাল ক্যাম্পেইনের অংশ হিসেবে এ অনিচ্ছাকৃত বিতরণ ঘটে। ফলে এক্সচেঞ্জটিতে হঠাৎ বড় ধরনের বিক্রির চাপ তৈরি হয়। বিথাম্ব জানায়, শুক্রবারের ঘটনায় প্রায় ৬ লাখ ২০ হাজার বিটকয়েন ভুলভাবে গ্রাহকদের অ্যাকাউন্টে জমা হয়ে যায়। বর্তমান বাজারদরে এসব বিটকয়েনের মূল্য প্রায় ৪৪ বিলিয়ন ডলার। তবে দ্রুত পদক্ষেপ নিয়ে ৩৫ মিনিটের মধ্যে সংশ্লিষ্ট ৬৯৫ জন গ্রাহকের ট্রেডিং ও উত্তোলন সাময়িকভাবে স্থগিত করা হয়। মোট বিতরণকৃত বিটকয়েনের ৯৯ দশমিক ৭ শতাংশ পুনরুদ্ধার সম্ভব হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

চীনে টানা দ্বিতীয়বারের মতো কমেছে স্বর্ণের চাহিদা

Bonik Barta

চীনে স্বর্ণের দাম ২০২৫ সালে টানা দ্বিতীয় বছরের মতো কমেছে। তবে এ সময় প্রথমবারের মতো বার ও কয়েন বিক্রি গহনার চাহিদাকে ছাড়িয়ে গেছে। খবর রয়টার্স। চায়না গোল্ড অ্যাসোসিয়েশন জানিয়েছে, চীনে গত বছর স্বর্ণের মোট ব্যবহার ৩ দশমিক ৫৭ শতাংশ কমে ৯৫০ দশমিক ৯৬ টনে নেমেছে। এর আগে ২০২৪ সালে এটি ৯ দশমিক ৫৮ শতাংশ কমে ৯৮৫ দশমিক ৩১ টন হয়েছিল।

পরমাণু আলোচনার মধ্যেই ইরানের তেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

Bonik Barta

এই দফায় ১৫টি প্রতিষ্ঠান, ১৪টি জাহাজ এবং ২ জন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। মার্কিন প্রশাসনের দাবি, ইরান এই গোপন শিপিং নেটওয়ার্ক ব্যবহার করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে তেল বিক্রি করছে। এই বিক্রয়লব্ধ অর্থ ইরান বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে অর্থায়ন এবং আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরিতে ব্যবহার করে থাকে। ওমানে যখন দুই দেশের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে স্পর্শকাতর কূটনৈতিক আলোচনা চলছে, ঠিক তখনই ইরানের তেল পরিবহন নেটওয়ার্কের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর তেহরানের তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া জাহাজের বহরকে লক্ষ্য করে এই পদক্ষেপ নেয়। খবর পলিটিকো।

Stocks extend rally amid optimistic outlook

The Financial Express

The benchmark index of the Dhaka Stock Exchange (DSE) extended its winning streak for the third week in a row, buoyed by sustained investor interest in banking stocks amid expectation of favourable post-election momentum. Analysts attributed the ongoing recovery to broad-based investor participation, noting that investor confidence has been bolstered by opportunistic buying in lucrative stocks, as market participants anticipate political stability and a potential macroeconomic recovery following the national elections.