04-Apr-2026

Sunday 05 April 2026

06-Apr-2026

ভোমরা স্থলবন্দরে জিরা আমদানি বাড়লেও কমেনি দাম

Bonik Barta

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে জিরা আমদানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৫০০ টন বেড়েছে। তবে বাজারে মসলাজাত পণ্যটির সরবরাহ বাড়লেও খুচরা মূল্যে এর কোনো ইতিবাচক প্রভাব পড়েনি।ভোমরা কাস্টমস হাউজের রাজস্ব বিভাগের তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-মার্চ পর্যন্ত এ বন্দর দিয়ে ২ হাজার ৬৭৮ টন জিরা আমদানি করা হয়েছে, যার আর্থিক মূল্য প্রায় ১১৫ কোটি ৯২ লাখ টাকা। গত অর্থবছরের ঠিক একই সময়ে আমদানির পরিমাণ ছিল ২ হাজার ১৮৯ টন, যার মূল্য ছিল ৯৩ কোটি ৬৬ লাখ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে জিরা আমদানি বেড়েছে ৪৮৯ টন।

এআই বিভাগের প্রধানসহ টেক-টুর কর্মী ছাঁটাই

Bonik Barta

জনপ্রিয় গেম গ্র্যান্ড থেফট অটোর (জিটিএ) নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমসের মালিকানাধীন টেক-টু সম্প্রতি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। কোম্পানির কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিভাগের প্রধান লিউক ডিকেন ও তার অধীনে থাকা বেশকিছু কর্মীকে চারকিচ্যুত করা হয়েছে। ডিকেন সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে এক পোস্টের মাধ্যমে তার বিদায়ের কথা জানান। তবে ছাঁটাইয়ের কারণ সম্পর্কে টেক-টু কর্তৃপক্ষ এখনো কিছু জানায়নি।

আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে প্রায় ৫২%

Bonik Barta

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত মেয়াদি আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটদর গত সপ্তাহে ৫১ দশমিক ৭২ শতাংশ বেড়ে ৪ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে, আগের সপ্তাহে ফান্ডটির ইউনিটদর ছিল ২ টাকা ৯০ পয়সা। এতে ফান্ডটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ৮ মার্চ ডিএসইতে আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটপ্রতি দর ছিল ২ টাকা ৭০ পয়সা। এর পর থেকেই ফান্ডটির দর ধারাবাহিকভাবে বাড়ছে। সর্বশেষ গত বৃহস্পতিবার ফান্ডটির ইউনিটদর বেড়ে ৪ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে। এ সময়ে ফান্ডটির ইউনিট দর বেড়েছে প্রায় ৬৩ শতাংশ।

বিশ্ববাজারে ৩.৫ মিলিয়ন টন অ্যালুমিনিয়াম উৎপাদন কমার আশঙ্কা

Bonik Barta

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও সংঘাতের জেরে বিশ্ববাজারে অ্যালুমিনিয়াম সরবরাহে বড় ধরনের সংকটের আশঙ্কা করা হচ্ছে। গবেষণা প্রতিষ্ঠান উড ম্যাকেঞ্জির এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, এ সংকটের ফলে ২০২৬ সালে বিশ্ববাজারে অ্যালুমিনিয়ামের উৎপাদন ৩০-৩৫ লাখ টন পর্যন্ত কমে যেতে পারে। উদ্ভূত এ সংকট আন্তর্জাতিক উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে। খবর হেলেনিক শিপিং নিউজ। প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের মোট অ্যালুমিনিয়াম রফতানির প্রায় ১৮ শতাংশ আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। চলমান অস্থিরতার কারণে অ্যালুমিনিয়াম তৈরির প্রধান কাঁচামাল ‘অ্যালুমিনা’র সরবরাহ প্রায় ৬০ শতাংশ পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে, যা বাজারে বড় ধরনের ঘাটতি তৈরি করবে।

ব্লক মার্কেটে ১৪০ কোটি টাকার লেনদেন

Bonik Barta

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ১৪০ কোটি ১০ লাখ ৮০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ৯৮ কোটি ৮৬ লাখ ৪০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, গত সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ, সিটি ইন্স্যুরেন্স, ফাইন ফুডস, সানলাইফ ইন্স্যুরেন্স, সামিট অ্যালায়েন্স পোর্ট, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি ও প্যারামাউন্ট টেক্সটাইল।

নভোএয়ারের সব রুটের টিকিটে ১৫ শতাংশ ছাড়

Bonik Barta

সব রুটের টিকিটের মূল্যে ১৫ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে নভোএয়ার। এছাড়া কক্সবাজার ভ্রমণের জন্য আকর্ষণীয় ভ্রমণ প্যাকেজ রেখেছে প্রতিষ্ঠানটি। যাত্রীরা SUMMER15 প্রোমো কোড ব্যবহার করে নভোএয়ারের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ থেকে টিকিটের মূল্যে ১৫ শতাংশ ছাড়ের এ সুবিধা পাবেন। নভোএয়ার বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে।এছাড়া কক্সবাজার ভ্রমণকে আরো সহজ ও সাশ্রয়ী করতে সর্বনিম্ন ২ হাজার ৩২৩ টাকার মাসিক কিস্তিতে তিন দিন দুই রাতের আকর্ষণীয় কক্সবাজার ভ্রমণ প্যাকেজ অফার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। ছয় মাসের কিস্তি পরিশোধে কোনো ধরনের অতিরিক্ত চার্জ বা ফি দিতে হবে না। এ প্যাকেজের আওতায় কক্সবাজারের জনপ্রিয় ১৭টি হোটেলের মধ্যে পছন্দনুযায়ী যেকোনো একটি হোটেলে থাকতে পারবেন, হোটেল রুম অনুযায়ী প্যাকেজের মূল্য বৃদ্ধি পাবে।

১৫ মাসের মধ্যে পাম অয়েলের সর্বোচ্চ দরবৃদ্ধি

Bonik Barta

বিশ্ববাজারে পাম অয়েলের দাম বেড়ে ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মালয়েশিয়ায় এ ভোজ্যতেলের বাজার টানা পঞ্চম সপ্তাহের মতো ঊর্ধ্বমুখী রয়েছে। গতকাল মালয়েশিয়ান পাম অয়েল ফিউচার্সে দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। মূলত মজুদ কমে যাওয়ার আশঙ্কা, ইন্দোনেশিয়ার নতুন বায়োডিজেল পরিকল্পনা ও মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার কারণে এ মূল্যবৃদ্ধি দেখা দিয়েছে। খবর বিজনেস রেকর্ডার। বাজারের তথ্যানুযায়ী, মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে জুনে পাম অয়েল সরবরাহের চুক্তিমূল্য ৪৭ রিঙ্গিত বা প্রায় ১ শতাংশ বেড়ে টনপ্রতি ৪ হাজার ৮৩৮ রিঙ্গিত হয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরের পর এটিই পাম অয়েলের সর্বোচ্চ বাজারমূল্য। চলতি সপ্তাহে সব মিলিয়ে পণ্যটির দাম ৪ দশমিক ৪৭ শতাংশ বেড়েছে।

থাইল্যান্ডে ধান উৎপাদন কমার পূর্বাভাস

Bonik Barta

থাইল্যান্ডের ২০২৬-২৭ বিপণন বর্ষে চাল উৎপাদন উল্লেখযোগ্য হারে কমতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। মূলত পানির প্রাপ্যতা নিয়ে উদ্বেগ ও বৈরী আবহাওয়ায় দেশটির কৃষি খাতে এ নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) বৈদেশিক কৃষি সেবা (এফএএস) তাদের সাম্প্রতিক বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর ওয়ার্ল্ড-গ্রেইন ডটকম। প্রতিবেদন অনুযায়ী, ২০২৬-২৭ মৌসুমে থাইল্যান্ডে চাল উৎপাদন ২ কোটি ৩ লাখ টনে নেমে আসতে পারে। গত মৌসুমে এর পরিমাণ ছিল ২ কোটি ৭ লাখ টন। অর্থাৎ গত বছরের তুলনায় উৎপাদন প্রায় ২ শতাংশ কমতে পারে। মূলত অফ-সিজন বা রবি মৌসুমের ধান চাষের জমি কমে যাওয়াই এর প্রধান কারণ। ধারণা করা হচ্ছে, এ বছর চাষের জমি ২১ লাখ হেক্টর থেকে কমে ১৯ লাখ হেক্টরে দাঁড়াবে।

৩৪ হাজার টন ডিজেল নিয়ে ভিড়ল আরো এক জাহাজ

Bonik Barta

মধ্যপ্রাচ্যের সংঘাতজনিত অনিশ্চয়তার মধ্যেও দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে সচল রাখতে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে আরো একটি ডিজেলবাহী জাহাজ। ‘এমটি শান গাং ফা জিয়ান’ নামের জাহাজটি গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে বন্দরের বহির্নোঙরে ভেড়ে। এ জ্বালানি সরবরাহ করেছে সিঙ্গাপুরভিত্তিক ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেড। এর আগে ওইদিন বেলা ২টার দিকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে আরো একটি জাহাজ আসে, সেটিও সিঙ্গাপুর থেকে ইউনিপ্যাকের মাধ্যমে সরবরাহ করা হয়।

জাপানের বাজারে যুক্তরাষ্ট্রের তৈরি টয়োটার গাড়ি বিক্রি শুরু

Bonik Barta

টোকিওতে যুক্তরাষ্ট্রের তৈরি দুটি মডেলের গাড়ি বিক্রি শুরু করেছে জাপানের শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা মোটর করপোরেশন। যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে স্বাক্ষরিত শুল্ক চুক্তির আওতায় সহজ আমদানিনীতি ব্যবহার করে এসব গাড়ি গত বৃহস্পতিবার জাপানের বাজারে আনা হয়। খবর আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, জাপান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার শুল্ক চুক্তির ফলে যুক্তরাষ্ট্রে তৈরি এবং সুরক্ষা বিষয়ে সনদপ্রাপ্ত গাড়িগুলো এখন বাড়তি কোনো নিরাপত্তা পরীক্ষা ছাড়াই জাপানে বিক্রি করা সম্ভব হচ্ছে। মূলত যুক্তরাষ্ট্রের বিশাল বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার লক্ষ্যেই বিভিন্ন বাণিজ্যিক অংশীদারের ওপর উচ্চহারে শুল্ক আরোপ করেছিল ট্রাম্প প্রশাসন। গত বছরের এপ্রিলে বিদেশী গাড়ির ওপর শুল্ক ২ দশমিক ৫ থেকে বাড়িয়ে ২৭ দশমিক ৫ শতাংশ করা হয়। পরে আলোচনার মাধ্যমে জাপানি গাড়ির ওপর এ শুল্কহার ১৫ শতাংশে নামিয়ে আনা হয়, যা গত সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।

হরমুজ প্রণালিতে মার্চে চলাচল করেছে ২২০ জাহাজ

Bonik Barta

জলপথটিতে গত মার্চে মোট ২২০টি বাণিজ্যিক জাহাজ চলাচল করেছে বলে জানিয়েছে ডেটা ট্র্যাকিং ও বিশ্লেষণকারী মেরিন ট্রাফিক। এ যাতায়াতের অর্ধেকেরও বেশি ছিল লিকুইড ট্যাংকার। খবর আনাদোলু। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মেরিন ট্রাফিক জানিয়েছে, এক মাসে হরমুজে মোট যাতায়াত করা জাহাজের মধ্যে ১১১টি ছিল লিকুইড ট্যাংকার, যা মোট সংখ্যার ৫১ শতাংশ। এর পরেই ছিল ৮২টি ড্রাই বাল্ক জাহাজ (৩৭ শতাংশ) ও ২৭টি এলপিজি ক্যারিয়ার (১২ শতাংশ)। তবে গত মাসে এ প্রণালি দিয়ে কোনো এলএনজি পরিবাহী জাহাজ চলাচল করেনি।

৩.৫৫ ট্রিলিয়ন ডলার ‘লুকিয়েছেন’ বিশ্বের ধনকুবেররা দাবি অক্সফামের

Bonik Barta

বিশ্বের অতিধনী ব্যক্তিরা কর কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়ে প্রায় ৩ দশমিক ৫৫ ট্রিলিয়ন (৩ লাখ ৫৫ হাজার কোটি) ডলার গোপন করে রেখেছেন বলে তথ্য দিয়েছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম।সাম্প্রতিক এক বিশ্লেষণে সংস্থাটি জানিয়েছে, এ বিশাল অংকের অর্থ বিশ্বের মোট জিডিপির ৩ শতাংশেরও বেশি। খবর দ্য গার্ডিয়ান। অক্সফামের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সাল নাগাদ অফশোর বা বিদেশের বিভিন্ন ব্যাংকে জমা রাখা মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৩ দশমিক ২৫ ট্রিলিয়ন ডলারে। ২০১৬ সাল থেকে বিভিন্ন দেশের মধ্যে স্বয়ংক্রিয় তথ্য আদান-প্রদান ব্যবস্থা চালু হওয়ায় সম্পদ গোপন করার হার কিছুটা কমলেও এখনো ৩ দশমিক ৫৫ ট্রিলিয়ন ডলারের কোনো হদিস নেই।

২০২৫ সালে রেকর্ড উচ্চতায় বৈশ্বিক নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা

Bonik Barta

গত বছর বিশ্বজুড়ে মোট ৬৯২ গিগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা যুক্ত হয়েছে খাতটিতে, যা আগের বছরের তুলনায় ১৫ দশমিক ৫ শতাংশ বেশি। আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থার (ইরেনা) সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, বৈশ্বিক জ্বালানি চাহিদা ও জলবায়ু সংকট মোকাবেলার চাপ বাড়তে থাকায় নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ ও সম্প্রসারণ জোরদার হয়েছে। খবর ন্যাশনাল নিউজ।আবুধাবিভিত্তিক সংস্থা ইরেনা জানিয়েছে, নতুন করে ৬৯২ গিগাওয়াট যুক্ত হওয়ায় বিশ্বের মোট নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা দাঁড়িয়েছে ৫ হাজার ১৪৯ গিগাওয়াটে। ২০২৪ সালের তুলনায় এ প্রবৃদ্ধির হার উল্লেখযোগ্যভাবে বেশি।

প্রতিবেশী দেশের সহায়তা ছাড়া আন্তর্জাতিক বাণিজ্যে এগোনো সম্ভব নয়

Bonik Barta

এক্ষেত্রে প্রতিবেশী দেশগুলোর সহায়তা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর ভাগ্য অনেক সময় ভৌগোলিক অবস্থান দিয়ে নির্ধারিত। যেকোনো দেশের রাজনীতি নিজের মতো করে চলতে পারে, তবে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে দূরের দেশগুলোর চেয়ে প্রতিবেশীর ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাদের সহায়তা ছাড়া আন্তর্জাতিক বাণিজ্যে এগোনো সম্ভব নয়। রাজধানীর একটি হোটেলে গতকাল ‘মেড ইন নেপাল: লেসনস ইন বিজনেস বিল্ডিং ফ্রম দ্য ল্যান্ড অব এভারেস্ট’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন বক্তারা। বইটি লিখেছেন নেপালের ব্যবসায়ী ও সিজি-কর্প গ্লোবালের চেয়ারম্যান বিনোদ কে চৌধুরী। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বাংলাদেশ (আইসিসিবি) এ অনুষ্ঠানের আয়োজন করে।

এক লাখ টন ডিজেল ও দুই কার্গো এলএনজি কিনবে সরকার

Bonik Barta

চলমান জ্বালানি সংকট মোকাবেলায় জরুরি ভিত্তিতে এক লাখ টন ডিজেল ও দুই কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে কাজাখস্তান থেকে ডিজেল ও সিঙ্গাপুর থেকে এলএনজি কেনা হবে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে গতকাল সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। ভার্চুয়াল প্লাটফর্মে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে কাজাখস্তানভিত্তিক জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান কাজাখ গ্যাস প্রসেসিং প্লান্ট এলএলপি থেকে এক লাখ টন ৫০ পিপিএম সালফার মানের ডিজেল সরাসরি ক্রয় পদ্ধতিতে আমদানির প্রস্তাবে অনুমোদন দেয়া হয়। ব্যারেলপ্রতি ৭৫ ডলার ৬ সেন্ট ধরে এক লাখ টন ডিজেল কিনতে ব্যয় হবে ৫ কোটি ৫৯ লাখ ৯৪ হাজার ৭৬০ ডলার। প্রতি ডলার ১২৩ টাকা ১০ পয়সা হিসেবে বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ ৬৮৯ কোটি ২৯ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

পেঁয়াজ, রসুন ও আদার দর নিম্নমুখী

Bonik Barta

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বর্তমানে দেশের বাজারে আমদানীকৃত ভোগ্যপণ্যের দাম অস্থিতিশীল থাকলেও ব্যতিক্রম চিত্র দেখা যাচ্ছে দেশে উৎপাদিত কৃষিপণ্যের বাজারে। বিশেষ করে মৌসুমের কারণে বর্তমানে বাজারে নতুন দেশী পেঁয়াজ, রসুন ও আদার পর্যাপ্ত সরবরাহ থাকায় পণ্যগুলোর দাম ধারাবাহিকভাবে কমছে। দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে খোঁজ নিয়ে জানা গেছে, কয়েক মাস ধরেই দেশী পেঁয়াজের দাম নিম্নমুখী। বিশেষ করে গত ডিসেম্বরে নতুন পেঁয়াজ বাজারে আসার পর থেকেই দাম কমতে শুরু করে। ডিসেম্বরের শুরুতে যে পেঁয়াজ ৭০-১০৫ টাকায় বিক্রি হয়েছিল, মাস শেষে তা নেমে আসে ৪০-৫০ টাকায়। এ কমার ধারা অব্যাহত ছিল জানুয়ারি-এপ্রিল পর্যন্ত। সবশেষ গতকাল পাইকারি বাজারে দেশী পেঁয়াজ মানভেদে মাত্র ১৫-২৫ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

আন্তর্জাতিক বাজারে ৯ মাসে গমের দাম রেকর্ড উচ্চতায়

Bonik Barta

বিশ্ববাজারে প্রতি বুশেল গমের দাম বর্তমানে ৬ ডলার শূন্য ৬ সেন্টে দাঁড়িয়েছে, যা নয় মাসের মধ্যে প্রায় সর্বোচ্চ। মূলত মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা এবং প্রধান উৎপাদনকারী দেশগুলোয় প্রতিকূল আবহাওয়ার কারণে গমের এ মূল্যবৃদ্ধি ঘটছে। খবর হেলেনিক শিপিং নিউজ। বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হওয়া উত্তেজনা গমের বাজারে বড় প্রভাব ফেলেছে। জ্বালানি তেল ও সারের দাম বাড়ায় সরাসরি প্রভাব পড়ছে কৃষিপণ্যের উৎপাদন ও পরিবহন খরচে।