ব্র্যান্ডেড ওষুধে শতভাগ শুল্ক বসালেন ট্রাম্প, পরিবর্তন এল ধাতব পণ্যে
Bonik Barta
গত ফেব্রুয়ারিতে ট্রাম্প ঘোষিত বিস্তৃত রেসিপ্রোকাল ট্যারিফ বাতিল করেন মার্কিন সুপ্রিম কোর্ট। নতুন শুল্কের অন্যতম উদ্দেশ্য হলো আদালতের রায়ে হারানো রাজস্ব পুনরুদ্ধার। একইসঙ্গে শুল্ক নিয়ে ট্রাম্পের নতুন পরিকল্পনার ইঙ্গিতও দিচ্ছে এ ঘোষণা নির্দিষ্ট ব্র্যান্ডেড ওষুধ আমদানির ওপর শতভাগ শুল্ক আরোপের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ইস্পাত, অ্যালুমিনিয়াম ও তামা সংক্রান্ত শুল্ক কাঠামোতে বড় পরিবর্তন এনেছেন। আলোচিত ‘লিবারেশন ডে’ ঘোষণার এক বছরের মাথায় গতকাল শুল্ক-সংক্রান্ত এসব পরিবর্তন এল। খবর রয়টার্স। গত ফেব্রুয়ারিতে ট্রাম্প ঘোষিত বিস্তৃত রেসিপ্রোকাল ট্যারিফ বাতিল করেন মার্কিন সুপ্রিম কোর্ট। নতুন শুল্কের অন্যতম উদ্দেশ্য হলো আদালতের রায়ে হারানো রাজস্ব পুনরুদ্ধার। একইসঙ্গে শুল্ক নিয়ে ট্রাম্পের নতুন পরিকল্পনার ইঙ্গিতও দিচ্ছে এ ঘোষণা।
সুদহার অপরিবর্তিত রাখছে অধিকাংশ কেন্দ্রীয় ব্যাংক
Bonik Barta
ফলে গত মাসে বিশ্বের অধিকাংশ কেন্দ্রীয় ব্যাংক সুদহার পরিবর্তনের ক্ষেত্রে ‘ধীরে চলো’ নীতি গ্রহণ করেছে। মূল্যস্ফীতির ঝুঁকি ও প্রবৃদ্ধির শ্লথগতি, এ দুইয়ের দোলাচলে পড়ে নীতিনির্ধারকরা এখন অনেকটা সতর্ক অবস্থানে রয়েছেন। খবর রয়টার্স। মার্চে মুদ্রানীতি পর্যালোচনায় দেখা গেছে, উন্নত ও উদীয়মান উভয় অর্থনীতির দেশগুলোই সুদহারের বিষয়ে রক্ষণশীল ছিল। তেলের বাজারে অস্থিরতা ও ভূরাজনৈতিক ঝুঁকি মুদ্রানীতি সহজ করার পথকে জটিল করে তুলেছে। জেপি মরগান এ পরিস্থিতি ব্যাখ্যা করে জানায়, জ্বালানি তেলের দাম বাড়ার ধাক্কা ঠিক কতটা জোরালো তা বুঝতে কেন্দ্রীয় ব্যাংকগুলোর আরো সময় লাগবে। তবে প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, উচ্চ মূল্যস্ফীতি ও নিম্ন প্রবৃদ্ধির দিকেই ঝুঁকে আছে বিশ্ব অর্থনীতি। ব্রিটিশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ অ্যান্ডি হালডেন সম্প্রতি সতর্ক করে বলেন, এ সংঘাত বিশ্ব অর্থনীতিতে যে গভীর ক্ষত তৈরি করবে, তা গত বছরের শুল্কযুদ্ধের চেয়েও অনেক বেশি দীর্ঘস্থায়ী হতে পারে।