27-Jan-2026

Wednesday 28 January 2026

29-Jan-2026

Apex Footwear's Q2 profit jumps 67pc amid sales growth

Bonik Barta

Apex Footwear generated 67 per cent higher profit to Tk 53.5 million in October-December (the second quarter of FY26) last year, supported by higher sales and lower finance costs compared to the corresponding period of the previous year. The listed home-grown shoemaker witnessed a 13.07 per cent year-on-year increase in revenue in the quarter to December last year, while finance costs fell by 8.23 per cent year-on-year. The company boosted sales through aggressive advertising in targeted markets, especially in new and rural segments, as evident in its frequent promotional offers. It also benefitted from a shift in consumer demand towards local brands and value-for-money products. Apart from higher sales, Apex Footwear reduced its finance costs by 8.23 per cent year-on-year to Tk 177.46 million in the second quarter of FY26.

চীন থেকে নতুন ঋণপ্রাপ্তির তুলনায় বেশি অর্থ পরিশোধ করছে আফ্রিকার দেশগুলো

Bonik Barta

উন্নয়নশীল দেশগুলোয় একসময় প্রধান ঋণদাতার ভূমিকায় থাকা চীনের অবস্থান গত এক দশকে বেশ পরিবর্তন হয়েছে। সাম্প্রতিক বছরে দরিদ্র দেশগুলোয় এশিয়ার শীর্ষ এ অর্থনীতি থেকে নতুন ঋণপ্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর পরিবর্তে পুরনো ঋণের কিস্তি ও সুদ পরিশোধের চাপ ক্রমেই বাড়ছে। সাম্প্রতিক দুটি গবেষণা প্রতিবেদনে দেখা যাচ্ছে, চীন থেকে আফ্রিকায় ঋণপ্রবাহ কমছে। পাশাপাশি নতুন ঋণের তুলনায় দেশগুলো থেকে বহির্মুখী অর্থপ্রবাহ বাড়ছে। খবর রয়টার্স ও ফাইন্যান্স ইন আফ্রিকা। উন্নয়নশীল দেশে অর্থায়ন সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান ওয়ান ডাটার প্রতিবেদন অনুসারে, অনেক নিম্ন ও মধ্যম আয়ের দেশ এখন নতুন অর্থপ্রাপ্তির তুলনায় ঋণ পরিশোধ বাবদ চীনে বেশি অর্থ পাঠাচ্ছে। এতে উন্নয়ন অর্থায়নের জন্য বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মতো বহুপক্ষীয় প্রতিষ্ঠানের ওপর নির্ভর করছে দেশগুলো।

দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৭ হাজার টাকার বেশি

Bonik Barta

দেশের বাজারে আবার বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এবার বাড়ানো হয়েছে ভরিপ্রতি সর্বোচ্চ ৭ হাজার ৩৪৮ টাকা। এর মাধ্যমে স্বর্ণের দামের নতুন রেকর্ড হয়েছে। নতুন দর আজ সকাল ১০টা ১৫ মিনিটে কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ বুধবার সকাল ১০টা ২৬ মিনিটে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা। এটি দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দর। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫৭ হাজার ৪৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২০ হাজার ৭৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে পাম অয়েলের দাম

Bonik Barta

ফিউচার মার্কেটে টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে মালয়েশীয় পাম অয়েলের দাম। আন্তর্জাতিক বাজারে অন্যান্য ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, রফতানি চাহিদা বেড়ে যাওয়ার পাশাপাশি উৎপাদন কমে যাওয়ার তথ্য মূল্যবৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে। খবর বিজনেস রেকর্ডার। বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে এপ্রিলে সরবরাহ চুক্তিতে পাম অয়েলের দাম টনে ৩৩ রিংগিত বা দশমিক ৭৮ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য পৌঁছেছে ৪ হাজার ২৫৮ রিংগিতে (১ হাজার ৭৭ ডলার ৯৭ সেন্ট)।

উৎপাদন বাড়ায় নিম্নমুখী প্রবণতায় বৈশ্বিক ইস্পাতের বাজার

Bonik Barta

অতিরিক্ত উৎপাদন সক্ষমতা, দুর্বল চাহিদা ও ক্রমবর্ধমান সুরক্ষানীতি এ তিনমুখী চাপে বৈশ্বিক ইস্পাত শিল্পের বাজার ক্রমেই জটিল হয়ে উঠছে। মৌলিক চাহিদা ও সরবরাহের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি এখন ধাতব পণ্যটির বাজারকে প্রভাবিত করছে বাণিজ্য ও শিল্পনীতি এবং ভূরাজনৈতিক অস্থিতিশীলতা। জলবায়ু নিয়ন্ত্রণ, শিল্পভিত্তিক ভর্তুকি, শুল্কনীতি ও কৌশলগত বিনিয়োগ—এ সবকিছু মিলেই ইস্পাত, আকরিক লোহা ও গুরুত্বপূর্ণ খনিজের বৈশ্বিক বাজার নতুন রূপ নিচ্ছে। এস অ্যান্ড গ্লোবালের প্লাটস জরিপের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে হেলেনিক শিপিং নিউজ। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) সর্বশেষ স্টিল রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালে বৈশ্বিক ইস্পাত উৎপাদন সক্ষমতা ২০০৯ সালের পর সবচেয়ে দ্রুত হারে বেড়েছে। এতে দামে আরো নিম্নমুখী চাপ তৈরি হয়েছে। অতিরিক্ত সরবরাহ ও বাণিজ্যপ্রবাহের পরিবর্তনের কারণে উৎপাদনকারীরা নতুন বাজার খুঁজতে বাধ্য হচ্ছেন। ফলে বিশ্বজুড়ে বাড়ছে অ্যান্টিডাম্পিং (অতিরিক্ত শুল্ক) ও সেফগার্ডের (শুল্ক বাড়ানো, কোটা নির্ধারণ বা আমদানি সীমিত) মতো ঘটনা।

বেপজায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান

Bonik Barta

চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি অ্যাকসেসরিজ কারখানা স্থাপনের লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে চীনা মালিকানাধীন হুয়াজু অ্যাকসেসরিজ কোম্পানি লিমিটেড। চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটি ১৬ দশমিক ৩৪ মিলিয়ন ডলার বা ১৯৯ কোটি ৫৫ লাখ ৪২ হাজার ১০৮ টাকা বিনিয়োগ করবে। এতে ১ হাজার ৩৯৫ জন বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এ উপলক্ষে ঢাকায় বেপজা কমপ্লেক্সে সোমবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বেপজার নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং হুয়াজু অ্যাকসেসরিজের ব্যবস্থাপনা পরিচালক ইয়াং ইয়ানমেই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

কর সংস্কার প্রতিবেদন জমা দেওয়া হয়েছে: রাজস্ব এবং প্রবৃদ্ধির জন্য এর গুরুত্ব কতটুকু?

The Business Standard

পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) বাংলাদেশের চেয়ারম্যান ড. জায়েদী সাত্তারের নেতৃত্বাধীন ১১ সদস্যের জাতীয় টাস্কফোর্স প্রণীত প্রতিবেদনে কর–জিডিপি অনুপাত বর্তমান প্রায় ১০ শতাংশ থেকে ২০৩০ সালের মধ্যে ১২ শতাংশ এবং ২০৩৫ সালের মধ্যে ১৫ থেকে ২০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।রাজস্ব আদায় বাড়ানো এবং পরোক্ষ করের ওপর অর্থনীতির অতিনির্ভরতা কমাতে বড় ধরনের কাঠামোগত পরিবর্তনের প্রস্তাব দিয়ে একটি সংস্কার এজেন্ডা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে বাংলাদেশের কর কাঠামো পুনর্বিন্যাসে দায়িত্বপ্রাপ্ত জাতীয় কমিটি।

Country not yet ready to absorb aftershocks

Bonik Barta

Bangladesh is not yet fully prepared to absorb the aftershocks from least-developed country (LDC) graduation with key sectors like banking and finance and manufacturing staring at significant challenges looming large. Economists, business leaders and experts came up with such forewarning at a roundtable discussion Tuesday, as the cutoff time for UN certification for the country's status change keeps nearing now. They said following the graduation set for November 2026, such sectors would face difficulties adjusting the loss of preferential treatment and increased competitive pressure on the global market. They have cautioned that without swift reforms along with adequate preparation, the transition could strain the financial system and undermine economic stability.

কাস্টমস বন্ড অটোমেশন জটিলতায় ভোগান্তিতে রপ্তানিকারকরা

Bonik Barta

গত ১ জানুয়ারি থেকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রপ্তানিকারকদের কাঁচামাল ব্যবহার ও রপ্তানি–সংক্রান্ত সব কার্যক্রম অটোমেশনের আওতায় আনা বাধ্যতামূলক করার পর থেকে ব্যবসায়ীরা নানা জটিলতার মুখে পড়ছেন বলে অভিযোগ উঠেছে। তাদের দাবি, নতুন ব্যবস্থায় গুরুতর সফটওয়্যার ত্রুটি, প্রক্রিয়াগত বিলম্ব দেখা দিচ্ছে এবং যে হয়রানি দূর করার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছিল, তা এখনো কমেনি। তবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বলছে, এসব অভিযোগ পুরোপুরি সঠিক নয় এবং সময়ের সঙ্গে সঙ্গে সমস্যাগুলোর সমাধান হবে।

Oligopolistic market, regulatory indifference responsible for current LPG crisis

The Financial Express

Despite import of liquefied petroleum gas (LPG) more than the consumption requirement for the July-December period of 2025, consumers are experiencing a severe supply crunch of the fuel, raising questions about market transparency and regulatory oversight. However, the monthly imports have been highly uneven, which could also be one of the reasons for the ongoing crisis. During the period under review, LPG imports reached an average of 152,818 MT per month, with September recording the highest inflow and November the lowest. Despite import of LPG in sufficient volume, consumers across the country have been facing an "artificial" shortage, with retail prices spiraling out of control. Data from the National Board of Revenue (NBR) shows that total imports for the 2025 calendar year stood at over 1.42 million MT, averaging about 118,622 MT per month.

পাঁচ কার্গো এলএনজি সয়াবিন তেল, ডাল ও সার কিনবে সরকার

Bonik Barta

জিটুজি ভিত্তিতে পাঁচ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাছাড়া এক কোটি লিটার সয়াবিন তেল, ৭৫ হাজার টন সার ও ১০ হাজার টন মসুর ডাল কেনা হবে। গতকাল অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে স্বল্পমেয়াদে সরাসরি ক্রয় প্রক্রিয়ায় পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এক্ষেত্রে জাপান/কোরিয়া মার্কার ফিউচারের (জেকেএম) সঙ্গে সাড়ে ১৪ সেন্ট যোগ করে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে। গতকাল প্রতি এমএমবিটিইউ জেকেএম ফিউচারের দর ছিল ১১ দশমিক ২৩ ডলার।

প্রতিযোগিতার চাপে ইউরোপে বাজার হারানোর শঙ্কায় বাংলাদেশী পোশাক

Bonik Barta

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ভারতের মধ্যে একটি বৃহৎ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মানুষ একে ‘মাদার অব অল ডিলস’ বলে অভিহিত করছে জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এ চুক্তি দুই অঞ্চলের জনগণের জন্য বিশাল সুযোগ সৃষ্টি করবে। ভারতের গোয়ায় গতকাল ইন্ডিয়া এনার্জি উইক ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে মুক্ত বাণিজ্য চুক্তিকে (এফটিএ) দুই বৃহৎ অর্থনীতির মধ্যে সহযোগিতার উৎকৃষ্ট উদাহরণ হিসেবেও উল্লেখ করেন তিনি। ইইউ ও ভারতের মধ্যে হতে যাওয়া এফটিএ চুক্তি অবশ্য তৈরি পোশাকভিত্তিক রফতানিনির্ভর বাংলাদেশের জন্য শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইইউর সঙ্গে এফটিএর মাধ্যমে বাংলাদেশও যদি প্রতিযোগিতার সমান ক্ষেত্র তৈরি করতে ব্যর্থ হয়, তাহলে অবধারিতভাবে ইউরোপে বাংলাদেশী তৈরি পোশাকের বাজার হারানোর আশঙ্কা করছেন এ খাতের রফতানিকারকরা। তবে ২০২৯ সালে এলডিসি গ্র্যাজুয়েশন-পরবর্তী গ্রেস পিরিয়ড শেষ হওয়া পর্যন্ত ইইউ ও ভারতের মধ্যে হতে যাওয়া এফটিএ চুক্তির তেমন কোনো প্রভাব বাংলাদেশের ওপর পড়বে না বলেও জানিয়েছেন তারা।

Bangladesh misses out on global poultry trade

The Financial Express

Despite building one of the country's largest agro-based industries in terms of investment and employment, Bangladesh has failed to secure a meaningful share of the global poultry-export market. While neighbors India and China have expanded shipments to Middle Eastern and Western markets, Bangladesh's overseas footprint remains negligible, analysts and industry insiders said on Tuesday. They attribute the shortfall to a combination of weak policy and fiscal support, the absence of internationally recognized certification, and rising production costs that undermine price competitiveness. As global demand for poultry products continues to grow, stakeholders warn that Bangladesh risks being permanently sidelined unless structural bottlenecks are urgently addressed. Industry insiders said the lack of standard certification, limited government policy support and challenges in maintaining competitive prices are the main reasons behind the setback.

অন্তর্বর্তী সরকারের ২ লাখ ১২ হাজার কোটি টাকার নতুন প্রকল্পের ৪২ শতাংশই চট্টগ্রামে

Bonik Barta

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর গত ১৮ মাসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০টি সভা হয়েছে। সভাগুলোয় অনুমোদন পেয়েছে ১৫৩টি নতুন প্রকল্প। আর এসব উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দেয়া হয়েছে প্রায় ২ লাখ সাড়ে ১২ হাজার কোটি টাকা। এ বরাদ্দের ৪২ শতাংশ অর্থই দেয়া হয়েছে চট্টগ্রাম বিভাগে। অন্যদিকে দারিদ্র্যপীড়িত রংপুর বিভাগে বরাদ্দ গেছে মাত্র ২ দশমিক ৪৪ শতাংশ অর্থ। অবশ্য রাজশাহী ও বরিশাল বিভাগ বরাদ্দ পেয়েছে আরো কম। রাজশাহীতে মাত্র ১ দশমিক ৩৮ ও বরিশালে শূন্য দশমিক ৮৬ শতাংশ বরাদ্দ গেছে। অর্থনৈতিকভাবে তুলনামূলক পিছিয়ে থাকা ময়মনসিংহ বিভাগের উন্নয়ন প্রকল্পে বরাদ্দ হয়েছে মাত্র ৩৭৬ কোটি টাকা, যা মোট বরাদ্দের শূন্য দশমিক ১৭ শতাংশ। বাংলাদেশ পরিকল্পনা কমিশনের নথিপত্রে উন্নয়ন বরাদ্দে অঞ্চল বা বিভাগভিত্তিক এ বৈষম্যমূলক চিত্র উঠে এসেছে।

খেলাপি ঋণ কমালে মূল্যস্ফীতিও কমে আসবে

Bonik Barta

সুশাসন, তদারকি ও গ্রাহক আস্থা বাড়লে ব্যাংকের সুদহার কমে আসবে। এজন্য খেলাপি ঋণ কমাতে হবে; তখন মূল্যস্ফীতিও কমে আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। রাজধানীর বনানীর হোটেল শেরাটনে গতকাল এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ‘স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণ ব্যাংক খাতে কী ধরনের প্রভাব ফেলতে পারে’ শীর্ষক এ বৈঠকের আয়োজন করে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশ (আইসিসিবি)। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান। এ সময় আইসিসিবির সহসভাপতি ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, ট্রান্সকমের গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার ও এসকেএফ ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক সিমিন রহমান, প্লামি ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল হক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান, প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হাসান ও. রশিদ, পিকার্ড বাংলাদেশের উপব্যবস্থাপনা পরিচালক অমৃতা মাকিন ইসলাম এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান আবদুল হাই সরকার উপস্থিত ছিলেন। বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) অধ্যাপক ড. শাহ মো. আহসান হাবিব।

ভোলায় গ্যাসভিত্তিক ২০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রস্তাব বিপিডিবির

Bonik Barta

দ্বীপ জেলা ভোলার গ্যাস ঢাকায় আনতে এলএনজিতে (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) রূপান্তর ব্যয়বহুল। এর পরিবর্তে ভোলায় ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা গেলে তাতে রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় হবে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। ভোলা থেকে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস এলএনজিতে রূপান্তরের পরিকল্পনা করা হয়। বিপিডিবির হিসাব অনুযায়ী, এ পরিমাণ গ্যাস পরিবহনে বছরে ৯৩০ কোটি টাকা ব্যয় হবে। এভাবে ১০ বছর সেখানকার গ্যাস পরিবহন করা হলে ৯ হাজার ৩০০ কোটি টাকা ব্যয় হবে। রাষ্ট্রের বিপুল অর্থ ব্যয় না করে সেখানে বিদ্যুৎ উৎপাদন করা হলে এ বিপুল পরিমাণ ব্যয় সাশ্রয় সম্ভব বলে জানিয়েছে বিপিডিবি।

যুক্তরাষ্ট্রে বিনিয়োগ প্রতিশ্রুতি রক্ষায় দক্ষিণ কোরিয়ার আশ্বাস

Bonik Barta

দক্ষিণ কোরিয়া থেকে আমদানীকৃত গাড়ি ও অন্যান্য পণ্যের ওপর শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরিপ্রেক্ষিতে দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে এশিয়ার দেশটি। ওয়াশিংটনকে আশ্বস্ত করে সিউল বলেছে, দুই দেশের মধ্যকার বিনিয়োগ ও বাণিজ্যিক চুক্তি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ দক্ষিণ কোরিয়া। খবর রয়টার্স। সামাজিক যোগাযোগমাধ্যমে ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট বাণিজ্য চুক্তির শর্তগুলো দ্রুত বাস্তবায়ন করছে না। গত বছর প্রেসিডেন্ট লি জে মিউংয়ের সঙ্গে হওয়া ওই চুক্তিতে বলা হয়েছিল, মার্কিন ব্যবসায়িক প্রকল্পগুলোয় বড় বিনিয়োগ করবে দক্ষিণ কোরিয়া এবং এর বিপরীতে যুক্তরাষ্ট্র শুল্ক কমাবে। সিউলের কর্মকর্তারা ট্রাম্পের এ আকস্মিক হুমকিতে বিস্ময় প্রকাশ করেছেন।

ইউরোপে ফিরে আসবে মূল্যস্ফীতির চাপ?

Bonik Barta

জানুয়ারিতে টানা অষ্টম মাসের মতো ইউরোজোনে বেসরকারি খাতের কার্যক্রম সম্প্রসারণ হয়েছে। তবে পরিষেবা খাতে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশ্লেষকরা বলছেন, এ প্রবণতা অব্যাহত থাকলে চলতি বছর ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের (ইসিবি) সুদহার সংক্রান্ত সিদ্ধান্তকে জটিল করে তুলতে পারে। খবর ইউরো নিউজ। হ্যামবুর্গ কমার্শিয়াল ব্যাংক (এইচসিওবি) ও এসঅ্যান্ডপি গ্লোবাল প্রকাশিত সর্বশেষ ফ্ল্যাশ পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) জরিপ অনুযায়ী, বছরের শুরুতে ইউরোজোনের অর্থনীতি দুর্বল প্রবৃদ্ধির ধারায় রয়েছে।

প্রথমার্ধে এপেক্স ফুটওয়্যারের আয় বেড়েছে ১০০ কোটির বেশি

Bonik Barta

তালিকাভুক্ত এপেক্স ফুটওয়্যার লিমিটেডের চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) আয় বেড়েছে ১১৪ কোটি ১২ লাখ টাকা। আয় বেড়ে যাওয়ায় আলোচ্য সময়ে কোম্পানিটির নিট মুনাফাও ৩০ দশমিক ২৭ শতাংশ বেড়েছে। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে এপেক্স ফুটওয়্যারের আয় হয়েছে ৯৪৩ কোটি ১৮ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮২৯ কোটি ৬ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৭ কোটি ৮৫ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬ কোটি ৩ লাখ টাকা।

আন্তর্জাতিক বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

Bonik Barta

তীব্র শীতের কারণে যুক্তরাষ্ট্রের প্রধান জ্বালানি তেল উত্তোলনকারী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ব্যাহত হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক বাজারে গতকাল কিছুটা বেড়েছে জ্বালানি তেলের দাম। তবে কাজাখস্তান থেকে পুনরায় উত্তোলন শুরু হওয়ার কারণে মূল্যবৃদ্ধির প্রবণতা সীমিত হয়ে পড়েছে। খবর রয়টার্স। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ব্যারেলে ২৩ সেন্ট বা দশমিক ৩৫ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য পৌঁছেছে ৬৫ ডলার ৮২ সেন্টে। এ সময় মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৬০ ডলার ৯২ সেন্ট, যা আগেরদিনের তুলনায় ব্যারেলে ২৯ সেন্ট বা দশমিক ৪৮ শতাংশ বেশি।

যৌথ উদ্যোগে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে জিবিবি পাওয়ার

Bonik Barta

তালিকাভুক্ত কোম্পানি জিবিবি পাওয়ার লিমিটেড ও ফাইবার অ্যাট@হোমের কনসোর্টিয়াম যৌথ উদ্যোগে চট্টগ্রামের হাটহাজারীতে একটি সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে। এজন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিসি) স্বাক্ষর হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। চুক্তির আওতায় হাটহাজারীর ২৩০/১৩২/৩৩ কেভি গ্রিড সাবস্টেশনের কাছে ১৮ মেগাওয়াট (এসি) ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে। এ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। কোম্পানিটি জানিয়েছে, চুক্তি স্বাক্ষরের তারিখ থেকে ২৪ মাসের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করার পরিকল্পনা রয়েছে।

ভারত–ইউরোপ ঐতিহাসিক বাণিজ্য চুক্তি: অধিকাংশ পণ্যে শুল্ক কমছে

Bonik Barta

ভারতীয় রফতানিকারকদের জন্য এই চুক্তি এক বিশাল আশীর্বাদ। সামুদ্রিক খাবার, চামড়া, টেক্সটাইল, রাসায়নিক এবং জুয়েলারি পণ্যের ক্ষেত্রে ইউরোপের বাজারে শুল্ক প্রায় শূন্যে নেমে আসবে। তবে সংবেদনশীল কৃষি খাত যেমন—চাল, চিনি, দুগ্ধজাত পণ্য এবং গরুর মাংসকে এই চুক্তির আওতার বাইরে রাখা হয়েছে। দীর্ঘ ২০ বছরের আলোচনা আর দরকষাকষির পর অবশেষে আলোর মুখ দেখল ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য চুক্তি। মঙ্গলবার দিল্লিতে আয়োজিত এক শীর্ষ সম্মেলনে এই চুক্তিতে সই করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন। বিশ্বজুড়ে বাড়তে থাকা বাণিজ্যিক অস্থিরতা এবং যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতেই এই মেগা চুক্তিকে কৌশলগত জয় হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। খবর রয়টার্স।

পরস্পরের অধিকাংশ পণ্যে শুল্ক কমাবে ভারত ও ইইউ

Bonik Barta

দীর্ঘ প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ চুক্তির লক্ষ্য হলো উভয় পক্ষের বাণিজ্য বৃদ্ধি ও ক্রমবর্ধমান বৈশ্বিক বাণিজ্য উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রনির্ভরতা কমানো। খবর রয়টার্স। সমঝোতা অনুযায়ী, ইইউ থেকে ভারতে আমদানীকৃত মোট বাণিজ্যিক পণ্যের ৯৬ দশমিক ৬ শতাংশ থেকে শুল্ক হ্রাস বা বাতিল হবে। এতে ইউরোপীয় কোম্পানিগুলোর ৪০০ কোটি ইউরো বা ৪৭৫ কোটি ডলারের সমপরিমাণ অর্থ সাশ্রয় হবে। ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয় বলছে, আগামী সাত বছরে ভারত থেকে ইইউতে আমদানীকৃত পণ্যের ৯৯ দশমিক ৫ শতাংশের শুল্ক কমবে। এর মধ্যে সামুদ্রিক পণ্য, চামড়া ও টেক্সটাইল পণ্য, রসায়নিক, রাবার, ব্যবহারিক ধাতু, রত্ন ও গহনার ওপর শূন্যে নামবে শুল্ক।

বিলাসপণ্য বাজারের ভরসা মার্কিন ধনী ও নতুন ডিজাইন

Bonik Barta

বিলাসপণ্যের বাজার পুনরুদ্ধারে ধনাঢ্য মার্কিন ভোক্তাদের ওপর বড় ধরনের বাজি ধরছে লাক্সারি ব্র্যান্ডগুলো। একই সঙ্গে প্রবৃদ্ধির দৌড়ে থাকা শীর্ষ কিছু ব্র্যান্ড সৃজনশীলতার ওপর জোর দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, শক্তিশালী শেয়ারবাজার ও নতুন দৃষ্টিভঙ্গির সমন্বয়ে চলতি বছর খাতটি গতি ফিরে পেতে পারে। খবর এফটি।বৈশ্বিক বিলাসপণ্য বাজার ২০২৫ সালে কঠিন সময় পার করেছে, কার্যত স্থবির ছিল বিক্রি প্রবৃদ্ধি। বার্কলেস ও এইচএসবিসির বিশ্লেষকদের পূর্বাভাস অনুসারে, চলতি বছর খাতটির অর্গানিক প্রবৃদ্ধি হতে পারে যথাক্রমে ৫-৬ ও ৬ দশমিক ৫ শতাংশ।