গ্যালাক্সি এস২৬ উন্মোচন করল স্যামসাং, চিপ সংকটে বাড়ছে দাম
Bonik Barta
গতকাল আনুষ্ঠানিকভাবে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রে ফ্ল্যাগশিপ ফোনটির ঝলক দেখায় টেক জায়ান্টটি। তবে মেমোরি চিপের ক্রমবর্ধমান উৎপাদন খরচ বাড়ার চাপে এবার দুই দেশের বাজারে কিছু মডেলের দাম বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স। স্যামসাংয়ের তথ্যানুযায়ী, নতুন স্মার্টফোন সিরিজে স্যামসাংয়ের নিজস্ব ‘বিক্সবি’-র পাশাপাশি গুগলের জেমিনি এবং পারপ্লেক্সিটির এআই (এআই) ফিচারগুলো যুক্ত করা হয়েছে। গত বছর চীন ও ভারতে আইফোনের ব্যাপক চাহিদার কারণে অ্যাপলের কাছে শীর্ষস্থান হারানো স্যামসাং এ কৃত্রিম বুদ্ধিমত্তা ও নতুন ফিচারের মাধ্যমে আবারো বাজার ধরার চ্যালেঞ্জ নিয়েছে বলে মনে করছেন অনেকে।
ইউক্রেনের জন্য আইএমএফের ৮.১ বিলিয়ন ডলার ঋণ অনুমোদন
Bonik Barta
ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনে ৮১০ কোটি ডলারের ঋণসহায়তা অনুমোদন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। দীর্ঘমেয়াদি এ ঋণসহায়তার অংশ হিসেবে সংস্থাটি অবিলম্বে ১৫০ কোটি ডলার ছাড়ের ঘোষণা দিয়েছে। সম্প্রতি আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা জানান, চার বছর মেয়াদি এ কর্মসূচি ইউক্রেনের আর্থিক স্থিতিশীলতা রক্ষা ও প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে সহায়তা করবে। এ ঋণ মূলত দেশটির জন্য ঘোষিত মোট ১৩ হাজার ৬৫০ কোটি ডলারের বিশাল আন্তর্জাতিক সহায়তা প্যাকেজেরই একটি অংশ।
রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৩০% নগদ লভ্যাংশ ঘোষণা
Bonik Barta
লভ্যাংশ ঘোষণার পাশাপাশি আলোচ্য হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে কোম্পানিটির পর্ষদ। এক মূল্যসংবেদনশীল তথ্যের মাধ্যমে বিষয়টি জানিয়েছে বীমা খাতের কোম্পানিটি। তথ্যানুসারে, সমাপ্ত ২০২৫ হিসাব বছরে রিলায়েন্স ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৪২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৯ টাকা ১২ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএনভিপিএস) দাঁড়িয়েছে ৭৮ টাকা ৯৫ পয়সায় (পুনর্মূল্যায়িত)। এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ৩০ এপ্রিল বেলা ১১টায় বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটির পর্ষদ। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩১ মার্চ।
ফের বাড়ল স্বর্ণের, ভরি ছাড়াল ২ লাখ ৬৮ হাজার টাকা
Bonik Barta
২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ ৫৬ হাজার ৪৩৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৯ হাজার ৮০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৭৯ হাজার ৮৫৯ টাকা। আরেক দফা স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। এতে করে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের ভরি বেড়ে ২ লাখ ৬৮ হাজার টাকা ছাড়িয়ে গেছে।
যুক্তরাজ্যে কর্মহীন তরুণের সংখ্যা প্রায় ১০ লাখ
Bonik Barta
আন্তর্জাতিক পরিভাষায় এদের ‘নিট’ হিসেবে অভিহিত করা হয়। সম্প্রতি প্রকাশিত সরকারি এক পরিসংখ্যানে এ উদ্বেগজনক চিত্র উঠে এসেছে, যা দেশটির অর্থনীতিবিদ ও নীতিনির্ধারকদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। খবর বিবিসি। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস (ওএনএস) জানিয়েছে, ২০২৫ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে যুক্তরাজ্যে ১৬-২৪ বছর বয়সী তরুণদের মধ্যে ৯ লাখ ৫৭ হাজার জনই কোনো ধরনের কাজ বা শিক্ষার সঙ্গে যুক্ত ছিলেন না। পরিসংখ্যান বলছে, ওই বয়সসীমার মোট তরুণ জনগোষ্ঠীর ১২ দশমিক ৮ শতাংশই এখন এ তালিকার অন্তর্ভুক্ত। মূলত ব্রিটেনের শ্রমবাজারের দুর্বলতা এবং হসপিটালিটি খাত ও গ্র্যাজুয়েট স্কিমগুলোয় সুযোগ কমে যাওয়াই তরুণদের এ পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে।
তীব্র খরায় বিপর্যয়ের মুখে কেনিয়ায় শস্য উৎপাদন
Bonik Barta
শরতের শুরুতে বৃষ্টিপাতের পরিমাণ দীর্ঘমেয়াদি গড়ের মাত্র ৩০ শতাংশে নেমে এসেছে। আর্দ্রতার অভাব ও ক্রমবর্ধমান তাপমাত্রার কারণে মাটির পানি শুকিয়ে গেছে। এতে শস্য পূর্ণাঙ্গভাবে বেড়ে ওঠার আগেই শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এ পরিস্থিতি আগামী মাসগুলোয় কেনিয়ায় খাদ্য নিরাপত্তা ও ভুট্টার বাজারে নেতিবাচক প্রভাব ফেলবে।তীব্র খরায় ভুট্টা ও গম উৎপাদনে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে কেনিয়ার কেন্দ্রীয় অঞ্চল। বৃষ্টির অভাব এবং অতিরিক্ত তাপমাত্রায় ফসল শুকিয়ে যাওয়ায় কৃষকরা এখন তা গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার করছেন। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের (এফএএস) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওয়ার্ল্ড গ্রেইন ডটকম।
ডিএসইএক্স বেড়েছে প্রায় আড়াই শতাংশ
Bonik Barta
আলোচ্য সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ২ দশমিক ৪৬ শতাংশ বেড়েছে। সূচক বাড়লেও গত সপ্তাহে এক্সচেঞ্জটির দৈনিক গড় লেনদেন কমেছে প্রায় ৩১ শতাংশ।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইএক্স সূচক আগের সপ্তাহের তুলনায় ১৩৪ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬০০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ৫ হাজার ৪৬৬ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ৭১ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ২ হাজার ৯৮ পয়েন্ট। ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহে ২১ দশমিক শূন্য ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৯৫ পয়েন্ট।
জানুয়ারিতে টয়োটার রেকর্ড গাড়ি বিক্রয়
Bonik Barta
গত জানুয়ারিতে গাড়ি বিক্রিতে নতুন রেকর্ড গড়েছে প্রতিষ্ঠানটি। গত বৃহস্পতিবার টয়োটা জানায়, বছরের প্রথম মাসে তাদের গাড়ি বিক্রি ৪ দশমিক ৭ শতাংশ বেড়ে ৮ লাখ ২২ হাজার ৫৭৭ ইউনিটে দাঁড়িয়েছে। খবর জাপান টুডে। টয়োটার এ প্রবৃদ্ধির পেছনে মূল ভূমিকা রেখেছে হাইব্রিড গাড়ির ক্রমবর্ধমান জনপ্রিয়তা। বিশেষ করে উত্তর আমেরিকার বাজারে করোলা ও ক্যামরি সেডান গাড়ির প্রতি গ্রাহকদের বাড়তি ঝোঁক দেখা গেছে। বিদেশের বাজারে প্রতিষ্ঠানটি রেকর্ড ৬ লাখ ৯৯ হাজার ৫১২টি গাড়ি বিক্রি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ১ শতাংশ বেশি।
এক্সিম ব্যাংক মিউচুয়াল ফান্ডের দর কমেছে ৯%
Bonik Barta
সপ্তাহ শেষে ফান্ডটির দর দাঁড়িয়েছে ৩ টাকায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ৩ টাকা ৩০ পয়সায়। এতে ফান্ডটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দরপতনের তালিকার শীর্ষে উঠে এসেছে। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) এক্সিম ব্যাংক মিউচুয়াল ফান্ডের ইউনিটপ্রতি লোকসান হয়েছে ৩৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৬৫ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে বাজারমূল্য ভিত্তিতে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ৭ টাকা ৭৯ পয়সায়, ক্রয়মূল্যের ভিত্তিতে যা দাঁড়ায় ১১ টাকা ৩৫ পয়সায়।
আইভরি কোস্ট ও ঘানার কোকো বিক্রিতে সংকটের নেপথ্যে
Bonik Barta
আইভরি কোস্ট ও ঘানায় কোকো উন্মুক্তভাবে কেনাবেচা হয় না। সরকারি নিয়ন্ত্রক সংস্থাগুলো এক বছর আগেই আন্তর্জাতিক ব্যবসায়ীদের কাছে প্রায় ৮০ শতাংশ কোকো বিক্রির চুক্তি করে। এ বিক্রির ওপর ভিত্তি করে প্রতি বছর অক্টোবরে কৃষকদের জন্য একটি নির্দিষ্ট দাম নির্ধারিত হয় বিশ্বের মোট কোকোর চাহিদার অর্ধেক জোগান দেয় পশ্চিম আফ্রিকার দুই দেশ আইভরি কোস্ট ও ঘানা। চকোলেটের প্রধান এ কাঁচামাল উৎপাদনের সঙ্গে জড়িত দেশ দুটির প্রায় ২০ লাখ কৃষক পরিবার। তবে গত এক বছরে বাম্পার ফলন সত্ত্বেও দেশ দুটির কোকো বাজারে সংকট তৈরি হয়েছে। অবিক্রিত পণ্যের স্তূপ আর বিশ্ববাজারে আকস্মিক দরপতন দেশ দুটির অর্থনীতিকে বড় ধরনের অস্থিরতার মুখে ঠেলে দিয়েছে।
আইপিওর ৭২ কোটি টাকা ব্যাংকে রেখে ৩৬ কোটি টাকার সুদ আয়
Bonik Barta
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ২০১৮ সালে পুঁজিবাজার থেকে ৮০ কোটি টাকা সংগ্রহ করেছিল আমান কটন ফাইব্রাস পিএলসি। তবে আইপিওতে আসার আট বছর পরও কোম্পানিটি তহবিলের ১০ দশমিক ৩১ শতাংশ ব্যয় করেছে। বাকি টাকা ব্যাংকে স্থায়ী আমানত (এফডিআর) রেখে সুদ বাবদ এ পর্যন্ত কোম্পানিটি ৩৬ কোটি টাকা আয় করেছে। কোম্পানিটির আইপিও তহবিল ব্যবহার-সংক্রান্ত নিরীক্ষা প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনের তথ্যানুসারে, এ বছরের জানুয়ারি শেষে আইপিওর ৮০ কোটি টাকার মধ্যে ৮ কোটি ২৫ লাখ ১ হাজার ৬৬৩ টাকা ব্যয় করেছে আমান কটন। অব্যবহৃত রয়েছে ৭১ কোটি ৭৪ লাখ ৯৮ হাজার ৩৩৭ টাকা। এর মধ্যে যন্ত্রপাতি বাবদ ৬৬ কোটি ৩৩ লাখ ৭৫ হাজার ও ব্যবসা সম্প্রসারণ বাবদ ৫ কোটি ৩৯ লাখ ৩৪ হাজার ৩৬৫ টাকা বরাদ্দ থাকলেও এখন পর্যন্ত এ দুই খাতে কোনো অর্থ ব্যয় করতে পারেনি কোম্পানিটি।
প্রত্যাশা ছাড়াল এনভিডিয়ার আয়, লভ্যাংশ নিয়ে ওয়াল স্ট্রিটের চাপ
Bonik Barta
বিশ্বের শীর্ষস্থানীয় চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া গত বুধবার সর্বশেষ প্রান্তিকের আয়ের প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানির জানুয়ারি প্রান্তিকের (নভেম্বর-জানুয়ারি) আয় বাজার বিশ্লেষকদের সব প্রত্যাশা ছাড়িয়ে গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপের অভাবনীয় চাহিদাকে পুঁজি করে কোম্পানিটি রেকর্ড মুনাফা করলেও সন্তুষ্ট হতে পারছে না ওয়াল স্ট্রিট। বিশ্লেষকদের মতে, কোম্পানিটির আয়ের পাহাড় যেভাবে বড় হচ্ছে, সেই তুলনায় শেয়ারহোল্ডারদের সরাসরি নগদ লভ্যাংশ দেয়ার ক্ষেত্রে এনভিডিয়ার অনীহা বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা অসন্তোষ তৈরি করেছে। গত ২৫ জানুয়ারি শেষ হওয়া ২০২৬ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে এনভিডিয়া ৬ হাজার ৮১৩ কোটি ডলার আয়ের ঘোষণা দিয়েছে। এ আয় আগের প্রান্তিকের তুলনায় ২০ শতাংশ এবং গত বছরের একই সময়ের তুলনায় ৭৩ শতাংশ বেশি।
Preparation underway to compensate small investors in 5 merged banks
The Financial Express
Government authorities prepare to compensate the small investors in the five distressed private banks merged into Sammilito Islami Bank late last year, officials say. Instructed by the high-ups of the new government, the Financial Institutions Division (FID) is now calculating how much money needed to compensate the investors who bought shares of the five banks from the stock market, they add.
Officials at the FID have prepared a preliminary list of the small investors who have been affected by the merger of the five banks, which had been extensively looted allegedly during the Awami League regime.
Restoring law and order, investors' confidence biggest challenge for Bangladesh business
The Financial Express
Restoring law and order and rebuilding investor confidence remain the most pressing challenges for Bangladesh’s business sector, as the BNP-led government seeks to steer the economy out of a prolonged slowdown, business leaders and economists said. They stressed that sustained stability and a clear policy direction will be essential to revive investment and accelerate economic recovery. During the 18-month tenure of the interim government following the 2024 mass uprising, they said, the country’s business sector experienced a severe slump. Although some political stability has returned after the 13th parliamentary election held on February 12, the sector has yet to show signs of meaningful recovery.