সিগারেটের রাজস্ব ফাঁকি রোধে সারাদেশে অভিযান পরিচালনার নির্দেশ
Bonik Barta
সিগারেটের রাজস্ব ফাঁকি রোধে সারাদেশে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে যেসব জায়গায় অবৈধ ও রাজস্ব ফাঁকি দেয়া সিগারেট সরবরাহ, বিক্রি হয়-সেসব জায়গায় অভিযান পরিচালনা করার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এনবিআরের মূসক করদাতা সেবার দ্বিতীয় সচিব প্রণয় চাকমা স্বাক্ষরিত অবৈধ তামাক জাতীয় পণ্যের (সিগারেট, গুল, জর্দা ও সমজাতীয় পণ্য) বিরুদ্ধে অভিযান শিরোনামের এক চিঠি সূত্রে এ তথ্য জানা গেছে।
পাওয়ার গ্রিডের নিট মুনাফা হয়েছে প্রায় ৪০০ কোটি টাকা
Bonik Barta
চলতি ২০২৪-২৫ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ৩৯৮ কোটি ২২ লাখ টাকা কর-পরবর্তী নিট মুনাফা করেছে রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সঞ্চালন কোম্পানি পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা ছিল ৮১ কোটি ৬৯ লাখ টাকা। কোম্পানিটির চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ডেসকোর ঋণমানে অবনমন
Bonik Barta
বিদ্যুৎ খাতের তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) ঋণমান অবনমন হয়েছে। কোম্পানিটির সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘এ মাইনাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি থ্রি’। এর আগে কোম্পানিটির ঋণমান ছিল দীর্ঘমেয়াদে ‘এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি থ্রি’। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে ডেসকোর সর্বশেষ ঋণমান প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।
বিএটিবিসির ১৫০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা
Bonik Barta
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশের সুপারিশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের (বিএটিবিসি) পরিচালনা পর্ষদ। আলোচ্য হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে এ লভ্যাংশের সুপারিশ করা হয়েছে। বিএটিবিসি সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত ডিসেম্বরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১৫০ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৪ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩২ টাকা ৪২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৩ টাকা ১১ পয়সা। গত ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০৬ টাকা ৮৮ পয়সায়।
শ্রম সংকটের আবহে বেকারত্ব কমেছে জাপানে
The Business Standard
জাপানে বেকারত্বের হার আগের বছরের তুলনায় দশমিক ১ শতাংশ কমে ২০২৪ সালে দাঁড়িয়েছে ২ দশমিক ৫ শতাংশ। কারণ দেশটিতে শ্রম সংকটের ফলে কর্মী বরখাস্তের হার কমেছে। সম্প্রতি জাপান সরকারের দেয়া পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। খবর জাপান টুডে। গত বছর দেশটিতে গড়ে চাকরি প্রাপ্যতার হার দশমিক শূন্য ৬ পয়েন্ট কমে ১ দশমিক ২৫ হয়েছে, যা তিন বছরের মধ্যে প্রথমবারের মতো কমল। কভিড-১৯ মহামারীর পর অর্থনৈতিক পুনরুদ্ধারের কারণে শ্রম চাহিদা বাড়লেও পরে তা কিছুটা শিথিল হয় জাপানে।
অর্থনীতি চাঙ্গা করতে সুদহার কমানোর প্রত্যাশা ভারতে
Bonik Barta
প্রায় পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো সুদহার কমাতে যাচ্ছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিএ)। দায়িত্ব নেয়ার পর আজ প্রথম মুদ্রানীতি পর্যালোচনায় এ সিদ্ধান্তে আসতে পারেন গভর্নর সঞ্জয় মালহোত্রা। সুদহার কমানোর লক্ষ্য হলো চার বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসা অর্থনৈতিক প্রবৃদ্ধি চাঙ্গা করা। খবর দ্য হিন্দু।
রয়টার্সের এক জরিপে অংশ নেয়া ৬২ জন বিশ্লেষকের মধ্যে ৭০ শতাংশের বেশি, অর্থাৎ ৪৫ জন পূর্বাভাস দেন, মূল রেপো হার ২৫. বেসিস পয়েন্টে কমে ৬ দশমিক ২৫ শতাংশে নেমে আসতে পারে। তবে কিছু বিশ্লেষক উচ্চ মূল্যস্ফীতির কথা বিবেচনায় রেখে বলেছেন, সুদহার অপরিবর্তিত থাকতে পারে।
বিনামূল্যে পানামা খাল পারাপারের মার্কিন দাবি নাকচ
Bonik Barta
হোয়াইট হাউজের দাবি প্রত্যাখ্যান করে পানামা জানিয়েছে, মার্কিন সরকারি জাহাজের বিনামূল্যে পানামা খাল পারাপারের বিষয়টি সত্য নয়। এর আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, সরকারি জাহাজগুলো এখন কোনো ফি ছাড়াই পানামা খাল পার হতে পারবে। এতে প্রতি বছর মার্কিন সরকারের কয়েক মিলিয়ন ডলার সাশ্রয় হবে। খবর বিবিসি। এক প্রতিক্রিয়ায় পানামা ক্যানাল অথরিটি (এসিপি) বলেছে, তারা টোল ও অন্যান্য ফি নির্ধারণের ক্ষমতা রাখে এবং এতে কোনো পরিবর্তন আনা হয়নি।
নরওয়ের গাড়ি বাজারের ৯৬ শতাংশ ইভির দখলে
Bonik Barta
নরওয়ের বাজারের বড় অংশ দখলে নিয়েছে বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি)। দেশটির পাবলিক রোডস অ্যাডমিনিস্ট্রেশনের (ওএফভি) তথ্যমতে, গত মাসে নিবন্ধিত নতুন গাড়ির প্রায় ৯৬ শতাংশই ছিল বিদ্যুচ্চালিত মডেলের। খবর এএফপি। ওএফভির সাম্প্রতিক পরিসংখ্যান অনুসারে, দেশটিতে জানুয়ারিতে মোট নিবন্ধিত গাড়ির ৯৫ দশমিক ৮ শতাংশই ছিল বিদ্যুচ্চালিত। এ সময় মোট ৯ হাজার ৩৪৩টি নতুন গাড়ি বিক্রি হয়েছে, যার ৮ হাজার ৯৫৪টি ছিল সম্পূর্ণ বিদ্যুচ্চালিত। তবে রিচার্জেবল হাইব্রিড মডেলসহ বাজারে ইভির শেয়ার বেড়েছে ৯৬ দশমিক ৮ শতাংশ।
সংস্থার পরিচালক ওইভিন্দ সোলবার্গ থরসেন এক বিবৃতিতে বলেন, ‘আমরা আগে কখনো এমন পরিবর্তন দেখিনি। যদি বছরের বাকিটা সময় এভাবেই চলতে থাকে, তাহলে আমরা শিগগিরই শূন্য কার্বন নিঃসরণ করে এমন যানবাহন বিক্রির ২০২৫ সালের লক্ষ্যের কাছাকাছি পৌঁছে যাব।’
পাকিস্তান থেকে প্রথমবার চিটাগুড়বাহী জাহাজ ভিড়েছে মোংলায়
Bonik Barta
শুল্ক বৃদ্ধির কারণে ভারতকে বাদ দিয়ে প্রথমবারের মতো পাকিস্তান থেকে সাড়ে পাঁচ হাজার টন চিটাগুড় আমদানি করেছে বাংলাদেশ। গতকাল দুপুরে বাগেরহাটের মোংলা বন্দরের ৮ নং জেটিতে নোঙর করে চিটাগুড়বাহী পানামার জাহাজ এমটি ডলফিন-১৯। এ সময় বন্দর কর্তৃপক্ষ বাদ্যযন্ত্র বাজিয়ে ও ফুল দিয়ে জাহাজটিকে স্বাগত জানায়। গত ২২ জানুয়ারি পাকিস্তানের করাচি বন্দর থেকে পণ্য বোঝাই করে বাংলাদেশের মোংলা বন্দরের উদ্দেশে রওনা করে জাহাজটি। আমদানি করা চিটাগুড়ের কিছু অংশ মোংলার ইউনাইটেড রিফাইনারি অ্যান্ড বাল্ক স্টোরেজ লিমিটেডে পরিশোধন করা হবে। বাকি অংশ সড়ক ও নৌপথে সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে নেয়া হবে।
দেশে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন সক্ষমতা ১.৮ শতাংশ
Bonik Barta
নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও টেকসই নগরায়ণ ত্বরান্বিত করা অর্থনৈতিক প্রবৃদ্ধি, পরিবেশগত স্থিতিশীলতা এবং জনকল্যাণের জন্য গুরুত্বপূর্ণ। একইভাবে উন্নত বর্জ্য ব্যবস্থাপনা ও দূষণ নিয়ন্ত্রণের মাধ্যমে নগরের স্থায়িত্ব বাড়ালে শহরগুলো স্বাস্থ্যকর হবে, উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মক্ষমতা শক্তিশালী হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তারা জানান, নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন লক্ষ্যমাত্রা ৪০ শতাংশ হলেও বাংলাদেশের সক্ষমতা মাত্র ১ দশমিক ৮ শতাংশ।
রাজধানীর একটি হোটেলে গতকাল নবায়নযোগ্য জ্বালানির নীতিনির্ধারক, শিক্ষাবিদ ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অংশগ্রহণে উচ্চ পর্যায়ের নীতিগত সংলাপে এ কথা বলেন বক্তারা। পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টার (আইজিসি) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
চলতি বছরে সবচেয়ে বড় বাজার প্রভাবক শুল্ক ও মূল্যস্ফীতি
Bonik Barta
২০২৫ সাল শুরুর আগেই অর্থনৈতিক ও ব্যবসায়িক সব পূর্বাভাসে প্রধান আশঙ্কা হিসেবে উঠে এসেছিল ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাব। যেখানে বলা হচ্ছিল, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ঘোষিত শুল্ক প্রতিশ্রুতি বাস্তবায়ন হলে বিশ্ব নতুন বাণিজ্যযুদ্ধে প্রবেশ করবে। এছাড়া পুরনো আশঙ্কা হিসেবে জিইয়ে ছিল মূল্যস্ফীতি। গত বুধবার আর্থিক প্রতিষ্ঠান জেপি মরগান চেজের বার্ষিক জরিপে সে বিষয়গুলো ফের আশঙ্কা হিসেবে উঠে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, বিশ্বব্যাপী ট্রেডার্স বা ব্যবসায়ীয়া পূর্বাভাস দিয়েছেন যে শুল্ক ও মূল্যস্ফীতি ২০২৫ সালে বৈশ্বিক বাজারে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। এ সংশ্লিষ্ট অস্থিরতা মোকাবেলায় তারা প্রস্তুতি নিচ্ছেন। একই সঙ্গে চলতি বছরে বাজারে ইলেকট্রনিক ট্রেডিং বৃদ্ধির সম্ভাবনাও উঠে এসেছে মন্তব্যে। খবর রয়টার্স।
BB re-fixes fees, charges for card transactions
The Financial Express
Bangladesh Bank (BB) has set fees and charges for card transactions through ATM, Point of Sale (POS), Internet Banking Fund Transfer (IBFT), Bangla QR, e-commerce and government invoices. The central bank issued a circular on Thursday to this end. According to the circular, card transactions through ATMs under the National Payment Switch Bangladesh (NPSB), banks will be able to impose a maximum Tk 30 for cash withdrawal (including VAT) for the clients of another bank. Tk 5 will be imposed in case of looking for the outstanding balance, Tk 5 for small statements and Tk 10 for fund transfer.
Higher interest, sluggish business dampen fund demand
The Financial Express
Credit flow to private sector ebbs further as higher lending rates and ongoing business uncertainty dampens demand for funds, according to bankers.The growth in credit flow to private sector came down to 7.28 per cent in December 2024 on a year-on-year basis from 7.66 per cent a month before, according to the central bank's latest statistics, released Thursday. It was 2.52-percentage-point lower than the Bangladesh Bank (BB) target of 9.80 per cent for the first half (H1) of the current fiscal year (FY) 2024-25.
Can downward inflation curve be sustained?
The Financial Express
Rising prices of food, energy and commodity coupled with depreciation of Bangladesh Taka (BDT) against US Dollar (USD) contributed to higher inflation throughout last year (2024) with the rate reaching a 12-year high in July at 11.7 per cent. The major driver of this high inflation was food inflation which in July surged to 14.1 per cent, a 13-year high. Later, the headline inflation gradually moderated and went down to 9.92 per cent in September (2024). But it again went up and continued to remain at two-digit level throughout the year.
Against this rather depressing backdrop, the Bangladesh Bureau of Statistics (BBS) last Tuesday (February 4) came up with the reassuring report that last month the inflation did come down to a single digit, 9.94 per cent, which is one percentage point lower than what it was by the end of last year (December) at 10.89 per cent. However, the credit for this encouraging development has been given to abundant supply of winter vegetables in the market which drove down the overall inflation rate to the reported record low level.
Disarray in private investment
The Financial Express
Private investment is experiencing major disarray during the tenure of interim government which was started in the previous regime. Bangladesh did not manage to raise its investment levels to match those of its peer developing countries during previous regime. Over the past decade, investment levels in Bangladesh have remained stagnant, consistently ranging between 30 and 32 per cent of gross domestic product (GDP). Private investment has similarly remained limited, fluctuating between 22 and 24 per cent of GDP, while Foreign Direct Investment (FDI) has persistently accounted for less than 1 per cent of GDP. Private investment contracted steadily during the fiscal years 2023 and 2024, whereas FDI has been in continuous decline since FY2018.
দীর্ঘ অসন্তোষের পর যেভাবে ধকল কাটিয়ে উঠছে আশুলিয়ার কারখানাগুলো
The Business Standard
ঢাকার উপকণ্ঠ আশুলিয়ার কারখানাগুলো থেকে অর্ডার কমাচ্ছে বেশিরভাগ স্বনামধন্য পোশাক ব্র্যান্ড ও রিটেইলাররা। গত বছরের শ্রমিক অসন্তোষের পর সরবরাহ চেইনের ঝুঁকি কমাতে এই পদক্ষেপ নিচ্ছে তারা। শিল্পসংশ্লিষ্টরা বলেন, স্পেন, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বড় ব্র্যান্ডগুলো বিশেষভাবে সতর্ক। সম্ভাব্য বিঘ্ন এড়াতে তারা দেশের অন্যান্য অঞ্চলে উৎপাদন স্থানান্তর করছে।
এই পরিবর্তনে আশুলিয়ার সরবরাহকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা তাদের দীর্ঘমেয়াদি উৎপাদন কৌশলে প্রভাব ফেলছে।
শিক্ষার্থীদের উপবৃত্তি থেকে সামাজিক ভাতা: সরকারি চুক্তির সুবাদে যেভাবে ফুলেফেঁপে ওঠে নগদ
The Business Standard
'নগদ' – দেশে মুঠোফোনে আর্থিক সেবা প্রদানকারী (এমএফএস) দ্বিতীয় বৃহৎ প্রতিষ্ঠান; শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের আমলে প্রতিষ্ঠানটি বিভিন্ন সরকারি চুক্তির একক সুবিধাভোগী হয়ে ৯ কোটির বেশি নিবন্ধিত গ্রাহক অর্জন করেছে।এভাবে বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স না থাকা সত্ত্বেও— নগদ হয়ে ওঠে সবচেয়ে দ্রুত বর্ধনশীল এমএফএস। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের সরকারি উপবৃত্তির টাকা পেতে হলে নগদ– এর একাউন্ট খুলতে হবে— সরকারের এমন সিদ্ধান্ত যার পেছনে চালিকাশক্তির ভূমিকা রেখেছে।
অন্যদিকে সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলোর আওতাভুক্ত নিম্ন আয়ের মানুষদেরও তাঁদের ভাতার জন্য নগদ এর একাউন্ট খুলতে বাধ্য করা হয়। কোনো ধরনের দরপত্র ছাড়াই দেওয়া হয় এধরনের সরকারি চুক্তি, যার ফলে বাজারের অন্যান্য প্রতিযোগীদের জন্য অসম ক্ষেত্র সৃষ্টি হয়।
Soybean oil shortage ahead of Ramadan again
The Business Standard
With just weeks to go before Ramadan, the supply of bottled soybean oil has significantly dropped in both wholesale and retail markets in the capital, leading to a growing shortage.
Market analysts have alleged that suppliers are intentionally restricting supply ahead of Ramadan, when soybean oil is heavily used, to create an artificial shortage and drive up prices.
496 foreign commercial ships docked at Mongla Port in 7 months
The Business Standard
The number of foreign commercial ships arriving at Mongla Port has increased compared to the previous year.
In the first seven months of the 2024-2025 financial year, a total of 496 ships docked at Mongla Port, said the port's Public Relation Deputy Director Md Makruzzaman.
During this period, 6,562,300 tonnes of goods were imported and exported. This included the loading and unloading of 12,083 used containers from 23 container ships, as well as the unloading of 6,751 reconditioned vehicles from 12 vehicle ships.
Study flags child labour in Bangladesh’s RMG, industry leaders call it baseless
The Business Standard
The study report, published in early January, found child labour is present in RMG export supply chains in Bangladesh, especially via subcontracted factories. 100% of the minors interviewed during the study were illegally employed as child labourers in RMG factories.
Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) Support Committee Director Shams Mahmud told TBS, "These types of reports are nothing more than baseless write-ups. The 100% export-oriented factories under BGMEA, BKMEA, and BTMA, along with international agencies like the ILO and various Bangladesh government departments, have been working relentlessly to ensure a transparent, accountable, and ethical supply chain."