পরিবেশবান্ধব গাড়ি উৎপাদনে ১৩ কোটি পাউন্ড বিনিয়োগ করছে ব্রিটেন
Bonik Barta
কার্বন নিঃসরণহীন গাড়ি বা ‘জিরো-এমিশন ভেহিকল’ প্রযুক্তির দ্রুত প্রসারে প্রায় ১৩ কোটি পাউন্ড (১৭ কোটি ৫০ লাখ ডলার) অর্থায়নের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। এ তহবিলে সরকারি অনুদানের পাশাপাশি বেসরকারি খাতের যৌথ বিনিয়োগ যুক্ত রয়েছে। প্রায় ৬ কোটি ৫০ লাখ পাউন্ড (৮ কোটি ৮০ লাখ ডলার) অর্থসহায়তা দেয়া হচ্ছে সরকারি খাত থেকে। খবর দ্য গার্ডিয়ান।
ঘোষিত সহায়তার মধ্যে সরকারি তহবিল থেকে প্রায় ৫ কোটি পাউন্ড (৬ কোটি ৭৪ লাখ ডলার) পাবেন গাড়ি প্রস্তুতকারক ও গবেষকরা। নতুন জিরো-এমিশন প্রযুক্তি উদ্ভাবন এবং তা বাণিজ্যিকভাবে ব্যবহারে এ অর্থসহায়তা কাজে লাগানো হবে।
যুক্তরাষ্ট্রে ঊর্ধ্বমুখী উড়োজাহাজ ভাড়া, শিগগিরই কমার আশা ক্ষীণ
Bonik Barta
জ্বালানির দাম, ভূরাজনৈতিক উত্তেজনা ও পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে চাপে রয়েছে উড়োজাহাজ পরিবহন খাত। এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে উড়োজাহাজ ভাড়া এক বছরের ব্যবধানে ২৬ দশমিক ৫ শতাংশ বেড়েছে। বড় এয়ারলাইনসগুলোর ধারণা, শক্তিশালী যাত্রী চাহিদার কারণে শিগগির ভাড়া কমার সম্ভাবনা নেই। খবর সিএনবিসি। অনেকের ধারণা ছিল, জ্বালানি তেলের দাম কিছুটা কমলে উড়োজাহাজ ভাড়াও কমবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। খাতসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মতে, জ্বালানির দাম ওঠানামা করলেও ভাড়া কমার সম্ভাবনা খুবই কম। কারণ জ্বালানির পাশাপাশি শ্রম, রক্ষণাবেক্ষণ, বিমানবন্দর ফি ও অন্যান্য পরিচালন ব্যয়ও বেড়েছে। একই সঙ্গে যাত্রী চাহিদা এখনো শক্তিশালী রয়েছে। ফলে উচ্চ ভাড়া ধরে রাখছে এয়ারলাইনসগুলো।
ইন্দোনেশিয়ায় মূল্যস্ফীতি কমে ২ দশমিক ৮৮ শতাংশে নেমেছে
Bonik Barta
দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতি ইন্দোনেশিয়ায় জুলাইয়ে মূল্যস্ফীতির হার কমে ২ দশমিক ৮৮ শতাংশে নেমেছে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী জুনে মূল্যস্ফীতি ছিল ৩ দশমিক ৩৪ শতাংশ। গত তিন মাসের মধ্যে এটিই দেশটির সর্বনিম্ন মূল্যস্ফীতি। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মূল্যস্ফীতিকে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত ১ দশমিক ৫ থেকে ৩ দশমিক ৫ শতাংশ লক্ষ্যমাত্রার ভেতরই রাখা সম্ভব হয়েছে।
বড় মূলধনি কোম্পানির শেয়ারদরে মিশ্র প্রবণতা
Bonik Barta
গতকাল দেশের পুঁজিবাজারে সূচক ও লেনদেনে নিম্নমুখিতা দেখা গেছে। তবে এর মধ্যেও বড় মূলধনি কোম্পানিগুলোর শেয়ারদরে ছিল মিশ্র প্রবণতা।শীর্ষ বাজার মূলধনি কোম্পানিগুলোর মধ্যে ছয়টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। বিপরীতে দর কমেছে ছয়টির এবং অপরিবর্তিত ছিল তিনটির শেয়ারদর। বাজার মূলধনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি ও ফ্রি ফ্লোট বাজার মূলধনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে পাঁচটি কোম্পানি দুই তালিকাতেই রয়েছে। এ পাঁচ কোম্পানির মধ্যে রয়েছে গ্রামীণফোন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ব্র্যাক ব্যাংক, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ দুই তালিকায় থাকা শীর্ষ ১৫টি কোম্পানির মধ্যে শেয়ারদর বেড়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ব্র্যাক ব্যাংক, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, ম্যারিকো বাংলাদেশ, বার্জার পেইন্টস বাংলাদেশ ও সিটি ব্যাংকের। অন্যদিকে শেয়ারদর কমেছে গ্রামীণফোন, রবি, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ইসলামী ব্যাংক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও ইউনাইটেড পাওয়ারের। এছাড়া দর অপরিবর্তিত থাকা তিনটি কোম্পানি হলো লাফার্জহোলসিম, পূবালী ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক।
৬০ বছরের কার্যক্রমের অবসান
Bonik Barta
উত্তর সাগরে পরিচালিত নিজেদের জ্বালানি ব্যবসা বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বহুজাতিক জ্বালানি সংস্থা বিপি। এর মাধ্যমে এ অঞ্চলে কোম্পানিটির টানা ৬০ বছরের তেল ও গ্যাস উত্তোলনের ইতি ঘটতে যাচ্ছে। নিজেদের মূল ব্যবসা ছোট করা ও উচ্চ মুনাফাভিত্তিক সুযোগগুলোয় নজর দেয়ার পরিকল্পনার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় বিপি। খবর বিবিসি।
টানা তিন মাস বিক্রি বাড়ল বিওয়াইডির
Bonik Barta
আন্তর্জাতিক বাজারে শক্তিশালী চাহিদার ওপর ভর করে টানা তিন মাসের মতো বিশ্বব্যাপী গাড়ি বিক্রি বেড়েছে চীনের ইভি নির্মাতা বিওয়াইডির। শনিবার কোম্পানিটির প্রকাশিত তথ্যের ওপর ভিত্তি করে রয়টার্সের এক হিসাবে দেখা যায়, গত জুলাইয়ে প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে মোট ৪ লাখ ১৯ হাজার ২১১টি যানবাহন বিক্রি করেছে। এ সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৮ শতাংশ বেশি। সংস্থাটির জন্য আন্তর্জাতিক বাজারই আয়ের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে। জুলাইয়ে বিওয়াইডি ১ লাখ ৭৯ হাজার ৮৪১টি প্যাসেঞ্জার কার ও পিকআপ রফতানি করেছে। এটি গত বছরের জুলাইয়ের তুলনায় ১২৪ দশমিক ৩ শতাংশ বেশি। একই সঙ্গে এটি বিদেশের বাজারে প্রতিষ্ঠানটির এক মাসে সর্বোচ্চ গাড়ি বিক্রির রেকর্ড।
ইয়েনের রেকর্ড দরপতন ঠেকাতে যুক্তরাষ্ট্র-জাপানের যৌথ পদক্ষেপ
Bonik Barta
জাপানের মুদ্রা ইয়েনের দরপতন ঠেকাতে প্রথমবারের মতো যৌথভাবে মুদ্রাবাজারে হস্তক্ষেপ করল জাপান ও যুক্তরাষ্ট্র।ডলার দিয়ে ইয়েন কিনতে দুই দেশের সমন্বিত উদ্যোগের বিষয়টি গতকাল নিশ্চিত করেছে জাপানের অর্থ মন্ত্রণালয়। একই সঙ্গে প্রয়োজন হলে ভবিষ্যতেও এ ধরনের পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশটি। খবর রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে ডলারের বিপরীতে ইয়েনের দর ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। এতে জাপানে আমদানি ব্যয় বাড়ছে। এর প্রভাব পড়ছে মূল্যস্ফীতিতেও। পরিস্থিতি সামাল দিতে এককভাবে বাজারে হস্তক্ষেপ করেও খুব বেশি স্থায়ী ফল পায়নি টোকিও। এবার যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে পদক্ষেপ নিল জাপান।
জাপানে ১৫০০০ ইয়েনের কেনাকাটায় মিলবে ‘মিনি স্টারবাকস স্টোর’
Bonik Barta
ঘরের টেবিলেই যদি বানিয়ে ফেলা যায় নিজের একটি স্টারবাকস ক্যাফে, তবে কেমন হয়? জনপ্রিয় কফি চেইন স্টারবাকসের জাপান শাখা গ্রাহকদের জন্য নিয়ে এসেছে ঠিক এমনই এক পণ্য। খুদে আকারের শো-পিস র্যাকটি দিয়ে ঘরে বসেই তৈরি করা যাবে হুবহু স্টারবাকস স্টোরের পরিবেশ। তবে মিনি স্টোরটি পেতে হলে স্টারবাকসে অন্তত ১৫ হাজার ইয়েনের (প্রায় ১০০ ডলার) কেনাকাটা করতে হবে। পণ্যটির অফিশিয়াল নাম দেয়া হয়েছে ‘স্টারবাকস কালেকশন র্যাক’। এটি মূলত কাঠ ও সূক্ষ্ম ডিজাইনের সমন্বয়ে তৈরি একটি ডিসপ্লে সেলফ। স্টারবাকস আউটলেটের কাঠের তৈরি আরামদায়ক ও উষ্ণ অভ্যন্তরীণ আবহ ফুটিয়ে তোলা হয়েছে এতে। র্যাকটিতে রাখা হয়েছে সূক্ষ্ম সব ফিচার, যেমন আলো চলাচলের ব্যবস্থা। ক্যাফের মতো আলো ঢোকার জন্য রয়েছে পাশে কাচের আদলে ছোট জানালা। একটি ছোট্ট সুইচ টিপলেই জ্বলে উঠবে মিনি সাইজের স্টারবাকস লোগো-সমৃদ্ধ সাইনবোর্ড।
কৃষ্ণসাগরে হামলা বৈশ্বিক খাদ্যনিরাপত্তাকে হুমকিতে ফেলছে
Bonik Barta
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার পণ্যবাহী জাহাজ ও বন্দর অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কৃষ্ণসাগর দিয়ে খাদ্যশস্য রফতানি বন্ধ হয়ে যেতে পারে দেশটির। ফলে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম বাড়তে পারে। পাশাপাশি আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে তীব্র খাদ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছে রাশিয়ার প্রধান শস্য রফতানিকারক সংগঠন ‘ইউনিয়ন অব গ্রেইন এক্সপোর্টার্স অ্যান্ড প্রডিউসার্স (আরইউজিইপি)’। রয়টার্সকে দেয়া এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলার কারণে বৈশ্বিক খাদ্যনিরাপত্তা সরাসরি হুমকির মুখে পড়েছে।
সরবরাহ সংকটে ভারতে রফতানি মূল্য বেড়ে ১০ মাসের মধ্যে সর্বোচ্চে
Bonik Barta
এশিয়ার চালের বাজারে গত সপ্তাহে দাম বেড়েছে। সরবরাহ সংকট ও নতুন মৌসুমের ফসল নিয়ে অনিশ্চয়তার কারণে এ ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দেয়। এছাড়া ভারতের অভ্যন্তরীণ বাজারে দাম বেড়েছে ধান ও চালের। ফলে রফতানি মূল্য বেড়ে ১০ মাসের মধ্যে সর্বোচ্চে পৌঁছায়। অন্যদিকে বন্যায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে বাংলাদেশে চালের অভ্যন্তরীণ বাজার এখনো চড়া রয়েছে বলে জানায় বিজনেস রেকর্ডার।
রেকর্ড দামের পর কেন স্থবির হয়ে গেল স্বর্ণের বাজার?
Bonik Barta
চলতি বছরের শুরুর দিকে আন্তর্জাতিক বাজারে রেকর্ড দাম ছোঁয়ার পর স্বর্ণের বাজারে একধরনের স্থবিরতা দেখা দিয়েছে। জানুয়ারিতে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ৫ হাজার ৫৯৫ ডলারে পৌঁছেছিল। এরপর আপৎকালীন এ সম্পদের দাম কমে আউন্সপ্রতি প্রায় ৪ হাজার ডলারে নেমে আসে। টানা দুই মাস ধরে স্বর্ণের দর এ সীমার মধ্যেই থমকে আছে। খবর দ্য ন্যাশনাল। ভূরাজনৈতিক অনিশ্চয়তা, বিভিন্ন দেশের বিশাল সরকারি ঋণ এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর ধারাবাহিক স্বর্ণ কেনার পরও বাজারের এ মন্দা ভাব কাটছে না। বাজার বিশ্লেষকদের মতে, মূলত স্বল্পমেয়াদি কিছু অর্থনৈতিক প্রভাব ও দীর্ঘমেয়াদি কাঠামোগত পরিবর্তনের কারণেই এ স্থবিরতার সৃষ্টি হয়েছে।
সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার বড় সম্ভাবনা রয়েছে
Bonik Barta
সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে (জয়েন্ট ভেঞ্চার) শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদি। তিনি বলেন, ‘এর মাধ্যমে আঞ্চলিক উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা আরো শক্তিশালী হবে, নতুন বিনিয়োগ আসবে ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।’ ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশ (আইসিসি বাংলাদেশ) সচিবালয়ে গতকাল এক বৈঠকে এসব কথা বলেন ভারতের হাইকমিশনার। এ সময় দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা আরো জোরদারকরণে আলোচনা করা হয়।
দরবৃদ্ধির শীর্ষে মিউচুয়াল ফান্ড
Bonik Barta
গতকাল পুঁজিবাজারে দরবৃদ্ধির তালিকায় মিউচুয়াল ফান্ডের আধিপত্য ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দৈনিক হালনাগাদ তথ্যে আটটি মিউচুয়াল ফান্ড দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে। মিউচুয়াল ফান্ডগুলো হলো সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ১, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ১: স্কিম ১ ও ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
অর্থবছরের প্রথম মাসে ঋণাত্মক প্রবৃদ্ধি, ৪৭২ কোটি ডলারের পণ্য রফতানি
Bonik Barta
এ সময়ে বাংলাদেশ থেকে বিশ্ববাজারে ৪৭২ কোটি ৭৪ লাখ ডলারের পণ্য রফতানি হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় দশমিক ৯০ শতাংশ কম। ২০২৫-২৬ অর্থবছরের জুলাইয়ে রফতানি আয়ের পরিমাণ ছিল ৪৭৭ কোটি ৬ লাখ ডলার। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) গতকাল রফতানি আয়ের হালনাগাদ এ তথ্য প্রকাশ করেছে। ইপিবির তথ্যানুযায়ী, নতুন অর্থবছরের শুরুতে তৈরি পোশাক (আরএমজি) খাতে মাসিক হিসাবে উল্লেখযোগ্য গতি ফিরেছে। জুলাইয়ে এ খাত থেকে রফতানি আয় হয়েছে ৩৮৮ কোটি ৬৭ লাখ ডলার। আগের মাসের তুলনায় তৈরি পোশাকের রফতানি বেড়েছে ১৪ দশমিক ৭৩ শতাংশ। জুনে এ খাতের রফতানি ছিল ৩৩৮ কোটি ৭৭ লাখ ডলার।
৫৫ লাখ কার্ডধারী ১৫ টাকা কেজি দরে চাল পাবেন ছয় মাস
Bonik Barta
১৫ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি করে চাল কিনতে পারবেন কার্ডধারী উপকারভোগীরা। ‘খাদ্যবান্ধব কর্মসূচি’র আওতায় এ চাল বিক্রি করছে সরকার। গত শনিবার শুরু হয়েছে এ-সংক্রান্ত কার্যক্রম। চলবে আগামী চার মাস, অর্থাৎ ৩০ নভেম্বর পর্যন্ত। এরপর আবার একইভাবে চাল বিক্রি করা হবে ২০২৭ সালের মার্চ ও এপ্রিল—দুই মাস। খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এসব তথ্য জানানো হয়।
৬ গিগাহার্জ ব্যান্ডের ৭০০ মেগাহার্জ ওয়াই-ফাইয়ের জন্য উন্মুক্তের প্রয়োজন দেখছে না বিটিআরসি
Bonik Barta
বাংলাদেশে লাইসেন্সবিহীন ওয়াই-ফাই ব্যবহারের জন্য ৬ গিগাহার্টজ ব্যান্ড স্পেকট্রামের ওপরের স্তরের (৭০০ মেগাহার্টজ) তরঙ্গ উন্মুক্ত করার শর্ত রাখা হয়েছে বিগত অন্তর্বর্তী সরকারের আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তিতে। তবে দেশের চাহিদা বিবেচনায় ওয়াই-ফাই প্রযুক্তির জন্য এ তরঙ্গ বরাদ্দের কোনো প্রয়োজন নেই বলে মনে করছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ডাক ও টেলিযোগাযোগ বিভাগে পাঠানো এক চিঠিতে সংস্থাটি বলেছে, দেশে এরই মধ্যে বিভিন্ন ব্যান্ডে ওয়াই-ফাইসহ লাইসেন্সবিহীন প্রযুক্তির জন্য মোট ৭৩৩ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ রয়েছে, যা বর্তমান ও নিকট ভবিষ্যতের চাহিদা পূরণের জন্য যথেষ্ট। বরং ৬ গিগাহার্জ ব্যান্ডের ৭০০ মেগাহার্টজ ভবিষ্যতের ফাইভজি, সিক্সজি ও অন্যান্য আন্তর্জাতিক মোবাইল টেলিযোগাযোগ সেবার জন্য গুরুত্বপূর্ণ। বিটিআরসির আশঙ্কা, চুক্তির শর্ত বাস্তবায়ন হলে মোবাইল সেবার জন্য প্রয়োজনীয় তরঙ্গের সংকট তৈরি হতে পারে। এমনকি এ তরঙ্গ চুক্তি করার আগে এ বিষয়ে বিটিআরসির মতামত নেয়া হয়নি বলেও চিঠিতে উল্লেখ করেছে সংস্থাটি।
Chevron's onshore search offer under fresh vetting
The Financial Express
Chevron Bangladesh's fresh investment proposal to ramp up onshore gas exploration gets under processing, sources say, amid a thrust on energy search to meet shortages of fuels in the country. The energy ministry has asked state-run Petrobangla to review the investment proposal from the US multinational. Chevron Bangladesh, a part of the global energy company Chevron, submitted the investment proposal for further hydrocarbon exploration in block-11 and block-12 in the country's gas-rich northeastern region.
BSEC orders probe into unusual trading amid price spike
The Financial Express
The Bangladesh Securities and Exchange Commission (BSEC) has asked the Dhaka Stock Exchange (DSE) to investigate unusual trading in the units of EXIM Bank 1st Mutual Fund after the fund's price more than doubled within a month alongside a sharp spike in trading volume. In a letter issued on Monday, the securities regulator said it had observed abnormal price movements and trading behaviour in the units of the closed-end mutual fund, traded on the DSE under the ticker EXIM1STMF. The BSEC instructed the bourse to carry out a detailed investigation to determine whether the transactions involved coordinated, manipulative or non-genuine trading practices, as well as any prohibited insider trading through the misuse of unpublished price-sensitive information.
NBR allows dual BIN use until Nov 30
Bonik Barta
The National Board of Revenue (NBR) has allowed businesses to use both their old and newly reassigned Business Identification Numbers (BINs) for customs-related activities until November 30, 2026, aiming to ensure uninterrupted import and export operations following the restructuring of VAT commissionerates. As part of an administrative reform to expand the tax net, improve revenue collection, and enhance taxpayer services, the NBR has reorganised the jurisdictions of the existing VAT commissionerates and created new ones. Under the restructuring, the BINs of many businesses have been transferred to new VAT jurisdictions.
Ministry of Agriculture retains decades-old fertiliser dealers
The Financial Express
The Ministry of Agriculture has decided to retain almost all the existing fertiliser dealers appointed under the previous governments despite Prime Minister Tarique Rahman's pledge in parliament to revoke the appointments and introduce a fresh recruitment process. Instead of replacing and reviewing the existing dealers, the ministry has opted to appoint dealers only in vacant units, allowing all current licence holders to continue operating, says an official. The decision, communicated through a recent directive issued by the Fertiliser Management and Monitoring Division of the ministry, has triggered fresh questions over whether the ministry has backtracked on commitments made in parliament.
Few RMG factories declare unscheduled holidays
The Financial Express
A number of garment factories in Gazipur and Narayanganj announced three- to four-day unscheduled holidays as manufacturers of Bangladesh's main export product struggle with persistent gas and electricity shortages.
Owners of the readymade garment (RMG) factories wouldn't call it closure but said the holiday leave would be adjusted with upcoming public holidays. Industry leaders said the move should not be interpreted as factory closure rather as a temporary production adjustment aimed at minimising losses during the ongoing energy crisis. Speaking to The Financial Express, Mohammad Hatem, President of the Bangladesh Knitwear Manufacturers and Exporters Association (BKMEA), said a few member-factories declared three- to four-day holidays in line with the upcoming public holidays.