02-Mar-2025

Monday 03 March 2025

04-Mar-2025

পুঁজিবাজারে সূচক ও লেনদেনে নিম্নমুখিতা

Bonik Barta

রমজানে দেশের পুঁজিবাজারে স্বাভাবিক সময়ের তুলনায় লেনদেনের সময় ৫০ মিনিট কমিয়ে আনা হয়েছে। লেনদেনের সময় কমানোর কারণে গতকাল পুঁজিবাজারে দৈনিক লেনদেন কমেছে ১৩ দশমিক ৫ শতাংশ। লেনদেনের পাশাপাশি গতকাল পুঁজিবাজারে সূচকেও নিম্নমুখিতা দেখা গেছে। মূলত বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নেয়ার প্রবণতার কারণে গতকাল পয়েন্ট হারিয়েছে সূচক। বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেন শুরুর প্রথম দিকে সূচকে কিছুটা নিম্নমুখিতা দেখা যায়। এরপর শেয়ার বিক্রি বাড়ায় সূচকে ঊর্ধ্বমুখিতা দেখা যায়। তবে দুপুর ১২টার পর শেয়ার বিক্রির চাপে পয়েন্ট হারাতে থাকে সূচক। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স প্রায় ১১ পয়েন্ট কমে ৫ হাজার ২৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ২ পয়েন্ট কমে ১ হাজার ৯০৪ পয়েন্টে অবস্থান করছে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দশমিক ৪৪ পয়েন্ট কমে ১ হাজার ১৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ইউসিবি ব্যাংক, গ্রামীণফোন, আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও পূবালী ব্যাংকের শেয়ার। ডিএসইতে গতকাল ৪২২ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৪২৭ কোটি টাকা। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৯৫টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ১৮৪টির আর অপরিবর্তিত ছিল ৬৭টির বাজারদর।

Take steps to prevent hoarding, syndication in Ramadan

The Financial Express

The government has asked local administrators; law enforcing agencies, including the inspector general of police (IGP); deputy commissioners (DCs); and superintendents of police (SPs) across the country to take necessary steps to prevent artificial price hikes, hoarding, syndication, and black market trade of key essential items during the ongoing fasting month, sources say. It has also asked them to take measures by coordinating with the respective districts' special taskforces on essential commodities. The commerce ministry recently issued the instructions so that the commodities remain affordable during Ramadan across the country.

ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি কমেছে ৭৭০ কোটি টাকার

Bonik Barta

চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ৪ হাজার ৮৭৪ কোটি টাকার পণ্য আমদানি হয়েছে। গত অর্থবছরের একই সময়ে আমদানি হয়েছিল ৪ হাজার ১০৪ কোটি টাকার পণ্য। এ হিসেবে আমদানি কম হয়েছে ৭৭০ কোটি টাকার। বন্দরের আমদানিকারক ও ব্যবসায়ীরা বলছেন, ডলার সংকট ও রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে পণ্য আমদানিতে। ফলে গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে সব ধরনের পণ্য আমদানি কমেছে। পাশাপাশি অসম প্রতিযোগিতার কারণে এ বন্দর দিয়ে পণ্য আমদানিতে আগ্রহ হারাচ্ছেন ব্যবসায়ীরা। ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা সূত্রে জানা গেছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-জানুয়ারি পর্যন্ত সাত মাসে পণ্য আমদানি হয়েছে ১২ লাখ ২৮ হাজার ৯৫০ টন। যার মূল্য ৪ হাজার ৮৭৪ কোটি টাকা। এর আগে ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে ১৪ লাখ ২১ হাজার ৪৮৯ টন পণ্য আমদানি হয়েছিল। যার মূল্য ছিল ৪ হাজার ১০৪ কোটি টাকা। এ হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে আমদানি কমেছে ১ লাখ ৯২ হাজার ৫৩৯ টন। ভোমরা স্থলবন্দরের আমদানি-রফতানিকারক প্রতিষ্ঠান মেসার্স গনি অ্যান্ড সন্সের ব্যবস্থাপক অশোক কুমার বণিক বার্তাকে জানান, তার প্রতিষ্ঠান চাল, মসুর ডাল, পেঁয়াজ, শুকনা মরিচসহ সারা বছর বিভিন্ন ধরনের কৃষিপণ্য আমদানি করলেও বর্তমানে তা নিম্নমুখী। এর কারণ হিসেবে তিনি বলেন, ‘একদিকে দেশজুড়ে চলছে রাজনৈতিক অস্থিরতা, অন্যদিকে ডলার সংকট তো রয়েছেই। এসবের প্রভাব পড়েছে বন্দরের আমদানি-রফতানি বাণিজ্যে।’ ফলে গত অর্থবছরের প্রথম সাত মাসের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে তার প্রতিষ্ঠানে সব ধরনের পণ্য আমদানি কমেছে ১৫-২০ শতাংশ।

Higher prices of edible oil drive up iftar costs

The Financial Express

As the holy month of Ramadan began on Sunday, market observers reported a significant surge in the prices of iftar items, primarily driven by the higher costs of edible oil. While prices of other items have remained relatively stable, the increased cost of oil has led to higher prices for fried items, a staple of Ramadan iftar meals. Chicken prices have also seen a sharp rise, adding to the financial burden on consumers. On Sunday, the first day of Ramadan, broiler chicken prices rose by Tk 10 a kg, reaching Tk 210-220 a kg in retail markets. Sonali/Pakistani chicken prices surged by Tk 30-40 a kg, selling at Tk 340-380 a kg. This hike in chicken prices has further strained household budgets during a time when families traditionally prepare elaborate iftar meals.

মার্কিন শুল্ক এড়াতে বিকল্প খুঁজছে চীনা ক্ষুদ্র রফতানিকারকরা

Bonik Barta

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত শুল্কের আওতা থেকে ছাড় পাচ্ছেন না চীনা ই-কমার্স সরবরাহকারী ক্ষুদ্র ব্যবসায়ীরা। ধারণা করা হচ্ছে, তাদের জন্য প্রযোজ্য একটি কর অব্যাহতি সুবিধা শিগগিরই বন্ধ হতে যাচ্ছে। এতদিন ডি মিনিমিস নামের বাণিজ্য বিধানটি হাজার হাজার ক্ষুদ্র রফতানি ব্যবসার জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়ক ব্যবস্থা হিসেবে কাজ করছিল। এখন ওই খাতের ব্যবসায়ীরা শুল্ক এড়াতে বিকল্প কৌশল খুঁজছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে এফটি। গত মাসে এক নির্বাহী আদেশের মাধ্যমে ট্রাম্প ডি মিনিমিস সুবিধা বন্ধের ঘোষণা দেন, যা কিনা ৮০০ ডলারের কম মূল্যের চালানকে শুল্ক ও কঠোর কাস্টমস পরীক্ষার বাইরে রাখে। জানুয়ারিতে চীন থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো প্যাকেজের ক্ষেত্রে এ সুবিধা বন্ধ ঘোষণা এলেও পরে সাময়িকভাবে স্থগিত হয়। তবে যুক্তরাষ্ট্র এখনো ডি মিনিমিস ব্যবস্থা বন্ধ করার পরিকল্পনা করছে। প্রতিদিন দেশে আসা লাখো প্যাকেজ স্ক্রিনিং ও করের আওতায় আনার জন্য যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যযুদ্ধ নতুন নয়। তবে ডোনাল্ড ট্রাম্প সে যুদ্ধ আরো উসকে দিতে কঠোরভাবে শুল্ক আরোপের পদক্ষেপ বাস্তবায়ন করেছেন। গত বৃহস্পতিবার তিনি চীনা পণ্যের ওপর নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপ করেন, যা ফেব্রুয়ারিতে আরোপিত ১০ শতাংশ শুল্কের ওপর সংযোজিত হবে এবং আজ থেকে কার্যকর হচ্ছে।

ফিউচার মার্কেটে ফেব্রুয়ারিতে জাপানি রাবারের দাম কমেছে ৮.৬২%

Bonik Barta

ফিউচার মার্কেটে জাপানি রাবারের দাম গত মাসে কমেছে ৮ দশমিক ৬২ শতাংশ। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, এ সময় সরবরাহ ঘাটতি নিয়ে উদ্বেগ থাকলেও যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য উত্তেজনা ক্রমে বাড়তে থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে সাপ্তাহিক লেনদেনের শেষদিন শুক্রবার প্রাকৃতিক রাবারের দাম আগের দিনের তুলনায় ঊর্ধ্বমুখী হয়েছে। ওসাকা এক্সচেঞ্জে (ওএসই) আগস্টের সরবরাহ চুক্তিতে পণ্যটির দাম বেড়েছে দশমিক ৪ ইয়েন বা দশমিক ১১ শতাংশ। প্রতি কেজির মূল্য স্থির হয়েছে ৩৬০ দশমিক ৪ ইয়েনে (২ ডলার ৪০ সেন্ট)। অন্যদিকে এ সময় সাংহাই ফিউচার এক্সচেঞ্জে (এসএইচএফই) মে মাসের সরবরাহ চুক্তিতে প্রাকৃতিক রাবারের দাম বেড়েছে ১৪০ ইউয়ান বা দশমিক ৮ শতাংশ। প্রতি টনের মূল্য পৌঁছেছে ১৭ হাজার ৭১০ ইউয়ানে (২ হাজার ৪৩০ ডলার ৩২ সেন্ট)। এছাড়া এসএইচএফইতে এপ্রিলের বুটাডিন রাবার চুক্তির মূল্য ২৬০ ইউয়ান বা ১ দশমিক ৮৮ শতাংশ বেড়ে ১৪ হাজার ১০০ ইউয়ানে (১ হাজার ৯৩৪ ডলার ৯৩ সেন্ট) পৌঁছেছে।

BD can attract big investments in renewables, carbon market: Norwegian delegation

The Financial Express

A delegation of development and renewable energy experts led by former Norwegian minister for development and environment, Erik Solheim, called on Bangladesh Chief Adviser Professor Muhammad Yunus at the State Guest House in Dhaka on Sunday. The team expressed its keen interest in making investment in small-scale solar plants and carbon markets, agroforestry in the country, and jointly explores hydroelectricity investment opportunities in Nepal as Bangladesh focuses more on easing off fossil fuels in the coming years. Professor Yunus welcomed the move, saying the interim government is now ready to attract Foreign Direct Investment in these rapidly evolving sectors, said a spokesperson of the CA Office. "All these are very serious issues for us. Bangladesh wants big investments in renewable energy and the carbon market," the chief adviser said.

এশিয়ায় জ্বালানি তেল বিক্রিতে মূল্যছাড় দিতে পারে সৌদি আরব

Bonik Barta

বিশ্বব্যাপী কমছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। তার জের ধরে এশিয়ার দেশগুলোয় পণ্যটি বিক্রিতে মূল্যছাড় দিতে পারে সৌদি আরব। শুক্রবার কিছু ব্যবসায়ী বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। রয়টার্স পরিচালিত এক জরিপে এশিয়ার পরিশোধনকারী কোম্পানির চার সূত্র জানায়, এপ্রিলে সৌদি আরবের প্রধান গ্রেড আরব লাইট জ্বালানি তেলের অফিশিয়াল সেলিং প্রাইস (ওএসপি) মার্চের তুলনায় ব্যারেলপ্রতি ২০ সেন্ট থেকে ৬৫ সেন্ট পর্যন্ত কমতে পারে। এতে এ সময় আরব লাইটের দাম ওমান ও দুবাইয়ের দামের গড়ের তুলনায় ব্যারেলপ্রতি ৩ ডলার ২৫ সেন্ট থেকে ৩ ডলার ৭০ সেন্ট মূল্য সংযোজন করে বেচাকেনা হতে পারে, যা মার্চের ৩ ডলার ৯০ সেন্টের তুলনায় কম। এর আগে মার্কিন নিষেধাজ্ঞার কারণে রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হয়। ফলে এশিয়ার ক্রেতারা মধ্যপ্রাচ্যসহ অন্যান্য অঞ্চল থেকে সংগ্রহ বাড়াতে থাকে। তাই ফেব্রুয়ারি ও মার্চের জন্য জ্বালানি তেলের দাম বাড়িয়েছিল সৌদি আরব। জরিপে আরো বলা হয়েছে, আরব এক্সট্রা লাইট ও আরব মিডিয়াম গ্রেডের মার্চের ওএসপি অন্তত ৬৫ সেন্ট কমতে পারে। এছাড়া আরব হেভি গ্রেডের দাম কমতে পারে ১০-৬৫ সেন্ট পর্যন্ত। সৌদি আরবে জ্বালানি পণ্যের দাম সাধারণত প্রথম ও তৃতীয় মাসের দুবাই মূল্যের পার্থক্যের (ব্যাকওয়ার্ডেশন) পরিবর্তন অনুসরণ করে। ফেব্রুয়ারিতে দুবাই ব্যাকওয়ার্ডেশন আগের মাসের তুলনায় ব্যারেলপ্রতি ৭ সেন্ট কমেছে। ব্যাকওয়ার্ডেশন হলো এমন একটি বাজার পরিস্থিতি যখন তাৎক্ষণিকভাবে সরবরাহ করা জ্বালানি তেলের দাম ভবিষ্যৎ সরবরাহ মূল্যের তুলনায় বেশি হয়। এমন পরিস্থিতি সাধারণত সরবরাহ সংকট বা বাড়তি চাহিদার ইঙ্গিত দেয়।

Pared-down Tk2.16t revised ADP up for approval

The Financial Express

A Revised Annual Development Programme (RADP) with a pared-down outlay of Tk 2.16 trillion for the current fiscal year is up for approval today, officials said. The planning commission has finalized the RADP by trimming down the development budget Tk 490 billion. The proposal for approval is to be placed at the meeting of the National Economic Council (NEC) scheduled to be held today at the NEC auditorium in the capital with Chief Adviser to the interim government Professor Dr Muhammad Yunus in the chair.

খাতুনগঞ্জে দেশী সরু চালের দাম বেড়েছে বস্তায় ২০০ টাকা

Bonik Barta

দেশে এক বছর ধরে ধারাবাহিকভাবে বাড়ছে চালের দাম। বন্যার প্রভাবের পাশাপাশি চাহিদা অনুযায়ী কাঙ্ক্ষিত উৎপাদনের অভাবে সংকট তীব্র হচ্ছে। সংকট নিরসনে সরকার আমদানিতে গুরুত্ব দিলেও থামছে না দামের উল্লম্ফন। ভারতসহ বিভিন্ন দেশ থেকে আমদানি সত্ত্বেও এক মাসের ব্যবধানে দেশী চালের (সরু) দাম বেড়েছে বস্তায় (৫০ কেজি) ২০০ টাকা। যদিও এ সময় আমদানীকৃত চালের দাম কিছুটা নিম্নমুখী ছিল। দেশে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে ভারত থেকে আমদানীকৃত প্রতি বস্তা (২৫ কোজি) স্বর্ণা সেদ্ধ চাল বিক্রি হচ্ছে ২ হাজার ৭০০ টাকায়। একই জাতের দেশী চাল বস্তায় ২ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। খাতুনগঞ্জে ভারত থেকে আমদানি হওয়া নাজিরশাইল সেদ্ধ চালের বস্তা মানভেদে ১ হাজার ৮০০ থেকে ১ হাজার ৯০০ টাকায় বিক্রি হলেও একই জাতের দেশী চাল বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকায়। এছাড়া আমদানীকৃত আতপ পাইজাম ১ হাজার ৪০০ ও সেদ্ধ কাটারি জাতের চাল মানভেদে ১ হাজার ৯০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। তবে দেশী সেদ্ধ কাটারি চাল বস্তায় ১ হাজার ৮৫০ থেকে শুরু করে ১ হাজার ৯০০ টাকায় এবং দেশী পাইজাম বিক্রি হচ্ছে মানভেদে ১ হাজার ৩২০ থেকে ১ হাজার ৩৫০ টাকায়। আড়ত ও কমিশন এজেন্ট ব্যবসায়ীরা জানান, দামের কারণে দেশী চালের তুলনায় ভারতীয় চালের বিক্রি বেশি। এর পরও বাড়তি স্বাদ ও সরবরাহ কম থাকায় দেশী চাল কিছুটা বেশি দামে বিক্রি হচ্ছে। এছাড়া দেশের প্রান্তিক এলাকাগুলোয় চাহিদা বেশি।

Cancer medicines: Govt slashes source tax to 2%, withdraws VAT for raw materials

The Business Standard

The National Board of Revenue (NBR) has reduced the existing source tax on imports of raw materials and products used to manufacture cancer prevention drugs from 5% to 2% in a bid to make cancer treatment more accessible in the country.The revenue board also withdrew the value-added tax (VAT) on the imported ingredients for cancer medicines. The NBR issued an SRO in this regard yesterday (2 March). The SRO was published on the Bangladesh Government Press website today (3 March).

Bangladesh’s ADP drops 18pc with biggest cuts in health and education

The Business Standard

In the slow process of implementing development projects, a large amount of allocation has been cut in the main Annual Development Programme, or ADP, of the current fiscal year.The amount has been reduced by Tk 4.9 billion, which is 18.49 per cent of the total allocation.The interim government has reduced the Tk 2.65 trillion ADP for the 2024-25 fiscal year, set by the ousted Awami League government, and revised it to Tk 2.16 trillion. The largest reduction has been made in the health and education sectors. On Monday, the National Economic Council, or NEC, meeting at the Planning Commission in Dhaka’s Agargaon approved the revised ADP, or RADP, by reducing the original ADP.

সিরিয়ার অর্থনীতি বর্তমান গতিতে এগোলে পুনরুদ্ধারে লাগবে ৫৫ বছর

Bonik Barta

প্রবৃদ্ধির হার নাটকীয়ভাবে না বাড়লে শিগগিরই যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার অর্থনীতি কয়েক দশক আগের অবস্থায় ফিরতে পারবে না। বর্তমান প্রবৃদ্ধির হারে দেশটির অর্থনীতি এগোলে যুদ্ধ-পূর্ব অবস্থায় ফিরতে ৫৫ বছর লাগবে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপির সাম্প্রতিক এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। সিরিয়ার জিডিপি ২০১১ সালের তুলনায় অর্ধেকেরও বেশি কমে গেছে এবং বেকারত্ব বেড়েছে তিন গুণ। তবে প্রতিবেদন বলছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি বছরে ছয় গুণ বাড়লে সিরিয়া এক দশকের মধ্যে পুনরুদ্ধার করতে পারে। ‘দি ইমপ্যাক্ট অব দ্য কনফ্লিক্ট ইন সিরিয়া: আ ডেভাস্টেটেড ইকোনমি, পারভেসিভ প্রভার্টি অ্যান্ড আ চ্যালেঞ্জিং রোড অ্যাহেড টু স্যোশাল অ্যান্ড ইকোনমিক রিকোভারি’ শিরোনামের প্রতিবেদনে সিরিয়ায় সংগঠিত ১৪ বছরের যুদ্ধের অর্থনৈতিক ও সামাজিক ক্ষতি তুলে ধরা হয়েছে। প্রতিবেদন অনুসারে, বর্তমান প্রবৃদ্ধির হারে সিরিয়ার অর্থনীতি ২০৮০ সালের আগে তার যুদ্ধ-পূর্ব জিডিপি স্তরে পৌঁছতে পারবে না। সংঘাত না ঘটলে অর্থনীতি যে স্তরে পৌঁছত ১৫ বছরের মধ্যে তা পুনরুদ্ধার করতে হলে বার্ষিক প্রবৃদ্ধি দশ গুণ বাড়াতে হবে। সিরিয়ার ৯০ শতাংশ মানুষ এখন দারিদ্র্যের মধ্যে বসবাস করছে এবং প্রতি চারজনের একজন বেকার। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটির অর্থনীতি আনুমানিক ৮০ হাজার কোটি ডলার মূল্যের জিডিপি ক্ষতির সম্মুখীন হয়েছে। দেশটির স্বাস্থ্য খাত ভেঙে পড়েছে। এক-তৃতীয়াংশ স্বাস্থ্যকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় অর্ধেক অ্যাম্বুলেন্স পরিষেবা অকার্যকর। শিক্ষা ব্যবস্থা মারাত্মক ক্ষতির সম্মুখীন, যেখানে ৬-১৫ বছর বয়সী শিশুদের ৪০-৫০ শতাংশ বিদ্যালয়ের বাইরে রয়েছে।

৭০০০ কর্মী ছাঁটাই করবে মার্কিন সামাজিক নিরাপত্তা প্রশাসন

Bonik Barta

সাত হাজার কর্মী ছাঁটাই করার পরিকল্পনা ঘোষণা করেছে মার্কিন সামাজিক নিরাপত্তা প্রশাসন। এ পদক্ষেপে চাকরি হারাবে সংস্থাটির মোট কর্মীর ১২ শতাংশ। আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েই কেন্দ্রীয় সরকারের ব্যয় কমানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এরই অংশ হিসেবে মার্কিন সামাজিক নিরাপত্তা প্রশাসন তাদের বিপুলসংখ্যক কর্মীকে ছাঁটাই করতে যাচ্ছে। ট্রাম্প প্রশাসনের এ পদক্ষেপে উদ্বেগ জানিয়েছে বিভিন্ন সামাজিক সংগঠন, কর্মচারী ইউনিয়ন, আইনজীবী ও বিরোধীদলীয় ডেমোক্র্যাট পার্টির আইনপ্রণেতারা। সামাজিক নিরাপত্তা প্রশাসন থেকে কর্মী ছাঁটাইয়ের ফলে গ্রাহক পরিষেবা ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা তাদের। তবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন তার পদক্ষেপে কোনোভাবেই সামাজিক নিরাপত্তা সুবিধাগুলো বিঘ্নিত হবে না। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সামাজিক নিরাপত্তা প্রশাসন কর্মীদের জানিয়েছে, সংস্থাকে পুনর্গঠনের জন্য যারা সরাসরি গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করে না তাদের বিশেষ নজরদারিতে রাখছে কর্তৃপক্ষ। বর্তমানে কর্মরত কর্মী সংখ্যা ৫৭ হাজার থেকে ৫০ হাজারে নামিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে। সে লক্ষ্যে সব কর্মীর জন্য প্রাথমিক অবসর এবং স্বেচ্ছা অবসর গ্রহণে প্রণোদনা দিচ্ছে। পরবর্তী সময়ে জোরপূর্বক কর্মী ছাঁটাইয়ের ঘোষণাও আসতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। চলতি সপ্তাহে ভিন্ন একটি বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছিল, ১৪০ জন কর্মীকে প্রশাসনিক ছুটিতে পাঠাতে যাচ্ছে সামাজিক নিরাপত্তা প্রশাসন।

যুক্তরাষ্ট্রে বিনিয়োগ পরিকল্পনা সক্রিয় করেছে আদানি গ্রুপ

Bonik Barta

ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে ঘুস কেলেঙ্কারির পর যুক্তরাষ্ট্রে কোণঠাসা অবস্থায় পড়েছিল আদানি গ্রুপ। তবে সম্প্রতি শিল্পগোষ্ঠীটি মার্কিন অবকাঠামোগত বিনিয়োগের পরিকল্পনা সক্রিয় করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের পর আদানি গ্রুপ পরমাণু বিদ্যুৎ ও ইউটিলিটি খাতের প্রকল্পগুলোর পাশাপাশি পূর্ব উপকূলে একটি বন্দর প্রকল্পের সম্ভাব্য তহবিল পুনরায় সক্রিয় করেছে। গ্রুপটির প্রতিষ্ঠাতা গৌতম আদানির ঘনিষ্ঠ চার ব্যক্তির বরাত দিয়ে খবরটি প্রথম প্রকাশ করেছে এফটি। গত নভেম্বরে নিউইয়র্কের ফেডারেল প্রসিকিউটররা এক অভিযোগপত্রে গৌতম আদানির বিরুদ্ধে ভারতীয় কর্মকর্তাদের ঘুস দেয়ার অভিযোগ আনেন। আদানির ঘনিষ্ঠ সূত্রটি বলছে, ‘আমরা জানি আমরা কী করতে চাই, তবে মামলা মীমাংসা না হওয়া পর্যন্ত অপেক্ষা করব।’অবশ্য মার্কিন আদালতে ওঠা অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছে আদানি গ্রুপ, পাশাপাশি ‘সম্ভাব্য সব আইনি পদক্ষেপ’ নেয়ার প্রতিশ্রুতিও দিয়েছে। পরবর্তী সময়ে এফটির প্রতিবেদনের বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি তারা। আগে থেকেই মার্কিন সংস্থাগুলোর সঙ্গে সম্ভাব্য অংশীদারত্ব নিয়ে আলোচনায় ছিল আদানি গ্রুপ এবং টেক্সাসে পেট্রোকেমিক্যাল বিনিয়োগের কথাও ভেবেছিল।ট্রাম্পের জয় লাভের পর গৌতম আদানি বলেছিলেন, গ্রুপটি মার্কিন জ্বালানি নিরাপত্তা ও অবকাঠামো প্রকল্পে ১ হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে, যা ১৫ হাজার কর্মসংস্থান তৈরি করবে।

আরব আমিরাতে কমল জ্বালানির মূল্য

Bonik Barta

বিশ্বব্যাপী কমছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এর প্রভাবে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) চলতি মাসে পেট্রল ও ডিজেলের মতো জ্বালানি পণ্যের দাম কমে এসেছে। দেশটির জ্বালানির মূল্য নির্ধারণ কমিটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ওয়াম। এর আগে জানুয়ারিতে পেট্রলের দাম স্থিতিশীল থাকলেও ফেব্রুয়ারিতে তা প্রায় ৫ শতাংশ বেড়েছিল। চলতি মাসের জন্য আরব আমিরাতে প্রতি লিটার সুপার ৯৮-এর দাম নির্ধারণ করা হয়েছে ২ দশমিক ৭৩ দিরহাম। এটি ফেব্রুয়ারির তুলনায় প্রায় দশমিক ৪ শতাংশ কম। স্পেশাল ৯৫-এর দাম লিটারপ্রতি ২ দশমিক ৬১ দিরহাম নির্ধারণ করা হয়েছে, যা ফেব্রুয়ারির তুলনায় দশমিক ৮ শতাংশ কম। এছাড়া প্রতি লিটার ডিজেলের দাম ধরা হয়েছে ২ দশমিক ৭৭ দিরহাম। এটি ফেব্রুয়ারির ২ দশমিক ৮২ দিরহামের তুলনায় প্রায় ১ দশমিক ৮ শতাংশ কম। ই-প্লাস ৯১ লিটারপ্রতি ২ দশমিক ৫৪ দিরহামে বিক্রি হচ্ছে, যা আগের মাসের ২ দশমিক ৫৫ দিরহামের তুলনায় প্রায় দশমিক ৪ শতাংশ কম। সংযুক্ত আরব আমিরাতে ২০১৫ সালের আগ পর্যন্ত নিয়ন্ত্রিত ব্যবস্থার অধীনে ছিল জ্বালানির দাম। এরপর নিয়ন্ত্রিত ব্যবস্থার বাইরে এনে বাজারের ওঠানামার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করেছে। দেশটিতে জ্বালানি পণ্যের দাম বৈশ্বিক জ্বালানি তেলের বাজারের ওঠানামার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। গত বছর থেকে দাম উল্লেখযোগ্যভাবে পরিবর্তন হচ্ছে। এর পেছনে ভূমিকা রাখছে ভূরাজনৈতিক অনিশ্চয়তা, সরবরাহের পরিবর্তন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির শ্লথগতি নিয়ে উদ্বেগ।

BRAC Bank raises Tk 7.0 billion through subordinated bond

The Financial Express

BRAC Bank has successfully raised a subordinated bond worth Tk 7.0 billion to enhance its capital base as per Basel III requirements. The bond will support the bank's capital adequacy requirements, as the bank has earned significant balance sheet growth in recent years. This incremental capital has set the platform to grow the bank’s balance sheet at a higher pace than before. This is also a step forward in developing the bond market in Bangladesh, according to a press release. BRAC Bank has seen deep interest from all customer segments in investing in this bond. A total of 663 unique investors, including 567 individuals, invested in this long-term subordinated bond. Given that the bond is issued by one of the strongest banks in the country, which holds the highest credit rating from both local and international rating agencies, investors felt confident in making a long-term investment.

রফতানিবাজার সম্প্রসারণে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে আরএফএল গ্রুপ

Bonik Barta

গৃহস্থালি প্লাস্টিক পণ্য উৎপাদক ও রফতানিকারক প্রতিষ্ঠান আরএফএল গ্রুপ রফতানিবাজার সম্প্রসারণের লক্ষ্যে ২০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে গাজীপুরের কালীগঞ্জে আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে নতুন কারখানা ও যন্ত্রপাতি স্থাপন করা হবে। শুধু রফতানিযোগ্য পণ্য উৎপাদনের লক্ষ্যে প্রতিষ্ঠিত এ কারখানার জন্য চীনের হাইতিয়ান গ্রুপের সঙ্গে আজ রাজধানীর একটি হোটেলে চুক্তি স্বাক্ষর করবে আরএফএল গ্রুপ। এ উপলক্ষে গতকাল রাজধানীর প্রাণ-আরএফএল সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল বলেন, ‘দেশের বর্তমান প্রেক্ষাপটে কিছুটা ঝুঁকিপূর্ণ হলেও এ বিনিয়োগ আমাদের জন্য একটি মাইলফলক। নতুন যন্ত্রপাতি সংযোজনের ফলে কারখানাটি এপ্রিল-মে মাসের মধ্যে উৎপাদনে যাবে। বিশ্বের শীর্ষস্থানীয় প্লাস্টিক মেশিনারি উৎপাদনকারী প্রতিষ্ঠান হাইতিয়ান গ্রুপ উন্নতমানের ইঞ্জেকশন মডেলিং মেশিন সরবরাহ, স্থাপন ও কমিশনিংয়ের কাজ করবে।’ তিনি জানান, এরই মধ্যে প্রাণ-আরএফএল গ্রুপ ইউরোপে গৃহস্থালি পণ্য রফতানি করছে। এবার উত্তর আমেরিকার বাজারে প্রবেশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

শীর্ষ ৬ কোম্পানির বাজার মূলধন কমেছে ৪৫৮৬ কোটি টাকা

Bonik Barta

বছর তিনেক ধরেই দেশের পুঁজিবাজার হতাশ করছে বিনিয়োগকারীদের। চলতি বছরের প্রথম দুই মাসেও পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি। বিশেষ করে পুঁজিবাজারের বড় মূলধনি কোম্পানিগুলোর শেয়ারের দরপতন অব্যাহত রয়েছে। এতে চলতি বছরের দুই মাসে শীর্ষ ছয় কোম্পানির বাজার মূলধন কমেছে ৪ হাজার ৫৮৬ কোটি টাকা। পুঁজিবাজারের উত্থান-পতনে এ কোম্পানিগুলোর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। ২০২৫ সালের প্রথম দুই মাসে বাজার মূলধনের দিক দিয়ে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ছয়টির মূলধন কমেছে, বেড়েছে তিনটির। ফ্লোর প্রাইস বহাল থাকায় এ সময়ে একটি কোম্পানির বাজার মূলধন অপরিবর্তিত ছিল। এ সময়ে দেশের পুঁজিবাজারের বাজার মূলধন বেড়েছে ৩২ হাজার ৮০০ কোটি টাকা। গত দুই মাসে সবচেয়ে বেশি ১ হাজার ৮১৪ কোটি টাকার বাজার মূলধন কমেছে তামাক খাতের বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানির (বিএটিবিসি)। এ বছরের শুরুতে কোম্পানিটির বাজার মূলধন ছিল ১৯ হাজার ৮৫০ কোটি টাকা। সর্বশেষ গত বৃহস্পতিবার কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৬ কোটি টাকায়। ওষুধ খাতের তালিকাভুক্ত কোম্পানি রেনাটা লিমিটেডের বাজার মূলধন কমেছে ১ হাজার ৪৫৪ কোটি টাকা। এ বছরের শুরুতে কোম্পানিটির বাজার মূলধন ছিল ৭ হাজার ২৮৪ কোটি টাকা। সর্বশেষ গত বৃহস্পতিবার কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ হাজার ৮৩০ কোটি টাকায়। ইসলামী ব্যাংক বাংলাদেশের বাজার মূলধন কমেছে ৫৮০ কোটি টাকা। বছরের শুরুতে ব্যাংকটির বাজার মূলধন ছিল ৭ হাজার ৭৯২ কোটি টাকা। সর্বশেষ গত বৃহস্পতিবার ব্যাংকটির বাজার মূলধন ৭ হাজার ২১৩ কোটি টাকায় দাঁড়িয়েছে।

চীনে কয়লা উত্তোলন ও আমদানি সীমিত করার প্রস্তাব

Bonik Barta

চীনে কয়লার অতিরিক্ত সরবরাহের কারণে বাজারব্যবস্থা ভারসাম্যহীন হয়ে পড়েছে। বাজারব্যবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে দেশটির দুটি কয়লা শিল্প সংস্থা তাদের সদস্যদের উত্তোলন কমানো ও আমদানি সীমিত করার আহ্বান জানিয়েছে। শুক্রবার চায়না কোল ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ও চায়না কোল ট্রান্সপোটেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যাসোসিয়েশন যৌথ বিবৃতিতে এ আহ্বান জানায়। শিল্প সংস্থাগুলোর বিবৃতি অনুযায়ী, প্রত্যাশার তুলনায় কয়লার নিম্নমুখী চাহিদা ও বাড়তি সরবরাহের কারণে জ্বালানি পণ্যটির দাম হ্রাস পাচ্ছে। ফলে কমছে খনি থেকে কয়লা উত্তোলনকারী কোম্পানিগুলোর মুনাফা। এসব পরিস্থিতি বিবেচনা করে উত্তোলন ও আমদানি কমানোর আহ্বান জানানো হয়েছে। বিশ্বের বৃহত্তম কয়লা উত্তোলন ও ব্যবহারকারী দেশ চীন। দেশটি এর আগে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে ২০২১ ও ২০২২ সালে বিদ্যুৎ সংকটের পর কয়লা উত্তোলন বাড়ানোর ওপর জোর দেয়। ফলে ২০২১-২০২৪ সালের মধ্যে পণ্যটির রেকর্ড উত্তোলন ও কয়লা প্লান্ট অনুমোদনের সংখ্যা বাড়ে। দুটি শিল্প সংস্থা কয়লা কোম্পানিগুলোকে উত্তোলন সামঞ্জস্য করতে এবং কম ক্যালরিযুক্ত ও নিম্নমানের কয়লার আমদানি ও ব্যবহার নিয়ন্ত্রণ করার আহ্বান জানিয়েছে।

Power division, Payra port at odds over Tk1,225cr 'unpaid fees'

The Business Standard

The Power Division and Payra Port Authority are at odds over Tk1,225 crore claimed by the latter from the Payra coal-fired power plant as maintenance fees. The dispute has escalated recently as the port authority pushes for settlement, while the plant operator Bangladesh-China Power Company Ltd (BCPCL) — run under the Power Division — says the fees were unfairly imposed by the port, according to minutes from a recent joint meeting of the power, finance and shipping ministries.

উচ্চ সুদের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার দেশী ঋণের পেছনেই যাচ্ছে সুদ ব্যয়ের ৮৯ শতাংশ

Bonik Barta

পরিচালন ও উন্নয়ন খাত মিলিয়ে প্রতি বছরই বড় অংকের অর্থ ব্যয় করতে হচ্ছে সরকারকে। যদিও ব্যয়ের তুলনায় রাজস্ব আয় অপর্যাপ্ত। এ অবস্থায় ঘাটতি মেটাতে বরাবরই দেশী ও বিদেশী উৎস থেকে ঋণ নিয়ে চলতে হচ্ছে। আর উচ্চ সুদহারের কারণে দেশী ঋণের সুদ পরিশোধে সরকারকে গুনতে হচ্ছে বাড়তি অর্থ। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে সুদ পরিশোধে যে পরিমাণ অর্থ ব্যয় হয়েছে তার ৮৯ শতাংশই গেছে দেশী ঋণের পেছনে। অন্যদিকে উচ্চ সুদের কারণে বেসরকারি খাতও ঋণ নিয়ে বিনিয়োগে আগ্রহী হচ্ছে না। এ অবস্থায় সরকার নিম্ন রাজস্ব আয় ও উচ্চ ব্যয়ের একটি দুষ্টচক্রের মধ্যে পড়ে গেছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ফিসক্যাল প্রতিবেদনের তথ্য বলছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) সুদ পরিশোধ বাবদ ৭১ হাজার ২১৩ কোটি টাকা ব্যয় হয়েছে। এর মধ্যে দেশী ঋণের বিপরীতে ৬৩ হাজার ৬২৪ কোটি টাকা ও বিদেশী ঋণের বিপরীতে পরিশোধ করা হয়েছে ৭ হাজার ৫৯০ কোটি টাকার সুদ। এমনকি সরকারের পরিচালন ব্যয়ের প্রায় ৪২ শতাংশই এ সময়ে গেছে সুদ পরিশোধে। সরকারের ঋণের পরিমাণ গত বছরের সেপ্টেম্বর শেষে ২০ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। এর মধ্যে বিদেশী ঋণের পরিমাণ ছিল ৮ হাজার ৪৪৪ কোটি ৫৪ লাখ ডলার। প্রতি ডলার ১২০ টাকা (ওই সময়ের বিনিময় মূল্য) হিসাবে এর পরিমাণ দাঁড়ায় ১০ লাখ ১৩ হাজার ৩৪৪ কোটি টাকায়। ওই সময়ে দেশী ঋণের পরিমাণ ছিল ১০ লাখ ২০ হাজার ২০৫ কোটি টাকা।

Govt approves revised ADP prioritizing transport and communication

The Financial Express

The National Economic Council (NEC) on Monday approved a Tk 2.16 trillion Revised Annual Development Programme (RADP) for the current fiscal year with the highest priority given to the transport and communication sector. The approval came during a meeting at the NEC Conference Room in the city's Sher-e-Bangla Nagar, chaired by NEC Chairperson and Chief Adviser Prof Muhammad Yunus, as per a UNB report. The original ADP outlay for FY25 was set at Tk 2.65 trillion. The revised allocation marks a reduction of Tk 490 billion - an 18.49 per cent decrease from the initial budget. Of the approved RADP allocation, Tk 1.35 trillion will come from the government of Bangladesh's portion, while the remaining Tk 810 billion will be sourced from project loans or grants. Including an additional Tk 101.26 billion from the own funds of concerned organizations, the total RADP outlay stands at Tk 2.26 trillion.

ইসলামী ব্যাংকগুলোর পতনে ক্ষতির মুখে দেশীয় পুঁজির বিকাশ

Bonik Barta

বিশ্বে ইসলামী ব্যাংকিং ধারণাটির বাস্তব প্রয়োগ শুরু হয়েছিল আরব রাষ্ট্র মিসরে। গত শতাব্দীর ষাটের দশকে দেশটিতে গড়ে ওঠে বেশ কয়েকটি ইসলামী ধারার ব্যাংক। এ ব্যাংকগুলোর অর্থায়নে বিকাশ ঘটেছিল বিশেষ পুঁজিপতি শ্রেণীর। আর এ শ্রেণীর বিনিয়োগেই ভিত গড়েছিল মিসরীয় শিল্প। ষাটের পর সত্তর ও আশির দশকে ইসলামী ব্যাংকিং ছড়িয়ে পড়ে পুরো মুসলিম বিশ্বে। শরিয়াহভিত্তিক এ ব্যাংক ব্যবস্থার মূলমন্ত্র ছিল—‘সম্পদ মুষ্টিমেয় লোকের হাতে কেন্দ্রীভূত হবে না’। এ মূলনীতি অনুসরণে বিনিয়োগকে প্রান্তিক পর্যায়েও ছড়িয়ে দিয়েছিল ইসলামী ব্যাংকগুলো। বাংলাদেশেও ১৯৮৩ সালে চালু হওয়া ইসলামী ব্যাংক বাংলাদেশের মূলনীতি ছিল এটি। এ কারণে ব্যাংকটির হাত ধরে দেশে গড়ে উঠেছিল কয়েক লাখ নতুন উদ্যোক্তা। একেবারে সীমিত পরিসরে কার্যক্রম শুরুর পর এ উদ্যোক্তাদের অনেকে দেশের কনগ্লোমারেটে রূপান্তর হয়েছিল। কিন্তু অতীতের সে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি দেশের সর্ববৃহৎ ব্যাংকটি। কেবল ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিই নয়, বরং এ মুহূর্তে চরম বিপদে আছে শরিয়াহভিত্তিক প্রায় সব ব্যাংক। সুশাসনের তীব্র ঘাটতি, বেনামি ঋণ ও সীমাহীন অনিয়ম-দুর্নীতিতে এ খাতের অন্তত সাতটি ব্যাংক বিপর্যয়ে পড়েছে। আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হয়ে এ ব্যাংকগুলো চলছে কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার নিয়ে। প্রায় বন্ধ হয়ে গেছে এ ব্যাংকগুলো থেকে ঋণ (বিনিয়োগ) বিতরণ। রুদ্ধ হয়ে পড়েছে নতুন উদ্যোক্তা গড়ে তোলার যাবতীয় প্রক্রিয়া।

Govt meets with Beximco, others today over recovery of Tk103cr loan for wage arrears

The Financial Express

As the government is seeking to recover the Tk103 crore loan it provided to several industrial groups, including Beximco Textiles, to cover wage arrears, the labour ministry has convened a meeting today to discuss possible repayment plans of the companies. Officials from relevant government ministries and agencies, along with chairmen and managing directors of Beximco Group, Yellow, Birds Group, TNZ Group, and Dard Group, are expected to attend the meeting, according to sources. Labour Secretary AHM Shafiquzzaman told The Business Standard, "We provided interest-free loans to settle outstanding wages of workers at several companies, including Beximco. These loans have a set term, and the money must be repaid within that period.

ফার্নেস তেল আমদানির সার্ভিস চার্জ কমায় আর্থিক চাপে পড়ার আশঙ্কা বেসরকারি বিদ্যুৎ উৎপাদকদের

The Business Standard

ফার্নেস তেল আমদানির সার্ভিস চার্জ কমায় আর্থিক চাপে পড়ার আশঙ্কা বেসরকারি বিদ্যুৎ উৎপাদকদের ৬ হাজার ৪৪২ মেগাওয়াট ইনস্টল সক্ষমতার এই বিদ্যুৎ কেন্দ্রগুলো বর্তমানে জাতীয় গ্রিডে প্রায় ২ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) আকস্মিকভাবে ফার্নেস তেল (এইচএফও) আমদানির ওপর সার্ভিস চার্জ ৯.০৪ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করায় স্বাধীন বিদ্যুৎ উৎপাদনকারীরা (আইপিপি) আর্থিক চাপে পড়ার পাশাপাশি গ্রীষ্মের আগে বিদ্যুৎ সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা করছেন। ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত উৎপাদনকারীদের কমপক্ষে ৩ হাজার ৬৬২ কোটি টাকা পাওনা রয়েছে। এই অবস্থায় সার্ভিস চার্জ হ্রাস বিদ্যুৎ কেন্দ্রগুলোর জ্বালানি আমদানি সক্ষমতাকে বাধাগ্রস্ত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা, যা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি তীব্র লোডশেডিংয়ের কারণ হতে পারে। বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার অ্যাসোসিয়েশনের (বিপ্পা) সভাপতি কেএম রেজাউল হাসানাত এ সিদ্ধান্তকে 'খামখেয়ালি' হিসিবে অভিহিত করে বলেন, 'বিদ্যুৎ উৎপাদন, শিল্প খাত ও সেচ কার্যক্রমের ওপর সম্ভাব্য প্রভাব বিবেচনা না করেই পরামর্শ ছাড়াই এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

Some 172 incomplete projects declared 'completed'

The Financial Express

Government agencies declared 172 incomplete projects as 'completed' in the last fiscal year, in sheer waste of public money, as per official findings made in the changed situation. Roads and Highways Department, for an example, failed to spend a single taka in the last fiscal year (2023-24) from an allocation of Tk5.86 billion to implement the Improvement of Matarbari Port road project involving a total cost of Tk 88.21 billion. So the project also achieved no physical progress last year. Despite the spending of Tk 13.35 million, Narayanganj City Corporation didn't conduct any physical work for 'Solid Waste Collection and Disposal Management Project in Narayanganj City Corporation' in the bygone fiscal year.

Feb remittance flow at record high of $2.53b

The Financial Express

Bangladesh received the third-highest monthly remittance ever of US$2.53 billion in just-past February as officials said the dismantling of forex-sapping grey market now pays off. The latest remittance-receipt disclosure by Bangladesh Bank (BB) on Sunday came at a time when the country struggles to replenish its emaciated foreign-exchange reserves. The country bagged the highest amount of remittance in December last, $2.64 billion, followed by the July 2020 count of around of $2.60 billion.

Govt withdraws fixed freight rates for Pangaon ICT route

The Financial Express

The government has withdrawn fixed freight rates on the Chittagong-Pangaon- Chittagong route, aiming to enhance container transportation by waterways and avoid carrying cargoes through congested highways and railways. The Chittagong Port Authority (CPA) issued a notification in this regard last week. According to officials concerned, the Ministry of Shipping on October 16, 2022 issued a circular fixing the rates for vessels operating on the route.

BEXIMCO Sukuk investors worry over cash injected in Shariah-compliant bonds

The Financial Express

The shutdown of textile units of BEXIMCO has worried Sukuk investors as it injected about 30 per cent of the proceeds of Shariah-compliant bonds in the textile division. BEXIMCO, a flagship listed company of Beximco Group, is the first private enterprise to issue asset-backed Sukuk bonds worth Tk 30 billion in the country in 2021 to finance two solar power plants and expansion of its textile division. Market experts say sukuk investors were likely to lose investment after the closure of the business units that used to generate 80 per cent of BEXIMCO's revenue. The company suffered a loss of Tk 358.79 million in FY24 while losses soared to Tk 3.56 billion in July-December last year. It is now struggling to pay off workers' wages.