Policy interest rate reduced to 9.5pc
The Financial Express
Bangladesh Bank has reduced the policy rate by 50 basis points to 9.50 per cent just a month after announcing a cautious and contractionary monetary policy aimed at inflation combat. Amid cries from business circles, the central bank makes the downward adjustment in its benchmark rate in 22 months notwithstanding inflation remaining elevated.The new rate will come into effect from August 2, according to a press release issued by the central bank following a meeting of the Monetary Policy Committee (MPC) held Thursday.
কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ ক্রয় ২০২২ সালের পর সর্বনিম্নে
Bonik Barta
বিশ্ববাজারে স্বর্ণের চাহিদার অন্যতম বড় চালিকাশক্তি কেন্দ্রীয় ব্যাংকগুলো। কয়েক বছর ধরে এসব প্রতিষ্ঠান বিপুল পরিমাণ স্বর্ণ কিনেছে। ফলে স্বর্ণের দামও রেকর্ড উচ্চতায় উঠেছে। চলতি বছরের শুরুতে সে চিত্রে পরিবর্তন দেখা গেছে। কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার পরিমাণ আগের তুলনায় এখন অনেক কম বলে এক প্রতিবেদনে জানিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (ডব্লিউজিসি) নতুন প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জানুয়ারি-জুন পর্যন্ত বিশ্বের কেন্দ্রীয় ব্যাংক ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠান মিলিয়ে প্রায় ৩৪৫ টন স্বর্ণ কিনেছে। ২০২২ সালের পর কোনো বছরের প্রথম ছয় মাসে এত কম স্বর্ণ কেনার নজির নেই কেন্দ্রীয় ব্যাংকগুলোর।
ইউরোজোনের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ২.৯ শতাংশে
Bonik Barta
ইউরোজোনে জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ৯ শতাংশে। গত জুনে এ হার ছিল ২ দশমিক ৮ শতাংশ। ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের প্রকাশিত প্রাথমিক তথ্যে তা তুলে ধরা হয়েছে। সামগ্রিক মূল্যস্ফীতি বৃদ্ধির পেছনে মূল ভূমিকা রেখেছে জ্বালানি তেলের বর্ধিত দাম। জুলাইয়ে জ্বালানি খাতের বার্ষিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১০ শতাংশে, যা জুনে ছিল ৮ দশমিক ৫। সেবা খাতের মূল্যস্ফীতিও বেড়ে হয়েছে ৩ দশমিক ৩ শতাংশ। তবে খাদ্য, পানীয় ও তামাকজাত পণ্যের দাম কিছুটা কমে ১ দশমিক ২ শতাংশে নেমে এসেছে। জ্বালানি ও খাদ্যের মতো অস্থির খাতের দাম বাদে মূল মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ৫ শতাংশে। টানা দরবৃদ্ধিতে ইউরোপের অর্থনীতি নতুন করে চাপে পড়েছে। খবর আনাদোলু এজেন্সি
ভারতে শতকোটি রুপি আয়কারী চার বছরে বেড়েছে চার গুণ
Bonik Barta
ভারতে শতকোটি রুপি আয়কারী মানুষের সংখ্যা চার বছরে হয়েছে চার গুণ। ২০২৫-২৬ করবর্ষে দেশটিতে বার্ষিক ১০০ কোটি রুপির বেশি আয় করা ব্যক্তির সংখ্যা ৫৭৬ জনে পৌঁছেছে। চার বছর আগে ২০২১-২২ করবর্ষে এ সংখ্যা ছিল ১৪২। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস। সম্প্রতি ভারতের লোকসভায় দেয়া এক লিখিত জবাবে এ-সংক্রান্ত হালনাগাদ তথ্য প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়। অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান, আগের বছরের তুলনায় শতকোটি রুপি আয়কারীর সংখ্যা এবার ৩৯ শতাংশ বেড়েছে।
Importers limiting benefits of customs automation
The Financial Express
Importers and their clearing and forwarding (C&F) agents are found to account for nearly 80 per cent of the total port-clearance time at Bangladesh's prime seaport, significantly limiting the benefits of customs automation. Chattogram Customs House (CCH) in a recent review has found such dilatory move on part of the traders and forwarders, in the wake contentions regarding time lapses in trade handling at ports. The review shows that despite the introduction of several quick-fire automated processes, Bangladesh's port -clearance time has not fallen substantially because importers often delay submitting Bills of Entry (B/E).
সাত বছর ধরে শীর্ষে টয়োটা
Bonik Barta
টানা সপ্তম বছরের মতো বিশ্বের শীর্ষ গাড়ি বিক্রয়কারী প্রতিষ্ঠানের অবস্থান ধরে রেখেছে টয়োটা মোটর করপোরেশন। সম্প্রতি টয়োটার প্রকাশিত তথ্যানুযায়ী, ২০২৬ সালের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) বিশ্বজুড়ে টয়োটা ৫৩ লাখ ৯০ হাজার গাড়ি বিক্রি করেছে। এর মাধ্যমে কোম্পানিটির প্রধান প্রতিদ্বন্দ্বী জার্মানির ফক্সওয়াগনকে ছাড়িয়ে গেছে। এ সময়ে কোম্পানিটি বিক্রি করেছে প্রায় ৪১ লাখ ৩০ হাজার গাড়ি। খবর জাপান টুডে। শীর্ষস্থান বজায় রাখলেও গত বছরের একই সময়ের তুলনায় টয়োটার গাড়ি বিক্রি কমেছে ২ দশমিক ৮ শতাংশ। দুই বছরের মধ্যে এ প্রথম প্রতিষ্ঠানটির বিক্রিতে এমন পতন দেখা গেল। মূলত চীনের বাজারে চাহিদা হ্রাস এবং মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে বিক্রি কমার প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
৫০০ বিলিয়ন ডলার বাজারমূল্য হারাতে পারে অ্যাপল
Bonik Barta
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ডেটা সেন্টারের দ্রুত সম্প্রসারণে বিশ্বজুড়ে চিপ ও মেমোরির চাহিদা বাড়ছে।ফলে প্রযুক্তিপণ্য নির্মাতাদের জন্য গুরুত্বপূর্ণ উপাদানের সরবরাহ সংকট তৈরি হয়েছে। এর প্রভাব পড়তে শুরু করেছে বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি কোম্পানি অ্যাপলের ওপরও। প্রয়োজনীয় চিপ ও অন্যান্য যন্ত্রাংশের সংকটে চাহিদা অনুযায়ী আইফোন ও ম্যাক উৎপাদন করতে পারছে টেক জায়ান্টটি। খবর রয়টার্স। অ্যাপলের শেয়ারদর গত শুক্রবার প্রায় ১০ শতাংশ কমেছে। পতন অব্যাহত থাকলে দ্রুতই অ্যাপলের বাজারমূল্য প্রায় ৫০০ বিলিয়ন বা ৫০ হাজার কোটি ডলার কমে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। একই সঙ্গে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির অবস্থানও ফের হারাতে পারে অ্যাপল।
তামার চড়া দামে বিশ্বজুড়ে বাড়ছে কেবল চুরি!
Bonik Barta
আন্তর্জাতিক বাজারে তামার দাম নতুন রেকর্ড গড়েছে। দাম অস্বাভাবিক বাড়ায় বিশ্বজুড়ে তামার তার চুরির ঘটনা মারাত্মক রূপ নিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস। বিদ্যুৎ সরবরাহ, ট্রেন চলাচল ও টেলিযোগাযোগ নেটওয়ার্কের জন্য এ পরিস্থিতি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্রতিবেদনে বলা হয়, কিছু সংঘবদ্ধ দল তামা চুরির ‘ব্যবসায়’ জড়িয়ে পড়েছে। বিশ্বের অন্যতম বড় তামা উৎপাদনকারী দেশ চিলিতে সম্প্রতি এ ধাতু চুরির সবচেয়ে বড় ঘটনা উন্মোচন হয়েছে।
চামড়া ও চামড়াজাত শিল্পের উন্নয়নে ৭% সুদে মিলবে সর্বোচ্চ ৩০ কোটি টাকা ঋণ
Bonik Barta
চামড়া ও চামড়াজাত শিল্পের উন্নয়ন, পরিবেশবান্ধব উৎপাদন এবং রফতানি সক্ষমতা বাড়াতে ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন স্কিম গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এ তহবিল থেকে ট্যানারি ও চামড়াজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের পাশাপাশি সংশ্লিষ্ট সহায়ক শিল্পে স্বল্প সুদে ঋণ দেয়া হবে। স্কিমটির মেয়াদ তিন বছর এবং এ সময়ের মধ্যে তহবিলটি আবর্তনযোগ্য বা রিভলভিং ভিত্তিতে পরিচালিত হবে। কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব অর্থায়নে গঠিত এ তহবিলের নীতিমালা গত বৃহস্পতিবার প্রকাশ করা হয়। এতে বলা হয়, কোনো গ্রাহক বিশেষ এ তহবিল থেকে সর্বোচ্চ ৩০ কোটি টাকা ঋণ নিতে পারবেন। আর এক্ষেত্রে সর্বোচ্চ সুদহার হবে ৭ শতাংশ।
রূপালী ব্যাংকের পরিশোধিত মূলধন বেড়েছে প্রায় দ্বিগুণ
Bonik Barta
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির শেয়ার মানি ডিপোজিটের বিপরীতে ইস্যু করা ৪৫ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ২৫৩টি শেয়ার সরকারের অনুকূলে জমা হয়েছে। ফলে ব্যাংকটির পরিশোধিত মূলধন প্রায় দ্বিগুণ বেড়ে ৯৪১ কোটি ২৬ লাখ ২৩ হাজার ১৮০ টাকায় দাঁড়িয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১২ জুলাই ২০২৬ তারিখের সম্মতিপত্র এবং ২২ জুলাই ২০২৬ অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ১ হাজার ২৯২তম সভার সিদ্ধান্ত অনুযায়ী, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ বিভাগের সচিবের বিও হিসাবে ৪৫ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ২৫৩টি সাধারণ শেয়ার জমা করেছে। সরকারের শেয়ার মানি ডিপোজিট হিসেবে সংরক্ষিত ৬৭৯ কোটি ৯৯ লাখ ৫৩ হাজার ৮০০ টাকার সরকারি ইকুইটির বিপরীতে এসব শেয়ার ইস্যু করা হয়েছে। প্রতিটি শেয়ারের ইস্যু মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা, যার মধ্যে ১০ টাকা অভিহিত মূল্য এবং ৫ টাকা শেয়ার প্রিমিয়াম।
এশিয়ায় জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করবে সৌদি আরামকো
Bonik Barta
এশিয়ার বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্বিবেচনা করছে বিশ্বের সর্ববৃহৎ তেল রফতানিকারক প্রতিষ্ঠান সৌদি আরামকো। পরিবহন খরচ ও জাহাজ ভাড়া আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় নতুন প্রক্রিয়া চালুর কথা বিবেচনা করছে প্রতিষ্ঠানটি। মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার কারণে জ্বালানি তেল রফতানি পথ পরিবর্তন হয়েছে। এতে বাড়তি খরচের মুখোমুখি হতে হচ্ছে সংস্থাটিকে। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য বিজনেসলাইন।
বিশ্ববাজারে বেড়েছে কয়লার দাম
Bonik Barta
বিশ্ববাজারে আবারো বেড়েছে তাপীয় কয়লার দাম। মূলত চীনে কয়লার চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় দামে এ ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। জুলাইয়ের শেষের দিকে প্রতি টন তাপীয় কয়লার দাম প্রায় ১৩৪ ডলারে পৌঁছেছে, যা এক মাসের মধ্যে সর্বোচ্চ। বিদ্যুতের ব্যবহার অস্বাভাবিক হারে বাড়ায় চীনে এ জ্বালানির চাহিদা তৈরি হয়। খবর হেলেনিক শিপিং নিউজ।
চীন ছাড়াও প্রধান কয়লা রফতানিকারক দেশ ইন্দোনেশিয়ার সরবরাহ সংকট বিশ্ববাজারে দাম বাড়াতে ভূমিকা রেখেছে। দেশটির কয়লা পরিবহনের প্রধান জলপথ কালিমন্তানের বারিতো নদীতে শুষ্ক আবহাওয়ায় নাব্য সংকট দেখা দিয়েছে। ফলে কয়লাবাহী বার্জ চলাচল ব্যাহত হয়েছে এবং কিছু খনি কোম্পানি চালানের ক্ষেত্রে ফোর্স ম্যাজিউর বা অনিবার্য পরিস্থিতির কারণে সরবরাহ বন্ধের ঘোষণা করতে বাধ্য হয়েছে।
সাতক্ষীরায় ডালজাতীয় ফসল উৎপাদন কমেছে ৬০-৭৫%
Bonik Barta
সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে পাঁচ বছরের (২০২১-২৬) ব্যবধানে ডালজাতীয় ফসল উৎপাদন উল্লেখযোগ্য হারে কমেছে।
জলবায়ু পরিবর্তনজনিত কারণে জেলায় মসুর ও খেসারি ডাল উৎপাদন কমেছে ৬০-৭৫ শতাংশ। তাছাড়া পাঁচ-ছয় বছর ধরে উৎপাদিত হয় না ছোলা, বুট ও অড়হর ডাল। সংশ্লিষ্ট কৃষি বিভাগ বলছে, দ্রুত জলবায়ু পরিবর্তনের ফলে ধীরে ধীরে সাতক্ষীরায় ডালজাতীয় ফসল উৎপাদন কমে যাচ্ছে। সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যানুযায়ী, ২০২১ মৌসুমে জেলায় খেসারি ডাল আবাদ হয় ২ হাজার ১৭৫ হেক্টর জমিতে। সেখানে ২০২৬ মৌসুমে আবাদ হয়েছে মাত্র ১ হাজার ১৩০ হেক্টর জমিতে। অর্থাৎ গত পাঁচ বছরের ব্যবধানে আবাদ কমেছে ১ হাজার ৪৫ হেক্টর।
আর্গন ডেনিমসের দর বেড়েছে প্রায় ২২ শতাংশ
Bonik Barta
বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানি আর্গন ডেনিমস লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের ৫ কার্যদিবসে ২১ দশমিক ৯০ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ২৫ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ২১ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) আর্গন ডেনিমসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯০ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৪২ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৪ টাকা ৪৭ পয়সায়।
ব্লক মার্কেটে ২১৭ কোটি টাকার লেনদেন
Prothom-Alo
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ২১৭ কোটি ২০ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ১৪৬ কোটি ২৩ লাখ ৪০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। গত সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, ফাইন ফুডস, সামিট অ্যালায়েন্স পোর্ট, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ, সিটি ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, আইপিডিসি ফাইন্যান্স, ম্যারিকো বাংলাদেশ ও রিলায়েন্স ইন্স্যুরেন্স।
বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র
Bonik Barta
বাংলাদেশসহ বিশ্বের ৫০টি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ব্যবসা (বি-১) ও পর্যটন (বি-২) ভিসা পাওয়া আরো ব্যয়বহুল ও কঠিন হতে যাচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট আবেদনকারীদের ভিসা ইস্যুর আগে সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড বা জামানত দিতে হতে পারে। ট্রাম্প প্রশাসনের পরীক্ষামূলক ভিসা বন্ড কর্মসূচিকে এবার স্থায়ী রূপ দিতে যাচ্ছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
অনলাইনে গতকাল প্রকাশিত মার্কিন ফেডারেল রেজিস্টারের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন বিধিমালা আগামীকাল থেকে কার্যকর হবে।
বিদ্যুতের দাম বাড়ায় বেড়েছে কোল্ড স্টোরেজ খরচ, প্রভাব পড়তে পারে কৃষকের ওপর
Bonik Barta
রংপুরের ফয়জুন নাহার হিমাগার লিমিটেডের মে মাসের বিদ্যুৎ বিল ছিল ১০ লাখ ৪৬ হাজার ১৪২ টাকা। পরের মাসে তা বেড়ে দাঁড়ায় ১২ লাখ ৫ হাজার ৫৫১ টাকায়। হিমাগার কর্তৃপক্ষের দাবি, জুন থেকে কার্যকর হওয়া বিদ্যুতের নতুন ট্যারিফের কারণেই এ ব্যয় বেড়েছে। তাদের ভাষ্য, ওই সময় বৃষ্টি ও তুলনামূলক শীতল আবহাওয়া থাকায় বিদ্যুতের ব্যবহার কিছুটা কম ছিল। আবহাওয়া অনুকূলে না থাকলে বিল আরো বেশি আসত। একই কারণে জুলাইয়ে বিদ্যুৎ ব্যয় বাড়ার আশঙ্কা রয়েছে।
গ্যাস সংকট কাটাতে তাৎক্ষণিক সমাধান নেই সরকারের হাতে
Bonik Barta
দেশে প্রতি বছর স্থানীয় গ্যাসের উৎপাদন কমছে প্রায় ১৫ কোটি ঘনফুট। পুরনো কূপ সংস্কারে মিলছে না প্রত্যাশিত গ্যাস। প্রয়োজনমতো এলএনজি আমদানি করে চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় অবকাঠামোও দেশে নেই। অন্যদিকে বিশ্ববাজারে (স্পট মার্কেট) এলএনজির ঊর্ধ্বমুখী দাম, দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কাতার থেকে সরবরাহ সংকট—সব মিলিয়ে দেশের গ্যাস খাত এখন নানামুখী সংকটে। দেশীয় ও আন্তর্জাতিক এমন বাস্তবতায় গ্যাস সংকট থেকে দ্রুতই উত্তরণের পথ সরকারের হাতে নেই বলে মনে করছেন জ্বালানি খাতসংশ্লিষ্টরা। পেট্রোবাংলার কর্মকর্তারা বলছেন, স্থানীয় উৎপাদন বাড়ানো না গেলে দেশের গ্যাস সংকট কাটানোর টেকসই কোনো উপায় নেই।
ইন্টারনেটে অন্যতম ধীরগতির দেশ বাংলাদেশ, মোবাইলে ৯১ ও ব্রডব্যান্ডে ৯৩তম
Bonik Barta
বিশ্বের উন্নত ও উন্নয়নশীল দেশগুলো যখন গিগাবিট গতির ইন্টারনেটকে ভিত্তি করে ‘ডিজিটাল ইকোনমি’ গড়ে তুলছে, তখন বাংলাদেশ এখনো ধীরগতির ইন্টারনেটের চ্যালেঞ্জ মোকাবেলা করছে। দেশে ফোরজি নেটওয়ার্কের বিস্তার ঘটলেও ৪৭ শতাংশ মানুষ এখনো ইন্টারনেট ব্যবহারের বাইরে। ব্যবহারকারীর সংখ্যা বাড়লেও সে অনুপাতে বাড়েনি ইন্টারনেটের গতি ও সেবার মান। মোবাইল ইন্টারনেটের গতিতে বিশ্বের ১০৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯১তম। অন্যদিকে ফিক্সড ব্রডব্যান্ডে ১৪১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৩তম।