পণ্য রফতানি ১১ মাসে কমেছে ২ দশমিক ৫৫ শতাংশ
Prothom-Alo
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) আগের অর্থবছরের একই সময়ের তুলনায় বিশ্ববাজারে বাংলাদেশের পণ্য রফতানি কমেছে ২ দশমিক ৫৫ শতাংশ। তবে এপ্রিলের তুলনায় মে মাসে রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ পরিসংখ্যান বলছে, তৈরি পোশাক খাতে মাসভিত্তিক পুনরুদ্ধার এবং অপ্রচলিত কয়েকটি রফতানি খাতের ইতিবাচক প্রবৃদ্ধির কারণে রফতানি পরিস্থিতিতে কিছুটা স্থিতিশীলতা দেখা যাচ্ছে। গতকাল প্রকাশিত ইপিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি অর্থবছরের জুলাই-মে সময়ে দেশের মোট পণ্য রফতানি হয়েছে ৪ হাজার ৩৭৯ কোটি ডলারের। আগের অর্থবছরের একই সময়ে রফতানি হয়েছিল ৪ হাজার ৪৯৪ কোটি ডলারের পণ্য। সে হিসাবে রফতানি কমেছে ২ দশমিক ৫৫ শতাংশ। তবে মাসভিত্তিক হিসাবে মে মাসে রফতানি দাঁড়িয়েছে ৪৪০ কোটি ২৭ লাখ ৮০ হাজার ডলারে, যা এপ্রিলের তুলনায় ৯ দশমিক ৮০ শতাংশ বেশি।
পুঁজিবাজারে বছরের সর্বোচ্চ লেনদেন
Bonik Barta
ঈদুল আজহার ছুটির আগে থেকেই দেশের পুঁজিবাজারে ধারাবাহিক ঊর্ধ্বমুখিতা দেখা যাচ্ছে, যা ছুটির পরও অব্যাহত রয়েছে। গতকাল প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স দশমিক ৭ শতাংশ বেড়েছে। পাশাপাশি এক্সচেঞ্জটির দৈনিক লেনদেন ১৭ শতাংশ বেড়ে ১ হাজার ২৭৯ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা এ বছরের সর্বোচ্চ লেনদেন। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গতকাল সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে।
বৈশ্বিক উদ্ভাবন কেন্দ্র গড়ছে ইউনিলিভার, বিনিয়োগ ২৭ কোটি ডলার
Bonik Barta
যুক্তরাষ্ট্রে একটি নতুন বৈশ্বিক উদ্ভাবন কেন্দ্র (গ্লোবাল ইনোভেশন সেন্টার) গড়ে তোলার পরিকল্পনা ঘোষণা করেছে ভোক্তাপণ্য খাতের জায়ান্ট কোম্পানি ইউনিলিভার। এ প্রকল্পে কোম্পানিটি ২৭ কোটি ডলার বিনিয়োগ করবে। মূলত ইউনিলিভারের বিউটি, ওয়েলবিয়িং অ্যান্ড পারসোনাল কেয়ার ব্র্যান্ডগুলোর গবেষণা ও উন্নয়নের কাজের লক্ষ্যেই বিশেষ কেন্দ্রটি তৈরি করা হচ্ছে। নতুন উদ্ভাবন কেন্দ্রটি যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের নিউ হ্যাভেনে স্থাপন করা হবে। এ অঞ্চল বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল লাইফ সায়েন্স বা জীববিজ্ঞান উদ্ভাবন ক্লাস্টার হিসেবে পরিচিত।
যুক্তরাষ্ট্রের ‘সেকশন ৩০১’ তদন্তে ১০% অতিরিক্ত শুল্কের ঝুঁকিতে বাংলাদেশ
Bonik Barta
যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড (এআরটি) শীর্ষক চুক্তিতে পণ্য উৎপাদনে ‘ফোর্সড লেবার’ বা জোরপূর্বক শ্রম ব্যবহার নিষিদ্ধের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। সেটি কার্যকরভাবে বাস্তবায়নে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলেছে মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর)। সংস্থাটির সেকশন ৩০১ তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, জোরপূর্বক শ্রমে পণ্য উৎপাদন নিষিদ্ধ ও তা বাস্তবায়নে বাংলাদেশ যথাযথ পদক্ষেপ নিতে পারেনি। তাদের ভাষায়, এ ধরনের ব্যর্থতা ‘অযৌক্তিক’ এবং এটি যুক্তরাষ্ট্রের বাণিজ্যকে বাধাগ্রস্ত বা সীমিত করে। তাই এ অভিযোগের ভিত্তিতে বাংলাদেশের পণ্যের ওপর ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব বিবেচনায় নেয়া হয়েছে। তা কার্যকর হলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্য রফতানিতে মোট শুল্ক ২৯ শতাংশে গিয়ে ঠেকবে।
কেন্দ্রীয় ব্যাংকের পছন্দের বিনিয়োগে শীর্ষে স্বর্ণ, পিছিয়ে পড়েছে মার্কিন বন্ড
Bonik Barta
বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনায় বড় পরিবর্তন দেখা যাচ্ছে। দীর্ঘদিন ধরে নিরাপদ ও নির্ভরযোগ্য সম্পদ হিসেবে বিবেচিত মার্কিন সরকারি বন্ড বা ট্রেজারি বন্ডের জায়গা এখন ধীরে ধীরে দখল করছে স্বর্ণ। বৈশ্বিক রাজনৈতিক অনিশ্চয়তা, ভূরাজনৈতিক উত্তেজনা ও যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান ঋণ পরিস্থিতির কারণে কেন্দ্রীয় ব্যাংকগুলো নতুন করে স্বর্ণের দিকে ঝুঁকছে। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) সাম্প্রতিক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। খবর নিক্কেই এশিয়া। প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোর সরকারি বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বর্ণের অংশ বেড়ে ২৭ শতাংশে পৌঁছেছে। একই সময় মার্কিন ট্রেজারি বন্ডের অংশ নেমে এসেছে ২২ শতাংশে। ফলে প্রথমবারের মতো কেন্দ্রীয় ব্যাংকগুলোর সবচেয়ে পছন্দের বিনিয়োগ সম্পদে পরিণত হয়েছে স্বর্ণ।
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে দুটি পুনঃঅর্থায়ন চুক্তি করল অ্যালায়েন্স ফাইন্যান্স
Bonik Barta
দেশের কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) সহজ শর্তে ঋণ দিতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে দুটি পুনঃঅর্থায়ন-সংক্রান্ত চুক্তিতে আবদ্ধ হয়েছে অ্যালায়েন্স ফাইন্যান্স পিএলসি। এ উপলক্ষে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার। অ্যালায়েন্স ফাইন্যান্স গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। জানা গেছে, এ অংশীদারত্বের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের ৩ হাজার কোটি টাকার ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিমের আওতায় দেশের সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের আর্থিক সহায়তা দেবে অ্যালায়েন্স ফাইন্যান্স। এ স্কিমের আওতায় যোগ্য ক্লাস্টারভিত্তিক ব্যবসাপ্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ ৭ শতাংশ সুদহারে টার্ম লোন ও কার্যকরী মূলধন (ওয়ার্কিং ক্যাপিটাল) সুবিধা গ্রহণ করতে পারবেন। এর ফলে ব্যবসার দক্ষতা বৃদ্ধি, বাজার সম্প্রসারণ এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সহায়তা মিলবে।
বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি বিএসএমএর
Bonik Barta
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক বিদ্যুতের দাম গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ এবং সঞ্চালন চার্জ ২৩ দশমিক ৯৬ শতাংশ বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিএসএমএ)। একই সঙ্গে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি। বিএসএমএর সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। সংগঠনটি বলছে, দেশের ইস্পাত শিল্পের বড় কারখানাগুলো ৩৩, ১৩২ ও ২৩০ কেভি এক্সট্রা হাইটেনশন (ইএইচটি) লাইনের সরাসরি গ্রাহক। ফলে ডিমান্ড চার্জ, ভ্যাট, পাওয়ার ফ্যাক্টর চার্জসহ বিভিন্ন অতিরিক্ত ব্যয় যোগ হয়ে বাস্তব বিদ্যুৎ খরচ এরই মধ্যে অস্বাভাবিক মাত্রায় বেড়ে গেছে।
যুক্তরাজ্য, সুইজারল্যান্ড ও সিঙ্গাপুর থেকে ৫ কার্গো এলএনজি কিনবে সরকার
Bonik Barta
দেশের জ্বালানি চাহিদা পূরণে তিন দেশ থেকে পাঁচ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে সুইজারল্যান্ড থেকে দুই কার্গো, যুক্তরাজ্য থেকে দুই কার্গো এবং সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কেনা হবে। সচিবালয়ে গতকাল অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাবে অনুমোদন দেয়া হয়। বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে এলএনজি কেনার প্রস্তাবগুলো উপস্থাপন করা হয়। এর পরিপ্রেক্ষিতে কমিটি পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫-এর বিধি ১০৫(৩)(ক) অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ পদ্ধতিতে তিন কার্গো এবং জিটুজি ভিত্তিতে দুই কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন করেছে। এর মধ্যে জিটুজি ভিত্তিতে সুইজারল্যান্ডের সকার ট্রেডিং এসএর কাছ থেকে সরাসরি ক্রয় প্রক্রিয়ার মাধ্যমে দুই কার্গো এলএনজি কেনা হবে।
New IMF credit prog ‘based on BoP needs, reform commitments’
The Financial Express
A fresh IMF financial arrangement sought by Bangladesh to support its economic reforms is to be determined by its balance-of-payments (BoP) needs and reform commitments, the international Monetary Fund said Wednesday. The IMF staffs are now engaging with the Bangladeshi authorities on their reform agenda and policy priorities as part of the Fund's consideration of possible next steps.
"Any new arrangement would need to be based on Bangladesh's balance-of-payments needs and strong policy commitments anchored by a credible reform agenda, and would be subject to the IMF's policies and executive board approval," says Ivo Krznar, the IMF Mission Chief for Bangladesh, in a statement.
কারণ ছাড়াই বাড়ছে সোনারগাঁও টেক্সটাইলসের শেয়ারদর
Bonik Barta
পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনারগাঁও টেক্সটাইলস লিমিটেডের শেয়ারদর ও লেনদেনের পরিমাণ অস্বাভাবিক হারে বাড়ছে। যদিও শেয়ারদর ও লেনদেনের এ অস্বাভাবিক বৃদ্ধির পেছনে কোনো ধরনের অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিঠির জবাবে এ তথ্য জানিয়েছে সোনারগাঁও টেক্সটাইলস। বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ১০ মে সোনারগাঁও টেক্সটাইলসের শেয়ারদর ছিল ৩৩ টাকা ৯০ পয়সা। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৫৯ টাকা ৪০ পয়সায়। এ সময়ের মধ্যে শেয়ারটির দর বেড়েছে প্রায় ৭৯ শতাংশ।
গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ল ১৬.৬৮%
Bonik Barta
দেশে পাইকারি ও গ্রাহক পর্যায়ে (খুচরা) বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বেড়েছে ১৯ দশমিক ৮৫ শতাংশ। প্রতি কিলোওয়াট ঘণ্টা (ইউনিট) বিদ্যুতের দাম ৭ টাকা থেকে বাড়িয়ে ৮ টাকা ৩৯ পয়সা করা হয়েছে। প্রতি ইউনিটে বিদ্যুতের দাম বেড়েছে ১ টাকা ৩৯ পয়সা। আর গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ১৬ দশমিক ৬৮ শতাংশ বাড়ানো হয়েছে। এতে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৯ টাকা ১১ পয়সা থেকে বেড়ে হয়েছে ১০ টাকা ৬৩ পয়সা। প্রতি ইউনিটে গড়ে দাম বেড়েছে ১ টাকা ৫২ পয়সা। গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্যবৃদ্ধির ক্ষেত্রে এবার লাইফলাইন গ্রাহকের (০ থেকে ৫০ ইউনিট ব্যবহারকারী) বিদ্যুতের দামও বেড়েছে প্রায় ১৫ শতাংশ। একই সঙ্গে বিদ্যুতের সঞ্চালন (ট্রান্সমিশন) চার্জ ২৩ দশমিক ৯৬ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।
PM directs dropping wealth tax, money whitening
The Financial Express
A major shift in the government's fiscal plan is underway as Prime Minister Tarique Rahman has instructed the authorities to drop several proposed tax measures, including the introduction of a wealth tax and a facility for whitening undisclosed money. The government has also decided not to impose new taxes on motorbike owners and battery-run rickshaws, official sources confirm. A senior tax official said on Wednesday the prime minister had ordered the withdrawal of those proposed measures to provide relief for the people already struggling with persistent inflationary pressures. The measures, which had earlier received policy approval, drew criticism and resentment from various quarters over concerns that they deviated from sound taxation principles and would place an additional burden on low-income groups.
যুক্তরাজ্যে সবুজ অর্থনীতির আকার ১০০ বিলিয়ন পাউন্ড ছাড়াল
Bonik Barta
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নেয়া পদক্ষেপ এখন শুধু পরিবেশ নয়, যুক্তরাজ্যের অর্থনীতিরও বড় চালিকাশক্তি হয়ে উঠেছে। দেশটির সবুজ অর্থনীতি বা ‘নিট-জিরো অর্থনীতি’ থেকে প্রতি বছর আয় হচ্ছে ১০০ বিলিয়ন পাউন্ডের বেশি। একই সঙ্গে এ খাতে সরাসরি ও পরোক্ষভাবে কর্মসংস্থান হয়েছে প্রায় ১১ লাখ মানুষের। সম্প্রতি প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। গবেষণাটি যৌথভাবে পরিচালনা করেছে যুক্তরাজ্যের শীর্ষ ব্যবসায়িক সংগঠন সিবিআইয়ের অর্থনীতি বিভাগ ও থিংক ট্যাংক এনার্জি অ্যান্ড ক্লাইমেট ইন্টেলিজেন্স ইউনিট (ইসিআইইউ)।
মীর আক্তারের শেয়ারদর বেড়েছে ৬ শতাংশের বেশি
Prothom-Alo
পুঁজিবাজারে তালিকাভুক্ত মীর আক্তার হোসেন লিমিটেডের শেয়ারদর ৬ দশমিক ৫৮ শতাংশ বেড়ে গতকাল ৪৭ টাকায় দাঁড়িয়েছে। আগের দিন শেয়ারটির মূল্য ছিল ৪৪ টাকা ১০ পয়সা। দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারদর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসে কোম্পানিটি। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) মীর আক্তারের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা। ৩১ ডিসেম্বর ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫১ টাকা ৬৩ পয়সায় (পুনর্মূল্যায়িত)।