25-Feb-2026

Thursday 26 February 2026

27-Feb-2026

৩৯ মাস পর ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

Bonik Barta

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এর আগে সবশেষ ২০২২ সালের নভেম্বরে ৩৫ বিলিয়ন ডলার ছিল দেশের রিজার্ভ। ৩৯ মাস পর গতকাল সেই রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ দশমিক শূন্য ৩ বিলিয়ন (৩ হাজার ৫০৩ কোটি) ডলারে। আইএমএফের হিসাব পদ্ধতি অনুযায়ী, রিজার্ভের মজুদ ৩০ দশমিক ২৭ বিলিয়ন ডলার। বছর দেড়েক ধরে রেমিট্যান্সের উচ্চ প্রবাহের কারণে দেশের ব্যাংক খাত থেকে প্রচুর ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে করে বৈদেশিক মুদ্রার মজুদ ক্রমেই বৃদ্ধি পাচ্ছিল। গতকালও ৮ কোটি ৭০ লাখ ডলার ক্রয় করেছিল বাংলাদেশ ব্যাংক। সব মিলিয়ে চলতি ফেব্রুয়ারিতেই ১৫৩ কোটি ডলার ক্রয় করা হয়েছে। চলতি অর্থবছরে ডলার ক্রয়ের এ সংখ্যা দাঁড়িয়েছে ৫৪৬ কোটি ৮৫ লাখ ডলারে।

বিনিয়োগকারীদের অর্থ উত্তোলনের চাপে বিটকয়েনের দরপতন

Bonik Barta

সোমবার পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী, বিটকয়েনের দাম ৬৮ হাজার ৯০০ ডলার থেকে কমে ৬৪ হাজার ৫০০ ডলারে নেমে আসে। পরবর্তী সময়ে ১০ ঘণ্টার ব্যবধানে বিটকয়েনের দাম ওঠে প্রায় ৬৬ হাজার ২০০ ডলারে, যা রোববারের তুলনায় ২ দশমিক ৮৫ শতাংশ কম। বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের স্পট বিটকয়েন এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) থেকে ক্রমাগত বিনিয়োগ তুলে নেয়া বা পুঁজি সরিয়ে নেয়াই সাম্প্রতিক এ দরপতনের প্রধান কারণ। বিটকয়েনের পাশাপাশি একই সময়ে দরপতন হয়েছে দ্বিতীয় শীর্ষ ক্রিপ্টোকারেন্সি ইথেরিয়ামেরও।

২০২৫ সালে ব্লুমবার্গের পূর্বাভাসের চেয়ে বেশি আয় করেছে এইচএসবিসি

Bonik Barta

২০২৫ সালে ব্লুমবার্গের পূর্বাভাসের চেয়ে বেশি আয় করেছে বহুজাতিক ব্যাংকিং প্রতিষ্ঠান এইচএসবিসি। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, শক্তিশালী ওয়েলথ ম্যানেজমেন্ট, কাঠামো সহজীকরণ এবং ব্যয় সংকোচনমূলক সংস্কার কার্যক্রমের ফলেই এ সাফল্য এসেছে।২০২৫ সালকে প্রতিষ্ঠানটির জন্য দৃঢ় পদক্ষেপ ও দ্রুত বাস্তবায়নের বছর উল্লেখ করে এইচএসবিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জর্জেস এলহেদারি বলেন, ‘ব্যাংকের চারটি প্রধান ব্যবসা খাতই সন্তোষজনক আয় করেছে এবং সামগ্রিকভাবে প্রবৃদ্ধির গতিও আশানুরূপ রয়েছে।’ হংকং স্টক এক্সচেঞ্জে দাখিল করা নথি অনুযায়ী, ২০২৫ সালে এইচএসবিসির কর-পূর্ব মুনাফা ২ দশমিক ৪ বিলিয়ন ডলার কমে ২৯ দশমিক ৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তবে এটি বাজার প্রত্যাশার চেয়ে বেশি। ব্লুমবার্গ নিউজের জরিপ অনুযায়ী, বিশ্লেষকরা ২৮ দশমিক ৯ বিলিয়ন ডলার মুনাফার পূর্বাভাস দিয়েছিলেন।

৫ হাজার ৭৭৫ গ্রাহকের কাছে ৩ লাখ কোটি টাকার খেলাপি ঋণ

Bonik Barta

বড় ঋণখেলাপিদের অনেকে পাচার করা অর্থে ইউরোপ, আমেরিকা, মালয়েশিয়া, দুবাই, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে স্থায়ী আবাস গড়েছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, মাত্র ৫ হাজার ৭৭৫ গ্রাহকের কাছেই রয়েছে ৩ লাখ কোটি টাকার খেলাপি ঋণ। এ ঋণখেলাপিদের মধ্যে এগিয়ে রয়েছে তৈরি পোশাক, বস্ত্র, চামড়া, জাহাজ নির্মাণ ও ভাঙার মতো উৎপাদনমুখী শিল্প খাত। আবার খেলাপির তালিকায় ওপরের দিকে আছেন বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের ব্যবসায়ীরা। ব্যাংক খাত তথা সামগ্রিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরাতে খেলাপি ঋণ আদায় সদ্য নিয়োগ পাওয়া কেন্দ্রীয় ব্যাংক গভর্নরের জন্য বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি পর্যালোচনা করছে সরকার

Bonik Barta

তিনি বলেন, ‘মার্কিন নতুন বৈশ্বিক শুল্ক এবং দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির বিষয়গুলো নিয়ে এখনই কোনো মন্তব্য করার সময় আসেনি। পূর্ণাঙ্গ পর্যালোচনার পরই পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেয়া হবে।’ সচিবালয়ে গতকাল ব্যবসায়ী প্রতিনিধি ও অর্থনীতিবিদদের সঙ্গে এক বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং বাণিজ্য সচিব মাহবুবুর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

বিশ্বজুড়ে আইসিটি খাতে ব্যয় ৪ ট্রিলিয়ন ডলার ছাড়াবে

Bonik Barta

বিশ্বজুড়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তিতে (আইসিটি) চলতি বছর ব্যয় প্রায় ৪ ট্রিলিয়ন ডলারে ছাড়াতে পারে।একই সঙ্গে ২০২৯ সালের মধ্যে এ ব্যয় ৬ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। এর মধ্যে শীর্ষে থাকবে প্রতিরক্ষা খাত ও এআই প্রযুক্তি। বাজার গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশনের (আইডিসি) সর্বশেষ ওয়ার্ল্ডওয়াইড আইসিটি স্পেন্ডিং গাইডে এ তথ্য উঠে এসেছে। ভোক্তাদের জন্য তৈরি পণ্য ও সেবা (যেমন ব্যক্তিগত ফোন, ল্যাপটপ ইত্যাদি) বাদ দিলে ব্যবসা ও প্রতিষ্ঠানকেন্দ্রিক আইসিটি বাজার ২০২৬ সালে প্রায় ১০ শতাংশ হারে বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এ প্রবৃদ্ধির মূল কারণ হলো বিভিন্ন প্রতিষ্ঠান কাজের ক্ষেত্রে এখন এআই প্রযুক্তির ব্যবহার বাড়াছে। আইডিসির হিসাব অনুযায়ী, ২০২৬ সালের শেষের দিকে এআই প্লাটফর্মে বিনিয়োগ আগের তুলনায় ৭০ শতাংশেরও বেশি বাড়বে।

পুঁজিবাজারে লেনদেন কমেছে ৩১ শতাংশ

Bonik Barta

দেশের পুঁজিবাজারে সপ্তাহের চতুর্থ কার্যদিবসে গতকাল সূচকে ঊর্ধ্বমুখিতা দেখা গেছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স দশমিক ২২ শতাংশ বেড়েছে। সূচক বাড়লেও এদিন এক্সচেঞ্জটির দৈনিক লেনদেন কমেছে ৩১ শতাংশের বেশি। বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন চলতে থাকে। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৫৪২ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ৮ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৫২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ১৪৪ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন ৪ দশমিক ৭৪ বেড়ে ১ হাজার ১০৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ১০১ পয়েন্ট।

বাজারে অস্থিরতা সত্ত্বেও ওয়াল স্ট্রিটে বাড়ছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের প্রভাব

Bonik Barta

সাধারণত যারা কোনো কোম্পানির মৌলভিত্তি বিচার না করে কেবল হুজুগে পড়ে শেয়ার লেনদেন করেন, ট্রেন্ডের পেছনে ছোটেন কিংবা বাজারের বড় কোনো পরিবর্তনের পর দেরিতে প্রতিক্রিয়া দেখান, তাদের বোঝাতেই এ শব্দ ব্যবহার করা হতো। তবে নিউইয়র্কভিত্তিক সংবাদ সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান চিত্র সম্পূর্ণ ভিন্ন। গত বছর ক্ষুদ্র বিনিয়োগকারীরা পুঁজি কোথায় খাটিয়েছেন তা বিশ্লেষণ করে দেখা গেছে, তাদের বিনিয়োগের মুনাফা পেশাদারদের দ্বারা পরিচালিত জনপ্রিয় দুটি ইনডেক্স ফান্ড ‘এসপিওয়াই’ এবং ‘কিউকিউকিউ’-কেও ছাড়িয়ে গেছে। উল্লেখ্য, ফান্ড দুটির লক্ষ্যই হলো এসঅ্যান্ডপি ৫০০ ও নাসডাক ১০০-এর সমপরিমাণ মুনাফা নিশ্চিত করা। অর্থাৎ সাধারণ বিনিয়োগকারীরা এখন বড় বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর চেয়েও বেশি সফল।

ব্রিটেনে কমছে জ্বালানি বিল বছরে সাশ্রয় হবে ১১৭ পাউন্ড

Bonik Barta

আগামী এপ্রিল থেকে দেশটির গড় বার্ষিক জ্বালানি ব্যয় ১১৭ পাউন্ড কমে ১ হাজার ৬৪১ পাউন্ডে দাঁড়াবে। দ্য গার্ডিয়ান। অফজেম গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত সময়ের জন্য ‘এনার্জি প্রাইস ক্যাপ’ বা জ্বালানি মূল্যের ঊর্ধ্বসীমা ৭ শতাংশ কমানোর ঘোষণা দেয়া হয়েছে। অফজেমের মতে, এ পরিবর্তনের ফলে বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারকারী প্রতিটি পরিবার প্রতি মাসে গড়ে প্রায় ১০ পাউন্ড করে সাশ্রয় করতে পারবে। উল্লেখ্য, এ খরচ গত বছরের একই সময়ের তুলনায় ২০০ পাউন্ডেরও অনেক কম।

BTMA seeks clarity on zero tariff clause for US cotton-made garments

The Financial Express

Bangladesh Textile Mills Association (BTMA) sought clarification on some provisions of a clause in an agreement between Dhaka and Washington that provides conditional zero reciprocal tariff access for garments made using American cotton and manmade fibre. On February 18, BTMA President Showkat Aziz Russel in a letter to President and CEO of National Cotton Council of America, Dr Gary Adams, made the request aiming to ensure smooth implementation and mutual benefits. The trade body that represents 1,873 mills with cumulative investments exceeding $23 billion, also said the deal could significantly expand imports of American cotton while boosting apparel exports to the United States. It noted that US cotton accounted for around 10 per cent of Bangladesh's total cotton imports in 2025 and added that there is an opportunity to increase that share four to five times in the near term.

Bangladesh’s first drought-resistant soybean brings hope to char areas

The Financial Express

In a groundbreaking development for Bangladesh’s agriculture, Gazipur Agricultural University (GAU) has successfully developed the country’s first high drought-tolerant soybean hybrid, named ‘GAU Soybean’. The achievement comes under the leadership of the distinguished crop scientist Prof Dr MA Mannan of the university’s Department of Agronomy, university officials said. With this innovation, they said, GAU has now introduced a total of 94 crop varieties, opening new avenues for sustainable agriculture in the country. The new variety emerged from a rigorous three-year evaluation of approximately 250 germplasms sourced from Taiwan’s Asian Vegetable Research and Development Centre, the Bangladesh Agricultural Research Institute and South Korea. It was selected for its exceptional drought tolerance.

Polls spending lifts Jan VAT take

The Financial Express

A surge in election-related spending in recent months appears to have provided a short-term boost to value-added tax (VAT) collection, with January 2026 revenue standing Tk 30 billion above the July-December monthly average. Provisional data suggest campaign-driven economic activity injected liquidity into the system, temporarily lifting receipts. Yet despite the monthly uptick, underlying weaknesses in VAT compliance and administration continue to weigh on year-on-year growth, pointing to deeper structural challenges in revenue mobilization. According to provisional figures from the National Board of Revenue (NBR), VAT collection in January rose 24 per cent compared with the average monthly intake in the first half (H1) of the current fiscal year.