01-Feb-2026

Monday 02 February 2026

03-Feb-2026

৮০ হাজার ডলারের নিচে নামল বিটকয়েনের দাম

Bonik Barta

বাজারমূল্যে বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম ৮০ হাজার ডলারের নিচে নামল। গত শনিবার ৬ দশমিক ৫ শতাংশ কমে দাঁড়ায় ৭৮ হাজার ৭১৯ ডলার ৬৩ সেন্টে। সর্বশেষ খবর অনুযায়ী, আগের সেশনের পতনের ধারাবাহিকতায় দামের নিম্নগামিতা অব্যাহত রয়েছে। খবর রয়টার্স। এর আগে শুক্রবার বিটকয়েনের দাম ৮১ হাজার ১০৪ ডলারে নেমে আসে, যা ছিল গত বছরের ২১ নভেম্বরের পর সর্বনিম্ন। একই সময়ে ডলার শক্তিশালী হয়। কারণ সাবেক ফেডারেল রিজার্ভ (ফেড) গভর্নর কেভিন ওয়ার্শকে পরবর্তী ফেড চেয়ার হিসেবে ঘোষণার পর মুদ্রাবাজারে এর প্রভাব পড়ে। ওই সময় বিনিয়োগকারী ও ট্রেডারদের একটি অংশ আশঙ্কা করেন, আর্থিক ব্যবস্থায় নগদপ্রবাহ কঠোর করতে পারেন নতুন ফেড চেয়ারম্যান।

হালকা প্রকৌশল খাতে রফতানির বিপরীতে নগদ প্রণোদনা দাবি

Bonik Barta

রফতানি বাজারে বাংলাদেশের হালকা প্রকৌশল বা লাইট ইঞ্জিনিয়ারিং খাতের অপার সম্ভাবনা রয়েছে। এ সুযোগ কাজে লাগাতে এ শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্কহার হ্রাস, রফতানিকারক প্রতিষ্ঠানগুলোর জন্য নগদ প্রণোদনা এবং সহজ শর্তে ব্যাংক ঋণ দেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি (বাইশিমাস)। রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে গতকাল এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান বাইশিমাস সভাপতি আব্দুর রাজ্জাক। এ সময় সংগঠনটির জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুর রশিদ ও সহসভাপতি রাজু আহমেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আজ থেকে শুরু হতে যাওয়া তিন দিনব্যাপী ‘বাংলাদেশ লাইট ইঞ্জিনিয়ারিং এক্সপো ২০২৬’ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শুল্কমুক্ত চিনি আমদানি স্থগিতের প্রস্তাব ইইউর

Bonik Barta

ইউরোপিয়ান কমিশন (ইসি) কিছু শুল্কমুক্ত চিনি আমদানি অনুমোদনের কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করার প্রস্তাব দিয়েছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, এ প্রস্তাবের মূল লক্ষ্য হলো ইউরোপের অভ্যন্তরীণ উৎপাদনকারীদের ওপর চাপ কমানো। কারণ বিশ্ববাজারে দীর্ঘ সময়ব্যাপী চিনির দাম নিম্নমুখী। তাই দামে সহায়তা ও বাড়তি প্রতিযোগিতা মোকাবেলায় শুল্কমুক্ত চিনি আমদানি স্থগিতের প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। খবর আরব নিউজ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইউরোপিয়ান কমিশনার ফর এগ্রিকালচার অ্যান্ড ফুড ক্রিস্টফ হ্যানসেন বলেন, ‘আমি চিনি উৎপাদনকারীদের ওপর চাপ কমানোর জন্য শুল্কমুক্ত চিনি আমদানি সাময়িক স্থগিতকরণের প্রস্তাব দেব।’

চলতি বছরের শেষে কমে আসতে পারে স্বর্ণের দাম

Bonik Barta

ভূরাজনৈতিক ও অর্থনৈতিক ঝুঁকির সমন্বিত প্রভাবে আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। চলতি বছরের শুরু থেকে এক মাসেরও কম সময়ে মূল্যবান ধাতুটির দর বেড়েছে ২৭ শতাংশের বেশি। তবে ২০২৬ সালেই বৈশ্বিক বিভিন্ন ঝুঁকির প্রায় অর্ধেকই কমে যেতে পারে। সিটিগ্রুপ সম্প্রতি প্রকাশিত এক নোটে জানিয়েছে, ভূরাজনৈতিক ও অর্থনৈতিক ঝুঁকির আশঙ্কায় স্বর্ণের দামে এখন পর্যন্ত যে প্রিমিয়াম (সংযোজিত মূল্য) অন্তর্ভুক্ত রয়েছে, তার উল্লেখযোগ্য অংশ ২০২৬ সালে বাস্তবায়ন নাও হতে পারে অথবা তা দীর্ঘমেয়াদি হবে না। খবর রয়টার্স। সিটিগ্রুপের বিশ্লেষকরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র-চীন উত্তেজনা, চীন-তাইওয়ান ঝুঁকি ও যুক্তরাষ্ট্রের সরকারি ঋণ নিয়ে উদ্বেগ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ঘিরে অনিশ্চয়তাসহ কয়েকটি মূল ঝুঁকি স্বর্ণের চাহিদা বৃদ্ধির পেছনে ভূমিকা রাখছে। তবে বর্তমানে মূল্যবান ধাতুটির দামে এসব ঝুঁকির যে প্রতিফলন দেখা যাচ্ছে, তার প্রায় অর্ধেকই ২০২৬ সালে বাস্তব রূপ নেবে না, নয়তো বছর পেরোনোর সঙ্গে সঙ্গে এসবের প্রভাব কমে যাবে।

জানুয়ারিতে ৪০ হাজার কোটি টাকা লেনদেনের রেকর্ড নগদের

Bonik Barta

চলতি বছরের শুরুতে ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদ এক মাসে সর্বোচ্চ লেনদেনে রেকর্ড করেছে। জানুয়ারিতে নগদ ৪০ হাজার ৩০১ কোটি টাকা লেনদেন করেছে, যা এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির এক মাসে সর্বোচ্চ লেনদেন। নতুন মাইলফলক অর্জন উপলক্ষে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, ‘নগদ তার গ্রাহকদের আস্থা অর্জনে কাজ করেছে এবং গ্রাহকবান্ধব কার্যক্রম পরিচালনা করে আসছে। ফলে দিন দিন নগদের লেনদেন বাড়ছে।’

নারী কর্মীদের জন্য পোস্ট-ম্যাটার্নিটি রিটার্ন টু ওয়ার্ক সাপোর্ট প্রোগ্রাম

Bonik Barta

মাতৃত্বকালীন ছুটি শেষে কর্মক্ষেত্রে ফিরে আসা কর্মীদের জন্য ‘পোস্ট-ম্যাটার্নিটি রিটার্ন টু ওয়ার্ক সাপোর্ট’ শীর্ষক একটি প্রোগ্রাম চালু করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। মূলত সন্তান জন্মদানের পর নারীরা যাতে আত্মবিশ্বাস, মর্যাদা ও সুস্থতা নিয়ে কর্মক্ষেত্রে ফিরে আসতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ। এ প্রোগ্রামের মূল লক্ষ্য মাতৃত্বকালীন ছুটির আগে যথাযথ পরিকল্পনা, ছুটিকালীন শারীরিক ও মানসিক যত্ন এবং কাজে ফেরার পর নারীদের জন্য একটি সৌহার্দ্যপূর্ণ ও সহায়ক কর্মপরিবেশ নিশ্চিত করা। এর আওতায় রয়েছে পেশাদার কাউন্সেলিং ও চিকিৎসকের পরামর্শ, ছুটিকালীন ঐচ্ছিক যোগাযোগ কার্যক্রম, টিম ও লাইন ম্যানেজারদের জন্য সচেতনতা সেশন এবং ছুটি শেষে কাজে ফেরার প্রক্রিয়াকে সহজ ও নমনীয় করা।

জাপানে কর্মসংস্থান বাড়লেও বেকারত্বের হার অপরিবর্তিত

Bonik Barta

জাপানে ২০২৫ সালে গড় বেকারত্বের হার আগের বছরের মতোই ২ দশমিক ৫ শতাংশে অপরিবর্তিত ছিল। দেশটির স্বরাষ্ট্র ও যোগাযোগ মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গত বছর জাপানে বেকারের গড় সংখ্যা ছিল ১৭ লাখ ৬০ হাজার, যা ২০২৪ সালের সমান। একই সময়ে কর্মসংস্থানে থাকা মানুষের সংখ্যা ৪ লাখ ৭০ হাজার বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি ৮২ লাখ ৮০ হাজারে। এর মাধ্যমে টানা দ্বিতীয় বছর নতুন রেকর্ড গড়ল কর্মসংস্থানের সংখ্যা। বেকারত্বের হার অপরিবর্তিত থাকার কারণ হলো টানা তৃতীয় বছরের মতো জাপানে শ্রমশক্তির পরিধি আরো বিস্তৃত হয়েছে।

দিল্লির দূষণে ক্ষতিগ্রস্ত খুচরা বিক্রি ও নির্মাণ খাত

Bonik Barta

নয়াদিল্লি সম্প্রতি কয়েক বছরের মধ্যে সবচেয়ে খারাপ বায়ুদূষণ দেখেছে। এতে ক্ষতির শিকার হয়েছে খুচরা বিক্রেতা, রেস্টুরেন্ট পরিচালনাকারী ও নির্মাণ কোম্পানিগুলো। মূলত বিপজ্জনক বায়ু ও সংশ্লিষ্ট নির্মাণ নিষেধাজ্ঞা ঘিরে এসব খাতে চাহিদা কমেছে। খবর নিক্কেই এশিয়া। আরমানি বিউটি ও এস্টি লাউডারের মতো ব্র্যান্ডের জন্য পরিচিত ডিপার্টমেন্ট স্টোর পরিচালনাকারী শপার্স স্টপ জানিয়েছে, উত্তর ভারতের উচ্চ দূষণ মাত্রার কারণে ভোক্তা চলাচল ও প্রয়োজনের অতিরিক্ত ব্যয় কমেছে। যার প্রভাব পড়েছে সামগ্রিক চাহিদায়।

ডলারের দুর্বলতায় মুদ্রাবাজারে নিম্নমুখী এশীয় মুদ্রাগুলোর বিনিময় হার

Bonik Barta

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির প্রতিক্রিয়ায় গত বছর ডলারের অবমূল্যায়ন ঘটে। তখন ধারণা করা হয়েছিল, ডলারের বিপরীতে এশিয়ার রফতানিনির্ভর দেশগুলোর মুদ্রার বিনিময় হার দ্রুত বাড়বে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে উল্টো চিত্র। গত সপ্তাহেও জাপানের ইয়েন ও দক্ষিণ কোরিয়ার ওন কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে লেনদেন হয়েছে। এশিয়ার দেশগুলোর মুদ্রার বিনিময় হার এখন এতটাই কমেছে যে মার্কিন বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট এ নিয়ে উদ্বেগ জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি ৯ ফেব্রুয়ারি

Bonik Barta

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পারস্পরিক বাণিজ্য চুক্তি ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তিনি বলেছেন, ‘এ ব্যাপারে চুক্তির খসড়া এবং এ তারিখেই স্বাক্ষরের জন্য একটা অনুমোদন চেয়ে আমরা সামারি পাঠিয়েছি। এটা আসার পর চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিতে পারব।’ সচিবালয়ে গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা শুল্ক (রেসিপ্রোকাল ট্যারিফ) কত শতাংশ হতে পারে, এমন প্রশ্নের জবাবে বাণিজ্য সচিব বলেন, ‘বাংলাদেশের রেসিপ্রোকাল শুল্কের হার ২০ শতাংশ আছে। অন্যান্য দেশে একই আছে। আবার অনেক দেশে বেশি আছে। তবে আমরা আশা করছি হয়তো কিছু কমতেও পারে। সে ধরনের একটা ধারণা আছে। তবে নিশ্চিত করে বলতে পারব না। খসড়া করেছি, তবে শুল্ক কত হবে সেটা নির্ধারণ করে ৯ তারিখের আগ পর্যন্ত সময় নিবেন।’

Majority PPP projects stall along with committed FDIs

The Financial Express

Over 50 per cent of the projects taken under the public-private partnership (PPP) development model since 2009, mostly involving foreign investment, stay put despite having been enlisted as potential ones for Bangladesh's uplift. The Public-Private Partnership Authority (PPPA) has a projection of investment no less than US$30 billion to bridge the country's infrastructure gap and meet the goals of a long-term development vision. An allocation of Tk 54 billion was proposed for the PPP fund in the FY2025-26 budget for project preparation, viability gap funding, and early-stage incentives, Sources, meanwhile, say save the pilot project, 23 of the PPP projects at the stage of implementation have either been facing various challenges in continuing construction works or apparently stopped for a lack of interest from the private sector for reasons that include a changed ambience during the interim government's period.

স্বপ্ন সুপার শপে ৬৪০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই

Bonik Barta

অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসির পর্ষদ স্বপ্ন সুপার শপে ৬৪০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব অনুমোদন করেছে। কোম্পানিটির সাবসিডিয়ারি ‌এসিআই লজিস্টিকস লিমিটেড পরিচালিত ‘‌স্বপ্ন’ দেশের অন্যতম বড় রিটেইল চেইন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, এসিআই লজিস্টিকসের প্রতিটি ১ হাজার টাকা অভিহিত মূল্যের মোট ৬৪ লাখ কনভার্টিবল প্রেফারেন্স শেয়ার কিনবে এসিআই। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে বিনিয়োগটি আগামী ৩১ মার্চের মধ্যে সম্পন্ন হবে।

আবার তেল-গ্যাস ক্ষেত্র অনুসন্ধান শুরু করেছে ইউরোপ

Bonik Barta

নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে অগ্রাধিকার দেয়ার কৌশল থেকে সরে এসে নতুন করে জীবাশ্ম জ্বালানির দিকে ঝুঁকছে ইউরোপ। এ অঞ্চলের দেশগুলো আবারো নিজস্ব জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের অনুসন্ধানে ফিরতে শুরু করেছে। ইউরোপের অন্যতম বৃহত্তম প্রাকৃতিক গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠান এনারজিয়ানের প্রধান নির্বাহী ম্যাথিওস রিগাস ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। ম্যাথিওস রিগাস বলেন, ‘আগে গ্রিসের নজর ছিল শুধু পরিবেশবান্ধব জ্বালানির দিকেই। দেশটি কয়লাভিত্তিক (লিগনাইট) বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করেছিল। এমনকি নতুন করে শুধু নবায়নযোগ্য প্রকল্পেই বিনিয়োগ শুরু করেছিল। কিন্তু বর্তমানে এ নীতিতে বড় পরিবর্তন এসেছে। এখন সরকার ও কোম্পানিগুলো জ্বালানি তেল এবং প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান নিয়েও ভাবছে। যেমন পশ্চিম গ্রিসে এক্সনের সঙ্গে কূপ খননের পরিকল্পনা। যদি সেখানে গ্যাস বা তেল পাওয়া যায়, তাহলে ভবিষ্যতে গ্রিস অভ্যন্তরীণ জ্বালানির চাহিদার বড় অংশ নিজেই মেটাতে পারবে।’

Economic challenges lie ahead for next elected government, finance adviser says

The Financial Express

Finance Adviser Salehuddin Ahmed has cautioned that major economic challenges lie ahead for the next elected government, noting that while the interim administration has managed to bring relative stability to the economy, further reforms are needed. He made the remarks on Monday while speaking at the annual conference of Sonali Bank held at a convention center in Dhaka. "The interim government has tried to stabilize the economy to some extent and addressed several challenges. However, the challenges ahead are much bigger," Salehuddin said.

Govt to sell beef at Tk 650 per kg, eggs at Tk 96 per dozen during Ramadan

The Financial Express

As in previous years, the government will sell essential food items at subsidised prices during the holy month of Ramadan to ease pressure on consumers. Under the programme, beef will be sold at Tk 650 per kg, milk at Tk 80 per litre, eggs at Tk 96 per dozen, and dressed poultry meat at Tk 250 per kg. The decision was taken at a meeting on Ramadan-focused fair-price sales held at the Ministry of Fisheries and Livestock on Sunday, an official said. Adviser to the Ministry of Fisheries and Livestock Farida Akhter directed officials to increase the number of sales points compared to last year.

CA directs opening FTA talks with EU

The Financial Express

Chief Adviser Prof Muhammad Yunus Sunday directed opening free-trade agreement (FTA) negotiations with the European Union forthwith to safeguard Bangladesh's trade preferences in its largest export market as the current duty-free access is set to expire. The head of interim government stressed the urgency during a courtesy call by Nuria Lopez, Chairperson of the European Chamber of Commerce in Bangladesh (EuroCham), at the state guesthouse Jamuna in Dhaka. Michael Miller, European Union's Ambassador in Bangladesh, took part in the meeting and discussion. They discussed the need to accelerate European investment in Bangladesh, how to ensure smooth trade relations between Bangladesh and the EU, and the need for further reforms to improve the country's business climate.

RMG exports to US fall in value and volume amid higher tariffs

The Financial Express

Bangladesh's ready-made garment (RMG) exports to its largest destination, the United States, declined both in value and volume year on year in November 2025 as higher tariffs dampened demand and forced changes in work-order patterns. Although overall apparel export growth during the January-November 2025 period still maintained double-digit expansion, shipments in November fell for the second consecutive month. Exports declined by 14.51 per cent to US$526.51 million, down from $616.27 million in November 2024, according to the latest data from the Office of Textiles and Apparel (Otexa), published on January 28. Bangladesh shipped 184.79 million square metres of garments in November 2025, down 10.91 per cent from 207.20 million square metres in the same month of 2024.