BB buys $171m, total purchases hit $4.32b in FY2025-26
The Financial Express
Bangladesh Bank (BB) purchased an additional US $171 million from 16 commercial banks on Wednesday as part of ongoing efforts to stabilize the country’s foreign exchange market. The dollars were bought at a cut-off rate of Tk 122.30 per US dollar, a central bank official said. This intervention follows a major purchase on Monday when the central bank acquired $218.5 million from 16 banks at the same rate. With these recent transactions, BB’s total dollar purchases in February have reached $389.5 million in just four days, reports UNB. Aggressive Accumulation in FY2025-26 Throughout the current fiscal year, Bangladesh Bank has been actively buying dollars to curb rapid Taka appreciation and strengthen foreign exchange reserves.
জানুয়ারিতে বেড়েছে এশিয়ার কারখানাগুলোয় উৎপাদন
Bonik Barta
বৈশ্বিক চাহিদা বৃদ্ধির ফলে ২০২৬ সালের জানুয়ারিতে এশিয়াজুড়ে কারখানা কার্যক্রম শক্তিশালী হয়েছে। রফতানি আদেশ বাড়ায় এ অঞ্চলের উৎপাদন খাত চাঙ্গা হয়ে উঠেছে। গতকাল প্রকাশিত বেসরকারি খাতের বিভিন্ন জরিপ প্রতিবেদন অনুযায়ী, মার্কিন শুল্কনীতির যে প্রভাব পড়ার আশঙ্কা ছিল, এ অঞ্চলের দেশগুলো তা কাটিয়ে উঠতে শুরু করেছে। এ অঞ্চলের বৃহৎ অর্থনীতিগুলোর অধিকাংশেই গতমাসে কারাখানা উৎপাদন বেড়েছে। খবর রয়টার্স। চীনের কারখানা কার্যক্রম জানুয়ারিতে গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে দ্রুতগতিতে বেড়েছে। এসঅ্যান্ডপি গ্লোবাল প্রকাশিত রেটিংডগ চায়না জেনারেল ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) ডিসেম্বরে ৫০ দশমিক ১ থেকে বেড়ে ৫০ দশমিক ৩ পয়েন্ট হয়েছে। গত বছরের অক্টোবরের পর এটিই দেশটির উৎপাদন খাতের সর্বোচ্চ অবস্থান। এ জরিপে চীনের রফতানি সক্ষমতা বৃদ্ধির চিত্র উঠে এসেছে। এর মধ্য দিয়ে অভ্যন্তরীণ বাজারে দুর্বল চাহিদার ধাক্কা অনেকটাই সামলে নিয়েছে দেশটি। প্রসঙ্গত, পিএমআই সূচক মান ৫০-এর নিচে থাকলে তা কারখানা কার্যক্রম সংকুচিত হওয়ার ইঙ্গিত বহন করে।