31-Jul-2026

Saturday 01 August 2026

02-Aug-2026

শেলের মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ৯৮৪ কোটি ডলারে

Bonik Barta

বিশ্বজুড়ে শেলের সমন্বিত গ্যাস বিভাগের অধীনে পরিচালিত হয় বিশাল এলএনজি বাণিজ্য। এপ্রিল-জুন প্রান্তিকে এ বিভাগ প্রায় ২৭০ কোটি ডলার মুনাফা করেছে। প্রথম প্রান্তিকের (জানুয়ারি- মার্চ) তুলনায় এ সময়ে গ্যাস উত্তোলন ৩১ শতাংশ কমেছে। তবে বিভাগের মুনাফা বেড়েছে আগের বছরের চেয়ে ৫৫ শতাংশ। অন্যদিকে রাসায়নিক ও তেলজাত পণ্য বিভাগ থেকে আয় বেড়ে দাঁড়িয়েছে ২৯০ কোটি ডলারে। আগের বছর একই সময়ে এ আয় ছিল মাত্র ১১ কোটি ৮০ লাখ ডলার

বিশ্ববাজারে বেড়েছে তামার দাম

Bonik Barta

লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) গতকাল পর্যন্ত তিন মাস মেয়াদি তামার চুক্তিমূল্য প্রতি টনে ১৩ হাজার ৮০৪ ডলার ৫ সেন্টে অপরিবর্তিত ছিল। এ নিয়ে গত মাসে ধাতুটির দাম ৩ দশমিক ২৫ শতাংশ বাড়ল। অন্যদিকে, চীনের সাংহাই ফিউচার এক্সচেঞ্জে (এসএইচএফই) সবথেকে বেশি লেনদেন হওয়া তামার চুক্তিমূল্য দশমিক ৭১ শতাংশ বেড়ে টনপ্রতি প্রায় ১৫ হাজার ৬৩৫ ডলার ৭৪ সেন্টে (১০ লাখ ৫ হাজার ৫১০ ইউয়ান) পৌঁছায়। চীনা বাজারে জুলাইয়ে তামার দাম বেড়েছে ২ দশমিক ৭৫ শতাংশ

মেরিন ফুয়েল আমদানির সুযোগ পাচ্ছে বেসরকারি খাত

Bonik Barta

দেশের সমুদ্রবন্দরগুলোর মাধ্যমে আন্তর্জাতিক জাহাজে জ্বালানি সরবরাহের (বাঙ্কারিং) লক্ষ্যে বিদ্যমান বাঙ্কারিং নীতিমালায় বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত ‘বাঙ্কারিং নীতিমালা ২০২৬’-এ লাইসেন্সিং ব্যবস্থা, মেরিন ফুয়েল আমদানি, পরিবেশ সুরক্ষা, ডিজিটাল নজরদারি, আন্তর্জাতিক মানের জ্বালানি সরবরাহ ও বিদেশী বিনিয়োগসহ একাধিক নতুন বিধান যুক্ত করা হয়েছে। এতে যোগ্যতার শর্ত পূরণকারী দেশী-বিদেশী কিংবা যৌথ বিনিয়োগভিত্তিক যেকোনো প্রতিষ্ঠানের জন্য বাঙ্কার (মেরিন ফুয়েল) সরবরাহকারী হিসেবে আবেদনের সুযোগ রাখা হচ্ছে।

দ্বিতীয় প্রান্তিকে প্রাইম ব্যাংকের মুনাফা বেড়েছে ১২%

Bonik Barta

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক পিএলসির চলতি ২০২৬ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২২৫ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২০০ কোটি টাকা। এক বছরের ব্যবধানে ব্যাংকটির মুনাফা বেড়েছে ১২ শতাংশ। ৩০ জুলাই ব্যাংকটির পর্ষদ সভায় চলতি ২০২৬ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।

দেশের প্রথম ডিজিটাল ট্রেড লেনদেন শুরু করল প্রাইম ব্যাংক

Bonik Barta

বাংলাদেশ ব্যাংকের পাইলট কর্মসূচির আওতায় প্রাইম ব্যাংক পিএলসি সফলভাবে বাংলাদেশের প্রথম ডিজিটাল ট্রেড বা বাণিজ্য লেনদেন শুরু করেছে। এ উদ্যোগের মাধ্যমে অনুমোদিত আন্তর্জাতিক ট্রেড করিডোরে বাণিজ্য-সংক্রান্ত নথিপত্র সম্পূর্ণ ইলেকট্রনিক পদ্ধতিতে আদান-প্রদান করা সম্ভব হবে। এর ফলে কাগজনির্ভর প্রক্রিয়ার ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমবে।

সামিট অ্যালায়েন্স পোর্টের ১১৫ কোটি টাকার লেনদেন

Bonik Barta

সেবা ও আবাসন খাতের কোম্পানি সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে মোট ১১৫ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের ২ দশমিক ১৮ শতাংশই ছিল কোম্পানিটির দখলে। সপ্তাহ শেষে শেয়ারটির সমাপনী দর ৫৫ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) সামিট অ্যালায়েন্স পোর্টের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৩৪ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫ টাকা ৩৭ পয়সায়।

এক্সিম ব্যাংক মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে ৩৭%

Bonik Barta

এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর গত সপ্তাহে ৩৬ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে ফান্ডটির দর দাঁড়িয়েছে ৬ টাকা ৭০ পয়সায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ৪ টাকা ৯০ পয়সা। এতে ফান্ডটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে এসেছে। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) এক্সিম ব্যাংক মিউচুয়াল ফান্ডের ইউনিটপ্রতি লোকসান হয়েছে ৩৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৬৫ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে বাজারমূল্য ভিত্তিতে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ৭ টাকা ৭৯ পয়সায়, ক্রয়মূল্যের ভিত্তিতে যা দাঁড়ায় ১১ টাকা ৩৫ পয়সায়।

No plan to increase gas prices at the moment: Petrobangla

The Financial Express

The government currently has no plan to increase gas prices, Petrobangla and the Energy and Mineral Resources Division said on Saturday, urging people not to be misled by recent media reports suggesting a hike. In a public notice issued following reports carried by various media outlets on a possible increase in gas prices, the authorities clarified that there is no proposal at this moment to raise gas tariffs. “The government has no plan to increase gas prices at this moment,” the notice said. Petrobangla and the Energy and Mineral Resources Division requested all concerned not to be confused or misled by speculative reports regarding any gas price hike.

Bangladesh’s LNG struggle deepens as long-term suppliers continue to suspend cargoes, spot prices surge by 34pc

The Financial Express

The government’s struggle to source much needed liquified natural gas (LNG) has intensified amid the skyrocketing of its prices as the contracted long-term LNG suppliers continued to suspend scheduled cargo deliveries. The country could award only two spot LNG cargoes from the past five attempts after floating tenders and re-tenders to receive deliveries in similar dates as the listed global suppliers were quoting higher than expected prices, a senior official of state-run Petrobangla said. To keep momentum in the country’s overall natural gas supplies, Petrobangla had to purchase the past spot LNG cargoes at US$22.35 per million British thermal unit (MMBTu) and $21.66 per MMBTu to Vitol Asia Pte Ltd and BP Singapore Pte Ltd for delivery over August 15-16 and August 2-3 windows respectively.

Aug 15 cutoff time to meet its UAE outfit's capital requirement

The Financial Express

Cutoff time is now until August 15 for the centrally capital-deficient Janata Bank to fulfill its UAE outfit's jacked-up minimum-capital requirement or pull back, according to the gulf country's regulatory direction. As such, the state-owned Janata Bank PLC (JBPLC) has run into severe crisis in the United Arab Emirates (UAE) due to its failure to meet the minimum capital requirement, as the Central Bank of the UAE (CBUAE) has issued a final directive for the bank to wind down its operations in the country. According to the directive, Janata Bank has to appoint an Administrator or Liquidator by August 15, 2026 to initiate the liquidation process.