05-Mar-2025

Thursday 06 March 2025

07-Mar-2025

সৌদি আরামকোর লভ্যাংশ বিতরণে মুনাফা কমার প্রভাব

Bonik Barta

বিশ্বের শীর্ষ জ্বালানি তেল রফতানিকারী কোম্পানি সৌদি আরামকো ২০২৪ সালে আগের বছরের তুলনায় ১২ দশমিক ৩৯ শতাংশ কম মুনাফা করেছে। যার প্রভাব পড়বে চলতি বছর কোম্পানির বিতরণকৃত লভ্যাংশের ওপর। খবর দ্য ন্যাশনাল। প্রতিবেদন অনুসারে, চলতি বছর আনুমানিক ৮ হাজার ৫০০ কোটি ডলার লভ্যাংশ বিতরণের পূর্বাভাস দিয়েছে সৌদি আরামকো, যা কিনা গত বছর বিতরণকৃত ১২ হাজার ৪০০ কোটি ডলারের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণ কম। ২০২৪ সালে কোম্পানির নিট মুনাফা কমে ১০ হাজার ৬২৫ কোটি ডলারে নেমে এসেছে, যা ২০২৩ সালে ১২ হাজার ১২৭ কোটি ডলার ছিল। গত মঙ্গলবার সৌদি স্টক এক্সচেঞ্জ তাদাউলে দাখিল করা নথিতে আরামকো জানিয়েছে, ২০২৪ সালে কোম্পানির আয় প্রায় ১ শতাংশ কমে ৪৩ হাজার ৬৬১ কোটি ডলারে দাঁড়িয়েছে। ব্রেন্ট ক্রুড হলো বৈশ্বিক জ্বালানি তেলের প্রধান সূচক, যা বিশ্বের দুই-তৃতীয়াংশ অপরিশোধিত জ্বালানি তেলের দামের মানদণ্ড হিসেবে ব্যবহার হয়। গত বছর এ সূচক নিম্নমুখী থাকার প্রভাব পড়ে আরামকোর ব্যবসায়। মূলত যুক্তরাষ্ট্রে সুদহার বৃদ্ধি এবং চীনের দুর্বল অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা বছরের দ্বিতীয়ার্ধে বাজারে নেতিবাচক প্রভাব ফেলে। প্রতিবেদনে আরামকো জানিয়েছে, ২০২৪ সালের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ২ হাজার ১৩৬ কোটি ডলার লভ্যাংশ বিতরণ করবে, যার মধ্যে একটি ছোট পারফরম্যান্স লভ্যাংশ হিসেবে ২২ কোটি ডলার অন্তর্ভুক্ত রয়েছে। আরামকোর বৃহত্তম শেয়ারহোল্ডার হলো সৌদি সরকার। কোম্পানি লভ্যাংশ থেকে বড় অংকের অর্থ সংগ্রহ করে তারা, যা জাতীয় বাজেট ও অর্থনৈতিক বৈচিত্র্যকরণের উদ্যোগে অর্থায়নে ব্যবহার হয়।

Bangladesh Finance unveils new product for NRBs

The Financial Express

Bangladesh Finance has launched a new service platform, named "Bangladesh Finance BIR," exclusively designed for non-resident Bangladeshis (NRBs). Under the platform, the non-bank financial institution will offer exclusive savings facilities in both conventional and Shariah-based models, along with home loans, SME loans, women entrepreneurship loans, and agricultural loans for account holders and their family members. Customers of "Bangladesh Finance BIR" will also enjoy premium services, such as airport pickup and drop-off, lounge access & meet-and-greet services at Hazrat Shahjalal International Airport in Dhaka, and comprehensive health and life insurance coverage, according to a press release. The inaugural ceremony took place at the Economic Reporters' Forum (ERF) in the capital, where Md. Kyser Hamid, managing director & CEO, along with other officials of Bangladesh Finance, were present.

সেরা বাণিজ্যিক অর্থায়ন প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল এইচএসবিসি

Bonik Barta

দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড (এইচএসবিসি) বাংলাদেশে ৭২ বার এবং বিশ্বব্যাপী অষ্টমবারের মতো ইউরোমানির শ্রেষ্ঠ আন্তর্জাতিক বাণিজ্যিক অর্থায়ন প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে। এছাড়া পণ্য, প্রযুক্তি ও গ্রাহকসেবায় এইচএসবিসি বাংলাদেশে মার্কেট লিডার হিসেবে স্থান করে নিয়েছে। বিশ্বজুড়ে ব্যাংকগুলোর আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়নের সক্ষমতার ওপর ভিত্তি করে দেয়া র‌্যাংকিং ইউরোমানি ট্রেড ফাইন্যান্স জরিপে দেয়া হয়, যেখানে শতাধিক দেশের হাজারো গ্রাহকের মতামত প্রতিফলিত হয়। এ বছর বিশ্বব্যাপী ১৩ হাজারের বেশি কোম্পানি এ জরিপে অংশগ্রহণ করেছে। এইচএসবিসি আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়নে দক্ষতা ও উদ্ভাবনী সমাধানের মাধ্যমে গ্রাহকদের আর্থিক উন্নয়ন এবং তাদের বৈশ্বিক সম্ভাবনার সঙ্গে যুক্ত করায় বিশ্বস্ত অংশীদার হিসেবে স্বীকৃতি পেয়েছে। এইচএসবিসির গ্লোবাল ট্রেড সলিউশনস প্রধান বিবেক রামাচন্দ্রন এ প্রসঙ্গে বলেন, ‘আমাদের ব্যাংকের ডিএনএতে রয়েছে বাণিজ্য। আমরা এমন কিছু প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম, যারা বাণিজ্যকে একটি পূর্ণাঙ্গ সংগঠন হিসেবে শেষ থেকে শুরু পর্যন্ত পরিচালনা করে।’এ অর্জন প্রসঙ্গে এইচএসবিসি বাংলাদেশের সিইও মো. মাহবুব উর রহমান বলেন, ‘গ্রাহকদের দ্বারা বাংলাদেশের ১ নম্বর বাণিজ্যিক অর্থায়ন ব্যাংক হিসেবে স্বীকৃতিপ্রাপ্তি বিশাল সম্মানের বিষয়। ব্যবসা বৃদ্ধিতে ও বাংলাদেশের ধারাবাহিক অর্থনৈতিক প্রসারে এ সাফল্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

Indian LoC-funded projects won't be cancelled

The Financial Express

Implementation of projects under the Indian Line of Credit (LoC) funding will continue as the government has no plan to cancel those, said Finance Adviser Dr Salehuddin Ahmed while also speaking on overall economic situation on Wednesday. "We had talks about LoC. When a project gets delayed, some people say-shut them. That is not possible. We have decided to continue the projects," he categorically stated while briefing newsmen after a meeting of the Advisers' Council Committee on Government Purchase at the secretariat. He said the progress in the project implementation would be reviewed. Some projects have only one-to two-percent rate of going. "Here, apart from financial matters, there are bilateral issues too… we take projects for the economic development but cancelling them is very sensitive matter," he told the inquisitive reporters.

ছাঁটাই হতে পারে গোল্ডম্যান স্যাকসের ১৩৯৫ কর্মী

Bonik Barta

৩-৫ শতাংশ জনশক্তি কমানোর পরিকল্পনা করেছে মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস। এর অর্থ হলো গত ডিসেম্বর নাগাদ কর্মরত বৈশ্বিক ৪৬ হাজার ৫০০ কর্মীর বাহিনী থেকে ১ হাজার ৩৯৫ জনের বেশি বাদ পড়বেন। গত সেপ্টেম্বরে শেষবার ওয়াল স্ট্রিটের প্রতিষ্ঠানটি কর্মক্ষমতা পর্যালোচনা করে, তখন ছোট পরিমাণে ছাঁটাই করেছিল। এ বিষয়ে গোল্ডম্যান স্যাকসের এক মুখপাত্র জানান, এটি কোম্পানির স্বাভাবিক ব্যবস্থাপনা প্রক্রিয়ার অংশ। ২০২৩ সালে গোল্ডম্যান একাধিকবার কর্মী ছাঁটাই করেছিল। ওই সময় লেনদেন কমে যাওয়ার পাশাপাশি লোকসানে থাকা ব্যবসা থেকে সরে এসেছিল বিনিয়োগ ব্যাংকটি।

Ship breakers seek govt steps to extend time by five years

The Financial Express

They also called on the government to re-categorize the industry to orange from existing red, saying that they need an additional 2-3 months to get cutting permission from the environment ministry only for this categorization. The industry stakeholders raised the demands at a roundtable titled 'Challenges and Possibilities of Ship Recycling in Bangladesh', organized by Bangladesh Ship Breakers and Recyclers Association (BSBRA) at a city hotel. Former commerce minister Amir Khasru Mahmud Chowdhury, Norway Ambassador in Dhaka Hakon Arald Gulbrandsen and Deputy Head of Mission of Dutch Embassy in Dhaka Thijs Woudstra, among others, spoke at the event.

Govt may raise TCB dealers’ commission by Tk 0.50

The Financial Express

The government may increase the commission of the Trading Corporation of Bangladesh (TCB) dealers by Tk 0.50 to offset the impacts of various issues, including rising transport costs, sources say. It came as TCB recently sent a proposal to the commerce ministry seeking an increase in the commission. The state-run organization sought the approval as per a meeting of its board of directors held in January this year. The proposal was sent responding to the requests of TCB dealers across the country. They made the requests due to the increase in the prices of fuel and essential items, as well as transportation costs in the planes, remote regions, and the hill areas of Chittagong Hill Tracts. When contacted, a commerce ministry official said, "We received the TCB proposal and are scrutinizing it."

ইউরোপে বিদ্যুৎ অবকাঠামো আধুনিকীকরণের পরামর্শ

Bonik Barta

ইউরোপের বিদ্যুৎ অবকাঠামো আধুনিকীকরণের পরামর্শ দিয়েছে অঞ্চলটির খাতসংশ্লিষ্ট সংস্থা ইউরেলেকট্রিক। সে লক্ষ্যে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা বলছেন, ইউরোপীয় বিদ্যুৎ গ্রিডগুলো ৪০ বছরেরও বেশি পুরনো। একবিংশ শতাব্দীর চাহিদা অনুসারে স্থিতিশীল বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করার জন্য পুরনো অবকাঠামোর আধুনিকীকরণ প্রয়োজন। এ বিষয়ে ইউরেলেকট্রিকের মহাসচিব ক্রিশ্চিয়ান রুবি বলেন, ‘ইউরোপকে তার পুরনো বিদ্যুৎ গ্রিড আধুনিকীকরণ ও বিতরণ নেটওয়ার্কে বিনিয়োগ দ্বিগুণ করতে হবে।’এ খাতে চলতি বছর ৬ হাজার ৭০০ কোটি ইউরো ব্যয়ের পরামর্শ দিয়েছেন তিনি। শুধু বিতরণ গ্রিডেই বার্ষিক বিনিয়োগ গড়ে ৩ হাজার ৪০০ কোটি ইউরোয় উন্নীত করা প্রয়োজন বলে জানিয়েছেন ক্রিশ্চিয়ান রুবি। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির এক প্রতিবেদন অনুসারে, সরবরাহ চেইনে গ্রিডগুলোর সীমাবদ্ধতা গুরুত্বপূর্ণ একসময়ে সামনে এসেছে। কারণ খুব স্বল্প সময়ের মধ্যে এ অঞ্চলে আরো ১ হাজার ৬০০ গিগাওয়াটেরও বেশি সৌর ও বায়ুবিদ্যুৎ সংযুক্ত হবে।

Update CIB on default loans duly or pay penalty

The Financial Express

Banks and finance companies risk getting punished by the regulator if they fail to update the Credit Information Bureau (CIB) on their clients' credit status vis-a-vis default loans within the stipulated timeframe. Issuing a circular Wednesday -- in the wake of bad-loan buildups -- the bureau of Bangladesh Bank stated that the commercial banks and finance companies will have to update the monthly information on defaulted loans to the CIB within 15 days of the subsequent month. In terms of any change, it says, the banks and finance institutions will be able to make any correction, exclusion and inclusion before the re-uploading of 'error-free file' within the next seven working days of the initial upload.

মার্কিন কোম্পানির পানামা খালের বন্দর অধিগ্রহণ, সমুদ্র বাণিজ্যে মেরুকরণের ইঙ্গিত

Bonik Barta

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির মধ্যে আমদানি পণ্যে শুল্ক আরোপ প্রতিদিন নতুন নতুন মোড় নিচ্ছে। তবে শুধু শুল্কই নয় ক্ষমতাগ্রহণের পর থেকে ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ানোর মতো আরো কিছু পদক্ষেপের ঘোষণা দেন তিনি। যার প্রভাবে আমেরিকার গুরুত্বপূর্ণ বাণিজ্য রুট পানামা খালে মার্কিন সংস্থার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হচ্ছে। হংকংভিত্তিক মালিকের কাছ থেকে পানামা খালের দুটি প্রধান বন্দর কিনতে সম্মত হয়েছে মার্কিন বহুজাতিক বিনিয়োগ সংস্থা ব্ল্যাকরক, যা থেকে বিস্তৃত পরিসরে বৈশ্বিক বন্দর ব্যবস্থাপনায় নতুন মেরুকরণের ইঙ্গিত পাচ্ছেন পর্যবেক্ষকরা। এফটির প্রতিবেদন অনুসারে, ২ হাজার ২৮০ কোটি ডলারের চুক্তির অংশ হিসেবে বন্দর দুটি হস্তান্তর হতে যাচ্ছে। মূলত পানামা খালে চীনা প্রভাব নিয়ে ডোনাল্ড ট্রাম্পের অভিযোগে সৃষ্ট চাপের প্রতিক্রিয়ায় এ হস্তান্তর। চুক্তি অনুযায়ী, হংকংভিত্তিক সিকে হাচিসন তাদের ব্যবসা ব্ল্যাকরক, গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার পার্টনার্স (জিআইপি) ও টার্মিনাল ইনভেস্টমেন্ট লিমিটেডের একটি কনসোর্টিয়ামের কাছে বিক্রি করবে। কোম্পানির বিবৃতিতে গত মঙ্গলবার জানানো হয়েছে, এ গ্রুপ পানামায় দুটি বন্দরের মালিক ও পরিচালনাকারী প্রতিষ্ঠানের ৯০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করবে।

তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য ৩২টি সরঞ্জাম চালু করল বিমান

Bonik Barta

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনালের জন্য ৩২টি নতুন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট (জিএসই) কমিশনিং করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ বুধবার (৫ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জিএসই বিভাগে এ উপলক্ষে নতুন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট কমিশনিং শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়া, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ড. শাফিকুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫৪ কোটি টাকা ব্যয়ে কেনা ৩২টি অত্যাধুনিক গ্রাউন্ড সাপোর্ট সরঞ্জাম চালু করা হয়েছে। সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি দুটি এয়ারক্রাফট কন্টেইনার প্যালেট লোডার, ফ্রান্সের তৈরি ১২টি এয়ারক্রাফট কন্টেইনার প্যালেট ট্রান্সপোর্টার ও ৯টি বেল্ট লোডার, যুক্তরাষ্ট্রের তৈরি ১১৫ টন ক্ষমতার দুটি ও ৬৫ টন ক্ষমতার পাঁচটি এয়ারক্রাফট এয়ার কন্ডিশনিং ইউনিট এবং ফ্রান্সের তৈরি দুটি এয়ার স্টার্ট ইউনিট।

আলোচনার মাধ্যমে কর নির্ধারণের প্রস্তাব ব্যবসায়ীদের

Bonik Barta

বাংলাদেশে নতুন করে কর আরোপের ক্ষেত্রে আলোচনার কোনো সুযোগ নেই। হঠাৎ করে ভ্যাট বা কর আরোপ করলে বিনিয়োগ বাধাগ্রস্ত হয়। তাই আলোচনার মাধ্যমে কর আরোপের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। আজ বুধবার (৫ মার্চ) দুপুরে রাজধানীর সোনারগাঁওয়ে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের আয়োজনে করনীতি কাঠামো নিয়ে এক গোলটেবিল বৈঠকে ব্যবসায়ীরা এসব কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। সংস্থাটির চেয়ারম্যান মাসরুর রিয়াজ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী বলেন, করের প্রভাব যেন পণ্যের দামের ওপর কম পড়ে, সেজন্য আলোচনার মাধ্যমে কর আরোপ করা প্রয়োজন। এজন্য ছোট ছোট মিটিং হতে পারে। এনবিআর এরই মধ্যে বিভিন্ন পণ্যের ভ্যাট কমিয়েছে। লাফার্জ হোলসিম বাংলাদেশের সিইও মোহাম্মদ ইকবাল চৌধুরী বলেন, এনবিআরের নিজস্ব গবেষণা শাখা থাকা দরকার। এর মাধ্যমে তারা লাভের হার মাথায় রেখে রাজস্ব আদায় করতে পারবে। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি কামরান টি রহমান বলেন, সামনে এলডিসি গ্র্যাজুয়েশন, তাই সে অনুযায়ী রাজস্ব নীতি প্রয়োজন। আমাদের কর হার হতে হবে প্রতিবেশী দেশগুলোর মতো। ২৫ শতাংশ বলা হলেও এখানে কর হার ৪০-৫০ শতাংশ পর্যন্ত হয়ে যায়।

অনুন্নত এলাকার বিনিয়োগকারীদের জন্য আলাদা কর অবকাশ সুবিধা চায় বেপজা

Bonik Barta

প্রত্যন্ত ও অনুন্নত এলাকার বিনিয়োগকারীদের জন্য আলাদা কর অবকাশ সুবিধা চায় বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। বুধবার (৫ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রাক-বাজেট আলোচনা সভায় এ প্রস্তাবনা তুলে ধরেন বেপজার নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) তানভীর হোসেন। এতে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। এ সময় তানভীর হোসেন বলেন, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলা ছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অন্য সব জেলায় বিনিয়োগের জন্য পাঁচ বছর এবং বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলাসহ অন্য বিভাগের সব জেলায় বিনিয়োগের জন্য সাত বছরের কর অবকাশ সুবিধা দেয়া হচ্ছে। এতে ঢাকা-চট্টগ্রাম ও এর আশপাশে এবং বিদ্যুৎ, পানি ও গ্যাসের সহজলভ্যতাসহ সমুদ্রবন্দর ও বিমানবন্দরের কাছের এলাকায় অধিক পরিমাণে শিল্পায়ন হচ্ছে। কিন্তু এসব সুবিধার অভাব রয়েছে এমন এলাকায় আশানুরূপ শিল্পায়ন হচ্ছে না।

UN to slash rations to Rohingya refugees in Bangladesh by half to $6 per month, official says

The Business Standard

The United Nations has warned it will have to cut monthly food rations to Rohingya refugees in Bangladesh from $12.50 to $6 next month, unless it can raise funds to avert a measure that would worsen hunger in the world's largest refugee settlement. "Yesterday, I was informed verbally, and today I received the letter confirming a $6.50 cut, which will take effect from April 1," said Mohammed Mizanur Rahman, Bangladesh's top official overseeing the refugee camps. "What they are receiving now is already not enough, so it's hard to imagine the consequences of this new cut," he told Reuters by phone.

প্রবাসীদের জন্য বাংলাদেশ ফাইন্যান্সের বিশেষ সেবা 'বীর' চালু

Bonik Barta

প্রবাসী বাংলাদেশীদের জন্য বিশেষ আর্থিক সেবা প্লাটফর্ম ‘বাংলাদেশ ফাইন্যান্স বীর’ চালু করেছে বাংলাদেশ ফাইন্যান্স। এ প্লাটফর্মের মাধ্যমে প্রবাসীরা বিশেষ সঞ্চয় ও বিনিয়োগ সুবিধা পাবেন। আজ মঙ্গলবার (৫ মার্চ) ইকোনমিক রিপোর্টার্স ফোরামে (ইআরএফ) এক সংবাদ সম্মেলনে প্লাটফর্মটির উদ্বোধন করা হয়। এ সময় বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. কায়সার হামিদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইআরএফের সভাপতি দৌলত আক্তার মালা ও সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ সাংবাদিকরা।বাংলাদেশ ফাইন্যান্স জানায়, ‘বীর’ প্লাটফর্মের বিশেষ সুবিধার মধ্যে রয়েছে সারা দেশ থেকে বিমানবন্দর পিকআপ ও ড্রপ-অফ পরিষেবা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাউঞ্জ অ্যাকসেস ও মিট-অ্যান্ড-গ্রিট পরিষেবা এবং স্বাস্থ্য ও জীবন বীমা কভারেজ। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. কায়সার হামিদ বলেন, প্রবাসীরা তাদের রেমিট্যান্স ও বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ‘বাংলাদেশ ফাইন্যান্স বীর’ প্রবাসীদের জন্য আমাদের সম্মান ও কৃতজ্ঞতার প্রকাশ, যা তাদের আর্থিক চাহিদা মেটাতে বিশেষ সেবা দেবে।

Trump exempts some automakers from Canada, Mexico tariffs for one month

The Financial Express

US President Donald Trump will exempt automakers from his punishing 25% tariffs on Canada and Mexico for one month as long as they comply with existing free trade rules, the White House said on Wednesday, a development that halted at least for now Wall Street's steepest skid in nearly three months. Trump is also open to hearing about other products that should be exempted from the tariffs, which took effect Tuesday, the White House said. But Trump made clear he was not calling off his trade war with Canada and Mexico as he pressures both countries to deter fentanyl smuggling. After a phone call with Canadian Prime Minister Justin Trudeau, Trump said he was not convinced the situation had improved. "He said that it's gotten better, but I said, 'That's not good enough,'" Trump wrote on his Truth Social platform. "The call ended in a 'somewhat' friendly manner!"

এলএনজি সরবরাহে দরপত্র ডেকে কাঙ্ক্ষিত সাড়া পাচ্ছে না পেট্রোবাংলা

Bonik Barta

চলমান রমজান ও গ্রীষ্মে গ্যাসের চাহিদা মেটাতে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি বাড়িয়েছে পেট্রোবাংলা। তবে সময়মতো অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির জন্য দরপত্র ডেকেও তেমন সাড়া মেলেনি। এমনকি একাধিকবার দরপত্র আহ্বান করেও যোগ্য কোনো প্রতিষ্ঠানকে নির্বাচন করতে পারেনি সংস্থাটি। দেশে গ্যাসের চাহিদা মেটাতে ২০২৫ সালে মোট ৯০ কার্গো এলএনজি আমদানির পরিকল্পনা পেট্রোবাংলার। এর মধ্যে দীর্ঘমেয়াদি দুটি দেশ কাতার ও ওমান থেকে ৫৬ কার্গো এবং স্পট মার্কেট থেকে ৩৪ কার্গো এলএনজি কেনার পরিকল্পনা। এর বাইরে শুধু রমজানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে অতিরিক্ত আরো চার কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে জ্বালানি বিভাগ। এর জন্য ২ হাজার ৪০০ কোটি টাকা প্রয়োজন। কিন্তু এ পরিমাণ অর্থ পেট্রোবাংলার কাছে নেই। তাই টাকা চেয়ে এরই মধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিপিডিবি) চিঠি দিয়েছে পেট্রোবাংলা। তাতে উল্লেখ করা হয়েছে, ৬ মার্চের (আজ) মধ্যে অর্থ না পেলে অতিরিক্ত চার কার্গো এলএনজি আমদানি সম্ভব নয়। পেট্রোবাংলাকে অবশ্য গতকাল ১ হাজার কোটি টাকা দেয়া হয়েছে বলে জানা গেছে। তবে সেটি বকেয়া পরিশোধ, নাকি নতুন এলএনজি আমদানির জন্য দেয়া হয়েছে তা জানা যায়নি।

Investors call for stable tax policy for special economic zones

The Business Standard

Business representatives, researchers, and investment promotion groups have proposed policy consistency, uniform tax holidays for special economic zones, and a standardized VAT rate to boost and retain investment – a key economic driver. They presented the proposals at a pre-budget discussion organized by the National Board of Revenue (NBR) at its headquarters in the capital yesterday. Representatives from the Business Initiative Leading Development (BUILD), Bangladesh Economic Zones Authority (Beza), Bangladesh Export Processing Zones Authority (Bepza), Bangladesh Hi-Tech Park Authority,

Labour law being updated matching global standards

The Financial Express

Bangladesh's labour law is being updated on "international standards" for improving the living conditions of millions of labourers employed in different sectors. Chief Adviser Professor Yunus issued the instructions to this effect on Wednesday for the officials concerned to get it down as soon as possible, said a spokesperson for the CA Office. He issued the directions during a meeting with the officials of the Labour and Employment Ministry ahead of the 353rd session of the International Labour Organization (ILO) to be held in Geneva on March 10-20. Labour and Employment Ministry adviser M. Sakhawat Hossain will lead the Bangladesh delegation at the ILO meet on current issues confronting the global labour front.

সরকার পরিচালনার ব্যয় বাড়ছে, টান পড়ছে এডিপিতে

The Business Standard

প্রতিবছরেই বাড়ছে সরকারের পরিচালন ব্যয়। গত ছয় অর্থবছরের বাজেটে তারই প্রতিফলন ঘটেছে, যেখানে বছর বছর বেড়েছে পরিচালনখাতে বরাদ্দ। এতে টান পড়ছে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বরাদ্দেও। আগামী অর্থবছরের বাজেটও এমন সীমাবদ্ধতার চাপ রয়েছে, যেখানে রাজস্ব আয়ের একটি বড় অংশ পরিচালনখাতে বরাদ্দ রাখছে অর্থ মন্ত্রণালয়। ফলে উন্নয়ন কর্মকাণ্ডের জন্য তহবিল কম পাওয়া যাচ্ছে। বিপুল পরিমাণ ভর্তুকি, ঋণের সুদ পরিশোধের ক্রমবর্ধমান ব্যয় এবং সরকারিখাতের.বেতন-ভাতা বৃদ্ধির কারণে সরকারের আর্থিক সক্ষমতা সংকুচিত হয়েছে। যেকারণে, উন্নয়ন প্রকল্পগুলোর অর্থায়ন ঋণ-নির্ভর রেখেই আগামী অর্থবছরের বাজেট প্রণয়ন করতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে।

A year on, S Alam Group yet to pay Tk434 crore in import duties on raw cane sugar

The Business Standard

Though a year has passed, the controversial S Alam Group has yet to clear Tk434 crore in customs duties on raw cane sugar imports, despite four lawsuits filed by the Customs Bond Commissionerate to recover the outstanding amount, according to customs case documents. Instead, the company has appealed one of the cases involving Tk246 crore to the Customs, Excise and VAT Appellate Tribunal, raising concerns about whether the customs authorities will be able to recover the amount anytime soon. So far, S Alam Group has paid Tk279 crore of the total Tk713 crore dues. The dues have been accumulating under its subsidiary, S Alam Refined Sugar Industries, since March 2024.

ইউনিলিভার কনজিউমার কেয়ারের নিট মুনাফা কমেছে ৩১ শতাংশ

Bonik Barta

খাদ্য ও আনুষঙ্গিক খাতের তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের পর্ষদ সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ৩০ দশমিক ৬০ শতাংশ। ব্যবসা থেকে আয় কমে যাওয়ার পাশাপাশি অতীতের দায় পুনর্মূল্যায়ন এবং প্রযুক্তি ও ট্রেডমার্কের রয়্যালটি ফি আরোপ করার কারণে মুনাফা কমে গেছে বলে জানিয়েছেন কোম্পানিটির কর্মকর্তারা। তথ্যানুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২৪ হিসাব বছরে ইউনিলিভার কনজিউমার কেয়ারের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ টাকা ৬২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪৯ টাকা ৮৯ পয়সা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস কমেছে ৩০ দশমিক ৬০ শতাংশ। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২৬ টাকা ৮৩ পয়সায়। সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ইউনিলিভার কনজিউমার কেয়ার। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৯ টাকা ৮৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩৭ টাকা ৯০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১২২ টাকা ২১ পয়সায়। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২৪০ শতাংশ নগদ ও ৬০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে ইউনিলিভার কনজিউমার কেয়ার। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬০ টাকা ৬৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪৩ টাকা ৮০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৩৯ টাকা ৬০ পয়সায়।

High taxes in Bangladesh hamper business, revenue receipt

The Financial Express

Top executives from multinational corporations (MNCs) and local business upshots suggest dialogue between the revenue authority and the corporate sector before taxation as they feel high taxes hamper business and investment. They also point out that high tax incidence also promotes tax-dodging, while calling for lowering tax rates and casting wide tax nets to augment government revenue receipt. Such business-government dialogues can bring about a balance where the National Board of Revenue (NBR) meets its tax targets while businesses can operate sustainably without excessive tax burdens.

প্রত্যন্ত ও অনগ্রসর এলাকার বিনিয়োগকারীদের জন্য আলাদা কর অবকাশ সুবিধা চায় বেপজা

Bonik Barta

প্রত্যন্ত, অনগ্রসর ও অনুন্নত এলাকার বিনিয়োগকারীদের জন্য আলাদা কর অবকাশ সুবিধা চায় বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রাক-বাজেট আলোচনায় গতকাল বেপজার নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) তানভীর হোসেন এ প্রস্তাব তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তানভীর হোসেন বলেন, ‘বর্তমানে বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলা ব্যতীত ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অন্যান্য সব জেলায় বিনিয়োগের জন্য পাঁচ বছর এবং বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলাসহ অন্যান্য বিভাগের সব জেলায় বিনিয়োগের জন্য সাত বছরের কর অবকাশ সুবিধা দেয়া হচ্ছে। এ প্রেক্ষাপটে দেখা যাচ্ছে, ঢাকা-চট্টগ্রাম ও এর আশপাশে এবং বিদ্যুৎ, পানি ও গ্যাসের সহজলভ্যতাসহ সমুদ্রবন্দর ও বিমানবন্দরের নিকটবর্তী এলাকায় অধিক পরিমাণে শিল্পায়ন হচ্ছে। পক্ষান্তরে এসব সুবিধার অভাব রয়েছে এমন এলাকাগুলোয় আশানুরূপ শিল্পায়ন হচ্ছে না, যা দেশের সুষম উন্নয়নের পথে অন্তরায়।’ দেশের সুষম উন্নয়নের লক্ষ্যে প্রত্যন্ত, অনগ্রসর ও অনুন্নত এলাকাগুলোর বিনিয়োগকারীদের আরো অধিক পরিমাণে কর অবকাশ সুবিধা দেয়া যেতে পারে বলে মন্তব্য করেন তিনি। এর ফলে সাময়িকভাবে দেশের রাজস্বের ওপর কিছুটা নেতিবাচক প্রভাব পড়লেও দেশে বিনিয়োগ বাড়বে, যা প্রকারান্তরে দীর্ঘমেয়াদে রাজস্ব আহরণের পরিমাণ বৃদ্ধি করবে বলেও জানান।

Call money rate falls slightly after CRR cut

The Financial Express

The inter-bank call-money rate edged down slightly on Wednesday, a day after the cut in daily cash reserve requirement (CRR) by 50 basis points, giving more flexibility to the banks for maintaining their CRR. The weighted average rate (WAR) of call money came down to 10.02 per cent on the day from 10.03 per cent of the previous day. It was 10.05 per cent a week before. The call rate remained unchanged at a range between 9.75 per cent and 11.00 per cent on the day from the previous level. However, most of the deals were settled at rates varying between 10.00 per cent and 10.50 per cent, according to market operators.

কর কাঠামোর ধারাবাহিকতা না থাকায় বিঘ্নিত হয় বিনিয়োগ

Bonik Barta

বাংলাদেশে নতুন করে করারোপের ক্ষেত্রে আলোচনার কোনো রেওয়াজ নেই। অথচ হঠাৎ করে ভ্যাট বা কর আরোপ করলে বিনিয়োগ বাধাগ্রস্ত হয়। তাই আলোচনার মাধ্যমে করারোপের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে নীতির ধারাবাহিকতা ধরে রাখার অনুরোধ জানিয়েছেন তারা। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে গতকাল পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের আয়োজনে করনীতি কাঠামো নিয়ে এক গোলটেবিলে এ কথা বলেন ব্যবসায়ীরা। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। সঞ্চালনায় ছিলেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাসরুর রিয়াজ। আলোচনায় অংশ নিয়ে প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী বলেন, ‘করের প্রভাব যেন পণ্যের দামের ওপর কম প্রভাব ফেলে সেজন্য আলোচনার মাধ্যমে করারোপ করা প্রয়োজন। এজন্য ছোট ছোট মিটিং হতে পারে।’ এনবিআর এরই মধ্যে বিভিন্ন পণ্যের ভ্যাট কমিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। রাজস্ব ব্যবস্থাপনায় অটোমেশন আনা দরকার বলে মন্তব্য করেন লাফার্জহোলসিম বাংলাদেশের সিইও মোহাম্মদ ইকবাল চৌধুরী। তিনি বলেন, ‘এনবিআরের নিজস্ব গবেষণা শাখা থাকা দরকার। যার মাধ্যমে তারা লাভের হার মাথায় রেখে রাজস্ব আদায় করতে পারবে।’ মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি কামরান টি রহমান বলেন, ‘সামনে এলডিসি গ্র্যাজুয়েশন, তাই সে অনুযায়ী রাজস্ব রীতি প্রয়োজন। আমাদের করহার হতে হবে প্রতিবেশী দেশগুলোর মতো। ২৫ শতাংশ বলা হলেও এখানে করহার ৪০-৫০ শতাংশ পর্যন্ত হয়ে যায়। অতিরিক্ত কর ব্যবসায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আমাদের ভ্যাটও বেশকিছু ক্ষেত্রে প্রতিবেশীদের থেকে বেশি।’ এসএমই খাতের জন্য আলাদা কর কাঠামো প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

Unilever Consumer Care to give highest dividend in 5 years despite lower profit

The Financial Express

Despite a 31 per cent year-on-year decline in profit in 2024, Unilever Consumer Care recommended the highest dividend - 520 per cent -- in five years for shareholders for the year. The multinational company's annual income plummeted to Tk 667 million in 2024, mainly due to lower sales and the re-imposition of royalty charge by the parent company. Earnings per share (EPS) fell sharply to Tk 34.62 in 2024 from Tk 49.89 a year ago, according to a stock exchange filing on Wednesday. The Horlicks manufacturer will give Tk 52 per share in cash dividend to its shareholders, meaning it will provide an additional Tk 17.38 per share from retained earnings. Presently, the total number of shares is 19.27 million. So, the company will disburse more than Tk 1.0 billion in cash dividend against a profit of Tk 667 million for the year.

ফেব্রুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৯.৩২ শতাংশ, খাদ্যে ৯.২৪ শতাংশ

The Business Standard

বাংলাদেশের সার্বিক মূল্যস্ফীতির নিম্নমুখী ধারা অব্যাহত রয়েছে, গেল ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯.৩২ শতাংশ। জানুয়ারিতে যা ছিল ৯.৯৪ শতাংশ। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত হালনাগাদ তথ্যে তা জানানো হয়েছে। গত বছরের ফেব্রুয়ারিতে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে জাতীয় পর্যায়ে সার্বিক মূল্যস্ফীতির হার ছিল ৯.৬৭ শতাংশ। এবছরের ফেব্রুয়ারিতে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৯.২৪ শতাংশ হারে, আগের মাসে যা ছিল ১০.৭২ শতাংশ। অর্থাৎ, এখানেও কমেছে শতাংশীয় পয়েন্টে।