বড় কোম্পানির শেয়ারে বেশি দরপতন
Bonik Barta
বিদায়ী সপ্তাহে দেশের পুঁজিবাজারে সূচকে নিম্নমুখিতা পরিলক্ষিত হয়েছে।
এ সময় প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স প্রায় ২ শতাংশীয় পয়েন্ট হারিয়েছে। বিশেষ করে বড় কোম্পানির শেয়ারে বেশি দরপতন দেখা গেছে। সূচক কমলেও গত সপ্তাহে এক্সচেঞ্জটির দৈনিক গড় লেনদেন বেড়েছে প্রায় ২২ শতাংশ। বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইএক্স সূচক আগের সপ্তাহের তুলনায় ৯৬ দশমিক ৫১ পয়েন্ট কমে ৫ হাজার ২২০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৫ হাজার ৩১৬ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ৩৯ দশমিক ৩৫ পয়েন্ট কমে ১ হাজার ৯৮০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ২ হাজার ২০ পয়েন্ট। ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহে ১৪ পয়েন্ট কমে ১ হাজার ৬০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৭৪ পয়েন্ট।
তৃতীয় টার্মিনাল পরিচালনা নিয়ে জাপানের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক
Bonik Barta
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম নিয়ে জাপানের একটি প্রতিনিধি দলের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গতকাল এ বৈঠকের আয়োজন করা হয়। এতে বাংলাদেশ সরকারের শীর্ষস্থানীয় প্রতিনিধি এবং জাপানের একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল অংশগ্রহণ করে। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য জাপানের পক্ষ থেকে উপস্থাপিত সংশোধিত প্রস্তাব। দীর্ঘ আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে বিমানবন্দরের ইমবারকেশন ফি, অগ্রিম অর্থ প্রদান এবং রাজস্ব অংশীদারত্বের মতো স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো।
চারদিনে দেশে এসেছে ডিজেল এলএনজি ও এলপিজিবাহী ৫ জাহাজ
Bonik Barta
দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে চট্টগ্রাম বন্দরে বিভিন্ন দেশ থেকে জ্বালানি বহনকারী জাহাজের আগমন অব্যাহত রয়েছে। সেই ধারাবাহিকতায় চারদিনে বিভিন্ন ধরনের জ্বালানিবাহী পাঁচটি জাহাজ এসে পৌঁছেছে। এছাড়া আরো একটি আজ দেশে পৌঁছার কথা রয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) মেরিন বিভাগের হালনাগাদ তথ্যে গতকাল এ চিত্র উঠে এসেছে। জাহাজগুলোতে ডিজেল, এলএনজি ও এলপিজি আমদানি করেছে সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠান।চবক সূত্রে জানা গেছে, ৩১ মার্চ থেকে ৩ এপ্রিলের মধ্যে পাঁচটি এনার্জি ভেসেল বন্দরে অবস্থান করছে। ভারত থেকে আসা ‘গ্যাস চ্যালেঞ্জার’ নামের একটি জাহাটি সি-সাইড এজেন্টের মাধ্যমে মঙ্গলবার বন্দরে এসে পৌঁছেছে। জাহাজটি তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহন করছে। অন্যদিকে ইউনাইটেড শিপিং এজেন্ট পরিচালিত প্রিমা ডায়মন্ড জাহাজটি ইন্দোনেশিয়া থেকে বৃহস্পতিবার বন্দরে পৌঁছলেও এখনো বন্দর ‘প্যাসেজ’-এ অপেক্ষমাণ রয়েছে। জাহাজটিতে রয়েছে ইথিলিন। একই এজেন্টের আরেকটি জাহাজ ‘গ্যাস জার্নি’ চীন থেকে বাংলাদেশে এলপিজি নিয়ে আসবে। জাহাজটির সম্ভাব্য আগমনের সময় নির্ধারণ করা হয়েছে আজ।
উচ্চমূল্যে জ্বালানি আমদানি সরকারি তহবিলে বাড়তি চাপ তৈরি করছে
Bonik Barta
মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটলেও বাংলাদেশ এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে উচ্চমূল্যে জ্বালানি তথা তেল-গ্যাস আমদানির কারণে সরকারি তহবিলের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে, এ কারণে দেশের সব নাগরিককে জ্বালানিসাশ্রয়ী নীতির আওতায় নিয়ে আসা হচ্ছে। বাড়তি মূল্যে আমদানির কারণে রাষ্ট্রীয় কোষাগারের ক্ষয় বাড়ছে, এজন্য রেশনিং, সাশ্রয়ের পাশাপাশি জ্বালানির মূল্য সমন্বয়ের বিষয়টিও সরকার বিবেচনা করছে বলে জানান তিনি।
ইস্পাত, অ্যালুমিনিয়াম ও তামা আমদানিতে শুল্ক কমালেন ট্রাম্প
Bonik Barta
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা রক্ষায় ইস্পাত, অ্যালুমিনিয়াম ও তামা আমদানির শুল্কনীতিতে বড় পরিবর্তন এনেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন সিদ্ধান্তে এসব ধাতু দিয়ে তৈরি বিভিন্ন পণ্যের আমদানি শুল্ক কমানো হয়েছে। মূলত শুল্ক ব্যবস্থা সহজ করা ও আমদানিকারকদের তথ্য গোপনের সুযোগ বন্ধ করতেই ট্রাম্প প্রশাসন এ পদক্ষেপ নিয়েছে। খবর রয়টার্স। প্রেসিডেন্ট ট্রাম্প এ বিষয়ে একটি ঘোষণাপত্রে সই করেছেন। সেখানে জানানো হয়, ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ‘সেকশন ২৩২’-এর অধীনে ইস্পাত, অ্যালুমিনিয়াম ও তামার ওপর ৫০ শতাংশ আমদানি শুল্ক বহাল থাকবে। তবে এখন থেকে শুল্কের হার নির্ধারণ করা হবে মার্কিন ক্রেতাদের দেয়া দামের ওপর ভিত্তি করে।
বিশ্ববাজারে ভোজ্যতেল ও চিনির দাম ঊর্ধ্বমুখী, কমেছে চালের
Bonik Barta
বিশ্বজুড়ে নিত্যপণ্যের বাজারে আবারো অস্থিরতার আভাস দিচ্ছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) . সংস্থাটি জানিয়েছে, গত মার্চে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম গড়ে ২ দশমিক ৪ শতাংশ বেড়েছে, যা গত বছরের সেপ্টেম্বরের পর সর্বোচ্চ। এফএওর তথ্যনুযায়ী, মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়াই এ ঊর্ধ্বগতির প্রধান কারণ। এফএওর গতকাল প্রকাশিত মাসিক প্রতিবেদনে দেখা গেছে, প্রধান সব খাদ্যপণ্যের দাম বাড়লেও এ তালিকায় ব্যতিক্রম কেবল চাল। খবর আনাদোলু ও রয়টার্স।
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে দুবাইয়ের পর্যটন খাতে বড় বিপর্যয়
Bonik Barta
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের প্রভাবে দুবাইয়ের পর্যটন শিল্পে চরম বিপর্যয় নেমে এসেছে। বিশ্বের অন্যতম জনপ্রিয় এ পর্যটন নগরী এখন আন্তর্জাতিক পর্যটক শূন্যতায় ভুগছে, ফলে স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলো টিকে থাকতে হিমশিম খাচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে পর্যটন খাতের এ সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে। খবর রয়টার্স। গত বছর দুবাই প্রায় ১ কোটি ৯৫ লাখ বিদেশী দর্শনার্থীকে স্বাগত জানিয়েছিল। কিন্তু যুদ্ধের প্রভাবে সে চিত্র এখন সম্পূর্ণ ভিন্ন। শহরের ব্যস্ত রেস্তোরাঁগুলো এখন প্রায় জনশূন্য। টাসাস হসপিটালিটি গ্রুপের প্রতিষ্ঠাতা নাতাশা সিডেরিস জানান, তার রেস্তোরাঁগুলোর আয় ৫০ শতাংশের বেশি কমে গেছে। বিশেষ করে পর্যটন এলাকার আউটলেটগুলোয় আয় কমেছে প্রায় ৭০-৮০ শতাংশ। পরিস্থিতি সামাল দিতে তিনি নিজেরসহ সব কর্মীর বেতন ৩০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছেন।
মার্চে মার্কিন শ্রমবাজারে কর্মসংস্থান বাড়ার পূর্বাভাস
Bonik Barta
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে অনিশ্চয়তা বাড়লেও মার্চে যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে কর্মসংস্থান বাড়ার সম্ভাবনা দেখছেন অর্থনীতিবিদরা। ফেব্রুয়ারিতে বড় ধরনের ধসের পর গত মাসে নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মার্কিন অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে। তবে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও ভূরাজনৈতিক অস্থিরতা আগামী দিনগুলোয় দেশটির শ্রমবাজারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। খবর রয়টার্স। অর্থনীতিবিদদের পূর্বাভাস অনুযায়ী, মার্চে যুক্তরাষ্ট্রে নতুন করে প্রায় ৬০ হাজার কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। এর আগে ফেব্রুয়ারিতে ৯২ হাজার মানুষ কাজ হারিয়েছিল, যা ছিল গত কয়েক বছরের মধ্যে অন্যতম বড় বিপর্যয়। মূলত ক্যালিফোর্নিয়া ও হাওয়াই অঙ্গরাজ্যের স্বাস্থ্যকর্মীদের ধর্মঘট শেষ হওয়া এবং শীতকালীন বৈরী আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় নির্মাণ ও পর্যটন খাতে আবারো নিয়োগ শুরু হয়েছে। এসব কারণেই মার্চে ইতিবাচক ফলাফল আশা করা হচ্ছে।
জাপানে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট
Bonik Barta
প্রযুক্তি জগতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান মাইক্রোসফট জাপানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সাইবার নিরাপত্তা খাতের উন্নয়নে ১০ বিলিয়ন বা এক হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। জাপানে ডিজিটাল অবকাঠামো শক্তিশালী করতে এটি মাইক্রোসফটের এ যাবৎকালের বৃহত্তম বিনিয়োগ। খবর রয়টার্স।
টোকিও সফরকালে মাইক্রোসফটের ভাইস চেয়ার ও প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ এ বিশাল বিনিয়োগ পরিকল্পনার কথা জানান। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, এ উদ্যোগের অন্যতম লক্ষ্য হলো জাপানের প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির কৌশলগত লক্ষ্য ও অর্থনৈতিক উন্নয়নের ভাবনার সঙ্গে মিল রেখেই এ বিনিয়োগ করা হচ্ছে।
বিক্রেতাদের ওপর ৩.৫% বাড়তি ফি আরোপ করছে অ্যামাজন
Bonik Barta
ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় তৃতীয় পক্ষের বিক্রেতাদের ওপর ৩ দশমিক ৫ শতাংশ অতিরিক্ত জ্বালানি ও লজিস্টিক সারচার্জ আরোপ করার ঘোষণা দিয়েছে অ্যামাজন। চলতি মাসের শেষের দিকে এ নতুন চার্জ কার্যকর হবে। গত বৃহস্পতিবার বার্তা সংস্থা এপিকে পাঠানো এক ই-মেইল বার্তায় অনলাইন কেনাকাটার এ শীর্ষ প্রতিষ্ঠান বিষয়টি নিশ্চিত করেছে।
অ্যামাজন জানায়, ১৭ এপ্রিল থেকে তাদের ‘ফুলফিলমেন্ট সার্ভিস’ ব্যবহারকারী অধিকাংশ বিক্রেতার জন্য এ অস্থায়ী চার্জ কার্যকর হবে। প্রতিষ্ঠানটি তাদের বিবৃতিতে জানায়, বর্তমানে জ্বালানি ও পরিবহন খাতে অস্বাভাবিক খরচ বেড়ে যাওয়ায় পুরো শিল্প খাতে পরিচালনার ব্যয় অনেক বেড়েছে। এতদিন এ বাড়তি খরচ অ্যামাজন নিজে বহন করলেও পরিস্থিতি বিবেচনায় এখন অন্যান্য বড় কুরিয়ার সার্ভিসের মতো তারাও সাময়িক সারচার্জ আরোপের সিদ্ধান্ত নিয়েছে।