ফেব্রুয়ারিতে ৩৯৭ কোটি ডলারের পণ্য রফতানি, প্রবৃদ্ধি ২.৭৭%
Bonik Barta
গত ফেব্রুয়ারি মাসে বিশ্ববাজারে ৩৯৭ কোটি ৩১ লাখ ৪০ হাজার ডলারের পণ্য রফতানি করেছে বাংলাদেশ। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের তুলনায় রফতানি বেড়েছে ২ দশমিক ৭৭ শতাংশ। ওই সময় পণ্য রফতানির অর্থমূল্য ছিল ৩৮৬ কোটি ৬১ লাখ ৩০ হাজার ডলার। ইপিবির তথ্য অনুযায়ী, কৃষিজাত পণ্য রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক শূন্য ৩ শতাংশ। প্লাস্টিক পণ্য রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৯৫ শতাংশ। চামড়া ও চামড়াজাত পণ্য রফতানিতে ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ৩৯ শতাংশ। পোশাক রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ৬৬ শতাংশ। হোম টেক্সটাইল রফতানিতে ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে শূন্য দশমিক ২৩ শতাংশ।
আট মাসে ৩২ দশমিক ৯ বিলিয়ন ডলারের পণ্য রফতানি
Bonik Barta
চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) বিশ্ববাজারে বাংলাদেশ থেকে পণ্য রফতানি হয়েছে ৩ হাজার ২৯৪ কোটি ২৬ লাখ ৬০ হাজার টাকার বা ৩২ দশমিক ৯ বিলিয়ন ডলারের। এর মধ্যে পোশাক রফতানি হয়েছে ২ হাজার ৬৭৯ কোটি ৬৪ লাখ ২০ হাজার ডলারের, যা মোট রফতানির ৮১ দশমিক ৩৪ শতাংশ। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) গতকাল এ পরিসংখ্যান প্রকাশ করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের আট মাসে গত অর্থবছরের একই সময়ের তুলনায় বাংলাদেশ থেকে মোট পণ্য রফতানির প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম আট মাসে পণ্য রফতানির অর্থমূল্য ছিল ২ হাজার ৯৮০ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার। ওই সময়ে পোশাক রফতানির অর্থমূল্য ছিল ২ হাজার ৪২১ কোটি ৯৩ লাখ ৩০ হাজার ডলার। এ হিসাবে আট মাসে পোশাক রফতানির প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ৬৪ শতাংশ।
21 factories shut in 7 months, leaving hundreds unemployed in N’ganj
The Financial Express
A total of 21 factories have closed in Narayanganj, leaving hundreds of workers unemployed in the past seven months. As a result, they now face a financial crisis and are protesting for the reopening of the factories and payment of overdue wages. According to sources, the closures have occurred for three primary reasons. Many factory owners shut down operations due to a financial crisis and a lack of purchase orders.Besides, some factories owned by people with ties to the Awami League were targeted in violent protests, including vandalism and arson, due to their political affiliations. Finally, some factories owned by businessmen connected to the previous Awami League government have fallen into disrepair, with the owners reportedly in hiding.
২০২৪ সালে বাংলাদেশিদের ডিজিটাল লেনদেন বেড়েছে ১৭ শতাংশ: ভিসা
The Business Standard
বিশ্বব্যাপী ডিজিটাল পেমেন্ট সেবায় শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ভিসা জানিয়েছে, বাংলাদেশ দ্রুত ডিজিটাল লেনদেনের দিকে অগ্রসর হচ্ছে। ফলে অভ্যন্তরীণ ও আন্তঃসীমান্ত লেনদেনের ক্ষেত্রে অনলাইন এবং স্পর্শবিহীন পেমেন্টের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বাড়ছে।২০২৪ সালে ভিসার নেটওয়ার্ক ব্যবহার করে বাংলাদেশি কার্ডধারীদের ব্যয় বেড়েছে ১৪ শতাংশ, আর লেনদেনের হার আগের বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে ১৭ শতাংশ। তবে এই প্রবৃদ্ধি মূলত ঢাকাকেন্দ্রিক। মঙ্গলবার (৪ মার্চ) ভিসার প্রকাশিত ভোক্তা ব্যয় ও ডিজিটাল লেনদেনসংক্রান্ত বার্ষিক বিশ্লেষণে দেখা গেছে, গত বছর দেশে ইলেকট্রনিক গ্রাহক ব্যয়ের প্রায় ৭৫ শতাংশ এবং ডিজিটাল লেনদেনের ৮০ শতাংশই রাজধানী ঢাকায় হয়েছে।
Exports grow by 11% in July-February
The Business Standard
The country's export earnings grew by nearly 11% in the first eight months (July-February) of the ongoing fiscal year compared to the same period last year. During this period, the country exported goods worth $32.94 billion, up from $29.80 billion in the corresponding period of the previous financial year, according to the latest data from the Export Promotion Bureau (EPB) released yesterday.
বছরের শুরুতে দক্ষিণ কোরিয়ায় বেড়েছে ভ্রমণ
Bonik Barta
ভ্রমণপিপাসুদের পছন্দের গন্তব্য হয়ে উঠছে দক্ষিণ কোরিয়া। চলতি বছরের জানুয়ারিতে প্রায় ১১ লাখ ২০ হাজার পর্যটক দেশটিতে ভ্রমণ করেছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বেশি। ২০২৪ সালের শেষ দিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল হঠাৎ সামরিক আইন জারি করলে দেশটিতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। তবে পর্যটন খাতে এর প্রভাব ততটা ব্যাপক হয়নি। কোরিয়ার রাষ্ট্রীয় পর্যটন সংস্থার তথ্যানুসারে, পর্যটনে সর্বশেষ রেকর্ডটি হয়েছিল মহামারীর আগের বছর, অর্থাৎ ২০১৯ সালে। ওই বছরের জানুয়ারিতে পর্যটক ছিল ১১ লাখ। মহামারীর কারণে কয়েক বছর পর্যটক চলাচল বন্ধ থাকার পর ২০২৪ সালের জানুয়ারিতে দক্ষিণ কোরিয়ায় দর্শনার্থী বেড়ে দাঁড়ায় ৮ লাখ ৮১ হাজার। সামরিক আইন ঘোষণার ফলে পর্যটন খাতে যে অনিশ্চয়তা দেখা দিয়েছে, তা কাটিয়ে ওঠার চেষ্টা করছে কোরিয়ার পর্যটন সংস্থা। পর্যটক ধরে রাখতে এ বছরের বাজেটে অগ্রাধিকার দেয়ার পরিকল্পনা করেছে প্রশাসন। বছরের প্রথমার্ধে আয়োজন করা হবে বেশ কয়েকটি রোড শো। তবে সাম্প্রতিক সময়ের চীন-যুক্তরাষ্ট্রের শুল্ক যুদ্ধকে কোরিয়ার পর্যটন খাতের জন্য হুমকি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
চকোলেটের বাজারে মূল্যবৃদ্ধির আভাস
Bonik Barta
চলতি বছর চকোলেটের বাজারে বড় আকারে মূল্যবৃদ্ধির আভাস দিয়েছে লিন্ডট অ্যান্ড স্প্রুয়েংলি। সম্প্রতি নিজেদের পণ্যের দামে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন সুইস কোম্পানিটি। এর সঙ্গে বৈশ্বিক চকোলেটের বাজারের প্রবণতা সম্পর্কে ধারণা দিয়েছেন এর কর্মকর্তারা। লিন্ডটের প্রধান আর্থিক কর্মকর্তা মার্টিন হাগ গতকাল জানান, চলতি বছর আবারো তারা চকোলেটের দাম বাড়াবেন। তবে এবার দাম বাড়ার হার আগের তুলনায় বেশি হবে। গত বছর ৬ দশমিক ৩ শতাংশ দাম বাড়ায় লিন্ডট। কিন্তু তা কোকো বিনের মূল্যবৃদ্ধি মোকাবেলায় যথেষ্ট ছিল না বলে মন্তব্য করেন মার্টিন হাগ। তিনি বলেন, ‘আগামীতে আমাদের আরো দাম বাড়াতে হবে। ২০২৫ সালে আমরা ডাবল ডিজিট শতাংশে দাম বাড়াব।’ চকোলেটের মূল্যবৃদ্ধির এ প্রবণতা একক কোম্পানির জন্য প্রযোজ্য হবে এমন নয়। কোকো বিনের কারণে এর প্রভাব পুরো বাজারে পড়বে। মার্টিন হাগ বলেন, ‘ভবিষ্যতে চকোলেটের দাম বর্তমানের তুলনায় বেশি হবে। এটা শুধু লিন্ডট চকোলেটের জন্য নয়, সব চকোলেটের জন্য প্রযোজ্য হবে।’
Mortgaged asset auction hurdles fuel NPL build-up
The Financial Express
Despite having money loan court (Artha Rin Adalat) decrees in their favour, banks and non-bank financial institutions (NBFIs) are not getting the desired success in selling mortgaged properties due to various complications.
Bank officials are reluctant to sell such properties at auction due to insufficient prices and also because they want to avoid hassles in their professional lives, according to legal experts. In addition, buyers are also less interested in purchasing these properties due to the risk of possible legal complications, they further said. As a result, banks and other financial institutions are not achieving the expected level of success in recovering default loans even after fighting long legal battles.
Govt wants single VAT rate if businesses agree
The Financial Express
National Board of Revenue (NBR) Chairman Md Abdur Rahman Khan on Tuesday said the government wants to implement a single, universal value-added tax (VAT) rate in the country if the business community reaches a consensus. "If necessary, we will lower the rate. But it should be a single rate, provided the business people come to a consensus," he said at a pre-budget meeting with the leaders of Foreign Investors' Chamber of Commerce and Industry (FICCI) and Metropolitan Chamber of Commerce and Industry (MCCI) at the NBR office in the capital.
Elaborating further, he said there might be two VAT rates at best. "If the service sector thinks the rate is harsh for them, we can lower it for them. But we have to bring discipline in the VAT rate," he further said.
পাল্টা শুল্ক আরোপের ঘোষণা জাস্টিন ট্রুডোর
Bonik Barta
কানাডা থেকে আমদানি পণ্যের ওপর বড় আকারে শুল্ক বাস্তবায়ন শুরু করেছে যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক বিবৃতিতে জানিয়েছেন, মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপ করবেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে প্রবেশের পর পরই কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর ২৫ শতাংশ ও কানাডিয়ান জ্বালানি পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেন। পরে সে সিদ্ধান্তের ওপর এক মাসের স্থগিতাদেশ দেয়া হয়, যা গতকাল শেষ হয়েছে। জাস্টিন ট্রুডো জানান, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ৩ হাজার কোটি কানাডিয়ান ডলার বা ২ হাজার ৮০ কোটি ডলার মূল্যের পণ্যের ওপর শুল্ক আরোপ করবে কানাডা, যা অবিলম্বে কার্যকর হবে। ভবিষ্যতে আরো শুল্ক আরোপ করা হতে পারে। এ পাল্টা শুল্ক ফেব্রুয়ারিতে ঘোষিত পরিমাণে হবে। তবে কোন কোন পণ্যের ওপর এটি প্রভাব ফেলবে তা বিস্তারিত জানাননি।
তিনি জানান, যতক্ষণ যুক্তরাষ্ট্র কানাডার বিরুদ্ধে শুল্ক বাতিল না করে, ততক্ষণ এ পদক্ষেপ কার্যকর হবে। তবে যেসব পণ্য পরিবহনের মধ্যে রয়েছে সেগুলোর ওপর পাল্টা শুল্ক প্রভাব ফেলবে না। ফেব্রুয়ারিতে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্র থেকে মোট ১৫ হাজার ৫ কোটি কানাডিয়ান ডলার মূল্যের আমদানি পণ্যের ওপর শুল্ক আরোপ করা হবে। প্রথম দফায় ৩ হাজার কোটি কানাডিয়ান ডলারের পণ্য এতে অন্তর্ভুক্ত হবে। ২১ দিনের পরামর্শকালের পর বাকি ১২ হাজার ৫০০ কোটি কানাডিয়ান ডলারের পণ্যের ওপর শুল্ক আরোপ হবে।
Import taboo, consumer boycott bite India's share
The Financial Express
India's share in Bangladesh's total trade has been on a downturn since April 2024 as import restrictions and a consumer-driven boycott of Indian-made products weigh amid a change of wind, sources say. On the contrary, China's share in Bangladesh's trade has been on the up and up since then, according to data from Bangladesh Bureau of Statistics (BBS). Meanwhile, the United States of America, traditionally the third-largest trading partner, moved one rung up to become Bangladesh's second-largest trading partner in July 2024. Historically, China had been Bangladesh's top trading partner in total trade in goods, followed by India in the second place and the United States in third.
Export earnings up 10.53pc to $32.94b in Jul-Feb of FY25
The Financial Express
Bangladesh's export earnings recorded a 10.53-percent rise to US$32.94 billion during the first eight months of this fiscal year--singularly dominated by apparel sector--although growth potent got stunted for adversities.
According to Export Promotion Bureau (EPB) data released Tuesday, the country's export earnings aggregated US $29.80 billion during the July-February period of last fiscal year. The single-month export earnings in February 2025 were also on the up and up, with a 2.77-percent year-on-year rise to US$3.97 billion compared to US$3.86 billion in February 2024, the EPB data revealed.
যুক্তরাষ্ট্রে বাড়তে পারে গম সরবরাহ ও সমাপনী মজুদ
Bonik Barta
যুক্তরাষ্ট্রে আগামী বিপণন বর্ষে (২০২৫-২৬) গমের সরবরাহ ও সমাপনী মজুদ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)। গত বৃহস্পতিবার এগ্রিকালচারাল আউটলুক ফোরামের ‘গ্রেইনস অ্যান্ড অয়েলসিডস আউটলুক’ শীর্ষক প্রতিবেদনে এমন পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
ইউএসডিএ জানায়, আগামী বিপণন বর্ষে যুক্তরাষ্ট্রে মোট গম সরবরাহের পরিমাণ হতে পারে ২৮৩ কোটি বুশেল (প্রতি বুশেলে ৬০ পাউন্ড)। এটি ২০২৩-২৪ বিপণন বর্ষের ২৭৯ কোটি ৮০ লাখ বুশেলের তুলনায় ৩ কোটি ২০ লাখ বুশেল বা ১ শতাংশ বেশি। তবে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ২০২৫ সালে গম উৎপাদন কিছুটা কমার পূর্বাভাস দিয়েছে। সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, এ সময় দেশটিতে খাদ্যশস্যটির মোট উৎপাদন দাঁড়াতে পারে ১৯২ কোটি ৬০ লাখ বুশেলে, যা ২০২৪ সালের তুলনায় ৪ কোটি ৫০ লাখ বুশেল বা ২ শতাংশ কম। যুক্তরাষ্ট্রে গত পাঁচ বছরে গড় উৎপাদন ছিল ১৭৭ কোটি ৮০ লাখ বুশেল। দেশটিতে ২০২৫ সালে গমের মোট আবাদযোগ্য জমির পরিমাণ ৪ কোটি ৭০ লাখ একর হবে বলে ধারণা করা হচ্ছে, যা আগের বছরের তুলনায় নয় লাখ একর বেশি।
Traders often import goods on false declarations, says NBR chairman
The Financial Express
The National Board of Revenue, or NBR, Chairman Abdur Rahman Khan has said many customs-related complications remain unresolved as traders continue to import goods with false declarations. He said this in response to a complaint from traders regarding customs duties, raised on behalf of customs officials, during the NBR’s pre-budget discussion with the Metropolitan Chamber of Commerce and Industry, or MCCI, and the Foreign Investors’ Chamber Of Commerce and Industry, or FICCI, in Dhaka’s Agargaon. Traders have alleged even though they import goods at low prices, customs officials evaluate them at their discretion, excluding the price on the invoice or list of import prices with goods during clearance.
আমদানি বাড়ায় সাতক্ষীরায় কমেছে গুঁড়া হলুদের দাম
Bonik Barta
ভোমরা স্থলবন্দর দিয়ে চলতি অর্থবছরের প্রথম সাত মাসে শুকনা হলুদ আমদানি বেড়েছে ৫ হাজার ৪৭৯ টন। আমদানি বাড়ায় অঞ্চলটিতে গুঁড়া হলুদের দাম কমে এসেছে। গতকাল অঞ্চলটির সুলতানপুর বড় বাজারের কয়েকটি মসলা বিক্রয় প্রতিষ্ঠান ঘুরে এ তথ্য জানা গেছে।
সাতক্ষীরা জেলা শহরের সুলতানপুর বড় বাজারের মসলা বিপণন প্রতিষ্ঠান মেসার্স সরদার স্টোরে গতকাল প্রতি কেজি গুঁড়া হলুদ বিক্রি হয়েছে খুচরায় ২৮০ টাকায়। এক মাস আগেও এখানে পণ্যটির দাম ছিল কেজিতে ৩৫০-৩৬০ টাকা। এ বিষয়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আব্দুল হাকিম জানান, এক মাসের ব্যবধানে গুঁড়া হলুদের দাম কেজিতে ৭০-৮০ টাকা পর্যন্ত কমেছে। এর পেছনে ভূমিকা রেখেছে শুকনা হলুদের আমদানি বৃদ্ধি। ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গেছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-জানুয়ারি পর্যন্ত এ বন্দর দিয়ে শুকনা হলুদ আমদানি হয়েছে ১৭ হাজার ৬৯৩ টন, যার মূল্য ছিল ৩০৪ কোটি ৯৭ লাখ টাকা। গত অর্থবছরের একই সময় এ বন্দর দিয়ে ১৮৩ কোটি ৮৪ লাখ টাকা মূল্যের ১২ হাজার ২১৪ টন শুকনা হলুদ আমদানি হয়।
Edible oil market still remains volatile
The Financial Express
The edible oil market remains volatile despite considerable efforts to stabilize the market during this Ramadan.
Prices of some other essential commodities, however, have declined on the third day of Ramadan, giving some relief to consumers. With the beginning of the holy month, the prices of chicken, fish, meat, lemons, cucumbers, and brinjal went up due to increased demand. Notably, within two days, the prices of broiler chicken, lemons, and several other items have fallen. A market visit on Tuesday reveals that broiler chicken is now being sold for Tk 190-200 per kilogramme, down from Tk 210-220 on the first day of Ramadan, which began on Sunday. Similarly, four lemons are now selling at Tk 50-70, which was Tk 70-100 on Sunday.
দুই মাসের মধ্যে বিদেশি জ্বালানি কোম্পানিগুলোর বকেয়া পরিশোধ করবে সরকার
The Business Standard
জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, আগামী দুই মাসের মধ্যে জ্বালানি সরবরাহকারী আন্তর্জাতিক কোম্পানিগুলোর বকেয়া পাওনা পরিশোধ করবে সরকার। এবিষয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, আগামী দুই মাসের মধ্যেই বিদেশি কোম্পানিগুলোর বকেয়া পরিশোধ করব আমরা। এজন্য আমাকে দরকারি সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে অর্থ মন্ত্রণালয়। আজ বুধবার বার্তাসংস্থা ইউএনবিকে তিনি বলেন, "বিদেশি কোম্পানিগুলোর বকেয়া পাওনা পরিশোধের ক্ষেত্রে এটা উল্লেখযোগ্য একটা ব্রেক থ্রু হবে বলে আমরা আশা করছি।"
ব্যবহৃত ইভির চাহিদা বাড়ছে আরব আমিরাতে
Bonik Barta
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ব্যবহৃত বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) চাহিদা ক্রমবর্ধমান অবস্থানে রয়েছে বলে জানিয়েছে দেশটির অনলাইন ক্ল্যাসিফায়েড প্লাটফর্ম ডাবিজল। তারা বলছে, ২০২৪ সালে আগের বছরের তুলনায় আরো বেশি গ্রাহক ব্যবহৃত ইভির দিকে ঝুঁকেছেন। কারণ হিসেবে কাজ করেছে পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সরকারি উদ্যোগ ও নীতিমালা এবং বিভিন্ন মডেলের বিদ্যুচ্চালিত গাড়ির সহজলভ্যতা। সেকেন্ড হ্যান্ড পণ্য কেনাবেচার শীর্ষস্থানীয় ক্ল্যাসিফায়েড প্লাটফর্ম ডাবিজল ইউএইতে রয়েছে সাত হাজারেরও বেশি ইভির তালিকা। ক্রেতা চাহিদার সাম্প্রতিক প্রবণতা অনুসরণ করে প্রতিবেদনটি তৈরি করেছে সংস্থাটি। এতে দেখা যাচ্ছে, গত কয়েক বছরে ইভি কেনার ক্ষেত্রে হালনাগাদ প্রযুক্তির পাশাপাশি টেকসই যানবাহনের দিকে ভোক্তাদের আগ্রহ বাড়ছে।
২০২৪ সালে বাজারের প্রবৃদ্ধি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ডাবিজলের কারসের জেনারেল ম্যানেজার আতিফ রানা বলেন, ‘ডাবিজল কারসে আমরা সবসময় গ্রাহক চাহিদার প্রাধান্য দিই। উদ্ভাবন ও বাজারকে গভীরভাবে পর্যবেক্ষণের মাধ্যমে আমরা এমন একটি প্লাটফর্ম তৈরি করেছি, যা সংযুক্ত আরব আমিরাতের গাড়ির বাজারের সঙ্গে সহজেই খাপ খায়। ২০২৪ সালের বাজার বিশ্লেষণ অনুসারে, প্রি-ওউন্ড গাড়ির বিভাগ ক্রমাগত স্থিতিশীল প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে, তবে বিদ্যুচ্চালিত গাড়ির ক্ষেত্রে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যাচ্ছে।’
Dhaka bourse doing better than regional peers this year
The Financial Express
The return from the broad index in the first two months of the ongoing calendar year shows signs of recovery from the prolonged losses in the previous years, frustrating investors. The DSEX, broad index of the Dhaka Stock Exchange (DSE), advanced 0.59 per cent to 5,247.30 points in the two months to February 27. During the same period, the broad indices of Pakistan, India, Philippines, Indonesia and Thailand fell between 1.63 per cent and 14.03 per cent. According to EBL Securities, the DSE logged a steady recovery, primarily riding on investors' active participation in certain large-cap scrips as anticipation builds surrounding the companies' corporate earnings and dividend declarations.
গ্রামীণফোনের ঋণমান ‘ট্রিপল এ’
Bonik Barta
পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের ঋণমান দীর্ঘমেয়াদে ‘ট্রিপল এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-ওয়ান’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং প্রকাশের দিন পর্যন্ত কোম্পানিটির প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য মোট ৩৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে গ্রামীণফোনের পর্ষদ। এর মধ্যে ১৭০ শতাংশ চূড়ান্ত ও ১৬০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২৬ টাকা ৮৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৪ টাকা ৪৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৭ টাকা ৯৫ পয়সায়।
ফিউচার মার্কেটে পাম অয়েলের দরপতন
Bonik Barta
ফিউচার মার্কেটে মালয়েশীয় পাম অয়েলের দাম গতকাল কমেছে। ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) অন্যান্য ভোজ্যতেলের কম দাম ও যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের আশঙ্কা পণ্যটির দাম কমার পেছনে ভূমিকা রেখেছে।
বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে মে মাসে সরবরাহ চুক্তিতে গতকাল পাম অয়েলের দাম কমেছে ১০৫ রিঙ্গিত বা ২ দশমিক ৩৪ শতাংশ। প্রতি টনের মূল্য পৌঁছেছে ৪ হাজার ৩৭৯ রিঙ্গিতে (৯৮০ ডলার ৭৪ সেন্টে)।
সেলাংগর ভিত্তিক ব্রোকারেজ প্রতিষ্ঠান পেলিনডুং বেস্টারির পরিচালক পরামালিংগম সুপ্রমানিয়াম বলেন, ‘বিশ্বের সবচেয়ে বড় সয়াবিন আমদানিকারক চীন মার্কিন শুল্কের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুতি নিচ্ছে। এতে মার্কিন কৃষিপণ্যে প্রভাব পড়তে পারে। এমন পরিস্থিতিতে বৈশ্বিক ভোজ্যতেলের বাজারে অনিশ্চয়তা বাড়ছে।’ এদিকে ডিসিইতে সয়াবিন তেলের দাম কমেছে ১ দশমিক ১৫ শতাংশ। অন্যদিকে পাম অয়েলের দাম ২ দশমিক ৮ শতাংশ কমেছে।
Banks need lesser cash reserve in BB for CRR cut
The Financial Express
Daily cash reserve ratio (CRR) requirement for commercial banks is relaxed to give the lenders some breathing space amid persisting liquidity tightness, officials said Tuesday. The central bank's decision lowering CRR-maintenance requirement by 50 basis points from existing 3.50 per cent to 3.0 per cent takes effect from today (Wednesday). However, the biweekly average of CRR requirement will remain unchanged at 4.0 per cent, according to a circular issued Tuesday by the monetary policy unit of the Bangladesh Bank. The regular CRR-cutting decision comes couple of weeks after the banking regulator had shared its plan with the treasury heads of the banks about the squeezing of borrowing facility from the central bank through eliminating 28-day-tenure liquidity window against repo, which will be effective after Eid-ul-Fitr.
অতিরিক্ত তাপমাত্রায় ভারতে শস্য উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা
Bonik Barta
ভারতের বেশ কয়েকটি রাজ্যে গত মাসে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি ছিল। মার্চেও এ ধারা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। এমন আবহাওয়া পরিস্থিতিতে গম, ছোলা ও সরিষার মতো শীতকালে বপন করা ফসলের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। অতিরিক্ত তাপমাত্রায় শস্য উৎপাদন ব্যাহত হতে পারে বলে ধারণা করছেন খাতসংশ্লিষ্টরা। ভারতের আবহাওয়া বিভাগের সিনিয়র সায়েন্টিস্ট ডিএস পাই সাংবাদিকদের বলেন, ‘মার্চে বেশির ভাগ অঞ্চলের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক গড়ের তুলনায় বেশি থাকবে। দেশটির মধ্যাঞ্চল, দক্ষিণ ভারতের উত্তর, উত্তর-পূর্ব ও পূর্বাঞ্চলের জেলাগুলোয় এ সময় তাপপ্রবাহ বিরাজ করতে পারে।’
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম উৎপাদনকারী দেশ ভারত। দেশটির উত্তর প্রদেশ, পাঞ্জাব ও হরিয়ানায় সবচেয়ে বেশি গম উৎপাদন হয়। দেশটিতে ২০২২ সালের পর টানা তিন বছর ধরে খাদ্যশস্যটির উৎপাদন কম হয়েছে। তাই আমদানিনির্ভরতা কমাতে ২০২৫ সালে দেশটি উৎপাদন বাড়ানোর প্রত্যাশায় ছিল। তবে উচ্চ তাপমাত্রায় টানা চতুর্থ বছরের জন্য ফলন কমতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে গম আমদানিতে আরোপিত ৪০ শতাংশ শুল্ক বাতিল করতেও বাধ্য হতে পারে কর্তৃপক্ষ।
২০৪০ সাল নাগাদ বিশ্বব্যাপী এলএনজির চাহিদা বাড়তে পারে ৬০ শতাংশ
Bonik Barta
বিশ্বব্যাপী তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) চাহিদা ২০৪০ সালের মধ্যে ৬০ শতাংশ বাড়তে পারে। চাহিদা বৃদ্ধির পেছনে ভূমিকা রাখবে এশিয়ার দেশগুলোর দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং শিল্প খাতকে কার্বনমুক্ত করার উদ্যোগ হিসেবে এলএনজির ব্যবহার বৃদ্ধি। ব্রিটিশ বহুজাতিক জ্বালানি কোম্পানি শেলের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে এমন পূর্বাভাস উঠে আসে।
শেলের পূর্বাভাস অনুযায়ী, ২০৪০ সাল নাগাদ বৈশ্বিক এলএনজির চাহিদা পৌঁছতে পারে ৬৩ কোটি থেকে ৭১ কোটি ৮০ লাখ টনে। গত বছর জ্বালানি পণ্যটির মোট চাহিদা ছিল ৪০ কোটি ৭০ লাখ টন। এর আগে দেয়া পূর্বাভাসে কোম্পানিটি জানিয়েছিল, ২০৪০ সালের মধ্যে বিশ্বব্যাপী এলএনজির চাহিদা পৌঁছতে পারে ৬২ কোটি ৫০ লাখ থেকে ৬৮ কোটি ৫০ লাখ টনে।
কোম্পানিটির প্রতিবেদন অনুযায়ী, গত বছরের পূর্বাভাসের তুলনায় এ হার ১০ শতাংশীয় পয়েন্ট বেশি। এছাড়া এটি ভারত ও চীনের ঊর্ধ্বমুখী চাহিদার প্রতিফলন।
Banks' special securities fund stays two more years
The Financial Express
Banks' special fund designated for stock-market investment survives two more years until December next year as the regulator renews its tenure amid entreaties from stakeholders and fears of securities selloffs, officials said.
After deciding to extend the tenure last week, they added, the central bank in a letter sought approval from the ministry of finance to keep the investments from the fund beyond the banks' capital-market exposure until the new tenure expires.A senior official of the financial institutions division told the FE that the ministry got down to working on it in line with the central bank's proposal.
ভ্যাট ব্যবস্থা যুগোপযোগী করতে ন্যাশনাল সিস্টেম চালু করবে এনবিআর
Bonik Barta
ভ্যাট আদায়, চালান ইস্যু, হিসাবরক্ষণ, রিটার্ন দাখিলসহ ভ্যাটের যাবতীয় কাজ সম্পাদন করতে একটি ন্যাশনাল সিস্টেম চালু করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআর ভবনে গতকাল অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় অংশ নিয়ে এ তথ্য জানান এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেন, ‘এখন অনেকগুলো কোম্পানিকে ভ্যাট সফটওয়্যার তৈরির অনুমোদন দেয়া রয়েছে। একই বিষয়ে এত জনবল কাজ করছে, এতে জনবলের অপচয় হচ্ছে। আমরা নির্দিষ্ট একটি ন্যাশনাল সিস্টেম চালু করব। এতে ভোগান্তি কমে আসবে। ব্যবসায়ীরা এর মাধ্যমে ভ্যাটের সব কাজ সমাধান করতে পারবেন।’
রেকর্ড ১২ লাখ কোটি ডলার ছাড়াবে বৈশ্বিক সরকারি ঋণ
Bonik Barta
বিশ্বব্যাপী ক্রমবর্ধমান সরকারি ঋণ এরই মধ্যে উদ্বেগ তৈরি করেছে। গত কয়েক বছরে একাধিক ফোরামে বৈশ্বিক সংস্থাগুলো ঋণ কমাতে সরকারগুলোকে পরামর্শ দিয়েছে। কিন্তু বিভিন্ন কারণে পরিস্থিতি এসব পরামর্শের অনুকূলে নেই। চলতি বছর সরকারি ঋণ বেড়ে রেকর্ড পরিমাণ হতে পারে বলে এক পূর্বাভাসে জানিয়েছে এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস। আন্তর্জাতিক ঋণমান সংস্থাটির তথ্যানুযায়ী, চলতি বছর বৈশ্বিক সরকারি ঋণ ১২ দশমিক ৩ ট্রিলিয়ন বা ১২ লাখ ৩০ হাজার কোটি ডলারে পৌঁছতে পারে। ঋণের ঊর্ধ্বগতি বিষয়ে প্রতিবেদনে দুটি বিষয় উঠে এসেছে। উন্নত অর্থনীতির দেশগুলোয় প্রতিরক্ষা ও অন্যান্য খরচ বাড়ছে। এর সঙ্গে উচ্চ সুদহার ঋণের পরিমাণ বাড়িয়ে তুলছে। এসঅ্যান্ডপির পূর্বাভাস অনুসারে, ১৩৮টি দেশে চলতি বছর সরকারি বন্ড ইস্যু ৩ শতাংশ বাড়লে মোট ঋণের পরিমাণ ৭৬ লাখ ৯০ হাজার কোটি ডলারে পৌঁছবে। বৈশ্বিক আর্থিক সংকট, কভিড-১৯ মহামারী ও ইউরোপের প্রতিরক্ষা খরচ বাড়ানোর কারণে ঋণের পরিমাণ বাড়ছে। ঋণমান সংস্থাটির সভরেন বিভাগের বৈশ্বিক প্রধান রবার্তো সিফন-আরেভালোর মতে, বড় অর্থনীতিগুলো একের পর এক সংকটের মুখে পড়ছে। এসব সংকট মোকাবেলার জন্য তারা বর্ধমানশীল আর্থিক নীতির ওপর নির্ভর করছে। ফলে অনেক বেশি ঋণ তৈরি হয়েছে।
কোম্পানির কর হারের ক্ষেত্রে নগদ লেনদেনের শর্ত বাতিল চায় এমসিসিআই, সমন্বিত করব্যবস্থা প্রণয়নের দাবি ফিকির
Bonik Barta
নগদ অর্থ লেনদেনের সীমা নির্ধারণ করে দেয়ায় ব্যবসায়ীরা করপোরেট কর হ্রাসের (ট্যাক্স কাট) সুবিধা নিতে পারছেন না বলে অভিযোগ করেছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)। তারা কোম্পানির কর হারের ক্ষেত্রে নগদ লেনদেনের শর্ত বাতিলের দাবি জানিয়েছে। বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী বিদেশী কোম্পানির শীর্ষ নির্বাহীদের সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি) সমন্বিত করব্যবস্থা প্রণয়ন এবং এনবিআরের করনীতি ও রাজস্ব সংগ্রহ শাখাকে পৃথক করার দাবি জানিয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তারা এসব দাবি জানান। এনবিআর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।
নগদ জমা সংরক্ষণের হার কমাল বাংলাদেশ ব্যাংক
Bonik Barta
ব্যাংকগুলোর নগদ জমা সংরক্ষণের (সিআরআর) হার দশমিক ৫০ শতাংশ কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে করে এখন থেকে ব্যাংকগুলোকে দৈনিক ৩ শতাংশ হারে সিআরআর রাখতে হবে। মঙ্গলবার (৪ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৫ মার্চ থেকে ব্যাংকগুলোকে দ্বি সাপ্তাহিক ভিত্তিতে মোট তলবি ও মেয়াদি দায়ের ন্যূনতম ৪ শতাংশ এবং দৈনিক ভিত্তিতে ন্যূনতম ৩ শতাংশ নগদ জমা রাখতে হবে। এতদিন দৈনিক ভিত্তিতে ন্যূনতম সাড়ে ৩ শতাংশ নগদ জমা রাখতে হতো ব্যাংকগুলোকে।