DSEX lost 175-points as Middle East conflict intensify
The Financial Express
The equity market index plunged 174 points after 2:30 hours of trading on Tuesday as jittery investors dumped their holdings amid escalating Middle East conflict. Markey analysts said the ongoing conflict could drive up the cost of doing business as oil prices are expected to rise further amid the growing Middle East crisis. The intensifying Iran-Israel conflict has created ripples across the globe, affecting economies far removed from the battle zones. Bangladesh is no exception. Global media reports that world energy markets face one of their gravest shocks in decades as joint US and Israeli strikes on Iran and Tehran’s retaliatory missile attacks across the Gulf disrupt oil exports from the world’s most important producing region.
Financing family card, farm-loan waiver costs Tk 11.4b soon
The Financial Express
Financing new government's flagship schemes family card and farm-loan waiver cost the exchequer Tk 11.4 billion immediately that has to be managed with from the current national budget. The government has already allocated a lump-sum Tk 400 million from the country's revenue budget for payouts under the newly evolved "family card" programme during the remaining four months of the current fiscal year. Meanwhile, the Finance Division is set to allocate some Tk 11 billion for the waiver of agriculture loans along with cumulated interest of some 1.287 million borrowers as the new government's election pledge is going materialize in no time, officials say.
বিএটিবিসির মুনাফা কমেছে প্রায় ৩ গুণ
Bonik Barta
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবিসি) কোম্পানি লিমিটেড সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে মুনাফা কমেছে প্রায় ৩ গুণ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির এক মূল্যসংবেদনশীল তথ্যের মাধ্যমে বিষয়টি জানা গেছে। তথ্যানুসারে, সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিএটিবিসির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা ৮১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩২ টাকা ৪২ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০২ টাকা ৫০ পয়সায়।
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত ঘিরে বিশ্ব অর্থনীতিতে বড় ধসের শঙ্কা
Bonik Barta
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুরু করা বাণিজ্যযুদ্ধ, দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ও অন্যান্য প্রতিষ্ঠানের ওপর তার আক্রমণ এবং গ্রিনল্যান্ড ইস্যুতে মিত্র দেশগুলোকে দেয়া হুমকি, তবু বিশ্ব অর্থনীতি শক্তভাবে টিকে আছে এবং অবিশ্বাস্য স্থিতিস্থাপকতা দেখিয়েছে বলে মনে করেন বাজার পর্যবেক্ষকরা। নানা প্রতিকূলতা ও ধাক্কা সত্ত্বেও বিশ্বজুড়ে মূল্যস্ফীতি যেমন কমছে, তেমনি ইউরোপসহ অন্যান্য অঞ্চলের শেয়ারবাজারগুলো স্পর্শ করছে নতুন উচ্চতা। খবর এফটি।
যুক্তরাজ্যকে সিলেটের চা শিল্পে বিনিয়োগের আহ্বান
Bonik Barta
সিলেটের চা শিল্পের আধুনিকায়ন ও উৎপাদন বাড়াতে যুক্তরাজ্যের বিনিয়োগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে গতকাল সচিবালয়ে এক বৈঠকে মন্ত্রী এ আহ্বান জানান। এ সময় দুই দেশের মধ্যকার বিদ্যমান বাণিজ্য সম্পর্ক আরো জোরদার করা এবং নতুন নতুন খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘বাংলাদেশ কার্যকর ও টেকসই অর্থনৈতিক সম্পর্কোন্নয়নের মাধ্যমে পারস্পরিক সুবিধা নিশ্চিত করতে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায়।’
জিডিটি নিলামে দুগ্ধজাত পণ্যের দাম বেড়েছে ৩.৬%
Bonik Barta
সর্বশেষ গ্লোবাল ডেইরি ট্রেড (জিডিটি) নিলামে এ পণ্যের বাজারমূল্যে উল্লেখযোগ্য পুনরুত্থান দেখা গেছে। এ সময় দুগ্ধজাত পণ্যের গড় মূল্য ৩ দশমিক ৬ শতাংশ বেড়ে টনপ্রতি ৪ হাজার ২৮ ডলারে দাঁড়িয়েছে। মূলত জোরালো চাহিদার কারণে বিশ্ববাজারে সরবরাহ বাড়লেও পণ্যের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। খবর ফারমারস উইকলি। খাতসংশ্লিষ্টরা জানান, চলতি বছরের ফেব্রুয়ারিতে বৈশ্বিক দুগ্ধবাজারে নতুন করে চাঙ্গা ভাব ফিরে এসেছে। বিশ্বের প্রধান রফতানিকারক অঞ্চলগুলোয় দুধ উৎপাদন বেড়েছে। তবে আন্তর্জাতিক বাজারে পণ্যটির পর্যাপ্ত চাহিদা থাকায় বাড়তি সরবরাহের চাপ সামাল দেয়া সম্ভব হচ্ছে। পরিস্থিতির ইতিবাচক পরিবর্তনের ফলে নিউজিল্যান্ডের বহুজাতিক প্রতিষ্ঠান ফনটেরা তাদের ২০২৫-২৬ মৌসুমের জন্য ‘ফার্মগেট মিল্ক প্রাইস’ বা সংগ্রহের মূল্য পূর্বাভাস সংশোধন করেছে। প্রতিষ্ঠানটি প্রতি কেজি মিল্ক সলিডের (কেজিএমএস) গড় দাম ৯ ডলার থেকে বাড়িয়ে ৯ ডলার ৫০ সেন্ট নির্ধারণ করেছে।
পুঁজিবাজারে সূচক বেড়েছে ১ শতাংশের বেশি
Bonik Barta
এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ১ দশমিক ৩২ শতাংশ বেড়েছে। পাশাপাশি এদিন এক্সচেঞ্জটির দৈনিক লেনদেনও সামান্য বেড়েছে।বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেনের শুরু থেকেই ঊর্ধ্বমুখী ছিল সূচক। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ৭২ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৪৬২ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ১৮ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ১১৭ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন ১০ দশমিক শূন্য ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৯০ পয়েন্ট।
ইরানে হামলার পর বিটকয়েনের দামে বড় উল্লম্ফন
Bonik Barta
গত রোববার বিটকয়েনের দাম বেড়ে আবারো ৬৮ হাজার ডলারে পৌঁছেছে। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রভাবে এর আগে ক্রিপ্টোকারেন্সির বাজারে বড় ধরনের পতন ঘটলেও দ্রুতই তা কাটিয়ে উঠতে শুরু করেছে। খবর স্ট্রেইটস টাইমস। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার খবরের পর বিটকয়েনের দাম সাময়িকভাবে কমে প্রায় ৬৩ হাজার ডলারে নেমে আসে। তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করার পর পরই বাজার পরিস্থিতির দ্রুত পরিবর্তন ঘটে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বিটকয়েনের দাম সর্বনিম্ন ৬৩ হাজার ১৭৬ ডলার থেকে এক লাফে ৬৭ হাজার থেকে ৬৮ হাজার ডলারের ঘরে চলে আসে। এ আকস্মিক উত্থানের ফলে বিটকয়েনের বাজার মূলধন প্রায় ৮ হাজার কোটি ডলার বেড়েছে।
গুগলের চিপ ভাড়া নিতে বিলিয়ন ডলারের চুক্তিতে মেটা
Bonik Barta
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) লড়াইয়ে সিলিকন ভ্যালিতে তৈরি হয়েছে নতুন আরেক জোট।দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী গুগলের কাছ থেকে কয়েক বিলিয়ন ডলারের এআই চিপ ভাড়া নিতে চুক্তি করেছে মেটা প্লাটফর্মস। কয়েক বছর মেয়াদি এ চুক্তির আওতায় গুগলের নিজস্ব প্রযুক্তিতে তৈরি টিপিইউ বা টেনসর প্রসেসিং ইউনিট ব্যবহারের সুযোগ পাবে মেটা। বর্তমানে এআই হার্ডওয়্যারে এনভিডিয়ার একক আধিপত্য থাকলেও সাশ্রয়ী বিকল্প হিসেবে গুগল নিজস্ব টিপিইউ তৈরি করেছে। খবর অ্যান্ড্রয়েড হেডলাইনস
এক দশকে করোলার মূল্য বেড়েছে ৬০ শতাংশ
Bonik Barta
যন্ত্রাংশের ব্যয় বৃদ্ধি, কঠোর নিরাপত্তা ও জ্বালানি সাশ্রয় নীতিমালা এবং উন্নত প্রযুক্তি সংযোজনের কারণে উৎপাদন খরচ বাড়ছে। ২০১৫ সালের তুলনায় ২০২৫ সালে টয়োটার করোলার প্রারম্ভিক মূল্য প্রায় ৬০ শতাংশ বেড়ে ২২ লাখ ৮০ হাজার ইয়েন হয়েছে। একই সময় মজুরি বেড়েছে মাত্র ১০ শতাংশের কিছু বেশি। খবর নিক্কেই এশিয়া। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, কেই মিনিকারের দাম ২০১৫ সালের তুলনায় ৩৩ শতাংশ বেড়ে ২০২৫ সালে রেকর্ড ১৭ লাখ ৬০ হাজার ইয়েন হয়েছে। কমপ্যাক্ট যাত্রীবাহী গাড়ির দাম ৩১ শতাংশ বেড়ে ২৩ লাখ ৯০ হাজার ইয়েন এবং পূর্ণাঙ্গ যাত্রীবাহী গাড়ির দাম ২৪ শতাংশ বেড়ে ৩৭ লাখ ২০ হাজার ইয়েনে দাঁড়িয়েছে। করোলার দাম এক দশক আগে ছিল ১৪ লাখ ৫০ হাজার ইয়েন।
Resilience defines economic outlook
Bonik Barta
Resilience defines economic outlook Bangladesh has demonstrated notable resilience in navigating recent economic headwinds, with growth expected to strengthen gradually over the next few years, according to Frederic Neumann, chief Asia economist and co-head of Global Research Asia at HSBC Global Research. Speaking at an event organised by the Hongkong and Shanghai Banking Corporation Limited (HSBC) in Bangladesh on Monday, Neumann said the bank projects Bangladesh's gross domestic product (GDP) growth at 5.0 per cent in 2026, rising to 5.5 per cent in 2027. Export value growth is forecast at 4.1 per cent for the 2026 calendar year, reflecting a moderate recovery amid a challenging global environment, he said.
এনভিডিয়াকে টেক্কা দিতে বিশ্ববাজারে হুয়াওয়ের শক্তিশালী এআই সুপারকম্পিউটার
Bonik Barta
বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা কম্পিউটিং বাজারে নিজেদের আধিপত্য পুনরুদ্ধারে বড় পদক্ষেপ নিয়েছে চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে। প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো বিদেশের মাটিতে সবচেয়ে শক্তিশালী এআই সুপারকম্পিউটার প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে। হুয়াওয়ের দাবি, এ উদ্ভাবন বর্তমান বাজার দাপিয়ে বেড়ানো মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার সমকক্ষ। খবর নিক্কেই এশিয়া। হুয়াওয়ের নতুন উদ্ভাবনটির নাম ‘অ্যাটলাস ৯৫০ সুপারপড’। এটি মূলত এআই ডেটা সেন্টারের জন্য তৈরি একটি অত্যাধুনিক সিস্টেম, যেখানে হুয়াওয়ের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ৮ হাজার ১৯২টি অ্যাসেন্ড ৯৫০ ডিটি চিপ সংযুক্ত করা হয়েছে।
বাংলাদেশে এলএনজি আমদানির ৪০ শতাংশ সরবরাহ করে কাতার এনার্জি
Bonik Barta
এদিকে হরমুজ প্রণালিও বন্ধ রয়েছে। এ প্রণালি হয়ে এলএনজি পরিবহন এক মাস বন্ধ থাকলে এশিয়ার স্পট মার্কেট এলএনজির দাম ১৩০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে। এতে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটের (এমএমবিটিইউ) দাম ২৫ ডলারে পৌঁছতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বহুজাতিক বিনিয়োগ ব্যাংকিং এবং আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস। যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় বৃহৎ এলএনজি রফতানিকারক দেশ কাতার। সারা বিশ্বে চাহিদার প্রায় ২০ শতাংশ এলএনজি সরবরাহ করে দেশটি, যার সবটাই রফতানি হয় হরমুজ প্রণালির মাধ্যমে।
স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৩ হাজার ৩২৪ টাকা
Bonik Barta
কার্যকর হওয়া নতুন দরে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হবে দুই লাখ ৭৭ হাজার ৪২৮ টাকায়। গতকাল এর দাম ছিল দুই লাখ ৭৪ হাজার ১০৪ টাকা। এক দিনের ব্যবধানে ২২ ক্যারেটের ভরিতে বেড়েছে তিন হাজার ৩২৪ টাকা। দেশের বাজারে আবারো বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। আন্তর্জাতিক বাজারের ঊর্ধ্বগতির প্রভাব ও স্থানীয় পর্যায়ে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ মঙ্গলবার (৩ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। আজ সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।
লোডশেডিং মোকাবেলায় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পূর্ণ সক্ষমতায় চালু রাখাই বিকল্প
Bonik Barta
দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতায় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের নিট হিস্যা ৬ হাজার ৮৪৭ মেগাওয়াট। কিন্তু এ সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করা যায় গড়ে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার মেগাওয়াট পর্যন্ত। বাকি সক্ষমতা বিদ্যুৎ কেন্দ্রের যান্ত্রিক ত্রুটি, রক্ষণাবেক্ষণ, গ্রিড অবকাঠামো ও কয়লা আমদানির দরপত্র জটিলতায় ব্যবহার করা যায় না। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আসন্ন গ্রীষ্ম মৌসুমে গ্যাস ও ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ওপর বড় চাপ তৈরি হবে। লোডশেডিং মোকাবেলায় বিকল্প হিসেবে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো পূর্ণ সক্ষমতা ব্যবহার করা গেলে পরিস্থিতি সামাল দেয়া সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আট মাসে রফতানি কমেছে ৩.১৫%
Bonik Barta
চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) গত অর্থবছরের একই সময়ের তুলনায় বিশ্ববাজারে বাংলাদেশের পণ্য রফতানি কমেছে ৩ দশমিক ১৫ শতাংশ। গতকাল রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। রফতানিকারকরা বলছেন, ধারাবাহিকভাবে নেতিবাচক প্রবৃদ্ধি নিয়ে আগে থেকেই দুশ্চিন্তায় ছিলেন তারা। এখন নতুন উদ্বেগের কারণ হয়েছে মধ্যপ্রাচ্যে সংঘাত। পরিস্থিতি শান্ত না হলে পণ্য পরিবহন খরচ বেড়ে যাওয়াসহ ভবিষ্যৎ ক্রয়াদেশে নেতিবাচক প্রভাব পড়বে অবধারিতভাবে। ইপিবির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের আট মাসে পণ্য রফতানির অর্থমূল্য ছিল ৩ হাজার ১৯০ কোটি ৫৭ লাখ ৯০ হাজার ডলার। গত অর্থবছরের একই সময়ে রফতানি হয় ৩ হাজার ২৯৪ কোটি ২৬ লাখ ৬০ হাজার ডলারের। এ হিসাবেই রফতানি কমেছে ৩ দশমিক ১৫ শতাংশ।
কৃষি খাতে আমদানি রফতানি বাণিজ্য সুদৃঢ় করতে আগ্রহী যুক্তরাষ্ট্র
Bonik Barta
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। গতকাল সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত জানান, কৃষি খাতে আমদানি-রফতানি বাণিজ্য আরো সুদৃঢ় করতে তার দেশ আগ্রহী।
কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকের শুরুতে মন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের দীর্ঘ সময়ের বন্ধু ও উন্নয়ন অংশীদার। উভয় দেশের মধ্যে খুবই চমৎকার সম্পর্ক বিদ্যমান। বাংলাদেশের কৃষিনির্ভর অর্থনীতিকে আরো বেগবান করতে মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি প্রযুক্তিসহ সহযোগিতার মনোভাবকে বাংলাদেশ স্বাগত জানায়।’
ব্যাপক পুনঃতফসিলের ফলে চতুর্থ প্রান্তিকে খেলাপি ঋণ কমে ৩০.৬ শতাংশ
The Business Standard
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫.৫৭ লাখ কোটি টাকা—যা মোট ঋণের ৩০.৬০ শতাংশ।
বিদায়ী বছরের শেষ তিন মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ কমেছে ৮৭ হাজার ২৯৮ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের নীতির আওতায় ব্যাংকগুলো বড় পরিসরে ঋণ পুনঃতফসিল করায় খেলাপি ঋণ কমেছে বলে জানিয়েছেন ব্যাংকাররা।বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫.৫৭ লাখ কোটি টাকা—যা মোট ঋণের ৩০.৬০ শতাংশ। তিন মাস আগে, অর্থাৎ সেপ্টেম্বর প্রান্তিকে খেলাপি ঋণ ছিল ৬.৪৪ লাখ কোটি টাকা বা মোট ঋণের ৩৫.৭৩ শতাংশ।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ: বাংলাদেশের রপ্তানিতে নতুন হুমকি
Bonik Barta
বাংলাদেশের রপ্তানি টানা সাত মাস ধরে নেতিবাচক প্রবণতায় রয়েছে—যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নে চাহিদা কমে যাওয়ায় চাপ বাড়ছিলই। এর মধ্যেই মধ্যপ্রাচ্যে নতুন ভূরাজনৈতিক সংকট রপ্তানিখাতে আরেক দফা ধাক্কার আশঙ্কা তৈরি করেছে। ২০২৪-২৫ অর্থবছরে আরব দেশগুলোতে বাংলাদেশের রপ্তানি ছিল প্রায় ৯০০ মিলিয়ন ডলার—মোট রপ্তানির মাত্র ২ শতাংশ। কিন্তু খাতভিত্তিক গুরুত্ব অনেক বেশি। এই রপ্তানির ৬০ শতাংশেরও বেশি তৈরি পোশাক, বাকিটা মূলত শাকসবজি ও কৃষিপণ্য। ফলে অত্র অঞ্চলে রপ্তানিতে যেকোনো দীর্ঘস্থায়ী ব্যাঘাত শিল্পপণ্য ও পচনশীল পণ্যের চালান—দুই ধরনের রপ্তানিতেই আঘাত হানতে পারে।
বিশ্ববাজারে টানা তৃতীয় দিন বাড়ল জ্বালানি তেলের দাম
Bonik Barta
মঙ্গলবার আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ৭০ ডলার বা ২ দশমিক ২ শতাংশ বেড়ে ৭৯ ডলার ৪৪ সেন্টে দাঁড়িয়েছে। সোমবার এই দাম আরো বেড়ে ৮২ ডলার ৩৭ সেন্টে পৌঁছেছিল, যা ২০২৫ সালের জানুয়ারির পর থেকে সর্বোচ্চ। দিন শেষে এটি ৬ দশমিক ৭ শতাংশ বেশি দামে স্থির হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের ক্রমবর্ধমান সংঘাত এবং হরমুজ প্রণালীতে নৌযান চলাচলের ওপর হুমকির মুখে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম টানা তিন দিন ধরে বৃদ্ধি পাচ্ছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ৭০ ডলার বা ২ দশমিক ২ শতাংশ বেড়ে ৭৯ ডলার ৪৪ সেন্টে দাঁড়িয়েছে। সোমবার এই দাম আরো বেড়ে ৮২ ডলার ৩৭ সেন্টে পৌঁছেছিল, যা ২০২৫ সালের জানুয়ারির পর থেকে সর্বোচ্চ। দিন শেষে এটি ৬ দশমিক ৭ শতাংশ বেশি দামে স্থির হয়।