তিন প্রান্তিকে ম্যারিকোর আয় বেড়েছে ২৪ শতাংশের বেশি
Bonik Barta
বহুজাতিক কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (এপ্রিল-ডিসেম্বর) আয় বেড়েছে ২৪ দশমিক ১১ শতাংশ। আলোচ্য প্রান্তিকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৪৭৫ শতাংশ নগদ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে ম্যারিকোর আয় হয়েছে ১ হাজার ৫৪৫ কোটি টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১ হাজার ২৪৫ কোটি টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪৯৭ কোটি ৯৮ লাখ টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৪৫৮ কোটি ৭৯ লাখ টাকা।
বাংলাদেশের অশুল্ক বাধা নিয়ে উদ্বেগ জানিয়েছে ইইউ: বাণিজ্য সচিব
The Business Standard
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেছেন, ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশে বিদ্যমান নন-ট্যারিফ ব্যারিয়ার বা অশুল্ক বাধা নিয়ে উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। বাণিজ্য সচিব বলেন, 'গতকাল (রোববার) ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলের সঙ্গে মন্ত্রণালয়ে বৈঠক হয়েছে, তাদের কনসার্ন (উদ্বেগ) নন-ট্যারিফ ব্যারিয়ার নিয়ে।'
Economy to grow at 5pc in 2026
The Financial Express
The General Economics Division (GED) has projected a delicate balance between a recovering growth trajectory and persistent structural hurdles, saying the economy could grow at 5.0 per cent in the current calendar year. According to the January 2026 Economic Update and Outlook released on Sunday by the GED under the Planning Commission, the economy will expand by 5.0 per cent in 2026. The report highlights a "fragile but resilient" recovery as the country navigates a complex democratic transition and prepares for its graduation from the Least Developed Country (LDC) category. It notes a significant rebound in economic activities compared to the previous fiscal year. Provisional data for the first quarter of FY26 shows real Gross Domestic Product (GDP) growth rising to 4.50 per cent, a sharp increase from the 2.58 per cent recorded in the same period last year.
এলডিসি উত্তরণের পর উচ্চ শুল্ক রাখা যাবে না তাই কমানো হচ্ছে
Bonik Barta
বাংলাদেশ যখন স্বল্পোন্নত দেশ থেকে উন্নত দেশের তালিকায় যাবে বা এলডিসি উত্তরণ ঘটবে তখন বর্তমানের মতো উচ্চ শুল্ক কাঠামো রাখা যাবে না। সেই বাস্তবতা মাথায় রেখে ক্রমান্বয়ে তা কমানোর লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান। তিনি বলেন, ‘জনস্বার্থ বিবেচনা করে গত দেড় বছরে চাল, পেঁয়াজ, আলু, ডিম ও ভোজ্যতেলসহ বিভিন্ন নিত্যপণ্যের ওপর আমদানি শুল্ক বৃদ্ধি করা হয়নি। উল্টো আমদানি শুল্ক কমিয়ে দেয়া হয়েছে। সরকার মূলত রাজস্বের চেয়ে জনগণের বৃহত্তর স্বার্থকে বেশি গুরুত্ব দিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে।’ রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় রাজস্ব ভবনে গতকাল এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন এনবিআর চেয়ারম্যান। এ সময় জানানো হয়, ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন (ডব্লিউসিও) ঘোষিত আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আজ এনবিআরে একটি সেমিনার অনুষ্ঠিত হবে। পাশাপাশি দেশের বিভিন্ন কাস্টম হাউজ ও কাস্টম স্টেশনেও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এশিয়ার স্পট মার্কেটে নয় সপ্তাহের সর্বোচ্চে এলএনজির দাম
Bonik Barta
শীতের প্রকোপে পৃথিবীর উত্তর গোলার্ধের দেশগুলোয় হিটিং বা ঘর উষ্ণ রাখায় জ্বালানি চাহিদা বেড়েছে। এর প্রভাবে এশিয়ার স্পট মার্কেটে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম গত নয় সপ্তাহের সর্বোচ্চে পৌঁছেছে। খবর বিজনেস রেকর্ডার। শিল্পসংশ্লিষ্ট সূত্রের দেয়া তথ্যানুযায়ী, উত্তর-পূর্ব এশিয়ায় মার্চে সরবরাহ চুক্তিতে এশিয়ার স্পট মার্কেটে গত সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য ছিল ১১ ডলার ৩৫ সেন্ট, আগের সপ্তাহে যা ছিল ১০ ডলার ১০ সেন্ট। এক সপ্তাহের ব্যবধানে এশিয়ার স্পট মার্কেটে এলএনজির দর বেড়েছে ১২ দশমিক ৪ শতাংশ, যা গত ২১ নভেম্বরের পর সর্বোচ্চ।
ভোমরা স্থলবন্দর দিয়ে আদা আমদানি কমেছে
Bonik Barta
দেশের বাজারে চাহিদা কমে যাওয়ায় ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আদা আমদানি কমেছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এ বন্দর দিয়ে মসলাজাত পণ্যটির আমদানি কমেছে তিন হাজার টনের বেশি। তবে আমদানি কমলেও স্থানীয় বাজারে আদার দাম বর্তমানে স্থিতিশীল রয়েছে। ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গেছে, চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বরে বন্দরটি দিয়ে ৩৭ হাজার ৯২২ টন আদা আমদানি হয়েছে, যার মূল্য ৪৫৮ কোটি ১৮ লাখ টাকা। গত অর্থবছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ৪১ হাজার ১৬৩ টন, যার মূল্য ছিল ৪৮৮ কোটি ৬৭ লাখ টাকা। সে হিসাবে গত ছয় মাসে আদা আমদানি কমেছে ৩ হাজার ২৪১ টন।
রমজানের পণ্যের আমদানি গত বছরের চেয়ে ৪০% বেশি হয়েছে
Bonik Barta
দেশে রমজানের পণ্যের কোনো সরবরাহ সংকট নেই। বরং আমদানি গত বছরের চেয়ে ৪০ শতাংশ বেশি হয়েছে। যে কারণে রমজানে পণ্যের দাম গত বছরের চেয়ে কম থাকবে বলে দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন রমজান উপলক্ষে গতকাল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনাবিষয়ক টাস্কফোর্স কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ছাড়াও বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সংস্থাগুলোর প্রতিনিধি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।
দেশীয় পণ্য কিনতে আহ্বান কানাডার প্রধানমন্ত্রীর
Bonik Barta
কানাডা যদি চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করে, তবে প্রতিবেশী দেশটির সব পণ্য ও সামগ্রীর ওপর শতভাগ শুল্ক আরোপ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তবে স্থানীয় পণ্য কিনতে নিজ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। খবর রয়টার্স। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রু স্যোশালে গত শনিবার ট্রাম্প লেখেন, ‘কানাডাকে পুরোপুরি গ্রাস করবে চীন, তাদের ব্যবসা, সামাজিক ব্যবস্থা ও জীবনধারা ধ্বংস করবে। কানাডা যদি চীনের সঙ্গে চুক্তি করে, তাহলে যুক্তরাষ্ট্রে তাৎক্ষণাৎ আমদানীকৃত সব কানাডীয় পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।’
মধ্যপ্রাচ্যের পর্যটন খাতে প্রবৃদ্ধির শীর্ষে মিসর
Bonik Barta
২০২৫ সালে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে পর্যটক ভ্রমণে প্রবৃদ্ধির শীর্ষে অবস্থান করছে মিসর। পর্যটন খাতের উন্নয়নে সরকারি বিনিয়োগ ও অবকাঠামোর প্রসারে দেশটিতে আন্তর্জাতিক পর্যটক ভ্রমণের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জাতিসংঘের পর্যটন বিষয়ক সংস্থা ইউএন ট্যুরিজমের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সংস্থাটির তথ্যানুযায়ী, আরব বিশ্বের তৃতীয় বৃহত্তম এ অর্থনীতিতে গত বছর পর্যটক ভ্রমণে ২০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন হয়েছে। খবর দ্য ন্যাশনাল। ইউএন ট্যুরিজমের ‘ওয়ার্ল্ড ট্যুরিজম ব্যারোমিটার’ অনুযায়ী, মধ্যপ্রাচ্যে পর্যটক আগমনে গত বছর মিসরের প্রবৃদ্ধি সবচেয়ে বেশি। এ সময়ে তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা জর্ডান ও কাতারের প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ১২ ও ৪ শতাংশ। এছাড়া এ অঞ্চলের অন্যান্য দেশের মধ্যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতও (ইউএই) পর্যটক আকর্ষণে প্রবৃদ্ধি অর্জন করেছে। মূলত এ দেশগুলোর ধারাবাহিক সাফল্যের ওপর ভর করেই গত বছর মধ্যপ্রাচ্য বৈশ্বিক পর্যটন পুনরুদ্ধারে অন্যসব অঞ্চলকে ছাড়িয়ে গেছে।
আন্তর্জাতিক বাজারে কোকো ও চিনির দরপতন
Bonik Barta
চাহিদা অস্বাভাবিক হারে কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে কোকোর দামে বড় ধরনের পতনের মুখে পড়েছে। পণ্যটির বাজারদর শুক্রবার দুই বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। কোকোর পাশাপাশি চিনির দামও নিম্নমুখী হয়েছে। তবে ভিয়েতনামের সরবরাহ সংকটে রোবাস্তা কফির দাম ছয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। খবর বিজনেস রেকর্ডার।
কোকোর বৈশ্বিক চাহিদায় বড় ধরনের ঘাটতি দেখা দেয়ায় শীর্ষ উৎপাদক দেশগুলোয় মজুদ বাড়ছে। এর প্রভাবে শুক্রবার নিউইয়র্কের বাজারে কোকোর দাম ৬ দশমিক ৯ শতাংশ কমেছে। পণ্যটির দাম টনপ্রতি ৪ হাজার ৫৬ ডলারে নেমে আসে, যা দুই বছরের মধ্যে সর্বনিম্ন। এ সময় লন্ডনের বাজারেও কোকোর দাম ৭ দশমিক ৮ শতাংশ কমে টনপ্রতি ২ হাজার ৯৬১ পাউন্ডে নেমেছে।
Kitchen market growing jittery once again
The Financial Express
Kitchen market serves as the pulse of microeconomics in a country. Prices, however affordable or not, depend on supply of essentials due to seasonal variations. Winter is the time when there is a surfeit of vegetables in market and naturally prices fall. But Bangladesh is a country that often defies demand-supply theory. As is the case right now, winter vegetables are still flooding the kitchen market but suddenly prices of these essentials have shot up this week. Compared to the past week, different kinds of vegetables are selling at prices higher by Tk 10-20 a kilogram or a piece. There is nothing to be surprised if this has a connection with the making of the pay package for government officers and employees public. Although the proposed higher pay scale recommended has no chance of getting implemented during the tenure of the interim government, who cares? The implementation or rejection of this pay package solely depends on the discretion of the next elected government. Even if the elected government agrees to raise salaries of government employees, it may not approve the raise at the rates suggested in the pay commission's report. Because involved here is more than Tk1.0 trillion. Where will the money come from?
সরবরাহ বাড়ায় হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১০ টাকা
Bonik Barta
ভারত থেকে আমদানি অব্যাহত থাকা এবং দেশী নতুন পেঁয়াজ সরবরাহ বাড়ায় দিনাজপুরের হিলিতে পণ্যটির দাম কমেছে। এক সপ্তাহের ব্যবধানে স্থানীয় বাজারে দেশী পেঁয়াজের দাম কেজিপ্রতি ১০ টাকা কমেছে। তবে দাম কম হলেও মান ভালো না থাকায় ভারতীয় পেঁয়াজের প্রতি ক্রেতাদের আগ্রহ কম বলে জানিয়েছেন বিক্রেতারা। হিলি বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি দেশী মুড়িকাটা পেঁয়াজ ৪০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগে ছিল ৫০ টাকা। অন্যদিকে ভারতীয় পেঁয়াজ বর্তমানে ৩০ টাকা কেজিতে পাওয়া গেলেও অধিকাংশ পেঁয়াজে কলি গজানোয় এর চাহিদা কম। সরবরাহ পর্যাপ্ত থাকায় অধিকাংশ দোকানেই এখন দেশী পেঁয়াজ প্রাধান্য পাচ্ছে।
চীনে ডিসেম্বরে অ্যালুমিনিয়াম আমদানি বেড়েছে ৭ শতাংশ
Bonik Barta
চীনের অ্যালুমিনিয়াম আমদানিতে ডিসেম্বরে ঊর্ধ্বগতি দেখা গেছে। দেশটির জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের দেয়া তথ্যানুযায়ী, গত মাসে চীনে অপরিশোধিত অ্যালুমিনিয়াম ও অ্যালুমিনিয়ামজাত পণ্যের আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ১ শতাংশ বেড়েছে। খবর বিজনেস রেকর্ডার। জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস জানিয়েছে, বিশ্বের শীর্ষ ধাতব পণ্য ব্যবহারকারী দেশটি ডিসেম্বরে মোট ৩ লাখ ২০ হাজার টন অপরিশোধিত অ্যালুমিনিয়াম ও অ্যালুমিনিয়ামজাত পণ্য আমদানি করেছে। এছাড়া গত বছর এসব পণ্যের মোট আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৩৯ লাখ ২০ হাজার টনে, যা ২০২৪ সালের তুলনায় ৪ দশমিক ৬ শতাংশ বেশি।
মিশ্র প্রবণতায় এশিয়ায় চালের বাজারদর
Bonik Barta
মুদ্রার বিনিময় হার কমে যাওয়ায় গত সপ্তাহে ভারতের চালের রফতানি মূল্য কিছুটা নিম্নমুখী হয়েছে। বিপরীতে ভিয়েতনামের বাজার স্থিতিশীল থাকলেও থাইল্যান্ডে খাদ্যশস্যটির দাম আগের সপ্তাহের তুলনায় বেড়েছে। তবে ২০২৬ সালে চালের বৈশ্বিক বাজারে উদ্বৃত্ত সরবরাহের কারণে দর চাপের মুখে থাকতে পারে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। খবর বিজনেস রেকর্ডার।
এশিয়ার বৃহত্তম চাল রফতানিকারক দেশ ভারতে গত সপ্তাহে ৫ শতাংশ খুদযুক্ত সেদ্ধ চালের দাম ছিল টনপ্রতি ৩৫১-৩৫৬ ডলার, আগের সপ্তাহে যা ছিল ৩৫৩-৩৫৮ ডলার। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে দেশটিতে চালের রফতানি মূল্য টনপ্রতি প্রায় ২ ডলার কমেছে। একই সঙ্গে ৫ শতাংশ খুদযুক্ত সাদা (আতপ) চালের দামও কমে টনপ্রতি ৩৪৮-৩৫৩ ডলারে নেমে এসেছে।
Marico posts record quarterly revenue, declares 475pc interim dividend
The Financial Express
Marico Bangladesh has secured double-digit revenue growth year-on-year to Tk 5.33 billion in the third quarter through December 2025, the highest quarterly revenue since its listing in the secondary market. The India-based personal care products manufacturer, whose financial year runs from April to March, reported 32 per cent year-on-year revenue growth in October-December last year. The growth, achieved amid an adverse macroeconomic situation, was driven by the company's flagship brand Parachute coconut oil and the launch of value-added products in the hair care and skin care categories, according to the company.
স্বর্ণের ভরি ছাড়াল ২ লাখ ৬২ হাজার
Bonik Barta
নতুন এ দাম ২৭ জানুয়ারি থেকে কার্যকর হবে। সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বেড়েছে। ফের দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ২৪৯ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে ভালো মানের স্বর্ণের দাম বেড়ে ২ লাখ ৬২ হাজার টাকা ছাড়িয়ে গেছে।
ইইউ থেকে গাড়ি আমদানিতে শুল্ক কমাচ্ছে ভারত
Bonik Barta
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তির অংশ হিসেবে ভারত গাড়ি আমদানিতে শুল্ক উল্লেখযোগ্যভাবে কমানোর পরিকল্পনা করছে। বর্তমানে ইউরোপীয় গাড়ি আমদানির ওপর ভারত ১১০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে থাকে। নতুন এই চুক্তির ফলে তা সরাসরি ৪০ শতাংশে নেমে আসতে পারে। ভারতের অভ্যন্তরীণ অটোমোবাইল খাতকে সুরক্ষিত রাখার দীর্ঘদিনের যে নীতি ছিল, এটি সেই পথে একটি বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার নাগাদ এই চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
বন্ড মার্কেট শক্তিশালী করতে ব্যবসায়িক ও আর্থিক সংস্কৃতির পরিবর্তন প্রয়োজন: গভর্নর
Bonik Barta
গভর্নর বলেন, বৈশ্বিকভাবে বন্ড মার্কেটই সবচেয়ে বড়—প্রায় ১৩০ ট্রিলিয়ন ডলারের বাজার। এরপর স্টক মার্কেট এবং মানি মার্কেট। অথচ বাংলাদেশে এই কাঠামো পুরোপুরি উল্টো—মানি মার্কেট সবচেয়ে বড়, স্টক মার্কেট মাঝামাঝি, আর বন্ড মার্কেট সবচেয়ে ছোট। এই কাঠামোগত দুর্বলতা একদিনে দূর করা সম্ভব নয়।বাংলাদেশে টেকসই ও কার্যকর বন্ড মার্কেট গড়ে তুলতে হলে মৌলিক ব্যবসায়িক ও আর্থিক সংস্কৃতিতে বড় ধরনের পরিবর্তন আনতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, বন্ড মার্কেট কেবল নীতিগত সংস্কার দিয়ে নয়, বরং দীর্ঘমেয়াদি আস্থা, ম্যাক্রো স্ট্যাবিলিটি এবং কাঠামোগত রূপান্তরের মাধ্যমেই শক্তিশালী হয়।