ডিজিটাল রাজস্ব ব্যবস্থাপনায় ব্যবসায়ীদের সম্পৃক্ত করুন: তাসকীন আহমেদ
Bonik Barta
সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রমে আইন ও বিধিবিধান প্রতিপালন নিশ্চিত করার পাশাপাশি কর প্রদানে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে স্বয়ংক্রিয় রাজস্ব ব্যবস্থাপনা ও ডিজিটাল কার্যক্রমে ব্যবসায়ীদের আরো বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ। গতকাল ডিসিসিআই মিলনায়তনে ‘২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ভ্যাট, ট্যাক্স, শুল্ক আইন এবং ব্যক্তিগত ই-রিটার্ন ব্যবস্থাপনায় পরিবর্তন ও পরিমার্জন’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। কর্মশালায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকার (পশ্চিম) অতিরিক্ত কমিশনার নির্ঝর আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মধ্যপ্রাচ্য যুদ্ধের ছয় মাসে যেভাবে বদলে গেছে বিশ্ববাজার
Bonik Barta
মধ্যপ্রাচ্য যুদ্ধের ছয় মাস পূর্ণ হলো আজ। সংঘাতের জেরে গত ১৮১ দিনে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জ্বালানি সরবরাহ। অস্থির হয়েছে তেল ও পরিশোধিত জ্বালানির বাজার। এর প্রভাব ছড়িয়ে পড়েছে খাদ্য ও সার সরবরাহেও। একই সঙ্গে বিশ্বব্যাপী আর্থিক বাজারেও তৈরি হয়েছে নানা ধরনের চাপ। বার্তা সংস্থা রয়টার্সের বিশ্লেষণে বিশ্বজুড়ে আর্থিক বাজারে যুদ্ধের ছয় মাসের প্রভাব তুলে ধরা হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা হামলার মধ্য দিয়ে সংঘাত শুরু হয় ফেব্রুয়ারির শেষের দিকে। এর পর থেকেই বিশ্ববাজারে তৈরি হয় বড় ধরনের অনিশ্চয়তা। উপসাগরীয় অঞ্চলের জ্বালানি তেল উৎপাদন ব্যাহত হয়। একই সময় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল কমে যায়। ফলে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়তে থাকে, যা এখনো কমেনি। এর সরাসরি প্রভাব পড়ে অপরিশোধিত জ্বালানি তেল ও পরিশোধিত জ্বালানির দামে।
প্রকল্পে বৈদেশিক মুদ্রায় ব্যাংক গ্যারান্টি দেয়ার সুযোগ পেল ব্যাংকগুলো
Bonik Barta
আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বাংলাদেশে প্রকল্পের কাজ পাওয়া বিদেশী কোম্পানির পক্ষে স্থানীয় কন্ট্রাক্টর, এজেন্ট বা অনুমোদিত প্রতিনিধিদের ব্যাংক গ্যারান্টি ও স্ট্যান্ডবাই লেটার অব ক্রেডিট (এসবিএলসি) দেয়ার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এ ধরনের গ্যারান্টি বৈদেশিক মুদ্রায় ইস্যু করা যাবে। এতে বাংলাদেশে বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পে বিদেশী কোম্পানির অংশগ্রহণ সহজ হওয়ার পাশাপাশি স্থানীয় কৌশলগত অংশীদার, এজেন্ট ও অনুমোদিত প্রতিনিধিদের প্রয়োজনীয় গ্যারান্টি বা এসবিএলসি ব্যবস্থার সুযোগ তৈরি হলো বলে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন।
২০২৫-২৬ অর্থবছরে ভারত-বাংলাদেশ বাণিজ্য কমেছে ৮.৩২ শতাংশ
Bonik Barta
ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীন বাণিজ্য বিভাগের তথ্যেও দেখা যায়, বাংলাদেশে ভারতের রফতানি বা ভারত থেকে বাংলাদেশে পণ্য আমদানি কমেছে। পাশাপাশি কমেছে দেশটিতে বাংলাদেশের পণ্য রফতানি। বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্য ২০২৫-২৬ ভারতীয় অর্থবছরে কমেছে ৮ দশমিক ৩২ শতাংশ। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীন বাণিজ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দুই দেশের মোট বাণিজ্য ছিল ১ হাজার ৩৪৯ কোটি ৩ লাখ ডলার (১ লাখ ৬৫ হাজার ৯৩১ কোটি টাকা, ডলারের বিনিময় হার ১২৩ টাকা হিসাবে)। ২০২৫-২৬ অর্থবছরে তা কমে হয়েছে ১ হাজার ২৩৬ কোটি ৭৫ লাখ ৫০ হাজার ডলার (১ লাখ ৫২ হাজার ১২১ কোটি টাকা)।
এলইডি পণ্য উৎপাদনে বেপজা অর্থনৈতিক অঞ্চলে ১ কোটি ৫৯ লাখ ডলার বিনিয়োগ করবে ইকোলেট
Bonik Barta
বাংলাদেশের রফতানি পণ্যের বহুমুখীকরণে চট্টগ্রামের মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চল-১-এ (বেপজা ইজেড-১) এলইডি পণ্য উৎপাদন শিল্প স্থাপনে ১৫ দশমিক ৯১ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে বাংলাদেশী প্রতিষ্ঠান ইকোলেট (প্রাইভেট) লিমিটেড।
প্রকল্পটিতে বছরে ৬০ লাখ পিস এলইডি বাল্ব, ডেকোরেটিভ লাইটসহ বিভিন্ন ধরনের ল্যাম্প উৎপাদন করা হবে। বেপজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। উৎপাদিত এসব পণ্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ বাজারে রফতানি করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে ৩০৬ জন বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।