Russia to get Rooppur loan payments via Sonali Bank account
The Business Standard
Bangladesh and Russia have reached an agreement on a mechanism to repay the principal and interest of the Rooppur Nuclear Power Plant loan, bringing clarity to the long-pending issue after extended negotiations, according to officials from the Economic Relations Division (ERD).Under the agreement, a foreign currency account will be opened in the name of the Russian government at Bangladesh's state-owned Sonali Bank's Local Branch in Dhaka.
The Russian Ministry of Finance will manage the account and receive payments going forward with the account set to open following final approval from the Russian central government.
Work on Tk 50b project starts
The Financial Express
The World Trade Centre (WTC) will make its dashing footprint in Dhaka with the silhouette of an under-construction 50-storey skyscraper near the scenic Hatirjheel Lake in the metropolis.
The primary infrastructure development work on the TK 50-billion project has already started, said Shakawath Hossain, chief executive officer (CEO) of Unique Hotel and Resorts PLC (UHL), told the FE.
This multi-purpose commercial centre will have office space and luxury service apartments among other modern amenities and comforts, according to him.
The UHL, also the owner of Westin Dhaka, Sheraton Dhaka and HANSA, has already bought 100 kathas of land beside the lake for the hospitality project.
বৈদেশিক ঋণ পরিশোধে উন্নয়নশীল দেশগুলোর রেকর্ড খরচ
Bonik Barta
বৈদেশিক ঋণ পরিশোধ বাবদ ২০২৩ সালে উন্নয়নশীল দেশগুলো রেকর্ড ১ দশমিক ৪ ট্রিলিয়ন বা ১ লাখ ৪০ হাজার কোটি ডলার খরচ করেছে। সম্প্রতি বিশ্বব্যাংকের নতুন এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সেখানে বলা হয়েছে, অনেক দেশ কভিড-১৯ মহামারীর কারণে ঋণ নিতে বাধ্য হয়েছে। সামগ্রিক ঋণ পরিস্থিতিতে বিষয়টি প্রভাব ফেলেছে। খবর ইউরো নিউজ ও দ্য ন্যাশনাল।
গত মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালে ঋণগ্রহণ ব্যয়বহুল হয়ে উঠেছিল। উচ্চতর মূল্যস্ফীতির কারণে ওই সময় সুদহার ২০ বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছায়। এছাড়া ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার মান কমে যাওয়া এবং বৈশ্বিক প্রবৃদ্ধি নিয়ে অনিশ্চয়তা ঋণের বোঝা বাড়িয়েছে। বিশেষ করে দরিদ্রতম দেশগুলোয় এসব ধাক্কা সবচেয়ে তীব্রভাবে অনুভূত হয়েছে।
প্রতি মিনিটে ১ কোটি ৫৮ লাখ ডলারের কেনাকাটা
Bonik Barta
মার্কিন ভোক্তারা এবারের সাইবার মানডের (২ ডিসেম্বর) বিশেষ অফারে প্রতি ১ মিনিটে ক্রেতারা ব্যয় করেছেন ১ কোটি ৫৮ লাখ ডলার। অনলাইনে পাঁচদিনের কেনাকাটার উৎসবের শেষ দিন ছিল সাইবার মানডে। এদিন ২ ঘণ্টার অফারে উন্মাদনার নতুন রেকর্ড তৈরি হয়েছে। খবর সিএনএন। সাইবার মানডে উপলক্ষে অনলাইন শপিংয়ে বিশাল ছাড় ও অফার দেয়া হয়, যা মার্কিনদের অন্যতম উৎসব থ্যাংকসগিভিংয়ের পরবর্তী প্রথম সোমবার উদযাপিত হয়। অনলাইনে কেনাকাটায় উৎসাহিত করতে ২০০৫ সালে প্রথম এ ধরনের অফার চালু হয়।
খনি প্রকল্পে ৮,৩১৮ কোটি ডলার বিনিয়োগ করবে চিলি
Bonik Barta
২০৩৩ সাল পর্যন্ত ৫১টি খনি প্রকল্পে ৮ হাজার ৩১৮ কোটি ডলার বিনিয়োগ করবে চিলি, যা গত বছরের পরিকল্পনার তুলনায় ২৭ শতাংশ বেশি। এ পরিকল্পনায় দেশটিকে বিশ্বের শীর্ষ তামা ও দ্বিতীয় বৃহত্তম লিথিয়াম উৎপাদক হিসেবে তুলে ধরা হয়েছে। তবে পরিকল্পনায় বিএইচপির সম্প্রসারণ প্রকল্প অন্তর্ভুক্ত হয়নি, যেখানে বিনিয়োগ ১০ হাজার কোটি ডলার ছুঁতে পারে। নতুন পরিকল্পনায় মূল চালিকাশক্তি বড় কিছু কোম্পানির ১ হাজার ৫৬৬ কোটি ডলারের ১১টি প্রকল্প। ২০২৬ সালের মধ্যে বিনিয়োগের অর্ধেকের বেশি বা ৪ হাজার ২৯৬ কোটি ডলার ব্যয় হবে। খবর ও ছবি রয়টার্স
ইস্টার্ন হাউজিংয়ের ঋণমান ট্রিপল এ
Bonik Barta
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন হাউজিং লিমিটেডের সার্ভিলেন্স রেটিং দীর্ঘমেয়াদে ‘ট্রিপল এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-ওয়ান’। ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের মাধ্যমে এ প্রত্যয়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৯ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে ইস্টার্ন হাউজিংয়ের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭ টাকা ৩৭ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৩ টাকা ৬২ পয়সায়।
কার্বন নিঃসরণ কমাতে ফুড জায়ান্টগুলোর অবদান অপর্যাপ্ত
Bonik Barta
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যথেষ্ট কাজ করছে না বিশ্বব্যাপী বিস্তৃত বৃহত্তম খাদ্য ও পানীয় জায়ান্টগুলো। এমন অভিযোগ তুলে যুক্তরাজ্যের অ্যাক্টিভিস্টদের একটি অংশ বলছে, এসব কোম্পানি যে হারে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ করছে তা বিস্ময়কর। খবর দ্য গার্ডিয়ান।সাম্প্রতিক এ প্রতিবেদন অনুসারে, যুক্তরাজ্যে শীর্ষ অবস্থানে থাকা খাদ্য ও পানীয় উৎপাদনকারী ১০ কোম্পানি অনেক বেশি গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ করে। তাদের নিঃসৃত ক্ষতিকারক গ্যাসের পরিমাণ এভিয়েশন খাতকেও ছাড়িয়ে গেছে।
White Paper: Bangladesh already in middle-income trap
The Financial Express
The white paper on Bangladesh's economy says the country has already fallen into the middle-income trap as employment and productivity data conflict with the past years' higher-growth narratives.
Bangladesh started falling into the trap in the fiscal year 2013-14 and is now already trapped, according to Dr Zahid Hussain, a member of the white paper committee.
Referring to World Bank (WB) surveys, the white paper said other countries fell into the trap upon reaching the per capita income threshold of $8,000, but Bangladesh is still below that.
"An inverse relationship between the shares of industry in employment and production in quarterly data, stagnating or declining productivity in industry, the gross domestic product (GDP) intensity of exports, stagnating private investment, public expenditures on health and education, and governance indicators together signal entrapment, if not entropy," the white paper said.
এলজির কাছে কারখানার অংশীদারত্ব বিক্রি করছে জিএম
Bonik Barta
যুক্তরাষ্ট্রের মিশিগানে এলজি এনার্জি সলিউশনের সঙ্গে যৌথভাবে নির্মাণাধীন কারখানার নিজের অংশ বিক্রি করছে জেনারেল মোটরস (জিএম)। এতে কোম্পানি দুটির তিনটি কারখানার একটি থেকে মালিকানা হস্তান্তর হচ্ছে। খবর দ্য স্ট্রেইটস টাইমস।
দক্ষিণ কোরিয়া ও মার্কিন কোম্পানি দুটি এরই মধ্যে ওহাইও ও টেনেসির কারখানায় উৎপাদন শুরু করেছে। এখানে উৎপাদিত ব্যাটারি সরবরাহ হচ্ছে ক্যাডিলাক লাইরিক ও শেভ্রোল ইকুইনক্স গাড়িতে।এছাড়া ইন্ডিয়ানায় স্যামসাং এসডিআইয়ের যৌথভাবে আরেকটি ব্যাটারি কারখানা করছে জিএম। কোম্পানিটি জানিয়েছে, তারা এ প্রকল্প বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
বিশ্বব্যাপী দুগ্ধজাত পণ্যের মূল্যবৃদ্ধি অব্যাহত
Bonik Barta
বিশ্বব্যাপী দুগ্ধজাত পণ্যের দাম অব্যাহতভাবে বাড়ছে। গ্লোবাল ডেইরি ট্রেডের (জিডিটি) সর্বশেষ আন্তর্জাতিক নিলামে পণ্যটির দাম গড়ে বেড়েছে ১ দশমিক ২ শতাংশ। এর আগের দুই নিলামে এসব পণ্যের দাম যথাক্রমে ১ দশমিক ৯ ও ৪ দশমিক ৮ শতাংশ বেড়েছিল। খবর এনজেড হেরাল্ড, এগ্রিল্যান্ড। ফন্টেরার (নিউজিল্যান্ডের খামারিদের মালিকানাধীন একটি বহুজাতিক ডেইরি প্রতিষ্ঠান) ফার্মগেট দুধের মূল্যে সবচেয়ে বড় প্রভাব ফেলে ননিযুক্ত গুঁড়া দুধ। জিডিটির সর্বশেষ নিলামে পণ্যটির দাম ৪ দশমিক ১ শতাংশ বেড়েছে। টনপ্রতি মূল্য পৌঁছেছে ৩ হাজার ৯৮৪ ডলারে। এর আগের দুই নিলামেও পণ্যটির দাম যথাক্রমে ৩ দশমিক ২ শতাংশ ও ৪ দশমিক ৪ শতাংশ বেড়েছিল।
Power-sector reform can save $1.2b annually
The Financial Express
Power-sector reforms can save Bangladesh US$1.2 billion, equivalent to Tk 138 billion, annually through reduction in state subsidy to the power board, according to a research finding.
This could be realised by shifting half of the industrial demand met by captive generators to the national power grid, adding 3,000 megawatts (MW) of renewables, reducing load-shedding to 5.0 per cent from the FY24 level, and limiting transmission and distribution losses to 8.0 per cent, says the Institute for Energy Economics and Financial Analysis (IEEFA) in a report titled 'Fixing Bangladesh's Power Sector'.
"With the reserve margin hovering around 61.3 per cent, Bangladesh's power sector has an overcapacity problem, which contributes to the BPDB's persisting subsidy burden," reads the report, released Wednesday.
ট্রেজারি বন্ডে বিনিয়োগ করবে সিকদার ইন্স্যুরেন্স
Bonik Barta
সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলিত তহবিলের মধ্যে ফ্লোর কেনার টাকা অব্যবহৃত রয়েছে। এ অর্থ কোম্পানিটি সরকারের ট্রেজারি বন্ডে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিনিয়োগকারী ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। উল্লেখ্য, কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৪ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
ভারতে কয়লা উত্তোলন বেড়েছে প্রায় ৩৫ শতাংশ
Bonik Barta
ভারতের শিল্প খাতের অধীন এবং বাণিজ্যিক কয়লা খনি থেকে উত্তোলন ও সরবরাহ চলতি অর্থবছরের প্রথম আট মাসে উল্লেখযোগ্য হারে বেড়েছে। এপ্রিলে শুরু হওয়া অর্থবছরে নভেম্বর পর্যন্ত কয়লা উত্তোলনের পরিমাণ দাঁড়িয়েছে ১১ কোটি ২৬ লাখ ৫০ হাজার টন, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৪ দশমিক ৭ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরের এপ্রিল-নভেম্বর পর্যন্ত দেশটিতে ৮ কোটি ৩৬ লাখ টন কয়লা উত্তোলন করা হয়েছিল। ভারতের কয়লা মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর হেলেনিক শিপিং নিউজ।
প্রতিবেদনে দেখা যায়, শুধু নভেম্বরে এসব খনি থেকে ১ কোটি ৬৭ লাখ ৪৩ হাজার টন কয়লা উত্তোলন হয়েছে। এ সময় দৈনিক গড় উত্তোলনের পরিমাণ ছিল ৫ লাখ ৫৮ হাজার টন, যা গত অর্থবছরের একই মাসের তুলনায় ৪০ দশমিক ৯ শতাংশ বেশি। ২০২৩ সালের নভেম্বরে দৈনিক গড়ে ৩ লাখ ৯৬ হাজার টন কয়লা উত্তোলন হয়েছিল।
অস্ট্রেলিয়ায় বাড়তে পারে গম উৎপাদন
Bonik Barta
অস্ট্রেলিয়ায় ২০২৪-২৫ মৌসুমে বাড়তে পারে গম উৎপাদন। এ সময় দেশটির দক্ষিণাঞ্চলে উৎপাদন কিছুটা কমে গেলেও পূর্ব ও পশ্চিমাঞ্চলে ভালো ফলনের পূর্বাভাস দেয়া হয়েছে। এতে স্বাভাবিক গড়ের তুলনায় অস্ট্রেলিয়ায় উৎপাদন বেশি হবে। মঙ্গলবার প্রকাশিত এক প্রান্তিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির কৃষি মন্ত্রণালয়ের অধীন অস্ট্রেলিয়ান ব্যুরো অব এগ্রিকালচারাল অ্যান্ড রিসোর্স ইকোনমিকস অ্যান্ড সায়েন্সেস (এবিএএআরইএস)। খবর বিজনেস রেকর্ডার।
বিশ্বের অন্যতম বৃহত্তম গম রফতানিকারক দেশ অস্ট্রেলিয়া। এবিএএআরইএস অভ্যন্তরীণ গম উৎপাদন পূর্বাভাস ৬০ হাজার টন বাড়িয়ে ৩ কোটি ১৯ লাখ টন করেছে, যা আগের মৌসুমের তুলনায় ২৩ শতাংশ বেশি।
Inflation cools from January to kiss 4-5pc by end-FY26
The Financial Express
Inexorable inflation will be cooling from January and fall to 4-5 per cent by end of the next fiscal year (FY2025-26), the Bangladesh Bank governor draws the latest timeline on the back of remedial measures.
Dr Ahsan H Mansur pins his hope on stable exchange rate, tightened monetary policy and supply-side remedies in the inflation combat.
The central-bank chief says people of the country will start to enjoy downtrend in the higher inflationary regime from next month (January) when consumers, being hit hard by the higher inflationary pressure, will be able to buy potato at as low as Tk 20 a kilogram and vegetables at much lower prices.
To get to the goal, the banking regulator has done all possible from its part while the interim government taken necessary measures to overcome the existing supply-side challenges through slashing import duties on all major commodities, including rice and edible oils.
১ হাজার ৩৯৩ কোটি টাকায় চাল ডাল চিনি সার কিনবে সরকার
Bonik Barta
নিত্যপণ্যের সরবরাহ ঠিক রাখতে ও কৃষি খাতের উৎপাদন নিশ্চিতের জন্য স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছ থেকে চাল, ডাল, চিনি ও সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১ হাজার ৩৯৩ কোটি ৪৬ লাখ ৫০ হাজার টাকা। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে গতকাল সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য স্থানীয় দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে চিনি ও মসুর ডাল কেনার অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে সিটি সুগার ইন্ডাস্ট্রিজের কাছ থেকে পাঁচ হাজার টন চিনি ৫৯ কোটি ২১ লাখ ৫০ হাজার টাকায় কেনা হবে। এক্ষেত্রে প্রতি কেজি চিনির দাম পড়বে ১১৮ টাকা ৪৩ পয়সা। এছাড়া চট্টগ্রামের মেসার্স পায়েল ট্রেডার্স থেকে ৯৬ কোটি ৬৯ লাখ টাকায় কেনা হবে ১০ হাজার টন মসুর ডাল। এতে প্রতি কেজির দাম পড়বে ৯৬ টাকা ৬৯ পয়সা।
RMG exports log 12.34pc growth in first five months of FY ’25
The Financial Express
Export earnings from the country's readymade garment (RMG) sector recorded a growth of 12.34 per cent year on year to fetch US$16.11 billion during the first five months of the current fiscal year, pushing the overall growth to 11.76 percent.
RMG that contributed more than 80 per cent of Bangladesh's overall export earnings brought US$3.30 billion in November 2024 which was 16.25 per cent higher than the November 2023 earnings of US$2.84 billion, according to Export Promotion Bureau (EPB) data released on Wednesday.
The sector witnessed 2.89 per cent growth in last July, followed by 7.20 per cent in August, 14.61 per cent in September and 22.80 per cent in October respectively.
The overall export earnings, however, during July--November period of the current fiscal year stood at US$19.90 billion recording an 11.67 per cent growth compared to that of US$17.81 billion in the corresponding period of the last fiscal of 2023-24, according to data.
খাদ্যশস্যের সরকারি বিতরণ বাড়েনি, মজুদ কমেছে ৩৯.৭৫%
Bonik Barta
মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে সরকারিভাবে টিসিবি, ওএমএসসহ বেশকিছু কার্যক্রমের আওতায় খাদ্যশস্য (চাল ও গম) বিতরণ করে থাকে সরকার। খাদ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রায় প্রথম পাঁচ মাস (১ জুলাই থেকে ২৩ নভেম্বর) সময়ের মধ্যে আগের অর্থবছরের (২০২৩-২৪) একই সময়ের তুলনায় খাদ্যশস্য বিতরণ বাড়েনি। উল্টো তা হ্রাস পেয়েছে ৭১ হাজার ৩১৮ টন। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম পাঁচ মাসে সরকারি ভাণ্ডার থেকে খাদ্যশস্য বিতরণ হয়েছে ১২ লাখ ৯১ হাজার ৭৬৮ টন। আর চলতি ২০২৪-২৫ অর্থবছরের একই সময় বিতরণ হয়েছে ১২ লাখ ২০ হাজার ৪৫০ টন।
Refiners keep pushing for edible oil price hike
The Financial Express
Local refiners in recent months have pressed the government several times to increase edible-oil prices in the light of the substantial price rise in the international market, industry insiders say.
The Bangladesh Vegetable Oil Refiners' and Vanaspati Manufacturers' Association (BVORVMA) urged the commerce ministry in June and November this year, and also in between, to adjust soybean and palm oil prices, but got no response.
As a result, the edible oil industry has been facing losses, the association claimed.
It also explained to the ministry prices should be increased as the materials needed for production and other relevant purposes have become pricier in the local market.
কর্মে নিয়োজিতদের ৫ শতাংশ সরকারি চাকরিতে
Bonik Barta
দেশে কোনো না কোনো কাজে যুক্ত থাকার মাধ্যমে অর্থ উপার্জন করছেন সাত কোটির বেশি মানুষ। এর মধ্যে ৫ শতাংশ যুক্ত আছেন সরকারি চাকরিতে। এখনো কর্মে যুক্ত জনগোষ্ঠীর সিংহভাগ অর্থ উপার্জন করছেন অপ্রাতিষ্ঠানিক খাত থেকে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) চলতি সপ্তাহে প্রকাশিত শ্রমশক্তি জরিপ-২০২৩ প্রতিবেদনে বেকারদের শিক্ষাগত যোগ্যতাভিত্তিক শ্রেণীবিন্যাসে দেখানো হয়েছে, বেকারদের মধ্যে উচ্চ শিক্ষিতের হারই সবচেয়ে বেশি (১৩ শতাংশ)।
সারা দেশের ১ হাজার ২৮৪টি নমুনা এলাকা থেকে গত বছর ত্রৈমাসিক ভিত্তিতে তথ্য সংগ্রহ করে প্রতিবেদনটি প্রস্তুত করেছে বিবিএস। ৩০ হাজার ৮১৬টি খানায় এ জরিপকাজ পরিচালিত হয়েছে। এতে দেখা যায়, দেশে এখন ৭ কোটি ৯ লাখ ৮৩ হাজার মানুষ কর্মে নিয়োজিত। এর মধ্যে সরকারি চাকরি করছেন মাত্র ৪ দশমিক ৯ শতাংশ মানুষ। কর্মজীবীদের মধ্যে অধিকাংশই কাজ করছেন যৌথ বিনিয়োগী বা ব্যক্তি খাতের ব্যবসাপ্রতিষ্ঠানে, যার হার ৪৭ দশমিক ৯ শতাংশ। বাসাবাড়িতে কাজ করেন ২২ দশমিক ৬ শতাংশ। আর বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন সাড়ে ১৭ শতাংশ কর্মজীবী। ৪ শতাংশ কর্মজীবী বিভিন্ন কৃষি ফার্মে যুক্ত রয়েছেন।
উৎপাদনে যেতে পারছে না জেরার বিদ্যুৎ কেন্দ্র, বসিয়ে রেখেই ঋণের তিন কিস্তি পরিশোধ
Bonik Barta
দেশের বৃহৎ গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ৭১৮ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টটি নারায়ণগঞ্জের মেঘনাঘাটে অবস্থিত। বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য প্রায় এক বছর আগে এটি প্রস্তুত হয়েছে। এরই মধ্যে শেষ করেছে আনুষ্ঠানিক সব কার্যক্রমও। এটি নির্মাণে জাপানিজ কোম্পানি জাপানস এনার্জি ফর আ নিউ এরা (জেরা) প্রায় ১০০ কোটি ডলার বিনিয়োগ করেছে। কিন্তু গ্যাস সরবরাহের নিশ্চয়তা না পাওয়ায় কেন্দ্রটি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলে নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে। এদিকে উৎপাদনে না গেলেও চুক্তি অনুযায়ী পরিশোধ করতে হচ্ছে ঋণের কিস্তি।
BB asks banks to provide loan info of Thermax Group
The Financial Express
The Bangladesh Bank (BB) has instructed all scheduled banks or lenders operating in the country to submit the detailed liability statements of Thermax Group and its associate entities.
On Tuesday, the Department of Off-Site Supervision of BB sent a formal letter to the managing directors and chief executive officers of these banks.
The letter stated: "You are hereby instructed, with the approval of the appropriate authority, to submit the liability details of all entities under Thermax Group as of 30/11/2024 by 04/12/2024."
On June 30, 2024, in Narsingdi, workers from Adury Apparels Ltd under Thermex Group blocked the Dhaka-Sylhet highway, demanding payment for three months of overtime and outstanding wages.
At that time, the workers claimed that the factory authorities have not been paying overtime dues for the past three months.
প্রায় ১ হাজার ৯৯১ কোটি ডলারের পণ্য রফতানি
Bonik Barta
বাংলাদেশ থেকে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) বিশ্ববাজারে ১ হাজার ৯৯০ কোটি ৬০ লাখ ১০ হাজার বা ১৯ দশমিক ৯০ বিলিয়ন ডলারের বেশি পণ্য রফতানি হয়েছে, আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ১১ দশমিক ৭৬ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-নভেম্বর পর্যন্ত রফতানি হয়েছিল ১ হাজার ৭৮১ কোটি ৯ লাখ ডলারের পণ্য। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ দাবি করছে। ইপিবি কার্যালয়ে গতকাল এক ব্রিফিংয়ে এ তথ্য প্রকাশ করা হয়।
ক্ষতিপূরণ চান বিএডিসির পেঁয়াজ বীজে ক্ষতিগ্রস্ত চাষীরা
Bonik Barta
রাজবাড়ীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) পেঁয়াজ বীজে ক্ষতিগ্রস্ত হয়েছেন চার হাজার কৃষক। বেশির ভাগ বীজে অঙ্কুরোদ্গম হয়নি। এ অবস্থায় ক্ষতিপূরণ চেয়ে গতকাল মানববন্ধন করেছেন চাষীরা। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি আয়োজন করে জাতীয় কৃষক সমিতি রাজবাড়ী শাখা। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে মানববন্ধন। পরে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে স্মারকলিপি দেন কৃষক সমিতির নেতাকর্মীরা।
IMF revises tax-GDP ratio upward
The Financial Express
The International Monetary Fund (IMF) has set a revised target for Bangladesh to increase its tax-GDP ratio by 0.6-percentage points for the current fiscal year.
This increase equates to an additional Tk 930 billion in revenue.
Currently, Bangladesh's tax-GDP ratio stands at 7.9 per cent, one of the lowest in the region. Under the government's commitment to the IMF, the tax-GDP ratio is expected to increase by 0.5 percentage points each fiscal year.
The adjustment in the target occurred during a meeting held at the National Board of Revenue (NBR) premises, following the NBR's failure to meet last year's target.
Bitcoin tops $100,000 on optimism over Trump crypto plans
The Financial Express
Bitcoin rose above $100,000 for the first time on Thursday as the election of Republican Donald Trump as president of the United States spurred expectations that his administration will create a friendly regulatory environment for cryptocurrencies.
Bitcoin has more than doubled in value this year and is up about 45 per cent in the four weeks since Trump's sweeping election victory, which also saw a slew of pro-crypto lawmakers being elected to Congress.
It last traded at $100,027 as of 0240 GMT, up 2.2 per cent on the previous session, after earlier rising as high as $100,277, according to a Reuters report.
"We're witnessing a paradigm shift. After four years of political purgatory, bitcoin and the entire digital asset ecosystem are on the brink of entering the financial mainstream," said Mike Novogratz, founder and CEO of US crypto firm Galaxy Digital.
Essential food prices remain high despite duty cuts
The Business Standard
Despite the fact that the government has waived customs duties on six essential commodities to curb soaring prices, imports have remained stagnant, leading to only marginal decreases in the prices of a few items. Importers and traders say the market remains stable due to the government's import permits and duty reductions. However, Consumer Association of Bangladesh Senior Vice President SM Nazer Hossain, while talking to TBS, argued that importers remain hesitant to bring in more goods due to concerns over profit margins.
নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ১৩.৮০%, বেড়েছে সামগ্রিক মূল্যস্ফীতি
The Business Standard
নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ১৩.৮০%, বেড়েছে সামগ্রিক মূল্যস্ফীতি. তথ্য অনুযায়ী, দেশে খাদ্য মূল্যস্ফীতি অক্টোবরের ১২.৬৬ শতাংশ থেকে বেড়ে নভেম্বরে ১৩.৮০ শতাংশ হয়েছে। নভেম্বরে দেশে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ১৩.৮০ শতাংশ হয়েছে— যা আগের মাস অক্টোবরে ছিল ১২.৬৬ শতাংশ। ২০১৩ সালের পর, চলতি ২০২৪ সালের জুলাই মাসে সর্বোচ্চ ১৪.১০ শতাংশ খাদ্য মূল্যস্ফীতি রেকর্ড হয়েছিল দেশে। আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ওয়েব সাইটে দেশের মূল্যস্ফীতির এ তথ্য প্রকাশিত হয়েছে।
Inflation increases in November to 11.38pc
The Financial Express
The inflation rate jumped to a record high at 11.38 per cent in November, 0.51 percentage points higher than the previous month of October, according to the Bangladesh Bureau of Statistics (BBS).
The inflation, both headline and core, increased in November despite the central bank's efforts to curb it through tight monetary policy.
This erodes the real income of people.
However, the point-to-point inflation rate climbed to 11.38 per cent in November, up from 10.87 per cent in October hitting hard the limited income bracket of people.
Food inflation surged to 13.8 per cent during the month.
Core inflation, which excludes volatile food and energy prices, also edged higher, reaching 9.39 per cent in November compared to 9.34 per cent in the previous month.
The BBS released the data on Thursday morning, reflecting the continuing challenge of managing price pressures in the economy.