Govt to procure five cargoes of LNG
The Financial Express
The government has approved a proposal for procuring five LNG cargoes in 2026 on a G2G basis from Aramco Trading Singapore Pte Ltd to meet the country’s rising energy demand. The approval came from the 4th meeting of the Advisers Council Committee on Government Purchase this year, held on Tuesday, with Finance Adviser Dr Salehuddin Ahmed in the chair at the Cabinet Division Conference Room at Bangladesh Secretariat. Power, Energy and Mineral Resources Adviser Muhammad Fouzul Kabir Khan briefed reporters after the meeting, reports BSS. The Petrobangla will procure LNG directly from Aramco Trading Singapore Pte Ltd under a government-to-government arrangement.
বেসরকারি খাতের ঋণ-প্রবৃদ্ধি কমতির দিকেই
The Business Standard
২০২৫ সালের ডিসেম্বরেও বেসরকারি খাতে ব্যাংক ঋণের প্রবৃদ্ধি কমেছে। ফলে টানা সাত মাস ধরে এই খাতে ঋণ প্রবৃদ্ধি ৭ শতাংশের নিচে আটকে রয়েছে। ২০২৫ সালের ডিসেম্বর শেষে বেসরকারি খাতে ব্যাংক ঋণের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৬ দশমিক ২০ শতাংশে। আগের মাস নভেম্বরেও এ প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৫৮ শতাংশ। আর ২০২৪ সালের ডিসেম্বর মাসে তা ছিল ৭ দশমিক ২৮ শতাংশ। অর্থনীতিবিদ ও ব্যাংকাররা বলছেন, ব্যাংক ঋণের ধীরগতির প্রধান কারণ নতুন বিনিয়োগে স্থবিরতা। নতুন বিনিয়োগ না হওয়ায় মূলধনি যন্ত্রপাতি আমদানি কমে গেছে, যা ঋণ প্রবৃদ্ধিকে আরও সংকুচিত করছে।
প্রকল্প বিলম্বের মূল্য: বিশ্বব্যাংকের গ্রেস পিরিয়ড হারাচ্ছে বাংলাদেশ
The Business Standard
ইআরডি কর্মকর্তারা বলছেন, সমস্যার মূল উৎস বিশ্বব্যাংকের অর্থায়ন কাঠামো এবং বাংলাদেশের প্রকল্প অনুমোদন প্রক্রিয়ার মধ্যে কাঠামোগত অসামঞ্জস্য।ধরুন কোনো কারখানার মালিককে একটিও পণ্য উৎপাদনের আগেই ব্যাংকঋণের কিস্তি পরিশোধ শুরু করতে হচ্ছে। এমন পরিস্থিতিতে আর্থিক চাপ তৈরি হওয়া এবং শেষ পর্যন্ত ঋণখেলাপি হওয়ার আশঙ্কা প্রায় নিশ্চিত।বাস্তবে অনেকটা এমন পরিস্থিতির মুখেই পড়ছে বাংলাদেশ সরকার। তবে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য আছে—বেসরকারি ঋণগ্রহীতাদের মতো সরকার খেলাপি হয় না; বরং ঋণ পরিশোধের বোঝা শেষ পর্যন্ত গিয়ে পড়ে করদাতাদের ঘাড়ে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-এর সাম্প্রতিক এক পর্যালোচনায় দেখা গেছে, বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত ২৯টি প্রকল্পের ক্ষেত্রে চার থেকে ছয় বছরের গ্রেস পিরিয়ড ইতোমধ্যে শেষ হয়ে গেছে, যদিও এসব প্রকল্পে গৃহীত ঋণের মধ্যে ১৯৩ কোটি ডলার এখনো ব্যবহারই করা হয়নি।
যুক্তরাষ্ট্রের বাইরে ট্রিলিয়ন ডলার ছাড়াল ভ্যানগার্ডের সম্পদ
Bonik Barta
যুক্তরাষ্ট্রের বাইরে ব্যবসা সম্প্রসারণে জোর দিয়েছে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভ্যানগার্ড। এর নগদ ফলও পেয়েছে প্রতিষ্ঠানটি। বিশ্বের শীর্ষ অর্থনীতির বাইরে প্রথমবারের মতো তাদের ব্যবস্থাপনাধীন সম্পদ ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে। একই সঙ্গে বড় ধরনের আন্তর্জাতিক সম্প্রসারণের পরিকল্পনা করছে ভ্যানগার্ড এবং আগামী পাঁচ বছরে গ্রাহক সংখ্যা ও সম্পদের পরিমাণ দ্বিগুণ করার লক্ষ্য নিয়েছে। খবর এফটি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানটির সিইও সালিম রামজি বলেন, ‘বিশ্বজুড়ে নাগরিকদের অতিরিক্ত নগদ অর্থ বিনিয়োগে উৎসাহিত করার চেষ্টা করছে সরকারগুলো। এতে আমাদের সামনে অবিশ্বাস্য সুযোগ তৈরি হচ্ছে।’
এবার রেকর্ড ৫ হাজার ১০০ ডলার ছাড়াল স্বর্ণের দাম
Bonik Barta
ভূরাজনৈতিক ও অর্থনৈতিক ঝুঁকির প্রভাবে আন্তর্জাতিক বাজারে বেড়েই চলেছে স্বর্ণের দাম। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত অর্থাৎ এক মাসেরও কম সময়ে বেশ কয়েকবার রেকর্ড ছাড়িয়েছে মূল্যবান ধাতুটির বাজারদর। এমনকি গতকাল বেচাকেনার একপর্যায়ে ইতিহাসে প্রথমবারের মতো স্বর্ণের মূল্য আউন্সপ্রতি ৫ হাজার ১০০ ডলার ছাড়িয়েছে। স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৫ হাজার ৮৭ ডলার ৩৯ সেন্টে পৌঁছেছে। এদিন বেচাকেনার একপর্যায়ে মূল্যবান ধাতুটির দাম আউন্সপ্রতি সর্বোচ্চ ৫ হাজার ১১০ ডলার ৫০ সেন্টে পৌঁছায়। এ সময় ফেব্রুয়ারিতে সরবরাহ চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৫ হাজার ৮৫ ডলার ৬০ সেন্টে।
ভারতীয় অর্থনৈতিক অঞ্চল বাতিল, মিরসরাইয়ে হবে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক; দেশে হবে ফ্রি টেড জোন
The Business Standard
দেশে প্রথমবারের মতো ফ্রি ট্রেড জোন (এফটিজেড) স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। একইসঙ্গে মিরসরাইয়ে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক গঠন, কুষ্টিয়া সুগার মিল পুনরুজ্জীবন, পৌরসভা এলাকায় অর্থনৈতিক অঞ্চল করার সুযোগ সৃষ্টি ও প্রবাসী বাংলাদেশিদের আনা প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে (এফডিআই) ১.২৫ শতাংশ নগদ প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন পেয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) ঢাকায় বিনিয়োগ-সংশ্লিষ্ট সংস্থাগুলোর গভর্নিং বোর্ড সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভাগুলোর সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
উত্তর সাগরে বায়ুবিদ্যুৎ গ্রিড গড়তে ১০ দেশের চুক্তি
Bonik Barta
উত্তর সাগরে বড় আকারের অফশোর বায়ুবিদ্যুৎ গ্রিড গড়ে তুলতে সম্মত হয়েছে যুক্তরাজ্য ও আরো নয়টি ইউরোপীয় দেশ। এ চুক্তির লক্ষ্য হলো অঞ্চলটিতে উপযোগিতা হারানো জ্বালানি তেল ও গ্যাসক্ষেত্রকে পরিষ্কার জ্বালানি কেন্দ্রে রূপান্তরের সুবিধা নেয়া। খবর দ্য গার্ডিয়ান। পরিকল্পনা অনুযায়ী, সমুদ্রে স্থাপিত বায়ুবিদ্যুৎ কেন্দ্রগুলো হাই-ভোল্টেজ সাবসি কেবলের মাধ্যমে একাধিক দেশের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সঙ্গে সরাসরি সংযুক্ত হবে। এতে মোট ১০০ গিগাওয়াট অফশোর বায়ুবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা তৈরি হবে, যা দিয়ে আনুমানিক ১৪ কোটি ৩০ লাখ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে।
Trade 6 hours ago BJMA, BJSA threaten to shut their mills from Feb 1 unless raw-jute hoarding stopped
The Financial Express
The country's jute mill owners have threatened to shut their mills across the country from February 1 unless the government takes effective steps against raw-jute hoarding and ensure a steady supply of raw materials. The Bangladesh Jute Mills Association (BJMA) and Bangladesh Jute Spinners Association (BJSA) made the warning in a joint letter to the adviser of the Ministry of Textiles and Jute on Monday. In the letter, the associations said since the end of the 2024-25 fiscal year, normal production at jute mills has been seriously disrupted due to an acute shortage of raw jute. According to them, the prices of raw jute have risen sharply because of exporting the same, thus making it difficult for mills to buy jute as per their requirement.
দক্ষিণ কোরিয়ার পণ্যে শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করলেন ট্রাম্প
Bonik Barta
দক্ষিণ কোরিয়ার আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বছর স্বাক্ষরিত একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সিউল ‘ঠিকমতো মেনে চলছে না’—এমন অভিযোগ তুলে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এ ঘোষণা দেন। খবর রয়টার্স। ট্রাম্প জানিয়েছেন, গাড়ি (অটোমোবাইল), কাঠ, ওষুধসহ বিভিন্ন পণ্যের ওপর বর্তমান ১৫ শতাংশ শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে। তার দাবি, যুক্তরাষ্ট্র দ্রুত শুল্ক কমানোর পদক্ষেপ নিলেও দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতারা চুক্তিটি অনুমোদনে ধীরগতি দেখাচ্ছেন।
ইরানি ব্যাংকারের ইউরোপে ৪০ কোটি ইউরোর সাম্রাজ্য
Bonik Barta
যুক্তরাজ্যে নিষেধাজ্ঞার আওতায় থাকা এক ইরানি ধনকুবের ইউরোপজুড়ে বিভিন্ন খাতে শত শত মিলিয়ন ইউরো বিনিয়োগ করেছেন। ইরানে গত বছর ধসে পড়া আয়ান্দেহ ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আলি আনসারির বিরুদ্ধে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসে অর্থায়ন করছেন এমন অভিযোগ রয়েছে দেশটিতে। করপোরেট নথি পর্যালোচনা করে এফটির প্রতিবেদনে বলা হচ্ছে, মায়োর্কার একটি গলফ রিসোর্ট থেকে শুরু করে অস্ট্রিয়ার একটি স্কি হোটেল পর্যন্ত বিলাসবহুল সম্পত্তির মালিকানা গড়ে তুলেছেন আলি আনসারি।
নতুন বাজারের খোঁজে ভারতীয় রফতানিকারকরা
Bonik Barta
ভারতীয় পণ্যের ওপর গত আগস্টে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পর থেকে মার্কিন বাজারের ওপর নির্ভরতা কমাতে ও বিকল্প বাজারে প্রবেশে তৎপর রয়েছেন দেশটির রফতানিকারকরা। এ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভারত সরকার। রফতানিকারকদের সহায়তার পাশাপাশি দ্রুত নতুন বাণিজ্য চুক্তির উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশাসন। খবর এফটি। বিশ্বের সর্ববৃহৎ বেড লিনেন প্রস্তুতকারক মুম্বাইভিত্তিক ইন্দো কাউন্ট ইন্ডাস্ট্রিজ। ট্রাম্পের শুল্ক ঘোষণার পর থেকে কোম্পানিটি নতুন গ্রাহকের খোঁজে ফ্রান্স থেকে শুরু করে নিউজিল্যান্ড পর্যন্ত বিভিন্ন বাজারে প্রতিনিধি নিয়োগ করেছে।
পুনর্মূল্যায়নের পর জমির দাম বেড়েছে ৩২৮ কোটি টাকা
Bonik Barta
তালিকাভুক্ত এপেক্স ট্যানারি লিমিডেটের পর্ষদ তাদের জমি পুনর্মূল্যায়ন প্রতিবেদন অনুমোদন করেছে। এতে কোম্পানিটির জমির দাম ৩২৭ কোটি ৬৭ লাখ ৯৪ হাজার ৭৪৯ টাকা বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, পুনর্মূল্যায়নের আগে এপেক্স ট্যানারির জমির দাম ছিল ১৬ কোটি ৯৪ লাখ ৯৫ হাজার ২৫১ টাকা। পুনর্মূল্যায়নের পর এ জমির দাম বেড়ে ৩৪৪ কোটি ৬২ লাখ ৯০ হাজার টাকায় দাঁড়িয়েছে। জমি পুনর্মূল্যায়ন করেছে নিরীক্ষা প্রতিষ্ঠান জি. কিবরিয়া অ্যান্ড কোম্পানি, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস। এ পুনর্মূল্যায়ন চলতি ২০২৫-২৬ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর) পর্যন্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে করা হয়েছে।
প্রবাসীরা বিদেশী বিনিয়োগ আনলে পাবেন নগদ প্রণোদনা
Bonik Barta
প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ (এফডিআই) বাড়াতে প্রবাসী বাংলাদেশীদের (এনআরবি) নগদ প্রণোদনা দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রবাসীরা যদি দেশে এফডিআই আনতে সহায়তা করেন তাহলে বিনিয়োগের একটি নির্দিষ্ট অংশ তারা নগদ প্রণোদনা হিসেবে পাবেন। গতকাল রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) গভর্নিং বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সভা শেষে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, নতুন এ উদ্যোগের মাধ্যমে প্রবাসী বাংলাদেশীদের বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহার করে দেশে নতুন বিনিয়োগ আনার লক্ষ্য নেয়া হয়েছে।
Move on to make Sanchayapatras tradable on bond market
The Financial Express
Savings certificates (Sanchayapatras) are being made tradable on bond market, among other measures, to systematically force or encourage corporates through applying push and pull factors to meet their long-term financing needs from outside banks. This switch from banks to capital market for large-and long-tenure borrowings is planned as the government seeks to make the bond market vibrant and thus relieve the banks of burdens of corporate and industrial financing, according to a disclosure made Monday. The move is meant not only to help overcome prevailing liquidity mismatch in banks through lessening NPL (non-performing loan) buildups but also ensure comparatively low-cost and long-term funding instruments for the enterprises, according to a joint study titled 'Bond Market Development in Bangladesh: Challenges and Recommendations' rolled out at a meet.
দক্ষিণ আফ্রিকার কারখানা চীনা কোম্পানির কাছে বিক্রি করছে নিশান
Bonik Barta
দক্ষিণ আফ্রিকার একটি কারখানা চীনের গাড়ি নির্মাতা চেরির কাছে বিক্রি করতে যাচ্ছে জাপানের নিশান মোটর। তবে এ সমঝোতার আর্থিক মূল্য প্রকাশ করা হয়নি। এটি নিশানের পুনর্গঠন কার্যক্রমের অংশ, কোম্পানিটি বিশ্বজুড়ে সাতটি কারখানা থেকে সরে আসার পরিকল্পনা করেছে। দক্ষিণ আফ্রিকার এ কারখানায় নিশানের নাভারা পিকআপ ট্রাক তৈরি হতো। কারখানা বিক্রির পরও আমদানির মাধ্যমে দেশটিতে এ মডেলের গাড়ি বিক্রি অব্যাহত থাকবে। নিশানের পুনর্গঠন পরিকল্পনায় থাকা বাকি ছয়টি কারখানার অবস্থান আর্জেন্টিনা, জাপান, ভারত ও মেক্সিকোয়।
প্রতিবেশী ও প্রতিযোগী দেশগুলোর চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশের বন্ড মার্কেট
Bonik Barta
বিশ্বজুড়ে দীর্ঘমেয়াদি অর্থায়নের বড় উৎস বন্ড মার্কেট। যদিও বাংলাদেশে এর বিপরীত চিত্র। এখানে অর্থায়নের মূল উৎস ব্যাংক ঋণ। সে তুলনায় বন্ড মার্কেট ও পুঁজিবাজারের অবদান বেশ কম। অর্থনীতির আকারে বাংলাদেশ এগিয়ে থাকলেও বন্ড মার্কেটের আকারের দিক দিয়ে প্রতিবেশী ও প্রতিযোগী দেশগুলোর তুলনায় অনেক পিছিয়ে রয়েছে।বাংলাদেশ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর বন্ড মার্কেটের আকার পর্যালোচনায় দেখা যায়, সবার ওপরে রয়েছে চীন। ২০২৫ সালের সেপ্টেম্বর শেষে দেশটির বন্ড মার্কেটের আকার দাঁড়িয়েছে ২৩ হাজার ৯৯৫ বিলিয়ন ডলারে। দ্বিতীয় অবস্থানে থাকা জাপানের বন্ড মার্কেটের আকার ৯ হাজার ৫৩৬ বিলিয়ন ডলার। বাংলাদেশের নিকট প্রতিবেশী ভারতের বন্ড মার্কেটের আকার ২ হাজার ৭৮০ বিলিয়ন ডলার। ২ হাজার ৪৫৬ বিলিয়ন ডলারের বন্ড মার্কেট নিয়ে দক্ষিণ কোরিয়া চতুর্থ অবস্থানে রয়েছে। সিঙ্গাপুরের বন্ড মার্কেটের আকার ৬৯৫ ডলার।
যমুনা অয়েলের সুদ আয় কমেছে ৪৫ শতাংশ
Bonik Barta
রাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) সুদ আয় কমেছে ৪৫ দশমিক ৪৪ শতাংশ। কোম্পানিটি জানিয়েছে, সম্মিলত ইসলামী ব্যাংক পিএলসিতে রাখা আমানতের বিপরীতে সুদ আয় অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে মোট আয় কমার পাশাপাশি নিট মুনাফাও কমেছে। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের জুলাই-ডিসেম্বর প্রান্তিকে যমুনা অয়েলের সুদ আয় হয়েছে ১৮৮ কোটি ৭৯ লাখ টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৩৪৬ কোটি ১ লাখ টাকা। কোম্পানিটির আয়ের বড় অংশ আসে সুদ আয় থেকে, যা পেট্রোলিয়াম পণ্য বিক্রি থেকে অর্জিত আয়ের চেয়ে বেশি। আলোচ্য সময়ে কোম্পানিটি সরকারি ট্রেজারি বিল-বন্ড থেকেও ৭৩ কোটি ৯৯ লাখ টাকা আয় করেছে। তবে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে অন্তর্ভুক্ত সুদ আয় এ সময়ে সমন্বয় করা হয়েছে। ফলে কোম্পানিটির নিট মুনাফাও কমেছে ১৭ দশমিক ৯১ শতাংশ।
শাহজিবাজার পাওয়ারের আয় ও নিট মুনাফা বেড়েছে
Bonik Barta
বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) আয় বেড়েছে ১৫ দশমিক ৫৯ শতাংশ। আয় বাড়ার পাশাপাশি আলোচ্য সময়ে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৯৯ দশমিক ৫০ শতাংশ। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে শাহজিবাজার পাওয়ারের আয় হয়েছে ৭২৩ কোটি ৭৩ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬২৬ কোটি ৬৭ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৫৬ কোটি ৮১ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৮ কোটি ৪৮ লাখ টাকা।