এশিয়াটিক ল্যাবরেটরিজের ৮১ কোটি টাকার শেয়ার লেনদেন
Bonik Barta
এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ঈদের আগে গত সপ্তাহে মোট ৮১ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
গত ২৪ মে কোম্পানিটির সর্বশেষ শেয়ারদর ছিল ১৩০ টাকা ৫০ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৯৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৭১ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৭ টাকা ৪৬ পয়সায় (পুনর্মূল্যায়িত উদ্বৃত্তসহ)।
আইসিবির শেয়ারদর বেড়েছে ৫ শতাংশের বেশি
Prothom-Alo
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) শেয়ারদর বেড়েছে ৫ দশমিক ৩৪ শতাংশ।ঈদের আগে সর্বশেষ কর্মদিবসে কোম্পানিটির শেয়ারের সর্বশেষ মূল্য ছিল ৪৩ টাকা ৪০ পয়সা, যা আগের দিন ছিল ৪১ টাকা ২০ পয়সা। এতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটি শেয়ার দরবৃদ্ধির তালিকায় পঞ্চম স্থানে উঠে আসে। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ টাকা ৭৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ২২ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ টাকা ৬৮ পয়সায়।
কোরবানির পশুর চামড়া সংরক্ষণ করা হয়েছে ৫৬ লাখ ৫০ হাজারের বেশি
Bonik Barta
ঈদুল আজহায় কোরবানীকৃত ৫৬ লাখ ৫০ হাজারেরও বেশি পশুর চামড়া সংরক্ষণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তবে তিনি হুঁশিয়ার করে বলেছেন, ‘যারা পরবর্তী ধাপে চামড়া কিনবেন, তাদের প্রক্রিয়া কোনো ধরনের শ্লথগতি বা ধীরভাব দেখা গেলে সরকার ওয়েট ব্লু (আংশিক প্রক্রিয়াজাত) চামড়া রফতানির অনুমতি দেবে।’ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে গতকাল সিলেট নগরীর শহীদ সুলেমান হলে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
চার বছরে উদীয়মান বাজারে যোগ হবে ১২ ট্রিলিয়ন ডলারের সম্পদ
Bonik Barta
উদীয়মান অর্থনীতির দেশগুলোয় ২০৩০ সালের মধ্যে বিপুল পরিমাণ নতুন সম্পদ যুক্ত হতে যাচ্ছে। বোস্টন কনসাল্টিং গ্রুপের (বিসিজি) সাম্প্রতিক গ্লোবাল ওয়েলথ রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালে বৈশ্বিক আর্থিক সম্পদ ১০ দশমিক ৭ শতাংশ বেড়ে রেকর্ড ৩৩৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে, যা ২০২১ সালের পর সবচেয়ে দ্রুততম বৃদ্ধি। খবর ইউরো নিউজ। বিসিজির পূর্বাভাস অনুযায়ী, চীনসহ উদীয়মান বাজারগুলো ২০৩০ সালের মধ্যে প্রায় ১২ ট্রিলিয়ন ডলারের নতুন আর্থিক সম্পদ যোগ করবে। ফলে বিশ্ব সম্পদের মানচিত্রে বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে। বিশেষজ্ঞদের মতে, এ পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এর বিস্তৃতি। অতীতের অনেক সম্পদ উত্থান নির্দিষ্ট কোনো দেশ বা অঞ্চলে সীমাবদ্ধ ছিল। কিন্তু এবার একসঙ্গে বিশ্বের বিভিন্ন অঞ্চলে নতুন ধনিকশ্রেণী তৈরি হচ্ছে।
পর্যটক সংকটে দক্ষিণ-পূর্ব এশিয়া
Bonik Barta
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোয় পর্যটকদের ভিড় সবচেয়ে বেশি থাকে গ্রীষ্মকালে। কিন্তু এবারের চিত্র ভিন্ন। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে সব জিনিসের দাম বাড়ছে। এর বড় ধাক্কা লেগেছে পর্যটন খাতের ওপরও। ফলে থাইল্যান্ড ও ভিয়েতনামের মতো পর্যটননির্ভর দেশগুলোর অর্থনীতি এখন চরম সংকটে। খবর এপি। প্রতিবেদন বলছে, করোনা মহামারীর ধাক্কা এ অঞ্চলের পর্যটন খাত এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। এর মধ্যেই শুরু হয়েছে নতুন যুদ্ধ। ফেব্রুয়ারির শেষের দিকে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে বাধাগ্রস্ত হচ্ছে জ্বালানি সরবরাহ। ফলে হুহু করে বাড়ছে তেলের দাম। এশিয়ার দেশগুলোয় এর প্রভাব পড়েছে সবচেয়ে বেশি ও দ্রুত।
দুই বছর লোকসানে থেকেও নিশানের শীর্ষ কর্তাদের পারিশ্রমিক লাখ ডলারে
Bonik Barta
টানা দুই বছর ধরে বড় অংকের লোকসান গুনছে জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিশান মোটর। ব্যবসা টিকিয়ে রাখতে বিশ্বজুড়ে কর্মী ছাঁটাইয়ের মতো কঠিন সিদ্ধান্তও নিতে হয়েছে প্রতিষ্ঠানকে। কিন্তু এ চরম আর্থিক সংকটেও কোম্পানির শীর্ষ পাঁচ নির্বাহী কর্মকর্তা মোটা অংকের পারিশ্রমিক পেয়েছেন। গত সপ্তাহে নিশানের বার্ষিক সাধারণ সভার (এজিএম) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য উঠে আসে। খবর জাপান টুডে। কোম্পানির তথ্যানুযায়ী, সদ্য সমাপ্ত অর্থবছরে নিশানের প্রেসিডেন্ট ইভান এস্পিনোসাসহ পাঁচ শীর্ষ কর্মকর্তা মোট ১৩৯ কোটি ইয়েন পারিশ্রমিক নিয়েছেন। এর পরিমাণ প্রায় ৮৭ লাখ ডলার।
তাইওয়ানে প্রথমবারের মতো কার্বন কর আদায় শুরু
Bonik Barta
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বড় পদক্ষেপ নিল তাইওয়ান। দেশটিতে প্রথমবারের মতো বড় বড় কার্বন নিঃসরণকারী প্রতিষ্ঠানের কাছ থেকে ‘কার্বন লেভি’ বা কার্বন কর আদায় শুরু হয়েছে। পরিবেশ সুরক্ষায় গঠিত একটি নতুন সরকারি তহবিলকে সচল করতেই উদ্যোগটি নেয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে নিক্কেই এশিয়া। তাইওয়ানের পরিবেশ মন্ত্রণালয়ের জলবায়ু পরিবর্তন প্রশাসনের মহাপরিচালক সাই লিন-ই জানান, যেসব বিদ্যুৎ, গ্যাস সরবরাহ ও উৎপাদনকারী প্রতিষ্ঠান বছরে ২৫ হাজার টনের বেশি কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ করে, তাদের এ কর দিতে হবে। ২০২৫ সালে প্রতিষ্ঠানগুলো মোট কী পরিমাণ কার্বন নিঃসরণ করেছে, তার ওপর ভিত্তি করে অর্থ হিসাব করা হয়েছে।
সেনচা ছেড়ে মাচা চাষে ঝুঁকছে টোকিও
Bonik Barta
জাপানের রাজধানী টোকিওর উপকণ্ঠে গেলেই একসময় চোখে পড়ত সারি সারি সবুজ চা-বাগান। তবে সে চিরচেনা দৃশ্য এখন অনেকটাই বদলে যাচ্ছে। প্রবীণ চাষীরা অবসরে যাচ্ছেন, আর নতুন প্রজন্ম এ কঠোর পরিশ্রমে আসতে চাইছে না। ফলে চা-বাগানের জমিগুলো ধীরে ধীরে চলে যাচ্ছে আবাসন প্রকল্পের হাতে। তার ওপর জাপানিদের মধ্যে ঐতিহ্যবাহী ‘সেনচা’ গ্রিন টি বা সবুজ চা পানের অভ্যাসও দিন দিন কমছে। সংকটে পড়া এ চা শিল্পকে বাঁচাতে এবার অভিনব এক উদ্যোগ নিয়েছে টোকিওর স্থানীয় সরকার। তাদের নজর এখন বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় ‘মাচা’ চায়ের দিকে।
চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ সরবরাহ হয়েছে চাহিদার ১৬%
Bonik Barta
এ থেকে প্রাপ্ত চামড়া সংরক্ষণে প্রায় ৬০ হাজার টন লবণের চাহিদা নির্ধারণ করা হয়। এর মধ্যে মাত্র ১৬ শতাংশ সারা দেশের মাদরাসা ও এতিমখানাগুলোয় বিনামূল্যে সরবরাহ করেছে সরকার। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) সূত্রে জানা গেছে, দেশে এ বছর ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৪টি পশু কোরবানির প্রাক্কলন করে প্রাণিসম্পদ বিভাগ। এ থেকে প্রাপ্ত চামড়া সংরক্ষণে লবণের চাহিদা নির্ধারণ করা হয় ৫৯ হাজার ৫৯০ টন। এর মধ্যে বিসিকের পক্ষ থেকে জেলাওয়ারি ৯ হাজার ৮১৯ টন লবণ বিনামূল্যে বিতরণের উদ্যোগ নেয়া হয়। তবে শেষ মুহূর্তে দেশব্যাপী লবণের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ ও মৌসুমি চামড়া ব্যবসায়ীরা কাঙ্ক্ষিত পরিমাণ চামড়া সংরক্ষণে ব্যর্থ হয়েছেন বলে দাবি সংশ্লিষ্টদের। অন্যদিকে জেলা পর্যায় থেকে চাহিদা কম আসার পাশাপাশি বরাদ্দ দেয়া মিলগুলোর ব্যর্থতায় শেষ পর্যন্ত ৯ হাজার ৪৬৩ টন লবণ বিতরণ করেছে বিসিক।
সিমেন্ট খাতের তালিকাভুক্ত বেশির ভাগ কোম্পানির আয় কমেছে
Bonik Barta
দেশের পুঁজিবাজারে বর্তমানে সিমেন্ট খাতের সাতটি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে দীর্ঘদিন ধরে আরামিট সিমেন্টের উৎপাদন বন্ধ রয়েছে। উৎপাদনে থাকা ছয় কোম্পানির মধ্যে মেঘনা সিমেন্ট মিলস বাদে বাকি পাঁচটির আয় চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) আগের বছরের একই সময়ের তুলনায় কমে গেছে। মূলত দেশের বিদ্যমান অর্থনৈতিক মন্দা পরিস্থিতিতে নির্মাণকাজে ধীরগতির প্রভাবে সিমেন্ট বিক্রি কমে যাওয়ার ফলে কোম্পানিগুলোর আয় কমে গেছে।
ব্রাজিলে কফি উৎপাদন ও রফতানিতে নতুন রেকর্ডের পূর্বাভাস
Bonik Barta
চলতি মৌসুমে ব্রাজিলে কফি উৎপাদন ও রফতানি অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। অনুকূল আবহাওয়ার কারণে বিশ্বের বৃহত্তম কফি উৎপাদনকারী দেশটিতে এবার বাম্পার ফলনের আশা করা হচ্ছে। দেশটির জাতীয় শস্য সংস্থা কোনাব এবং শীর্ষস্থানীয় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর পূর্বাভাসে এমনটাই জানানো হয়েছে। খবর বিজনেস রেকর্ডার। কোনাবের তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় ২০২৬ সালে ব্রাজিলে কফি উৎপাদন ১৮ শতাংশ বেড়ে রেকর্ড ৬ কোটি ৬৭ লাখ ব্যাগে (প্রতি ব্যাগ ৬০ কেজি) পৌঁছতে পারে। এর মধ্যে উচ্চমানের অ্যারাবিকা কফির উৎপাদন ২৮ শতাংশ বেড়ে ৪ কোটি ৫৮ লাখ ব্যাগ হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রোবাস্তা কফির উৎপাদন সামান্য বেড়ে দাঁড়াতে পারে ২ কোটি ৯ লাখ ব্যাগে।
তেলের ওপর নির্ভরতা কমছে আরব আমিরাতের, জিডিপিতে নতুন রেকর্ড
Bonik Barta
২০২৫ সালে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জিডিপি বেড়েছে ৬ দশমিক ২ শতাংশ। ফলে দেশটির অর্থনীতির আকার দাঁড়িয়েছে ১ দশমিক ৯ ট্রিলিয়ন দিরহাম বা প্রায় ৫১ হাজার ৭২০ কোটি ডলারে। ইউএইর সরকারি তথ্য সংস্থা ওয়ামের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। অর্থনীতির এ বড় অগ্রগতির মূলে রয়েছে তেলবহির্ভূত খাত। খাতটির বার্ষিক প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ দশমিক ৫ ট্রিলিয়ন দিরহামে পৌঁছেছে। খবর দ্য ন্যাশনাল
রাজস্ব বোর্ডের কর পরিকল্পনা নিয়ে দুশ্চিন্তা-সংশয়ে উদ্যোক্তা ও ব্যবসায়ীরা
Bonik Barta
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সম্পদ কর পুনঃপ্রবর্তন, বিভিন্ন কর অব্যাহতি ও রেয়াত সংকোচন, রফতানি প্রণোদনার ওপর উৎসে কর বৃদ্ধি এবং উৎসে কর ব্যবস্থা সম্প্রসারণের মতো পদক্ষেপ বিবেচনায় রয়েছে বলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এসব সম্ভাব্য পদক্ষেপ নিয়ে বড় ও নিয়মিত করদাতা উদ্যোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে দুশ্চিন্তা বাড়ছে। তাদের আশঙ্কা, রাজস্ব আহরণের বড় ঘাটতি পূরণে শেষ পর্যন্ত নতুন করদাতা খোঁজার পরিবর্তে বিদ্যমান করদাতাদের ওপরই বাড়তি চাপ সৃষ্টি হতে পারে।
উচ্চ মূল্যস্ফীতির প্রভাবে কমেছে পশু কোরবানি
Bonik Barta
উচ্চ মূল্যস্ফীতির চাপে মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ার প্রভাব এবার কোরবানির ঈদের বাজারে স্পষ্ট হয়ে উঠেছে। প্রাণিসম্পদ অধিদপ্তর যে পরিমাণ কোরবানির পশুর চাহিদা নির্ধারণ করেছিল তার তুলনায় বিভিন্ন বিভাগ ও জেলায় কম কোরবানির তথ্য পাওয়া যাচ্ছে। ফলে কোরবানিযোগ্য পশুর একটি উল্লেখযোগ্য অংশই থেকে গেছে উদ্বৃত্ত। এতে লোকসানে পড়েছেন চাষী, খামারি ও মৌসুমি ব্যবসায়ীরা। কৃষি অর্থনীতিবিদদের ধারণা, সরকার কোরবানির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল তার তুলনায় এবার ১০ লাখ কম পশু কোরবানি হয়েছে।
রড উৎপাদনে ভ্যাট বাড়তে পারে ১০ শতাংশ
The Business Standard
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশে মাইল্ড স্টিল (এমএস) ও এ জাতীয় পণ্যের উৎপাদন পর্যায়ে স্পেসিফিক ট্যাক্স নামক সুনির্দিষ্ট কর—এক ধরনের মূল্য সংযোজন কর (ভ্যাট)—প্রায় ১০ শতাংশ বাড়ানোর কথা ভাবছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আগামী বাজেটের সঙ্গে পেশ করা অর্থবিলে এ-সংক্রান্ত পরিবর্তন আসতে পারে। গত বাজেটেও এসব পণ্যের সুনির্দিষ্ট কর বেড়েছিল। খাত সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে অর্থনৈতিক গতিমন্থরতার কারণে সরকারি, বেসরকারি বা ব্যক্তি পর্যায়ের অবকাঠামো বা নির্মাণকাজেও ধীরগতি বিরাজমান—যার কারণে রডের চাহিদা কমে গেছে ব্যাপকভাবে। এমন অবস্থায় নতুন করে ভ্যাট বাড়ানো হলে এসব পণ্যের চাহিদা আরো কমে যেতে পারে।
BD import policy incompatible with new EU, US trade rules
The Financial Express
Bangladesh's import policy in the making appears at odds with emerging trade requirements in the European Union and the United States as it proposes allowing apparel exporters to qualify for incentives with a minimum 30-percent local value addition. Industry leaders say the EU's proposed Generalized Scheme of Preferences Plus (GSP+) framework will require "double transformation" for garment exports, which they estimate would translate into around 40-percent local value addition. Similarly, exporters say recent US trade rules require at least 40-percent local value addition, failing which shipments could be treated as transshipments.
Budget focuses on economic recovery, restoring investor confidence
The Financial Express
Predictable policies, improving liquidity flows and rebuilding investor confidence dominates the upcoming national budget as Bangladesh navigates a challenging economic landscape marked by inflation, sluggish investment and financial-sector vulnerabilities. Talking to The Financial Express, days before the new government's maiden budget lands in parliament, Dr Rashed Al Titumir also explains that the government's economic strategy is built around a five-year framework of "recovery, restoration and reconstruction for acceleration".