এআই খাতে টেক জায়ান্টদের বিনিয়োগ ১ ট্রিলিয়ন ডলার ছাড়াল
Bonik Barta
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের দৌড় আরো জোরালো হচ্ছে। এআই প্রযুক্তিতে নেতৃত্ব ধরে রাখতে অবকাঠামো তৈরিতে বিপুল অর্থ ঢালছে মার্কিন টেক জায়ান্টগুলো। ২০২৩ সালে এআইয়ের উত্থানের পর গত জুন পর্যন্ত গুগল, অ্যামাজন, মাইক্রোসফট ও মেটা খাতটিতে বিনিয়োগ করেছে মোট ১ লাখ ১০ হাজার কোটি বা ১ ট্রিলিয়ন ডলারের বেশি। খবর এফটি।টেক জায়ান্টদের এআই বিনিয়োগের বড় অংশ ব্যয় হচ্ছে ডেটা সেন্টার, উন্নত চিপ এবং এসব অবকাঠামো পরিচালনার জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবস্থায়।
বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে নীতি গ্রহণে সতর্ক হতে হবে বাংলাদেশকে
Bonik Barta
বিশ্ব অর্থনীতির চেহারা এখন অনেকটাই বদলে গেছে। অর্থনীতিতে আগে জিডিপি প্রবৃদ্ধি, ক্রয়ক্ষমতা ও মাথাপিছু আয় গুরুত্ব পেলেও এখন সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি। ভূরাজনৈতিক সংকট, মেরুকরণ ও যুদ্ধের কারণে পৃথিবীজুড়েই অস্থিরতা বিরাজ করছে, যার প্রভাব বাংলাদেশের ওপরও পড়ছে। এ পরিস্থিতিতে যেকোনো নীতি গ্রহণে সতর্কতার সঙ্গে এগোতে হবে। বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) আয়োজনে গতকাল এক আলোচনা সভায় এ কথা বলেন বক্তারা। রাজধানীর বনানীতে পিআরআই কার্যালয়ে ‘উন্নয়ন কৌশল ও নীতিগত স্বাধীনতা: বাংলাদেশের উন্নয়নের পথপরিক্রমা’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরায় জিরার দাম কমেছে
Bonik Barta
সাতক্ষীরার মসলা বাজারগুলোয় জিরার দাম কমেছে। এক মাসের ব্যবধানে পাইকারি ও খুচরা পর্যায়ে দাম কেজিতে ৬০-৭০ টাকা পর্যন্ত কমেছে। ব্যবসায়ীরা বলছেন, বাজারে সরবরাহ বাড়ায় মসলাজাত পণ্যটির দাম কমে এসেছে।গতকাল সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড় বাজারের মসলাপণ্য বিক্রয় প্রতিষ্ঠান মেসার্স ফতেমা স্টোরে আমদানীকৃত ভারতীয় জিরা পাইকারি বিক্রি হয়েছে প্রতি কেজি ৫২০ টাকা, যা এক মাস আগে ছিল ৫৮০-৫৯০ টাকা। একইভাবে আফগানিস্তান ও তুরস্কের জিরা প্রতি কেজি পাইকারিতে বিক্রি হয়েছে ৬৩০ টাকায়, যা এক মাস আগে ছিল ৭০০ টাকা। বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বেড়ে যাওয়ায় সব ধরনের জিরার দাম কমেছে।
এশিয়ায় কফির দাম স্থিতিশীল, বিশ্ববাজারে কোকো ও চিনি ঊর্ধ্বমুখী
Bonik Barta
এশিয়ার কফি বাজারে লেনদেন কিছুটা ধীরগতির হয়ে পড়েছে। বিশেষ করে বিশ্বের অন্যতম শীর্ষ উৎপাদনকারী দেশ ভিয়েতনামে মৌসুম শেষ হওয়ায় স্থানীয় বাজারে কফির দাম প্রায় অপরিবর্তিত রয়েছে। তবে বিশ্ববাজারে সরবরাহ সংকটের উদ্বেগে কোকো ও চিনির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সম্প্রতি প্রকাশিত বিজনেস রেকর্ডারের বাজার বিশ্লেষণসংক্রান্ত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
হিলিতে শুকনো মরিচের দাম বেড়েছে কেজিতে ৬০ টাকা
Bonik Barta
দিনাজপুরের হিলিতে শুকনো মরিচের দাম বেড়েছে কেজিতে ৬০ টাকা। সরবরাহ কমার অজুহাতে সপ্তাহের ব্যবধানে এ দরবৃদ্ধি হয়েছে। বিক্রেতাদের দাবি, বৈরী আবহাওয়ায় সরবরাহ কমে গেছে। তাই বাজারে এর দাম বেড়ে গেছে। সরবরাহ বাড়লে দাম আবার কমে আসবে বলে জানান তারা। গতকাল সরেজমিন হিলি বাজারে দেখা যায়, বাজারের প্রতিটি দোকানেই শুকনো মরিচের যথেষ্ট সরবরাহ রয়েছে। তার পরও প্রতি কেজি শুকনো মরিচ বিক্রি হচ্ছে ৩৬০ টাকা দরে, যা এক সপ্তাহ আগেও ছিল ৩০০ টাকা। বিক্রেতারা জানান, বাড়তি দামের কারণে পণ্যটির বিক্রি কমে গেছে।
অ্যাপলের রেকর্ড ১০৯ বিলিয়ন ডলার আয়
Bonik Barta
চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে রেকর্ড পরিমাণ আয় করেছে টেক জায়ান্ট অ্যাপল। শুক্রবার প্রকাশিত আর্থিক প্রতিবেদনে কোম্পানিটি জানায়, এ সময়ে অ্যাপলের মোট আয় হয়েছে ১০ হাজার ৯৪০ কোটি ডলার, গত বছরের একই সময়ের তুলনায় যা ১৬ শতাংশ বেশি। অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক জানান, ব্যবসা চালুর পর এটিই ইতিহাসের সবচেয়ে সফল জুন প্রান্তিক। এ সময়ে বিশ্বের প্রতিটি অঞ্চলে আইফোন, ম্যাক ও সার্ভিস খাতে আয় বেড়েছে।
মুনাফা ও বিক্রি বেড়েছে হার্শির
Bonik Barta
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় চকোলেট প্রস্তুতকারক প্রতিষ্ঠান হার্শি পূর্বাভাসের চেয়ে বেশি বিক্রি ও মুনাফা অর্জনের কথা জানিয়েছে।চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) পণ্যের দাম বাড়ানো এবং চাহিদা বেশি থাকায় এ প্রবৃদ্ধি অর্জন করেছে প্রতিষ্ঠানটি। কাঁচামালের চড়া দাম সত্ত্বেও চকোলেট ও স্ন্যাকস ক্যাটাগরিতে প্রতিষ্ঠানটির বিক্রি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। খবর রয়টার্স। প্রতিষ্ঠানটির দেয়া তথ্যানুযায়ী, ২৮ জুন শেষ হওয়া দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির মোট নিট বিক্রি আগের বছরের একই সময়ের চেয়ে ৬ দশমিক ৬ শতাংশ বেড়েছে। এ সময়ে তাদের আয় ২৭৯ কোটি ডলারে পৌঁছেছে, যা বাজার বিশ্লেষকদের অনুমানের চেয়ে বেশি। এ সময় প্রতিষ্ঠানটি শেয়ারপ্রতি ১ ডলার ৯০ সেন্ট মুনাফা করেছে। এটি প্রত্যাশিত ১ ডলার ৪২ সেন্টের চেয়ে অনেক বেশি।
দেশে টানা দুই মাস এল ৩ বিলিয়ন ডলারের কম রেমিট্যান্স
Bonik Barta
টানা দুই মাস ৩ বিলিয়ন ডলারের কম রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে দেশে। সদ্যসমাপ্ত জুলাইয়ে এসেছে ২ দশমিক ৮৫ বিলিয়ন বা ২৮৫ কোটি ডলার। জুনেও একই অবস্থা ছিল। ফলে এর মধ্য দিয়ে দেশে আবারো রেমিট্যান্স প্রবাহে ধীরগতি দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে গতকাল এ তথ্য জানা যায়। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর প্রবাসী আয়ে উল্লম্ফন দেখা দেয়। এরই ধারাবাহিকতায় গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত টানা ছয় মাস রেমিট্যান্স প্রবাহ ৩ বিলিয়ন ডলার অতিক্রম করেছিল। মাঝে একবার মার্চে পৌনে ৪ বিলিয়ন ডলারের ঘরেও পৌঁছায় প্রবাসী আয়। দেশের ইতিহাসে এক মাসে আসা সর্বোচ্চ রেমিট্যান্স ছিল এটিই। পরবর্তী দুই মাসে প্রবাসী আয় কমলেও তা ৩ বিলিয়ন ডলারের বেশি ছিল। এপ্রিলে দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ ছিল ৩ দশমিক ১২ বিলিয়ন ডলার ও মে মাসে ৩ দশমিক ৪৪ বিলিয়ন ডলার। এরপরই প্রবাসী আয়ের প্রবাহ আবারো কমতে থাকে।
ফরচুন ৫০০ তালিকায় প্রথমবার শীর্ষে অ্যামাজন
Bonik Barta
বিশ্বের শীর্ষ ব্যবসাপ্রতিষ্ঠানের বার্ষিক তালিকা ‘ফরচুন গ্লোবাল ৫০০’ প্রকাশিত হয়েছে। এ বছরের তালিকায় বড় ধরনের রদবদল দেখা গেছে। টানা ১২ বছর শীর্ষে থাকা খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্টকে সরিয়ে তালিকায় ১ নম্বর স্থান দখল করেছে অ্যামাজন। খবর ফরচুন। ২০২৬ সালের প্রকাশিত তালিকা অনুযায়ী, ২০২৫ অর্থবছরে অ্যামাজনের বার্ষিক আয় ১২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭১ হাজার ৬৯২ কোটি ৪০ লাখ ডলারে।
বাংলা কিউআর সেবা চালু করল বাংলাদেশ কমার্স ব্যাংক
Bonik Barta
দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণের লক্ষ্যে ‘বাংলা কিউআর’ সেবা চালু করেছে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. মহসিন মিয়া। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওবায়দুল হকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল করিম ও মো. জহিরুল আলমসহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা। ব্যাংকের সব শাখার ব্যবস্থাপক ও উপশাখার ইনচার্জরা অনলাইনে অনুষ্ঠানে অংশ নেন।
ঢাকা ব্যাংকের মুনাফা কমেছে ১৩ শতাংশ
Bonik Barta
ঢাকা ব্যাংক পিএলসির চলতি ২০২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১০০ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১১৫ কোটি টাকা। এক বছরের ব্যবধানে ব্যাংকটির মুনাফা কমেছে প্রায় ১৩ শতাংশ। ব্যাংকটির পর্ষদ সভায় চলতি ২০২৬ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে ব্যাংকটির সুদ আয় হয়েছে ১ হাজার ৩৬১ কোটি টাকা, ২০২৫ হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ হাজার ৪৪৩ কোটি টাকা। এক বছরের ব্যবধানে ব্যাংকটির সুদ আয় কমেছে ৮২ কোটি টাকা।
ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ জুনে ৩০ হাজার কোটি টাকা লেনদেন
Bonik Barta
লেনদেনে নতুন মাইলফলক অর্জন করেছে ব্র্যাক ব্যাংক পিএলসির করপোরেট ইন্টারনেট ব্যাংকিং প্লাটফর্ম ‘কর্পনেট’। সদ্যসমাপ্ত জুনে প্রায় ৩০ হাজার কোটি টাকার লেনদেন সম্পন্ন হয়েছে এ প্লাটফর্মে, যা একক মাস হিসেবে সর্বোচ্চ। দেশে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ডিজিটাল ট্রানজ্যাকশন ব্যাংকিংয়ের ব্যবহার ও চাহিদা বৃদ্ধি পাওয়ায় এ মাইলফলক অর্জিত হয়েছে বলে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
মধ্যপ্রাচ্য যুদ্ধ ঘিরে তেল কোম্পানির মুনাফায় নতুন রেকর্ড
Bonik Barta
মধ্যপ্রাচ্য যুদ্ধ সাধারণ মানুষের বাড়তি খরচ ও অনিশ্চয়তা তৈরি করেছে।তবে একই পরিস্থিতি জ্বালানি কোম্পানিগুলোর জন্য হয়ে উঠেছে বড় ব্যবসার সুযোগ। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ ব্যাহত হয়েছে। বেড়েছে অপরিশোধিত তেলের দাম। একই সঙ্গে কমেছে বিভিন্ন অঞ্চলের পরিশোধন সক্ষমতা। এতে তেল পরিশোধন, জ্বালানি বাণিজ্য ও দামের ওঠানামা থেকে বড় অংকের মুনাফা করছে বিশ্বের শীর্ষ জ্বালানি কোম্পানিগুলো। সর্বশেষ প্রান্তিকের (এপ্রিল-জুন) আর্থিক ফলাফলে এরই প্রতিফলন দেখা গেছে। খবর সিএনএন ও বিবিসি। যুক্তরাষ্ট্রের দুই বড় তেল কোম্পানি এক্সনমবিল ও শেভরন চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বিপুল মুনাফা করেছে। এপ্রিল-জুন সময়ে এক্সনমবিলের মুনাফা হয়েছে ১ হাজার ৪৫০ কোটি ডলার। গত বছরের একই সময়ে কোম্পানিটির মুনাফা ছিল এর অর্ধেকেরও কম। যুদ্ধের সময় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় এক্সনের আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দৈনিক হিসাবে কোম্পানিটির মুনাফা দাঁড়ায় প্রায় ১৬ কোটি ডলার।
৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে প্রণোদনা
Bonik Barta
চলতি করবর্ষের ৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার (এইচইউএফ) শ্রেণীর করদাতারা পরিশোধযোগ্য করের ওপর সর্বোচ্চ ৫ শতাংশ বা ২৫ হাজার টাকা পর্যন্ত কর প্রণোদনা পাবেন। তবে আগামী ১ অক্টোবরের পর রিটার্ন দাখিল করলে এ সুবিধা আর পাওয়া যাবে না। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিজ্ঞপ্তিতে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ বলেন, ‘করদাতাদের সময়মতো আয়কর রিটার্ন দাখিলে উৎসাহিত করতে আয়কর আইন, ২০২৩-এর আওতায় নতুন কর প্রণোদনা কার্যকর করা হয়েছে।’
বছরের প্রথমার্ধে মুনাফা ও শেয়ারপ্রতি আয় বেড়েছে সিটি ব্যাংকের
Bonik Barta
চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) সমন্বিত (কনসোলিডেটেড) কর-পরবর্তী মুনাফা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে সিটি ব্যাংক পিএলসির। দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে গতকাল ব্যাংকটির প্রধান কার্যালয়ে আয়োজিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এ সময় বিনিয়োগকারী, শেয়ার বিশ্লেষক ও গণমাধ্যম প্রতিনিধিদের কাছে আর্থিক প্রতিবেদন-সংক্রান্ত বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।
সিটি ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বছরের প্রথমার্ধে ব্যাংকটির সমন্বিত কর-পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ৫২৬ কোটি ৬৯ লাখ টাকা, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ৩০১ কোটি ১১ লাখ টাকা। এ সময়ে সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে ৩ টাকা ১ পয়সায় উন্নীত হয়েছে, যা এক বছর আগে ছিল ১ টাকা ৭২ পয়সা।
যন্ত্রপাতি ও সৌরবিদ্যুতে বিনিয়োগ করবে হাক্কানী পাল্প
Bonik Barta
পুঁজিবাজারে তালিকাভুক্ত হাক্কানী পাল্প অ্যান্ড পেপার মিলস পিএলসি উৎপাদন সক্ষমতা ও জ্বালানি দক্ষতা বাড়াতে দুটি নতুন বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুযায়ী, কোম্পানির পরিচালনা পর্ষদ ১ আগস্ট অনুষ্ঠিত সভায় পেপার ম্যানুফ্যাকচারিং ইউনিটের জন্য একটি এফটিসি৫০০ টুইন স্ক্রু প্রেস (ডাবল হেলিক্স ক্রাউডেড পাল্প মেশিন) কেনার অনুমোদন দিয়েছে। এ যন্ত্র কেনা ও স্থাপনে আনুমানিক ৭২ লাখ টাকা ব্যয় হবে, যার পুরো অর্থ কোম্পানির নিজস্ব তহবিল থেকে জোগান দেয়া হবে।
নতুন যন্ত্রটি বর্তমানে ব্যবহৃত পুরনো মেশিনের পরিবর্তে স্থাপন করা হবে। এর মাধ্যমে উৎপাদন দক্ষতা বৃদ্ধি, পাল্পের পানি অপসারণ সক্ষমতার উন্নতি, ফাইবার পুনরুদ্ধার বৃদ্ধি, রক্ষণাবেক্ষণ ব্যয় হ্রাস এবং কোম্পানির সামগ্রিক কার্যক্রম আরো শক্তিশালী হবে। পরিচালনা পর্ষদের মতে, এ বিনিয়োগ দীর্ঘমেয়াদে কোম্পানির প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
ব্যাংকের বাইরে নগদ অর্থ আছে ৩ লাখ ৪৯ হাজার ৩৭৪ কোটি টাকা
Bonik Barta
দেশে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার দ্রুত সম্প্রসারণ ঘটলেও নগদ অর্থের ব্যবহার কমেনি। বরং ব্যাংকের বাইরে থাকা নগদ টাকার পরিমাণ বাড়তে বাড়তে ইতিহাসের সর্বোচ্চে পৌঁছেছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত তথ্য বলছে, চলতি বছরের মে শেষে ব্যাংকের বাইরে থাকা নগদ অর্থের পরিমাণ ৩ লাখ ৪৯ হাজার ৩৭৪ কোটি টাকা। জুন ও জুলাইয়ে এমন নগদ অর্থের পরিমাণ আরো বেড়েছে। ব্যাংকের বাইরে থাকা নগদ অর্থের স্থিতি এখন ৩ লাখ ৮০ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে। নগদ অর্থের ছড়াছড়ি এমন সময়ে বাড়ছে, যখন দেশের ব্যাংক খাতে পেমেন্ট ব্যবস্থা অনেক বেশি আধুনিক ও প্রযুক্তিনির্ভর। গ্রাহকরা চাইলে ঘরে বসেই ব্যাংকে যেকোনো অংকের অর্থ লেনদেন করতে পারছেন। ব্যাংকের অ্যাপস কিংবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে যখন খুশি কেনাকাটা, ইউটিলিটি বিল পরিশোধ থেকে শুরু করে প্রায় সব ধরনের ব্যাংকিং সেবা নিতে পারছেন।
১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা
Bonik Barta
ভোক্তা পর্যায়ে বেসরকারিভাবে সরবরাহকৃত ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১ হাজার ৫৯৮ করা হয়েছে, যা গত মাসে ছিল ১ হাজার ৫২৮ টাকা। ফলে ১২ কেজি সিলিন্ডারে চলতি মাসে ৭০ টাকা দাম বেড়েছে। অন্যদিকে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাস লিটারপ্রতি ৭৪ টাকা ৪০ থেকে কমিয়ে ৭৩ টাকা ৬৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গতকাল নতুন এ দাম ঘোষণা করেছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার পর বিশ্ববাজারে এলপিজির দাম বেড়ে যায়। গত এপ্রিলে দেশের ইতিহাসেও সর্বোচ্চ দাম বাড়ে এলপিজির। এপ্রিলের শুরুতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম বাড়ানো হয় ৩৮৭ টাকা। এরপর ১৯ এপ্রিল আবার বাড়ানো হয় ২১২ টাকা। তবে জুন ও জুলাইয়ে টানা দুই মাস দাম কমানো হয় দেশে। গত মাসে ৩৫৭ টাকা কমে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম হয়েছিল ১ হাজার ৫২৮ টাকা।
জ্বালানি ও সবজির বাজারে ঊর্ধ্বমুখিতায় বেড়েছে মূল্যস্ফীতি
Bonik Barta
দেশে চার বছর ধরেই জেঁকে বসেছে উচ্চ মূল্যস্ফীতি। দফায় দফায় নীতি সুদহার বাড়িয়েও তা কাঙ্ক্ষিত পর্যায়ে নামিয়ে আনা সম্ভব হয়নি। সাম্প্রতিক কয়েক মাস ধরে মূল্যস্ফীতি কমার যে প্রবণতা দেখা যাচ্ছিল, জ্বালানি ও সবজির বাজারের ঊর্ধ্বমুখিতায় সেটিও ফিকে হয়ে এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৫-২৬ অর্থবছরের শেষ প্রান্তিকে (এপ্রিল-জুন) আগের প্রান্তিকের তুলনায় দেশের গড় মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ২১ শতাংশে। মূলত জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির পাশাপাশি সবজির মূল্যবৃদ্ধি এ সময়ে মূল্যস্ফীতিকে বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে মূল্যস্ফীতির তুলনায় মজুরি বৃদ্ধির গতি কম হওয়ার কারণে মানুষের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতার ওপর চাপ আরো বেড়েছে।
Yields on T-bills, call money and bank deposits dive
The Financial Express
Recent policy-rate cut, meant to spur sagging economic activity with availability of funds, pushes down treasury yields, call-money rate and also deposit interest in a domino effect on the money market.
To accelerate growth in credits to the private sector, the lifeline of Bangladesh's US$500-billion economy, from months of economic sluggishness, Bangladesh Bank on July 30 lowered the benchmark repo rate by 50 basis points to 9.50 per cent after 22 months with effect from Sunday. On the first day of the post-policy-rate-cut regime, the yields on treasury bills plummeted by in-between 46 and 50 basis points while call-money rate dropped 23 basis points.
Dhaka, Naypyidaw agree to expand bilateral trade
The Financial Express
Dhaka and Naypyidaw have agreed to step up efforts to expand bilateral trade by reviving long-stalled border commerce, establishing direct maritime connectivity and exploring greater investment opportunities. The understanding came at a meeting between Commerce Minister Khandakar Abdul Muktadir and Myanmar Ambassador to Bangladesh Kyaw Soe Moe at the Ministry of Commerce (MoC) on Sunday. The two sides discussed expanding bilateral trade, boosting exports and imports, strengthening shipping links, importing LNG from Myanmar and promoting investment, according to an official statement.
Commodity exchange yet to get going
The Financial Express
The port city bourse CSE has yet to launch operation of the country's maiden commodity exchange (CX), as regulatory approval for licences of commodity brokers and products has been remaining pending for around one year due to shareholding complications involving its strategic partner.
On installation of basic infrastructure needed for operations of the CX, the Chittagong Stock Exchange (CSE) sought approval for commodity items from the Bangladesh Securities and Exchange Commission (BSEC) in July last year. The commodities selected by the port city bourse are gold, silver and crude oil. The CSE also submitted seven applications to the securities regulator in October, 2025 seeking licences for commodity brokers.
Govt allows green-chilli import as price spikes
The Financial Express
The government Sunday approved the import of green chillies to cool the overheated price of the hot spice, which hits record highs of over Tk 400 a kilogram amid kitchen-market waywardness.
"Also, the government will waive import duties on green chillies to facilitate import," Agriculture Minister Amin Ur Rashid said. The announcement came during a flying visit to Shantinagar Kitchen Market in Dhaka, where the agriculture minister, commerce minister Khandaker Abdul Muktadir and state minister for food Md Abdul Bari inspected the market situation. Earlier in the day, the three ministers attended a meeting at the Secretariat to review the overall market situation for essential food and agricultural commodities and decided on necessary measures to stabilise prices and ensure adequate supplies.