01-Apr-2026

Thursday 02 April 2026

03-Apr-2026

প্রভাব মোকাবেলায় বহুমুখী আগাম উদ্যোগ চান শিল্পোদ্যোক্তারা

Bonik Barta

চলমান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনা ও বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি বড় ধরনের ঝুঁকির মুখে। এ পরিস্থিতি মোকাবেলায় প্রথাগত ব্যবস্থার বাইরে গিয়ে ‘প্রো-অ্যাক্টিভ’ বা আগাম ও বহুমুখী উদ্যোগ নেয়ার পরামর্শ দিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পোদ্যোক্তারা। তাদের মতে, হঠাৎ করে সংকটে পড়ার চেয়ে পরিকল্পিতভাবে কৃচ্ছ্রসাধন এবং জ্বালানি ও খাদ্যনিরাপত্তার মতো কৌশলগত খাতে আমূল সংস্কার এখন সময়ের দাবি।দেশের বর্তমান অর্থনৈতিক ও জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় নীতিনির্ধারণী পর্যায়ে করণীয় নির্ধারণে একাধিক শিল্পোদ্যোক্তার সঙ্গে কথা বলেছে বণিক বার্তা। তাদের আলোচনায় উঠে এসেছে আটটি গুরুত্বপূর্ণ সুপারিশ ও প্রস্তাব। এর মধ্যে সবচেয়ে গুরুত্ব দেয়া হয়েছে জ্বালানি নিরাপত্তা ও বিকল্প জ্বালানির উৎস খোঁজার ওপর। পাশাপাশি সহনীয় পর্যায়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং অভ্যন্তরীণ সম্পদ আহরণ বাড়ানোর বিষয়েও জোর দেয়া হয়েছে। সেই সঙ্গে ভ্যাট আহরণ বৃদ্ধির লক্ষ্যে খাতভিত্তিক তদারকি জোরদারের পাশাপাশি সামাজিক নিরাপত্তাবেষ্টনীর কার্যকারিতা বাড়াতে সমন্বিত উদ্যোগ নেয়ারও পরামর্শ দিয়েছেন উদ্যোক্তারা। এছাড়া আর্থিক খাতে নৈতিকতা প্রতিষ্ঠা ও প্রয়োজনীয় সংস্কার, বৈচিত্র্যময় সোর্সিং নিশ্চিত করা এবং বিদেশে বাণিজ্যিক দপ্তরের কার্যকর ভূমিকা বাড়ানোর কথাও উল্লেখ করা হয়েছে।

সংকটে কমেছে রেলে জ্বালানি সরবরাহ, মজুদ ডিজেল দিয়ে ট্রেন চলবে ১৫-২০ দিন

Bonik Barta

দেশে চলমান জ্বালানি সংকটের কারণে ট্রেন পরিচালনার জন্য প্রয়োজনীয় ডিজেল সরবরাহ বিঘ্নিত হচ্ছে। স্বাভাবিক সময়ে বাংলাদেশ রেলওয়ের লোকোশেডগুলোয় প্রায় এক মাসের জ্বালানি তেল মজুদ থাকে। বর্তমানে রেলের কাছে যে পরিমাণ মজুদ আছে তা দিয়ে ১৫-২০ দিনের মতো ট্রেন চালানো সম্ভব হবে। মজুদ কমে আসায় সরবরাহ বৃদ্ধির জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন রেলের কর্মকর্তারা। তবে তারা বলছেন, মজুদ কিছুটা কম থাকলেও ট্রেন পরিচালনায় আপাতত কোনো জ্বালানি তেলের সংকট নেইবাংলাদেশ রেলওয়ের পরিচালন কার্যক্রম পূর্ব ও পশ্চিমাঞ্চলে বিভক্ত। যাত্রী ও পণ্যবাহী মিলে এ অঞ্চলে নিয়মিত ১২৬টি ট্রেন পরিচালনা করা হয়। পূর্বাচল রেলের তথ্য বলছে, ট্রেনগুলো পরিচালনার জন্য পূর্বাঞ্চলে প্রতি মাসে ২৫ লাখ লিটার হাইস্পিড ডিজেল প্রয়োজন হয়। এ হিসাবে প্রতিদিন জ্বালানি লাগে ৮৩ হাজার লিটার। ট্রেন পরিচালনাসহ বিভিন্ন বিভাগের প্রয়োজনে পূর্বাঞ্চল রেলের নিয়মিত প্রায় এক মাসের জ্বালানি মজুদ থাকে। সাম্প্রতিক সময়ে পূর্বাঞ্চলের জ্বালানির মজুদ কমে অর্ধেকে নেমে এসেছে। ১৫-১৬ দিনের বা প্রায় সাড়ে ১২ লাখ লিটার ডিজেল মজুদ আছে। তবে কিছুটা অনিয়মিত হলেও বিপিসির কাছ থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন পূর্বাঞ্চল রেলের কর্মকর্তারা।

তিন মাসে ব্যাংক থেকে দেড় লাখ কোটি টাকা ঋণ নিতে চায় সরকার

Bonik Barta

চলতি অর্থবছরের শেষ প্রান্তিকে (এপ্রিল-জুন) ব্যাংক খাত থেকে প্রায় দেড় লাখ কোটি টাকা ঋণ নেয়ার লক্ষ্য ঘোষণা করেছে সরকার। ট্রেজারি বিল-বন্ডের মাধ্যমে এ ঋণ নেয়া হবে। বাংলাদেশ ব্যাংক থেকে গতকাল এ-সংক্রান্ত বিল-বন্ডের অকশন ক্যালেন্ডার বা নিলামসূচি ঘোষণা করা হয়। ঘোষিত সূচি অনুযায়ী, এপ্রিল-জুন তিন মাসে ট্রেজারি বিলের মাধ্যমে সরকার ১ লাখ ১০ হাজার কোটি টাকার স্বল্পমেয়াদি ঋণ নিতে চায়। এর মধ্যে ৯১ দিন মেয়াদি ৪৪ কোটি, ১৮২ দিন মেয়াদি ৩৬ হাজার কোটি ও ৩৬৪ দিন মেয়াদি ৩০ হাজার কোটি টাকার ট্রেজারি বিলের নিলাম অনুষ্ঠিত হবে। প্রতি সপ্তাহের রোববার অনুষ্ঠিত এ বিলের নিলাম হবে ১২টি। সমসংখ্যক ট্রেজারি বন্ডের নিলামের মাধ্যমে আরো ৩৯ হাজার কোটি টাকার মাঝারি ও দীর্ঘমেয়াদি ঋণ নেয়ার লক্ষ্য ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশের ছয় জাহাজকে হরমুজ প্রণালি অতিক্রমের অনুমোদন ইরানের

Bonik Barta

হরমুজ প্রণালিতে আটকে পড়া বাংলাদেশের পতাকাবাহী ছয়টি জাহাজকে জলপথটি অতিক্রমের অনুমতি দিয়েছে ইরান। ঢাকায় ইরানি দূতাবাসে গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি এ তথ্য জানান। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ইরান দূতাবাস।ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি বলেন, ‘আটকে পড়া ছয়টি জাহাজের বিষয়ে তেহরানকে জানিয়েছিলাম। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এ জাহাজগুলোকে সহায়তার বিষয়ে অনুমোদন দিয়েছে। তবে আগে বিস্তারিত তথ্য না থাকায় আমরা জাহাজগুলো শনাক্ত করতে পারিনি। তাই ইরান সরকারের পক্ষ থেকে এর বিস্তারিত তথ্য চাওয়া হয়েছিল। গত সপ্তাহে বাংলাদেশ সরকার সেসব তথ্য দিয়েছে।’

সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ

The Business Standard

ঈদের এক দিন আগে রাজধানীর বাজারে প্রতি কেজি সোনালি মুরগি ৩৪০ থেকে ৩৭০ টাকায় বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে ৩৮০ থেকে ৪০০ টাকায়। রোজার শুরু থেকে মাঝামাঝি সময় পর্যন্ত সোনালি মুরগির দাম ছিল ২৭০ থেকে ৩২০ টাকা। এখন প্রতি কেজিতে ক্রেতাদের ৮০ থেকে ১১০ টাকা পর্যন্ত বেশি গুনতে হচ্ছে। বুধবার (১ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল কাঁচাবাজার ও নিউ মার্কেট ঘুরে এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

NBR selects 600 firms for VAT audit through automated system

The Financial Express

The National Board of Revenue (NBR) has selected 600 businesses for value-added tax (VAT) audit through a fully automated system, aiming to ensure greater transparency in the audit process. In a press release, the revenue authority said it has successfully implemented an Automated Risk Management Module within the e-VAT system to facilitate audit selection based on risk assessment. Under the new system, firms are being selected automatically using 20 risk criteria, each assigned specific weightage depending on the level of risk exposure. The process eliminates any scope for manual intervention, addressing long-standing demands from taxpayers and civil society for a transparent and impartial audit mechanism. According to the NBR, the risk-based automated selection is expected to enhance fairness and efficiency in VAT administration, while also helping curb tax evasion.

দ্বৈত কর পরিহার ও তালিকাভুক্ত কোম্পানির কর কমানোর দাবি

Bonik Barta

ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারীদের লভ্যাংশ আয়ের ওপর কাটা উৎসে করকে চূড়ান্ত কর দায় হিসেবে গণ্য করার মাধ্যমে দ্বৈত কর পরিহার এবং তালিকাভুক্ত কোম্পানিগুলোর করপোরেট করের পরিমাণ কমানোর দাবি জানিয়েছেন অংশীজনেরা। গতকাল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনকালে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) পক্ষ থেকে এ দাবি জানানো হয়েছে। বাজেট প্রস্তাবে তিন প্রতিষ্ঠানের পক্ষ থেকেই পুঁজিবাজারের তারল্য বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের উৎসাহিত করতে বেশকিছু প্রস্তাব তুলে ধরা হয়েছে। এর মধ্যে ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারীদের ক্ষেত্রে লভ্যাংশ আয়ের ওপর কাটা উৎসে করকে ‘চূড়ান্ত কর দায়’ হিসেবে গণ্য করার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে এটি পুনরায় মূল আয়ের সঙ্গে যোগ হওয়ায় বিনিয়োগকারীরা দ্বৈত করের চাপে পড়েন।

ইরান যুদ্ধ শেষের আভাসে বিশ্ববাজারে বড় উত্থান

Bonik Barta

ইরান সংঘাতের উত্তেজনা প্রশমন ও যুদ্ধ বন্ধ হওয়ার জোরালো আশায় গতকাল বিশ্বজুড়ে পুঁজিবাজারে বড় ধরনের উল্লম্ফন দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ইতিবাচক বার্তার পর বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরে আসায় তিন বছরের মধ্যে শেয়ারবাজারে সবচেয়ে বড় একদিনের উত্থান রেকর্ড করা হয়েছে। লেনদেনের শুরুতেই গতকাল ইউরোপের এসটিওএক্সএক্স ৬০০ সূচক ২ দশমিক ৩ শতাংশ বেড়েছে। বিশেষ করে ভ্রমণ খাতের শেয়ার ৪ শতাংশ এবং অ্যারোস্পেস ও প্রতিরক্ষা খাতের শেয়ার ৩ দশমিক ৬ শতাংশ পর্যন্ত বেড়েছে। জার্মান বুন্ড (বন্ড) ইল্ডও ৭ বেসিস পয়েন্ট কমেছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শেয়ার সূচক (জাপান ব্যতিরেকে) এদিন ৪ দশমিক ৭ শতাংশ বেড়েছে, যা ২০২২ সালের নভেম্বরের পর একদিনে সর্বোচ্চ বৃদ্ধি। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জানান, যুক্তরাষ্ট্র দুই-তিন সপ্তাহের মধ্যে ইরানের ওপর সামরিক হামলা বন্ধ করতে পারে। মূলত ট্রাম্পের এ মন্তব্যই বাজারে অনুঘটক হিসেবে কাজ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মার্চে রেমিট্যান্স এল পৌনে ৪ বিলিয়ন ডলার

Bonik Barta

দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে সদ্য শেষ হওয়া মার্চে। এ মাসে রেমিট্যান্স এসেছে ৩ দশমিক ৭৫ বিলিয়ন বা ৩৭৫ কোটি ডলার। বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ ৪৬ হাজার ৯২ কোটি টাকা (ডলারপ্রতি ১২২.৭৫ হিসাবে)। ইতিহাসে এই প্রথম পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এর আগে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২৫ সালের মার্চে। সে মাসে প্রবাসীরা মোট ৩ দশমিক ২৯ বিলিয়ন বা ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স দেশে পাঠান। মূলত রোজা ও ঈদের মতো উৎসবকে কেন্দ্র করে দেশে রেমিট্যান্সের প্রবাহ বৃদ্ধি পায়। গত বছর ২ মার্চ পবিত্র রমজান শুরু হয়ে ৩১ মার্চ ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়। আর চলতি বছর রমজান শুরু হয়েছিল ১৯ ফেব্রুয়ারি। এরপর ২১ মার্চ ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়ে গেলেও এখনো রেমিট্যান্সের উচ্চপ্রবাহ অব্যাহত আছে। ঈদুল ফিতরের পর ব্যাংক খোলে ২৪ মার্চ। পরবর্তী আটদিনেই দেশে রেমিট্যান্স এসেছে প্রায় ৯৩ কোটি ডলার। সব মিলিয়ে চলতি মার্চে রেমিট্যান্সের প্রবৃদ্ধি হয়েছে ১৪ শতাংশ।

করপোরেট কর ও ভ্যাট হ্রাস শুল্ক প্রত্যাহারসহ নানা প্রস্তাব

Bonik Barta

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ব্যাংক খাতে করপোরেট কর ৩৭ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ৩০-৩৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছেন ব্যাংকসংশ্লিষ্ট সংগঠনের নেতারা। তাদের দাবি, তালিকাভুক্ত ব্যাংকিং প্রতিষ্ঠানের করপোরেট কর অন্যান্য তালিকাভুক্ত প্রতিষ্ঠানের তুলনায় অনেক বেশি, যা ব্যাংকের নিজস্ব আয় থেকে মূলধনে স্থানান্তরের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। সেখানে যদি ব্যাংকগুলো নিজস্ব আয় থেকে মূলধন বৃদ্ধি করে তাহলে ব্যবসায় প্রবৃদ্ধি অর্জন করতে পারবে। যার মাধ্যমে ভ্যাট, আয়কর ও অন্যান্য রাজস্ব আদায় করা সম্ভব হবে এবং জাতীয় রাজস্ব বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

৬৫ বিলিয়ন ডলারের ফুড জায়ান্ট গড়তে এক হলো ইউনিলিভার-ম্যাককরমিক

Bonik Barta

বিশ্বের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্য প্রতিষ্ঠান ইউনিলিভারের খাদ্য ব্যবসাকে মসলা উৎপাদনকারী প্রতিষ্ঠান ম্যাককরমিকের সঙ্গে একীভূত করার ঘোষণা দেয়া হয়েছে। মঙ্গলবার ঘোষিত এ চুক্তির মাধ্যমে প্রায় ৬ হাজার ৫০০ কোটি ডলার মূল্যের বিশাল খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান তৈরি হতে যাচ্ছে। খবর রয়টার্স। ২০২৫ সালের মার্চে ইউনিলিভারের দায়িত্ব নেয়ার পর এটি সিইও ফার্নান্দো ফার্নান্দেজের সবচেয়ে বড় ও সাহসী পদক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকরা। এর আগে গত বছর তিনি ইউনিলিভারের আইসক্রিম ব্যবসাকে আলাদা করেছিলেন, যার মধ্যে বেন অ্যান্ড জেরি’স ও ম্যাগনামের মতো জনপ্রিয় ব্র্যান্ড অন্তর্ভুক্ত ছিল। মূলত পার্সোনাল কেয়ার ও বিউটি ব্যবসার তুলনায় ইউনিলিভারের খাদ্য ইউনিটের প্রবৃদ্ধি কিছুটা পিছিয়ে থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে কোম্পানিসংশ্লিষ্টরা।

নিটল ইন্স্যুরেন্সের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

Bonik Barta

বীমা খাতের তালিকাভুক্ত কোম্পানি নিটল ইন্স্যুরেন্স পিএলসি সর্বশেষ সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সম্প্রতি অনুষ্ঠিত সভায় এ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে নিটল ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৩ পয়সা, আগের হিসাব বছরের যা ছিল ১ টাকা ৯৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ৩০ পয়সায়।৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের মোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে নিটল ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ১ টাকা ৯৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৪৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩১ টাকা ৩৩ পয়সায়।

পুঁজিবাজারে আস্থা ফেরাতে আর্থিক প্রতিবেদন ও তথ্যের স্বচ্ছতা বৃদ্ধি করা জরুরি

Bonik Barta

দেশের পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা ও আইনের কঠোর প্রয়োগ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট সেন্টিমেন্ট সার্ভে ২০২৬-এ অংশগ্রহণকারীদের মতামতে বিষয়টি উঠে এসেছে। লংকাবাংলা সিকিউরিটিজ এ সার্ভে পরিচালনা করেছে। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী, পেশাজীবী, শেয়ার লেনদেনে সংশ্লিষ্ট নির্বাহী, ক্ষুদ্র বিনিয়োগকারী, স্বতন্ত্র ব্যবসাপ্রতিষ্ঠান, ছাত্রসহ অন্যান্য শ্রেণীর মানুষ মতামত দিয়েছেন। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট সেন্টিমেন্ট সার্ভে ২০২৬-এ দেশের অর্থনীতি, পুঁজিবাজার ও আর্থিক বাজারের বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীরা তাদের মতামত তুলে ধরেছেন। এতে দেশের অর্থনীতি নিয়ে একধরনের মিশ্র ও সতর্ক আশাবাদ প্রকাশ করা হয়েছে। ২৯ দশমিক ৭ শতাংশ উত্তরদাতার মতে, জিডিপি প্রবৃদ্ধি ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ৫ শতাংশের মধ্যে থাকবে। রেমিট্যান্স ও রিজার্ভ নিয়ে তারা ইতিবাচক ধারণা পোষণ করেছেন। ৩৯ দশমিক ৬ শতাংশ মনে করেন, রেমিট্যান্স ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে এবং ৪৭ দশমিক ৫ শতাংশ মনে করেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের বেশি হবে।

LSM shrinks 6.34pc on apparel slowdown

The Financial Express

The large-scale manufacturing (LSM) sector contracted sharply in December last, underlining mounting pressure on the country's industrial base amid weak exports and rising global uncertainties. Output in the sector fell 6.34 per cent year on year in December of the current fiscal year, according to data released by the Bangladesh Bureau of Statistics (BBS). The segment accounts for roughly 11 per cent of gross domestic product (GDP), signifying a broader implication for overall economic growth. People familiar with the development and some industry insiders attributed the decline primarily to a slowdown in the clothing industry, which carries the heaviest weight on the manufacturing index at about 61 per cent. A fall in this segment tends to disproportionately drag down the overall index.

Fuel loading into Rooppur N power plant stalls again

The Financial Express

Nuclear power hope amid global fuel crisis fades away for now as the much-awaited fuel loading into Bangladesh's maiden nuclear power plant at Rooppur of Ishwardi stalls again. The postponement of nuclear fuel loading, thus, delays its commissioning in a major setback to move for ramping up electricity supply. Bangladesh Atomic Energy Regulatory Authority (BAERA), the regulator for nuclear-power entities, did not provide necessary licence required for going ahead with the fuel loading, resulting in the postponement of the fuel loading slated for April 7, a senior official of the Ministry of Science and Technology told The Financial Express on April 1.

Taka-Rupee currency swap needs caution

The Financial Express

Three years ago, Bangladesh and India agreed to settle part of their bilateral trade using their respective currencies. The currency swap mechanism to bypass the US dollar, however, did not progress. Instead, it was decided that only a small portion of exports and imports would be settled in Indian Rupees (INR). Nevertheless, only a few deals were settled in Indian currency, and the process stopped. After the new government assuming power in Bangladesh in February this year, there has been a renewed push to explore a Taka-Rupee swap for payments on exports and imports between the two countries. A news report in this paper mentioned that the Indian envoy in Dhaka had raised the issue of the currency swap for cross-border commercial transactions. The Bangladesh government, reportedly, is reviewing the proposal which has become more relevant especially because of the uncertainties created by the ongoing Middle East crisis.

‘কর্পনেট’-এ এক বছরে ২ লাখ ২৭ হাজার ৩২১ কোটি টাকার লেনদেন

Bonik Barta

ব্র্যাক ব্যাংক পিএলসির করপোরেট ইন্টারনেট ব্যাংকিং প্লাটফর্ম ‘কর্পনেট’-এ ২০২৫ সালে ২ লাখ ২৭ হাজার ৩২১ কোটি টাকার ডিজিটাল লেনদেন সম্পন্ন হয়েছে। প্রায় ৮০ লাখ ট্রানজ্যাকশনের মাধ্যমে এ সাফল্য অর্জিত হয়েছে বলে গতকাল ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। ব্র্যাক ব্যাংকের তথ্যানুযায়ী, প্লাটফর্মটিতে লেনদেনের মোট পরিমাণে বছরে ৪৩ শতাংশ ও লেনদেনের সংখ্যায় ৩৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। বর্তমানে ‘কর্পনেট’-এ প্রায় আড়াই হাজার প্রতিষ্ঠান যুক্ত রয়েছে। এর মধ্যে শুধু ২০২৫ সালেই নতুন করে ৯০০টির বেশি করপোরেট ক্লায়েন্ট প্লাটফর্মটিতে যুক্ত হয়েছে।সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য উপযোগী করে তৈরি ‘কর্পনেট’-এ পেমেন্ট, কালেকশন, রিপোর্টিং ও সার্ভিস রিকোয়েস্টসহ বিভিন্ন ব্যাংকিং সেবা অনলাইনে সম্পন্ন করা যায়। ২৪ ঘণ্টা যেকোনো স্থান থেকে অনুমোদন ও প্রসেসিং সুবিধা থাকায় এটি করপোরেট কার্যক্রমে গতি এনেছে। হোস্ট-টু-হোস্ট কানেক্টিভিটি ও এপিআই ইন্টিগ্রেশনের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর ইআরপি সিস্টেমের সঙ্গে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করা হয়েছে।

এপ্রিলে এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ

The Financial Express

এপ্রিল মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য বাড়ছে নাকি কমছে, তা জানা যাবে আজ বৃহস্পতিবার (২ এপ্রিল)। এদিন এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত এপ্রিল (২০২৬) মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা বৃহস্পতিবার বিকেল ৩টায় ঘোষণা করা হবে।

মেঘনা ব্যাংকে ১০ হাজার কোটি টাকার আমানত

Bonik Barta

মেঘনা ব্যাংক পিএলসি গ্রাহকদের অবিচল আস্থার ভিত্তিতে চলতি বছরের প্রথম প্রান্তিক শেষে ১০ হাজার কোটি টাকার ডিপোজিট তথা আমানতপ্রাপ্তির মাইলফলক অর্জন করেছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ সাফল্য উদযাপন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেঘনা ব্যাংক গতকাল এ তথ্য জানিয়েছে। অনুষ্ঠানে মেঘনা ব্যাংকের কর্মকর্তারা আমানত সংগ্রহে ব্যাংকের ধারাবাহিক অগ্রগতি, গ্রাহকের আস্থা বৃদ্ধি এবং সুশাসনভিত্তিক ব্যাংকিং কার্যক্রম জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।