03-May-2026

Monday 04 May 2026

05-May-2026

Merchandise export rebounds sharply after two months

The Financial Express

Bangladesh's export earnings rebounded strongly in April, snapping a two-month slide, with an annualized growth of 32.92 per cent to US$4.0 billion to a solace for the exchequer at a trying time. The monthly turnover is up from $3.0 billion in April 2025, driven largely by the apparel sector as usual because other potential sectors are yet to make a takeoff. However, cumulative export earnings in July-April of FY2025-26 fell by 2.02 per cent to $39.40 billion, down from $40.20 billion in the same period a year earlier, according to data released Sunday by the Export Promotion Bureau (EPB). The EPB says the April surge reflects renewed global demand and the resilience of export-oriented industries.

মেহেরপুরে এয়ার ফ্লো মেশিন ব্যবহারেও সংরক্ষণাগারে পচে যাচ্ছে পেঁয়াজ

Bonik Barta

আমদানিনির্ভরতা কমাতে ও কৃষকদের ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রির লক্ষ্যে সরকারিভাবে পেঁয়াজ সংরক্ষণে আধুনিক প্রযুক্তি হিসেবে এয়ার ফ্লো মেশিন ব্যবহার শুরু হয় মেহেরপুরের মুজিবনগর উপজেলায়। কিন্তু নতুন প্রযুক্তি আশানুরূপ ফল দিচ্ছে না কৃষকদের। সরকারি প্রশিক্ষণ ও ভর্তুকিতে পাওয়া মেশিন ব্যবহার করেও সংরক্ষণাগারে টন টন পেঁয়াজ পচে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন এ অঞ্চলের কৃষকরা। বিশেষজ্ঞরা মনে করছেন, সঠিক তাপমাত্রা, আর্দ্রতা নিয়ন্ত্রণ, পর্যাপ্ত বায়ু চলাচল ও সংরক্ষণাগারের কাঠামোগত মান বজায় না থাকলে এয়ার ফ্লো প্রযুক্তি কার্যকর হয় না। এছাড়া পেঁয়াজ সংগ্রহের সময় পরিপক্বতা, শুকানোর পদ্ধতি এবং রোগাক্রান্ত পেঁয়াজ আলাদা না করাও পচনের কারণ হতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অন্যথায় কৃষকদের ক্ষতি আরো বাড়বে এবং প্রযুক্তিনির্ভর কৃষিতে আগ্রহ কমে যেতে পারে।

NBR on hunt to recoup revenue shortfall

The Financial Express

Government's revenue authority launches an extensive drive to recoup domestic revenue shortfall by tapping potential sectors as limited scope left for a last-quarter boost in taxing development-project spending. Field-level officials say implementation of the Annual Development Programme (ADP) is traditionally a major source of domestic revenue, contributing significantly -- particularly in the final quarter of a fiscal year -- with taxes deducted at source from government payments. However, fiscal constraints and ongoing global uncertainties have forced the government to scale down development spending, weakening this key revenue stream. Government expenditure dropped significantly, to approximately Tk 122.80 billion in March of FY26, down from around Tk 153.41 billion in the same month of the fiscal year 2024-25. The monthly utilization rate also declined from 6.78 per cent to 5.88 per cent.

Price of 12kg LPG cylinder remains unchanged

The Financial Express

The price of a 12kg cylinder of liquefied petroleum gas (LPG) remains unchanged at Tk 1,940 for May.Business Policy Updates. The Bangladesh Energy Regulatory Commission (BERC) announced the decision on Sunday, which would take effect from 6 pm. The LPG prices were adjusted twice last month. On April 2, the price of the 12kg cylinder was raised by Tk 387 to Tk 1,728. Later, on April 19, BERC hiked the price by Tk 212, setting it at Tk 1,940. The private sector can sell LPG in various cylinder sizes-5.5kg, 12.5kg, 15kg, 16kg, 18kg, 20kg, 22kg, 25kg, 30kg, 35kg and 45kg-to consumers at proportional price in May. The price of LPG supplied through a reticulated system or centralized storage system also remains unchanged at Tk 351 per cubic metre for May.

Pharma firms resilient as profits grow strongly in July-March FY26

The Financial Express

Most listed drug manufacturers in Bangladesh posted double-digit year-on-year profit growth in the first nine months through March, supported by rising demand, efficient cost management, and a stable forex market. Market analysts attributed the growth to higher sales volumes, improved operational efficiency, and sustained demand for medicines both domestically and in export markets. The sector's performance stands out at a time when many other industries-including multinational companies-are grappling with elevated operating costs amid persistent inflationary pressure. "Sales of lifesaving drugs increased due to strong local demand, while leading companies successfully managed to keep operating costs lower," Salim Afzal Shawon, head of research at BRAC EPL Stockbrokerage, told The Financial Express over the phone.

Buyers' sourcing switch opens huge global footwear, travel-goods mkt

The Financial Express

Buyer's China-plus sourcing strategy for high production costs there and trade redirection fuelled by tariffs and US- China trade spat prompt global buyers to increasingly diversify their footwear-and travel-goods buying sources to elsewhere, including Bangladesh. A rising global demand for such commodities, especially non-leather footwear and luggage bags, manufacturers here are gearing up for expansion of their capacity to seize the opportunity for grab on a global market worth of US$600 to $700 billion. One corporate, PRAN-RFL Group, which has already invested Tk 3.25 billion and Tk 2.0 billion in 2026 pipeline in these two segments, plans to expand the capital investment to Tk 8 billion in next two years.

চিংড়ি রপ্তানি বাড়াতে ‘শ্রিম্প ইকোনমিক জোন’ প্রস্তাব, মিডার অংশীজন সভা

Bonik Barta

সভা শেষে দেশি-বিদেশী বিনিয়োগকারীদের এ খাতে বিনিয়োগের আহ্বান জানানো হয়। প্রস্তাব চূড়ান্ত করতে মিডা ও বিডা যৌথভাবে আরেকটি ওয়ার্কিং গ্রুপ বৈঠক করবে বলে জানানো হয়। বাংলাদেশের চিংড়ি খাতের টেকসই রপ্তানি সম্প্রসারণে অংশীজনদের নিয়ে সভা করেছে মহেশখালী ইনটিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটি (মিডা)। সভায় বাণিজ্যিক চিংড়ি উৎপাদনের জন্য একটি বিশেষায়িত ‘শ্রিম্প ইকোনমিক জোন’ প্রতিষ্ঠার প্রস্তাব উত্থাপন করা হয়। রোববার (৩ মে) দুপুর ১২টা ৩০ মিনিটে বিডা’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এতে সরকারি বিভিন্ন মন্ত্রণালয়, নিয়ন্ত্রক সংস্থা, শিল্প সংগঠন ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের উচ্চপদস্থ প্রতিনিধিরা অংশ নেন।

সোমবার থেকে হরমুজে আটকে পড়া জাহাজ সরাতে ‘সহায়তা’ করবে মার্কিন নৌবাহিনী: ট্রাম্প

The Business Standard

সোমবার থেকে হরমুজে আটকে পড়া বিদেশি জাহাজগুলোকে নিরাপদে এ প্রণালি থেকে সরে যেতে মার্কিন নৌবাহিনী সাহায্য করবে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি এই প্রক্রিয়ায় বাধা দেওয়ার চেষ্টা করে, তবে মার্কিন সামরিক বাহিনীও বলপ্রয়োগ করবে। ট্রাম্প এই পদক্ষেপের নাম দিয়েছেন 'প্রজেক্ট ফ্রিডম'। মার্কিন-ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পরপরই এই প্রণালিটি কার্যত বন্ধ করে দিয়েছে ইরান। এরপর থেকে এই গুরুত্বপূর্ণ ণৌপথটি ফের চালু করতে মার্কিন প্রশাসনের এটিই সবচেয়ে বড় উদ্যোগ।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ক্ষুদ্র আমানত সংগ্রহ ক্যাম্পেইন

Bonik Barta

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির আওতাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসিতে মাসব্যাপী ‘ক্ষুদ্র আমানত সংগ্রহ ক্যাম্পেইন ২০২৬’ শুরু হয়েছে। এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন। ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নতুন ক্যাম্পেইনের আওতায় গ্রাহকরা আকর্ষণীয় মুনাফায় সর্বনিম্ন ৫ হাজার টাকা থেকে যেকোনো পরিমাণের মেয়াদি সঞ্চয় করতে পারবেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুহম্মদ বদিউজ্জামান দিদার বলেন, ‘ক্ষুদ্র আমানতকারীদের অন্তর্ভুক্তির মাধ্যমে ফান্ড ফ্লো বৃদ্ধির পাশাপাশি স্বাভাবিক কার্যক্রম ত্বরান্বিত করা এবং ব্যাংকের ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠাই এ ক্যাম্পেইনের মূল লক্ষ্য।’ এ সময় তিনি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সব কর্মকর্তাকে আরো আন্তরিক ও মানসম্মত গ্রাহকসেবা নিশ্চিতের নির্দেশনা দেন।

এপ্রিলেও রেমিট্যান্স এসেছে ৩ বিলিয়ন ডলারের বেশি

Bonik Barta

সদ্য শেষ হওয়া এপ্রিলেও ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে দেশে। এ মাসে প্রবাসীরা মোট ৩১২ কোটি ৭০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন। বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৮ হাজার ৩৮৪ কোটি টাকা (ডলারপ্রতি ১২২.৭৫ টাকা হিসেবে)। এ নিয়ে টানা পাঁচ মাস ৩ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছে প্রবাসী আয়। সাধারণত ঈদ-রোজার মতো উৎসবকে কেন্দ্র করে দেশে রেমিট্যান্সের প্রবাহ বাড়ে। গত ফেব্রুয়ারি ও মার্চে রমজান ও ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়ে গেলেও রেমিট্যান্সের উচ্চপ্রবাহ এখনো দেখা যাচ্ছে। ব্যাংকসংশ্লিষ্টরা জানান, মধ্যপ্রাচ্য সংকটের কারণে প্রবাসীরা আগের চেয়ে বেশি অর্থ দেশে পাঠাচ্ছেন। অনেকে নিজেদের জমানো অর্থও দেশে পাঠিয়ে দিচ্ছেন। এর ফলে ঈদ-রোজা শেষ হয়ে গেলেও এখনো রেমিট্যান্সের উচ্চ প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। চলতি মাসেই পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। ফলে এ মাসেও রেমিট্যান্স প্রবাহের এ ধারা অব্যাহত থাকবে।

বৈদ্যুতিক গ্রিড ও ডিজিটাল নেটওয়ার্কে ৭০ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রতিশ্রুতি এডিবির

Bonik Barta

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামো বিশেষত গ্রিড নির্মাণ ও ডিজিটাল নেটওয়ার্ক সংযোগ স্থাপনে ৭০ বিলিয়ন ডলারের বড় বিনিয়োগ প্রতিশ্রুতি দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। ২০৩৫ সালের মধ্যে এ অর্থ বিদ্যুৎ খাতের সঞ্চালন ও ডিজিটাল অবকাঠামো উন্নয়নে ব্যয় করা হবে। এডিবির বিপুল এ বিনিয়োগ প্রতিশ্রুতির মূল লক্ষ্য হলো আন্তঃসীমান্ত বিদ্যুৎ বাণিজ্য জোরদারে গ্রিডে বিভিন্ন দেশের সঙ্গে সংযোগ স্থাপন। একই সঙ্গে পুরো অঞ্চলে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ উন্নত করা। অবস্থানগত কারণে আন্তঃসীমান্ত গ্রিড সংযোগে বড় সুবিধা পেতে পারে বাংলাদেশও।

প্লাস্টিক সংকটে ব্যাহত জাপানের জনপ্রিয় ‘পুডিং’ শিল্প

Bonik Barta

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়েছে জাপানের জনপ্রিয় মিষ্টান্ন ‘পুডিং’ বা স্থানীয় ভাষায় ‘পুরিন’-এর বাজারে।বিশ্ববাজারে অস্থিরতার কারণে জাপানে প্লাস্টিক তৈরির কাঁচামাল ‘নাফথাম’ সংকটে পড়েছে। ফলে প্যাকেজিংয়ের জন্য প্রয়োজনীয় প্লাস্টিক কাপ তৈরি করতে পারছে না উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। এতে জাপানের অন্যতম জনপ্রিয় স্ন্যাকস বা নাশতাটি বাজার থেকে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে নবায়নযোগ্য শক্তির দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা

Bonik Barta

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাব পড়ছে আন্তর্জাতিক বিনিয়োগ বাজারেও। তেল ও গ্যাসের দামের অস্থিরতার মধ্যে এখন অনেক বিনিয়োগকারী পরিচ্ছন্ন বা নবায়নযোগ্য জ্বালানি খাতে অর্থ ঢালছেন। বিশেষ করে সৌরবিদ্যুৎ, বায়ুশক্তি ও বিদ্যুৎ অবকাঠামো সংশ্লিষ্ট কোম্পানিগুলোয় বিনিয়োগ দ্রুত বাড়ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস।গবেষণা প্রতিষ্ঠান মর্নিংস্টারের তথ্যানুযায়ী, এপ্রিলে নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বৈশ্বিক ইটিএফ বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে ৩০০ কোটি ডলারের বেশি বিনিয়োগ এসেছে। ফলে এসব তহবিলের মোট সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩০০ কোটি ডলারে। ২০২১ সালের জানুয়ারির পর এটিই সবচেয়ে বড় মাসিক বিনিয়োগ।

দেশের আমদানি-রফতানি দুই খাতেই মন্দা

Bonik Barta

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) দেশের পণ্য রফতানি ২ দশমিক শূন্য ২ শতাংশ কমেছে। এ খাতের সবচেয়ে বড় পণ্য তৈরি পোশাকের রফতানি কমেছে ২ দশমিক ৮২ শতাংশ। রফতানির শীর্ষ পাঁচের অন্যতম কৃষিজ পণ্যের কমেছে ৪ দশমিক ৬৯ শতাংশ। রফতানির পাশাপাশি আমদানিতেও মন্দা ভাব বিরাজ করছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, অর্থবছরের প্রথম নয় মাসে ভোগ্যপণ্য আমদানিতে ঋণপত্র (এলসি) খোলা কমেছে দশমিক ১৯ শতাংশ। মূলধনি যন্ত্রপাতির এলসি খোলা কমেছে ৩ দশমিক শূন্য ৭ শতাংশ, শিল্প কাঁচামালের ২ দশমিক ৬৭ শতাংশ এবং ব্যাক টু ব্যাক ঋণপত্র খোলা কমেছে ১০ দশমিক ৯৫ শতাংশ।

অনুমোদন না থাকার পরও সবচেয়ে বেশি আমদানি ব্যয় মহিষের মাংসে

Bonik Barta

লজিস্টিক খরচ কম, বৈশ্বিক প্রতিযোগীদের তুলনায় দ্রুত সরবরাহ পাওয়া যায়—এমন সুবিধার কারণে ভারত থেকে কৃষিজাত পণ্য আমদানি বাড়ছে বাংলাদেশে। ২০২৪-২৫ অর্থবছরে প্রতিবেশী দেশটি থেকে আনা হয়েছে ২ দশমিক ৪ বিলিয়ন ডলারের কৃষিজাত পণ্য, যা কিনা মোট আমদানি ব্যয়ের ২১ দশমিক ২৫ শতাংশ। ভারত থেকে মূলত খাদ্যশস্য, মসলা ও বিভিন্ন নিত্যপণ্য নিয়মিত আমদানি করা হয়। তবে সর্বশেষ অর্থবছরে দেশটির সরকারি হিসাব বলছে, খরচের হিসাবে কৃষিজাত পণ্যের মধ্যে বাংলাদেশে সর্বোচ্চ রফতানি হয়েছে মহিষের মাংস। এর পরই দ্বিতীয় সর্বোচ্চ ব্যয় হয়েছে নন-বাসমতী চাল আমদানিতে।

এক কোটি কর্মসংস্থান সৃষ্টি করতে চায় বাংলাদেশ ব্যাংক

Bonik Barta

দেশের গ্রামীণ অর্থনীতিকে ঢেলে সাজাতে এবং এক কোটিরও বেশি মানুষের কর্মসংস্থান নিশ্চিত করতে ‘ওয়ান ভিলেজ ওয়ান প্রডাক্ট’ বা ওভিওপি প্রকল্প চালু করছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় দেশের ৬৪টি জেলার প্রত্যন্ত গ্রামের বিখ্যাত সব পণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। দেশের ৫২টি ব্যাংককে অন্তর্ভুক্ত করা হয়েছে এ প্রকল্পে। এতে অর্থায়ন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০ হাজার কোটি টাকা। ‘ওয়ান ভিলেজ ওয়ান প্রডাক্ট’ প্রকল্পটি সফল করতে একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এতে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিনকে প্রধান করা হয়েছে।

তিন প্রান্তিকে এপেক্স ট্যানারির লোকসান আরো বেড়েছে

Bonik Barta

চামড়া খাতের তালিকাভুক্ত কোম্পানি এপেক্স ট্যানারি লিমিটেডের শেয়ারপ্রতি লোকসান চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিক (জুলাই-মার্চ) শেষে ১৫ টাকা ৫৬ পয়সায় দাঁড়িয়েছে, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১২ টাকা ৫৬ পয়সায়। এক বছরের ব্যবধানে কোম্পানিটির লোকসান বেড়েছে প্রায় ২৫ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) এপেক্স ট্যানারির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৭৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৪৮ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১৮ টাকা ১১ পয়সায়। লোকসান বাড়ার কারণ হিসেবে স্টক এক্সচেঞ্জকে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্রি কমে যাওয়ার পাশাপাশি আর্থিক ব্যয় উল্লেখযোগ্য পরিমাণে বাড়ার কারণে লোকসান হয়েছে।