স্পট মার্কেটে যাচ্ছে গ্রামীণফোন
Bonik Barta
টেলিযোগাযোগ খাতের বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের শেয়ার আগামী ১ ও ২ মার্চ স্পট মার্কেটে লেনদেন হবে।এ সময় কোম্পানিটির ব্লক মার্কেটের শেয়ারও স্পট সেটলমেন্ট সাইকেলের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। পরে আগামী ৩ মার্চ রেকর্ড ডেট-সংক্রান্ত কারণে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।তথ্যানুসারে, সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য মোট ২১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটির পর্ষদ। এর মধ্যে ১১০ শতাংশ অন্তর্বর্তী নগদ ও ১০৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে গ্রামীণফোনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২১ টাকা ৯০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৬ টাকা ৮৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪১ টাকা ৪৯ পয়সায়।
বন্ধ কারখানা চালু ও সুদহার কমানোর আভাস নতুন গভর্নরের
Bonik Barta
প্রায় তিন বছর ধরে চলা এ নীতির প্রভাবে ঋণের সুদহার উঠেছে ১৪-১৫ শতাংশে। এ পরিস্থিতিতে বিনিয়োগ বাড়াতে সুদহার কমানোর আভাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান। একই সঙ্গে বন্ধ হয়ে যাওয়া কলকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠান চালুর নির্দেশনাও দিয়েছেন। গভর্নর হিসেবে নিয়োগপ্রাপ্তির পর গতকাল এ পদে যোগদান করে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি নির্দেশনা দিয়েছেন বলে কেন্দ্রীয় ব্যাংক থেকে জানানো হয়েছে। বুধবার গভর্নর পদে নিয়োগ পাওয়া মোস্তাকুর রহমান গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ ব্যাংকে আসেন। তিন ডেপুটি গভর্নরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। গাড়ি থেকে নেমে কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশের সময় গণমাধ্যম কর্মীরা তার কাছে প্রতিক্রিয়া জানতে চান। তিনি বলেন, ‘এসেছি; আগে কাজ শুরু করি; তারপর কথা বলা যাবে। নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আমরা একটু কম কথা বলব।’
সিরাজগঞ্জে ১৫ বছরে সূর্যমুখীর আবাদ বেড়েছে তিন গুণ
Bonik Barta
কম খরচ ও অধিক লাভজনক হওয়ায় জেলার কৃষকরা এ ফসল আবাদে আগ্রহী হচ্ছেন। গত ১৫ বছরে জেলায় সূর্যমুখীর আবাদ বেড়েছে তিন গুণেরও বেশি। এতে ভোজ্যতেলের চাহিদা পূরণের পাশাপাশি চরাঞ্চলের কৃষির চিত্রেও ইতিবাচক পরিবর্তন আসছে। সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে জেলার নয়টি উপজেলায় ২৮০ হেক্টর জমিতে সূর্যমুখী চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। এর মধ্যে ২৭০ হেক্টর জমিতে আবাদ সম্পন্ন হয়েছে। ১৫ বছর আগে জেলায় মাত্র ৮০ হেক্টর জমিতে এ ফসলের চাষ হতো। এ হিসাবে দীর্ঘ দেড় দশকে আবাদ বেড়েছে তিন গুণেরও বেশি। বিশেষ করে জেলার সদর, কাজীপুর, শাহজাদপুর ও চৌহালী উপজেলার চরাঞ্চলে সূর্যমুখীর বাম্পার ফলন হয়েছে।
৫ বছরের সর্বনিম্নে নামতে পারে থাইল্যান্ডের চাল রফতানি
Bonik Barta
শক্তিশালী স্থানীয় মুদ্রা এবং রফতানি বাজারে ভারতের বড় প্রত্যাবর্তনের ফলে ২০২৬ সালে থাইল্যান্ডের চাল রফতানি গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্নে নামার আশঙ্কা করা হচ্ছে। থাই রাইস এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর দেশটির চাল রফতানির পরিমাণ ৭০ লাখ টনে নেমে আসতে পারে। খবর নিক্কেই এশিয়া। থাইল্যান্ডের চাল রফতানি কমার প্রধান কারণ স্থানীয় মুদ্রা বাথের শক্তিশালী অবস্থান। গত এক বছরে ডলারের বিপরীতে বাথের বিনিময় হার প্রায় ৯ শতাংশ বেড়েছে। এতে আন্তর্জাতিক বাজারে থাই চালের দাম ভারত ও ভিয়েতনামের তুলনায় টনপ্রতি ২০ থেকে ৩০ ডলার বেশি পড়ছে। বর্তমানে থাইল্যান্ডের সাধারণ মানের সাদা চালের দাম টনপ্রতি ৩৮৩ ডলারে দাঁড়িয়েছে। বিপরীতে ভিয়েতনামের চাল টনপ্রতি ৩৬২ ডলার এবং ভারতের চাল ৩৫১ ডলারে বিক্রি হচ্ছে।
ফের লোকসানের শঙ্কা পুমার, বাতিল হলো লভ্যাংশ
Bonik Barta
গত বছর ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সফল হলেও বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ বাতিলের ঘোষণা দিয়েছে কোম্পানিটি। একই সঙ্গে চলতি বছরেও বড় অংকের লোকসানের আশঙ্কা প্রকাশ করেছে ব্র্যান্ডটি। খবর রয়টার্স।
পুমার পক্ষ থেকে গতকাল জানানো হয়, ২০২৬ সালে কোম্পানির পরিচালন লোকসান হতে পারে ৫ কোটি থেকে ১৫ কোটি ইউরো (৫ কোটি ৯০ লাখ থেকে ১৭ কোটি ৭০ লাখ ডলার)। ২০২৫ সালেও কোম্পানিটি ৩৫ কোটি ৭২ লাখ ইউরোর বিশাল পরিচালন লোকসান গুনেছিল। অন্যদিকে তার আগের বছর প্রতিষ্ঠানটি ৫৪ কোটি ৮৭ লাখ ইউরো নিট মুনাফা করেছিল।
GDP growth may be 4.5pc this fiscal year
The Financial Express
Bangladesh's economy is expected to grow by 4.5 per cent this fiscal year, a little below earlier projections by Oxford Economics, as it believes the second-quarter growth ending December slowed alongside poor export growth in key markets. However, the growth in fiscal year 2025-26 picks up above 3.49-percent mark determined for the past fiscal year by final official count. Founded in 1981, Oxford Economics is a global economic advisory firm providing forecasting and analytical services covering more than 200 countries and a wide range of industries and cities. "We've downgraded our GDP-growth forecast for Bangladesh to 4.5 per cent in FY2025-26 from 4.7 per cent previously," it said Thursday.
মে থেকে তারল্য প্রবাহ কমাবে বাংলাদেশ ব্যাংক, রেপো সুবিধা শুধু ৭ দিনের
The Business Standard
চলতি বছরের মে মাস থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে দেওয়া তারল্য সহায়তা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ৩ মে থেকে তারল্য সংকটে থাকা ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে কেবল সাত দিন মেয়াদি রেপো সুবিধা গ্রহণ করতে পারবে। আগের তুলনায় বাজারে তারল্য প্রবাহ কমানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে সাত দিন এবং ১৪ দিন—উভয় মেয়াদে তারল্য সহায়তা পেতে পারে। এর আগে ২৮ দিন মেয়াদি রেপো সুবিধাও চালু ছিল, তবে গত বছরের এপ্রিলে তা বন্ধ করে দেওয়া হয়।
রমজানের বাজারে কমেছে লেবু-শসা-বেগুনসহ কিছু নিত্যপণ্যের দাম
The Business Standard
রমজানের এক সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর রোজাকে কেন্দ্র করে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে যে বাড়তি উত্তাপ ছিল, তা অনেকটাই কমেছে। ঢাকার কাঁচাবাজারে লেবু, শসা, বেগুনের মতো পণ্যের দাম কমার পাশাপাশি কিছু পণ্য রোজা শুরুর সময়ের তুলনায় আরও নিম্নমুখী হয়েছে। বিশেষ করে লেবু ও পেঁয়াজের দামে উল্লেখযোগ্যভাবে কমেছে। ব্যবসায়ীরা বলছেন, রোজার আগে অনেক মানুষ একসঙ্গে দুই থেকে তিন সপ্তাহের বাজার করে রাখেন। ফলে সে সময় কিছু পণ্যের দাম বেড়েছিল। বর্তমানে সেই চাপ নেই। তাছাড়া স্কুল-কলেজে ছুটি শুরু হওয়ায় ঢাকায় মানুষের উপস্থিতিও কমছে। চাহিদা কমে যাওয়ায় বাজারে দামে স্বস্তি ফিরেছে।
আইপিওর ৭২ কোটি টাকা ব্যাংকে রেখে ৩৬ কোটি টাকার সুদ আয়
Bonik Barta
তবে আইপিওতে আসার আট বছর পরও কোম্পানিটি তহবিলের ১০ দশমিক ৩১ শতাংশ ব্যয় করেছে। বাকি টাকা ব্যাংকে স্থায়ী আমানত (এফডিআর) রেখে সুদ বাবদ এ পর্যন্ত কোম্পানিটি ৩৬ কোটি টাকা আয় করেছে। কোম্পানিটির আইপিও তহবিল ব্যবহার-সংক্রান্ত নিরীক্ষা প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনের তথ্যানুসারে, এ বছরের জানুয়ারি শেষে আইপিওর ৮০ কোটি টাকার মধ্যে ৮ কোটি ২৫ লাখ ১ হাজার ৬৬৩ টাকা ব্যয় করেছে আমান কটন। অব্যবহৃত রয়েছে ৭১ কোটি ৭৪ লাখ ৯৮ হাজার ৩৩৭ টাকা। এর মধ্যে যন্ত্রপাতি বাবদ ৬৬ কোটি ৩৩ লাখ ৭৫ হাজার ও ব্যবসা সম্প্রসারণ বাবদ ৫ কোটি ৩৯ লাখ ৩৪ হাজার ৩৬৫ টাকা বরাদ্দ থাকলেও এখন পর্যন্ত এ দুই খাতে কোনো অর্থ ব্যয় করতে পারেনি কোম্পানিটি।
আইভরি কোস্ট ও ঘানার কোকো বিক্রিতে সংকটের নেপথ্যে
Bonik Barta
আইভরি কোস্ট ও ঘানায় কোকো উন্মুক্তভাবে কেনাবেচা হয় না। সরকারি নিয়ন্ত্রক সংস্থাগুলো এক বছর আগেই আন্তর্জাতিক ব্যবসায়ীদের কাছে প্রায় ৮০ শতাংশ কোকো বিক্রির চুক্তি করে। এ বিক্রির ওপর ভিত্তি করে প্রতি বছর অক্টোবরে কৃষকদের জন্য একটি নির্দিষ্ট দাম নির্ধারিত হয় বিশ্বের মোট কোকোর চাহিদার অর্ধেক জোগান দেয় পশ্চিম আফ্রিকার দুই দেশ আইভরি কোস্ট ও ঘানা। চকোলেটের প্রধান এ কাঁচামাল উৎপাদনের সঙ্গে জড়িত দেশ দুটির প্রায় ২০ লাখ কৃষক পরিবার। তবে গত এক বছরে বাম্পার ফলন সত্ত্বেও দেশ দুটির কোকো বাজারে সংকট তৈরি হয়েছে। অবিক্রিত পণ্যের স্তূপ আর বিশ্ববাজারে আকস্মিক দরপতন দেশ দুটির অর্থনীতিকে বড় ধরনের অস্থিরতার মুখে ঠেলে দিয়েছে।
এলপিজির দাম কমাতে খুচরা বাজারে নজরদারির ঘোষণা বাণিজ্যমন্ত্রীর
Bonik Barta
সরকার নির্ধারিত দরের চেয়ে এখনো অনেক বেশিতে ১২ কেজির এলপিজি সিলিন্ডার বিক্রির মধ্যে খুচরা বাজারে নজরদারি বাড়ানোর ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ‘ভোক্তা পর্যায়ে বাজারে অনিয়ম ঠেকাতে আগামী দিন থেকে স্থানীয় প্রশাসনের মাধ্যমে নজরদারি জোরদার করা হবে। গতকাল সচিবালয়ে এলপিজির মূল্য ও সরবরাহ পরিস্থিতি নিয়ে আমদানিকারক ও সরবরাহকারীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন।’ বাণিজ্যমন্ত্রী বলেন, ‘খুচরা পর্যায়ে ১২ কেজির সিলিন্ডারের সরকার নির্ধারিত মূল্য ১ হাজার ৩৫৬ টাকার চেয়ে বেশিতে বিক্রির খবর পেয়েছি। এমন প্রেক্ষাপটে খুচরা পর্যায়ে কেউ যেন পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সেজন্য প্রশাসনকে সক্রিয় করার কথা বলেন তিনি।’
ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপে ২ লাখ ৩৭ হাজার কোটি টাকার ডিজিটাল লেনদেন
Bonik Barta
ব্র্যাক ব্যাংক পিএলসির ডিজিটাল ব্যাংকিং প্লাটফর্ম আস্থা অ্যাপে গত বছর ২ লাখ ৩৭ হাজার কোটি টাকার লেনদেন হয়েছে। বর্তমানে অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যা ১২ লাখ ছাড়িয়েছে। ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। ব্যাংকের তথ্যানুসারে, বর্তমানে আস্থা অ্যাপে প্রতি মাসে গড়ে ২৪ হাজার কোটি টাকার লেনদেন হচ্ছে, যা ব্যাংকটির মোট ডিজিটাল লেনদেনের ৫০ শতাংশেরও বেশি। প্রযুক্তি, গ্রাহকসেবা ও নিরাপদ ডিজিটাল অবকাঠামোয় ধারাবাহিক বিনিয়োগের ফলে এ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
প্রতিরক্ষা ও এআই খাতে ব্যয় বাড়ায় বৈশ্বিক ঋণ রেকর্ড ৩৪৮ ট্রিলিয়ন ডলারে
Bonik Barta
বৈশ্বিক ঋণের পরিমাণ গত এক বছরে রেকর্ড প্রায় ২৯ ট্রিলিয়ন ডলার বেড়ে মোট ৩৪৮ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল ফাইন্যান্স (আইআইএফ) গত বুধবারের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। করোনা মহামারীর পর এক বছরে ঋণের এমন বিশাল উল্লম্ফন আর দেখা যায়নি। খবর এফটি। সংস্থাটি জানায়, গত বছরের ২৮ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার ঋণ বাড়ার পেছনে মূল কারণ ছিল বিভিন্ন দেশের জাতীয় প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধি। বৈশ্বিক অস্থিরতার কারণে দেশগুলোর সামরিক শক্তি বাড়ানোর পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং আধুনিক প্রযুক্তিতে বড় অংকের বিনিয়োগ ঋণের এ বোঝাকে আরো ভারী করেছে।
১৯ বিলিয়ন ডলার মূল্যের শেয়ার বিক্রির পরিকল্পনা টয়োটার
Bonik Barta
কৌশলগত অংশীদারত্বের শেয়ারগুলো বড় পরিসরে ছেড়ে দেয়ার পরিকল্পনা করছে জাপানের অটোমোবাইল জায়ান্ট টয়োটা মোটর।এ পরিকল্পনার আওতায় ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানগুলো টয়োটার প্রায় ১৯ বিলিয়ন ডলারের (৩ ট্রিলিয়ন ইয়েন) শেয়ার বিক্রির প্রস্তুতি নিচ্ছে। সংশ্লিষ্ট সূত্রমতে চলতি বছরের শেষ নাগাদ এ লেনদেন হতে পারে, তবে শেয়ারহোল্ডারদের সম্মতির ওপর এর আকার ও সময় নির্ভর করছে। শেয়ার বিক্রির এ প্রতিবেদনের পর টয়োটার শেয়ারদর ২ শতাংশ বেড়েছে। তবে টয়োটা কর্তৃপক্ষ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। খবর রয়টার্স