অ্যালুমিনিয়ামের দাম চার বছরের মধ্যে সর্বোচ্চে
Prothom-Alo
আন্তর্জাতিক বাজারে অ্যালুমিনিয়ামের দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাতের জেরে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) গতকাল ধাতুটির দাম দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি টন ৩ হাজার ৭০০ মার্কিন ডলারে কেনাবেচা হয়েছে, যা ২০২২ সালের মার্চের পর সর্বোচ্চ। খবর রয়টার্স ও দ্য বিজনেসলাইন। বিশ্বের মোট অ্যালুমিনিয়াম উৎপাদন সক্ষমতার ৯ শতাংশই রয়েছে মধ্যপ্রাচ্যে। হরমুজ প্রণালি বন্ধ থাকায় এ অঞ্চল থেকে ধাতুটির রফতানি ও কাঁচামাল আমদানি বাধাগ্রস্ত হচ্ছে। বিশ্লেষকদের আশঙ্কা, চলতি বছর বিশ্ববাজারে ২০ লাখ টনেরও বেশি অ্যালুমিনিয়ামের ঘাটতি দেখা দিতে পারে। পাশাপাশি তামার দাম বেড়ে প্রতি টন ১৩ হাজার ৮৪০ ডলারে দাঁড়িয়েছে। সিসা ও টিনের দাম দশমিক ২ শতাংশ বেড়েছে এবং নিকেল অপরিবর্তিত রয়েছে।
এশিয়ায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে হিমশিম খাচ্ছে সিঙ্গাপুর
Bonik Barta
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর সরাসরি প্রভাব পড়েছে এশিয়ার প্রধান জ্বালানি হাব সিঙ্গাপুরের ওপর। এশীয় বাজারের জরুরি চাহিদা মেটাতে ও জ্বালানি সংকট ঠেকাতে ‘এশিয়ার হিউস্টন’ নামে পরিচিত এ নগর রাষ্ট্র এখন রীতিমতো হিমশিম খাচ্ছে। ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ভৌগোলিক ও কৌশলগত অবস্থানের কারণে সিঙ্গাপুর বন্দর, শোধনাগার ও বিশাল মজুদাগারের এক শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছে। নিজস্ব কোনো তেল বা গ্যাস উৎপাদন ব্যবস্থা না থাকলেও বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যের প্রায় ৩০ শতাংশ সম্পন্ন হয় সিঙ্গাপুরসংলগ্ন মালাক্কা প্রণালি দিয়ে। বিশ্বের মোট জ্বালানি বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ পরিচালিত হয় এ দেশের মাধ্যমে। নিউইয়র্ক ও লন্ডনের পর সিঙ্গাপুরই বিশ্বের তৃতীয় বৃহত্তম জ্বালানি বাজার।
অর্থনীতি পুনরুদ্ধারে বড় আকারের বিনিয়োগ ও সহায়তা দরকার
Bonik Barta
দেশের অর্থনীতির অবস্থা এমন পর্যায়ে নেমে গেছে যে তা পুনরুদ্ধারে বড় আকারের বিনিয়োগ ও সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তার ভাষায়, ‘অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে হলে আগে নিচে নেমে যাওয়া স্তরকে ওপরে তুলতে হবে।’ তিনি গতকাল ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘বাজেট ২০২৬-২৭; প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ইআরএফের সভাপতি দৌলত আকতার মালার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কাশেম। নতুন সরকার দায়িত্ব গ্রহণের মাত্র এক-দেড় মাসের মধ্যে বাজেট প্রণয়ন করা অত্যন্ত কঠিন ছিল উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘সাধারণত বাজেট প্রস্তুতিতে অন্তত ছয় মাস সময় লাগে। তার ওপর পূর্ববর্তী সরকারের কাছ থেকে একটি ভঙ্গুর ও অস্থিতিশীল অর্থনীতি উত্তরাধিকার হিসেবে পাওয়ায় চ্যালেঞ্জ আরো বেড়েছে। তার পরও জনগণের প্রত্যাশা পূরণে সরকার ধৈর্য ও কঠোর পরিশ্রমের মাধ্যমে একটি কার্যকর বাজেট দেয়ার চেষ্টা করছে। এ বাজেটের মূল লক্ষ্য দুর্নীতিমুক্ত, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক অর্থনীতি গড়ে তোলা, যেখানে উন্নয়নের সুফল দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছবে।’
‘রিমোট ওয়ার্ক’ সংস্কৃতির কারণে কমছে নতুন কর্মী নিয়োগ
Bonik Barta
তরুণদের মধ্যে বেকারত্ব বাড়ার পেছনে বড় ভূমিকা রাখছে ঘরে বসে কাজ বা ‘রিমোট ওয়ার্ক’ সংস্কৃতি। বিভিন্ন সংস্থায় দূরবর্তী কাজের সুযোগ থাকায় নতুন ও কম অভিজ্ঞ কর্মীদের সঠিকভাবে পরামর্শ বা মেন্টরিং দেয়া কঠিন হয়ে পড়ছে। ফলে তাদের নিয়োগ কমছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের (ফেড) সোমবার প্রকাশিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। খবর আনাদোলু। গবেষকরা জানান, আজকাল জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তির কারণে চাকরি কমছে বলে মনে করেন অনেকে। কিন্তু তরুণ কলেজ গ্র্যাজুয়েটদের সাম্প্রতিক বেকারত্ব বাড়ার প্রায় ৬৪ শতাংশের পেছনে দায়ী রিমোট ওয়ার্ক। এআই নয়, বরং ঘরে বসে কাজের সংস্কৃতিই বেকারত্ব বাড়ার মূল কারণ।
৩৮-৪০ রাষ্ট্রীয় মিল পুনরুজ্জীবনে বিদেশী বিনিয়োগ খুঁজছে সরকার
Bonik Barta
রাষ্ট্রীয় মালিকানাধীন অনেক শিল্পপ্রতিষ্ঠান মূল উদ্দেশ্য অনুযায়ী আর অর্থনৈতিকভাবে টেকসই অবস্থায় নেই। কয়েক দশক আগে প্রতিষ্ঠিত এসব মিল ও কারখানার বড় অংশ বর্তমানে উৎপাদনহীন অথবা সীমিত সক্ষমতায় পরিচালিত হচ্ছে। ফলে পুরনো কাঠামো ধরে রাখার পরিবর্তে নতুন বিনিয়োগ, নতুন প্রযুক্তি এবং নতুন পণ্য উৎপাদনের মাধ্যমে এসব সম্পদকে অর্থনৈতিক কর্মকাণ্ডে ফিরিয়ে আনার কৌশল নিয়েছে সরকার দীর্ঘদিন ধরে উৎপাদনহীন বা লোকসানে থাকা রাষ্ট্রীয় মালিকানাধীন মিল ও শিল্পপ্রতিষ্ঠানগুলোকে নতুন করে অর্থনৈতিক কর্মকাণ্ডে ফিরিয়ে আনতে দেশী-বিদেশী বিনিয়োগ আকৃষ্টের উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের পরিকল্পনা অনুযায়ী, রাষ্ট্রীয় মালিকানাধীন প্রায় ৫০টি শিল্প ইউনিটের মধ্যে ৩৮-৪০টি পুনরুজ্জীবিত করার চেষ্টা চলছে। এর মধ্যে অন্তত ছয়টি মিল দ্রুত বেসরকারি অংশগ্রহণে পরিচালনার আওতায় আনার প্রস্তুতিও এগিয়ে নেয়া হচ্ছে।
NPL volume swells to Tk 5.89t
Bonik Barta
Extensive policy support and partial writeoff facility prove ineffective as the volume of classified loans in Bangladesh's banking sector makes a quantum leap again by around Tk 315 billion in just three months to March. With such fresh buildup of non-performing loans (NPLs), the aggregate bloats to around Tk 5.89 trillion by the end of March 2026, accounting for 32.26 per cent of the entire loans worth Tk 18.25 trillion disbursed by the country's all commercial banks. By the end of December last, the share of NPLs was recorded at 30.60 per cent. The highest level of defaulted loans in the country's history was recorded in September 2025. At the time, nearly 36 per cent of total loans had become defaulted. In monetary terms, this amounted to Tk 6.44 trillion.
চাল উৎপাদন কমতে পারে
Bonik Barta
ইন্দোনেশিয়ার চালের উৎপাদন এ বছর কিছুটা কমতে পারে। দেশটির সরকারি পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, জুলাই পর্যন্ত চালের মোট উৎপাদন ২ কোটি ১৯ লাখ ৫০ হাজার টনে দাঁড়াতে পারে। এটি গত বছরের একই সময়ের তুলনায় দশমিক ৩৫ শতাংশ কম। মূলত এল নিনোর কারণে জলবায়ুর পরিবর্তন ও দীর্ঘস্থায়ী খরার প্রভাবে দেশটিতে চাল উৎপাদন ব্যাহত হচ্ছে। এপ্রিল থেকে শুরু হওয়া এ খরা আগস্টে তীব্র আকার ধারণ করতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। মে থেকে জুলাই— তিন মাসেই উৎপাদন আগের বছরের চেয়ে ১ দশমিক ১৬ শতাংশ কমে ৭ লাখ ৯২ হাজার টন হতে পারে। ২৭ কোটি বেশি মানুষের দেশ ইন্দোনেশিয়ায় চাল প্রধান খাদ্য। স্থানীয় উৎপাদন কমলে অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে দেশটিকে চাল আমদানি বাড়াতে হতে পারে।
জাপানি রাবারের দরপতন
Bonik Barta
গত সপ্তাহে ৪ শতাংশের বেশি দাম বাড়ার পর সোমবার জাপানের বাজারে রাবারের ভবিষ্যৎ সরবরাহ চুক্তি মূল্য কিছুটা কমেছে। মূলত মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও শীর্ষ উৎপাদনকারী দেশগুলোর সরবরাহ ব্যবস্থার ওপর বিনিয়োগকারীরা নজর রাখায় বাজারে এ পরিবর্তন এসেছে। খবর বিজনেস রেকর্ডার। ওসাকা এক্সচেঞ্জে আগামী অক্টোবরে রাবারের সরবরাহ চুক্তি মূল্য ১ দশমিক ১৮ শতাংশ কমে প্রতি কেজি ২ ডলার ৬২ সেন্টে নেমেছে। তবে সাংহাই ফিউচার এক্সচেঞ্জে সেপ্টেম্বরের জন্য রাবারের দাম দশমিক ৭৯ শতাংশ বেড়ে প্রতি টন ২ হাজার ৬৫১ ডলার ৫৩ সেন্ট হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছে। আর জ্বালানি তেলের দাম বাড়লে এর সরাসরি প্রভাব রাবার বাজারেও পড়ে।
দক্ষিণ কোরিয়ার কাছে অবস্থান হারাল ভারত
Bonik Barta
বাজার মূলধনের (মার্কেট ক্যাপিটালাইজেশন) দিক থেকে বৈশ্বিক শেয়ারবাজারের তালিকায় সপ্তম স্থানে নেমেছে ভারত। গতকাল দেশটিকে পেছনে ফেলে এগিয়ে গেছে দক্ষিণ কোরিয়া। মূলত বিদেশী বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির ধুম, দুর্বল আয় ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে কম বিনিয়োগের কারণে ভারতের এ বিপর্যয় বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। খবর রয়টার্স। অন্যদিকে এআই চিপের বাজারে শক্তিশালী অবস্থানের কারণে দক্ষিণ কোরিয়ার চিপ-প্রধান বাজার ভারতের চেয়ে এগিয়ে গেছে। চলতি বছর দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে ব্যাপক উত্থান দেখা গেছে। এআই চিপ নির্মাতাদের ওপর ভর করে দেশটির কসপি, কসদাক ও কোনেক্স সূচকে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সম্মিলিত বাজারমূল্য দাঁড়িয়েছে ৫ দশমিক শূন্য ১ ট্রিলিয়ন ডলারে। বিপরীতে ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মোট মূল্য এখন ৪ দশমিক ৮৫ ট্রিলিয়ন ডলার।
১৬৭৮ কোটি টাকার আমানত সংগ্রহ ৩৮ কর্মদিবসে
Bonik Barta
দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি তার ‘ডিপোজিট অ্যান্ড রিকভারি ক্যাম্পেইন ২০২৬’-এর আওতায় ১ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত ৩৮ কর্মদিবসে ১ হাজার ৬৭৮ কোটি ৪৮ লাখ টাকার নতুন আমানত সংগ্রহ করেছে। এর মধ্যে রিটেইল ডিপোজিটের পরিমাণ ১ হাজার ৮৭ কোটি ৫৮ লাখ টাকা, করপোরেট ডিপোজিট ৪৮৬ কোটি ৪৬ লাখ টাকা এবং এসএমই ডিপোজিট ১০৪ কোটি ৪৪ লাখ টাকা। এছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত প্রতিষ্ঠানটি খেলাপি ঋণের বিপরীতে প্রায় ৬৬৫ কোটি টাকার ক্যাশ রিকভারি সফলভাবে সম্পন্ন করেছে। প্রিমিয়ার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
কারণ ছাড়াই দুই কোম্পানির শেয়ারদর বাড়ছে
Bonik Barta
সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত নাহী অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড ও আনলিমা ইয়ার্ন ডায়িং লিমিটেডের শেয়ারদর ও লেনদেনে উর্ধ্বমুখিতা দেখা যাচ্ছে। তবে কোম্পানি দুটির পক্ষ থেকে শেয়ারদর ও লেনদেন বাড়ার পেছনে কোনো ধরনের মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানানো হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিঠির জবাবে এমন তথ্য জানিয়েছে নাহী অ্যালুমিনিয়াম ও আনলিমা ইয়ার্ন। বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ৬ মে ডিএসইতে নাহী অ্যালুমিনিয়ামের শেয়ারদর ছিল ২২ টাকা ৭০ পয়সা। সর্বশেষ গতকাল শেয়ারটির দর ৩৯ টাকা ১০ পয়সায় দাঁড়িয়েছে। সে হিসেবে গত এক মাসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে প্রায় ৭৭ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃঅর্থায়ন স্কিমে অংশ নিতে ঢাকা ব্যাংকের চুক্তি
Prothom-Alo
দেশব্যাপী সিএমএসএমই ক্লাস্টার এবং এমএসএমই খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংক কর্তৃক গৃহীত দুটি পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের জন্য নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটির চুক্তিবদ্ধ হয়েছে ঢাকা ব্যাংক পিএলসি। এ উপলক্ষে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ডেপুটি গভর্নর নুরুন নাহারের উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডির পরিচালক নওশাদ মুস্তফা এবং ঢাকা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক একেএম শাহনাওয়াজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র বিনিময় করেন।
জুনে সিলিন্ডার গ্যাসে ৫৫ টাকা দাম কমাল বিইআরসি
Bonik Barta
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। চলতি মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গত মে মাসে একই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৯৪০ টাকা। একই সঙ্গে কমানো হয়েছে অটোগ্যাসের দামও। গতকাল জুনের জন্য নতুন মূল্য ঘোষণা করে বিইআরসি। নতুন দাম গতকাল সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়। বিইআরসির ঘোষণা অনুযায়ী, বেসরকারি খাতের এলপিজির ভোক্তাপর্যায়ে মূল্য প্রতি কেজি ১৫৭ টাকা ৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী ১২ কেজি সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ১ হাজার ৮৮৫ টাকায়। এছাড়া অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। ফলে প্রতি লিটারে দাম কমেছে ২ টাকা ৫৭ পয়সা।
বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যবৃদ্ধির ঘোষণা আজ
Bonik Barta
দেশে পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের মূল্যবৃদ্ধির ঘোষণা হতে যাচ্ছে আজ। এতে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম সর্বোচ্চ ১৯ শতাংশ এবং খুচরা পর্যায়ে ১৫-২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনসহ (বিইআরসি) সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কয়েকটি সূত্র। বিইআরসি বিদ্যুতের পাইকারি, সঞ্চালন ও খুচরা মূল্যহার পুনর্নির্ধারণ প্রস্তাবের বিষয়ে আজ বেলা ৩টায় তাদের সিদ্ধান্ত ঘোষণা করবে বলে জানিয়ে গতকাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মূল্যবৃদ্ধি ঘোষণা হলে ১ জুন থেকে তা কার্যকর হবে। বিষয়টি নিয়ে জানতে যোগাযোগ করা হলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ গতকাল রাতে বণিক বার্তাকে বলেন, ‘বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার পুনর্নির্ধারণ প্রস্তাবের বিষয়ে আগামীকাল (আজ) কমিশনের সিদ্ধান্ত ঘোষণা করা হবে।’ তবে পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম কত শতাংশ পর্যন্ত বাড়বে জানতে চাইলে সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
খেলাপি ঋণ বেড়েছে ৩১,৪৮৭ কোটি টাকা
Bonik Barta
দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ কমাতে পুনঃতফসিলের বিশেষ সুযোগসহ নানামুখী নীতিসহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কিন্তু এর পরও খেলাপি ঋণ না কমে উল্টো বেড়েছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) এটি ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা বেড়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নিয়ন্ত্রক সংস্থাটির দেয়া তথ্য অনুযায়ী, গত মার্চ শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের স্থিতি ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা ছাড়ায়, যা ব্যাংকগুলোর বিতরণকৃত ঋণের ৩২ দশমিক ২৬ শতাংশ। প্রতি ত্রৈমাসিকে ব্যাংকগুলোর খেলাপি ঋণের তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। চলতি বছরের প্রথম প্রান্তিক তথা ৩১ মার্চের তথ্য গতকাল প্রকাশ করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের ৩১ ডিসেম্বর দেশের ব্যাংক খাতে বিতরণকৃত ঋণ স্থিতি ছিল ১৮ লাখ ২০ হাজার ৯১৫ কোটি টাকা। এর মধ্যে ৫ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকা ছিল খেলাপি।
প্রস্তুতিকাল ২০২৯ সাল পর্যন্ত বাড়াতে ইতিবাচক সুপারিশ সিডিপির
Bonik Barta
বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতিকাল ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত বাড়ানোর অনুরোধ ইতিবাচকভাবে বিবেচনার সুপারিশ করেছে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি)। কমিটির চেয়ারম্যান অধ্যাপক হোসে আন্তোনিও ওকাম্পো বাংলাদেশ সরকারকে এ বিষয়ে অবহিত করেছেন, কমিটির মূল্যায়ন অনুযায়ী জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানো যথাযথ হবে। তবে বাংলাদেশকে এ সময়ে তার বিদ্যমান কাঠামোগত দুর্বলতাগুলো মোকাবেলায় গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ সংস্কার কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে হবে। গতকাল অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রথম প্রান্তিকে ব্যাংক খাতের মুনাফা বাড়ার ইতিবাচক প্রভাব পড়েছে পুঁজিবাজারে
Bonik Barta
বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা না করার কারণে গত মাসের শুরুতে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৩টি ব্যাংকের শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন করা হয়েছিল, যার নেতিবাচক প্রভাব পড়ে পুঁজিবাজারেও। তবে চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) তালিকাভুক্ত ব্যাংকগুলো ভালো মুনাফা করার সুবাদে এ খাতের শেয়ারের প্রতি বিনিয়োগকারীরা আগ্রহী হয়ে ওঠেন, যার প্রভাবে গত মাসে দেশের পুঁজিবাজারে সূচক ও লেনদেনে ঊর্ধ্বমুখিতা দেখা গেছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, সদ্য সমাপ্ত মে মাসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স আগের মাসের তুলনায় প্রায় ১ শতাংশ বেড়ে ৫ হাজার ৩৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে নির্বাচিত কোম্পানির সূচক ডিএস ৩০ দশমিক ৬৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৭ পয়েন্টে। মে মাসে পুঁজিবাজারের দৈনিক গড় লেনদেন ২ শতাংশ বেড়ে ৮৩৬ কোটি টাকায় দাঁড়িয়েছে। এ সময়ে ২৩৭টি কোম্পানির শেয়ারের দাম বাড়ার বিপরীতে ১৩১টির কমেছে এবং ২২টির দর অপরিবর্তিত ছিল।
পাম অয়েল রফতানি বেড়েছে ২০ দশমিক ৩৮ শতাংশ
Bonik Barta
চলতি বছরের প্রথম চার মাসে ইন্দোনেশিয়ার পাম অয়েল রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৩৮ শতাংশ বেড়েছে। গতকাল দেশটির পরিসংখ্যান ব্যুরোর প্রকাশ করা তথ্যে এ চিত্র দেখা গেছে। সরকারি তথ্যানুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিলে ইন্দোনেশিয়া মোট ৭৭ লাখ ২০ হাজার টন অপরিশোধিত ও পরিশোধিত পাম অয়েল রফতানি করেছে। এ বিশাল পরিমাণ রফতানি থেকে দেশটির আয় হয়েছে ৮২২ কোটি মার্কিন ডলার। তবে এ হিসাবে পাম কার্নেল অয়েল, ওলিও কেমিক্যাল ও বায়োডিজেল অন্তর্ভুক্ত করা হয়নি। বিশ্বের শীর্ষ পাম অয়েল রফতানিকারক দেশটির এ প্রবৃদ্ধি বিশ্ববাজারে শক্তিশালী চাহিদার ইঙ্গিত দেয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কয়লা রফতানি কমেছে ৬ দশমিক ৭ শতাংশ
Bonik Barta
২০২৬ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ইন্দোনেশিয়ার কয়লা রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৭ শতাংশ কমেছে। দেশটির পরিসংখ্যান ব্যুরোর গতকালের তথ্যানুযায়ী, এ সময়ে মোট ১১ কোটি ৪৫ লাখ টন কয়লা রফতানি করা হয়েছে। ব্যুরো জানায়, রফতানি করা এ কয়লার মূল্য ছিল ৭৫৭ কোটি মার্কিন ডলার। মূলত বিশ্ববাজারে জ্বালানি পণ্যের চাহিদা ও দামে পরিবর্তনের কারণে রফতানি কমেছে। কাস্টমস অফিসের প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরিসংখ্যান ব্যুরো এ তথ্য তৈরি করেছে। তবে খনি কোম্পানিগুলোর হিসাব ব্যবহার করায় দেশটির জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্যের সঙ্গে এ খতিয়ানের কিছুটা পার্থক্য হতে পারে বলে জানানো হয়েছে।
যুদ্ধ ও অনাবৃষ্টিতে অস্ট্রেলিয়ায় গম উৎপাদন কমার পূর্বাভাস
Bonik Barta
যুদ্ধজনিত খরচ বৃদ্ধি ও বৈরী আবহাওয়ার কারণে অস্ট্রেলিয়ায় গমের উৎপাদন তিন বছরের মধ্যে সর্বনিম্নে পৌঁছাতে পারে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছর গম উৎপাদন প্রায় ৯ কোটি টন কমে ২ কোটি ৬৭ লাখ টনে দাঁড়াতে পারে। খবর রয়টার্স। অস্ট্রেলীয় ব্যুরো অব এগ্রিকালচারাল অ্যান্ড রিসোর্স ইকোনমিক্স অ্যান্ড সায়েন্সেস (আবারেস) জানিয়েছে, ইরান যুদ্ধের কারণে সার সরবরাহ ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে সারের দাম আকাশচুম্বী হয়েছে। ফলে কৃষকরা জমিতে সারের ব্যবহার কমিয়ে দিচ্ছেন, যা ফলন বিপর্যয়ের অন্যতম প্রধান কারণ। এর পাশাপাশি এল নিনোর প্রভাবে দেখা দেয়া অনাবৃষ্টি ও শুষ্ক আবহাওয়া পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে।