01-Mar-2025

Sunday 02 March 2025

03-Mar-2025

রফতানিবাজার সম্প্রসারণে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে আরএফএল গ্রুপ

Bonik Barta

গৃহস্থালি প্লাস্টিক পণ্য উৎপাদক ও রফতানিকারক প্রতিষ্ঠান আরএফএল গ্রুপ রফতানিবাজার সম্প্রসারণের লক্ষ্যে ২০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে গাজীপুরের কালীগঞ্জে আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে নতুন কারখানা ও যন্ত্রপাতি স্থাপন করা হবে। শুধু রফতানিযোগ্য পণ্য উৎপাদনের লক্ষ্যে প্রতিষ্ঠিত এ কারখানার জন্য চীনের হাইতিয়ান গ্রুপের সঙ্গে আজ রাজধানীর একটি হোটেলে চুক্তি স্বাক্ষর করবে আরএফএল গ্রুপ। এ উপলক্ষে গতকাল রাজধানীর প্রাণ-আরএফএল সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল বলেন, ‘দেশের বর্তমান প্রেক্ষাপটে কিছুটা ঝুঁকিপূর্ণ হলেও এ বিনিয়োগ আমাদের জন্য একটি মাইলফলক। নতুন যন্ত্রপাতি সংযোজনের ফলে কারখানাটি এপ্রিল-মে মাসের মধ্যে উৎপাদনে যাবে। বিশ্বের শীর্ষস্থানীয় প্লাস্টিক মেশিনারি উৎপাদনকারী প্রতিষ্ঠান হাইতিয়ান গ্রুপ উন্নতমানের ইঞ্জেকশন মডেলিং মেশিন সরবরাহ, স্থাপন ও কমিশনিংয়ের কাজ করবে।’

গ্যাস সংকটে আশুগঞ্জ সার কারখানায় ফের ইউরিয়া উৎপাদন বন্ধ

The Business Standard

গ্যাসের সংকটে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে ইউরিয়ার উৎপাদন। গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় শনিবার (১ মার্চ) রাত থেকে ইউরিয়া উৎপাদন বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ। বছরের বেশিরভাগ সময় গ্যাস না পেয়ে উৎপাদন বন্ধ থাকায় দিন-দিন অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে প্রিলড ইউরিয়া সার উৎপাদনকারী এ কারখানাটি।

ব্লক মার্কেটে ৬৭ কোটি টাকার লেনদেন

Bonik Barta

দেশের পুঁজিবাজারের ব্লক মার্কেটে গত সপ্তাহে ৬৭ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানি ও ফান্ডের লেনদেনের পরিমাণ ছিল ২৬ কোটি টাকা, যা গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটের মোট লেনদেনের ৩৯ শতাংশ। গত সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলো হচ্ছে বিচ হ্যাচারি লিমিটেড, যমুনা ব্যাংক পিএলসি, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি, বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি, পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি, রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড, এসিআই লিমিটেড ও স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি।

জ্বালানি খাতের রাষ্ট্রায়ত্ত চার কোম্পানির আয় ও মুনাফা বেড়েছে

Bonik Barta

পুঁজিবাজারে জ্বালানি খাতের তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত চার কোম্পানির চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) আয় ও কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে। কোম্পানিগুলো হলো পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড ও ইস্টার্ন লুব্রিক্যান্টস ব্লেন্ডার্স পিএলসি। কোম্পানিগুলোর দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। পদ্মা অয়েল: চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির আয় হয়েছে ১৬২ কোটি ২১ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১৩৪ কোটি ৭৯ লাখ টাকা। এক বছরের ব্যবধানে পদ্মা অয়েলের আয় বেড়েছে ২০ দশমিক ৩৪ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৪৯ কোটি ৪৮ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১৬২ কোটি ৪২ লাখ টাকা। এক বছরের ব্যবধানে পদ্মা অয়েলের মুনাফা বেড়েছে ৫৩ দশমিক ৬০ শতাংশ।

Govt aims to keep prices at tolerable level

The Financial Express

The main focus of the interim government is to keep the prices of daily essentials at a tolerable level during the holy month of Ramadan, said Shafiqul Alam, press secretary to the chief adviser, on Saturday. Addressing a press briefing in the city, he said the prices of essential commodities are much lower this Ramadan compared to that of the previous holy months. He said that prices of certain commodities like edible oil and dates tend to go up during this period due to their high demand. "Considering this aspect, the government has been making preparations to keep the prices at a tolerable level" he said. In this connection, he pointed out that Dr. Muhammad Yunus in October last year directed all the ministries and departments concerned, which are linked to commodity markets, to work heart and soul to reduce the prices.

Infusing new life into the business of insurance

The Financial Express

The insurance coverage in Bangladesh has been on the decline, mostly because of the lack of knowledge about risk coverage and clients' distrust of insurance companies. Over the last one year, Bangladesh Insurance Academy (BIA) has been working to address both concerns by providing training to bankers in insurance products so that banks that received licenses of bancassurance can sell products through their well-regulated channels. Since the launch of the initiative in March last year, the BIA has conducted 58 training courses, with more than 3,000 bankers participating in them. The bankers are directly involved in selling insurance products to their customers.

Abolish zero-rated duties, avoid midway fiscal changes

The Financial Express

An exhaustive package of dos framed by an expert panel asks the government to abolish zero-rated duty and all concessionary rates and the practice of making midterm changes in duties to maximize state revenue. The 552-page report of the 12-member taskforce assigned to reframe economic and financial development strategies of Bangladesh, submitted on February 11, 2025 to Planning Adviser Dr Wahid Uddin Mahmud, views that any duty concessions under special circumstances must be approved by parliament or competent authority before or within three months. "Abolish the exemptions of tax in respect of capital-gains and, in deserving cases, these may be taxed at preferential rates," says the report titled 'strategizing the economy and mobilizing resources for equitable and sustainable development'. Midterm changes to duty through SRO except in special cases like natural disasters and other emergencies should not continue while duty concessions without obligations to international treaties or strong humanitarian reasons must be done away with.

RFL to build Tk200cr factory to expand global footprint

The Financial Express

PRAN-RFL Group has taken an initiative to build a 100% export-oriented plastic factory in Kaliganj Industrial Park of Gazipur, with an investment of over Tk200 crore to expand its footprint in the global market. The business conglomerate will sign an agreement with China's Haitian Group today on the installation of factory equipment, said Kamruzzaman Kamal, director at Pran-RFL Group.

Stabilization fund within BB reserves stock planned

The Financial Express

Bangladesh Bank now plans to establish a stabilization fund within its gross foreign -exchange reserves to forestall any volatility on the forex market. The move comes amid rising concerns over exchange- rate fluctuations that have put pressure on import costs, inflation, and overall stability in the economy. The proposed fund, estimated to range between $1.0 billion and $1.5 billion, will be deployed as needed to support banks in financing essential imports, particularly during periods of liquidity stress .At present, banks primarily source foreign exchange from the open market or aggregators when they do not have adequate funds-a practice that often leads to an artificial hike in the value of the U.S. dollar, further destabilizing the market..

শীর্ষ ৬ কোম্পানির বাজার মূলধন কমেছে ৪৫৮৬ কোটি টাকা

Bonik Barta

বছর তিনেক ধরেই দেশের পুঁজিবাজার হতাশ করছে বিনিয়োগকারীদের। চলতি বছরের প্রথম দুই মাসেও পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি। বিশেষ করে পুঁজিবাজারের বড় মূলধনি কোম্পানিগুলোর শেয়ারের দরপতন অব্যাহত রয়েছে। এতে চলতি বছরের দুই মাসে শীর্ষ ছয় কোম্পানির বাজার মূলধন কমেছে ৪ হাজার ৫৮৬ কোটি টাকা। পুঁজিবাজারের উত্থান-পতনে এ কোম্পানিগুলোর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। ২০২৫ সালের প্রথম দুই মাসে বাজার মূলধনের দিক দিয়ে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ছয়টির মূলধন কমেছে, বেড়েছে তিনটির। ফ্লোর প্রাইস বহাল থাকায় এ সময়ে একটি কোম্পানির বাজার মূলধন অপরিবর্তিত ছিল। এ সময়ে দেশের পুঁজিবাজারের বাজার মূলধন বেড়েছে ৩২ হাজার ৮০০ কোটি টাকা। গত দুই মাসে সবচেয়ে বেশি ১ হাজার ৮১৪ কোটি টাকার বাজার মূলধন কমেছে তামাক খাতের বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানির (বিএটিবিসি)। এ বছরের শুরুতে কোম্পানিটির বাজার মূলধন ছিল ১৯ হাজার ৮৫০ কোটি টাকা। সর্বশেষ গত বৃহস্পতিবার কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৬ কোটি টাকায়।

চীনে কয়লা উত্তোলন ও আমদানি সীমিত করার প্রস্তাব

Bonik Barta

চীনে কয়লার অতিরিক্ত সরবরাহের কারণে বাজারব্যবস্থা ভারসাম্যহীন হয়ে পড়েছে। বাজারব্যবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে দেশটির দুটি কয়লা শিল্প সংস্থা তাদের সদস্যদের উত্তোলন কমানো ও আমদানি সীমিত করার আহ্বান জানিয়েছে। চায়না কোল ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ও চায়না কোল ট্রান্সপোটেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যাসোসিয়েশন যৌথ বিবৃতিতে এ আহ্বান জানায়। শিল্প সংস্থাগুলোর বিবৃতি অনুযায়ী, প্রত্যাশার তুলনায় কয়লার নিম্নমুখী চাহিদা ও বাড়তি সরবরাহের কারণে জ্বালানি পণ্যটির দাম হ্রাস পাচ্ছে। ফলে কমছে খনি থেকে কয়লা উত্তোলনকারী কোম্পানিগুলোর মুনাফা। এসব পরিস্থিতি বিবেচনা করে উত্তোলন ও আমদানি কমানোর আহ্বান জানানো হয়েছে। বিশ্বের বৃহত্তম কয়লা উত্তোলন ও ব্যবহারকারী দেশ চীন। দেশটি এর আগে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে ২০২১ ও ২০২২ সালে বিদ্যুৎ সংকটের পর কয়লা উত্তোলন বাড়ানোর ওপর জোর দেয়। ফলে ২০২১-২০২৪ সালের মধ্যে পণ্যটির রেকর্ড উত্তোলন ও কয়লা প্লান্ট অনুমোদনের সংখ্যা বাড়ে। দুটি শিল্প সংস্থা কয়লা কোম্পানিগুলোকে উত্তোলন সামঞ্জস্য করতে এবং কম ক্যালরিযুক্ত ও নিম্নমানের কয়লার আমদানি ও ব্যবহার নিয়ন্ত্রণ করার আহ্বান জানিয়েছে।

ব্রিডার ও ফিড ইন্ডাস্ট্রিজের ১০-১২টি কোম্পানি পোল্ট্রি খাতকে জিম্মি করে রেখেছে: পোল্ট্রি অ্যাসোসিয়েশন

The Business Standard

প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের (বিপিএ) সভাপতি মো. সুমন হাওলাদার দাবি করেছেন, ব্রিডার অ্যাসোসিয়েশন বাংলাদেশ এবং ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন বাংলাদেশ– এই দুটি সংগঠনের ১০ থেকে ১২টি কোম্পানি দেশের পুরো পোল্ট্রি খাতকে জিম্মি করে রেখেছে। গতকাল শনিবার (১ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জ্বালানি তেল উত্তোলন বৃদ্ধির পরিকল্পনা নিয়ে দ্বিধায় ওপেক প্লাস

Bonik Barta

ওপেক প্লাস এপ্রিল থেকে প্রতি মাসে দৈনিক গড়ে ১ লাখ ৩৮ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন বৃদ্ধির পরিকল্পনা করেছিল। তবে এ পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে দ্বিধায় ভুগছেন সংগঠনটির সদস্য দেশগুলো। বাড়ানো নাকি স্থগিত করা হবে তা নিয়ে এখনো আলোচনা চলছে। নাম প্রকাশ না করার শর্তে ওপেক প্লাস সংশ্লিষ্ট আট সূত্র এ তথ্য জানিয়েছে। ভেনিজুয়েলা, ইরান ও রাশিয়ার বিরুদ্ধে সম্প্রতি নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সংশ্লিষ্টরা জানান, নতুন মার্কিন নিষেধাজ্ঞাগুলোর কারণে বৈশ্বিক সরবরাহ পরিস্থিতি বোঝার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তাই উত্তোলন বৃদ্ধির পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে দ্বিধায় পড়েছেন ওপেক প্লাসভুক্ত দেশগুলো। পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক ও রাশিয়াসহ অন্যান্য সহযোগী দেশ নিয়ে গঠিত ওপেক প্লাস। সূত্র জানায়, সংস্থাটি সাধারণত এক মাস আগে তার সরবরাহ নীতি ঘোষণা করে। তবে এ পর্যন্ত কোনো সম্মতিতে পৌঁছানো সম্ভব হয়নি।

মার্চে ডিজেল কেরোসিন পেট্রল অকটেনের দাম অপরিবর্তিত

Bonik Barta

চলতি মার্চে জ্বালানি তেল ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম অপরিবর্তিত রেখেছে সরকার। ফলে গত মাসে নির্ধারিত চার জ্বালানি তেলের দাম আগের মতোই থাকছে। গত মাসে ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ১০৫ টাকা, পেট্রলের দাম লিটারপ্রতি ১২২ টাকা এবং অকটেনের দাম লিটারপ্রতি ১২৬ টাকা ছিল। চলতি মাসের জন্য এ দাম বহাল রয়েছে। গতকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তেলের দাম অপরিবর্তিত রাখার কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মার্চের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে বিদ্যমান মূল্য কাঠামো অনুসারে লিটারপ্রতি ডিজেল ও কেরোসিনের দাম ১০৫ টাকা রাখা হয়েছে। পেট্রলের দাম লিটারপ্রতি ১২২ টাকা ও অকটেনের দাম ১২৬ টাকা রাখা হয়েছে। গত বছরের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করে আওয়ামী লীগ সরকার। অন্তর্বর্তী সরকার ক্ষমতার গ্রহণের পর জ্বালানি তেলের দাম নির্ধারণ পদ্ধতি বহাল রাখে। সেই থেকে প্রতি মাসে চার ধরনের জ্বালানি পণ্যের দাম নির্ধারণ অব্যাহত রয়েছে।

রমজান উপলক্ষে ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছে ২.৫ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ২৫ শতাংশ

The Business Standard

পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রবাসীরা চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স পাঠিয়েছেন ২.৫৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশ বেশি।আজ রোববার (২ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের রেমিট্যান্স নিয়ে মাসিক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছিলেন ২.০২ বিলিয়ন ডলার। ব্যাংকাররা বলেন, রমজান ও দুই ঈদ উপলক্ষে প্রবাসীরা সবসময়ই পরিবারের জন্য বেশি পরিমাণে রেমিট্যান্স পাঠান। চলতি বছরেও রোজা উপলক্ষে দেশে আসা রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে। এছাড়া খোলা বাজারের তুলনায় আনুষ্ঠানিক মুদ্রাবাজারের ডলারের দামে ব্যবধান কম থাকায়— প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলেই বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন।

ইস্পাত আমদানিতে শুল্ক আরোপ করতে চায় ভিয়েতনাম

Bonik Barta

চীন ও দক্ষিণ কোরিয়া থেকে আমদানিকৃত গ্যালভানাইজড ইস্পাত আমদানিতে শুল্ক আরোপ করতে চায় ভিয়েতনাম। অভ্যন্তরীণ উৎপাদন সুরক্ষিত করতে সরকারের কাছে এমন আবেদন করেছে ভিয়েতনাম স্টিল অ্যাসোসিয়েশন। শুক্রবার দেশটির সরকারি কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। স্টিল অ্যাসোসিয়েশনের একটি প্রস্তাবের বরাত দিয়ে সরকারি কর্তৃপক্ষ জানায়, চীন ও দক্ষিণ কোরিয়া থেকে গ্যালভানাইজড ইস্পাত আমদানি দ্রুত বেড়েছে। এতে অভ্যন্তরীণ ইস্পাত শিল্পের ওপর ব্যাপক চাপ তৈরি হয়েছে। ২০২২-২৩ সালের মধ্যে ভিয়েতনামের মোট ইস্পাত আমদানির ৬৪-৬৭ শতাংশের হিস্যা ছিল চীন ও দক্ষিণ কোরিয়ার। স্টিল অ্যাসোসিয়েশন জানায়, আমদানির এ পরিস্থিতি অব্যাহত থাকলে শুধু গ্যালভানাইজড ইস্পাত শিল্পই নয় বরং পুরো দেশী ইস্পাত শিল্পও গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হবে।

২০০ কোটি টাকা বিনিয়োগে শতভাগ রপ্তানিনির্ভর কারখানা করছে আরএএফএল

The Business Standard

বিশ্ববাজারে অবস্থান শক্তিশালী করতে শতভাগ রপ্তানিনির্ভর প্লাস্টিক কারখানা নির্মাণের উদ্যোগ নিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ। গাজীপুরের কালীগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে ২০০ কোটি টাকার বেশি বিনিয়োগে এ কারখানা বানাচ্ছে কোম্পানিটি। কারখানার যন্ত্রপাতি স্থাপনে চীনের হাইতিয়ান গ্রুপের সঙ্গে শিল্পগোষ্ঠীটি একটি চুক্তি করবে বলে জানিয়েছেন প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক কামরুজ্জামান কামাল। তিনি বলেন, রপ্তানিনির্ভর গৃহস্থালি প্লাস্টিকপণ্য উৎপাদনে চীন থেকে যন্ত্রপাতি আনার জন্য হাইতিয়ানের সঙ্গে একটি বড় চুক্তি হতে যাচ্ছে। এ চুক্তির আওয়তায় তারা আগামী তিন মাসের মধ্যে যন্ত্রপাতি স্থাপন ও অবকাঠামো শেষ করবে।

হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে ছোলা আমদানি

Bonik Barta

রমজান ঘিরে দেশের বাজারে বেড়েছে ছোলার চাহিদা। ফলে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্যটির আমদানিও বাড়িয়েছেন ব্যবসায়ীরা। সরবরাহ বাড়ায় বন্দরে পাইকারিতে ছোলার দাম কেজিপ্রতি ৪-৫ টাকা কমে এসেছে। গতকাল হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, হিলি স্থলবন্দর দিয়ে এর আগে দুই থেকে তিন ট্রাক ছোলা আমদানি হতো। তবে বর্তমানে তা বেড়ে ২০-২৫ ট্রাকে দাঁড়িয়েছে। এছাড়া চাহিদা বেশি থাকায় সরাসরি বন্দর থেকেই পণ্যটি বিক্রি হচ্ছে। এদিকে আমদানি বাড়ার কারণে প্রতি বছরের চিত্র পাল্টে এবারে ছোলার দাম কমতির দিকে রয়েছে। এর আগে বন্দরে পাইকারিতে (ট্রাকসেল) প্রতি কেজি ছোলা ৯৮-৯৯ টাকায় বিক্রি হতো। বর্তমানে তা কমে কেজিতে ৯৪ টাকায় নেমে এসেছে। ছোলায়মান আলী নামের এক ব্যবসায়ী বলেন, ‘রমজান ঘিরে দেশের বিভিন্ন মোকামে ছোলার চাহিদা ঊর্ধ্বমুখী। তাই হিলি স্থলবন্দরে পণ্যটি কিনতে এসেছি। আমদানি বাড়ার কারণে দাম আগের তুলনায় কেজিতে ৪-৫ টাকা কমে এসেছে।’ হিলি স্থলবন্দরের আমদানিকারক মোস্তাফিজুর রহমান বলেন, ‘রমজানে দেশের বাজারে ছোলার সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে ছোলা আমদানি অব্যাহত রেখেছেন আমদানিকারকরা। রমজানে আমদানির পরিমাণ বাড়ানো হয়েছে। এছাড়া ব্যাংকগুলো আমদানিকারকদের চাহিদামাফিক এলসি দিচ্ছে। এরই মধ্যে সেসব আমদানিকারকের পণ্য বন্দরে প্রবেশ করছে। সামনের দিনগুলোয় আমদানি আরো বাড়তে পারে। তাই রমজানে পণ্যটির দাম বাড়ার আশঙ্কা কম।’

Stabilization fund within BB reserves stock planned

The Financial Express

Bangladesh Bank now plans to establish a stabilization fund within its gross foreign -exchange reserves to forestall any volatility on the forex market. The move comes amid rising concerns over exchange- rate fluctuations that have put pressure on import costs, inflation, and overall stability in the economy. The proposed fund, estimated to range between $1.0 billion and $1.5 billion, will be deployed as needed to support banks in financing essential imports, particularly during periods of liquidity stress. At present, banks primarily source foreign exchange from the open market or aggregators when they do not have adequate funds-a practice that often leads to an artificial hike in the value of the U.S. dollar, further destabilizing the market.

দাম কমায় ভারতে বাড়ছে স্বর্ণের চাহিদা

Bonik Barta

রেকর্ড সর্বোচ্চ থেকে স্বর্ণের দাম কিছুটা কমে এসেছে। তাই ভারতে মূল্যবান ধাতুটির চাহিদা চলতি সপ্তাহের দ্বিতীয়ার্ধে আগের তুলনায় ঊর্ধ্বমুখী হয়েছে। যদিও তা স্বাভাবিকের তুলনায় অনেক কম বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা। অন্যদিকে চীনে লেনদেন মন্থর থাকায় ব্যবসায়ীরা এখনো ছাড়ে স্বর্ণ বেচাকেনা করছেন। ভারতের আহমেদাবাদের এক স্বর্ণ ব্যবসায়ী বলেন, ‘দাম কমার কারণে চাহিদা বাড়তে শুরু করেছে। যদিও অনেক ক্রেতা স্বর্ণের দাম আরো কমার অপেক্ষায় আছেন।’ ব্যবহারে দ্বিতীয় শীর্ষ এ দেশের অভ্যন্তরীণ বাজারে শুক্রবার প্রতি ১০ গ্রাম স্বর্ণ প্রায় ৮৪ হাজার ৭৫০ রুপিতে বেচাকেনা হয়েছে। গত সপ্তাহে মূল্যবান ধাতুটির দাম রেকর্ড ৮৬ হাজার ৫৯২ রুপিতে পৌঁছেছিল। এদিকে ভারতীয় ডিলাররা চলতি সপ্তাহে সরকার নির্ধারিত মূল্যের ওপর প্রতি আউন্স স্বর্ণে ১২-২৭ ডলার ছাড় দিয়েছেন। এতে ৬ শতাংশ আমদানি শুল্ক ও ৩ শতাংশ বিক্রয় কর অন্তর্ভুক্ত ছিল। গত সপ্তাহে এ ছাড়ের পরিমাণ ছিল আউন্সপ্রতি ৩৫ ডলার পর্যন্ত। মুম্বাইয়ের এক বুলিয়ন আমদানিকারক ব্যাংকের ডিলার বলেন, ‘দেশে স্বর্ণের সরবরাহ কমছে। কারণ চলতি মাসে ব্যাংকগুলোর মাধ্যমে প্রায় কোনো আমদানি হয়নি। ফলে ছাড়ের পরিমাণও কমছে।’ খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, চলতি ফেব্রুয়ারিতে ভারতের স্বর্ণ আমদানি গত বছরের তুলনায় ৮৫ শতাংশ হ্রাস পেয়ে ২০ বছরের মধ্যে সর্বনিম্নে পৌঁছতে পারে।

স্পট মার্কেটে এলএনজির দাম ১০ সপ্তাহের সর্বনিম্নে

Bonik Barta

এশিয়ার স্পট মার্কেটে চলতি সপ্তাহে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম আরো কমেছে। গত ১০ মাসের সর্বনিম্নে নেমেছে জ্বালানি পণ্যটির দাম। খাতসংশ্লিষ্টরা জানান, ইউরোপের দেশগুলোয় প্রাকৃতিক গ্যাসের দাম কমে যাওয়ায় এশিয়ার বাজারে তার প্রভাব পড়েছে। এছাড়া পর্যাপ্ত মজুদের কারণে নিম্নমুখী চাহিদাও জ্বালানি পণ্যটির দাম কমার অন্যতম কারণ। শিল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, উত্তর-পূর্ব এশিয়ায় এপ্রিলে সরবরাহের জন্য প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য চলতি সপ্তাহে ছিল ১৩ ডলার ৫০ সেন্ট, যা গত ২০ ডিসেম্বরের পর থেকে সর্বনিম্ন। গত সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজি ১৪ ডলারে বেচাকেনা হয়েছে। ড্যাভেনপোর্ট এনার্জি পার্টনারসের চেয়ারম্যান টবি কপসন বলেন, ‘এশিয়ার বাজারে এলএনজির পর্যাপ্ত সরবরাহ আছে। সামনের মাসের জন্য কিছু দরপত্র আহ্বান করা হয়েছে। বাজারে কোনো সংকট নেই।’ তিনি জানান, রাশিয়ার সরবরাহ পুনরায় চালু হওয়ার সম্ভাবনা ও স্পট চাহিদার অভাবে অস্থিরতা দেখা দিয়েছে। মৌসুমি আবহাওয়ার কারণে মজুদ কমে না যাওয়া পর্যন্ত দাম আরো কমতে পারে। ব্রেইনচাইল্ড কমোডিটি ইন্টেলিজেন্সের বাজার বিশ্লেষক ক্লাস ডোজম্যান বলেন, ‘চীন ও কোরিয়ার মতো আমদানিকারক দেশগুলোয় বর্তমানে এলএনজির পর্যাপ্ত মজুদ আছে। তবে মার্চের শুরুতে চীনে তাপমাত্রা কমতে পারে। তখন আমদানি কিছুটা বাড়াতে পারে দেশটি।

অব্যাহত দরপতন বিটকয়েনের

Bonik Barta

তরতরিয়ে দাম কমছে বিটকয়েনের। গত পাঁচদিন থেকে অব্যাহত দরপতনে ৮০ হাজার ডলারের নিচে নেমে গেছে বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সির দাম, গত তিন মাসের মধ্যে যা সর্বনিম্ন। দ্য ইকোনমিক টাইমসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৭ শতাংশ দরপতন হয়েছে। ফলে উদ্বেগ বাড়ছে বিনিয়োগকারীদের মধ্যে। গত সপ্তাহেও এর দাম ১৬ শতাংশ কমেছে, যা ২০২২ সালের এফটিএক্স ক্রিপ্টো এক্সচেঞ্জের পর সবচেয়ে বড় দরপতন। কয়েনগেকো বলছে, গত সপ্তাহেই অর্ধ ট্রিলিয়ন ডলার হারিয়েছে ক্রিপ্টো বাজার।

মেক্সিকো, কানাডার ওপর ২৫ শতাংশ শুল্ক মার্চেই

Bonik Barta

প্রতিবেশী দুই দেশ মেক্সিকো ও কানাডার ওপর প্রস্তাবিত ২৫ শতাংশ শুল্ক আগামী ৪ মার্চ কার্যকর হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই দিনে চীনা পণ্যে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক বসবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন ট্রাম্প। এ তিন দেশ থেকেই যুক্তরাষ্ট্রে এখনো প্রাণঘাতী মাদক ও অবৈধ অভিবাসী ঢুকছে এ অভিযোগে এ পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমের সেই পোস্টে ট্রাম্প লিখেছেন, মেক্সিকো ও কানাডা থেকে যুক্তরাষ্ট্রে এখনো উচ্চ ও অগ্রহণযোগ্য মাত্রায় মাদকদ্রব্য প্রবেশ করছে। তাই মহামারীসম এ মাদকের প্রবেশ নিয়ন্ত্রণ করতেই আগামী ৪ মার্চ থেকে শুল্ক কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি।মেক্সিকো ও কানাডার ওপর কার্যকর হতে যাওয়া ২৫ শতাংশ শুল্ক গত মাসেই নির্ধারণ করা হয়েছিল। সে সময় দেশ দুটির প্রেসিডেন্টের সঙ্গে সমঝোতার পর তা কার্যকরের পদক্ষেপ থেকে সরে আসেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ফেব্রুয়ারির ৪ তারিখে চীনের আমদানি পণ্যে ১০ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে। অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণায় চীনা পণ্যে মার্কিন শুল্কের পরিমাণ দাঁড়াচ্ছে ২০ শতাংশ।

ব্যবসায়িক সফরের চাহিদা মহামারী-পূর্ব পর্যায়ে ফিরবে না

Bonik Barta

ব্যবসায়িক সফর কখনই কভিড-১৯ মহামারীর আগের অবস্থায় ফিরে যাবে না। ব্রিটিশ এয়ারওয়েজের প্যারেন্ট কোম্পানি ইন্টারন্যাশনাল এয়ারলাইনস গ্রুপ (আইএজি) সম্প্রতি এ কথা জানিয়েছে। তবে উচ্চ খরচ করা অবকাশযাত্রীদের কারণে গত বছর কোম্পানিটি রেকর্ড পরিমাণ মুনাফা অর্জন করেছে। খবর ফাইন্যান্সিয়াল টাইমস। আইএজি বলছে, মহামারীর পর থেকে ব্যবসায়িক উদ্দেশে ভ্রমণের চাহিদা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। অনেক কোম্পানি ভার্চুয়াল মিটিং ও অন্যান্য ডিজিটাল পদ্ধতি ব্যবহার করায় এ ধরনের সফরের প্রয়োজনীয়তা হ্রাস পেয়েছে। তবে অবসরযাপনকারী যাত্রীদের সংখ্যা ও তাদের ব্যয় বৃদ্ধি পাওয়ায় এয়ারলাইনসটি ভালো মুনাফা অর্জন করতে পেরেছে। কোম্পানিসংশ্লিষ্টদের মতে, ব্যবসায়িক সফর কিছুটা বাড়লেও এটি আগের পর্যায়ে পুরোপুরি ফিরে যাবে না। বিশেষ করে স্বল্প সময়ের এবং স্বল্প দূরত্বের ভ্রমণের ক্ষেত্রে এ চাহিদা আগের মতো থাকবে না বলে অনুমান করছেন তারা।

বৈশ্বিক অনিশ্চয়তা পেরিয়ে আর্থিক পরাশক্তি হয়ে উঠবে সৌদি আরব?

Bonik Barta

নানামুখী বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও চ্যালেঞ্জের মধ্যেও শক্তিশালী প্রবৃদ্ধির পথে রয়েছে সৌদি আরবের অর্থনীতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির প্রভাবে তেলবাজারে অনিশ্চয়তা, সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন এবং এসঅ্যান্ডপি ৫০০-এর সূচক ৬ হাজারের নিচে নেমে যাওয়া সত্ত্বেও সৌদি আরব তাদের অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে পেরেছে। ২০২৪ সালে যখন অনেক দেশ অর্থনৈতিক টানাপড়েনের মধ্যে ছিল, তখন সৌদি আরব হেঁটেছে ভিন্নপথে। গত বছর দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ১ দশমিক ৩ শতাংশ বেড়েছে। যেখানে জ্বালানি তেল-বহির্ভূত খাতের প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৬ শতাংশ। জ্বালানি তেলভিত্তিক অর্থনীতির কিছু অংশে মন্দা দেখা দিলেও দেশটির সামগ্রিক আর্থিক অবস্থান বেশ শক্তিশালী। তবে প্রশ্ন থেকেই যায় সৌদি আরব কি বৈশ্বিক অর্থনীতির এ অনিশ্চয়তা কাটিয়ে সত্যিকার অর্থে একটি আর্থিক পরাশক্তি হয়ে উঠতে পারবে?