ভারতীয় ঋণ ছাড়ে বিলম্ব, ৩ রেল প্রকল্প থেকে বেরিয়ে আসতে চায় সরকার
The Business Standard
সরকার ভারতীয় ঋণ-তহবিল থেকে অন্তত তিনটি রেল প্রকল্প প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করছে, যেগুলোর মোট ব্যয় ধরা হয়েছিল ৮০০ মিলিয়ন ডলারেরও বেশি। কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘ বাস্তবায়ন সময়সীমার পরও প্রকল্পগুলোর উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।স্বল্প বিতরণ ও ধীরগতির বাস্তবায়নের ফলে ইতোমধ্যে ৭৭০ মিলিয়ন ডলারের অতিরিক্ত তহবিলের প্রয়োজন দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ভারতীয় ঋণের পরিবর্তে বিকল্প অর্থায়নের পথ খুঁজছে।
ইআরডি কর্মকর্তারা জানান, ভারতীয় কর্তৃপক্ষের অনুমোদন পেতে দীর্ঘ সময় লাগায় প্রকল্প বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি, ভারতীয় ঠিকাদারদের অবহেলার কারণে অগ্রগতি আরও ধীর হয়ে পড়েছে, যার ফলে ব্যয়ও বাড়ছে।
বাজারে অস্থিরতা ঠেকাতে বিস্কুট, তেল, আটা-ময়দা, লবণসহ কিছু পণ্যে ভ্যাট অব্যাহতি
The Business Standard
ভোগ্যপণ্যের বাজারে স্থিতিশীলতা আনতে কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের ট্রেডিং স্টেজে ভ্যাট অব্যাহতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। এ তালিকায় রয়েছে রেপসিড অয়েল, কোলজা সিড অয়েল, কেনোলা অয়েল, সরিষার তেল, ডাল ও ডালজাতীয় খাদ্যশস্য, গুঁড়া মরিচ, ধনিয়া, আদা, হলুদ বা এ জাতীয় মশলার মিশ্রণ, দেশে উৎপাদিত আটা, ময়দা ও সুজি; সানফ্লাওয়ার সিড অয়েল, রাইস ব্রান অয়েল, দেশে উৎপাদিত বিস্কুট, লবণ। এতদিন এসব পণ্যের ট্রেডিং স্টেজে ভ্যাট ছিল পাঁচ থেকে সাড়ে ৭ শতাংশ। এছাড়া কৃষি কাজে ব্যবহার হওয়া কিছু সারও যুক্ত হয়েছে এ তালিকায়।
Liquidation of Growth Fund to set example for asset managers
The Financial Express
Asian Tiger Sandhani Life Growth Fund will be liquidated next week after the completion of 10 years, as the securities regulator has rejected the time extension appeal, a corrective move to change course from past mistakes.
Timely redemption will allow unitholders to recover their investments at the current net asset value (NAV) of the fund, a relief for them especially when units of listed MFs, including the Growth Fund, are trading at heavy discounts in the secondary market. This is going to be the first time in a decade that investors of a close-ended pooled fund will redeem their units. During the time, the tenure of listed MFs was extended by 10 years after maturity to the frustration of unitholders. This time the Bangladesh Securities and Exchange Commission (BSEC) did what had been recommended by the taskforce working on capital market reforms.
ফেব্রুয়ারিতে ভোগ্যপণ্য আমদানি বেড়েছে, কমেছে ভারী শিল্প কাঁচামালের
Bonik Barta
পরিমাণগত ও আর্থিক মূল্য বিবেচনায় গত ফেব্রুয়ারিতে আমদানি উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। এ সময়ে কিছু ভোগ্যপণ্যের আমদানি বাড়লেও উৎপাদনমুখী ভারী শিল্পে কমেছে। শিল্পের কাঁচামাল আমদানি কমে যাওয়ার অর্থ হলো দেশে শিল্প খাতের উৎপাদনে ধাক্কা লেগেছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআরের) তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ফেব্রুয়ারিতে দেশে মোট পণ্য আমদানি হয়েছে ১ কোটি ৩০ লাখ টন, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৬ শতাংশ বেশি। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে এ আমদানির পরিমাণ ছিল এক কোটি নয় লাখ টন। শুধু পরিমাণে নয়, শুল্কায়ন মূল্য বিবেচনায় নিলে এ প্রবৃদ্ধির অংকটা আরো বড়। ফেব্রুয়ারিতে দেশে আমদানি হওয়া সব ধরনের পণ্যের শুল্কায়ন মূল্য ছিল ৫৯ হাজার ৭৫৬ কোটি টাকা। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ৪৫ হাজার ৫৯৮ কোটি টাকা মূল্যের পণ্য আমদানি হয়েছিল। এ হিসেবে শুল্কায়ন মূল্যের দিক থেকে আমদানি বেড়েছে প্রায় ২৪ শতাংশ। ভোগ্যপণ্যের মধ্যে ফেব্রুয়ারিতে উল্লেখযোগ্য পরিমাণে ভোজ্যতেলের আমদানি বেড়েছে। পাম ও সয়াবিন মিলে এ মাসে ভোজ্যতেল আমদানির পরিমাণ ছিল ২ লাখ ৪০ হাজার হাজার টন, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩৫ শতাংশ বেশি। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দেশে ১ লাখ ৫৪ হাজার টন ভোজ্যতেল আমদানি হয়েছিল। এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে ২ লাখ ১৬ হাজার টন সয়াবিনবীজ আমদানি হয়েছে। ২০২৪ সালের একই সময় আমদানি হয়েছিল ১ লাখ ৮২ হাজার টন। এসব সয়াবিনবীজ মাড়াই করে সয়াবিন তেল উৎপাদন করে পাঁচটি শিল্প গ্রুপ।
৭০০ কোটি টাকার বন্ড ইস্যু করে মূলধন বাড়াল ব্র্যাক ব্যাংক
Bonik Barta
৭০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর মাধ্যমে মূলধন ভিত্তি বাড়িয়েছে ব্র্যাক ব্যাংক। ব্যাসেল-৩ গাইডলাইন অনুযায়ী এ বন্ড ইস্যু করা হয়েছে। সম্প্রতি ব্র্যাক ব্যাংক নিজেদের ব্যালান্সশিটে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করায় এ বন্ড ব্যাংকের ক্যাপিটাল অ্যাডেকুয়েসি রিকোয়ারমেন্ট পূরণে সহায়তা করবে। এ অতিরিক্ত মূলধন ব্যাংকের ব্যালান্স শিটকে আগের তুলনায় আরো দ্রুত গতিতে বাড়াতে অবদান রাখবে। মোট ৬৬৩ স্বতন্ত্র বিনিয়োগকারী দীর্ঘমেয়াদি সাব-অর্ডিনেটেড বন্ডে বিনিয়োগ করেছেন, যাদের মধ্যে রয়েছেন ৫৬৭ ব্যক্তি। স্থানীয় ও আন্তর্জাতিক ক্রেডিট রেটিং এজেন্সি থেকে সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত ব্র্যাক ব্যাংকের এ বন্ডে বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করেছেন। এ প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, ‘অর্থের নিরাপদ ও সুরক্ষিত আশ্রয়স্থল হিসেবে ব্র্যাক ব্যাংক বছরের পর বছর ধরে গ্রাহক-বিনিয়োগকারীদের বিশ্বাস ও আস্থা অর্জন করে চলেছে। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান কর্তৃক সাব-অর্ডিনেটেড বন্ডে বিনিয়োগ এ আস্থারই প্রতিফলন।’
বাণিজ্যযুদ্ধে যুক্তরাষ্ট্রের কৃষি খাতের ওপর নজর চীনের
Bonik Barta
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগেই সতর্ক করে দিয়েছিলেন, শুল্ক ও প্রযুক্তি যুদ্ধে কোনো পক্ষই বিজয়ী হতে পারে না। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির বাস্তবায়নে সে কথাই যেন স্পষ্ট হয়ে উঠতে যাচ্ছে, অন্তত বেইজিংয়ের পাল্টা প্রতিক্রিয়া তা-ই বলছে। চীনের রাষ্ট্র সমর্থিত পত্রিকা গ্লোবাল টাইমস জানিয়েছে, নতুন মার্কিন আমদানি শুল্কের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে দেশটি। এর অংশ হিসেবে মার্কিন কৃষি রফতানিকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। এতে বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্যযুদ্ধের উত্তেজনা আরো বেড়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে চীনের পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন। এতে রিপাবলিকান প্রেসিডেন্টের হোয়াইট হাউজে প্রবেশের দুই মাসের মধ্যে চীনের ওপর মোট ২০ শতাংশ শুল্ক কার্যকর হচ্ছে। বেইজিংকে যুক্তরাষ্ট্রে ফেন্টানিল প্রবাহ বন্ধ করতে যথেষ্ট উদ্যোগ না নেয়ার জন্য অভিযুক্ত করেছেন ট্রাম্প, যা চীনের মতে ‘ব্ল্যাকমেইল’-এর শামিল।
অ্যালুমিনিয়ামে শুল্ক আরোপে প্রভাব পড়বে না সোডার দামে
Bonik Barta
অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করায় সোডার দাম বাড়তে পারে বলে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রের ভোক্তারা। শুল্ক আরোপের অর্থ হলো আমদানিকারকদের এ অতিরিক্ত শুল্ক পরিশোধ করতে হবে। ফলে যুক্তরাষ্ট্রে বিদেশ থেকে আনা অ্যালুমিনিয়াম ও ইস্পাতের দাম বাড়বে। তবে বিষয়টি নিয়ে মোটেও চিন্তিত নয় পানীয় কোম্পানিগুলোর বেশির ভাগই। তারা বলছে, শুল্কের কারণে খরচ বাড়লেও এটি শিল্পের ওপর বড় কোনো প্রভাব ফেলবে না।
কোকা-কোলার সিইও জেমস কুইন্সি বিনিয়োগকারীদের আশ্বস্ত করেছেন যে কোম্পানিটি অ্যালুমিনিয়ামের ব্যবহার কমিয়ে অন্য ধরনের প্যাকেজিং উপকরণের উৎপাদন বাড়াতে পারে। যাতে দাম সহনীয় থাকে এবং ভোক্তাদের চাহিদা পূরণ করা যায়। অর্থনৈতিক নীতি সংস্থার সিনিয়র অর্থনীতিবিদ অ্যাডাম এস হার্শের মতে, প্রতিষ্ঠানগুলোর লাভের পরিমাণ এতটাই বেশি যে উৎপাদনের একটি ছোট উপাদানের সামান্য মূল্যবৃদ্ধি সহজেই তারা সামলাতে পারবে। তিনি বলেন, ‘মূলত ২৫ শতাংশ শুল্ক আরোপের ফলে একটি সোডার ক্যানের উৎপাদন খরচ ৪ সেন্ট থেকে ৫ সেন্টে উন্নীত হবে। অর্থাৎ ছয়টি ক্যানের একটি প্যাক তৈরির খরচ মাত্র ৬ সেন্ট বাড়বে। পানীয় কোম্পানিগুলোর মুনাফার মার্জিন যথেষ্ট থাকায় তারা সহজেই এই অতিরিক্ত খরচ সামলাতে পারবে।’
পরিবেশবান্ধব তহবিল থেকে খনি প্রকল্পে বিনিয়োগ জেপি মরগানের
Bonik Barta
বিশ্বের অন্যতম বৃহত্তম ব্যাংক জেপি মরগান পরিবেশবান্ধব ‘টেকসই তহবিল’ গঠনে জোর দিয়ে থাকে। কিন্তু এ তহবিল থেকে সমালোচিত খনি প্রকল্পে বিনিয়োগ করে প্রশ্নের মুখে পড়েছে আর্থিক প্রতিষ্ঠানটি। সম্প্রতি প্রকাশিত তথ্যানুসারে, দক্ষিণ আফ্রিকার গ্লেনকোর প্রকল্পে টেকসই তহবিল থেকে ২০ কোটি পাউন্ডেরও বেশি বিনিয়োগ করেছে জেপি মরগান। জেপি মরগান ও অন্য আর্থিক জায়ান্টদের জন্য নৈতিক বিনিয়োগ বড় ব্যবসায় পরিণত হয়েছে। ২০৩০ সালের মধ্যে বৈশ্বিক খাতটির আকার ৪০ লাখ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ধরনের তহবিল থেকে বিনিয়োগের প্রক্রিয়া আজকাল এনভায়রনমেন্ট, স্যোশাল অ্যান্ড গভার্ন্যান্স (ইএসজি) ইস্যুতে সমালোচনার মুখে পড়ছে। ইএসজি মানদণ্ডে কোম্পানিগুলোর সামাজিক দায়িত্বশীলতাকে মূল্যায়ন করা হয়। জানা যাচ্ছে, জেপি মরগানের বেশ কয়েকটি ‘টেকসই তহবিল’ গ্লেনকোরে বিনিয়োগ করছে। এ অনুসন্ধানে যুক্ত ছিল ব্যুরো অব ইনভেস্টিগেটিভ জার্নালিজম, ভক্সইউরোপ ও ডেইলি ম্যাভেরিক। পরিবেশ বা টেকসই বিনিয়োগের জন্য জেপি মরগানের সম্পদ ব্যবস্থাপনা বিভাগে পাঁচ শতাধিক তহবিল রয়েছে। এতে জলবায়ু পরিবর্তনে সমাধান অনুসন্ধান থেকে শুরু করে বৈশ্বিক স্বাস্থ্যসেবা বিকাশের মতো তহবিল রয়েছে। কিন্তু বর্তমান নিয়মে এসব তহবিলের কিছু অংশ এমন কোম্পানিতে বিনিয়োগ করা যায়, যেগুলো পরিবেশগতভাবে ক্ষতিকারক কার্যক্রমে জড়িত।
Islamic banks' CSR spending drops sharply in Q4 of 2024
The Business Standard
Expenditure on Corporate Social Responsibility (CSR) activities by Islamic banks in Bangladesh experienced a notable decline in the October-December quarter of 2024 than the corresponding period of the previous year. According to a latest Bangladesh Bank (BB) report, banks spent Tk 0.78 billion on social programmes during the period, up from Tk 0.58 billion in the July-September 2024 quarter and significantly lower than Tk 1.29 billion in the same quarter of 2023.CSR spending during the period under review declined by 39.53 per cent year on year compared to the October-December 2023 quarter. Islamic banks undertake and implement various types of social programmes under its CSR activities.
জাপানে ২,৩৪৩ খাদ্যপণ্যের দাম বাড়ছে
Bonik Barta
কাঁচামালের উচ্চমূল্য ও বিনিময় হারে ইয়েনের পতনে প্রভাবিত হচ্ছে জাপানের বাজার। চলতি মাসেই দেশটিতে দুই হাজারের বেশি খাদ্য ও পানীয় পণ্যের দাম বাড়বে। সম্প্রতি এ তথ্য জানিয়েছে দেশটির গবেষণা প্রতিষ্ঠান টেইকোকু ডাটাব্যাংক। ১৯৫টি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের ওপর জরিপ চালিয়েছে টেইকোকু ডাটাব্যাংক। সেখানে তারা দেখেছে, ২ হাজার ৩৪৩টি পণ্যের দাম বাড়বে চলতি মাসে। প্রতিষ্ঠানটি আরো জানিয়েছে, এ বছর টানা তিন মাস ধরে পণ্য মূল্যবৃদ্ধির হার গত বছরের তুলনায় বেশি রয়েছে। মূল্যবৃদ্ধির তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছে প্রক্রিয়াজাত খাবার। এতে ১ হাজার ৩৮১টি খাদ্যপণ্য অন্তর্ভুক্ত রয়েছে। যেখানে হিমায়িত খাদ্যের মতো কিছু আইটেমের দাম বেশি বাড়বে।
মহাসাগরের বাতাস থেকে জ্বালানি সংগ্রহ করবে জাহাজ
Bonik Barta
জলবিদ্যুৎকে ছাড়িয়ে শিগগিরই দ্বিতীয় বৃহত্তম নবায়নযোগ্য বিদ্যুতের উৎস হতে যাচ্ছে বায়ুশক্তি। এ ধারাবাহিক প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করছে যুক্তরাজ্যভিত্তিক স্টার্টআপ ড্রিফট। উচ্চগতির পালতোলা ইয়ট ব্যবহার করে মহাসাগরে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়েছে সংস্থাটি। হাইড্রোফয়েল ও পানির নিচের টারবাইন সজ্জিত ড্রিফটের জাহাজগুলো চলাচলের সময় বায়ুশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করে। সেই বিদ্যুৎ অনবোর্ড ইলেকট্রোলাইজারের মাধ্যমে হাইড্রোজেনে রূপান্তর হয়। রূপান্তরিত হাইড্রোজেন বন্দরে সংরক্ষণ ও বিতরণের জন্য রাখা হয়। এ ফ্রি-রেঞ্জ উইন্ড টারবাইনের জন্য কোনো গ্রিড, কেবল বা অতিরিক্ত অবকাঠামোর প্রয়োজন হয় না। স্টার্টআপের প্রতিষ্ঠাতা বেন মেডল্যান্ড নিজেদের প্রযুক্তির কার্যকারিতার ওপর গুরুত্ব দিয়ে জানান, ড্রিফট বিশেষ অ্যালগরিদম ব্যবহার করে সর্বোচ্চ শক্তি সংগ্রহের সর্বোত্তম পথ নির্ধারণ করে। এর প্রথম ১৯০ ফিটের ফুল-স্কেল জাহাজ ১ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে।
বিনামূল্যে ওয়াই-ফাই পরিষেবার পথে হাঁটছে আমেরিকান এয়ারলাইনস
Bonik Barta
বিনামূল্যে ইনফ্লাইট ওয়াই-ফাই পরীক্ষার পরিকল্পনা করছে আমেরিকান এয়ারলাইনস। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের মধ্যে তিনটি ফ্লাইটে এ সেবা পাওয়া যাচ্ছে। এরই মধ্যে বেশকিছু এয়ারলাইনস বিনামূল্যে ইনফ্লাইট ওয়াই-ফাই চালু করেছে অথবা ভবিষ্যতে শুরুর পরিকল্পনা করছে। একই সঙ্গে প্রতিযোগিতার বাজারে এ পরিষেবার জন্য অর্থ নেয়া দিন দিন কঠিন হয়ে উঠছে। আমেরিকান এয়ারলাইনসের ওয়াই-ফাই ব্যয়বহুল বলেই পরিচিতি, কিন্তু ক্রমবর্ধমান চাপে তারা ছাড় দেয়ার পথেই হাঁটছে। তবে এ পরিষেবা সব ফ্লাইটে চালু হবে কিনা এখনো স্পষ্ট নয়।
Supply of edible oil will improve soon
The Financial Express
Commerce Adviser Sk Bashir Uddin has assured that the supply of edible oil will be eased at the market within the next two days, says a press statement issued by the commerce ministry on Monday. He came up with the statement speaking to the media after paying a visit to the Mohammadpur Town Hall Kitchen Market on Monday. Industries Adviser Adilur Rahman Khan was present during the visit. Replying to a question on soybean supply, he said there is no shortage of essential commodities. "But the supply of soybean is low at the market. The situation will be improved from today (Monday)." In response to another question about the increase in soybean oil prices, Mr Bashir Uddin said while soybean oil is being sold at a higher price, palm oil is available at Tk 25 lower than the government-fixed rate. He said that palm oil accounts for around 60 per cent of edible oil consumption.
Stocks continue to fall for fourth day
The Financial Express
Stocks closed lower on Monday amid persistent selling pressure and sluggish market momentum. The prime index of the Dhaka Stock Exchange (DSE) lost 16.18 points to settle at 5,220.67. The benchmark index of the Dhaka bourse witnessed correction for the fourth consecutive session. The blue-chip index DS30, comprising 30 leading companies, decreased by 5.16 points to 1,898.52, while the DSES Index, of Shariah-compliant companies, experienced an erosion of 4.13 points to 1,162.42. Investor sentiment remained cautious due to ongoing market volatility, keeping most market indices in the red as the majority of stocks faced downward pressure, according to EBL Securities.
Bangladesh may take advantage of global trade tension: Analysis
The Business Standard
The trade tension across the world is shifting the wind, and Bangladesh may rather take advantage of it, says an industry leader. "At the same time focus and attention should be given on investments in the backward linkages," said Faruque Hassan, said Director of International Apparel Federation (IAF) in an analysis shared with the media on Tuesday. He shared a detailed analysis of the European Union's (EU) apparel import for the period from January to December 2024.
50% of banking agents will be women, BB to issue circular soon: Governor at TBS roundtable
The Business Standard
Agent banking is doing very well and 50% of the agents will soon be women, said Bangladesh Bank Governor Ahsan H Mansur today (4 March).The central bank will issue a circular soon in this regard, he said while speaking at a roundtable, titled "Path to Recovery for the Banking Sector", organized by The Business Standard at the TBS office in the capital this morning.
ক্যানসারের ওষুধের কাঁচামাল আমদানিতে উৎসে কর কমাল সরকার
Bonik Barta
ক্যানসারের চিকিৎসা আরও সুলভ করার উদ্দেশ্যে এর চিকিৎসায় ব্যবহৃত ওষুধের কাঁচামাল আমদানিতে উৎসে কর ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করেছে সরকার। রোববার (২ মার্চ) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। সোমবার (৩ মার্চ) প্রজ্ঞাপনের এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ড, আয়কর আইন, ২০২৩(২০২৩ সনের ১২ নং আইন) এর ধারা ৭৬ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে, ২৯ মে, ২০২৪ খ্রিষ্টাব্দে জারিকৃত প্রজ্ঞাপন এস.আর.ও. নং ১৭৬-আইন/২০২৪/২৮/কাস্টমস এ বর্ণিত ক্যানসার নিরোধক ওষুধ প্রস্তুতের জন্য আমদানিকৃত পণ্যসমূহের ওপর আরোপণীয় উৎসে কর সংগ্রহের হার ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ নির্ধারণ করা হলো। এ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে।
জনশৃঙ্খলা ও নিরাপত্তায় প্রতি মাসে সরকারের ব্যয় প্রায় ২ হাজার কোটি টাকা
Bonik Barta
চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) জনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় মোট ৮ হাজার ৭২২ কোটি টাকা খরচ করেছে সরকার। সে অনুযায়ী প্রতি মাসে গড়ে ব্যয় হয়েছে ১ হাজার ৭৪৪ কোটি টাকার বেশি। যদিও অভ্যুত্থানের পরে গত সাত মাসে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে এ বিপুল পরিমাণ খরচের বিন্দুমাত্র প্রভাব পড়েনি। খরচ না কমলেও জনশৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে সর্বত্রই রয়েছে নানামুখী আতঙ্ক। রাজধানী থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোয়ও এখন চুরি, ছিনতাই, ডাকাতির মতো অপরাধ বেড়েই চলেছে। বিশেষ করে রাজধানী ও নগর এলাকাগুলোয় সন্ধ্যার পর নগরবাসীকে চলাচল করতে হচ্ছে অত্যন্ত ভীতি নিয়ে। অনেক জায়গায় আসামি ধরতে গিয়ে আক্রমণের শিকার হচ্ছে পুলিশও। এ পরিস্থিতি থেকে উত্তরণের পথে অপরাধীদের বেপরোয়া হয়ে ওঠার পাশাপাশি পুলিশের মনোবলের ঘাটতিও এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন বাহিনীটির কর্মকর্তারা। আর বিশেষজ্ঞ ও পর্যবেক্ষকরা বলছেন, জনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা এখন অপরিহার্য হয়ে পড়েছে।
ব্যাংকগুলোর নগদ জমা সংরক্ষণের হার কমাল বাংলাদেশ ব্যাংক
The Business Standard
তফসিলভুক্ত ব্যাংকগুলোর নগদ জমা সংরক্ষণের (সিআরআর) হার দশমিক ৫০ শতাংশ কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোকে নগদ অর্থের ব্যবস্থাপনায় সহায়তা করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (৪ মার্চ) সিআরআর কমিয়ে একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে করে, ব্যাংকগুলোকে এখন থেকে দৈনিক ৩ শতাংশ হারে সিআরআর রাখতে হবে, যা আগে ছিল সাড়ে ৩ শতাংশ। তবে দ্বি-সাপ্তাহিক গড় ভিত্তিতে তা আগের মত ৪ শতাংশই থাকবে। একটি ব্যাংকে যে পরিমাণ আমানত জমা থাকে, সেটির ন্যূনতম একটা নগদ অংশ বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হয়, যাকে বলা হয় ক্যাশ রিজার্ভ বা সিআরআর।
সাত মাসে মাত্র ৫ শতাংশ অর্থ ব্যয় করেছে স্বাস্থ্যসেবা বিভাগ
Bonik Barta
সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) বরাদ্দ কমেছে ৪৯ হাজার কোটি টাকা। রেকর্ড পরিমাণ বরাদ্দ হ্রাস পাওয়ায় উন্নয়ন বাজেটের আকার দাঁড়িয়েছে ২ লাখ ১৬ হাজার কোটি টাকায়। যার মধ্যে ১০ মন্ত্রণালয় ও বিভাগেই চলে যাবে প্রায় ৬৫ শতাংশ উন্নয়ন ব্যয়। টাকার অংকে যার পরিমাণ ১ লাখ ৪০ হাজার কোটি টাকার বেশি। যদিও অর্থবছরের শুরুতে এডিপি বরাদ্দ ছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা। স্বাস্থ্যসেবা বিভাগ সংশোধিত বাজেটে পেয়েছে ৫ হাজার ৬৬৮ কোটি টাকা। যদিও অর্থবছরের প্রথম সাত মাসে স্বাস্থ্যসেবা বিভাগ ব্যয় করেছে বরাদ্দের মাত্র ৫ শতাংশ! গতকাল শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় সংশোধিত এডিপির অনুমোদন দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। পরিকল্পনা কমিশনের সূত্রমতে, মন্ত্রণালয়গুলোর মধ্যে সর্বোচ্চ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে স্থানীয় সরকার বিভাগের জন্য, যা মোট উন্নয়ন বাজেটের প্রায় ১৭ শতাংশ। দ্বিতীয় অবস্থানে থাকা বিদ্যুৎ বিভাগের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২১ হাজার কোটি টাকা, যা মোট বাজেটের প্রায় ১০ শতাংশ। ১৮ হাজার কোটি টাকা বাজেট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সড়ক পরিবহন বিভাগ। এর পরই ১২ হাজার কোটি টাকা বরাদ্দ পেয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রায় একই পরিমাণ বরাদ্দ পেয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।
ভারতে চিকিৎসা পর্যটকদের ৭০ শতাংশই ছিল বাংলাদেশী
Bonik Barta
বিগত বছরগুলোয় বাংলাদেশীদের চিকিৎসার জন্য ভারত যাওয়ার প্রবণতা ব্যাপক মাত্রায় বেড়েছে। বেশ কয়েক বছর ধরেই দেশটিতে চিকিৎসা নিতে যাওয়া বিদেশীদের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশীরা। ভারত সরকারের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে দেশটিতে চিকিৎসার জন্য যাওয়া বাংলাদেশীর সংখ্যা বেড়েছে ৪৮ শতাংশ। এর মধ্য দিয়ে দেশটিতে চিকিৎসা পর্যটনে আসা মোট বিদেশীর মধ্যে বাংলাদেশীর হার দাঁড়ায় ৭০ শতাংশের কাছাকাছিতে। এ বৃদ্ধির ধারা অব্যাহত ছিল ২০২৩ সালেও। দেশটির সরকারের এক প্রাক্কলিত তথ্য অনুযায়ী, ওই সময়ও দেশটিতে চিকিৎসা নিতে যাওয়া বিদেশীদের মধ্যে বাংলাদেশীর সংখ্যা ছিল ৭০ শতাংশের বেশি। একই সঙ্গে ছয় বছরের ব্যবধানে দেশটির চিকিৎসা পর্যটন খাতে (এমভিটি) বাংলাদেশী চিকিৎসাগ্রহীতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণের বেশিতে। বিশেষজ্ঞরা বলছেন, দেশে স্বাস্থ্য ব্যবস্থায় চিকিৎসাসেবার মান নিয়ে বাংলাদেশীদের মধ্যে সবসময়ই দেখা গেছে আস্থার সংকট। বিশেষ করে জটিল রোগের ক্ষেত্রে চিকিৎসার জন্য প্রতিবেশী ভারতে গিয়েছেন প্রচুর বাংলাদেশী। এছাড়া বাংলাদেশকে এমভিটি খাতের পর্যটকদের বড় উৎস হিসেবে চিহ্নিত করে এ নিয়ে বিশেষ কার্যক্রমও চালিয়েছে দেশটির বেসরকারি হাসপাতালগুলো। এর বাইরেও ভৌগোলিক ও সাংস্কৃতিক নৈকট্য এবং ভারতের চিকিৎসাসেবার মানও এক্ষেত্রে ভূমিকা রেখেছে বলে অভিমত বিশেষজ্ঞদের।
কানাডা, মেক্সিকো ও চীনের ওপর শুল্ক আরোপ নিশ্চিত করলেন ট্রাম্প; শেয়ারবাজারে বড় ধাক্কা
The Business Standard
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তিনি কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকর করছেন। দেশ দুটির সঙ্গে চুক্তিতে পৌঁছানোর সময়ও শেষ হয়ে গেছে বলে জানান তিনি। এই ঘোষণার পরপরই মার্কিন শেয়ারবাজারে বড় ধাক্কা লেগেছে। ট্রাম্প চলতি বছরের শুরুর দিকেই এই শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। এবার জানালেন, মঙ্গলবার থেকে এ শুল্ক বাস্তবায়িত হতে যাচ্ছে। এছাড়াও চীন থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের শীর্ষ তিন বাণিজ্য অংশীদারই—কানাডা, মেক্সিকো ও চীন—বড় বাণিজ্য বাধার মুখে পড়তে চলেছে।
Agri sector NPLs up 42.5pc to Tk 61.79b in July-January
The Financial Express
Classified loans in the agriculture sector increased significantly during the first seven months of this fiscal year (FY), from July to January, mainly due to lower recovery caused by floods and political unrest, officials said.
The amount of non-performing loans (NPLs) of farmers jumped nearly 42.50 per cent to Tk 61.79 billion during the July-January period of the current FY, 2024-25, from Tk 43.36 billion in the same period last year, according to the central bank's latest statistics. "The volume of classified farm loans increased significantly during the period under review compared with the same period of the previous fiscal because of lower loan recovery," a senior official of the Bangladesh Bank (BB) told the FE on Monday. The central bank, however, expects that the amount of NPLs in the agriculture sector would decline in the coming months following the Boro harvest.
EU to provide 68m euros for Rohingyas, host community: Commissioner Lahbib
The Financial Express
The European Union (EU) will provide 68 million euros this year for the Rohingyas and the host community in Cox’s Bazar. European Commissioner for Equality, Preparedness and Crisis Management Hadja Lahbib met with Foreign Adviser Md Touhid Hossain at the Ministry of Foreign Affairs on Monday and declared this with further assurance of imposing political and economic pressure on Myanmar. She appreciated the Bangladesh initiative in organizing the high-level conference on Rohingyas, to be held in New York in October 2025. The Commissioner expressed strong support of the EU for the interim government of Bangladesh and its reform initiatives, saying that it is a pivotal moment in the history of Bangladesh that needs new partnership, new cooperation.
A story of resilience, adaptability & strategic development
The Financial Express
Bangladesh's garment industry stands as a perfect example of economic transformation, a testament to how resilience, adaptability, and strategic foresight can reshape a nation's destiny. What began as a modest industry in the 1980s has grown to become the second-largest exporter of garments in the world, following only China. This remarkable rise has not come without challenges, but it is the industry's ability to overcome adversity and evolve in the face of shifting global demands that has defined its success. Today, Bangladesh's garment sector is a symbol of determination, ingenuity, and the power of a nation harnessing its potential.