উন্নয়নশীল দেশগুলোকে আরো ঋণগ্রস্ত করছে ক্রমবর্ধমান বাণিজ্যিক অনিশ্চয়তা
Bonik Barta
ক্রমবর্ধমান বাণিজ্যিক অনিশ্চয়তা উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশগুলোর ঋণের চাপ ও মন্থর প্রবৃদ্ধির সমস্যাকে আরো জটিল করে তুলছে বলে সতর্কতা জানিয়েছে বিশ্বব্যাংক। তবে চলমান শুল্কবিরোধে বিবদমান দেশগুলো নিজেদের শুল্ক কমালে তা প্রবৃদ্ধিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও মন্তব্য করেছে সংস্থাটি। রয়টার্সকে দেয়া এক সাক্ষাতকারে সংস্থার প্রধান অর্থনীতিবিদ ইন্দেরমিত গিলের এ সতর্কতা উঠে আসে। গিল জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার পর বিশ্বব্যাপী অর্থনীতিবিদরা দ্রুত উন্নত দেশগুলোর প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দিচ্ছেন। তবে উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে এখন পর্যন্ত এ সংশোধন তুলনামূলক কম। শতবর্ষের মধ্যে সর্বোচ্চ মার্কিন শুল্ক এবং চীন, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা ও অন্যান্য দেশের পাল্টা শুল্কের কারণে বিশ্ব অর্থনীতিতে যে ঝুঁকি তৈরি হয়েছে, তা এখন ওয়াশিংটনে চলমান আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং বিশ্বব্যাংকের বসন্তকালীন সভাগুলোর প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে।
শুল্ক আতঙ্কে কমছে প্রাইভেট জেটের চাহিদা
Bonik Barta
শুল্ক বৃদ্ধির আতঙ্ক আর অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে প্রাইভেট জেটের চাহিদা কমে যাচ্ছে। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান বার্কলেসের সাম্প্রতিক জরিপ বলছে, মার্চের তুলনায় বর্তমানে প্রাইভেট জেট কেনার প্রতি গ্রাহকের আগ্রহ ৪৯ শতাংশ কমে গেছে। কভিড-১৯ মহামারীর পর এটি সবচেয়ে বড় পতন। খবর সিএনবিসি। ৯-১৫ এপ্রিল পর্যন্ত পরিচালিত জরিপে ৬৫ জন বিজনেস জেট ব্রোকার ও অর্থায়নকারী অংশ নেন। বার্কলেসের বিজনেস জেট সূচক অনুযায়ী, বাজারের অবস্থা মূল্যায়নের জন্য পাঁচটি বিষয় বিশ্লেষণ করা হয়। জরিপে দেখা যায়, মার্চের মাঝামাঝিতে সূচক স্কোর ছিল ৫২, যা এপ্রিলের মাঝামাঝিতে কমে ৪০-এ নেমে আসে। সূচক ৪০-এ নামার মানে হলো বাজার ধীরে ধীরে মন্দার দিকে যাচ্ছে।
ইউএইর অধিকাংশ কোম্পানিতে নিয়োগ স্থগিত
Bonik Barta
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বেশির ভাগ কোম্পানি চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) নতুন কর্মী নিয়োগ বন্ধ রেখেছিল। এর পরিবর্তে বিদ্যমান কর্মীদের নিয়েই কাজ চালিয়ে গেছে বলে সম্প্রতি জানিয়েছে নিয়োগ সংস্থা কুপার ফিচ। খবর দ্য ন্যাশনাল। প্রতিবেদন অনুসারে, মার্চে শেষ হওয়া প্রান্তিকে আগের প্রান্তিকের তুলনায় নিয়োগ বেড়েছে ১ দশমিক ২৫ শতাংশ। এ সময় প্রতিষ্ঠানগুলো কর্মী দক্ষতা বাড়ানোয় বেশি গুরুত্ব দিয়েছে। এতে বোঝা যাচ্ছে, আগে ইউএইর বাজারে প্রাথমিক পর্যায়ের ব্যাপক নিয়োগ হলেও এখন কৌশলগত রূপান্তর ঘটছে।
২০২৬ সালের মধ্যে চীনের উহানে গাড়ি উৎপাদন বন্ধ করবে নিশান
Bonik Barta
আগামী বছরের ৩১ মার্চের মধ্যে চীনের উহান শহরে গাড়ি তৈরির কারখানা বন্ধ করার পরিকল্পনা করছে নিশান মোটর কোম্পানি লিমিটেড। পরিকল্পনার সঙ্গে যুক্ত সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। চীনা অটোমেকারদের তীব্র প্রতিযোগিতার মুখে পড়ে উৎপাদন কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। উহান প্লান্টের বার্ষিক উৎপাদন সক্ষমতা তিন লাখ ইউনিট গাড়ি। তবে ২০২২ সালে চালু হওয়ার পর কারখানাটি প্রতি বছর প্রায় ১০ হাজার গাড়ি উৎপাদন করতে পেরেছে। এখানে নিশানের বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) আরিয়া ও এক্স-ট্রেইল এসইউভি মডেল তৈরি করা হয়।
Big loan defaulters queuing up for 'relief'
The Financial Express
A loan-recovery support committee has so far verified 20 applications of big defaulters of loan ranging from Tk3.0 billion to Tk 80 billion to facilitate recovery of the credits, as the interim government has launched a financial-cleanup drive. Officials said Saturday the panel had reviewed the accumulated problematic and non-performing loans (NPLs) taken from different commercial banks and financial institutions in its last couple of meetings. Some of the big defaulters have already applied for settlement of their classified loans for continuing their business operations, sources told The Financial Express. They named Beximco Group, Desh Bandhu Group, Gazi Group, Aman Feed, Energy Pack, Zahintex, Amazing Fashion, and HKG Steel among the applicants. "We have already scrutinised some 20 applications of the companies with problematic loans or NPLs. In the next meeting, we will also review some other applications of the defaulters," said a committee member.
এশিয়ার স্পট মার্কেটে এলএনজির দাম এখনো এক বছরের সর্বনিম্নে
Bonik Barta
এশিয়া ও ইউরোপে উৎপাদনে ব্যাঘাত ঘটলেও সামগ্রিক চাহিদা দুর্বল থাকায় চলতি সপ্তাহে এশিয়ার স্পট মার্কেটে এলএনজির দাম কিছুটা বেড়েছে। তবে এখনো জ্বালানি পণ্যটি প্রায় এক বছরের সর্বনিম্ন দামে বেচাকেনা হচ্ছে। খবর বিজনেস রেকর্ডার। শিল্পসংশ্লিষ্ট সূত্রের দেয়া তথ্যানুযায়ী, উত্তর-পূর্ব এশিয়ায় জুনে সরবরাহের জন্য চলতি সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য ছিল ১১ ডলার ৮০ সেন্ট। আগের সপ্তাহে পণ্যটি প্রতি এমএমবিটিইউ ১১ ডলার ৫০ সেন্টে বেচাকেনা হয়েছে। উল্লেখ্য, গত সপ্তাহের দাম ছিল গত বছরের মে মাসের মাঝামাঝির পর সর্বনিম্ন।
পণ্যবাজার তথ্যসেবা প্রতিষ্ঠান আরগাসের হেড অব এলএনজি প্রাইসিং মার্টিন সিনিয়র জানান, তাৎক্ষণিক সরবরাহের জন্য প্রস্তুত কার্গোর জন্য ক্রেতার সংখ্যা সীমিত। কারণ চীনা ও ভারতীয় আমদানিকারকরা প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ১১ ডলারের ওপরে থাকায় ক্রয় কমিয়েছে। বর্তমানে স্পট মার্কেটের প্রধান ক্রেতা দেশ দক্ষিণ কোরিয়া।
ভারত ও থাইল্যান্ডে কিছুটা বেড়েছে চালের দাম
Bonik Barta
মুদ্রার বিনিময় হারের ওঠানামার কারণে ভারত ও থাইল্যান্ড থেকে রফতানি হওয়া চালের দাম চলতি সপ্তাহে কিছুটা বেড়েছে। যদিও এ সময় নিম্নমুখী চাহিদার কারণে মূল্যবৃদ্ধি সীমিত ছিল। অন্যদিকে ভিয়েতনামের চালের দাম তুলনামূলক স্থিতিশীল রয়েছে। খবর বিজনেস রেকর্ডার। ভারতে চলতি সপ্তাহে চালের দাম ২২ মাসের সর্বনিম্ন অবস্থান থেকে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। দেশটিতে এ সময় ৫ শতাংশ খুদযুক্ত সেদ্ধ চালের দাম ছিল টনপ্রতি ৩৮৯-৩৯৬ ডলার। আগের সপ্তাহে প্রতি টন চাল ৩৮৮-৩৯৪ ডলারে বিক্রি হয়েছে। খাতসংশ্লিষ্টরা বলছেন, ডলারের বিপরীতে ভারতীয় রুপির কিছুটা শক্তিশালী বিনিময় হার এ মূল্যবৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে।
সপ্তাহজুড়ে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে ১.২%
Bonik Barta
যুক্তরাষ্ট্রের কিছু পণ্যে শুল্ক ছাড় দিয়েছে চীন। এতে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনা কিছুটা কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর প্রভাবে চলতি সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে ১ দশমিক ২ শতাংশ। এছাড়া এ সময় ডলারের বিনিময় হার বৃদ্ধিও মূল্যবান ধাতুটির দাম কমার পেছনে ভূমিকা রেখেছে। খবর রয়টার্স। স্পট মার্কেটে সাপ্তাহিক লেনদেনের শেষদিনে স্বর্ণের দাম কমেছে ১ দশমিক ৭ শতাংশ। প্রতি আউন্সের মূল্য নির্ধারণ হয়েছে ৩ হাজার ২৯২ ডলার ৯৯ সেন্ট। এ সময় যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে মূল্যবান ধাতুটির দাম ১ দশমিক ৫ শতাংশ কমে আউন্সপ্রতি মূল্য স্থির হয় ৩ হাজার ২৯৮ ডলার ৪০ সেন্ট।
ব্রাজিলে কফি উৎপাদন ৬.৪% পর্যন্ত কমার আশঙ্কা
Bonik Barta
ব্রাজিলে ২০২৫-২৬ মৌসুমে কফি উৎপাদন আগের মৌসুমের তুলনায় ৩ থেকে ৬ দশমিক ৪ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। এর পেছনে ভূমিকা রাখবে গত বছরের খরাপ্রবণ আবহাওয়া। সম্প্রতি প্রকাশিত ভিন্ন দুই প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নেদারল্যান্ডসভিত্তিক রাবোব্যাংক ও ব্রাজিলের বৃহত্তম প্রাইভেট ব্যাংক ইতাউ ইউনিবাঙ্কোর করপোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিং শাখা ইতাউ বিআইবিএ। খবর রয়টার্স। একটি আবাদ অঞ্চল পরিদর্শনের পর রাবোব্যাংক জানায়, ২০২৫-২৬ মৌসুমে ব্রাজিলের কফি উৎপাদন ৬ দশমিক ৪ শতাংশ কমে ৬ কোটি ২৮ লাখ ব্যাগে (প্রতি ব্যাগে ৬০ কেজি) নেমে আসতে পারে। ২০২৪-২৫ মৌসুমে এ পূর্বাভাস ছিল ৬ কোটি ৭১ লাখ ব্যাগ।
ইন্দোনেশিয়ার নতুন মূল্য কাঠামো প্রত্যাখ্যান চীনের
Bonik Barta
কয়লা রফতানির ওপর আরো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য সরকার নির্ধারিত নতুন মূল্য চালুর উদ্যোগ দিয়েছে ইন্দোনেশিয়া। তবে তাদের শীর্ষ ক্রেতা চীনে এটি তেমন গ্রহণযোগ্যতা পাচ্ছে না। ফলে কয়লার মূল্য নির্ধারণে নতুন কাঠামো তৈরিতে জাকার্তার প্রচেষ্টা দুর্বল হয়ে পড়েছে। খবর রয়টার্স। ইন্দোনেশিয়া ১ মার্চ থেকে এইচবিএ নামের সরকার নির্ধারিত নতুন মূল্য ব্যবহার শুরু করে। এর আগে এটি শুধু রয়্যালটি হিসাবের জন্য ব্যবহার হতো। তবে পরবর্তী সময়ে অভ্যন্তরীণ ও রফতানি লেনদেনের মূল্য নির্ধারণেও এটি বাধ্যতামূলক করার চেষ্টা চলছে।
Indo-Pak tensions may impact FDI in Bangladesh
The Financial Express
Professor Dr Mustafizur Rahman, distinguished fellow of the Center for Policy Dialogue (CPD), has expressed concern over inflow of foreign direct investment (FDI) in Bangladesh due to the current tension between India and Pakistan. If a war breaks out, India's military spending will rise, potentially affecting Bangladesh's existing trade and tariff privileges in India, he said, addressing a debate competition in the city's FDC premises on Saturday. Debate for Democracy organised the event The Shadow Parliament on "Prospects and Challenges of Foreign Investment", presided over by DfD Chairperson Hassan Ahmed Chowdhury Kiron. Professor Mustafiz stressed the need for holding the general election within the promised timeframe to overcome political uncertainties that affect investment inflow. Although the recent investment summit has created potential for foreign investment, actual commitments were not very significant, he said. "The hope expressed at the summit to elevate Bangladesh to Singapore's level within the next 10 years is practically unrealistic," he added. In the past, many unrealistic investment figures were presented. Although the Seventh Five-Year Plan projected US$33 billion in FDI, the actual inflow was only $11 billion during the FYP period. Vietnam currently has $360 billion in FDI, whereas Bangladesh has only $22 billion.
কার্গো, কনটেইনার ও জাহাজ চলাচলসহ সব ক্ষেত্রেই প্রবৃদ্ধি
Bonik Barta
দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরে বাড়ছে আমদানি-রফতানি পরিচালন কার্যক্রম। ২০২৪-২৫ অর্থবছরে কার্গো, কনটেইনার ও জাহাজ চলাচল সব ক্ষেত্রেই প্রবৃদ্ধির ছাপ স্পষ্ট। চলতি অর্থবছরের জুলাই-মার্চ পর্যন্ত সময়কালে আমদানির ক্ষেত্রে মোট ১৩ লাখ ২৫ হাজার ২৭৬ টিইউএস এবং রফতানির ক্ষেত্রে ৬ লাখ ৫০ হাজার ৯৮৮ টিইউএস কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে। তবে খালি কনটেইনারসহ সর্বমোট হ্যান্ডলিংয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২৪ লাখ ৫৫ হাজার ৪৯৯ টিইউএসে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের নয় মাসে (জুলাই-মার্চ) বন্দরে মোট কার্গো হ্যান্ডলিং হয়েছে ৯৭ লাখ ১১ হাজার ৩৬১ টন, যা আগের বছরের ৯১ লাখ ৬৪ হাজার ৯৫৯ টনের তুলনায় প্রায় ৬ শতাংশ বেশি। কনটেইনার হ্যান্ডলিংয়ে প্রবৃদ্ধির হার প্রায় ৫ শতাংশ। চলতি অর্থবছরে নয় মাসে মোট ২৪ লাখ ৫৫ হাজার ৪৯৯ টিইউএস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২৩ লাখ ৩৮ হাজার ৩৫৫ টিইউএস।
রেমিট্যান্স প্রবাহ বাড়াতে ঢাকা ব্যাংক ও জেপি মরগানের মধ্যে অংশীদারত্ব
Bonik Barta
দেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ও সহজীকরণের জন্য একসঙ্গে কাজ করবে ঢাকা ব্যাংক এবং জেপি মরগান ব্যাংক। এ লক্ষ্যে ‘এক্সপেডায়েট সিলেক্ট রিসিট’ নামের নতুন সেবা চালু করেছে প্রতিষ্ঠান দুটি, যা ৪০টি ভিন্ন মুদ্রায় বিদেশ থেকে রেমিট্যান্স পাঠানো সহজ ও নিরাপদ করে তুলবে এবং প্রাপকদের কাছে সরাসরি অর্থ পৌঁছে দেবে। এ উপলক্ষে সম্প্রতি ঢাকা ব্যাংকের প্রধান কার্যালয়ে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের এমডি শেখ মোহাম্মদ মারুফ এবং জেপি মরগানের এমডি ও এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান ক্রিস্টিন ট্যান। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ঢাকা ব্যাংকের ডিএমডি আখলাকুর রহমান এবং নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান আবু জাহিদ আনসারী। অন্যদিকে জেপি মরগান পেমেন্টসের পক্ষে ছিলেন গ্লোবাল হেড অব এফআই ট্রেড সেলস অ্যাডেবায়ো ওসোলেকে, ট্রেড অ্যান্ড ওয়ার্কিং ক্যাপিটাল এফআইডি জিং ঝাং এবং বাংলাদেশ রিপ্রেজেন্টেটিভ অফিসের প্রধান সাজ্জাদ আনাম। —বিজ্ঞপ্তি
Create safe environment for business
The Financial Express
Small traders from Dhanmondi, Mohammadpur, Shaymoli, and Adabar in Dhaka said weak enforcement of law and order, high interest rates, limited access to finance, complex VAT and tax systems, harassment, and lack of automation pose obstacles to investment and business growth. They noted that these issues, along with severe traffic congestion, are raising business costs, reducing productivity, and stalling investment, which is discouraging new entrepreneurs in the region. They called for urgent government action to remove these barriers. They made the remarks at an interactive session organised by the Dhaka Chamber of Commerce and Industry (DCCI) on the current business climate and investment outlook, held at Tokyo Square Convention Centre in Mohammadpur on Saturday. Representatives from Bangladesh Bank, National Board of Revenue (NBR), law enforcement agencies, traffic police, and local traders spoke at the event chaired by DCCI President Taskeen Ahmed, according to a press release issued by the DCCI.
দেশের ৮৪ শতাংশ তরুণের এআই প্রযুক্তি ব্যবহারের দক্ষতা নেই
Bonik Barta
দেশের তরুণ সমাজের ৮৪ শতাংশের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি পরিচালনার দক্ষতা নেই। তরুণদের অনেকেই জানেন না, এআই কী এবং কীভাবে কাজ করে। অথচ তথ্যপ্রযুক্তির এ যুগে এআই দক্ষতা থাকা অতি জরুরি। চাকরিপ্রার্থীদের জন্য এ বিষয়ে দক্ষতার বিকল্প নেই। রাজধানীতে গতকাল বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) আয়োজিত ‘মানবসম্পদ ব্যবস্থাপনায় এআই’ শীর্ষক কর্মশালায় এ কথা বলেন বক্তারা। কর্মশালায় আলোচক হিসেবে ছিলেন নেটকম লার্নিংয়ের সিনিয়র ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) ইমদাদুল ইসলাম ও লার্নিং কনসালট্যান্ট হাসান মো. জুবায়ের।
২ দশমিক ৪৫ শতাংশ পয়েন্ট হারিয়েছে সূচক
Bonik Barta
দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আলোচ্য সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স কমেছে ২ দশমিক ৪৫ শতাংশ। গত সপ্তাহে পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাত ছাড়া বাকি সব খাতের শেয়ারেই নেতিবাচক রিটার্ন এসেছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের শুরু থেকেই নিম্নমুখী ছিল সূচক। কিন্তু পতন ঠেকাতে স্পষ্ট কোনো পদক্ষেপ নিতে পারেনি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফলে বিনিয়োগকারীদের মাঝে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। তবে এ ক্যাটাগরির একক শেয়ারে বিনিয়োগসীমা থেকে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) অব্যাহতি প্রদানের পাশাপাশি বিনিয়োগকারীদের দেয়া মার্জিন ঋণের বিপরীতে অনাদায়ী ক্ষতির (নেগেটিভ ইকুইটি) সমস্যা সমাধানেও আশ্বাস দেয় বিএসইসি। এসব উদ্যোগেও বিনিয়োগকারীদের আস্থা ফেরেনি। এ কারণে গত সপ্তাহেও পুঁজিবাজারে পতন অব্যাহত ছিল।
উত্তরা ব্যাংকের দর কমেছে ২১ শতাংশ
Bonik Barta
উত্তরা ব্যাংক পিএলসির শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ২৩ দশমিক শূন্য ৩ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ১৯ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ২৫ টাকা ২০ পয়সা। এতে শেয়ারটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় উঠে এসেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে উত্তরা ব্যাংকের পর্ষদ। এর মধ্যে ১৭ দশমিক ৫০ শতাংশ নগদ ও ১৭ দশমিক ৫০ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে উত্তরা ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৭৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৮৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২ টাকা ৭ পয়সায়।
দরবৃদ্ধির শীর্ষে শাহজিবাজার পাওয়ার
Bonik Barta
জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের গত সপ্তাহ শেষে শেয়ারদর ১৫ দশমিক ২১ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৪৪ টাকা ৪০ পয়সায়, আগের সপ্তাহে যা ছিল ৩৮ টাকা ৩০ পয়সা। এতে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দরবৃদ্ধির তালিকার শীর্ষে উঠে এসেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) শাহজিবাজার পাওয়ারের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৩৮ পয়সা। আলোচ্য হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ১০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ১৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৯ টাকা ৩৮ পয়সায়।
ব্লক মার্কেটে ১০০ কোটি টাকার বেশি লেনদেন
Bonik Barta
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহে ১০০ কোটি ৫৪ লাখ ৭০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ৭৮ কোটি ৭ লাখ ৩০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, আলোচ্য সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিগুলো হচ্ছে এসিআই লিমিটেড, এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড, ফাইন ফুডস লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক পিএলসি, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি, বিচ হ্যাচারি লিমিটেড, ব্র্যাক ব্যাংক পিএলসি, রেনাটা পিএলসি, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি।
ভিয়েতনামে কমেছে কফির দাম
Bonik Barta
ভিয়েতনামে কফি বিনের দাম গত সপ্তাহের তুলনায় বৃহস্পতিবার কিছুটা কমেছে। ব্যবসায়ীদের বরাত দিয়ে গতকাল এ তথ্য জানিয়েছে বিজনেস রেকর্ডার। ভিয়েতনামের বৃহত্তম কফি উৎপাদন অঞ্চল সেন্ট্রাল হাইল্যান্ডস। এ অঞ্চলের কৃষকরা বৃহস্পতিবার প্রতি কেজি কফি বিন ১ লাখ ৩০ হাজার থেকে ১ লাখ ৩০ হাজার ৫০০ ডংয়ে (প্রায় ৫ ডলার থেকে ৫ ডলার ২ সেন্ট) বিক্রি করেছেন, এক সপ্তাহ আগেও যা ছিল ১ লাখ ৩২ হাজার ৭০০ থেকে ১ লাখ ৩৩ হাজার ৭০০ ডং।সেন্ট্রাল হাইল্যান্ডসের এক ব্যবসায়ী বলেন, ‘অভ্যন্তরীণ দামের এ সামান্য পতন বৈশ্বিক বাজারের পরিস্থিতিকে পুরোপুরি প্রতিফলিত করে না। তবে কিছু কৃষক উৎপাদন খরচ মেটাতে নগদ বিক্রি বাড়িয়েছেন।’এদিকে ইন্দোনেশিয়ার সুমাত্রায় রোবাস্তা কফি বিন মে মাসের চুক্তির তুলনায় ১২০ ডলার ছাড়ে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের ১৫০-১৬০ ডলারের ছাড়ের তুলনায় কম।
মূলধনি যন্ত্রপাতির ঋণপত্র খোলা কমেছে ৩০ শতাংশ
Bonik Barta
টানা তিন অর্থবছর ধরে দেশে মূলধনি যন্ত্রপাতি আমদানি কমছে। চলতি অর্থবছরেও এ খাতের ঋণপত্র (এলসি) হ্রাসের প্রবণতা অব্যাহত রয়েছে। তিন বছর আগে এক অর্থবছরে মূলধনি যন্ত্রপাতির এলসি খোলার পরিমাণ ছিল ৬০০ কোটি বা ৬ বিলিয়ন ডলার। চলতি অর্থবছরে তা মাত্র ১ বিলিয়ন ডলারের ঘরে নেমে এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) মূলধনি যন্ত্রপাতি আমদানির জন্য মাত্র ১১৫ কোটি ৩৯ লাখ ডলারের এলসি খোলা হয়েছে। যেখানে ২০২৩-২৪ অর্থবছরে প্রায় ২৪ শতাংশ কমে যাওয়ার পরও এ আট মাসে ১৬৫ কোটি ডলারের এলসি খোলা হয়েছিল। সে হিসাবে চলতি অর্থবছরে মূলধনি যন্ত্রপাতি আমদানি আরো ৩০ দশমিক ১০ শতাংশ কমে গিয়েছে। আর ২০২২-২৩ অর্থবছরে মূলধনি যন্ত্রপাতির এলসি নিষ্পত্তি কমেছিল ২৯ দশমিক ৪৭ শতাংশ।
Uruguay's FM meets Prof Yunus, seeks stronger economic collaboration
The Financial Express
Uruguay's Foreign Minister Mario Lubetkin on Saturday called on Chief Adviser Professor Muhammad Yunus and highlighted the importance of expanding trade and investment ties between Uruguay and Bangladesh. He called for stronger economic collaboration, particularly between Dhaka and Mercosur member countries, to enhance mutual prosperity. The meeting was held at a hotel in Rome, shortly after attending the funeral mass of Pope Francis. During their meeting, both leaders engaged in discussions on issues of mutual interest, focusing on the current global trade situation and the need to bridge cooperation between Latin America and Asia.
Professor Yunus and Minister Lubetkin also explored strategies to invest in youth and promote social business enterprises, Chief Adviser's Deputy Press Secretary Abul Kalam Azad Majumder told UNB. They reaffirmed their shared vision of achieving a "Three Zero" world — zero unemployment, zero wealth concentration, and zero net carbon emissions. Chief Adviser Prof Yunus emphasised the importance of maintaining regular high-level dialogues and extended an invitation to Foreign Minister Lubetkin to visit Bangladesh at an early opportunity.
Bangladesh, Japan forge stronger SME collaboration at ICOSA roundtable
The Financial Express
Strengthening ties between Bangladeshi and Japanese small and medium enterprises (SMEs) took centre stage at a roundtable discussion between members of the Bangladesh B2B mission and the International Cooperation Organisation for Small & Medium Enterprises in Asia (ICOSA). The session was held on the second day of the ‘Investors B2B Japan’ event at the UNU Headquarters in Tokyo on April 25. Professor Dr Naohiro Kurose, President of ICOSA, expressed strong optimism about future cooperation. Drawing from ICOSA’s recent study tour to Bangladesh, he highlighted Japan’s longstanding commitment to SME growth and the potential for enhanced bilateral engagement, as per a UNB report. Focusing on technology transfer and industrial policy, Professor Wada Masatake, a senior ICOSA member, proposed regular exchanges between Bangladeshi and Japanese entrepreneurs to build sustainable business partnerships. He stressed that such initiatives would significantly contribute to regional development. From the Bangladesh side, Mikhail Idris Islam, Director of HAISON, delivered a key presentation outlining opportunities for SME cooperation.
বগুড়া থেকে পাটজাত পণ্যের রফতানি বেড়েছে, কমেছে রাইস ব্র্যান অয়েল ও কৃষি যন্ত্রাংশ
Bonik Barta
২০২৫ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বগুড়া থেকে পাট ও পাটজাত পণ্যের রফতানি আয় বেড়েছে। অন্যদিকে রাইস ব্র্যান অয়েল ও কৃষিকাজে ব্যবহৃত পানির পাম্পের রফতানি কমেছে। এসব পণ্য মূলত ভারত ও শ্রীলংকায় রফতানি করা হয়েছে। বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিআই) বলছে, রফতানি বাড়াতে তারা কাজ করছেন। বিসিসিআই কার্যালয় থেকে জানা গেছে, বগুড়া থেকে বিভিন্ন ধরনের পণ্য নিয়মিতভাবে ভারতে রফতানি করা হয়। এর মধ্যে কাঁচা পাট ও পাটজাত পণ্য, কৃষি যন্ত্রাংশ এবং রাইস ব্র্যান অয়েল উল্লেখযোগ্য। বগুড়া মাল্টি অয়েল মিল, হাসান জুট মিলস লিমিটেড, তামিম এগ্রো ইন্ডাস্ট্রিজ, হাসান জুট অ্যান্ড স্পিনিং মিলস, বগুড়া জুট মিলস, মিল্টন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এবং রনি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান এসব পণ্য রফতানি করেছে।
সিআইইউ শিক্ষার্থীদের কোটি টাকার বৃত্তি দেবে ইয়ংওয়ান করপোরেশন
Bonik Barta
চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) শিক্ষার্থীদের জন্য ১ কোটি টাকার বৃত্তি ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়ার শিল্পপ্রতিষ্ঠান ইয়ংওয়ান করপোরেশন। সিআইইউ কর্তৃপক্ষ বলছে, এ স্কলারশিপ প্রোগ্রাম শিক্ষার্থীদের জন্য একটি যুগান্তকারী সুযোগ এনে দিয়েছে। ১ কোটি ৯ লাখ ৬০ হাজার টাকার এ স্কলারশিপ প্রোগ্রামের সুফল পাবেন সিআইইউর ব্যবসায় অনুষদের বিবিএ প্রোগ্রাম এবং প্রকৌশল অনুষদের বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীরা। এ বৃত্তির আওতায় সিআইইউর সামার সেমিস্টারে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে স্কলারশিপের জন্য নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে লেখাপড়ার সুযোগ পাবেন।এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য থাকবে বিশেষ মেন্টরশিপ প্রোগ্রাম, ইন্টার্নশিপের সুযোগ, কোরিয়ার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা এবং চাকরির নিশ্চয়তা।
গ্রামীণফোনের আয় ও মুনাফা কমেছে
Prothom-Alo
টেলিযোগাযোগ খাতের তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) আয় ও নিট মুনাফা আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় কমেছে। এ সময়ে কোম্পানিটির আয় কমেছে আড়াই শতাংশ এবং কর-পরবর্তী নিট মুনাফা কমেছে ৫২ দশমিক ৬২ শতাংশ। কোম্পানিটির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে গ্রামীণফোনের আয় হয়েছে ৩ হাজার ৮৩৪ কোটি ৫২ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ৩ হাজার ৯৩২ কোটি ৯৫ লাখ টাকা। আলোচ্য সময়ে গ্রামীণফোনের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬৩৩ কোটি ৯৩ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ১ হাজার ৩৩৮ কোটি ৪ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে অর্ধেকের বেশি।
হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের ২৫% নগদ লভ্যাংশ ঘোষণা
Bonik Barta
সিমেন্ট খাতে তালিকাভুক্ত কোম্পানি হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এছাড়া চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির বিক্রি ও মুনাফা কমেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে সমাপ্ত ২০২৪ হিসাব বছরে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের শেয়ারপ্রতি সমন্বিত আয় হয়েছে ৮ টাকা ১৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮ টাকা ১৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭২ টাকা ৮৭ পয়সায়। এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২০ মে সকাল ১০টা ৩০ মিনিটে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটির পর্ষদ। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ জুন।
Beza to engage int'l developer for 'Green Factory Hub' at Special Economic Zone in Mirsarai
The Business Standard
Bangladesh Economic Zones Authority (Beza) plans to allocate 500 acres at National Special Economic Zone in Mirsarai to an International Master Developer to set up a modern "Green Factory Hub" as part of a new strategy to attract foreign investment. The project aims to replicate the model of the Korean Export Processing Zone and the Bepza Economic Zone, with the master developer managing the industrial zone. Under a Public-Private Partnership (PPP) framework, the developer will be responsible for land development, construction of facilities, and allocation of plots to investors. "We have moved beyond allocating small plots. Our focus now is on developing larger zones with full infrastructure," said Abdullah Al Mahmud Faruk, project director of the National Special Economic Zone (NSEZ) Development Project.
পণ্যের দাম বাড়াবে প্রক্টর অ্যান্ড গ্যাম্বল
Bonik Barta
বাণিজ্যযুদ্ধের কারণে কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় কিছু পণ্যের দাম বাড়ানোর কথা জানিয়েছে প্রক্টর অ্যান্ড গ্যাম্বল (পিঅ্যান্ডজি)। এছাড়া অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে ভোক্তা ব্যয় কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে চলতি বছরের জন্য আয়ের পূর্বাভাস কমিয়ে এনেছে। ভোক্তাপণ্য জায়ান্টটির শীর্ষ ব্র্যান্ডের মধ্যে রয়েছে প্যামপার্স, টাইড, মিস্টার ক্লিন ও এরিয়েল। পিঅ্যান্ডজির সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। অন্যদিকে কাঁচামাল, প্যাকেজিং উপকরণ ও কিছু প্রস্তুত পণ্যের জন্য চীনের ওপর নির্ভর করে তারা। তবে পিঅ্যান্ডজির এক মুখপাত্র জানিয়েছেন, মার্কিন বাজারের ৯০ শতাংশ পণ্যই স্থানীয়ভাবে উৎপাদন হয়। খবর ও ছবি রয়টার্স
Bangladesh Economic Zones Authority (Beza) plans to allocate 500 acres at National Special Economic Zone in Mirsarai to an International Master Developer to set up a modern "Green Factory Hub" as part of a new strategy to attract foreign investment. The project aims to replicate the model of the Korean Export Processing Zone and the Bepza Economic Zone, with the master developer managing the industrial zone. Under a Public-Private Partnership (PPP) framework, the developer will be responsible for land development, construction of facilities, and allocation of plots to investors. "We have moved beyond allocating small plots. Our focus now is on developing larger zones with full infrastructure," said Abdullah Al Mahmud Faruk, project director of the National Special Economic Zone (NSEZ) Development Project.
The Business Standard
For the first time, cargo flights will operate from Sylhet Osmani International Airport, with the first shipment to Spain scheduled for today – a move exporters see as opening new doors of opportunity.
Exporters say various products from Sylhet are exported to Europe, America, and several Middle Eastern countries. However, due to the absence of a cargo terminal at the local airport, exporters had long been forced to route their shipments through Dhaka. As a result, there had been longstanding demands for setting up a cargo terminal and launching direct cargo flights from Sylhet Osmani Airport. The Business Standard Google News Keep updated, follow The Business Standard's Google news channel
"It would boost exports of products like betel leaves, satkara (a local citrus fruit), lemons, and fish," said Hijkil Gulzar, former president of the Jalalabad Vegetable and Fish Export Group. He also noted that with proper management, not only Bangladeshi businesses but also traders from India's Seven Sisters states could benefit from using this airport.
রুশ বাজারে ফিরছে হুন্দাই
Bonik Barta
রুশ বাজারে পুনরায় প্রবেশের ইঙ্গিত দিয়েছে হুন্দাই মোটর কোম্পানি। স্থানীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, চলতি মাসে দেশটির মেধাস্বত্ববিষয়ক সংস্থা রোসপেটেন্টে অন্তত আটটি নতুন ট্রেডমার্ক নিবন্ধন করেছে দক্ষিণ কোরিয়ার অটো জায়ান্টটি।
২০২২ সালের মার্চে ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ায় সব কার্যক্রম স্থগিত করে হুন্দাই। প্রতিষ্ঠানটি ওই সময় যন্ত্রাংশ সরবরাহে জটিলতা ও বাজার পরিস্থিতির অবনতি উল্লেখ করে কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয়।
ক্ষতির আশঙ্কা ছড়িয়ে পড়েছে ভারতীয় এয়ারলাইনস শিল্পে
Bonik Barta
কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলার ঘটনায় পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ এনে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। পাল্টা প্রতিক্রিয়া জানাতে ইসলামাবাদও দেরি করেনি। পাকিস্তান এরই মধ্যে বৃহৎ প্রতিবেশীর জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে, যা কিনা ভারতীয় এয়ারলাইনসের জন্য আর্থিক ও কারিগরি দিক থেকে বড় ধরনের ধাক্কা হতে পারে, এমন আশঙ্কা জানিয়েছেন দেশটির খাতসংশ্লিষ্টরা। খবর দ্য হিন্দু। পাকিস্তানের আকাশসীমা ভারত বিশেষ করে উত্তর ভারতের শহরগুলোর জন্য গুরুত্বপূর্ণ। যেমন দিল্লি থেকে ইউরোপ, মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া এবং এমনকি যুক্তরাষ্ট্রমুখী ফ্লাইটের জন্য পকিস্তানের আকাশ গুরুত্বপূর্ণ একটি করিডোর। বর্তমান পরিস্থিতিতে বিকল্প রুটে চলাচলের কারণে ভারতীয় এয়ারলাইনসগুলো ক্ষতির মুখে পড়বে, যাত্রীদের গুনতে হবে বাড়তি ভাড়া।
দেশের বাজারে ২০-৩০% কম দামে গাড়ি আনছে র্যানকন নিজস্ব প্রতিবেদক
Bonik Barta
দেশে বর্তমানে নতুন কোনো সিবিইউ (সম্পূর্ণ রূপে বিদেশে নির্মিত) গাড়ি কিনতে গেলে সরকারকে ১২৭ শতাংশ শুল্ক দিতে হয়। এতে একটি গাড়ির দাম বেড়ে মূল দরের চেয়ে কয়েক গুণ বেশি হয়। এ ক্ষেত্রে গ্রাহকদের কিছুটা স্বস্তি দিতে এগিয়ে এসেছে র্যানকন অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সিবিইউর চেয়ে অন্তত ২০-৩০ শতাংশ কম দামে গাড়ি বিক্রি করতে পারবে বলে দাবি করছে প্রতিষ্ঠানটি। তবে মানের সঙ্গে কোনো ধরনের আপসের সুযোগ নেই বলেও জানিয়েছে র্যানকন। গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর এলাকার বড় ভবানীপুরে র্যানকন অটো ইন্ডাস্ট্রিজের কারখানা পরিদর্শন করেন একদল সাংবাদিক। এ সময় গাড়ি সংযোজনের নানা ধাপ ও পর্যায় ঘুরে দেখেন তারা। পরবর্তী সময়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন র্যানকনের কর্মকর্তারা।
পাকিস্তানের খাদ্য রফতানিতে টানা ২০ মাসের প্রবৃদ্ধি
Bonik Barta
পাকিস্তানের খাদ্য রফতানি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) বেড়েছে ১ দশমিক ৬২ শতাংশ। এ সময় রফতানি পৌঁছেছে ৫৭৫ কোটি ডলারে। আগের বছরের একই সময় অর্থের এ পরিমাণ ছিল ৫৬৬ কোটি ডলার। পাকিস্তান পরিসংখ্যান ব্যুরো (পিবিএস) প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের বাজারে চলমান খাদ্যপণ্যের মূল্যস্ফীতির মধ্যেও রফতানি খাতে প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। দেশটিতে টানা ২০ মাস ধরে ঊর্ধ্বমুখী রয়েছে খাদ্য রফতানি।মূল রফতানি পণ্যের মধ্যে রয়েছে বাসমতী চাল। পণ্যটি থেকে আয় ৮ দশমিক ৭৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৬৯ লাখ ডলারে। রফতানির পরিমাণ ২১ দশমিক ৭৮ শতাংশ বেড়ে হয়েছে ৬ লাখ ৬৩ হাজার ৯৮০ টন। অন্যদিকে বাসমতী নয় এমন চালের রফতানি কমেছে ৯ দশমিক ৮৭ শতাংশ। এ থেকে আয় দাঁড়িয়েছে ২০৮ কোটি ডলারে। এসব পণ্য রফতানির পরিমাণ দশমিক ১৪ শতাংশ বেড়ে হয়েছে ৪০ লাখ টনের বেশি। সামগ্রিক চাল রফতানি ৫ দশমিক ৯১ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রায় ২৭৬ কোটি ডলারে।