বেপজা ইজেডে হাইড্রোপনিকস টেন্ট কারখানা স্থাপন করবে চীনা প্রতিষ্ঠান
Bonik Barta
এ লক্ষ্যে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে একটি ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর করেছে চীন (হংকং) ভিত্তিক প্রতিষ্ঠানটি। এর আওতায় বেপজা অর্থনৈতিক অঞ্চলে (ইজেড) এ কারখানা নির্মাণ ও পরিচালনায় ৩ কোটি ৪ লাখ ৭০ হাজার ডলার বিনিয়োগ করা হবে। বেপজা গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ কারখানায় মাটিবিহীন চাষাবাদের জন্য বিশেষায়িত বহনযোগ্য কাঠামো গ্রিনহাউজ হাইড্রোপনিকস টেন্ট তৈরি করা হবে। এছাড়া ইভিএ ক্যাবিনেট ম্যাট, কার্টন ও পিই প্যাকেজিং ফিল্মও উৎপাদন করা হবে। এসব পণ্য যুক্তরাষ্ট্র, ইউরোপ, যুক্তরাজ্য, কানাডা ও জাপানসহ বিভিন্ন দেশে রফতানি করা হবে। এ কারখানায় প্রায় ৩ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
কনফিডেন্স সিমেন্টের ঋণমান ‘এএ থ্রি’
Bonik Barta
৩০ জুন সমাপ্ত ২০২৩, ২০২৪ ও ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কনফিডেন্স সিমেন্টের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৩৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬ টাকা ৬২ পয়সায়। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯৬ টাকা ৮ পয়সায়।
জানুয়ারিতে বিশ্বজুড়ে অপরিশোধিত ইস্পাত উৎপাদন কমেছে ৬.৫%
Bonik Barta
চলতি বছরের জানুয়ারিতে বিশ্বজুড়ে অপরিশোধিত ইস্পাত উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে ৬ দশমিক ৫ শতাংশ। ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের (ওয়ার্ল্ড স্টিল) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারিতে বিশ্বের ৬৯টি দেশে মোট ইস্পাত উৎপাদন দাঁড়িয়েছে ১৪ কোটি ৭৩ লাখ টনে। খবর হেলেনিক শিপিং নিউজ। ওয়ার্ল্ড স্টিলের প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে বিশ্বজুড়ে ইস্পাত উৎপাদন কমার পেছনে প্রধান ভূমিকা রেখেছে চীনের উৎপাদন হ্রাস। ইস্পাতের বৈশ্বিক সরবরাহ চেইনের একটি বড় অংশ চীনের দখলে। তবে দেশটিতে নির্মাণ ও আবাসন খাতের চাহিদা কমে যাওয়ায় কারখানাগুলো উৎপাদন কমিয়ে দিয়েছে। এছাড়া জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় ইস্পাত কারখানাগুলোয় কঠোর কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণ আরোপ করেছে চীন সরকার। এ ধরনের পরিবেশগত বিধিনিষেধের কারণে অনেক প্রতিষ্ঠান ধাতব পণ্যটির উৎপাদন সীমিত করতে বাধ্য হয়েছে।
১৪ মাসের সর্বোচ্চে কয়লার দাম
Bonik Barta
ফেব্রুয়ারি শেষে প্রতি টন কয়লার দাম ১১৯ ডলার ছাড়িয়েছে, যা ২০২৪ সালের ডিসেম্বরের পর সর্বোচ্চ। পরিবেশবান্ধব জ্বালানির দিকে ঝোঁকার প্রবণতা থাকলেও জ্বালানি নিরাপত্তার প্রয়োজনে বড় দেশগুলোয় কয়লার চাহিদা বাড়ছে। ফলে আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম ধারাবাহিকভাবে বাড়ছে। খবর হেলেনিক শিপিং নিউজ।
বিশ্বের বৃহত্তম কয়লা উৎপাদনকারী ও ভোক্তা দেশ হিসেবে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নতুন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন অব্যাহত রেখেছে চীন। বেইজিং এখন বৈদ্যুতিক গ্রিডের সক্ষমতা ও নির্ভরযোগ্যতাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছে। এ অবস্থায় ৪ মার্চ থেকে শুরু হতে যাওয়া চীনের বার্ষিক ‘টু সেশনস’ বৈঠকের দিকে তাকিয়ে আছেন বিনিয়োগকারীরা। বৈঠকটিতে ২০২৬-৩০ মেয়াদের জন্য ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার নীতিগত লক্ষ্যগুলো ঘোষণা করার কথা রয়েছে।
একদিনে পুঁজিবাজারে প্রায় আড়াই শতাংশ দরপতন
Bonik Barta
এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ২ দশমিক ৪৭ শতাংশ কমেছে। পাশাপাশি এদিন এক্সচেঞ্জটির দৈনিক লেনদেন ১৮ শতাংশ কমেছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেন শুরুর প্রথম মিনিটেই সূচকে বড় দরপতন দেখা যায়। দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ১৩৮ দশমিক ৫৬ পয়েন্ট কমে ৫ হাজার ৪৬২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৬০০ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ৫২ দশমিক শূন্য ৯ পয়েন্ট কমে ২ হাজার ১১৭ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ১৬৯ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন ২৬ দশমিক ৫৪ পয়েন্ট কমে ১ হাজার ৯০-এ দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ১১৬ পয়েন্ট।
ঝুঁকিতে বৈশ্বিক এলএনজি সরবরাহের ২০ শতাংশ
Bonik Barta
এতে বড় ধরনের সংকটের মুখে পড়েছে বিশ্ব জ্বালানি খাত। চার বছর আগে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এটিই বিশ্ব জ্বালানি বাজারের সবচেয়ে বড় ধাক্কা। সংঘাতের জেরে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ পথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্থবির হয়ে পড়েছে। জাহাজ চলাচল-সংক্রান্ত তথ্যানুযায়ী, অন্তত ১১টি বড় এলএনজি ট্যাংকার বর্তমানে এ পথে যাত্রা স্থগিত করেছে। জাপানের শিপিং জায়ান্ট নিপ্পন ইউসেন ও মিতসুই ওএসকে জাহাজগুলোকে নিরাপদ জলসীমায় অপেক্ষার নির্দেশ দিয়েছে।
সাতক্ষীরায় আদার দাম বেড়েছে কেজিপ্রতি ২০ টাকা
Bonik Barta
মাত্র দুই সপ্তাহের ব্যবধানে খুচরা পর্যায়ে মসলাজাত পণ্যটির দাম কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। আমদানিকারকরা বলছেন, ভারতের মোকামগুলোয় সরবরাহ কমে যাওয়ার প্রভাব পড়েছে পণ্যটির আমদানিতে।ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) এ বন্দর দিয়ে আদা আমদানি হয়েছে ৪৮ হাজার ২১৩ টন, যার মূল্য ৫৮০ কোটি ১৮ লাখ টাকা। গত অর্থবছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ৫৬ হাজার ৫৩২ টন, যার মূল্য ছিল ৬৭১ কোটি ৫৫ লাখ টাকা। সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম সাত মাসে বন্দরটি দিয়ে আদা আমদানি কমেছে ৮ হাজার ৩১৯ টন।
জ্বালানি তেল উত্তোলন বাড়ানোর সিদ্ধান্ত ওপেক প্লাসের
Bonik Barta
এরপর মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে যুদ্ধাবস্থা। এ পরিস্থিতিতে জ্বালানি তেল সরবরাহ বাধাগ্রস্ত হওয়ার প্রেক্ষাপটে বড় ধরনের সিদ্ধান্তে পৌঁছেছে ওপেক প্লাস। জোটের সদস্য দেশগুলো বাজার পরিস্থিতি সামাল দিতে জ্বালানি তেলের উত্তোলন সামান্য বাড়ানোর বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে। খবর রয়টার্স। ওপেক প্লাস মূলত পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেক এবং রাশিয়াসহ অন্যান্য সহযোগী দেশ নিয়ে গঠিত। গত শনিবার থেকে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি তেল ও গ্যাসের সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় এ উদ্যোগ নিয়েছে জোটটি। ইরানের পক্ষ থেকে এ অঞ্চল দিয়ে জাহাজ চলাচল বন্ধের সতর্কবার্তা দেয়ার পরই বিশ্ববাজারে অস্থিরতা শুরু হয়।
টানা তিন মাস ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে দেশে
Bonik Barta
২০২৫ সালের ডিসেম্বর ও চলতি বছরের জানুয়ারির পর সদ্য শেষ হওয়া ফেব্রুয়ারিতেও প্রবাসী আয়ের পরিমাণ ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এ মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩ দশমিক শূন্য ২ বিলিয়ন বা ৩০২ কোটি ডলার। সব মিলিয়ে দেশের ইতিহাসে একক মাস হিসেবে এখন পর্যন্ত চারবার ৩ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছে রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময় থেকেই বাড়তে থাকে রেমিট্যান্সের প্রবাহ। এ ধারাবাহিকতায় দেশের ইতিহাসে এক মাসের হিসাবে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গত বছরের মার্চে। ঈদুল ফিতরের ওই মাসে রেকর্ড ৩২৯ কোটি ডলার পাঠান প্রবাসীরা। এরপর ২০২৫ সালের ডিসেম্বরে দেশে বৈধ পথে রেমিট্যান্স আসে ৩২২ কোটি ডলার। প্রবাসী আয়ের এ ধারাবাহিকতা অব্যাহত থাকে চলতি বছরেও। ২০২৬ সালের প্রথম মাস তথা জানুয়ারিতে প্রবাসীরা দেশে ৩১৭ কোটি ডলার রেমিট্যান্স পাঠান। এরপর সদ্য শেষ হওয়া ফেব্রুয়ারিতে প্রবাসী আয় এসেছে ৩০২ কোটি ডলার। গত বছরের একই সময়ে দেশে প্রবাহিত এ রেমিট্যান্সের পরিমাণ ছিল প্রায় ২৫৩ কোটি ডলার। এ হিসেবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে সাড়ে ১৯ শতাংশ।
হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজের পলিসি বাতিল ও খরচ বাড়াচ্ছে বীমা কোম্পানিগুলো
Bonik Barta
ইরান অভিমুখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ ‘হরমুজ প্রণালি’ এখন উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় পরিণত হয়েছে। এ উত্তপ্ত পরিস্থিতির সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব নৌবাণিজ্যে। ঝুঁকি বিবেচনায় নিয়ে বীমা কোম্পানিগুলো ওই অঞ্চলে চলাচলকারী জাহাজের পলিসি সুবিধা বাতিল করছে এবং প্রিমিয়ামের হার অস্বাভাবিক বাড়িয়ে দিচ্ছে। খবর এফটি। প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক ইরানে হামলার ঘটনার পর গত শনিবার জাহাজ মালিকদের জন্য সতর্কবার্তা জারি করেছে বৈশ্বিক বীমা কোম্পানিগুলো। সংস্থাগুলো জানিয়েছে, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজের বীমা পলিসিগুলো বাতিল করা হবে অথবা কভারেজের মূল্য উল্লেখযোগ্য হারে বাড়ানো হবে।
ট্রাম্পের নিষেধাজ্ঞার পরই অ্যাপ স্টোরে শীর্ষে ‘ক্লড’
Bonik Barta
ট্রাম্প প্রশাসন সরকারি সংস্থায় এ স্টার্টআপের প্রযুক্তি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেয় সম্প্রতি। এর মাত্র একদিন পরই শনিবার রাতে অ্যাপটি জনপ্রিয়তার শীর্ষে উঠে আসে। মূলত মার্কিন সরকারের পক্ষ থেকে এআই প্রযুক্তিকে সামরিক উদ্দেশ্যে ব্যবহারের চাপ থাকলেও অ্যানথ্রোপিক নিজেদের নৈতিক অবস্থানের কারণ দেখিয়ে তা প্রত্যাখ্যান করে আসছে। প্রতিষ্ঠানটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের তৈরি মডেলগুলো নজরদারি বা যুদ্ধের কাজে ব্যবহার হতে দেয়া হবে না। এর পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যানথ্রোপিকের কঠোর সমালোচনা করে সরকারি কাজে অ্যানথ্রোপিকের চ্যাটবট ব্যবহারে নিষেধাজ্ঞা দেন।
২০২৬ সালে অস্ট্রেলিয়ার আকরিক লোহা উত্তোলন বাড়ার পূর্বাভাস
Bonik Barta
২০২৪ সালে বিশ্ববাজারের ৩৬ দশমিক ৮ শতাংশ আকরিক লোহা একাই সরবরাহ করেছে দেশটি। নতুন ও চলমান খনিগুলোর পূর্ণ সক্ষমতায় ফেরার ওপর ভর করে ২০২৬ সালে অস্ট্রেলিয়ার আকরিক লোহা উত্তোলন আরো বাড়ার পূর্বাভাস দেয়া হয়েছে। হেলেনিক শিপিং নিউজের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে অস্ট্রেলিয়ার আকরিক লোহা উত্তোলনের পরিমাণ ৯৬ কোটি ৭৮ লাখ টনে পৌঁছতে পারে, যা আগের বছরের তুলনায় ১ দশমিক ৪ শতাংশ বেশি। এ প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে এমআরএলের ওনস্লো, বিএইচপির সাউথ ফ্ল্যাঙ্ক ও ফোর্টাসকিউয়ের আয়রন ব্রিজের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো। এছাড়া ২০২৫ সালের মার্চে রিও টিন্টো ও চীনের বাউউ স্টিল গ্রুপের যৌথ মালিকানাধীন ওয়েস্টার্ন রেঞ্জ খনি থেকেও উত্তোলন শুরু হয়েছে। এ খনির বার্ষিক আকরিক লোহা উত্তোলন সক্ষমতা আড়াই কোটি টন।
Managing bad assets, reopening closed factories stressed
The Financial Express
Bangladesh Bank's new governor rolls out a to-do list focused on continued reforms to manage banking sector's distressed assets and reopen closed factories for economic pickup and job generation. Bangladesh Bank will continue its reform programme to make banking services faster and more efficient for both the central bank and commercial banks, Governor Md Mostaqur Rahman told bankers Sunday. He said the regulator would step up efforts to resolve distressed assets in the banking system--much of the money trapped in businesses and industries of embattled owners shut down amid political upheavals. The governor made the remarks at his maiden meeting with the governing council of the Association of Bankers, Bangladesh (ABB), led by its chairman Mashrur Arefin, at the central bank headquarters.
হরমুজ প্রণালি বন্ধের ধাক্কায় ঝুঁকিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা
The Business Standard
ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলার পর বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা এক সংকটময় মোড়ে এসে দাঁড়িয়েছে। তেহরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে—এমন খবরে নীতিনির্ধারকরা বৈশ্বিক তেল ও গ্যাস বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ নৌপথ থেকে উদ্ভূত ঝুঁকি মূল্যায়নে ব্যস্ত হয়ে পড়েছেন। কর্মকর্তারা সতর্ক করেছেন, মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘায়িত হলে বাংলাদেশের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), অপরিশোধিত জ্বালানি তেল ও পরিশোধিত (জ্বালানি) পণ্য আমদানি মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।
মার্চে জাপানে মূল্যবৃদ্ধির তালিকায় ৬৮৪ খাদ্যপণ্য
Bonik Barta
একটি গবেষণা প্রতিষ্ঠানের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, আগামী মার্চে দেশটিতে মাত্র ৬৮৪টি পণ্যের দাম বাড়বে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৭০ শতাংশ কম। সাম্প্রতিক মাসগুলোয় জাপানে খাদ্যপণ্যের দাম বাড়ার গতি ধীর হয়ে আসছে বলে জানিয়েছে টেইকোকু ডেটাব্যাংক লিমিটেড। খবর জাপান টুডে।সংস্থাটির গবেষণা বলছে, টানা তৃতীয় মাস ধরে জাপানে পানীয় ও খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির হার নিম্নমুখী। প্রতিষ্ঠানটির মতে, সাম্প্রতিক সময়ে জাপানে যে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ঢেউ দেখা দিয়েছিল, তা এখন অনেকটাই প্রশমিত হয়েছে। তবে মুদ্রাবাজারে জাপানি ইয়েনের অব্যাহত দরপতনের ফলে আমদানীকৃত পণ্যের ব্যয় আরো বাড়ার আশঙ্কা প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠানটি। একই সঙ্গে জাপানের আর্থিক সক্ষমতা নিয়েও উদ্বেগ জানানো হয়েছে। বিশেষ করে দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আগামী দুই বছরের জন্য খাদ্য ও পানীয় পণ্যের ওপর থেকে কর সম্পূর্ণ প্রত্যাহারের যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা সরকারের রাজস্বের ওপর বড় ধরনের চাপ তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
২০২৫ সালে যুক্তরাষ্ট্রে তামা আমদানি বেড়েছে ৭ লাখ ৩০ হাজার টন
Bonik Barta
বিশ্ববাজারের অস্থিরতা এবং অভ্যন্তরীণ শুল্কনীতির পরিবর্তনের আশঙ্কায় এক বছরে দেশটিতে তামার মজুদ অনেক বেড়েছে। ওয়ার্ল্ড ব্যুরো অব মেটাল স্ট্যাটিস্টিকসের (ডব্লিউবিএমএস) তথ্যানুযায়ী, ২০২৫ সালে যুক্তরাষ্ট্র মোট ১৪ লাখ টন পরিশোধিত তামা আমদানি করেছে। এ আমদানির পরিমাণ আগের বছরের তুলনায় ৭ লাখ ৩০ হাজার টন বেশি। খবর রয়টার্স। আমদানীকৃত এ বড় পরিমাণ তামা যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুদামে জমা হচ্ছে। গত বছর সিএমই এক্সচেঞ্জে তামার মজুদ বেড়েছে ৪ লাখ ৫২ হাজার টন। ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত এ মজুদে আরো ৯৩ হাজার টন তামা যুক্ত হয়েছে। বর্তমানে সরবরাহের একটি বড় অংশ বাল্টিমোর ও নিউ অরলিন্সের এলএমই নিবন্ধিত গুদামে সরিয়ে নিচ্ছেন আমদানিকারকরা। সিএমই ও এলএমইতে তামার দামের পার্থক্যের কারণে আমদানিকারকরা এ কৌশল নিচ্ছেন বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
চীনে প্রতি চার কোম্পানির একটি লোকসানে
Bonik Barta
আবাসন খাতের দীর্ঘস্থায়ী মন্দা এবং সাধারণ মানুষের কেনাকাটা বা খরচের প্রবণতা কমে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিক্কেই এশিয়ার এক সাম্প্রতিক জরিপে দেখা গেছে, দেশটির মূল ভূখণ্ডের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে প্রায় ২৬ শতাংশই বর্তমানে লোকসানে রয়েছে। ২০০০ সালের পর এটিই লোকসান করা কোম্পানির সর্বোচ্চ অনুপাত। সাংহাই ডিজেডএইচ নামক একটি তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের উপাত্ত ব্যবহার করে নিক্কেই এশিয়া জরিপটি পরিচালনা করে। এতে সাংহাই ও শেনজেন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত প্রায় ৫ হাজার ৫০০টি কোম্পানির মধ্যে ১ হাজার ৪৪৩টি কোম্পানি গত ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছরে নিট লোকসানের পূর্বাভাস দিয়েছে। ২০২৪ সালের তুলনায় লোকসানে থাকা কোম্পানির সংখ্যা প্রায় ৬ শতাংশ বেড়েছে। তুলনা করলে দেখা যায়, জাপানের টোকিও স্টক এক্সচেঞ্জের প্রধান বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে মাত্র ২ শতাংশ লোকসানের শিকার হয়েছে।
স্পট মার্কেটে যাচ্ছে সিটি ইন্স্যুরেন্স
Bonik Barta
এ সময় কোম্পানিটির ব্লক মার্কেটের শেয়ারও স্পট সেটলমেন্ট সাইকেলের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। আগামী ৪ মার্চ রেকর্ড ডেট-সংক্রান্ত কারণে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে সিটি ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৮ পয়সা।
জ্বালানি নিয়ে দিনভর বৈঠক, বিকল্প উৎস অনুসন্ধানে নির্দেশনা
Bonik Barta
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে দেশে জ্বালানি তেলের মজুদ, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গতকাল এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করেন। বৈঠকে জানানো হয়, দেশে আগামী এক মাসের চাহিদা মেটানোর জন্য পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে। এছাড়া যেসব এলএনজি কার্গো ক্রয়াদেশ দেয়া হয়েছিল সেগুলোর বেশির ভাগ ঝুঁকিপূর্ণ এলাকা এরই মধ্যে অতিক্রম করেছে। চলতি মার্চের জন্য মোট ১১টি এলএনজি কার্গোর মধ্যে নয়টি এরই মধ্যে সংঘাতময় এলাকা পার হয়েছে।