রাজস্ব বাড়াতে নগদ লেনদেনকে ডিজিটাল ও ব্যাংকিং চানেলে আনার উদ্যোগে ডিসিদের যুক্ত করা হবে
The Business Standard
রাজস্ব সংগ্রহ বাড়াতে জেলা পর্যায়ের নগদ অর্থ লেনদেনকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ডিজিটাল ও ব্যাংকিং চ্যানেলে অন্তর্ভুক্ত করার জন্য জেলা প্রশাসকদের (ডিসি) যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। ৩ মে থেকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুরু হচ্ছে জেলা প্রশাসক সম্মেলন ২০২৬। সেখানে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে ডিসিদের নির্দেশনা দেওয়া হবে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে। কর্মকর্তারা জানান, চিকিৎসক, আইনজীবী, কর্পোরেট প্রতিষ্ঠান ও ডায়াগনস্টিক সেন্টারের মতো পেশাদার ও সেবা প্রদানকারীদের পয়েন্ট অভ সেল (পিওএস) মেশিন ও ব্যাংকিং চ্যানেল ব্যবহারে উদ্বুদ্ধ করা হবে। পাশাপাশি সচেতনতা বৃদ্ধি ও প্রশাসনিক নজরদারির মাধ্যমে বাড়ি ভাড়াসহ অন্যান্য দৈনন্দিন লেনদেনকেও ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হবে।
Weak companies lead market gains amid speculative trading surge
The Financial Express
Many of the worst-performing companies have outpaced market leaders in price gains in the secondary market over the past four months, as investors focus on short-term returns amid limited investment options. Apart from retailers, many institutional investors have not fixed any long-term investment strategy amid the liquidity crisis. Ahead of the national election held on February 12, investors had been uncertain about the future market direction. After the election, investors' expectations regarding market stability faded as the US and Israel jointly struck Iran and waged war at the end of February. As a result, the market outlook has become elusive, and investors remain fixated on speculative stocks in the hope of short-term gains.
Bangladesh requests extended donor support
The Financial Express
Bangladesh government has sought extended financial and technical supports from foreign development partners to weather the economic shocks stemming from the Gulf crisis and to accelerate implementation of its election pledges, officials say.
Formal requests for the support were despatched to a broad coalition of multilateral and bilateral lenders recently, officials from the Economic Relations Division (ERD) told the FE Saturday. The list of financiers includes the World Bank, the Asian Development Bank (ADB), Japan, the Asian Infrastructure Investment Bank (AIIB), German lender KfW, and the OPEC Fund for International Development (OFID). The Finance Adviser to the Prime Minister, Dr Rashed Al Mahmud Titumir, sat with Bangladesh's development partners in Dhaka in the just-past last month to convince the development partners about the urgency.
US overtakes India in Bangladesh trade
The Financial Express
The United States has overtaken India as Bangladesh's second-largest trading partner in January, driven by a surge in imports from the world's largest economy. While China continues to dominate Bangladesh's trade landscape, the shift highlights changing import patterns and growing economic ties with the US, though analysts say the trend may not yet be firmly established. India consistently holding the position of the second-largest trading partner. However, in January, the US moved ahead of India, pushing it into third place. It remains unclear whether this shift will be sustained, as trade volumes between the US and India remain closely matched. During the month under review, the US accounted for 9.28 per cent of Bangladesh's total trade, compared with India's 7.91 per cent. China retained its position as the largest trading partner, with a market share of 17.82 per cent.
ভূরাজনৈতিক উত্তেজনা ও মূল্যস্ফীতির আশঙ্কা
Bonik Barta
মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা এবং বিশ্বজুড়ে ক্রমবর্ধমান মূল্যস্ফীতির আশঙ্কায় আন্তর্জাতিক পণ্যবাজারে অস্থিরতা বিরাজ করছে। এর সরাসরি প্রভাব পড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে। গত সপ্তাহে স্বর্ণ ও রুপার মতো মূল্যবান ধাতু থেকে শুরু করে জ্বালানি তেল এবং প্রাকৃতিক গ্যাসের দামে মিশ্র প্রবণতা দেখা গেছে। একদিকে মধ্যপ্রাচ্যের সরবরাহ ঝুঁকি জ্বালানির দাম বাড়িয়ে দিচ্ছে, অন্যদিকে শক্তিশালী মার্কিন ডলার এবং উচ্চ সুদহারের কারণে স্বর্ণের দাম নিম্নমুখী হয়েছে। এ পরিস্থিতিতে বিশ্বের বড় কেন্দ্রীয় ব্যাংকগুলোর পরবর্তী সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন বিনিয়োগকারীরা।
হাইব্রিড গাড়ির শুল্ক হ্রাস ও আমদানির বয়সসীমা বৃদ্ধির দাবি
Bonik Barta
জ্বালানি ও বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের লক্ষ্যে আগামী বাজেটে হাইব্রিড ও প্লাগ-ইন হাইব্রিড গাড়ি আমদানির শুল্ক-কর যৌক্তিকীকরণের দাবি জানিয়েছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন (বারভিডা)। একই সঙ্গে গণপরিবহন হিসেবে ব্যবহৃত মাইক্রোবাসের সম্পূরক শুল্ক প্রত্যাহার, পিকআপে শুল্ক কমানো, নতুন ও রিকন্ডিশন্ড গাড়ির শুল্কায়ন বৈষম্য দূর করা এবং আমদানিযোগ্য গাড়ির বয়সসীমা পাঁচ থেকে বাড়িয়ে আট বছরে উন্নীত করার প্রস্তাব দিয়েছে সংগঠনটি। ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট সামনে রেখে গতকাল রাজধানীর বিজয়নগরে এক সংবাদ সম্মেলনে বারভিডার পক্ষ থেকে এসব দাবি তুলে ধরা হয়।
এবার হাজার কোটি টাকার নিট মুনাফার রেকর্ডে পূবালী ব্যাংক
Bonik Barta
দেশের বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে এবার হাজার কোটি টাকা নিট মুনাফার ঘরে প্রবেশ করেছে পূবালী ব্যাংক পিএলসি। ২০২৫ সালের চূড়ান্ত হিসাবে ব্যাংকটির নিট মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৯০ কোটি টাকায়। ২০২৪ সালে ব্যাংকটি ৭৮০ কোটি টাকার নিট মুনাফা করেছিল। সে হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির নিট মুনাফা প্রায় ৪০ শতাংশ বেড়েছে। পূবালী ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে। দেশের ব্যাংকগুলো এক মাস ধরে ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করে নিজ নিজ পরিচালনা পর্ষদে অনুমোদন করছে। এ ধারাবাহিকতায় গত বুধবার পূবালী ব্যাংক পর্ষদেও আর্থিক প্রতিবেদন চূড়ান্ত হয়। এরপর বৃহস্পতিবার রেকর্ড মুনাফার এ তথ্য বিনিয়োগকারীদের জানিয়েছে ব্যাংকটি। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
অনাবৃষ্টিতে আইভরি কোস্টের কোকো উৎপাদন সংকটে
Bonik Barta
বিশ্বের শীর্ষ কোকো উৎপাদনকারী দেশ আইভরি কোস্টে বৃষ্টিপাতের ঘাটতি দেখা দিয়েছে। ফলে চলতি মৌসুমে কোকোর ফলন ও মান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন দেশটির কৃষকরা। সম্প্রতি স্থানীয় কৃষকরা জানিয়েছেন, চলমান এ শুষ্ক আবহাওয়া মার্চ-আগস্ট পর্যন্ত স্থায়ী ‘মিড-ক্রপ’ বা মধ্য-মৌসুমের উৎপাদনকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। খবর রয়টার্স। আইভরি কোস্টে সাধারণত এপ্রিল-নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত বর্ষাকাল। বর্তমানে দেশটিতে কোকো সংগ্রহের কাজ পুরোদমে চললেও কৃষকরা বলছেন, মে মাসের শেষ পর্যন্ত সময়টি গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে পর্যাপ্ত বৃষ্টি না হলে কোকো বিনের আকার ছোট হয়ে যায় এবং গুণমান নষ্ট হয়। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে কোকো উৎপাদনকারী প্রধান অঞ্চলগুলোয় বৃষ্টিপাতের পরিমাণ ছিল স্বাভাবিকের চেয়ে অনেক কম।
সাতক্ষীরায় আদার দাম বেড়েছে কেজিতে ২০ টাকা
Bonik Barta
দুই সপ্তাহের ব্যবধানে সাতক্ষীরার খুচরা বাজারে আদার দাম বেড়েছে কেজিতে ২০ টাকা। ব্যবসায়ীদের দাবি, পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় খুচরা পর্যায়ে এর প্রভাব পড়েছে। তবে কৃষি বিপণন কর্মকর্তাদের মতে, পরিবহন খরচ বৃদ্ধির অজুহাতে মসলাজাত পণ্যটির দাম বাড়ানো হয়েছে।
গতকাল সাতক্ষীরা জেলার সুলতানপুর বড় বাজারের বিভিন্ন দোকানে আদা বিক্রি হয়েছে কেজিপ্রতি ১৩০-১৩৫ টাকা, যা ১৫ দিন আগে ছিল ১১০ টাকা। ভোমরা কাস্টম হাউজের রাজস্ব শাখা থেকে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাস ভোমরা স্থলবন্দর দিয়ে ৯০ হাজার ৭৪৭ টন আদা আমদানি হয়েছে, যার মূল্য ছিল ১ হাজার ৮১ কোটি ৮৯ লাখ টাকা। গত অর্থবছরের একই সময় ৮১৫ কোটি ৯০ লাখ টাকার ৬৭ হাজার ৬৩১ টন আদা আমদানি করা হয়েছে। এ হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-মার্চ পর্যন্ত আমদানি বেড়েছে ২৩ হাজার ১১৬ টন।
সরবরাহ সংকটে ৩ মাসে নিকেলের দাম সর্বোচ্চে
Bonik Barta
সরবরাহ সংকটের আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে নিকেলের দাম বেড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। সম্প্রতি চীনের সাংহাই ফিউচার এক্সচেঞ্জে এ শিল্প ধাতুর দাম ১ দশমিক ৫৩ শতাংশ বেড়ে টনপ্রতি ১ লাখ ৫১ হাজার ৪০ ইউয়ানে দাঁড়িয়েছে। লেনদেনের একপর্যায়ে এটি ১ লাখ ৫২ হাজার ২৩০ ইউয়ানে ওঠে, যা গত জানুয়ারির পর সর্বোচ্চ। খবর বিজনেস রেকর্ডার।বাজার বিশ্লেষকদের মতে, চীনের হোয়াইয়ো কোবাল্ট তাদের ইন্দোনেশীয় ইউনিটে উৎপাদন কমানোর ঘোষণা দেয়ায় বাজারে এর প্রভাব পড়েছে। চলতি মাসে ওই কারখানায় উৎপাদন প্রায় অর্ধেক কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত মধ্যপ্রাচ্য সংকটের কারণে নিকেল উৎপাদনের অন্যতম কাঁচামাল সালফারের দাম বেড়ে যাওয়া এবং সরবরাহ কমে যাওয়ায় কোম্পানিটি এমন সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বের মোট নিকেল সরবরাহের প্রায় ১৪ শতাংশ আসে ইন্দোনেশিয়া থেকে। তবে নিকেলের দাম বাড়লেও তামা ও অ্যালুমিনিয়ামের মতো অন্য ধাতুর দাম কিছুটা কমেছে।
বৈশ্বিক সংকট ও বাণিজ্যনীতির চাপ মোকাবেলায় দীর্ঘমেয়াদি বাণিজ্য চুক্তির ওপর জোর
Bonik Barta
বৈশ্বিক সংকট, পরিবর্তিত বাণিজ্যনীতি ও ক্রমবর্ধমান ব্যয়ের কারণে দীর্ঘমেয়াদি প্রতিযোগিতায় বাংলাদেশের তৈরি পোশাক খাতের টিকে থাকার সুযোগ ক্রমেই সংকুচিত হয়ে আসছে। এছাড়া বর্তমান ভূরাজনৈতিক উত্তেজনা ও কাঠামোগত দুর্বলতা শিল্প খাতে আর্থিক চাপ আরো বাড়াবে এবং প্রধান রফতানি বাজারগুলো থেকে ভবিষ্যৎ অর্ডার হ্রাসের ঝুঁকি তৈরি করবে। এ পরিস্থিতি মোকাবেলায় এখনই বাজার বৈচিত্র্যকরণ, দীর্ঘমেয়াদি বাণিজ্য চুক্তি এবং জ্বালানি ও আর্থিক সক্ষমতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা প্রয়োজন।
রিলায়েন্স ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ২৭ শতাংশ
Bonik Barta
বীমা খাতের কোম্পানি রিলায়েন্স ইন্স্যুরেন্স পিএলসির শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ২৭ দশমিক ৪৩ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৯২ টাকা ৯০ পয়সায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ৭২ টাকা ৯০ পয়সা। এতে কোম্পানিটির শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে। তথ্যানুসারে, সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে রিলায়েন্স ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৪২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৯ টাকা ১২ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএনভিপিএস) দাঁড়িয়েছে ৭৮ টাকা ৯৫ পয়সায় (পুনর্মূল্যায়িত)।
রেকিট বেনকিজারের ১৭৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
Bonik Barta
তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি রেকিট বেনকিজার বাংলাদেশ পিএলসির পর্ষদ সর্বশেষ সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১ হাজার ৭৩০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৮ দশমিক ৬৪ শতাংশ। গত ৩০ এপ্রিল অনুষ্ঠিত পর্ষদ সভায় কোম্পানিটির সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
২০২৫ সালে ইউসিবির আমানত প্রবৃদ্ধি ২৩%
Bonik Barta
দেশের বেসরকারি খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ২০২৫ সালে আমানত সংগ্রহে ২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। একই সঙ্গে ঋণ ও বিনিয়োগে প্রবৃদ্ধি হয়েছে ৮ শতাংশ। বছর শেষে ব্যাংকটির ঋণ-আমানত অনুপাত ৮ দশমিক ৩ শতাংশ কমে ৮৩ শতাংশে দাঁড়িয়েছে। সামগ্রিকভাবে দেশের ব্যাংক খাত কিছুটা চাপের মধ্য দিয়ে গেলেও নিজেদের এ অগ্রগতিকে পাল্টে যাওয়ার বছর হিসেবে দেখছে দেশের প্রথম প্রজন্মের এ বাণিজ্যিক ব্যাংক।
চীন-ভারত থেকে দুই জাহাজে এল ৫৩ হাজার টন ডিজেল
Bonik Barta
চীন ও ভারত থেকে মোট ৫৩ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে আরো দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে। জাহাজগুলোর স্থানীয় শিপিং এজেন্ট প্রাইড শিপিং লাইন গতকাল এ তথ্য নিশ্চিত করেছে। দেশে দৈনিক সাড়ে ১২ হাজার টন হিসেবে এ জ্বালানি তেল দিয়ে চারদিনের চাহিদা মেটানো যাবে। প্রাইড শিপিং লাইনের তথ্যমতে, চীন থেকে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ‘লিলা কিংস্টন’ ১৯ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছায় শুক্রবার বেলা ৩টায়। এরপর গতকাল ভোরে আরো ৩৪ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে পানামার পতাকাবাহী জাহাজ ‘প্রাইভেট সোলানা’ এসে ভেড়ে কুতুবদিয়া অ্যাঙ্করেজে।
যুদ্ধ ও এল নিনোর প্রভাবে বিশ্ববাজারে বাড়তে পারে চালের দাম
Bonik Barta
ইরান যুদ্ধ ও বৈরী আবহাওয়া ‘এল নিনো’র প্রারম্ভিক প্রভাবে বিশ্ববাজারে বাড়তে পারে চালের দাম। মূলত উৎপাদন ও সরবরাহ সংকটে এ ঝুঁকির আশঙ্কা তৈরি হয়েছে। এশিয়া ও আফ্রিকার কয়েকশ কোটি মানুষের প্রধান খাদ্য চালের উৎপাদন কমে গেলে খাদ্যনিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। খবর রয়টার্স।ইরান যুদ্ধের কারণে জ্বালানি ও সারের বৈশ্বিক বাজার চরম অস্থির হয়ে পড়েছে। হরমুজ প্রণালি দিয়ে পণ্য পরিবহন বাধাগ্রস্ত হওয়ায় সার ও জ্বালানি সরবরাহ কমে গেছে। ফলে থাইল্যান্ড ও ভিয়েতনামের মতো প্রধান চালরফতানিকারক দেশগুলোয় কৃষিকাজের খরচ অস্বাভাবিক হারে বেড়ে গেছে। সেচ পাম্প চালানোর ডিজেল ও উচ্চ ফলন নিশ্চিত করা সারের দাম বাড়ায় অনেক কৃষক চাষাবাদ কমিয়ে দিতে বাধ্য হচ্ছেন।
ডলারের দরপতন ও খরার শঙ্কায় বাড়ছে তুলার দাম
Bonik Barta
আন্তর্জাতিক বাজারে তুলার দাম আরো বেড়েছে। মার্কিন ডলারের দরপতন ও টেক্সাসে তীব্র খরার আশঙ্কায় পণ্যটির দাম ঊর্ধ্বমুখী।বাজার বিশ্লেষকদের মতে, ডলারের মান কমায় আন্তর্জাতিক ক্রেতাদের কাছে মার্কিন তুলা কেনা আগের চেয়ে সাশ্রয়ী হয়েছে। ফলে বিশ্ববাজারে পণ্যটির চাহিদা ও দাম দুই-ই বাড়ছে। খবর ফাইবার টু ফ্যাব্রিকস। ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) আগামী জুলাইয়ে সরবরাহ চুক্তিতে তুলার দাম প্রতি পাউন্ডে ২২ সেন্ট বেড়ে ৭৯ ডলার ৩৬ সেন্টে দাঁড়িয়েছে। মার্কিন ডলারের সূচক দশমিক ২ শতাংশ কমে যাওয়ায় বিশ্ববাজারে এ ইতিবাচক প্রভাব পড়েছে। পাশাপাশি টেক্সাসে পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাব তুলা উৎপাদন ব্যাহত করতে পারে, এমন আশঙ্কায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে রয়েছেন।
পুঁজিবাজার থেকে অর্থায়নের পরিমাণ দেশের মোট স্থায়ী মূলধনের মাত্র ৬ শতাংশ
Bonik Barta
২০২৬ সালের মার্চ শেষে দেশের পুঁজিবাজারের ইস্যুকৃত মূলধনের পরিমাণ ১ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। অর্থাৎ পুঁজিবাজারের বিনিয়োগকারীদের কাছে এখন পর্যন্ত ১ লাখ কোটি টাকার শেয়ার বিক্রি করা হয়েছে। দেশের গ্রস ফিক্সড ক্যাপিটাল ফরমেশন বা মোট স্থায়ী মূলধনের সঙ্গে তুলনা করলে এর পরিমাণ দাঁড়ায় মাত্র ৬ শতাংশে। দেশের পুঁজিবাজারের যাত্রা সাত দশক আগে, ১৯৫৬ সালে। স্বাধীনতার পর ১৯৭৬ সালে বাংলাদেশের পুঁজিবাজারে আনুষ্ঠানিক লেনদেন চালু হয়। সেই হিসেবেও পুঁজিবাজারের যাত্রা পাঁচ দশকের। অথচ পুঁজির জোগানের দিক থেকে এখনো তলানিতে রয়ে গেছে পুঁজিবাজার। অর্থনীতির আকার বিবেচনায় নিলে দেখা যায় যে বিশ্বের আর কোথাও পুঁজিবাজার থেকে এত কম অর্থায়ন হয়নি। তার ওপর গত দুই বছরেরও বেশি সময় ধরে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে নতুন কোনো কোম্পানি পুঁজিবাজারে আসছে না।
মূল্যস্ফীতি ও সুদহারের ভবিষ্যৎ নিয়ে নতুন ভাবনায় কেন্দ্রীয় ব্যাংকগুলো
Bonik Barta
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন শুধু প্রযুক্তি বিশ্বে সীমাবদ্ধ নেই। এটি পরিণত হয়েছে বিশ্ব অর্থনীতির বড় আলোচনায়। প্রযুক্তিটি এখন বিশ্বের বড় কেন্দ্রীয় ব্যাংকগুলোর নীতিনির্ধারণী টেবিলে জায়গা করে নিয়েছে। এআইয়ের প্রভাব বাড়তে থাকায় বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো মূল্যস্ফীতি, সুদহার ও মুদ্রানীতি নিয়ে নতুন করে ভাবছে।অর্থনীতি, কেন্দ্রীয় ব্যাংক, বন্ড ও বৈদেশিক মুদ্রাবাজার বিশেষজ্ঞ পিয়েরো সিঙ্গারি বলেন, কয়েক বছর আগেও কেন্দ্রীয় ব্যাংকগুলো এআইকে ভবিষ্যতের প্রযুক্তিগত পরিবর্তন হিসেবে দেখত। জলবায়ু পরিবর্তন বা জনসংখ্যাগত পরিবর্তনের মতো দীর্ঘমেয়াদি একটি বিষয় হিসেবে এটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। কিন্তু এখন সে ধারণা পুরোপুরি বদলে গেছে।
জ্বালানি সংকটে উৎপাদন অর্ধেকে নেমেছে, খরচ বেড়েছে ৩০-৩৫%
Bonik Barta
জ্বালানিকে বলা হয় অর্থনীতির ইঞ্জিন, কিন্তু সেই ইঞ্জিনই এখন সংকটের মুখে। সরবরাহ ব্যবস্থার সীমাবদ্ধতা এবং ক্রমবর্ধমান মূল্যের কারণে দেশের শিল্প ও সেবা খাতে এক ভয়াবহ স্থবিরতা নেমে এসেছে। লোডশেডিং ও জ্বালানি অনিশ্চয়তার ফলে দেশের কলকারখানাগুলোয় উৎপাদন সক্ষমতার প্রায় অর্ধেকেরও কম বা ৪০-৪৫ শতাংশ কমে গেছে। অন্যদিকে জ্বালানি ও পরিবহনের বাড়তি খরচের কারণে কস্ট অব ডুইং বিজনেস বা উৎপাদন ব্যয় বেড়ে গেছে প্রায় ৩০-৩৫ শতাংশ। এ বহুমুখী সংকটে দেশের বেসরকারি খাতের প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান এখন চরম ঝুঁকির মুখে।
গতকাল গবেষণা ও সামাজিক প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) আয়োজিত ‘জ্বালানির ফাঁদে বন্দি অর্থনীতি?’ শীর্ষক ওয়েবিনারে এসব তথ্য ও বিশ্লেষণ উপস্থাপন করেন বক্তারা।
কর্মমুখী শ্রমবাজার তৈরির বিষয়ে সরকারকে জোর দিতে হবে
Bonik Barta
দেশে গত কয়েক দশকে শিক্ষা বিস্তারের গল্পটি গর্বের। এ সময়ে দেশে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়েছে এবং প্রতি বছর লাখ লাখ তরুণ উচ্চশিক্ষার সনদ নিয়ে বের হচ্ছে। কিন্তু এ অর্জনের আড়ালে লুকিয়ে আছে এক জটিল বাস্তবতা। দেশের শ্রমবাজারের ৮৪ শতাংশের বেশি এখনো অপ্রাতিষ্ঠানিক শ্রম খাতের। অর্থাৎ প্রতি ১০ জন কর্মজীবীর মধ্যে অন্তত আটজন এমন কর্মসংস্থানের সঙ্গে যুক্ত, যেখানে নিয়োগপত্র, নির্দিষ্ট কর্মসংস্থা, স্বাস্থ্য বীমা, প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা কিংবা পেনশনের নিশ্চয়তা নেই। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সর্বশেষ তথ্য বলছে, গ্রামাঞ্চলে এ হার আরো ভয়াবহ (৯২ শতাংশের ওপরে)। তবে সবচেয়ে উদ্বেগজনক তথ্যটি হলো উচ্চশিক্ষার সনদ পাওয়া তরুণদের ৫৮ দশমিক ৭৩ শতাংশ এখনো এ অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করতে বাধ্য হচ্ছেন। আবার বেকারত্বের হারও এ উচ্চশিক্ষিতদের মধ্যেই বেশি (১৩ শতাংশের ওপরে)। মানে শিক্ষার বিস্তৃতি যত বাড়ছে, তার সঙ্গে বেকারত্বের ঝুঁকিও ক্রমেই বেড়ে চলেছে। কারণ শ্রমবাজারের চাহিদার নিরিখে শিক্ষিত তরুণদের বড় অংশ পর্যাপ্ত দক্ষ বলে বিবেচিত হন না। শিক্ষা ও টেকসই প্রাতিষ্ঠানিক কর্মসংস্থানের মধ্যকার এ বিপরীত সমীকরণ গোটা জাতির জন্য এক গভীর অর্থনৈতিক সংকটের দিকে ইঙ্গিত করে। এ সংকট থেকে বের হওয়ার জন্য যদি টেকসই নীতিমালা প্রণয়ন করা না যায়, তাহলে বর্তমানে সম্ভাবনাময় জনমিতিক লভ্যাংশ আর এক দশক পরেই দেশের বোঝা হয়ে দাঁড়াবে। দিন দিন সার্টিফিকেটের স্তূপ বাড়বে, কিন্তু দক্ষ কর্মী শ্রমবাজারে যুক্ত হবে না।
ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১০০ কোটি ডলার ঋণ: আইডিবি’র সাথে বিস্তারিত আলোচনায় সরকার
The Business Standard
দেশের জ্বালানি নিরাপত্তা সুসংহত করার লক্ষ্যে, ইস্টার্ন রিফাইনারি লিমিটেডকে (ইআরএল) আধুনিকায়ন ও সম্প্রসারণের জন্য ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) ১০০ কোটি ডলারেরও বেশি অর্থায়নের প্রস্তাবের শর্ত নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করেছে বাংলাদেশ। এটি বর্তমানে সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক প্রকল্প। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে, এই ঋণ দুটি কিস্তিতে আসবে—৫২০.৫৯ মিলিয়ন ডলার এবং ৪৮৩.১০ মিলিয়ন ডলার। এটি মূলত কঠোর শরীয়াহ-সম্মত 'ফরোয়ার্ড লিজ' মডেলের আওতায় দেওয়া হচ্ছে, যা অর্থ ছাড়ের ক্ষেত্রে কঠোর পূর্বশর্ত, বাজার-ভিত্তিক ভাসমান মূল্য নির্ধারণ এবং চুক্তি কার্যকরের জন্য মাত্র ছয় মাসের সময়সীমার সাথে যুক্ত।
২২ কোটি ডলারের জ্বালানি তেল নিয়ে অবরোধ এড়াল ইরানি ট্যাংকার
Bonik Barta
গত ১৩ এপ্রিল জাহাজটি ইরানের জলসীমায় ছিল, ঠিক ওই সময়ই মার্কিন নৌবাহিনী ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ ঘোষণা করে। এছাড়া ২০ মার্চ মালাক্কা প্রণালী থেকে ইরানের উদ্দেশ্যে যাত্রা করার পর থেকেই জাহাজটি তার অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস) বন্ধ রেখেছিল ট্যাংকার ট্র্যাকার্সের তথ্যানুযায়ী, মার্কিন অবরোধ এড়িয়েছে ইরানি একটি সুপারট্যাংকার। ওই জাহাজে ২২ কোটি ডলারের জ্বালানি তেল রয়েছে। খবর আল জাজিরা। ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির মালিকানাধীন একটি ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি) সফলভাবে মার্কিন নৌবাহিনীর অবরোধ এড়িয়ে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে পৌঁছেছে বলে জানানো হয় প্রতিবেদনে।