রাশিয়ায় গমের রফতানি মূল্য স্থিতিশীল
Bonik Barta
রাশিয়ায় টানা দ্বিতীয় সপ্তাহের মতো স্থিতিশীল গমের রফতানি মূল্য। নিম্নমুখী চাহিদা ও গম রফতানিতে বিভিন্ন বিধিনিষেধ প্রয়োগ করায় এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। খবর বিজনেস রেকর্ডার।
আইকেএআর কনসালট্যান্সির প্রধান দিমিত্রি রিলকো জানান, ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে সরবরাহের জন্য গত সপ্তাহে ১২ দশমিক ৫ শতাংশ রুশ গমের ফ্রি-অন-বোর্ড (এফওবি) মূল্য ছিল টনপ্রতি ২২৬ ডলার, আগের সপ্তাহেও যা একই দামে বেচাকেনা হয়েছে।
সোভেকন কনসালট্যান্সি জানায়, একই মানের গম ডিসেম্বরের সরবরাহ চুক্তিতে ছিল টনপ্রতি ২২৬-২২৯ ডলার, আগের সপ্তাহে যা ছিল ২২৮-২৩১ ডলার।
চলতি মাসেই সুদহার কমানোর ইঙ্গিত ফেডের
Bonik Barta
শিগগিরই আরেক দফা সুদহার কমতে পারে যুক্তরাষ্ট্রে। সম্প্রতি ফেডারেল রিজার্ভ বোর্ডের গভর্নর ক্রিস্টোফার ওয়ালার এক ইভেন্টে এ ইঙ্গিত দিয়েছেন। খবর আনাদোলু। এ সময় ক্রিস্টোফার ওয়ালার উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ধীরে ধীরে ফেডের দীর্ঘমেয়াদি ২ শতাংশ লক্ষ্যের দিকে এগোচ্ছে। সাম্প্রতিক ডাটা অনুযায়ী, সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ছিল ২ দশমিক ৪, যা অক্টোবরে সামান্য বেড়ে হয়েছে ২ দশমিক ৬ শতাংশ। তবে প্রবণতা হিসেবে সামগ্রিকভাবে নিম্নমুখী ধারা নির্দেশ করছে।
মরক্কো থেকে ৪০০০ কিলোমিটার সাগরতল হয়ে বিদ্যুৎ যাবে যুক্তরাজ্যে
Bonik Barta
বৃহত্তর লন্ডনের সমান এলাকাজুড়ে মরক্কোর দক্ষিণ-পশ্চিম অঞ্চলে স্থাপিত হয়েছে বায়ু ও সৌরবিদ্যুৎ ফার্ম। কয়েক বছরের মধ্যে এখান থেকে ৯০ লাখের বেশি ব্রিটিশ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করার পরিকল্পনা নেয়া হয়েছে। মূলত সাগরতলে স্থাপিত তার বা সাবসি পাওয়ার কেবলের মাধ্যমে উৎপাদন স্থলের চার হাজার কিলোমিটার দূরে সরবরাহ করা হবে এ বিদ্যুৎ। খবর দ্য গার্ডিয়ান।উদ্যোগটি নিয়েছেন ব্রিটিশ খুচরা পণ্য বিক্রেতা চেইন টেসকোর সাবেক প্রধান স্যার ডেভ লুইস। তার লক্ষ্য হলো উত্তর আফ্রিকার নবায়নযোগ্য বিদ্যুৎ গ্রেট ব্রিটেনের পরিবেশবান্ধব জ্বালানি কর্মসূচিতে কাজে লাগানো।এ পরিকল্পনা বাস্তবায়ন হলে সমুদ্রের তলদেশে চার হাজার কিলোমিটার কেবলের মাধ্যমে মরক্কোর ট্যানটান প্রদেশ থেকে ডেভনের উপকূলে বিদ্যুৎ যাবে। এ নবায়নযোগ্য বিদ্যুৎ ও ব্যাটারি প্রকল্পের মাধ্যমে গ্রেট ব্রিটেনের চাহিদার প্রায় ৮ শতাংশ বিদ্যুৎ সরবরাহ সম্ভব।
ভারতের সঙ্গে আমদানি-রফতানি স্বাভাবিক
Bonik Barta
যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রফতানি এবং যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। গত সোমবার ভারতের পেট্রাপোল সীমান্তে চট্টগ্রামের সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে সনাতনী জাগরণ ঐক্য মঞ্চ নামে একটি সংগঠন বিক্ষোভ করে। ওই কর্মসূচি থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধের হুমকি দিলেও গতকাল সবকিছুই স্বাভাবিক ছিল। বেনাপোল শুল্ক ভবনের চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আব্দুল গনি জানান, এদিন সকাল থেকেই বেনাপোল ও পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রফতানি স্বাভাবিক ছিল।
কৃষকদের আর্থিক সহায়তা দিল সাউথইস্ট ব্যাংক
Bonik Barta
কৃষি খাতের উৎপাদন বৃদ্ধি, যন্ত্রপাতি ক্রয় ও কৃষিজাত পণ্য প্রক্রিয়াকরণে প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা দিয়েছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। সম্প্রতি এক অনুষ্ঠানে রুরাল ডেভেলপমেন্ট সংস্থার (আরডিএস) মাধ্যমে কৃষকদের হাতে এ সহায়তা তুলে দেন ব্যাংকের এমডি নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন। এ সময় আরডিএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মোহাম্মদ নূর উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন সাউথইস্ট ব্যাংকের ডিএমডি মাছুম উদ্দিন খান ও আবিদুর রহমান চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সরকারি ব্যয়ের ৫১ শতাংশ খরচ হয়েছে ঋণের সুদ পরিশোধে
Bonik Barta
ঋণের সুদ বাবদ সরকারের ব্যয়ের বোঝা ক্রমেই স্ফীত হয়ে উঠছে। একসময় সরকারের পরিচালন ব্যয়ের ৩০ শতাংশেরও কম অর্থ ব্যয় হতো ঋণের সুদ পরিশোধে। কিন্তু চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) পরিচালন ব্যয়ের অর্ধেকের বেশি অর্থ ব্যয় করতে হয়েছে এ খাতে। অর্থ মন্ত্রণালয়ের প্রক্ষেপণ অনুসারে চলতি অর্থবছরে সরকারকে সবচেয়ে বেশি ঋণ পরিশোধ করতে হবে। সামনের দিনগুলোয় ঋণ ও সুদ পরিশোধের চাপ আরো তীব্র হয়ে ওঠার শঙ্কা রয়েছে। অন্যদিকে অপর্যাপ্ত রাজস্ব আহরণ পরিস্থিতিকে আরো সঙ্গিন করে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এ অবস্থায় সরকারকে ব্যয় কমানোর পাশাপাশি রাজস্ব বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা।
নিট প্রবাহ কমেছে ৫০ শতাংশ
Bonik Barta
আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ না করেই ব্যালান্স অব পেমেন্ট (বিওপি) ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ হিসাবায়ন করত বাংলাদেশ ব্যাংক। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপে গত বছর তা নতুন পদ্ধতিতে শুরু হয়। এতে রিজার্ভ কমে যায় প্রায় ৬ বিলিয়ন ডলার। বিদেশী বিনিয়োগের হিসাবের ক্ষেত্রেও নতুন পদ্ধতির প্রয়োগ শুরু হয়েছে। ফলে বদলে গেছে বিদেশী বিনিয়োগের নিট প্রবাহ পরিসংখ্যান, কমে গেছে ৫০ শতাংশ।
প্রতি বছরের মতো এ বছরও বিদেশী বিনিয়োগ ও ঋণবিষয়ক ‘ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট অ্যান্ড এক্সটারনাল ডেট জানুয়ারি-জুন ২০২৪’ শীর্ষক অর্ধবার্ষিকী প্রতিবেদন প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গতকাল প্রকাশ করা হয় প্রতিবেদনটি। নতুন হিসাবায়ন পদ্ধতি অনুসরণ করে তৈরি ওই প্রতিবেদনে একই অর্থবছরের পরিসংখ্যান আগের প্রতিবেদনের চেয়ে ভিন্ন এসেছে।
Budget surplus heralds interim govt's initial reign
The Financial Express
A modest budget surplus heralds interim government's initial reign as tightfisted spending to weather inherited crunch yielded Tk 48.38 billion fiscal savings in the July-September period by official count.
However, the surplus in the first quarter of the current financial year 2024-25 was one-third lower than the amount of the same period last year.
This surplus is primarily attributed to poor spending on public-works projects under the Annual Development Programme (ADP), as the post-uprising government reset priorities and laid off less-priority undertakings.
During the three-month period of this fiscal year, total government revenue receipts exceeded Tk 1.0 trillion while spending amounted to Tk 963 billion, leaving aside a fiscal surplus of Tk 48.38 billion or 0.07 per cent of Bangladesh GDP or gross domestic product.
The National Board of Revenue (NBR) tax collectors collected Tk 763.73 billion in tax revenues, complemented by Tk 239.54 billion in non-tax revenues.
তিন মাসের ব্যবধানে মাংসের ভোগ কমেছে প্রায় অর্ধেক
Bonik Barta
সরকারি হিসাবেও মাংস উৎপাদনের তথ্যে ব্যাপক নিম্নমুখী প্রবণতা লক্ষ করা গেছে। সরকারি পরিসংখ্যান অনুসারে তিন মাসের ব্যবধানে মাংস উৎপাদন বা ভোগ কমেছে প্রায় ৫০ শতাংশ। প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে, গত জুলাইয়ে দেশে মাংস উৎপাদন ছিল ১২ লাখ ২৫ হাজার টন। কিন্তু আগস্টের ছাত্র-জনতার আন্দোলন ও নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পটভূমিতে মাংস উৎপাদন নেমে এসেছিল ৬ লাখ ৪১ হাজার টনে। সেপ্টেম্বরে নিম্নমুখী ধারা অব্যাহত ছিল। সে মাসে মাংস উৎপাদন হয়েছিল ৬ লাখ ৩৯ হাজার টন। সর্বশেষ অক্টোবরেও মাংস উৎপাদন হয়েছিল মাত্র ছয় লাখ টন। অর্থাৎ তিন মাসের ব্যবধানে দেশে মোট মাংস উৎপাদন বা ভোগ অর্ধেকে নেমে এসেছে। খোলাবাজারে মাংস বিক্রি কমার পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ড শপ বা মাংস প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠানের বিক্রিও কমেছে। পশু খাতসংশ্লিষ্টরা অবশ্য বলছেন, বন্যার প্রভাবে এতটা উৎপাদন কমার কথা না। কিছুটা ক্ষতি হলেও সেটার প্রভাব এখনই পড়ার কথা না, বরং পরে সেটার প্রভাব আরো পড়ার কথা।
BB assures maintaining standard foreign-exchange reserves
The Financial Express
Bangladesh's central bank assures an IMF review mission of reaching conditional NIR or net international reserves by December as nearly US$2.0 billion is expected from multilateral lending agencies.
High-ups of the Bangladesh Bank made the assurance during a series of parlays Tuesday with the representatives of the International Monetary Fund before release of the fourth tranche from a $4.7-billion lending package for stabilising the country's macroeconomic situation.
Similar assurances also came from finance adviser of the interim government Dr Salehuddin Ahmed in a separate consultation with the team of the Washington-based Bretton Woods institution.
Talking about what transpired in the meetings, BB spokesperson Husne Ara Shikha said the IMF team held several meetings with the central bankers discussing the country's current macroeconomic condition.
RMG annual wage hike impasse drags on
The Financial Express
Representatives of the country's readymade garment (RMG)-factory owners and workers on Tuesday failed to come to a consensus over annual wage increment, sources said.
At the fourth meeting on the subject held at the labour ministry, factory owners agreed on a 7-percent increment. They had previously proposed a 6 per cent hike from the existing 5 per cent.
On the other hand, labour leaders, who earlier proposed a 15 per cent hike, on Tuesday reviewed their proposal and cut the figure to 12 per cent.
Sources said a consensus might be reached in the next meeting scheduled for December 9 as factory owners sought time to discuss the issue with stakeholders.
'জেড' ক্যাটাগরিতে কনফিডেন্স সিমেন্ট
Bonik Barta
সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল সিমেন্ট খাতের তালিকাভুক্ত কোম্পানি কনফিডেন্স সিমেন্ট পিএলসি। তবে নির্ধারিত সময়ের মধ্যে ঘোষিত এ লভ্যাংশের অর্থ বিনিয়োগকারীদের মধ্যে বিতরণে ব্যর্থ হয়েছে কোম্পানিটি। এর পরিপ্রেক্ষিতে কোম্পানিটির শেয়ার বিদ্যমান ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ন্যূনতম কর যেভাবে কোম্পানিগুলোর মূলধন কমিয়ে দিচ্ছে
The Business Standard
দেশে কোম্পানিগুলোর কাছ থেকে আদায় করা বিদ্যমান ন্যূনতম কর (মিনিমাম ট্যাক্স) এখন নতুন করে চাপ তৈরি করেছে। সাম্প্রতিক মাসগুলোতে একদিকে উৎপাদনের খরচ বাড়ছে, অন্যদিকে অর্থনৈতিক গতি মন্থরতার কারণে ব্যবসায়ীরা কঠিন সময় পার করছেন। এরমধ্যে কোম্পানিগুলোর লাভজনকতাও আরো কমেছে।উদ্যোক্তারা বলছেন, গত জুলাইয়ের মাঝামাঝি থেকে রাজনৈতিক অস্থিতিশীলতার নেতিবাচক প্রভাব পড়েছে তাঁদের ব্যবসা-বাণিজ্যে, এ অবস্থায় আগের হারেই মিনিমাম ট্যাক্স আদায়কে তাঁরা 'মরার উপর খাঁড়ার ঘা' হিসেবে অভিহিত করেছেন।আয়কর আইনের আওতায়, কোম্পানির টার্নওভারের ওপর কর্তিত মিনিমাম ট্যাক্স এবং বেশকিছু ক্ষেত্রে উৎসে কর কর্তন (টিডিএস) ফেরত দেওয়া বা সমন্বয় করার সুযোগ নেই। যার ফলে অগ্রিম কর্তিত করের তুলনায় কম মুনাফা করলে প্রকৃত করহার বেড়ে যায়। আর লোকসান করলেও ওই কর সমন্বয় করার সুযোগ নেই, যার ফলে কমে যায় কোম্পানির মূলধন।
Export earnings grow 16.23pc in Nov
The Financial Express
Country's merchandise- export earnings increased 16.23 per cent to US$4.14 billion in November 2024, according to provisional data of Export Promotion Bureau (EPB).
The earnings were US$ 3.56 billion in November last year.
EPB data also revealed that the overall export trade during the first five months (July to November) of the current fiscal year (FY 2024-25) grew 11.88 per cent to US$19.92 billion from $17.81 billion in the same period last FY.
However, the new format of data didn't show the period's target.
The country's export earnings turned around on a positive trajectory in July, the first month of FY25, with a meager 2.93-percent growth.
UCB Investment, an example to follow to avoid negative equity
The Financial Express
Margin loan is one of the products of UCB Investment Ltd. (UCBIL) but it has successfully avoided negative equity by setting up its own criteria for lending money to its clients for stock investment.
The investment bank, which began its journey in January 2021 with a capital of Tk 1 billion, disbursed Tk 100 million in margin loans two years back. Now the debt burden of the borrowers has been reduced to around Tk 1 million, a rare success in a market overwhelmed by negative equity.
The achievement has been possible because the company has cautiously chosen stocks for own investments and disbursement of margin loans to its clients, said UCBIL's Managing Director Tanzim Alamgir in a recent interview with The FE.
Brain-damaging toxicant found in kids' slippers
The Financial Express
Filipino toxic watchdog BAN Toxics has called the attention of the public to refrain from buying kiddie plastic slippers sold online after detecting lead, a brain-damaging toxicant.
The group purchased the popular kiddie slippers on the online platform Shopee for testing, priced at 45-55 Philippine pesos. The colourful slippers with elastic bands, bearing the name of popular brands, are intended for those aged one to three.
Using a Vanta C XRF Chemical Analyser, the group screened the slippers and detected toxic lead levels ranging from 393 parts per million (ppm) to as high as 4,300 ppm.
Additionally, the chlorine content exceeded 100,000 ppm, indicating that the material is likely polyvinyl chloride (PVC), a substance potentially hazardous to children's health.
2023 employment growth lowest in 12 years: BBS
The Financial Express
Bangladesh's economy generated only 0.51 million new jobs in 2023, the lowest employment growth in 12 years and well below the annual average of over 1.12 million since 2013, according to the Bangladesh Bureau of Statistics (BBS).
Despite the sluggish job growth, the number of unemployed people fell to its lowest level since 2010 and the unemployment rate dropped to its lowest point since 2002, which was attributed to the increase of 0.85 million working-age population remaining out of the labour market in a single year, said the final report of the BBS Labour Force Survey 2023.
The report found 3.35 per cent unemployment rate in 2023, which was 3.53 per cent in 2022. The number of unemployed people dropped to 2.46 million in 2023, 0.14 million lower than in 2022. The number of unemployed people was 2 million in 2002-03, and it reached 2.6 million in 2010.
HC upholds govt decision to limit tourism at St Martin's Island
The Financial Express
The High Court (HC) on Tuesday upheld a government decision to limit tourism on the Saint Martin's Island citing environment conservation after dismissing a writ petition filed by a local, who mentioned job shortages due to the verdict.
The HC bench of Justice Fahmida Quader and Justice Mubina Asaf passed the order after hearing on the writ petition filed by one Mohammad Abdul Malek, who is a resident of Saint Martin.
The writ petition sought withdrawal of the government decision restricting the number of tourists on the island.
Deputy Attorney General Mahfuz Bin Yousuf told reporters that the government's decision to limit tourism in Saint Martin's Island will remain effective following the HC order.
Financial account surplus exceeds $1b in Jul-Oct
The Business Standard
The country's financial account surplus exceeded the $1 billion mark in the first four months of the current fiscal year (FY25), driven by the inflow of overdue export proceeds and a reduction in short-term loan repayments.
According to a central bank report, the account had recorded an $873 million deficit during the same period of the previous fiscal year (FY24). The financial account is a crucial component of the Balance of Payments (BOP) that tracks the flow of capital, including investments, loans, and financial assets between a country and the rest of the world.
Dhaka’s air most polluted in the world Wednesday morning
The Financial Express
Dhaka, the overcrowded capital of Bangladesh, has topped the list of cities worldwide with the worst air quality with an AQI score of 259 at 9:00 am on Wednesday.
Dhaka’s air was classified as 'very unhealthy', according to the air quality and pollution city ranking, reports UNB.
An AQI between 151 and 200 is considered 'unhealthy' while 201-300 is 'very unhealthy', and 301-400 is considered 'hazardous', posing severe health risks to residents.
Egypt's Cairo, Iraq's Baghdad and Uganda's Kampala occupied the second, third and fourth spots in the list, with AQI scores of 241, 189 and 187, respectively.
The AQI, an index for reporting daily air quality, informs people how clean or polluted the air of a certain city is and what associated health effects might be a concern for them.
The AQI in Bangladesh is based on five pollutants: particulate matter (PM10 and PM2.5), NO2, CO, SO2, and ozone.
BB to continue with contractionary monetary policy
The Financial Express
Bangladesh Bank (BB), the country's central bank, has decided to continue with its persisting contractionary monetary policy with no further changes in the coming days to contain inflation. The decision was taken after Monetary Policy Committee (MPC) meeting held on Tuesday evening at the BB headquarters. As per the decision, the policy rate and crawling peg band will remain unchanged in the coming days, according to meeting insiders.
Tk 1.46t bribes paid in service sectors in 15 years: TIB
The Financial Express
Service-seekers in Bangladesh paid an estimated Tk 1.46 trillion in bribes between 2009 and April 2024 to access essential services, according to a new survey by the Transparency International Bangladesh (TIB).
This period corresponds to the tenure of the previous Awami League government.
Some 70.9 per cent of households experienced corruption while accessing services from various public and private sectors or institutions in 2023, the survey titled "Corruption in Service Sectors: National Household Survey 2023" revealed.
আগামী বছর বিশ্বব্যাপী বাড়তে পারে প্রাকৃতিক গ্যাসের দাম
Bonik Barta
এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোয় প্রাকৃতিক গ্যাসের দাম চলতি বছরের এ পর্যন্ত ৩০-৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে। শীতকাল সামনে রেখে প্রধান ব্যবহারকারী দেশগুলোয় তাপমাত্রা নিয়ন্ত্রণে জ্বালানি পণ্যটির চাহিদা বাড়তে পারে বলে ধারণা করছেন খাতসংশ্লিষ্টরা। এতে আগামী মাসগুলোয় এ পণ্যের দাম আরো বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। গতকাল এক প্রতিবেদনে এমন মতামত প্রকাশ করেছেন বার্তা সংস্থা রয়টার্সের এক বাজার বিশ্লেষক।
Govt to procure 1.50 lakh tonnes rice, 60,000 tonnes fertiliser
The Business Standard
The government in separate proposals will also purchase 10,000 tonnes of lentil and 5,000 tonnes of sugar.
The approvals came from the 15th meeting of the Advisers Council Committee on Government Purchase this year held at the Cabinet Division Conference Room at Bangladesh Secretariat with Finance Adviser Dr Salehuddin Ahmed in the chair.
Govt asks private sector to import, sell 3.92 lakh tonnes rice by 22 December
The Business Standard
A total of 92 private rice importers have already got the government approval to import the 3.92 lakh tonnes of rice, which includes 2.73 lakh tonnes of boiled and another 1.19 lakh tonnes of non-boiled "Atap" rice.
With this latest order, the food ministry has given permission to some 277 private sector companies separately for the fourth times to import a total of 14.81 lakh tonnes of boiled and non-boiled "Atap" rice within this month.
Bangladesh's exports rise in November, imports decline
The Business Standard
Bangladesh's merchandise exports grew 15.63% year-on-year in November, driven largely by an increase in shipments of ready-made garments, according to data from the Export Promotion Bureau (EPB).
According to EPB data released today, the country's export earnings reached $4.12 billion in November, representing a $556 million increase compared to $3.56 billion in the same month last year. Garment exports fetched $3.30 billion in November, recording a 16.25% increase compared to $2.84 billion in the same month last year.
গাজায় আক্রমণের বছরে ইসরায়েলি অস্ত্রের রেকর্ড বিক্রি
Bonik Barta
গাজা যুদ্ধের কারণে ইসরায়েলি অস্ত্র নির্মাতারা ২০২৩ সালের রেকর্ড পরিমাণ আয় করেছে। বিশ্বের শীর্ষ ১০০ অস্ত্র নির্মাতার ওপর প্রকাশিত গবেষণায় এ তথ্য দিয়েছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই)। সংস্থাটি বলছে, মধ্যপ্রাচ্যের অস্ত্র বাজারে নেতৃত্ব দিচ্ছে ইসরায়েল এবং এখানকার কোম্পানিগুলোর আয় অভূতপূর্ব পর্যায়ে পৌঁছেছে। তবে সামগ্রিক অর্থে অস্ত্রের বাজার শাসন করছে যুক্তরাষ্ট্র। এরপর রয়েছে চীন ও যুক্তরাজ্য। খবর দ্য ন্যাশনাল ও আনাদোলু।
প্রতিবেদন অনুসারে, বিশ্বের শীর্ষ ১০০ অস্ত্র কোম্পানি ২০২৩ সালে আবার আয় বৃদ্ধির ধারায় ফিরে এসেছে। ২০২২ সালে কোম্পানিগুলোর বিক্রিতে পতন দেখা দেয়। এবার প্রায় ৭৫ শতাংশ কোম্পানির আয় বেড়েছে।
যুক্তরাষ্ট্রের বৃহত্তম প্রাইভেট কোম্পানিতে ৮ হাজার ছাঁটাই
Bonik Barta
যুক্তরাষ্ট্রের বৃহত্তম প্রাইভেট কোম্পানি কারগিল আট হাজার কর্মী ছাঁটাই করছে, যা বৈশ্বিক কর্মশক্তির প্রায় ৫ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যহ্রাসের কারণে দীর্ঘমেয়াদি কৌশলের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। মিনেসোটাভিত্তিক কারগিল বিশ্বব্যাপী শস্য, মাংস ও কৃষিজ পণ্য বিতরণে মধ্যস্থতাকারী হিসেবে পরিচিতি, কোম্পানিটির মুনাফা গত মে মাসে শেষ হওয়া অর্থবছরে ২৪৮ কোটি ডলারে নেমে এসেছে, অথচ ২০২১-২২ সালে ৬৭০ কোটি ডলার মুনাফার রেকর্ড গড়ে। যুক্তরাষ্ট্রে গবাদি পশু হ্রাস এবং সাম্প্রতিক মূল্যস্ফীতির কারণে কোম্পানিটি প্রভাবিত হয়েছে। কারগিলে মোট কর্মশক্তির পরিমাণ ১ লাখ ৬০ হাজার।
বিএডিসির পেঁয়াজ বীজে চারা গজায়নি ৯৫ ভাগ জমিতে
Bonik Barta
দেশে উৎপাদিত পেঁয়াজের বড় একটি অংশ আসে রাজবাড়ী ও ফরিদপুর থেকে। উৎপাদন বাড়াতে চলতি বছর এ দুটি জেলায় ৯ হাজার ২০০ চাষীকে পেঁয়াজ বীজ দিয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। প্রণোদনার এ বীজে ফরিদপুরে ২০ শতাংশ জমিতে অঙ্কুর গজালেও রাজবাড়ীতে ৯৫ শতাংশই অঙ্কুরোদগম হয়নি। এতে নির্দিষ্ট সময়ে হালি পেঁয়াজ বাজারে আসবে না। কাঙ্ক্ষিত উৎপাদন লক্ষ্যমাত্রাও পূরণ হবে না বলে আশঙ্কা কৃষকের।
কৃষি বিভাগ বলছে, চাষীদের যে বীজ দেয়া হয়েছে তা বিএডিসি থেকে সংগ্রহ করা হয়েছিল। কৃষককে ক্ষতিপূরণ দেয়া হবে। বীজ না গজালেও উৎপাদনে খুব একটা প্রভাব পড়বে না। এখনো বীজ বপনের সময় আছে। চাষীরা আবারো বীজ সংগ্রহ করে বপন করতে পারবেন।
জ্বালানি তেল উত্তোলন কমানো অব্যাহত রাখতে পারে ওপেক প্লাস
Bonik Barta
পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেক ও রাশিয়াসহ অন্য সহযোগী দেশগুলো নিয়ে গঠিত ওপেক প্লাস। সংগঠনটির অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনের বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী বৃহস্পতিবার বৈঠকে বসার কথা রয়েছে। এ বৈঠকে তাদের সর্বশেষ জ্বালানি তেল উত্তোলন কমানোর পরিকল্পনার সময়সীমা আগামী বছরের প্রথম প্রান্তিক পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হতে পারে। ওপেক প্লাসসংশ্লিষ্ট চার সূত্র নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্স
ফর্মুলা ওয়ানে অডির সহযোগী কিউআইএ
Bonik Barta
ফর্মুলা ওয়ানে অডির রেসিং টিমের প্রায় ৩০ শতাংশ শেয়ার কিনতে সম্মত হয়েছে কাতারের সার্বভৌম সম্পদ তহবিল কিউআইএ। এ বিনিয়োগের বিনিময়ে দলটিকে কাতার ‘শত শত মিলিয়ন’ ডলারের মূলধন জোগান দেবে। কিউআইএ বর্তমানে অডির প্যারেন্ট কোম্পানি ফক্সওয়াগনের ১৭ শতাংশ ভোটাধিকার নিয়ন্ত্রণ করে। এ ধরনের অটোমোটিভ রেসিংয়ে বিনিয়োগের অভিজ্ঞতা না থাকলেও ক্রীড়া ব্যবসায় কাতারের সার্বভৌম তহবিলের আগ্রহ এখন ক্রমে বাড়ছে। উপসাগরীয় অঞ্চলে কাতারের পাশাপাশি আবুধাবি, বাহরাইন ও সৌদি আরব ফর্মুলা ওয়ান ইভেন্ট আয়োজন করে। কাতার এয়ারওয়েজ বর্তমানে ফর্মুলা ওয়ানের গ্লোবাল এয়ারলাইনস পার্টনার। অডি ২০২৬ সালে নতুন নিয়মাবলির অধীনে ফর্মুলা ওয়ান ইঞ্জিন সরবরাহকারী হিসেবে যোগ দেবে।
ভারতে চিনি উৎপাদন কমেছে ৩৫.৪%
Bonik Barta
ভারতের দুটি প্রধান চিনি উৎপাদনকারী রাজ্যের মিলগুলোয় চলতি মৌসুমের উৎপাদন কার্যক্রম বিলম্বে শুরু হয়েছে। এ কারণে অক্টোবর-নভেম্বর পর্যন্ত দেশটিতে চিনি উৎপাদন কমেছে। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের ন্যাশনাল ফেডারেশন অব কো-অপারেটিভ সুগার ফ্যাক্টরিজ লিমিটেড (এনএফসিএসএফ)। খবর রয়টার্স।ভারতের শীর্ষস্থানীয় এ শিল্প সংস্থা জানায়, অক্টোবর-নভেম্বর পর্যন্ত ভারতের চিনিকলগুলো ২৭ লাখ ৯০ হাজার টন চিনি উৎপাদন করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৫ দশমিক ৪ শতাংশ কম।বিশ্বে দ্বিতীয় বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ ভারত। খাতসংশ্লিষ্টরা জানান, চিনির উৎপাদন কমে যাওয়ায় এবার দেশটি রফতানি কোটা বরাদ্দ করা থেকে বিরত থাকতে পারে। এছাড়া উৎপাদন কমায় বিশ্ববাজারে বাড়তে পারে পণ্যটির দাম।
ঋণকে ইকুইটিতে রূপান্তরে নতুন শেয়ার ইস্যু করতে চায় ড্যাফোডিল কম্পিউটার্স
Bonik Barta
তথ্যপ্রযুক্তি খাতের তালিকাভুক্ত কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের পর্ষদ মূল গ্রুপের কাছ থেকে নেয়া ঋণকে ইকুইটিতে রূপান্তরে নতুন শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। এজন্য ৪ কোটি ৬৭ লাখ শেয়ার ইস্যুর করতে চায় কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, ড্যাফোডিল কম্পিউটার্স তাদের মূল গ্রুপ ড্যাফোডিল ফ্যামিলি কনসার্নের কাছ থেকে নেয়া ঋণকে ইকুইটিতে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে। এজন্য ১০ টাকা অভিহিত মূল্যে কোম্পানিটি ৪ কোটি ৬৭ লাখ শেয়ার ইস্যু করা হবে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে এ শেয়ার ইস্যু করা হবে।