28-Feb-2026

Sunday 01 March 2026

02-Mar-2026

জানুয়ারিতে বিশ্বজুড়ে অপরিশোধিত ইস্পাত উৎপাদন কমেছে ৬.৫%

Bonik Barta

চলতি বছরের জানুয়ারিতে বিশ্বজুড়ে অপরিশোধিত ইস্পাত উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে ৬ দশমিক ৫ শতাংশ। ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের (ওয়ার্ল্ড স্টিল) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারিতে বিশ্বের ৬৯টি দেশে মোট ইস্পাত উৎপাদন দাঁড়িয়েছে ১৪ কোটি ৭৩ লাখ টনে। খবর হেলেনিক শিপিং নিউজ। ওয়ার্ল্ড স্টিলের প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে বিশ্বজুড়ে ইস্পাত উৎপাদন কমার পেছনে প্রধান ভূমিকা রেখেছে চীনের উৎপাদন হ্রাস। ইস্পাতের বৈশ্বিক সরবরাহ চেইনের একটি বড় অংশ চীনের দখলে। তবে দেশটিতে নির্মাণ ও আবাসন খাতের চাহিদা কমে যাওয়ায় কারখানাগুলো উৎপাদন কমিয়ে দিয়েছে। এছাড়া জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় ইস্পাত কারখানাগুলোয় কঠোর কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণ আরোপ করেছে চীন সরকার। এ ধরনের পরিবেশগত বিধিনিষেধের কারণে অনেক প্রতিষ্ঠান ধাতব পণ্যটির উৎপাদন সীমিত করতে বাধ্য হয়েছে

‘প্রাইম নাউ’-এর সঙ্গে নম্বরবিহীন ডেবিট কার্ড চালু করল মাস্টারকার্ড

Bonik Barta

প্রাইম ব্যাংক পিএলসির ডিজিটাল সেবা প্লাটফর্ম ‘প্রাইম নাউ’-এর সঙ্গে যৌথভাবে দেশের প্রথম নম্বরবিহীন ডেবিট কার্ড চালু করেছে মাস্টারকার্ড। ডিজিটাল লেনদেনে নিরাপত্তা, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা ও ব্যবহারকারীর নিয়ন্ত্রণ আরো জোরদার করতেই কার্ডটি উন্মোচন করা হয়েছে। মাস্টারকার্ড গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘প্রাইম নাউ’ মাস্টারকার্ডে কোনো কার্ড নম্বর ও সিভিভি বা মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ থাকে না। ফলে কপি, স্কিমিং বা সরাসরি দেখে কার্ডের তথ্য সংগ্রহের ঝুঁকি থাকে না। দৃশ্যমান সংবেদনশীল তথ্য না থাকায় শোল্ডার সার্ফিং এবং প্রচলিত জালিয়াতির ঝুঁকিও কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব হয়; যা দেশে পেমেন্ট নিরাপত্তায় নতুন উচ্চতা যোগ করেছে।

সি পার্লের ঋণমান ‘এ মাইনাস’

Bonik Barta

৩০ জুন সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং প্রকাশের দিন পর্যন্ত অন্যান্য গুণগত ও পরিমাণ তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে আরগুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) সি পার্লের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ১৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৩৭ পয়সা। আলোচ্য হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩০ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ১১ পয়সায়।

জ্বালানিতে বড় সংকটে পড়তে পারে বাংলাদেশ

Bonik Barta

দেশের জ্বালানি চাহিদার ৬৫-৭০ শতাংশ আমদানিনির্ভর। এর বেশির ভাগ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), অপরিশোধিত জ্বালানি তেল ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)। এসব পণ্যের বড় অংশ আমদানি হয় মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় দেশ কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ওমান থেকে। বিশেষ করে দেশে এলএনজি ও অপরিশোধিত জ্বালানি তেলের একক সরবরাহ উৎস কাতার, সৌদি আরব ও আরব আমিরাত। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতের তীব্রতা বাড়লে এবং হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেলে তা বাংলাদেশে জ্বালানি সরবরাহ ব্যবস্থাপনাসহ আর্থিক খাতে বড় সংকট তৈরি করতে পারে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা। গত রাতে এ প্রতিবেদন লেখার সময় ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশন অ্যাসপিডসের একজন কর্মকর্তার বরাতে রয়টার্স জানিয়েছে, ইরানের বিপ্লবী গার্ডদের কাছ থেকে জাহাজগুলো ভিএইচএফ ট্রান্সমিশন (রেডিও বার্তা) পাচ্ছে যে কোনো জাহাজকে হরমুজ প্রণালি অতিক্রম করতে দেয়া হবে না। তবে এ কর্মকর্তা রয়টার্সকে এটাও বলেছেন যে ইরান সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো এমন কোনো নির্দেশ জারি করা হয়নি। উল্লেখ্য, এ প্রণালি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রফতানি পথ, যা উপসাগরীয় তেল উৎপাদনকারী দেশগুলোকে ওমান উপসাগর এবং আরব সাগরের সঙ্গে সংযুক্ত করে।

গ্লোবাল ওয়্যারেবল বাজারে ফের শীর্ষে শাওমি

Bonik Barta

বৈশ্বিক ওয়্যারেবল ডিভাইসের বাজারে পাঁচ বছর পর পুনরায় শীর্ষে ফিরে এসেছে শাওমি। ২০২৫ সালে বিশ্বব্যাপী ওয়্যারেবল ডিভাইসের সরবরাহ দুই কোটি ইউনিট ছাড়িয়েছে, যা গত বছরের তুলনায় ৬ শতাংশ বেড়েছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান ওমডিয়ার সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, গত বছর মোট বিক্রির ১৮ শতাংশ হিস্যা শাওমির দখলে ছিল। অন্যদিকে অ্যাপলের বাজার হিস্যা ১৭ শতাংশ ও হুয়াওয়ের ১৬ শতাংশের চেয়ে সামান্য বেশি। বর্তমানে শীর্ষ তিন কোম্পানির মধ্যে বাজার হিস্যার ব্যবধান ১ শতাংশেরও কম। এদিকে স্যামসাং ও গারমিন যথাক্রমে ৯ ও ৫ শতাংশ হিস্যা দখল করেছে।

ব্লক মার্কেটে বড় লেনদেন, শীর্ষে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ার

Bonik Barta

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ২০৭ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ১৬৭ কোটি ৯২ লাখ ৬০ হাজার টাকা। সাম্প্রতিক সময়ে এর আগে ডিএসইর ব্লক মার্কেটে লেনদেনের পরিমাণ ২০০ কোটি টাকা ছাড়ায়নি। তথ্যানুসারে, গত সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, গ্রামীণফোন, ওরিয়ন ইনফিউশন, সামিট অ্যালায়েন্স পোর্ট, ফাইন ফুডস, এমএল ডায়িং, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ, রেনাটা, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ও সোনারগাঁও টেক্সটাইল।

Agri loan waiver and the questions it raises

The Financial Express

The government's decision to waive agricultural loans of up to Tk 10,000 along with accrued interest for 1.2 million farmers is a welcome move to ease the burden on a vulnerable segment of the population. Small and marginal farmers usually operate with very little margin for error. They face unpredictable challenges from weather, pests and price swings, all of which can easily trap them in debt. In this context, reducing part of their financial burden makes sense not just on humanitarian grounds but also economically. Freed from the pressure of repayment, farmers can reinvest in seeds, irrigation and other essentials that boost productivity. That, in turn, strengthens food security and keeps rural communities stable. It may also help restore their credit standing, making it easier to return to formal banking instead of turning to informal lenders who often charge exorbitant rates.

Bangladesh in economic high risks despite signs of stability

The Financial Express

Bangladesh is in higher economic risks than regional peers, despite signs of macroeconomic stabilization, on five counts of weaknesses as measured by an international watchdog. In latest ratings by Oxford Economics, Bangladesh has ranked 141st out of 164 economies, with an overall economic risk score of 7.1, well above the Asia-Pacific average of 5.1. The agency has evaluated Bangladesh across five categories - market demand, market cost, exchange rate, sovereign credit and trade credit - highlighting structural vulnerabilities despite signs of macroeconomic stabilization. The country recorded a market-demand score of 7.0 out of 10, significantly higher than the regional average of 5.1, reflecting vulnerabilities in domestic demand conditions. Demand remains exposed to regulatory uncertainties, delays in development projects and concerns over the maintenance of critical infrastructure

New open-ended funds outperform older ones amid market slump

The Financial Express

Many of the mutual funds launched over the past five to seven years have outperformed older funds, supported by what industry insiders describe as diversified investments made after the market had already undergone significant erosion. Most of these funds were floated by newly licensed asset management companies (AMCs). The open-ended funds secured good returns in net asset value (NAV) in 2024 and 2025, although the market remained bearish during the period. Asset managers reaped good profits by injecting a significant portion of the funds into fixed-income securities and other instruments, apart from equity investments.

Exports to Malaysia jump fivefold in a decade

The Financial Express

Bangladesh's exports to Malaysia have increased more than fivefold over the past decade, rising from $56 million to nearly $300 million, reflecting stronger bilateral trade ties, said Mohd Shuhada Othman, High Commissioner of Malaysia to Bangladesh. He said future cooperation would prioritise high-tech collaboration, particularly in semiconductors, and deeper engagement in the global halal economy. The envoy made the remarks at the Silver Jubilee celebration of the Bangladesh-Malaysia Chamber of Commerce and Industry (BMCCI) at the Sheraton Dhaka on Saturday. He commended BMCCI for strengthening trade and investment relations and supporting Malaysia's position as the ninth-largest foreign investor in Bangladesh. He also unveiled the chamber's new logo as chief guest.

রমজানে ঢাকায় দীর্ঘ অপেক্ষায় মেলে টিসিবির পণ্য

The Business Standard

হাতিরপুলে টিসিবির পণ্য পেতে দেড় ঘন্টা ধরে লাইনে অপেক্ষা করছিলেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস (৬৫)। বিকেল চারটার দিকে তখনো তার সামনে সারিতে আরও প্রায় ১৫ জন। হাতিরপুলের একটি টাইলসের দোকানে কাজ করেন তিনি। তার আয়ে সাতজনের সংসার চালাতে হিমশিম খেতে হয়। এ কারণে কিছুটা সাশ্রয়ী মূল্যে টিসিবির ট্রাক থেকে রমজানের পণ্য কিনতে আসেন তিনি। আব্দুল কুদ্দুস টিবিএসকে বলেন, 'এই বয়সে কাজ করা কঠিন। তবু না করলে তো চলবে না। চাল-ডাল-তেল যদি এখানে কম দামে পাই, তাহলে অন্তত বেঁচে যাওয়া টাকা দিয়ে ভালোভাবে ইফতার করতে পারব।'

ইতিহাসের সবচেয়ে বড় পতনের মুখে স্মার্টফোন বাজার বিক্রি কমতে পারে ১৩ শতাংশ

Bonik Barta

এটি কেবল হার্ডওয়্যার শিল্পেই সীমাবদ্ধ নয়; বরং সেমিকন্ডাক্টর, সফটওয়্যার ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ ও টেলিকম খাতের মতো বিশাল সব শিল্পকেও সরাসরি প্রভাবিত করে। সম্প্রতি বাজারটিতে বড় ধরনের বিপর্যয়ের পূর্বাভাস দিয়েছে ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশন (আইডিসি)। প্রতিষ্ঠানটির ওয়ার্ল্ডওয়াইড কোয়ার্টারলি মোবাইল ফোন ট্র্যাকারের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালে স্মার্টফোন বিক্রি আগের বছরের তুলনায় ১২ দশমিক ৯ শতাংশ কমতে পারে। আইডিসি জানিয়েছে, চলতি বছর বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রির পরিমাণ ১১০ কোটি ইউনিটে নেমে আসতে পারে। যদি এ পূর্বাভাস সত্যি হয়, তবে এটি হবে এক দশকেরও বেশি সময়ের মধ্যে স্মার্টফোন বাজারের সবচেয়ে বড় পতন।

Remittance inflow increases by 19.5pc in February

The Financial Express

Expatriate Bangladeshis sent US$3.02 billion remittances in February, which was around 19.5 percent higher than the corresponding month of the previous year. Expatriates sent home $2.53 billion in the same month the previous year, according to the latest data from the Bangladesh Bank, BSS reports. During July to February of the fiscal year 2025-26, remittance inflow stood at $22.45 billion, up from $18.49 billion in the same period of the last fiscal year, the data showed.

বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি কমে এযাবৎকালের সর্বনিম্ন ৬ শতাংশে

The Business Standard

দীর্ঘ দিনের রাজনৈতিক অস্থিরতা এবং উচ্চ সুদহারের কারণে জানুয়ারিতে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি এ যাবৎকালের সর্বনিম্ন ৬.০৩ শতাংশে নেমে এসেছে। এতে ব্যবসায়ীরা নতুন বিনিয়োগ ও সম্প্রসারণ পরিকল্পনা স্থগিত রেখেছেন এবং ব্যাংকগুলোও ঋণ দেওয়ার ক্ষেত্রে খুব সতর্ক অবস্থান নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ডিসেম্বরের ৬.১ শতাংশ থেকে জানুয়ারিতে ঋণ প্রবৃদ্ধি আরও কমেছে। ২০২৪ সালের জুলাইয়ে যেখানে এই হার ছিল ১০.১৩ শতাংশ, সেখান থেকে ক্রমেই তা উল্লেখযোগ্যভাবে নেমে এসেছে। নভেম্বরে ঋণ প্রবৃদ্ধি সাময়িকভাবে বেড়ে ৬.৫৮ শতাংশে উঠেছিল। তবে বিশ্লেষকদের মতে, এটি উৎপাদনমুখী খাতে নতুন বিনিয়োগের ফল নয়; বরং ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে ঋণ পুনঃতফসিলের প্রভাবেই এমনটা হয়েছিল।

যুক্তরাষ্ট্রে পাইকারি পণ্যের দামে উল্লম্ফন

Bonik Barta

গত সপ্তাহে দেশটির শ্রম বিভাগ জানিয়েছে, জানুয়ারিতে উৎপাদক মূল্যসূচক (পিপিআই) ডিসেম্বরের তুলনায় দশমিক ৫ শতাংশ এবং ২০২৫ সালের জানুয়ারির তুলনায় ২ দশমিক ৯ শতাংশ বেড়েছে। খবর এপি। তথ্য বিশ্লেষণী প্রতিষ্ঠান ফ্যাক্টসেটের জরিপ অনুযায়ী, অর্থনীতিবিদরা এর আগে জানুয়ারির পিপিআই মাসিক ভিত্তিতে দশমিক ৩ শতাংশ এবং বার্ষিক ১ দশমিক ৬ শতাংশ বাড়ার পূর্বাভাস দিয়েছিলেন। তবে প্রকৃত তথ্য সে পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে।

মালয়েশীয় পাম অয়েলের মাসিক দরপতন ৪.৫%

Bonik Barta

ফিউচার মার্কেটে গত ফেব্রুয়ারিতে পণ্যটির দাম ৪ দশমিক ৪৭ শতাংশ কমেছে। এটি গত ১০ মাসের মধ্যে মালয়েশীয় পাম অয়েলের সবচেয়ে বড় মাসিক দরপতন। খবর বিজনেস রেকর্ডার। বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে মে মাসে সরবরাহ চুক্তিতে পাম অয়েলের দাম গত শুক্রবার টনপ্রতি ৩৫ রিংগিত বা দশমিক ৮৭ শতাংশ বেড়েছে। এতে প্রতি টনের মূল্য দাঁড়িয়েছে ৪ হাজার ৪০ রিংগিতে (১ হাজার ৩৯ ডলার ৯ সেন্ট)। যদিও আগের কার্যদিবস বৃহস্পতিবার পণ্যটির দাম ১ শতাংশ কমেছিল।

বিশ্ববাজারে তামার দাম তিন সপ্তাহের সর্বোচ্চে

Bonik Barta

লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাসের সরবরাহ চুক্তিতে গত শুক্রবার তামা টনপ্রতি ১৩ হাজার ৪৭২ ডলারে বেচাকেনা হয়েছে। এটি গত ৪ ফেব্রুয়ারির পর ধাতুটির সর্বোচ্চ দাম। তামা টানা সপ্তম মাসের মতো দরবৃদ্ধির পথে রয়েছে বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকরা। খবর বিজনেস রেকর্ডার। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, বিনিয়োগকারীরা গত অক্টোবর থেকে তামা বা টিনের মতো শিল্প ধাতুতে বিনিয়োগ বাড়িয়েছেন। এ কারণে আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের দাম বাড়ছে। বিদ্যুৎ ও নির্মাণ খাতে ব্যবহারের জন্য চলতি বছর এখন পর্যন্ত তামার দাম ৯ শতাংশ বেড়েছে। এর আগে জানুয়ারি শেষে ধাতুটির দাম রেকর্ড ১৪ হাজার ৫২৭ ডলার ৫০ সেন্টে পৌঁছেছিল।

২০২৬-২৭ বিপণন বর্ষে যুক্তরাষ্ট্রে কমতে পারে গম উৎপাদন

Bonik Barta

তবে উৎপাদন কমলেও দেশটিতে খাদ্যশস্যটির সমাপনী মজুদ বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বিশ্বব্যাপী গমের উৎপাদন চাহিদার তুলনায় বেশি হওয়ায় বৈশ্বিক সমাপনী মজুদও বাড়বে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) বার্ষিক কৃষি আউটলুক ফোরামে এ পূর্বাভাস দেয়া হয়েছে। খবর ওয়ার্ল্ডগ্রেইনডটকম। ইউএসডিএর ইকোনমিক রিসার্চ সার্ভিসের কৃষি অর্থনীতিবিদ ব্রায়ান সোয়ারিনজেন শস্য ও তৈলবীজগুলোর আলাদা আলাদা পূর্বাভাস তুলে ধরেন। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ বিপণন বর্ষে যুক্তরাষ্ট্রে গমের আবাদি জমি সামান্য কমে ৪ কোটি ৫০ লাখ একরে নামতে পারে। গত বছর এর পরিমাণ ছিল ৪ কোটি ৫৩ লাখ একর। আবাদি জমি কমার পাশাপাশি একরপ্রতি গড় ফলনও কমে ৫০ দশমিক ৮ বুশেলে নামার সম্ভাবনা রয়েছে। এতে গমের মোট উৎপাদন ২০২৫ সালের তুলনায় ৬ শতাংশ কমে ১৮৬ কোটি বুশেলে দাঁড়াতে পারে। গত বছর দেশটিতে খাদ্যশস্যটির উৎপাদন হয়েছিল ১৯৮ কোটি ৫০ লাখ বুশেল।

ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি কমেছে শুকনা হলুদের

Bonik Barta

২০২৫-২৬ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) আগের অর্থবছরের প্রথম সাত মাসের চেয়ে এ বন্দর দিয়ে মসলাজাত পণ্যটির আমদানি কমেছে পাঁচ হাজার টনের বেশি। ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে শুক্রবার এ তথ্য জানা গেছে। আমদানিকারক ও ব্যবসায়ীরা বলছেন, ভারতে সরবরাহ কমে যাওয়ার পাশাপাশি পণ্যটির দাম বেড়ে যাওয়ায় সম্প্রতি শুকনা হলুদ আমদানি কমেছে। বন্দরসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে এ বন্দর দিয়ে মোট শুকনা হলুদ আমদানি হয়েছে ১২ হাজার ৫৪৯ টন, যার মূল্য ২০৮ কোটি ১৪ লাখ টাকা। গত অর্থবছরের একই সময় বন্দরটি দিয়ে ৩০৪ কোটি ৯৭ লাখ টাকা মূল্যের ১৭ হাজার ৬৯৩ টন হলুদ আমদানি হয়েছিল। এ হিসাবে চলতি অর্থবছরের প্রথম সাত মাসে মসলাপণ্যটির আমদানি কমেছে ৫ হাজার ১৪৪ টন।

বরিশাল বিভাগে এক বছরে সয়াবিন আবাদ বেড়েছে প্রায় ১৮ শতাংশ

Bonik Barta

বরিশাল বিভাগে বেড়েছে সয়াবিনের আবাদ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের রবি মৌসুমে এ বিভাগে আগের অর্থবছরের তুলনায় সয়াবিনের আবাদ বেড়েছে প্রায় ১৮ শতাংশ।লাভজনক হওয়ায় অনেক কৃষক ধান ও অন্যান্য রবি ফসলের পরিবর্তে এখন সয়াবিন চাষ বেছে নিচ্ছেন। ডিএইর বরিশাল কৃষি অঞ্চলের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে সয়াবিন আবাদ হয়েছিল ১ লাখ ৪৬ হাজার হেক্টর জমিতে, যা ২০২৪-২৫ অর্থবছরে বেড়ে দাঁড়ায় প্রায় ১ লাখ ৭২ হাজার হেক্টরে। এদিকে চলতি মৌসুমে বরিশাল বিভাগের ছয় জেলায় ৪২ হাজার ৪৮৬ হেক্টর জমিতে সয়াবিন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এরই মধ্যে ৪২ হাজার ৩৬৩ হেক্টর জমিতে আবাদ শেষ হয়েছে।

ইরান যুদ্ধে জ্বালানি তেল বাজারে অস্থিরতা, উৎপাদন বাড়ানোর আকস্মিক নিতে পারে ওপেক প্লাস

The Business Standard

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে সামরিক সংঘাত দ্রুত তীব্র আকার ধারণ করায় জ্বালানি সরবরাহ নিয়ে বৈশ্বিক উদ্বেগ বেড়েছে। এমন পরিস্থিতিতে, আজ রোববারের বৈঠকে তেলের উৎপাদন (উত্তোলন) উল্লেখযোগ্য হারে বাড়ানোর বিষয়টি বিবেচনায় নিতে যাচ্ছে ওপেক প্লাস জোট। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাত দিয়ে জানানো হয়েছে, এপ্রিল মাসে দৈনিক সর্বোচ্চ ৪ লাখ ১১ হাজার ব্যারেল (বিপিডি) পর্যন্ত উৎপাদন বাড়ানো হতে পারে—যা আগে প্রত্যাশিত ১ লাখ ৩৭ হাজার ব্যারেল বৃদ্ধির তিনগুণ। এমনকি বাজারে অস্থিরতা আরও বাড়লে এই বৃদ্ধি দৈনিক ৫ লাখ ৪৮ হাজার ব্যারেল পর্যন্তও হতে পারে বলে একটি সূত্র ইঙ্গিত দিয়েছে।