01-Jun-2026

Tuesday 02 June 2026

03-Jun-2026

সরকারের মোট ব্যয়ের ৮৪ শতাংশই হয়েছে পরিচালন খাতে

Bonik Barta

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) সরকারের মোট ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৮ হাজার ৪২৬ কোটি টাকায়। এ ব্যয়ের বেশির ভাগই হয়েছে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার দৈনন্দিন কাজে। প্রাপ্ত তথ্যমতে, মোট ব্যয়ের প্রায় ৮৪ শতাংশই হয়েছে পরিচালন খাতে; যার একটি বড় অংশ খরচ হয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, পেনশন এবং বিভিন্ন খাতে ভর্তুকি ও ঋণের সুদ পরিশোধে। অর্থ বিভাগের বাজেট বাস্তবায়ন-সংক্রান্ত প্রান্তিক প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের জন্য নির্ধারিত ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা ব্যয়ের লক্ষ্যমাত্রার বিপরীতে প্রথম নয় মাসে অর্জিত হয়েছে ৫২ শতাংশ। এতে অর্থবছরের শেষ তিন মাসে বাজেটের লক্ষ্যমাত্রা পূরণে সরকারের ওপর ৩ লাখ ৮১ হাজার ৫৭৪ কোটি টাকা ব্যয়ের বিশাল চাপ তৈরি হয়েছে।

মে মাসে চীনের কারখানা কার্যক্রমে ধীরগতি

Bonik Barta

চীনের কারখানা কার্যক্রমে মন্থরগতি দেখা গেছে গত মাসে। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর (এনবিএস) সাম্প্রতিক এক জরিপে এ তথ্য উঠে এসেছে। সরকারি তথ্যানুযায়ী, মে মাসে ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) কমে ৫০ পয়েন্টে নেমেছে, যা এপ্রিলে ছিল ৫০ দশমিক ৩। সাধারণত এ সূচকে ৫০-এর ওপর থাকলে প্রবৃদ্ধি ও ৫০-এর নিচে থাকলে সংকোচন বোঝায়। মে মাসে নতুন অর্ডারের সূচকও ৫০ দশমিক ৬ থেকে কমে ৪৯ দশমিক ৯-এ নেমে এসেছে। একই সঙ্গে কমেছে উৎপাদন ও কাঁচামাল মজুদের পরিমাণও। খবর এবিসি নিউজ

টয়োটাকে টপকে জাপানের শীর্ষ কোম্পানি সফটব্যাংক

Bonik Barta

দীর্ঘ দুই দশকের একচেটিয়া আধিপত্যের অবসান ঘটল জাপানের করপোরেট দুনিয়ায়। গাড়ি নির্মাতা জায়ান্ট টয়োটাকে পেছনে ফেলে জাপানের সবচেয়ে মূল্যবান কোম্পানি হিসেবে শীর্ষস্থান দখল করেছে প্রযুক্তি খাতের জায়ান্ট ‘সফটব্যাংক’। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির আকাশচুম্বী চাহিদার কারণেই এ পরিবর্তন এসেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এফটি। এর মাধ্যমে দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় পর টয়োটা নিজের শীর্ষ মুকুট হারাল। বাজার মূলধনের দিক থেকে ২০০৩ সালে টেলিকম গ্রুপ এনটিটি ডোকোমোকে টপকে জাপানের ১ নম্বর কোম্পানি হয়েছিল টয়োটা। এর পর থেকে টানা দুই দশক প্রতিষ্ঠানটি এ অবস্থান ধরে রাখে। সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে সেমিকন্ডাক্টর বা চিপ ও এআই কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ব্যাপকভাবে বেড়েছে। তাতেই ভাগ্য খুলেছে মাসায়োশি সনের নেতৃত্বাধীন সফটব্যাংক গ্রুপের।

এআই অবকাঠামোয় বিনিয়োগে বিশ্বজুড়ে অর্থ সংগ্রহ করছে টেক জায়ান্টরা

Bonik Barta

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিস্তার শুধু প্রযুক্তি খাতেই নয়, বৈশ্বিক ঋণ বাজারেও বড় পরিবর্তন আনছে। বিপুল পরিমাণ ডেটা সেন্টার নির্মাণ ও এআই অবকাঠামো গড়ে তুলতে প্রযুক্তি জায়ান্টগুলো এখন আগের চেয়ে অনেক বেশি ঋণ নিচ্ছে। সে ঋণ সংগ্রহের জন্য কোম্পানিগুলো শুধু যুক্তরাষ্ট্রের বাজারের ওপর নির্ভর করছে না। ইউরোপ, জাপান, সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশের বন্ডবাজারে সক্রিয়ভাবে অর্থ সংগ্রহ করছে টেক জায়ান্টরা। খবর রয়টার্স। বাজার বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের আড়ালে থাকা ছোট ও মাঝারি আকারের করপোরেট বন্ডবাজারগুলো এখন নতুন গুরুত্ব পাচ্ছে। গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট এরই মধ্যে ব্রিটিশ পাউন্ড ও সুইস ফ্রাঁ-ভিত্তিক করপোরেট বন্ডবাজারের অন্যতম বড় ঋণগ্রহীতায় পরিণত হয়েছে। অন্যদিকে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন গত মার্চে ১৪ দশমিক ৫ বিলিয়ন ইউরো সংগ্রহ করেছে। এটি ইউরোপীয় করপোরেট বন্ডবাজারের ইতিহাসে সবচেয়ে বড় ইউরোভিত্তিক বন্ড বিক্রির ঘটনা বলে এলএসইজির তথ্য থেকে জানা গেছে।

চলতি মৌসুমে তুরস্কে রেকর্ড শস্য উৎপাদনের পূর্বাভাস

Bonik Barta

চলতি মৌসুমে তুরস্কে রেকর্ড শস্য উৎপাদনের পূর্বাভাস দেয়া হয়েছে। অনুকূল আবহাওয়া ও খরার ঝুঁকি কম থাকায় দেশটির প্রধান খাদ্যশস্য উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়েছে। খবর আনাদোলু এজেন্সি। তুরস্কের জাতীয় শস্য কাউন্সিলের (ইউএইচকে) চেয়ারম্যান ইয়াশার সারপি জানান, চলতি মৌসুম দেশটির শস্য চাষের অন্যতম সেরা একটি সময়। শরৎকালে শুরু হওয়া নিয়মিত বৃষ্টিপাতের পর গত এপ্রিলে ৫০ বছরের মধ্যে সবচেয়ে ভালো আবহাওয়া দেখা গেছে, যা উৎপাদন বাড়ার জন্য খুবই সহায়ক ছিল।

সৌরবিদ্যুৎ ও ইএসএসের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন খরচ ২০ সেন্টে নামিয়ে আনা সম্ভব

Bonik Barta

উইল ইউ; চীনের শেনজেনভিত্তিক বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের সাউথ এশিয়া ডিজিটাল পাওয়ার বিজনেস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পালন করছেন। ২০২৫ সালের নভেম্বর থেকে তিনি দক্ষিণ এশিয়ায় হুয়াওয়ের ডিজিটাল পাওয়ার ব্যবসার কৌশল নির্ধারণ, গ্রাহক সম্পর্ক উন্নয়ন, অংশীদারত্বভিত্তিক ইকোসিস্টেম গঠন ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় নেতৃত্ব দিচ্ছেন। বর্তমানে বৈশ্বিক জ্বালানি ব্যবসার চিত্রটা কেমন? বৈশ্বিক প্রেক্ষাপটে আগে বিদ্যুতের প্রধান উৎস ছিল কয়লা ও তেল। কিন্তু ২০১৭-১৮ সালের দিকে বড় পরিবর্তন দেখা যায়। বিশ্বজুড়ে সৌরবিদ্যুৎ স্থাপনের হার দ্রুত বাড়তে থাকে। বিশেষ করে ২০২২-২৩ সালে সোলার মডিউলের দক্ষতা বেড়ে যায়। পাশাপাশি ইনভার্টারের দক্ষতা উন্নত হয়, ব্যাটারির কার্যকারিতা বাড়ে এবং সামগ্রিক খরচ কমে যায়। এ প্রেক্ষাপটে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুৎ ও এনার্জি স্টোরেজ সিস্টেম (ইএসএস) ভবিষ্যতে বিদ্যুতের প্রধান উৎস হতে পারে।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে

Bonik Barta

মধ্যপ্রাচ্যে নতুন করে ভূরাজনৈতিক উত্তেজনা তৈরি হওয়ায় বিশ্ববাজারে গতকাল স্বর্ণে দরপতন হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্ববাজারে মার্কিন ডলারের বিনিময় হার ও জ্বালানি তেলের দাম ৩ শতাংশ বেড়েছে। এতে বিশ্বজুড়ে নতুন করে মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে এ মূল্যবান ধাতুর ওপর। খবর রয়টার্স।প্রতিবেদনটি লেখা পর্যন্ত গতকাল আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ড বা প্রতি আউন্স স্বর্ণের দাম দশমিক ৭ শতাংশ কমে ৪ হাজার ৫০২ ডলার ৮৯ সেন্টে নেমে এসেছে। মে মাসেও স্বর্ণের দাম ২ শতাংশ কমেছিল, যা ছিল টানা তৃতীয় মাসিক দরপতন।

এলএমইতে তামার দরবৃদ্ধি

Bonik Barta

আন্তর্জাতিক বাজারে গতকাল তামার দাম বেড়েছে। মূলত বাজারে সরবরাহ ঘাটতি এবং মার্কিন বহুজাতিক বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকসের ইতিবাচক পূর্বাভাস তামার দাম বাড়াতে সহায়ক ভূমিকা পালন করেছে। তবে শীর্ষ তামা ব্যবহারকারী দেশ চীনে কারখানার উৎপাদন কমে যাওয়া এবং ইরান পরিস্থিতি নিয়ে তৈরি হওয়া রাজনৈতিক অনিশ্চয়তায় দাম বাড়ার এ হার ছিল সীমিত। খবর বিজনেস রেকর্ডার। লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাস মেয়াদি তামার বাজার আদর্শ প্রতি টনে দশমিক ২৮ শতাংশ বেড়ে ১৩ হাজার ৬৭৪ ডলার ৫০ সেন্টে দাঁড়িয়েছে। তবে সাংহাই ফিউচার এক্সচেঞ্জে তামার দাম দশমিক শূন্য ৭ শতাংশ কমে প্রতি টন ১৫ হাজার ৪৮১ ডলার ৮০ সেন্টে নেমেছে।

অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন বাড়াতে পারে ওপেক প্লাস

Bonik Barta

ইরান যুদ্ধের কারণে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। এ সংকট সত্ত্বেও দৈনিক তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা বাড়ানোর পরিকল্পনা করছে তেল রফতানিকারক দেশগুলোর জোট ওপেক প্লাস। ৭ জুন জোটের আসন্ন বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। রয়টার্সের তথ্যমতে, ওপেক প্লাসের শীর্ষ সাতটি দেশ আগামী জুলাইয়ের জন্য দৈনিক তেল উৎপাদনের সম্মিলিত লক্ষ্যমাত্রা প্রায় ১ লাখ ৮৮ হাজার ব্যারেল বাড়াতে পারে। তবে এ বিষয়ে ওপেক, সৌদি আরব বা রাশিয়া এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

হরমুজ খুললেও দ্রুতই কমবে না বৈশ্বিক খাদ্যপণ্যের দাম

Bonik Barta

সুপার মার্কেটের তাকে পছন্দের খাবার মিলবে তো? দাম কি আরো বাড়বে? নাকি পণ্যের মান খারাপ হবে? বিশ্বজুড়ে সাধারণ ক্রেতাদের মনে এখন শুধুই এমন হাজারো প্রশ্ন। তবে আসল ধাক্কাটা এখনো আসা বাকি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি কোনোভাবে ইরান যুদ্ধ বন্ধের চুক্তিটি করেও ফেলেন, তাও পরিস্থিতি সহজে বদলাবে না বলে সতর্ক করেছে জাতিসংঘ। কারণ বৈশ্বিক পণ্য সরবরাহ ব্যবস্থার মূল জায়গাগুলো এরই মধ্যে ভেঙে পড়েছে। এর সরাসরি প্রভাব গিয়ে পড়ছে ফসলের আগামী মৌসুমের ওপর। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়, হরমুজ সংকটের আসল রূপ ছয় মাসের মধ্যে দেখা যাবে।

লভ্যাংশ দেবে না এসকে ট্রিমস

Bonik Barta

পুঁজিবাজারে তালিকাভুক্ত এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ সুপারিশ করেনি। সম্প্রতি কোম্পানিটির পর্ষদ সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৩৩ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৫৪ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৩ পয়সায়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে। ২০২৩-২৪ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১ দশমিক ৭৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে এসকে ট্রিমসের ইপিএস হয়েছে ৫৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৯৪ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস হয়েছে ১৫ টাকা ৬৫ পয়সায়।

মে মাসে ‘নগদে’ সর্বোচ্চ লেনদেনের নতুন রেকর্ড

Bonik Barta

সদ্যসমাপ্ত মে মাসে নিজেদের লেনদেনের বেশ কয়েকটি নতুন রেকর্ড গড়েছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদ। মাসিক ভিত্তিতে প্রতিষ্ঠানটির ইতিহাসে সর্বোচ্চ লেনদেনের পাশাপাশি ঈদুল আজহার আগে একাধিকবার একদিনে লেনদেনের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। একই সঙ্গে অ্যাক্টিভ ব্যবহারকারীর সংখ্যাও নতুন উচ্চতায় পৌঁছেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানিয়েছে নগদ কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, মে মাসে নগদের মাধ্যমে মোট ৪৪ হাজার ৬৩৯ কোটি টাকার লেনদেন হয়েছে, যা এখন পর্যন্ত এক মাসে সর্বোচ্চ। এর আগে চলতি বছরের মার্চে ৪১ হাজার ৪৬৯ কোটি এবং জানুয়ারিতে ৪০ হাজার ৩০১ কোটি টাকার লেনদেন হয়েছিল।

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে দুটি পুনঃঅর্থায়ন চুক্তি ব্র্যাক ব্যাংকের

Bonik Barta

ব্র্যাক ব্যাংক পিএলসি দেশের কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসএমই) জন্য সহজ শর্তে অর্থায়নের সুযোগ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে দুটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানে ডেপুটি গভর্নর নূরুন নাহারের উপস্থিতিতে প্রতিষ্ঠান দুটি এ সংক্রান্ত চুক্তিতে আবদ্ধ হয়। এ সময় ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা চুক্তিপত্র বিনিময় করেন।

ঈদের পর পুঁজিবাজারের সূচক ও লেনদেনে ঊর্ধ্বমুখিতা

Bonik Barta

ঈদুল ফিতরের ছুটির কারণে টানা সাতদিন বন্ধ ছিল দেশের পুঁজিবাজার। ছুটি শেষে গতকাল পুঁজিবাজার চালুর প্রথম দিনেই সূচক ও লেনদেনে ঊর্ধ্বমুখিতা পরিলক্ষিত হয়েছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স এদিন দশমিক ৭ শতাংশ বেড়েছে। পাশাপাশি এক্সচেঞ্জটির দৈনিক লেনদেন বেড়েছে ১৭ শতাংশ। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গতকাল সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেন শুরুর পর থেকেই ঊর্ধ্বমুখী অবস্থানে ছিল পুঁজিবাজার। দিন শেষে ডিএসইএক্স সূচক প্রায় ৩৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৩৩৬ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে প্রায় ১৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ৩১ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৮২ পয়েন্ট। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, সিটি ব্যাংক, এনসিসি ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকের শেয়ার।

অর্থবছর শেষ হওয়ার এক মাস আগেই রেমিট্যান্স এল ৩২.৭৬ বিলিয়ন ডলার

Bonik Barta

চলতি ২০২৫-২৬ অর্থবছর শেষ হওয়ার আগেই প্রবাসীরা ৩ হাজার ২৭৬ কোটি বা ৩২ দশমিক ৭৬ বিলিয়ন ডলারের রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। গত অর্থবছরের পুরো মেয়াদে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলারের প্রবাসী আয় এসেছিল। সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যমান প্রবৃদ্ধি অব্যাহত থাকলে চলতি অর্থবছরে রেমিট্যান্সের পরিমাণ সাড়ে ৩৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। বাংলাদেশ ব্যাংক থেকে জানানো হয়, সদ্য শেষ হওয়া মে মাসে প্রবাসীরা ৩ দশমিক ৪৩ বিলিয়ন ডলারের রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। গত অর্থবছরের একই মাসে এসেছিল ২ দশমিক ৯৭ বিলিয়ন ডলার। সে হিসাবে গত মাসে রেমিট্যান্সে প্রবৃদ্ধি হয়েছে ১৫ দশমিক ৩৪ শতাংশ। এ অর্থবছরের ১১ মাসের (জুলাই-মে) হিসাব আমলে নিলে এ প্রবৃদ্ধি ১৯ শতাংশের বেশি।

Tk 594.5b sought as subsidy for power sector in new budget

The Financial Express

The Power Division has sought a huge sum of Tk 594.5 billion as subsidy in the new budget on account of power purchase from private-sector plants and power import. Officials say the Power Division has sought the fund allocation for fiscal year (FY) 2026-27 in a requisition letter that cites rising fuel costs, higher gas prices and increased dependence on imported energy as cost-hikers. In the official letter, the division under the Ministry of Power, Energy, and Mineral Resources (MPEMR) has said the Bangladesh Power Development Board (BPDB) would require the financial assistance during the period from July 2026 to June 2027 in order to maintain uninterrupted power supply across the country.

Stalled MRT projects bag big Tk 126.49b funds to restart

The Financial Express

Stalled mass rapid transit (MRT) projects receive a substantial sum of Tk 126.49 billion in ADP allocations for the upcoming fiscal year as the government vows to construct three Dhaka metro-rail lines after prolonged dilemmas, officials say. The long-stalled MRT-1 and MRT-5 (Northern) lines have got significant allocations in the FY27 Annual Development Programme (ADP). The ongoing MRT-6 project has also been given a hefty allocation, Planning Commission officials say. The National Economic Council (NEC) has approved a Tk 3.0-trillion ADP for FY27, where nearly 1,150 development projects, including the MRTs, have got large allocations.

REER rise signals weaker trade competitiveness

The Financial Express

Bangladesh's trade competitiveness weakened slightly as the Real Effective Exchange Rate (REER) index edged higher in April, reflecting persistent inflationary pressures and an overvalued taka relative to the currencies of the country's major trading partners. The REER stood at 102.44 in April 2026, up 0.09 percentage points from March. The latest reading suggests that the local currency remains overvalued. Based on the April 2026 REER reading, the indicative exchange rate for the US dollar was estimated at Tk 125.87, compared with the prevailing market rate of Tk 122.87.This implies that the taka was overvalued by around 3.0 per cent during the period.