বাংলাদেশ ছাড়ছে সর্বশেষ বহুজাতিক ওষুধ কোম্পানি নোভার্টিস
The Business Standard
পশ্চিমা বহুজাতিক ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান গ্ল্যাক্সোস্মিথক্লাইন, নুভিস্তা ও সানোফির পর এবার বাংলাদেশ ছাড়ছে সুইজারল্যান্ডভিত্তিক নোভার্টিস এজি। প্রতিষ্ঠানটি তাদের হাতে থাকা নোভার্টিস বাংলাদেশ লিমিটেডের (এনবিএল) ৬০ শতাংশ শেয়ারের পুরোটাই দেশীয় প্রতিষ্ঠান রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের কাছে বিক্রির জন্য চুক্তি স্বাক্ষর করেছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস বিষয়টি নিশ্চিত করেছে।
রেডিয়েন্টের জন্য এটি তৃতীয় অধিগ্রহণ চুক্তি। দেড় দশকের কার্যক্রমে প্রতিষ্ঠানটির বার্ষিক টার্নওভার প্রায় ২ হাজার ২০০ কোটি টাকায় পৌঁছেছে। প্রতিষ্ঠানটি দেশের শীর্ষ দশ ওষুধ কোম্পানির একটি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
শ্রমিক অসন্তোষ নিরসনে বেক্সিমকোর ৩২ কোম্পানি বিক্রির পরিকল্পনা সরকারের
The Business Standard
বকেয়া বেতন, ভাতার দাবিতে শ্রমিক অসন্তোষের প্রেক্ষিতে, দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে বেক্সিমকো গ্রুপের ৩২টি কোম্পানির স্বত্ব বিক্রির পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার।বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল (শিল্প) পার্কের শিল্পপ্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসা পরিস্থিতি পর্যালোচনাপূর্বক সুপারিশ করতে সরকার উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করেছে। গত ২৮ নভেম্বর কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে জনতা ব্যাংককে ৯ ডিসেম্বরের মধ্যে বেক্সিমকোর 'বি' ক্যাটাগরির কোম্পানিগুলো বিক্রির জন্য একটি এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট (ইওআই) চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) মন্ত্রণালয়ের কাছে এবিষয়ে অগ্রগতি সম্পর্কে সাপ্তাহিক আপডেট জানাবে।
আসছে চার ধরনের নতুন নোট, নকশায় থাকবে ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি’
The Business Standard
আগামী ছয় মাসের মধ্যে নতুন চার ধরনের নোট বাজারে ছাড়তে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। নতুন নোটে থাকবে না শেখ মুজিবুর রহমানের ছবি। এর পরিবর্তে যুক্ত হবে ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্যসহ 'জুলাই বিপ্লবের গ্রাফিতি'। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী ২০, ১০০, ৫০০ ও ১ হাজার টাকার ব্যাংক নোট ছাপানোর কার্যক্রম শুরু হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে প্রাথমিকভাবে চারটি নোটের নকশায় পরিবর্তন করা হচ্ছে। পরবর্তী সময়ে ধাপে ধাপে দেশের সব ধরনের ব্যাংক নোটের নকশা পরিবর্তন করা হবে। এর আগে গত ৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ বাংলাদেশ ব্যাংককে নতুন নোটের বিস্তারিত নকশার প্রস্তাব জমা দিতে চিঠি পাঠায়। তবে নতুন নোট মুদ্রণের বিষয়ে চূড়ান্ত সুপারিশ করবে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি।
BB lifts 100pc margin requirement for LC opening at six banks
The Financial Express
Bangladesh Bank has removed the 100 percent margin requirement for opening letters of credit, or LCs, in five Shariah-based banks and one commercial bank. However, other restrictions remain in effect.
The central bank announced the decision in a letter sent to the banks on Thursday.
The banks include Islami Bank Bangladesh, Social Islami Bank, First Security Islami Bank, Union Bank, Global Islami Bank, and Bangladesh Commerce Bank.
These institutions were once under the control of Chattogram-based businessman Saiful Alam, commonly known as S Alam.
Bangladesh Bank Executive Director and Spokesperson Husne Ara Shikha told bdnews24.com: “The 100 percent margin requirement for opening LCs has been withdrawn for these banks.”
নভেম্বরে মূল্যস্ফীতি আরো বেড়েছে
Bonik Barta
গণবিক্ষোভের মুখে দুই বছর আগে শ্রীলংকায় গোতাবায়া রাজাপাকসে সরকারের পতন হয়। ওই সময় অর্থনৈতিকভাবে নজিরবিহীন দেউলিয়াত্বের মুখোমুখি ছিল দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্রটি। জিনিসপত্রের দাম বেড়ে মূল্যস্ফীতির হার ঠেকেছিল প্রায় ৭০ শতাংশে। ডলার সংকটের কারণে নিজেদের দেউলিয়া ঘোষণা করা দেশটিতে মূল্যস্ফীতির হার ঋণাত্মক পর্যায়ে আছে তিন মাস ধরে। গত সেপ্টেম্বরের পর থেকে এখন পর্যন্ত মূল্যস্ফীতি নয়, মূল্যসংকোচনের ধারায় রয়েছে দেশটি। অর্থাৎ শ্রীলংকার বাজারে পণ্যের দাম না বেড়ে উল্টো কমছে। সর্বশেষ নভেম্বরে এসে দেশটির মূল্যস্ফীতির হার ছিল ঋণাত্মক ২ দশমিক ১০ শতাংশ (মাইনাস ২.১০%)।
Indonesia's foreign exchange reserves down to $150.2b
The Financial Express
Indonesia's foreign exchange reserves fell to 150.2 billion U.S. dollars in November, down from 151.2 billion dollars in the previous month, due to government foreign debt payments, the central bank said on Friday.
"The reserve position remains high, equivalent to 6.5 months of imports, or 6.3 months of imports and government foreign debt payments," said Ramdan Denny Prakoso, executive director of Bank Indonesia's Communication Department.
Bank Indonesia ensured that Indonesia's foreign exchange reserves will remain adequate to support external sector resilience, with positive export prospects and a surplus in the capital and financial account expected to continue supporting its stability, reports Xinhua.