04-Feb-2026

Thursday 05 February 2026

06-Feb-2026

Foreign airliners make most of BD's aviation business as hosts falter

The Financial Express

Passenger traffic on international routes from Hazrat Shahjalal International Airport (HSIA) in Dhaka is rising steadily but domestic airlines' market share stays stymied at a modest 40 per cent amid a descent. The closure of several airlines over the past decades due to inadequate infrastructure and regulatory support, coupled with a shortage of aircraft among existing carriers, including Biman Bangladesh Airlines, the national flag carrier, has incapacitated local airlines from capitalizing on strong passenger demand or securing a significant share of the market. As such, Bangladesh's aviation sector is steadily losing competitiveness to foreign airlines, resulting in reduced industry growth on the one hand and a substantial outflow of foreign currencies on the other.

Chattogram Port paralysed as open-ended strike over NCT lease defies resolution

The Business Standard

The closure has halted cargo handling at the country's largest seaport, intensifying supply chain disruptions and pressure on exporters and importers. As of Wednesday (4 February), more than 140 vessels were waiting at the outer anchorage. Gantry cranes, tugboats, and pilotage services remained idle despite vacant berths. Port officials confirmed that not a single container has been handled since the strike began at the facility, which typically processes 8,000-9,000 TEUs daily.

Govt's overall borrowing soars Tk 50.10b in Q1

The Financial Express

The government's overall debt stock stood at Tk 21.49 trillion at the end of the first quarter (Q1) of the current fiscal year, up by less than 1.0 per cent from June 2025, according to data from the finance ministry. While the quarter-to-quarter increase appears modest, the year-on-year growth points to mounting fiscal pressure driven largely by higher external borrowing. During the July-September quarter of the 2025-26 fiscal year (FY), the government's net borrowing from both domestic and external sources amounted to Tk 50.10 billion, a steep rise from Tk 2.5 billion in the matching period a year earlier. The rise reflects the government's growing reliance on debt to finance budgetary needs. People familiar with the development at the Finance Division said the surge was primarily due to higher external borrowing.

ব্যয়বহুল অন্তর্বর্তী নীতি নির্বাচিত সরকারের ওপর রাজস্ব চাপ বাড়বে

Bonik Barta

ক্ষমতাচ্যুত আগের সরকারের রেখে যাওয়া রাজস্ব চাপ কমাতে অপব্যয় কমানো এবং তথাকথিত জনতুষ্টিবাদনির্ভর উন্নয়ন প্রকল্প বাতিল করাকে অন্তর্বর্তী সরকার তার অর্থনৈতিক অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছিল। উন্নয়ন ব্যয়ে বড় ধরনের কাটছাঁটের মাধ্যমে এই লক্ষ্য অনেকটাই অর্জিত হয়েছে। তবে যে জায়গায় অন্তর্বর্তী সরকার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে, তা হলো নিয়মিত বা পরিচালন ব্যয়। অর্থনীতিবিদরা সতর্ক করে বলছেন, সরকারের মেয়াদের শেষ দিকে নেওয়া একাধিক ব্যয়বহুল সিদ্ধান্ত—যার মধ্যে রয়েছে প্রস্তাবিত বেতন বৃদ্ধি, ভাতা সম্প্রসারণ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়ানো—আগামী নির্বাচিত সরকারের জন্য বড় ধরনের রাজস্ব বোঝা তৈরি করবে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পরে নির্বাচিত সরকারের দায়িত্ব নেওয়ার কথা রয়েছে।

Bangladesh must cut logistics costs, close policy gaps to stay trade-competitive:

Bonik Barta

Bangladesh risks losing its trade competitiveness unless it urgently reduces high logistics costs, closes policy implementation gaps, and accelerates private-sector-led infrastructure development, experts warned at a focus group discussion organized by the American Chamber of Commerce in Bangladesh (AmCham) yesterday (3 February). The session, titled "Framing the Logistics Sector Landscape: Challenges, Opportunities, and the Way Forward", was held at The Westin Dhaka and brought together stakeholders from garments, shipping, aviation, courier services, inland container depots, freight forwarding, and development partners, along with officials from the US Embassy.

Grameenphone profit hits 8-year low amid cost pressure

The Financial Express

Grameenphone earned its lowest profit in eight years in 2025-Tk 29.6 billion-largely driven by cost pressure linked to recent investments in spectrum and the network, currency depreciation, and heavy taxes. Its profit plunged 19 per cent year-on-year last year, reaching the record-low level. Due to the significant erosion in earnings, the country's largest telecom operator declared a 105 per cent final cash dividend, resulting in a total dividend of 215 per cent for the year. With this, the company will end up distributing 98.16 per cent of its profits earned during the year. The company paid a 330 per cent cash dividend for the previous year.

বিক্রি বাড়লেও বড় লোকসানে আরএকে সিরামিকস

Bonik Barta

তালিকাভুক্ত আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিক্রি বেড়েছে ১০ দশমিক ৫৬ শতাংশ। বিক্রি বাড়লেও আলোচ্য সময়ে কোম্পানিটির নিট লোকসান বেড়েছে ১৪ দশমিক ৪৯ গুণ। কোম্পানিটির এক মূল্যসংবেদনশীল তথ্যের মাধ্যমে বিষয়টি জানা গেছে। তথ্যানুসারে, সমাপ্ত ২০২৫ হিসাব বছরে আরএকে সিরামিকসের বিক্রি হয়েছে ৭৩৭ কোটি ৩৩ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৬৬৬ কোটি ৯৫ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ৩৯ কোটি ৫৯ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ২ কোটি ৭৩ লাখ টাকা।

স্টার্টআপ বিনিয়োগ তহবিলে ৭ কোটি টাকা দিল এনআরবিসি ব্যাংক

Bonik Barta

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী গঠিত বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি পিএলসি গঠন ও পরিচালনা সংক্রান্ত উদ্যোগের অংশ হিসেবে ৭ কোটি ৫ লাখ ৭৪ হাজার ৪২০ টাকা দিয়েছে এনআরবিসি ব্যাংক পিএলসি। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের এসএমইএসপিডির পরিচালক নওশাদ মুস্তাফার কাছে চেকটি হস্তান্তর করেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. তৌহিদুল আলম খান। অনুষ্ঠানে এনআরবিসি ব্যাংকের ক্রেডিট ম্যানেজমেন্টের প্রধান তনুশ্রী মিত্র ও এসএমই ফাইন্যান্সিংয়ের শেখ আহসানুল হক উপস্থিত ছিলেন। নতুন উদ্যোক্তা তৈরি ও তাদের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগের প্রতি এনআরবিসি ব্যাংক দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

১০ মেগাহার্টজ স্পেকট্রামের বরাদ্দপত্র পেয়েছে গ্রামীণফোন

Bonik Barta

বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন লিমিটেড বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে প্রথমবারের মতো ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ১০ মেগাহার্টজ স্পেকট্রাম বরাদ্দ পেয়েছে। বরাদ্দটি এ বছরের ১ জুন থেকে কার্যকর হবে এবং এর মেয়াদ থাকবে ২০৩৯ সালের ১০ মার্চ পর্যন্ত। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, বরাদ্দকৃত স্পেকট্রামের জন্য ভ্যাটসহ মোট ২ হাজার ১৭০ কোটি ১৫ লাখ ৩৩ হাজার ৬০২ টাকা পরিশোধ করবে গ্রামীণফোন। এ অর্থ কোম্পানিটি আগামী ১০ বছরে সমান কিস্তিতে পরিশোধ করবে, যেখানে প্রতিটি কিস্তির পরিমাণ হবে ভ্যাটসহ ২১৭ কোটি ১ লাখ ৫৩ হাজার ৩৬০ টাকা।

দুই দশকের নিষেধাজ্ঞার মধ্যেও সচল ইইউ-ইরান বাণিজ্য

Bonik Barta

ইরানের ওপর গত দুই দশকে একাধিক দফায় নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। দেশটিতে সংগঠিত সাম্প্রতিক রক্তক্ষয়ী বিক্ষোভের ঘটনায় গত সপ্তাহে সর্বশেষ নিষেধাজ্ঞা অনুমোদন করেছে জোটটি। কিন্তু পরিসংখ্যানে দেখা যাচ্ছে, কঠোর পদক্ষেপ সত্ত্বেও ইইউর দেশগুলোর সঙ্গে ইরানের বাণিজ্য সম্পর্ক কখনো পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। দেশটির সঙ্গে ইইউর বাণিজ্য অংশীদারত্বে শীর্ষস্থানে রয়েছে জার্মানি। এর পরের অবস্থান ইতালির। খবর ইউরো নিউজ। ইরানের ওপর প্রথমবার ২০০৬ সালে নিষেধাজ্ঞা আরোপ করেছিল ইইউ। এটি ছিল দেশটিতে পারমাণবিক কর্মসূচির অভিযোগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সঙ্গে নেয়া সম্মিলিত পদক্ষেপ। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০১১ সালে আরো কঠোর পদক্ষেপ নেয় ইইউ। এ নিষেধাজ্ঞাগুলো একাধিকবার নবায়ন করে সর্বশেষ এপ্রিল ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে।

ডিজনির শতবর্ষের রেকর্ড আয়ের নেপথ্যে থিম পার্ক

Bonik Barta

ওয়াল্ট ডিজনির শতবর্ষের দীর্ঘ পথচলায় বিনোদনের ধরন অনেক বদলেছে। এক সময় সিনেমার রুপালি পর্দা মূল পরিচিতি হলেও এখন ডিজনির সাফল্যের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে থিম পার্ক। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর) প্রতিষ্ঠানটির এক্সপেরিয়েন্স বিভাগ এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে। ডিজনির ১০০ বছরের ইতিহাসে এ প্রথম পার্ক ও অভিজ্ঞতা বিভাগ থেকে মাত্র তিন মাসে ১ হাজার কোটি (১০ বিলিয়ন) ডলারের বেশি আয় হয়েছে। ডিজনির সামগ্রিক ব্যবসায়িক কাঠামোয় থিম পার্ক বিভাগটি এখন সবচেয়ে লাভজনক অংশে পরিণত হয়েছে। ডিজনির সোমবার প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ওই তিন মাসে বিভাগটি থেকে ডিজনির পরিচালন মুনাফা হয়েছে ৩৩০ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬ শতাংশ বেশি। ডিজনির মোট আয়ের মাত্র ৩৮ শতাংশ এ বিভাগ থেকে এলেও কোম্পানির সামগ্রিক পরিচালন মুনাফার প্রায় ৭১ শতাংশই এসেছে এখান থেকে।

এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অধিকাংশ শেয়ার সূচক ঊর্ধ্বমুখী

Bonik Barta

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে প্রযুক্তি খাতের শেয়ারদরে বড় পতনে বৈশ্বিক বিনিয়োগ খাতে অস্থিরতা দেখা দিয়েছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিবর্তন ও বৈশ্বিক সফটওয়্যার খাতের ব্যবসায়িক মডেল হুমকির মুখে পড়ার আশঙ্কায় ওয়াল স্ট্রিটে বড় ধরনের বিক্রয়চাপ দেখা গেছে। তবে পশ্চিমা দেশগুলোর এ মন্দা পরিস্থিতির মধ্যেও এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অধিকাংশ শেয়ারবাজারে গতকাল দেখা গেছে ঊর্ধ্বমুখী প্রবণতা। দক্ষিণ কোরিয়া ও চীনের শেয়ার সূচকের উল্লেখযোগ্য উত্থান এ অঞ্চলের বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আস্থার সঞ্চার করেছে।

ভারত–ইইউ বাণিজ্য চুক্তি: বিশ্ববাজারে তীব্র প্রতিযোগিতায় দেশীয় পোশাক শিল্প

The Financial Express

ভারতের সাথে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের সাম্প্রতিক বাণিজ্যিক চুক্তিগুলোর প্রেক্ষাপটে বাংলাদেশের তৈরি পোশাক খাত এক তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে যাচ্ছে। আমেরিকা থেকে আমদানিকৃত ভারতীয় পণ্যের শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে মাত্র ১৮ শতাংশ করার ঘোষণা এসেছে। যেখানে বাংলাদেশের পণ্যের ওপর প্রায় ২০ শতাংশ শুল্ক বহাল রয়েছে, সেখানে ভারতের এই সুবিধা বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতা কমিয়ে দেবে। শিল্পসংশ্লিষ্টরা বলছেন, ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের শুল্কমুক্ত বাজার সুবিধা ধরে রাখা এখন সবচেয়ে জরুরি। একই সঙ্গে প্রতিযোগিতা বাড়াতে হলে দেশের ভেতরের সরবরাহ-সংক্রান্ত সীমাবদ্ধতা দূর করতে হবে। তাঁদের প্রস্তাবিত করণীয়গুলোর মধ্যে রয়েছে: বাণিজ্য নীতি সংস্কার, জ্বালানি মূল্য ও সরবরাহের স্থিতিশীলতা, লজিস্টিকস ও বন্দর ব্যবস্থার উন্নয়ন, সহজ শর্তে অর্থায়ন, দক্ষ জনশক্তি তৈরি, নিয়ন্ত্রক সক্ষমতা বৃদ্ধি।